Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

30
গাইবান্ধার সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের ঝাড়া-বর্ষা এলাকায় বিলে ভাসমান পদ্ধতিতে চাষ হয়েছে শাক-সবজি। কচুরিপানা দিয়ে ৬টি বেড তৈরি করে ৩টি তে লাল শাক এবং অপর ৩টি তে কলমি শাক চাষ করেছেন বিলকিস, শরিফা ও তাহমিনা বেগম। তাই রান্নার জন্য শাক তুলতে ব্যস্ত সময় পাড় করছেন এই সফল চাষীরা-পিবিএ

কেএমপির অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৭
স্টাফ রিপোর্টার
মহানগর পুলিশের মাদক বিরোধী অভিযানে নগরীর বিভিন্ন থানা এলাকা হতে ৯৫ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মাদক ব্যবসায়ীরা হলেন রায়ের মহল মধ্যপাড়ার মো. রমজান শেখের ছেলে মো. আবুল শেখ (২৫), উত্তর কাশিপুর বিএল কলেজ রোডের মৃত. হামেদ কাজীর ছেলে মো. কামাল কাজী (৫০), খালিশপুর বঙ্গবাসী স্কুলের পূর্ব পাশের বাসিন্দা মৃত. আব্দুর রাজ্জাক এর ছেলে মো. সাকিবুল ইসলাম সজিব ওরফে পাটালী (২০), ট্যাংক রোডের মৃত. তাহের আলী শেখের ছেলে মো. ইউনুস শেখ (৩২) ও মো. সিদ্দিক জমাদ্দার এর ছেলে মো. খায়রুল জমাদ্দার (২৭), ৮৬ রূপসা নতুন বাজার এলাকার মৃত. মালেক গাজীর ছেলে মো. সেলিম হোসেন (৩৬) এবং নতুন বাজার ওয়াপদা এলাকার মৃত. আব্দুর রব বেপারীর ছেলে মো. আলামিন ওরফে আমিরুল ওরফে রাঙ্গা(৩৮)।
কেএমপির বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) রাশিদা বেগম, পিপিএম-সেবা জানান, গত ২৪ ঘন্টায় নগরীর বিভিন্ন থানা এলাকায় মাদক বিরোধী অভিযান চালায় পুলিশ। এসময় ৯৫ পিস ইয়াবা, ৪৬ বোতল ফেন্সিডিল ও ১০০ গ্রাম গাঁজাসহ ৭ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫টি মামলা দায়ের করা হয়েছে।

খুমেক হাসপাতালে অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের দাবি বৃহত্তর আমরা খুলনাবাসীর
খবর বিজ্ঞপ্তি
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ক্যান্সার ইউনিটের সামনে বাক্স বন্দি অবস্থায় বছরের পর বছর ১০ কোটি টাকা মুল্যের লিনিয়ার অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের জায়গার অভাবে পড়ে থাকায় এবং হার্টের চিকিৎসায় ইকো মেশিন নষ্ট থাকায় একদিকে সরকারের টাকা নষ্ট হচ্ছে অন্য দিকে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে রোগিরা।
রুগিদের স্বার্থে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ কয়েক বছরের মত পড়ে থাকা লিনিয়ার অ্যাকসিলেটর মেশিনটি স্থাপনের জন্য অবকাঠামো তৈরির ব্যবস্থা ও হার্টের ইকো মেশিনটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন বৃহত্তর আমরা খুলনাবাসীর নেতৃবৃন্দ। নেতৃবৃন্দরা হলেন সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, শেখ হেমায়েতুল ইসলাম, মাজেদা খাতুন, ডা. সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, ডা. আঃ সালাম. শেখ হেদায়েত হোসেন হেদু, জি এম মঈন উদ্দিন, কামরুল ইসলাম কামু, নিয়াজ আহমেদ তুহিন, মুন্সি আহমেদ হোসেন, মনির মাহমুদ খোকন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক এস এম মাহাবুবুর রহমান খোকন, শেখ মোহাম্মাদ আলি, এম এ জলিল, কামরুল ইসলাম ভুট্রো, বেগ মফিজুল ইসলাম, কাওসারী জাহান মঞ্জু, সাংগাঠনিক সম্পাদক শাকিল আহমেদ রাজা, আব্দুর রাজ্জক, শেখ শহিদুল ইসলাম, ক্বারী শরীফ মিজানুর রহমান, কবিতা আহমেদ, জিসান, ইকবাল হোসেন তোহা. জাকির হোসেন চঞ্চল, রফিকুজ্জামান, সাজ্জাদ, আরিফ, আনিসুর রহমান, মুন্নাফ, রুহুল কুৃদ্দুস, আলমগীর, কামরুল, আলাউদ্দিন, মনির, মাসুদ, আবু বক্কার, আজমল প্রমুখ।

 

বটিয়াঘাটায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা প্রণোদনা বীজ ও রাসায়নিক সার বিতরণ
কাজী আতিক, বটিয়াঘাটা থেকে
জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি বলেছেন, বৈশ্বিক পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ সরকার আগাম পদক্ষেপ গ্রহণ করেছে। দেশের এই বিশাল জনগোষ্ঠীর মৌলিক চাহিদার মধ্যে বিশেষ করে খাদ্য চাহিদা মিটাতে ইতিমধ্যে বহুমুখী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। কৃষি বান্ধব সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ এগিয়ে যাচ্ছে। মহামারী কোভিড মোকাবেলা শেষ হতে না হতেই ইউক্রেন রাশিয়ার যুদ্ধ বিশ্বে অর্থনৈতিক প্রবৃদ্ধি দারুন ভাবে কমে যাচ্ছে। প্রতিটি দেশের রিজার্ভ কমতে শুরু করেছে। এত কিছুর পরেও শেখ হাসিনার নেতৃত্বে দেশের কৃষি খাত ও কৃষকদের ভাগ্য উন্নয়নের লক্ষ্যে বিনামূল্যে বিভিন্ন কৃষি প্রনোদনা বিতরণ করে চলেছে। তিনি গতকাল বুধবার বেলা সাড়ে ১১ টায় বটিয়াঘাটা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে স্থানীয় কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সহায়তা প্রণোদনার জন্য বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা গুলি বলেন। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ হাফিজুর রহমান, ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, মহিলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল। স্বাগত বক্তব্য করেন কৃষি অফিসার কৃষিবিদ মোঃ রবিউল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সাংবাদিক সুমন বিশ^াস, সাংবাদিক পরাগ রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ শরিফুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আছাদুজ্জামান, সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আজিজুর রহমান,উপ সহকারী কৃষি অফিসার আব্দুল হাই খান, জীবানন্দ রায়, মোঃ মোস্তাফিজুর রহমান সহ সুফলভোগী কৃষকরা। এসময় ৫০০ জনকে ভূট্টা, ২৫০০ জনকে সূর্যমুখী, ৩০ জনকে পেঁয়াজ, ২০ জনকে গম, ২০০০ জনকে সরিষা, ২৫০০ জনকে হাইব্রিড ধান ও ১৪০০ জনকে উফসী জাতের ধানের বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয় ।

বেগম রাজিয়া নাসের’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগ’র স্মরণসভা
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও বিসিবি পরিচালক শেখ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী শেখ জালালউদ্দিন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবু’র মমতাময়ী রত্নগর্ভা মাতা বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা মহানগর ও জেলা শ্রমিক লীগের উদ্যোগে বুধবার বাদ-আসর দলীয় কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও খুলনা জেলা শ্রমিক লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বি.এম জাফর। সভার সভাপতিত্ব করেন মহানগর শ্রমিক লীগের ভারপ্্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ।
সভায় নেতৃবৃন্দ শেখ রাজিয়া নাসেরের প্রতি গভীর শ্রদ্ধা ও তার আত্মার মাগফিরাত কামানা করে বলেন, ৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারি ছিলেন শেখ রাজিয়া নাসের। তিনি দলের দুঃসময়ে দক্ষিণ বঙ্গের আওয়ামী লীগের নেতাকর্মীদের সুপরামর্শ দিয়ে দলকে সংগঠিত করে রেখেছিলেন। তিনি সকলের একজন অভিভাবক হিসেবে কাজ করে গেছেন। আমাদের দলে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে। তাই জননেত্রী শেখ হাসিনার রূপকল্প ২০৪১ বাস্তাবায়নে শ্রমিক লীগের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করার আহবান জানান।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো: শাহিন আহমেদ, নগর শ্রমিক লীগের সহ-সভাপতি সৈয়দ এমদাদুল হক, সৈয়দ তারিকুল ইসলাম, মল্লিক নওশের আলী, মোঃ বাবুল হোসেন, মো: দুলাল মল্লিক, আব্দুর রহিম খান, আঃ রশিদ শিকদার, কিংকর সাহা, মোঃ জয়নাল আবেদীন, শরীফ মোর্ত্তজা আলী, মোঃ জামাল হোসেন, মোঃ শাহআলম শেখ, মাসুমা আক্তার রানী, মো: ওমর আলী, শেখ মঈনুল ইসলাম মোহন, মো: দেলোয়ার হোসেন, মোঃ সোহাগ হাওলাদার, মো: কামাল হোসেন, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আক্তার হোসেন, মোঃ শরিফুল ইসলাম, মোঃ আজিম উদ্দিন, সঞ্জয় কর্মকার, মোঃ নূর ইসলাম, মোঃ লাভলু পাটুয়ারী, প্রশান্ত কুমার ঘোষ, মোঃ বায়েজিত সরদার, মোঃ তৈয়ব আলী হাওলাদার, মো: সলেমান, মো: হাসানুর রহমান, মোঃ আইনুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, মোঃ শহিদুল ইসলাম, কাজী আকরাম হোসেন, মোঃ আল আমীন কবির, রিমা আক্তার, ঝুমুর বেগম, মাজেদা বেগম, লাবনী আক্তার, সুমি রায়, কুতুব উদ্দিন, মনিরা বেগম, জাহিদুল ইসলাম, ছোট্ট, সেলিম, দিদার আলী, বুরান হাওলাদার, হায়দার আলী প্রমুখ নেতৃবৃন্দ।
সভাশেষে শেখ রাজিয়া নাসের এর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করেন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ও শেখ রাজিয়া নাসের এর সন্তান ও আত্মীয় স্বজনদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন আব্দুর রহিম খাঁন।

