Home আঞ্চলিক সালেহা-হাফেজ ফাউন্ডেশনের উদ্যোগে আহমদিয়া এতিমখানায় অনুদান প্রদান

সালেহা-হাফেজ ফাউন্ডেশনের উদ্যোগে আহমদিয়া এতিমখানায় অনুদান প্রদান

19

খবরবিজ্ঞপ্তি।।
আহমদিয়া এতিমখানা ও মাদ্রাসায় নগদ আর্থিক অনুদান দিয়েছে সালেহা-হাফেজ ফাউন্ডেশন। বৃহস্পতিবার বাদ আসর এতিমখানা প্রাঙ্গনে অনুদান হস্তান্তর করা হয়। গ্রহণ করেন এতিমখানার সুপার মোঃ খলিলুর রহমান ও হাফেজ মোঃ আবু সাঈদ। অনুদান হস্তান্তর করেন ফাউন্ডেশনের সদস্য লাভলী খাতুন।

এ সময় ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, সরোয়ার শিকদার, মোঃ আক্তার হোসেন বিপু, সালাহউদ্দিন মোল্লা বুলবুল, গোলাম কিবরিয়া, নজরুল ইসলাম গাজী প্রমুখ উপস্থিত ছিলেন। এতিম ছাত্রদের জীবনযাত্রার মান উন্নয়নে এই অর্থ ব্যয় হবে।

খুলনা-২ আসনের সাবেক এমপি আলহাজ আলী আসগার লবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা। সালেহা-হাফেজ ফাউন্ডেশন মহানগরী এলাকায় অবস্থিত এতিমখানাসমূহে নগদ আর্থিক অনুদান প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। ইতিপূর্বে ৩১, ২৮ ও ২১ নং ওয়ার্ডে তিনটি এতিমখানায় অর্থ সহায়তার পর এবার ৩০ নং ওয়ার্ডে কার্যক্রম পরিচালিত হলো।