খুলনা প্রেসক্লাবের সভাপতি’র ভাইয়ের আত্মার মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের তথ্য’র সম্পাদক এস এম নজরুল ইসলামের ভাই মরহুম এস এম মনিরুল ইসলাম ময়না’র বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিল বুধবার বাদ আছর নিজস্ব বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশন মেয়র ও খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপাতি আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা, খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও কেইউজের সভাপতি ফারুক আহমেদ, খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মল্লিক সুধাংশু, খুলনা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রিয়াজ, খুলনা প্রেসক্লাবের সদস্য মোঃ হুমায়ুন কবীর, আলমগীর হান্নান, সাংবাদিক মুহাম্মদ আবু তৈয়ব, মোঃ রাশিদুল ইসলামসহ খুলনার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

ব্যর্থ চুয়াডাঙ্গার আক্রমন ভাগ: ফাইনালে কালীগঞ্জ
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের সরকারী নলডাঙ্গা ভূষন হাইস্কুলের মাঠে অনুষ্ঠিত এমপি কাপ ফুটবল টুনামেন্টে স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে। দলটি বুধবার বিকালে অনুষ্ঠিত ২য় সেমিফাইনালে চুয়াডাঙ্গা জেলা ফুটবল একাদশকে ২-০ গোলে পরাজিত করে স্বাগতিকরা ফাইনাল নিশ্চিত করে। খেলা শুরুর আগে মাঠে উপস্থিত উভয় দলের কর্মকর্তা ও খেলোয়াড়দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন স্থানীয় সংসদ সদস্য ও কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের সভাপতি আনোয়ারুল আজিম আনার। এরপরই রেফারীর বাঁশিতে খেলা শুরু হয়।
কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে নলডাঙ্গা ভূষণ স্কুলমাঠে অনুষ্ঠিত এ গুরুত্বপূর্ণ ম্যাচে রেফারির বাঁশি বাজার পর উভয় দল আক্রমন আর পাল্টা আক্রমনের মধ্যে ছিল। কিন্ত প্রথমার্ধের মাত্র সাড়ে ৩ মিনিটের মাথায় কিছুটা ফাঁকায় বল পেয়ে আচমকা সটে চুয়াডাঙ্গা একাদশের গোলকিপারকে বোকা বানিয়ে বল জালে জড়িয়ে দেয়। এতে ১-০ তে এগিয়ে যায় স্বাগতিক কালীগঞ্জ ফুটবল একাদশ।

এরপর মরিয়া হয়ে উঠে চুয়াডাঙ্গা ফুটবল দল। তারা রক্ষণভাগের কড়া পাহারায় বার বার গোলমুখে বল নিয়ে জটলা করলেও কালীগঞ্জের জালে বল জড়াতে ব্যর্থ হন। এভাবে প্রথমার্ধের খেলা শেষ করেন তারা। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হলে গোলমুখে বল পেয়ে গোলে জোরালো সট নেয় স্বাগতিক কালীগঞ্জ দলের ১০ জার্সি পরিহিত সাকিব। এ দফায়ও চুয়াডাঙ্গার গোলরক্ষক পরাস্ত হলে ঘাড়ের বোঝা আরও ভারি হয়। কালীগঞ্জ শিবিরে যখন স্বস্থির বাতাস পিছিয়ে থাকা চুয়াডাঙ্গাও আক্রমনের শক্তি বাড়িয়ে মাঝমাঠ থেকে সাড়াশি আক্রমন শুরু করে। এভাবে খেলার বাকি সময়ে তারা কয়েক দফা নিশ্চিত গোলের সুযোগ পেলেও আক্রমন ভাগের খেলোয়াড়ের ব্যর্থতায় তা পন্ড হয়ে যায়। ফলে ২-০ তে পরাজয় বরন করে মাঠ ছাড়ে চুয়াডাঙ্গা। বিজয়ী দলের ৯ নং জার্সিধারী লিমন ম্যাচ সেরার পুরষ্কার জিতে নেন। ফাইনালে উঠে কালীগঞ্জ ফুটবল একাদশ।
খেলাটি পরিচালনার দায়িত্বে ছিলেন, রবিউল ইসলাম, জামাল হোসেন, বিল্লাল হোসেন ও বাবু। ধারাভার্ষ্যে ছিলেন, কামাল হোসেন, রবিউল ইসলাম ও মোস্তফা ইবনে মাসুদ। শেষে লাকী কুপনের ড্র অনুষ্টিত হয়।
আগামী ২৩ই নভেম্বর বুধবার টুর্নামেন্টের ফাইনালে কালীগঞ্জ ফুটবল একাদশ ও মাগুরা ফুটবল একাদশ মুখোমুখি হবে।

দিঘলিয়ায় প্রধানমন্ত্রী’র উপহারের ঘরে ব্যাপক অনিয়মের অভিযোগ : জনস্বাস্থ্যের কর্মচারি অলিখিত ঠিকাদার
স্টাফ রিপোর্টার :
দুর্বল বেজমেন্ট ঢালাই, দেয়ালে ফাঁটল, মেঝের ঢালাই উঠে গেছে, ঘরের ঢালাইয়ের নিচে ইটের সলিং নেই, বৃষ্টি হলে বাথরুমের ময়লা ঘরের ভিতর প্রবেশ করে, মেঝেতে সিসি ঢালাই ৩ ইঞ্চির পরিবর্তে ১ থেকে ২ ইঞ্চি প্রদান এবং বাথরুমের রিং ৫টি বসানোর কথা থাকলেও কম দেওয়া হয়েছে। সিমেন্ট, বালি, রড, ইট ও খোয়া থেকে শুরু করে দরজা জানালায় ব্যবহার করা সামগ্রিও নিম্নমানের। এমনকি ঢালাই কলম রিংও নির্ধারিত পরিমানের চেয়ে এক ইঞ্চি কম করা হয়েছে। এছাড়া পর্যাপ্ত বালি দিয়ে ঘরের মেঝে উঁচু না করায় সামান্য বৃষ্টিতেই এসব ঘরে পানি জমে যায়।
অপরদিকে, উপজেলায় ব্যক্তি মালিকানাধীন জমি, মসজিদ ও ঈদগাহ নির্মাণের জন্য ভরাটকৃত জমি এবং মাদরাসা ও ইয়াতিম খানার লীজ দেয়া জমিতে ব্যবসার জন্য বালু রাখা হলেও কোন ক্ষতিপূরণ ছাড়াই সেখানে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর নির্মাণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।
অনিয়মের এসব চিত্র খুলনার দিঘলিয়া উপজেলায় গৃহহীন ও ভূমিহীন মানুষের জন্য নির্মাণকৃত বসতঘরের। মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী’র উপহার স্বরূপ এসব ঘর তৈরি করা হয়েছে।
এ প্রকল্পে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে একটি কমিটি রয়েছে। যার সদস্যরা হলেন উপজেলা প্রকৌশলী, উপজেলা প্রকল্প কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) ও স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। তদারকি করছে প্রধানমন্ত্রী’র কার্যালয়।
এদিকে, উপহার স্বরূপ গৃহহীন ও ভূমিহীনদের এসব ঘর বরাদ্দ করা হলেও নিরাপদের পরিবর্তে সংশ্লিষ্টদের জন্য ঘরগুলো বসবাস ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দেয়ালে ফাঁটল ধরায় বসবাসকারীরা ছেলে-মেয়ে নিয়ে সারাক্ষণ ভয় ও আতংকে থাকেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দপ্তরের সূত্রে জানা গেছে, দিঘলিয়া উপজেলায় ২০২০-২০২১ অর্থ বছরে প্রথম পর্যায়ে ৭০টি, একই অর্থ বছরে দ্বিতীয় পর্যায়ে ৩০টি, ২০২১- ২০২২ অর্থ বছরে তৃতীয় পর্যায়ে ১শ’টি এবং ২০২২- ২০২৩ অর্থ বছরে চতুর্থ পর্যায়ে চলমান ১০২টি ঘর নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে প্রথম পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণ বাবদ ১ লাখ থেকে ১ লাখ ২০ হাজার টাকা, দ্বিতীয় পর্যায়ের প্রতিটি ঘর নির্মাণ বাবদ ১ লাখ ৭১ হাজার টাকা, তৃতীয় পর্যায়ের ২ লাখ ৪০ হাজার থেকে ২ লাখ ৫৯ হাজার টাকা এবং চতুর্থ পর্যায়ে প্রতিটি ঘর নির্মাণ বাবদ ২ লাখ ৫৯ হাজার টাকা বরাদ্দ রয়েছে।
অভিযোগ রয়েছে, এসব ঘর নির্মাণের অলিখিত ঠিকাদার হিসেবে কাজ করছেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ম্যাকানিক রাসেল কাজী। উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে হওয়ার সুবাদে অবৈধ প্রভাবকে কাজে লাগিয়ে একজন সরকারি কর্মচারি হওয়া স্বত্বেও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম তাকে দিয়েই কাজ করাচ্ছেন। উপজেলা চেয়ারম্যানের ভাগ্নে হবার সুবাদে ঠিকাদার রাসেল কাজী যা খুশি তাই করে রীতিমত নানা বিতর্কের জন্ম দিয়েছেন। ফলে অনিয়ম-দুর্র্নীতির বিষয়ে কেউ মুখ খোলার সাহস পাচ্ছেন না। বিনিময়ে একদিকে সরকারি চাকরি, অন্যদিকে ঠিকাদারির মোটা অংকের সরকারি অর্থ পকেটে নিয়ে আঙ্গুল ফুলে কলাগাছে পরিণত হচ্ছেন রাসেল।
সূত্র জানান, উপহারের ‘ক’ শ্রেণীভুক্ত ঘরগুলো দৃষ্টিনন্দন রঙিণ টিনের দুই কামরার সেমিপাকা হবে। প্রতিটি ঘরের আয়তন-দৈর্ঘ্য ১৯ ফুট ৬ ইঞ্চি আর প্রস্থ ২২ ফুট ৬ ইঞ্চি। সঙ্গে রান্নাঘর ও শৌচাগার থাকবে। প্রতি ১০ ঘরের জন্য একটি নলকূপ। সব মিলিয়ে বাড়ি প্রতি খরচ ২ লাখ ৫৯ হাজার টাকা। ইটের সংখ্যা, সিমেন্ট ও বালুর পরিমাণও বলে দেওয়া হয় নকশা মোতাবেক। নির্দেশিকা অনুসারে সরাসরি ক্রয়পদ্ধতি অনুসরণ করার কথা বলা হয়েছে। কিন্তু বাস্তবে এর সঙ্গে কোন মিল নেই। প্রকল্পের জন্য নামমাত্র একটি কমিটি থাকলেও কমিটির সদস্যদের ঘর তৈরির বিষয়ে নজরদারি এবং অনিয়ম নিয়ে কোন মাথা ব্যাথা পরিলক্ষিত হয়নি।
অপরদিকে স্থানীয় সূত্রে জানা গেছে, দিঘলিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা কর্তৃপক্ষ তাদের দখলীয় খাস জমিতে লীজ দিয়ে বালুর ব্যবসা করছিল। কিন্তু তাদের রাখা বালুর মূল্য পরিশোধ না করেই সেখানে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্টরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত আবেদন করেও কোন ক্ষতিপূরণ পাননি।
বালু ব্যবসায়ী সেলিম মোড়ল বলেন, তারা ৪জন শেয়ারে মাদরাসা ও ইয়াতিমখান কর্তৃপক্ষের কাছ থেকে লীজ নিয়ে ওই খাস জমিতে বালুর ব্যবসা করছিলেন। সেখানে আনুমানিক ৮/৯ লাখ টাকার বালু ছিল। কিন্তু তাদের সেখান থেকে বালু সরিয়ে নেয়ার সুযোগ না দিয়েই সেখানে ঘর নির্মাণ করা হয়েছে। প্রাথমিক অবস্থায় উপজেলা নির্বাহী কর্মকর্তা তাদেরকে ৬ লাখ টাকা ক্ষতিপূরণ দিতে চাইলেও দেড় বছর হলেও তা প্রদান করা হয়নি।
একইভাবে উপজেলার কেটলা এলাকায়ও মসজিদ ও ঈদগাহ নির্মাণের জন্য ডিসিআর প্রাপ্ত জমিতে খাস জমিতে ১ লাখ ৪০ হাজার টাকার বালু ভরাট করা হয়। কিন্তু সেখানেও কোন ধরণের ক্ষতিপূরণ না দিয়ে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর নির্মাণ করা হয়েছে।
কেটলা মসজিদ ও ঈদগাহ নির্মাণের উদ্যোক্তাদের একজন এসএম সাজ্জাদুজ্জামান বলেন, এলাকায় মসজিদ এবং ঈদগাহ না থাকায় এলাকাবাসীর নামাজ আদায়ে সমস্যা পড়তে হয়। এ কারণে সবার সুবিধার কথা চিন্তা করে আমরা ডিসিআরের মাধ্যমে প্রাপ্ত হয়ে ওই খাস জমিতে মসজিদ ও ঈদগাহ নির্মাণের জন্য স্থানীয় মুসল্লিদের কাছ থেকে চাঁদা তুলে ১ লাখ ৪০ হাজার টাকার বালু ভরাট করি। কিন্তু সেখানে প্রধানমন্ত্রী’র উপহারের ঘর নির্মাণ করা হয়েছে। এমনকি তাদের টাকাও ফেরত দেওয়া হয়নি। এতে এলাকার সাধারণ মুসল্লিরা হতাশ হয়েছেন। তবে, ওই জায়গা না পেলেও সম্প্রতি স্বল্প পরিসরে ছোট্ট আকারে একটি মসজিদ করা হয়েছে বলেও জানান তিনি।
অপরদিকে, উপজেলার ব্রক্ষগাতী গ্রামে ইবনুল হাসান মিনারের ক্রয়কৃত ৪ শতাংশ জমিতেও সরকারি ঘর নির্মাণ করে অপর একজনের নামে বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি জানতে পেরে জমি মালিক মিনার ওই ঘর উচ্ছেদের আবেদন জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত আবেদন করেন। কিন্তু তিনি কোন সমাধান না পেয়ে স্বল্প মূল্যে স্থানীয় একজনের কাছে ওই জমি বিক্রি করে দিতে বাধ্য হন বলে জানিয়েছেন ইবনুল হাসান মিনার।
ঝামেলায় জড়ানোর আশংকায় নাম প্রকাশ না করার শর্তে উপহারের ঘরে বসবাসকারী উপকারভোগীরা বলেন, অধিকাংশ ঘরের দেয়ালে ফাঁটল ধরেছে। ঘরের মেঝে নিচু, ঢালাই উঠে গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতে ঘরে পানি ঢুকে যায়। বালতি দিয়ে পানি তুলে বাইরে ফেলতে হয়। এমনকি বাথরুমের প্যান দিয়ে পানি উঠে ময়লা ঘরের ভিতর প্রবেশ করে। এসব বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের দ্বারস্থ হলে তারা কোন পদক্ষেপ নেননি, বরং দুর্ব্যবহার করে থামিয়ে দিয়েছেন। এখন ছেলে-মেয়ে নিয়ে খুবই ঝুঁকির মধ্যে এসব ঘরে থাকতে বাধ্য হচ্ছেন তারা।
স্থানীয়রা জানান, নামমাত্র মাটি খুঁড়ে তৈরী করা হয়েছে ভূমিহীনদের ঘরগুলো। নির্মাণ কাজ চলার সময় আশপাশের কোন লোককে প্রকল্পের ধারে কাছে আসতে দিতো না নির্মাণকারীরা। বালু ও সিমেন্টের মিশ্রনে নামমাত্র সিমেন্ট দেওয়া হতো। ঢালাই কাজে ব্যবহার করা হয় নিন্মমানের খোয়া এবং বালু। আর রড কোথাও আছে আবার কোথাও নেই। ঘরের মেঝেতে সিসি ঢালাই ৩ ইঞ্চি ধরা থাকলেও ১ থেকে ২ ইঞ্চি ঢালাই দিয়ে কাজ সম্পন্ন করা হচ্ছে।
স্থানীরা আরও বলেন, এ প্রকল্পের কাজ চলার সময় দায়িত্বশীল কোন লোকের তদারকি না থাকায় নিন্মমানের উপকরণ দিয়ে তৈরী করা হয় ঘর গুলো। যা নির্মাণ হতে না হতেই ঘরের বিভিন্ন সমস্যা দেখা দেয়।
নির্মাণ কাজে যুক্ত এক শ্রমিক নাম না প্রকাশ করার শর্তে বলেন, রাসেল নামে এক ঠিকাদার তাদের দিয়ে কাজ করাচ্ছেন। আমাদের যে মালামাল দিয়ে কাজ করতে বলা হয় আমরা তা দিয়েই কাজ করি। ভাল-মন্দ তাদের ব্যাপার। আমরা নিজেরাও জানি কাজটি খুব খারাপ হচ্ছে, তারপরও আমাদের কিছুই করার নেই। আমরা রোজ হিসেবে টাকা পাই আর কাজ করি।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বলেন, নিয়ম অনুযায়ি অফিস স্টাফদের দিয়ে ৭জনের তদারকি কমিটির মাধ্যমে উপহারের ঘরগুলো নির্মাণ করা হচ্ছে। উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসের ম্যাকানিক রাসেল কাজীকে কাজ দেওয়ার বিষয়টি সঠিক নয় বলে দাবি করেন তিনি। তবে রাসেল কাজী ঠিকাদারি কাজ করছে বলে তার স্বীকারোক্তির বিষয়টি তাকে অবহিত করা হলে তিনি বলেন, ‘রাসেল স্বীকার করলে আর কি বলবো বলেন’।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুবুল আলম বলেন, এ প্রকল্পের নির্মাণ কাজ করতে ঠিকাদার নিয়োগের কোন নির্দেশনা নেই। ৫ জনের একটি প্রকল্প কমিটি আছে, যার সদস্য সচিব উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিজেই ঘরের মালামাল কেনা-কাটা এবং কাজ দেখা শোনা করেন। এছাড়া আমাদের একটি কারিগরি কমিটিও করা হয়েছে কাজ দেখা শোনার জন্য।
ঘরগুলো নিচু স্থানে করার বিষয়ে তিনি বলেন, কেটলার পাশের জমির মালিক ড্রেনের মুখ আটকে রাখার কারণে টানা বৃষ্টির জন্য সেখানে পানি জমেছিল। তখন নিরালায়ও হাটু পানি জমেছিল। সমস্যার সমাধান করা হয়েছিল সাথে সাথেই। স্থায়ী সমাধানে ড্রেনের কাজও শুরু হচ্ছে। তবে ঘরগুলোর অনিয়ম ও ক্রটি থাকলে তাকে জানানোর অনুরোধ করেন তিনি।
দিঘলিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানার দখলীয় খাস জমিতে বালু ভরাটের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, ক্ষতি পূরণের অর্থ দেওয়ার কোন সুযোগ নেই। বালুগুলো ছিল নদীর ড্রেজারের কাটা। মাদরাসা ও ইয়াতিমখানার কাছ থেকে লীজকৃত টাকা আমরা ফেরত দিয়েছি। পরে আমরা আবারও বালু দিয়ে ভরাট করছি।
তিনি বলেন, ১ লাখ ৭১ হাজার টাকায় তো ঘরই হয় না, তারপর আমরা অতিরিক্ত টাকা কি করে দিব। অতিরিক্ত বালু কিনে নেয়ার ফান্ড নেই বলেও উল্লেখ করেন তিনি।

দাকোপের দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নের মতবিনিময় সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে এসডিজি লক্ষ্যমাত্রা ২০৩০ পূরণ করা লক্ষ্য ও উদ্দেশ্য। কিন্তু দেশের বৃহৎ একটি জনগোষ্ঠীকে পিছনে রেখে দেশের সার্বিক উন্নয়ন করা কখনোই সম্ভব নয়। তাই দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়ন সাধন করে তবেই এসডিজি লক্ষ্যমাত্রা পূরণের দিকে এগিয়ে যেতে হবে। দাকোপের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে দলিত জনগোষ্ঠীকে আর্থ সামাজিক উন্নয়ন ও সহায়তার মাধ্যমে দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর উন্নয়নে জনপ্রতিনিধি ও প্রসাশনের সাথে মতবিনিময় সভা।
প্রধান অতিথি ছিলেন মুনসুর আলী খান, চেয়ারম্যান দাকোপ উপজেলা পরিষদ, বিশেষ অতিথি ছিলেন নিশিত রঞ্জন মিস্ত্রী, প্রচার ও প্রকাশনা সম্পাদক কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আন্দোলন কমিটি গৌর পদ বাছাড়, ভাইস-চেয়ারম্যান দাকোপ উপজেলা পরিষদ, মেহেদী হাসান উপজেলা সহকারী সমাজ সেবা কর্মকর্তা, সুরাইয়া সুলতানা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দাকোপ, দীপক রঞ্জন মন্ডল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দাকোপ।
সভাপতিত্ব করেন এ্যাডঃ প্রসেনজিৎ দত্ত, সভাপতি গীতা ফাউন্ডেশন ও সহ-সভাপতি দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন খুলনা জেলা শাখার।

সমগ্র অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সুব্রত কুমার মিস্ত্রী, সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সাহিত্য সংস্কৃতি বিষয়ক সম্পাদক, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। নাগরিক উদ্দ্যোগের সহায়তায়, দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর আন্দোলন কমিটি আয়োজনে ও গীতা ফাউন্ডেশনের উদ্দ্যোগে দলিত জনগোষ্ঠীর দাবি নিয়ে বক্তব্য রাখেন নিহার দাস, পুজা দাস, মরি সরদার, সুন্দরী দাস, তুষার দাস, চায়না সরদার প্রমুখ।

 

কালিগঞ্জে নারী সঙ্গীর ছবি তুলে ১ ব্যবসায়ীর কাছ থেকে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে যুবলীগ নেতা
কালিগঞ্জ প্রতিনিধিঃ
আব্দুল ওয়াহেদ নামে ১ ব্যবসায়ীর নারী সঙ্গীর সঙ্গে অন্তরঙ্গ ছবি তুলে যুবলীগ নেতা ও সাংবাদিক পরিচয় এ ছবি ভাইরালের ভয় দেখিয়ে ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে কথিত যুবলীগ নেতা মহাব্বত আলী। ঘটনাটি ঘটেছে গত( ৮ নভেম্বর) মঙ্গলবার বেলা ১১ টার সময় সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বাস টার্মিনালে। এ ব্যাপারে কালিগঞ্জ নিউমার্কেটের আহসানিয়া হার্ডওয়ারের মালিক ব্যবসায়ী আব্দুল ওয়াহেদ সাংবাদিকদের জানান সে গত মঙ্গলবার (৮ নভেম্বর) বেলা আনুমানিক ১১টার সময় তার ১ নারী সঙ্গী নিয়ে নলতা যাচ্ছিলেন। যাওয়ার পথে বাস টার্মিনালে বাসের মধ্যে পাশে বসানো ওই নারী সঙ্গীর ছবি তুলে সাংবাদিক পরিচয় এবং যুবলীগ নেতার ভয় দেখিয়ে ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয দেখিয়ে ৫০ হাজার টাকা দাবি করে। পরে আমি নলতা থেকে ফিরে এসে মান-সম্মানের ভয়ে বিকালে দোকান হতে তাকে ২০ হাজার টাকা দেই। পরবর্তীতে তারপর দিন অর্থাৎ (৯ নভেম্বর) বুধবার সে আবারো দোকানে এসে ২০ হাজার টাকা দাবি করে। আমি ওই সময় আবারও তাকে ৫ হাজার টাকা দেই। পরবর্তীতে সে ঢাকায় যেয়ে এমপির বাসায় বসে থাকার ভয় দেখিয়ে আবারো ২৫ হাজার টাকা তার ব্যবহৃত০১৭৩২৬০৫০ ৬৮ নং বিকাশে পাঠিয়ে দিতে বলে। আমি উপায়ান্তর না দেখে বিষয়টি নিয়ে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল ইসলাম এবং থানার অফিসার ইনচার্জকে জানাই। ওই সময় সে টাকা পাঠানোর জন্য আবারো ফোন দিলে ফোনটি রিসিভ করে থানার অফিসার্স ইনচার্জকে দেই। পরে অফিসার্স ইনচার্জের গলা শুনে ফোন কেটে দেয়। পরবর্তীতে সে আমার নিকট আর কোন ফোন করেননি।

বিষয়টির সত্যতা জানার জন্য কথিত সাংবাদিক পরিচয় দানকারী চর যমুনা গ্রামের মানুর পুত্র কথিত যুবলীগ নেতা মহব্বতের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান গত(৮ নভেম্বর) মঙ্গলবার বেলা আনুমানিক১১টার সময় আহসানিয়া হার্ডওয়ারের মালিক আব্দুল্ ওয়াহেদ একটি খারাপ মধ্য বয়সের মহিলাকে নিয়ে ফুর্তি করার জন্য নলতায় যাওয়ার পথে বাস টার্মিনালে একটি খালি বাসের মধ্যে দুজনের অন্তরঙ্গ ছবি ধারণ করি। ওই সময় সে ভয় পেয়ে উক্ত ছবি কাউকে না দেখাই এবং জানাই সে বিষয়ে বিকেলে দোকানে ডেকে নিয়ে আমাকে মিষ্টি খাওয়ার জন্য ২ হাজার টাকা দেয়। এখন বিষয়টি অনেকেই জানাজানি হওয়ায় সে আমার নামে কুৎসা রোটিয়ে বেড়াচ্ছে। ওই মহিলা এর আগে তার বাসায় কাজের মহিলা হিসেবে থাকতো। সে সময় তার সঙ্গে অবৈধ সম্পর্কের কারণে তার পরিবার তাকে তাড়িয়ে দেয়। পরবর্তীতে ওই মহিলাকে নিয়ে সে প্রায় বিভিন্ন জায়গায় ফুর্তি করতে যায়।

খানজাহান আলী থানা এলাকার ফুটপাতে পিঠা বিক্রির ধুম
ফুলবাড়ীগেট প্রতিনিধি
শীতের আগমনে বিভিন্ন ধরনের শীতের পিঠার পসরা সাজিয়ে বসেছে পঞ্চাশোর্ধ আঃ কালাম ফুলবাড়ীগেট কুয়েট রোড এলাকায় তিনি বিভিন্ন ধরনের পিঠা বিক্রি করছেন। যদিও এখনো শীতের আমেজ তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। তবে শীত না পড়লেও ধুম পড়েছে ফুটপাতে পিঠা বিক্রির। এসব দোকানগুলোতে ভিড় করছেন পিঠা প্রেমীরা। সিরিয়াল দিয়ে পিঠা খাচ্ছেন স্থানীয় মানুষজন। আবার অনেককেই এসব দোকান থেকে পরিবারের অন্য সদস্যদের জন্য বাসায় পিঠা নিয়ে যেতেও দেখা যায়।খানজাহান আলী থানা এলাকার বেশ কয়েকটি এলাকা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। সড়কের পাশের ফুটপাত গুলোয় সন্ধ্যা থেকে রাত পর্যন্ত চলে পিঠা বিক্রি। এসব দোকানে বিক্রি হচ্ছে চিতই ও ভাপা পিঠা। পিঠা কেনার জন্য রীতিমত সিরিয়ালে দাড়াতে হচ্ছে ক্রেতাদের। চিতই পিঠার সঙ্গে ক্রেতার চাহিদা অনুযায়ী দেওয়া হয় সরিষা বাটা, ধনিয়া পাতা বাটা, রাই বাট, মাংস কিংবা ভুঁড়ি ভুনা। প্রতিটি চিতই পিঠা ৫ ও ভাপা পিঠা ১০ টাকায় বিক্রি করা হচ্ছে এই দোকানগুলোতে।পিঠা কিনতে আসা মোঃ ইজাজুল জানান, ‘শীতের সময় পিঠার প্রতি আগ্রহ বেড়ে যায়। গরম গরম চিতই পিঠার সঙ্গে বিভিন্ন মসলা মুখে পানি এনে দেয়। ব্যস্ত জীবনে বাসায় পিঠা বানানোর সময় না থাকায় তাই দোকান থেকে বাসায় পিঠা কিনে নিয়ে যাচ্ছি।আরেক ক্রেতা নিমাই চন্দ্র বলেন, ‘শীত আর পিঠা কেমন যেন একে অপরের সঙ্গে সম্পর্কিত। ছোট বেলায় মা পিঠা বানিয়ে দিতো আর সন্ধ্যার সময় স্কুল থেকে পাওয়া নতুন বই নিয়ে পড়তে পড়তে পিঠা খেতাম। সেগুলো স্মৃতি হলেও শীত আসলে পিঠা খেতেই হবে। তাই দোকানে আসা পিঠা খাওয়ার জন্য।’বন্ধুদের সঙ্গে পিঠা খেতে আসা কাওসার বলেন, ‘শীত আসলে প্রায়দিন সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে পিঠা খেতে চলে আসি। এটা একটা আলাদা আনন্দ।’পিঠা বিক্রেতা শিরোমনি এলাকার সালেহা বলেন, ‘চালের গুঁড়া দিয়ে চিতই ও ভাপা পিঠা বানাই।চিতই পিঠার সাথে শুটকি ভর্তা,সরষে ভর্তা দেয়া হয়।তা ছাড়া মুরগি ও হাসের ডিম দিয়েও পিঠা বানানো হয়। পিঠার মান ভালো হওয়ায় সিরিয়াল দিয়ে সবাই পিঠা খায়। সন্ধ্যা থেকে রাত ৯ টা পর্যন্ত প্রায় ১৫ কেজি চালের পিঠা বিক্রি করি আমি।’

ঝামেলার দায়ভার দল বহন করবে না চেয়ারার্সন জুলিয়া আক্তার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
দেশের বিভিন্ন জেলা, উপজেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ে ইতিমধ্যেই বাংলাদেশ তৃণমূল পার্টির (বিটিপি’র) কমিটি গঠন সম্পূর্ণ হয়েছে। তাই সারাদেশের সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পার্টি’র চেয়ারপার্সন জুলিয়া আক্তার। গতকাল সকালে রাজধানীর নয়াপল্টনে (এফপিএবি টাওয়ারে) পার্টি’র প্রধান কার্যালয়ে জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে তিনি বলেন, “দলের নাম ব্যবহার করে কেউ যদি তার ব্যক্তি স্বার্থ হাসিলের লক্ষ্যে আর্থিক লেনদেন করে অথবা ব্যক্তিগত কোনো ঝামেলা দলের উপর চাপিয়ে দেয়ার চেষ্টা করে তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়াসহ দলের পদ থেকে বহিষ্কার করা হবে”।এসময় বৈঠকে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তৃণমূল পার্টি’র ভারপ্রাপ্ত মহাসচিব শেখ আসাদুল হক, ভাইস চেয়ারম্যান মাহফুজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শেখ কামরুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুর রশিদ শেখ ও খুলনা মহানগর কমিটির সদস্য সচিব মাকসুদ শেখ সহ অন্যান্য নেতৃবৃন্দ।

চারুকারু শিক্ষার বাতিঘর কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল
কেশবপুর প্রতিনিধি
চারুকারু শিক্ষার বাতিঘর হিসাবে কেশবপুর চারুপীঠ আর্ট স্কুল পরিচিত। যশোরের কেশবপুরে চারুপীঠ আট স্কুল নামের একটি প্রতিষ্ঠানের জন্ম হয়েছিলো ২০১৩ সালে । সাংস্কৃতিক কর্মী উৎপল দে নিজ উদ্যোগে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন। মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে ছোট এক ভাড়া ঘরে এর কার্যক্রম শুরু হয়। ছোট্ট ছোট্ট সোনামনি দের রঙিন তুলির আঁচড়ে যেন আলোকিত হয়ে উঠল ছোট্ট সেই ঘরটা। সেই আলোর প্রভা আজ কেশবপুরকে আলোকিত করে চলেছে। বর্তমানে ৬টি শাখায় প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার সকাল- বিকাল প্রায় তিনশত ২৮ জন শিক্ষার্থী এ প্রতিষ্ঠানে অ্কংন শিখছে। বর্তমানে প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে কর্মরত আছে ৬ জন। চারুকারুর পাশাপাশি প্রতিষ্ঠানটি সেবামূলক কর্মকান্ডের সাথে জড়িত। শীতবস্ত্র বিতরণ, খাদ্য সামগ্রী বিতরণ, বিনামূল্য অক্রিজেন পরিসেবা, বৃক্ষরোপন কর্মসূচী , হনুমানদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ সহ নানা মানবিক কর্মকান্ডে যুক্ত রয়েছে। চারুকারু পাশাপাশি ২০২৩ সালে থেকে যুক্ত হচ্ছে সুন্দর হাতের লেখা ,কবিতা আবৃতি ও নৃত্যু বিভাগ। ৪ বছর মেয়াদি চারুকারু কোর্স শেষে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ করা হয়। এছাড়া প্রতিবছর ১২ জন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি, চিত্রাংকন উৎসব, পহেলা বৈশাখ পালন সহ নানা অনুষ্ঠান করে আসছে।। ক্ষুদে শিক্ষাার্থী আহনাফ, শুচি, আদিত্য জানান স্যাররা খুবই আদর করে আমাদের হাতে ধরে ছবি আকানো শেখায়। ইতিমধ্যে প্রতিষ্ঠানটি চারুকারুতে বিশেষ অবদান রাখার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভিসি আরেফিন সিদ্দিক নিকট হতে সন্মননা ক্রেস্ট, খুলনা বঙ্গকথা সামাজিক সংগঠন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ, খেলাঘর আসর, কালভেরী ব্যাপ্টিষ্ট চার্চ, ডাক্তার হাসনাত ফাউন্ডেশন, স্বেচ্ছাসেবী সংস্থা এমএসডবলু, বাংলাদেশ দলিত মন্ঞ সন্মাননা প্রদান করেন। শিক্ষার্থী নুজহাত রোদেলা, পৌলমী সরকার তুলি ও উদীপ্ত পাল বলেন চিত্রাংকনের পাঠদান, ব্যবহারিক থেকে শুরুকরে সার্বিক বিষয় খোঁজ খবর রাখেন স্যাররা । এছাড়া কাগজ কেটে নকশা, আলপনা ,মুখোশ তৈরী .মাটির উপকরণ তৈরী, জল রং শিখি।এই ব্যাপারে কথা হয় চারুপীঠের অভিভাবক কেশবপুর সরকারি কলেজের প্রভাষক জেসমিন নাহারের সাথে, তিনি বলেন- আমার সন্তান আবরার জাহান হৃদ্যর হাতে খড়ি এখানে । সে পেনসিল ধরতে পারতো না । এখানে সে পেনসিল ধরা, ছবি আঁকা শিখেছে। শিক্ষকরা অত্যান্ত যত্ন সহকারে ছবি আঁকা শেখায় । চারুপীঠ আর্ট স্কুলের সভাপতি মদন সাহা অপু বলেন বলেন সহযোগিতা ও পৃষ্ঠপোষকতা পেলে এ প্রতিষ্ঠানটি এগিয়ে যাবে অনেকদুর। ফলে আমাদের প্রজন্ম আর্ট শেখার পাশাপাশি জাতীয় দিবসগুলোসহ বিভিন্ন বিষয় সম্পর্কে ভালো ধারণা পাবে। কেশবপুরে চারুপীঠ আট স্কুলের পরিচালক উৎপল দে সাথে কথা হলে তিনি বলেন শিক্ষার্থীদের আধুনিক মানসন্মত চারুকারু শিক্ষায় বিকাশিত করার লক্ষ্যে প্রতিষ্ঠানটি গড়ে তুলি। সরকারি বা বেসরকারি পৃষ্ঠপোষকতা পেলে মডেল হিসেবে রূপ নিবে এই স্কুল। কেশবপুর সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সহকারি অধ্যাপক মশিউর রহমান বলেন, জেলার প্রত্যন্ত অঞ্চল কেশবপুরের চারুপীঠ প্রতিষ্ঠান গড়ে ওঠায় সর্বস্তরের মানুষের কাছে গ্রহণ যোগ্যতা পেয়েছে। শিশু থেকে শুরু করে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাও প্রতিষ্ঠানটিতে আঁকা শিখছে। প্রতিষ্ঠানটি এ ধারা অব্যাহত রাখুক এই কামনাই করি।

খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী এবং জননেতা শেখ হেলাল উদ্দিন, এমপি; সেখ সালাহ উদ্দিন জুয়েল, এমপি; নৌ-পরিবহন মালিক গ্রুপের মাননীয় সভাপতি শেখ সোহেল উদ্দিন ও সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন এর মাতা বেগম রিজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বুধবার মাগরিববাদ (৬:০০টায়) নৌ-পরিবহন মালিক গ্রুপের কার্যালয়ে কুরআন খতম্, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত কুরআন খতম্, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেন খুলনা বিভাগীয় অভ্যন্তরীন নৌ-পরিবহন মালিক গ্রুপের মহাসচিব ওয়াহিদুজ্জামান খান পল্টু। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র গ্রুপের সহ-সভাপতি মোঃ শাহজাহান মোল্লা, যুগ্ম-মহাসচিব মো: হাফিজুল ইসলাম চন্দন ও মো: কাজী গোলাম ফারুক, কোষাধ্যক্ষ চৌধুরী মিনহাজ উজ জামান সজল, পরিচালক এস, এম আকবার হোসেন, মো: খুরশিদ আলম কাগজি মিন্টু, মো: আব্দুল গফফার, মোঃ জাহাঙ্গীর হোসেন খান, মো: বাদশা হাওলাদার, বাবু সনজিব দাস, বাবু অসীম কুমার সোম, এস,এম রফিকুল ইসলাম, মো: নজরুল ইসলাম, মো: শাহ আলম তুহিন, মোঃ ইকবাল হোসেন বাদল, বাবু উজ্জ্বল গাঙ্গুলী ও ইলিয়াস হোসেন লাবু সহ নৌ-মালিক গ্রুপের সম্মানীত সদস্যবৃন্দ ও অত্র গ্রুপের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

শেখ হাসিনার নেতৃত্বে প্রত্যন্ত অঞ্চলে রোগী পরিবহন এম্বুলেন্স সেবা যুগান্তকারী পদক্ষেপ: এমপি বাবু
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনা-৬ কয়রা-পাইকগাছার সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে রোগী পরিবহনে এম্বুলেন্স সেবা একটি যুগান্তকারী পদক্ষেপ। এটি গ্রাম অঞ্চলের মানুষের সেবার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখবে। গ্রাম অঞ্চলের লোকজন এই এ্যাম্বুলেন্সের মাধ্যমে খুব সহজেই কমিউনিটি ক্লিনিক, উপজেলা পর্যায়ের হাসপাতালে অত্যান্ত স্বল্প খরচে রোগী পরিবহন সুবিধা পাবে। বিগত দিনে এলাকার স্বাস্থ্যসেবা উন্নয়নের জন্য অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে, যার ফল উপজেলাবাসী সুফল পাচ্ছেন। ১৬ নভেম্বর বুধবার বিকাল ৫ টায় উপজেলা পরিষদের আয়োজনে পরিষদ চত্তরে উপজেলা পরিচলন ও উন্নয়ন, স্থানীয় সরকার বিভাগও জাইকার সহায়তায় এ এম্বুলেন্স বিতরনকালে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।। উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকুনুজ্জানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান কমলেশ কুমার সানা, উপজেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল ইসলাম, কয়রা প্রেস ক্লাবের সভাপতি এসএম হারুন অর রশীদ, খান সাহেব কোমরউদ্দীন কলেজের অধ্যক্ষ ড. চয়ন কুমার রায়, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, দক্ষিণ বেদকাশি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবু সাইদ খান, উপজেলা প্রানী সম্পদ অফিসার কাজী মোস্তাইন বিল্লাহ প্রমুখ। অনুষ্ঠান শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডাঃ সুদিব বালার হাতে এ্যাম্বুলেন্সের চাবি হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ¦ মোঃ আকতারুজ্জামান বাবু এমপি।

গুণীজন স্মৃতি পরিষদের দ্বিতীয়দিনের শোকসভায় বক্তারা: অধ্যাপক অসিতবরণ ঘোষ ছিলেন অসাম্প্রায়িক ও সংঙ্গীত অনুরাগী
খবর বিজ্ঞপ্তি
অধ্যাপক অসিতবরণ ঘোষ ছিলেন অসাম্প্রায়িক ও সংঙ্গীত অনুরাগী। একথায় বলতে গেলে তার সমগ্র পরিবারটিই ছিল সংঙ্গীত পিপাসু। পিতা, মাতা, ভাই ও বোন এমনকি তাঁর সহধর্মীনী ভাল সংঙ্গীত শিল্পী। তাইতো শিশুদের মুখ থেকে আগুনের পরশ মনি ছোঁয়াও প্রাণে, ধন্য ধন্যে পুস্পে ভরা এই গানগুলো শুনতে ভাল বাসতেন। ছোটবেলা যশোরে বেড়ে উঠেছে ধর্মীয় ভেদাভেদ ভুলে কিভাবে মানুষকে ভালবাসতে পারা যায়। তিনি বিশ^াস করতেন ভালো কাজের ফল আছে। বিশেষ করে তিনি শিশুদের গড়ার পিছনে বেশি গুরুত্ব দিতেন। এই শিক্ষাবিদের নামে একটি সড়কের নামকরণ করা উচিত। এসব কথা বললেন গুনীজন স্মৃতি পরিষদের শোকসভায় বক্তারা।
বুধবার বিকাল ৩ টায় গুণীজন স্মৃতি পরিষদের উদ্যোগে বরেণ্য শিক্ষক, বুদ্ধিজীবী, চিন্তাবিদ, স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের লেখক, অরোতীর্থ বিদ্যাপিঠের পরিচালক অধ্যাপক অসিতবরণ ঘোষের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মাসুদ মাহমুদ। মূখ্য আলোচক ছিলেন ওয়ার্কার্স পাটির জেলা কমিটির সভাপতি এ্যাডঃ মিনা মিজানুর রহমান। সভা পরিচালনা করেন গুণীজন স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক ও একুশে টেলিভিশনের বিভাগীয় প্রতিনিধি সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গুণীজন স্মৃতি পরিষদের উপদেষ্ঠা ও মহানগর আওয়ামীলীগের সহ- সভাপতি শ্যামল সিংহ রায়, শ্রী অরবিন্দ সোসাইটি খুলনার সম্পাদক প্রকৌশলী মৃণাল কান্তি বড়াল, কয়লাঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির সদস্য শেখ হারুণ মানু, টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতানা শামসী, গুণীজন স্মৃতি পরিষদের কোষাধ্যক্ষ বিধান চন্দ্র রায়, শিক্ষক সুমাইয়া খাতুন, শিক্ষক জাহানারা লাভলী, ওয়াহিদা ইসলাম লিমা, শরীফা সুলতানা, মোছা. মাহাবুবা আক্তার, ফাতেমা তুজ জোহরা, আজমিরা খাতুন প্রমুখ।
বক্তারা বলেন, চিন্তা মননে তিনি বিশ^াস করতেন এই শিশুদের গড়তে পারলে একদিন তারাই পারবে সোনার বাংলাদেশ গড়তে। অভিভাবকদের উদেশ্যে তিনি বলতেন শিশুদের কিছু শিক্ষাতে হলে আগে নিজেকেই সেই বিষয়টি শিখে নিতে হবে। শিশুদের মধ্যে রয়েছে সম্ভাবনাময়। তাদের যেভাবে চেনানো হবে তেমনি সে পৃথিবীকে চিনবে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত শিক্ষা গ্রহণ করে যেতে হবে।
সভায় বক্তারা আগামীকাল ১৭ নভেম্বর সকালে খুলনা জেলা স্কুল ও খুলনা কালেক্টরিয়েট স্কুল এন্ড কলেজে এর শোকসভা উপস্থিত হওয়ার আহবান জানান।

পাইকগাছায় বিএমএসএস এর কমিটি’র সাথে এমপি উপজেলা চেয়ারম্যান ইউএনও ও ওসি’র মতবিনিময়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত কমিটির সাথে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর সাথে বুধবার সকালে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকল মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোসাইটির উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল গফুর। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান।
পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মজিদ, এম আর মন্টু, মানছুর রহমান জাহিদ, জি এম আসলাম হোসেন, শেখ দীন মাহমুদ, শেখ সেকেন্দার আলী, হাফিজুর রহমান রিন্টু,পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, মো: আছাদুল ইসলাম, শাহজামাল বাদশা, শেখ নাদীর শাহ, কাজী সোহাগ, মো: শাহরিয়ার কবির এস.কে আলীম,আবুল হাসেম, ফিরোজ আহম্মেদ, মাজাহারুল ইসলাম মিথুন, এস.এম আব্দুর রহমান, শেখ খায়রুল ইসলাম, মো: শফিয়ার রহমান।
মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের অধিকার ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সমস্যার সমাধান, করনীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি। এলাকায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাঁরা। সব শেষে বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মাতার ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

পাইকগাছায় বিএমএসএস এর কমিটি’র সাথে এমপি উপজেলা চেয়ারম্যান ইউএনও ও ওসি’র মতবিনিময়
কপিলমুনি (খুলনা) প্রতিনিধিঃ
খুলনার পাইকগাছায় বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির নবনির্বাচিত কমিটির সাথে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সাংসদ আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম ও পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউর রহমান এর সাথে বুধবার সকালে পৃথক পৃথক ভাবে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সকল মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক সোসাইটির উপজেলা শাখার সভাপতি শেখ আব্দুল গফুর। উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, কপিলমুনি প্রেসক্লাবের সাঃ সম্পাদক গাজী আব্দুর রাজ্জাক রাজু, যুবলীগ নেতা এম এম আজিজুল হাকিম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জি এম মিজানুর রহমান।
পাইকগাছা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফসিয়ার রহমানের পরিচালনায় বক্তব্য রাখেন আব্দুল মজিদ, এম আর মন্টু, মানছুর রহমান জাহিদ, জি এম আসলাম হোসেন, শেখ দীন মাহমুদ, শেখ সেকেন্দার আলী, হাফিজুর রহমান রিন্টু,পলাশ কর্মকার, মহানন্দ অধিকারী মিন্টু, মো: আছাদুল ইসলাম, শাহজামাল বাদশা, শেখ নাদীর শাহ, কাজী সোহাগ, মো: শাহরিয়ার কবির এস.কে আলীম,আবুল হাসেম, ফিরোজ আহম্মেদ, মাজাহারুল ইসলাম মিথুন, এস.এম আব্দুর রহমান, শেখ খায়রুল ইসলাম, মো: শফিয়ার রহমান।
মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের অধিকার ও সমস্যা নিয়ে আলোচনা করা হয়। এসময় বিভিন্ন সমস্যার সমাধান, করনীয় বিষয় নিয়ে দিকনির্দেশনা দেন, সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, উপজেলা চেয়ারম্যান, ইউএনও ও ওসি। এলাকায় মানুষের কল্যাণে কাজ করার জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান তাঁরা। সব শেষে বাগেরহাট ১ আসনের এমপি শেখ হেলাল উদ্দীনের মাতার ২য় মৃত্যুবার্ষিক উপলক্ষে রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টে দৈনিক খুলনা ও দৈনিক পূর্বাঞ্চলের জয়
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রেসক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ এর দ্বিতীয় দিনের খেলায় দৈনিক খুলনা ও দৈনিক পূর্বাঞ্চল নিজ নিজ খেলায় জয়লাভ করছে।
বুধবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে দিনের প্রথম খেলায় দৈনিক খুলনা ৭১ রানে দৈনিক আজকের তথ্যের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক খুলনা নির্ধারিত ২০ ওভারে ৪ ইউকেট হারিয়ে ১৬৮ রান সংগ্রহ করে। দলের পক্ষে আজিজুর রহমান তন্ময় ৫৮ বলে ৯৪ রান করেন। এছাড়া শাকিব হোসেন শোভন ৩৫ বলে করেন ৩৮ রান। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক আজকের তথ্য নির্ধারিত ২০ ওভারে ৭ ইউকেট হারিয়ে ৯৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে মারুফ মিনা ২১ বলে সর্বোচ্চ ১৭ রান করেন। বিজয়ী দলের আজিজুর রহমান তন্ময় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
অপর খেলায় দৈনিক পূর্বাঞ্চল ৩৪ রানে দৈনিক সময়ের খবরের বিরুদ্ধে জয় পায়। প্রথমে ব্যাট করে দৈনিক পূর্বাঞ্চল নির্ধারিত ২০ ওভারে ৩ ইউকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে। দলের পক্ষে এস ওয়াহিদুজ্জামান ৩৬ বলে সর্বোচ্চ ৫৮ রান করেন। এছাড়া মোহাম্মদ আলী সনি করেন ২৩ বলে ৩৩ রান এবং প্রশান্ত বাছাড়ের ব্যাট থেকে আসে ৪৪ বলে ৩২ রান। জবাবে ব্যাট করতে নেমে দৈনিক সময়ের খবর নির্ধারিত ২০ ওভারে ৯টি ইউকেট হারিয়ে ১২৭ রান করতে সক্ষম হয়। দলের পক্ষে বশির হোসেন ৪৪ বলে সর্বোচ্চ ৪১ রান করেন। বিজয়ী দলের এস ওয়াহিদুজ্জামান ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।
আগামী ১৯ নভেম্বর একই মাঠে লীগ পর্বের শেষ দু’টি খেলা অনুষ্ঠিত হবে। দিনের প্রথম খেলা সকাল ৯টায় দৈনিক আজকের তথ্য বনাম দৈনিক সময়ের খবর এবং দুপুর ১টায় দ্বিতীয় খেলায় দৈনিক খুলনা-দৈনিক পূর্বাঞ্চল পরস্পরের মুখোমুখি হবে। এবারের এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল আগামী ২০ নভেম্বর একই মাঠে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।

বেগম রাজিয়া নাসের এর মৃত্যু বার্ষিকীতে খুলনায় শেখ বাড়ীতে দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিণী বেগম রাজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যু বার্ষিকী ১৬ নভেম্বর’২২ইং। দিনটিতে তাঁর খুলনার শের এ বাংলা রোড এর শেখ বাড়ীতে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর অনুষ্ঠিত দোয়ায় উপস্থিত ছিলেন মরহুমার সন্তান, বাংলাদেশ আওয়ামী যুবলীগ এর প্রেসিডিয়াম সদস্য ও বিসিবির পরিচালক শেখ সোহেল। আরো উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জাতীয় পার্টি নেতা শফিকুল ইসলাম মধু, আওয়ামী লীগ নেতা মিজানুর রহমান মিজান, কাজী আমিনুল হক, এ্যাডঃ আইয়ুব আলী, জামাল উদ্দিন বাচ্চু, শহিদুল হক মিন্টু, মুন্সি মোঃ মাহাবুব আলম সোহাগ, ফারুক হাসান হিটলু, জাহাঙ্গীর আলম, এ্যাডঃ আনিসুর রহমান পপলু, এ্যাডঃ সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাষ, হাফেজ মোঃ শামীম, অসীত বরন বিশ্বাষ, মফিদুল ইসলাম টুটুল, কাউন্সিলর গাউসুল আজম, তালাত হোসেন কাউট, আনিসুর রহমান বিশ্বাস, আওয়ামী লীগ নেতা আকীল উদ্দিন, আইয়ুব মুন্সী, মিনহাজ্বউজ জামান সজল, শেখ আবীর উল্লাহ, হাসান ইফতেখার চালু, হায়দার আলী খোকন, এ্যাডঃ এস এম তারেক মাহামুদ তারা, চৌধুরী রায়হান ফরিদ, যুবলীগ নেতা সফিকুর রহমান পলাশ, স্বেচ্ছাসেবক লীগ নেতা এম এ নাসিম, যুবলীগ নেতা শেখ শাহাজালাল হোসেন সুজন, স্বেচ্ছাসেবক লীগ নেতা আসাদুজ্জামান রাসেল, স্বেচ্ছাসেবক লীগ নেতা আজিজুর রহমান রাসেল, ছাত্রলীগ নেতা পারভেজ হাওলাদার, ইমরান হোসেন।
দোয়া পরিচালনা করেন নগরীর বায়তুন আমান জামে মসজিদের ইমাম মাওলানা মাসুদুর রহমান। এর আগে সকাল থেকে শহীদ শেখ আবু নাসের মাদ্রাসা ও এতিমখানা শিশুরা কোরআন খতম করেন। দোয়া শেষে তোবারক বিতরন করা হয়।
উল্লেখ্য, বেগম রাজিয়া নাসের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচি, বাগেরহাট ০১ আসনের সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন, খুলনা ০২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, বিসিবির পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল, শেখ জালাল উদ্দীন রুবেল ও শেখ বেলাল উদ্দিন বাবুর মাতা। বাগেরহাট ০২ আসনের সংসদ সদস্য শেখ সারহান নাসের তন্ময় এর দাদী। তিনি ২০২০ সালের ১৬ নভেম্বর ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন।

সকল ভেদাভেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে: এ্যাড. সুজিত
রূপসা প্রতিনিধি
খুলনা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাড, সুজিত অধিকারী বলেছেন, শেখ হাসিনার সোনার বাংলা বিনির্মানের ধারাবাহিকতা অব্যহত রাখতে সকল ভেদাবেদ ভুলে দলীয় নেতাকর্মীদের একযোগে কাজ করতে হবে। জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল। সে স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্য শেখ হাসিনা দেশকে উন্নত বিশ্বের তালিকায় রুপান্তর করেছে। দেশের এ উন্নয়নে ইর্ষান্বিত হয়ে বিএনপি জামাত স্বাধীনতা বিরোধী চক্রকে সাথে নিয়ে সরকার পতনের অশুভ পায়তারা করছে। এ কারণে জনগনকে সাথে নিয়ে বিরোধী চক্রের সকল ষড়যন্ত্রের উচিত জবাব দিতে হবে। তিনি গতকাল ১৬ নভেম্বর ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগ আয়োজিত মহিয়সী নারী শেখ হেলাল উদ্দিন এমপির মাতা রিজিয়া নাসেরের দ্বিতীয় মৃত্যু বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। পিঠাভোগ ডি,জি,সি মাধ্যমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ কামাল উদ্দীন বাদশা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সরদার আবুল কাশেম ডাবলু। সভায় সভাপতিত্ব করেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মুনীর হোসেন মোল্যা। আওয়ামীলীগ নেতা তাহিদুল ইসলাম মোল্যার পরিচালনায় বক্তৃতা করেন সাবেক জেলা আওয়ামীলীগ সদস্য আঃ মজিদ ফকির, রূপসা উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আলহাজ্ব নজরুল ইসলাম, মোর্শেদুল আলম বাবু, যুগ্ম সাধারন সম্পাদক ইমদাদুল ইসলাম, দপ্তর সম্পাদক আকতার ফারুক, প্রচার সম্পাদক আঃ গফুর খান, ঘাটভোগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোল্যা ওয়াহিদুজ্জামান মিজান, সাবেক চেয়ারম্যান সাধন অধিকারী, আওয়ামীলীগ নেতা আল মামুন সরকার, সোহেল জুনায়েদ, গোপাল চন্দ্র মন্ডল, শক্তিপদ বসু, হাবিবুর রহমান, রবিউল ইসলাম ফকির, মৃন্ময় ধর শিপন, আতিয়ার সরদার, মনির ফকির, আলম খা, পরিমল বিশ্বাস, রনজিত বিশ্বাস, মজনু মিনে, রুহুল আমিন রবি, যুবলীগ নেতা ব্রজেন দাস, প্রদীপ বিশ্বাস, ফ,ম জয়নাল আবেদীন, সুব্রত বাকচী, আবুল কালাম আজাদ, রতন মন্ডল, মুসা মোল্যা সবুজ, মুসা লস্কর, মিঠু মুন্সী, জামিল মুন্সী, মোকসেলুর রহমান, মনোয়ার হোসেন, আব্দুল হাই মোল্লা, দিবাংশু মালাকার মনি, খোকন মন্ডল, মিহির মুখার্জী, রবীন্দ্রনাথ দাস, মনি মোহন সরদার, আশিষ বিশ্বাস, সহাদেব বৈরাগী, হাসান আলী, স্বপ্না রানী পাল, জেসমিন আক্তার, গুলশান ফকির, ছাত্রনেতা রূবেল মোল্যা, রূপম দাস, আজমাইন ইমকিয়াদ, সজীব পাল, রকিবুল ইসলাম রকি, নাঈম শেখ, প্রমূখ।

নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহ উদ্দিন জুয়েল এমপি, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য, নৌ পরিবহণ মালিক গ্রুপের সভাপতি শেখ সোহেল ও নৌ পরিবহণ মালিক গ্রুপের সহ-সভাপতি শেখ জালাল উদ্দিন রুবেলের মাতা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী,আমাদের সকলের শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় মরহুম বেগম রিজিয়া নাসের এর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল বুধবার আছর বাদ খুলনা বিভাগীয় নৌ পরিবহণ কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে ফাউন্ডেশনের কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মোঃ মাহাবুব আলম, সহ-সভাপতি মোঃ কামাল হোসেন তালুকদার, সহ-সভাপতি মোঃ বশির আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন, সহ-সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাওলাদার, সহ-সাধারণ সম্পাদক, মোঃ জিয়াউর রহমান, কোষাধ্যক্ষ এম,এম,আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ ইউনুস আলী, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ দিদারুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক মোঃ মনির হোসেন, কার্যনির্বাহী সদস্য ঠাকুর মোঃ শাহ আলম তুহিন, কার্যনির্বাহী সদস্য মোঃ সাদেকুর রহমান, কার্যনির্বাহী সদস্য মোঃ ফারুক হোসেন শিকদার সহ সাধারণ সদস্যবৃন্দ।

রামপাল স্কুলের ১১ শিক্ষার্থী অসুস্থ হাসপাতালে ভর্তি
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালের ঝনঝনানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অভিভাবক ও শিক্ষার্থীদের অভিযোগ অ্যাসেম্বলির পর রৌদ্রে মাঠ পরিষ্কার করায় তারা অসুস্থ হয়ে পড়ে।
জানাগেছে, বুধবার সকালে উপজেলার ঝনঝনিয়া মাধ্যমিক বিদ্যালয় শিক্ষার্থীরা প্রতিদিনের মত স্কুলে হাজির হয়। এরপর তাদের অ্যাসেম্বলি শেষ হলে মাঠ পরিষ্কার করার নির্দেশ দেন প্রধান শিক্ষক বিষ্ণুপদ বিশ্বাস। এতে শিক্ষার্থীদের মধ্যে ১১ জন অসুস্থ হয়ে পড়ে। পরে শিক্ষকরা তাদের অভিভাবকদের খবর দিয়ে হাসপাতালে ভর্তি করান। অসুস্থ শিকার্থীরা হলো নিপাহ (১৪), কারিমা (১২), তানিয়া (১৩), চায়না (১২), জুইমনি (১২), অন্তরা (১২), শাহাদাৎ ব্যাপারী (১৪), তুলি (১২), নাম (১৪), সপিয়া (১৩) ও সাবিনা (১২)। এরা সবাই ৭ম ও ৮ম শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। এদের সবার বাড়ি ঝনঝনিয়া গ্রামে। সাংবাদিকরা শিক্ষার্থীদের সাথে কথা বললে তারা সবাই অভিযোগ করে বলে, স্কুলে গেলে পিটি করানোর পর রৌদ্রে তাদের মাঠ পরিষ্কার করায়। এতে তারা অসুস্থ হয়ে পড়ে। একই অভিযোগ করেন অভিভাবকরা। তারা বলেন আমরা আমাদের ছেলেমেয়েদের সকালে খাবার খাওয়ায়ে ও টিফিন দিয়ে স্কুলে পাঠাই। শিক্ষকরা অসত্য বলেছেন।

এ বিষয়ে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিষ্ণুপদ’র সাথে কথা হলে তিনি বলেন শিক্ষার্থীরা ঠিকমত না খেয়ে স্কুলে আসে। তাদের গ্যাসের সমস্যা হয়েছে। বিদ্যালয়ে কর্মচারী থাকতে কেন শিশুদের দিয়ে মাঠ পরিষ্কার করালেন এমন প্রশ্নের উত্তরে বলেন, এতে দোষ কি ? আমরা ও তো বিদ্যালয়ে পড়াকালীন সময়ে মাঠ পরিষ্কার করেছি। প্রশ্ন করা হয় এত শিক্ষার্থীর এক সাথে গ্যাস্টিকের সমস্যা কি করে হতে পারে ? এর কোন সদুত্তর তিনি দিতে পারেনি। সহকারী প্রধান শিক্ষক তাহিদুল ইসলাম বলেন মাস হিষ্টিরিয়া হয়েছে বলে চিকিৎসক জানিয়েছেন।

এ বিষয়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নূরুল হক লিপন জানান, শিক্ষার্থীরা হটাৎ কেন অসুস্থ হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।

এ ব্যাপারে রামপাল উপজেলা স্বাস্থ্য প. প. কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল এর মুঠোফোনে জানতে চাইলে তিনি বলেন এটা গণ হিষ্টিরিয়া। আমরা বেলা ১১ টা থেকে ২ টা ৩০ মিনিট পর্যন্ত আগত রোগীদের ভর্তি করে সেবা দিচ্ছি। তাদের গ্যাস্টিক বা অন্য কোন সমস্যা নেই তবে একটি ছেলে পূর্ব থেকেই অসুস্থ। #

বড়দল কলেজিয়েট স্কুলে ১৭ জনের মনোনয়নপত্র দাখিল
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার বড়দল আফতাব উদ্দিন কলেজিয়েট স্কুলে গভর্নিং বডি গঠনের লক্ষ্যে নির্বাচনে ৯টি পদে ১৭ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসে মঙ্গলবার মনোনয়নপত্র দাখিল করা হয়।
প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম এর দপ্তরে কলেজ শাখায় টিআর ১টি পদে দু’জন এনামুল হক ও মানিক চন্দ্র মন্ডল মনোনয়নপত্র জমা দিয়েছেন। স্কুল শাখায় টিআর ১টি পদে এস এম মাহফিজুল ইসলাম ও সংরক্ষিত মহিলা টিআর পদে ভক্তিরানী দাশ একটা করে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। স্কুল শাখায় অভিভাবক সদস্য ২টি পদে নাসির উদ্দিন সানা, আনারুল ইসলাম, আবু মোঃ সাইফুল, নুরুজ্জামান মালী ও কৃষ্ণপদ সরকার এবং কলেজ শাখায় দু’টি পদে হরিচাঁদ মিস্ত্রী, সুকান্ত কুমার সরকার, শামীম মোল্যা, আমিরুল ইসলাম ফকির ও মুজিবর রহমান মনোনয়ন পত্র জমা দিয়েছেন। সংরক্ষিত মহিলা সদস্য ১টি পদে ফুলজান বেগম ও রত্নারানী মন্ডল জমা দিয়েছেন। দ্বাতা সদস্য ১টি পদে রফিকুল ইসলাম সানা একাই মনোনয়নপত্র জমা দিয়েছেন। আগামী ২৮ নভেম্বর ভোট গ্রহন করা হবে।

প্রতাপনগর হরিষখালির বেড়ি বাঁধে আবারও ধ্বস লেগেছে
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার প্লাবনে ধ্বংস স্তুপে পরিণত প্রতাপনগর ইউনিয়নে আবারও একটি বেড়ী বাঁধে ধ্বস লেগেছে। দ্রুত ব্যবস্থা না নিয়ে বাঁধ ভেঙ্গে আবারও এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা বিরাজ করছে।
ইউনিয়নের হরিষখালীতে ভয়াবহ আম্ফান সাইক্লোনে পানি উন্নয়ন বোর্ডের বেড়ী বাঁধ ভেঙ্গে এলাকা প্লাবিত হয়েছে। দীর্ঘ ভোগান্তির পর সরকারি ভাবে বাঁধটি পুনঃনির্মান কাজ করা হয়। প্রায় ১১ মাস নির্মান কাজ অতিক্রান্ত হতে না হতেই বাঁধের জিও বস্তা প্রায় ২/৩ ফুট দেবে গেছে। বস্তা সরে যাওয়ায় মূল বাঁধেও ফাঁটল ধরেছে। প্রায় ৩০/৪০ ফুট এলাকায় বাঁধ বসে যাওয়ায় ও ফাটল ধরায় বাধের অবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দ্রুততম সময়ে বাঁধ রক্ষায় কাজ না করা হলে দিনে দিনে ফাটল ও ধ্বস বেড়ে যাবে এবং তখন বাঁধ রক্ষা করা কষ্টকর হতে পারে।
এলাকাবাসীর পক্ষ থেকে বিষয়টি পাউবোর নির্বাহী প্রকৌশলী ও এসওকে অবহিত করা হয়েছে।

কুল্যায় রাস্তার গাছ কর্তনের পর এসিল্যাণ্ডের হস্তক্ষেপে জব্দ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নে সরকারি রাস্তার গাছ কর্তণ করা হলে সহকারী কমিশনার (ভূমি) হস্তক্ষেপে জব্দ করা হয়েছে। বুধবার (১৬ নভেম্বর) বেলা ১১ টার দিকে ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে।
মাদারবাড়িয়া গ্রামের মৃত ছোবহান ঢালীর ছেলে আবুল কাশেম ঢালী তার বাড়ি সংলগ্ন সরকারি রাস্তার স্লোবের শিশু গাছ বিক্রি করেন গুনাকরকাটি গ্রামের মৃত সোনা মোল্যার ছেলে এবাদুল মোল্যার কাছে। যার আনুমানিক মুল্য ২০ হাজার টাকা হলেও ক্রেতা এবাদুল মোল্যা মাত্র ৭ হাজার টাকায় গাছটি ক্রয় করেন বলে জানান। সোমবার থেকে গাছ কাটতে শুরু করেন। বুধবার সম্পুর্ণ অংশ কাটা শেষ হলে ট্রলিতে ডাল পালা উঠিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হয়। বিষয়টি সহকারি কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুসকে জানানো হলে তিনি বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেনকে ব্যবস্থা নিতে নির্দেশ দেন। ভূমি অফিসের লোকজন ঘটনাস্থানে পৌছে কর্তনকৃত গাছ ভুমি অফিসে নেওয়ার ব্যবস্থা করেন।

আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলায় কর্মরত কৃষি কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিরনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রাজিবুল হাসান ও এসএপিপিও আঃ গনি প্রশিক্ষণ প্রদান করেন। অনুষ্ঠানে উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুজিবর রহমান, অরবিন্দু কুমার মন্ডল, আঃ ওহাব, শিবুপদ সরকার, আকিকুন নেছা, আফিফা খাতুন, দীপক কুমার মল্লিক, সুকদেব কুমার সাধু, ইকবাল হোসেন, গোলাম মোস্তফা, রফিকুল ইসলাম, মহিউদ্দিন গাজী, সানা আবু জাফর, আসাদুল ইসলাম, মারুফ হোসেন, তরিকুল ইসলাম, আরিফুল ইসলাম, দেবপ্রসাদ দাশ প্রমুখ প্রশিক্ষণে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নমুনা ফসল কর্তন, বিভিন্ন প্রদর্শণীর বর্তমান অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়।

বাগেরহাটে ব্রাকের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে সরকারী সেবা বিশেষ করে কিশোর কিশোরীদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষে এর সাথে জড়িত বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে দক্ষতা উন্নয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ই নভেম্বর) সকালে ধাঁলসিড়ি হোটেলের হলরুমে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের সহযোগিতায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা: মেহেদি হাসান, ব্রাকের জেলা সমন্বয়কারী এসএম ইদ্রিশ আলম, ব্রাকের রাইট হেয়ার রাইট নাউ প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর মো: জিল্লুর রহমান, ইয়ুথ মবিলাইজার রহিমা খাতুন । এছাড়া বাগেরহাটর বিভিন্ন এনজিও প্রতিনিধি, সরকারী বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের প্রতিনিধি, বাগেরহাট পৌরসভার কাউন্সিলরবৃন্দ, সাংবাদিক, ও বিভিন্ন ইয়ুথ গ্রুপের দলনেতারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন বর্তমান সময়ে যুব ও যুব মহিলাদের যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে অধিকতর সচেতন হতে হবে এবং অবিভাবকদের সেইক্ষেত্রে আরও বেশী সচেতন হতে হবে। পরিবার থেকে এ বিষয়ে আগে কাজ শুরু করতে হবে। এছাড়া প্রত্যক স্কুলে গিয়ে কৈশরকালীন সময়ে স্বাস্থ্যর গুরুত্ব বিষয়ে যুব সমাজকে সচেতন করতে হবে। যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে আরও সরাসরি কথা বলতে হবে এবং এ বিষয়ে সবাই একযোগে কাজ করবে বলে কর্মশালায় সবাই প্রতিশ্রিুতি দেয়।

খুলনায় শ্রমিক দলের বিভাগীয় প্রতিনিধি সভা: দেশে গণবিপ্লবের প্রতিধ্বনি শোনা যাচ্ছে : শিমুল বিশ্বাস
খবর বিজ্ঞপ্তি
দেশে গণবিপ্লবের প্রতিধ্বনি শোনা যাচ্ছে। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে সরকার সফল হতে পারবেনা। নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপি নিরঙ্কুশ বিজয়ী হবে। দেশকে কল্যাণকামী রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে মহাপরিকল্পনা গ্রহণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শ্রমজীবি মানুষকে রাষ্ট্র পরিচালনায় অংশীদার করার অঙ্গীকার করেছেন তিনি।
খুলনায় জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত বিভাগীয় প্রতিনিধি সভায় এ কথা জানান প্রখ্যাত শ্রমিক নেতা ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ^াস।
আগামীতে জনগনের সরকার প্রতিষ্ঠিত হলে শ্রমজীবী মানুষের কল্যাণে যা কিছু করার পরিকল্পনা রয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, তার একটি দীর্ঘ বিবরণ তুলে ধরেন তিনি। এর মধ্যে রয়েছে- সকল শ্রমিক সংগঠনের রেজিস্ট্রেশন গ্রহণে রাষ্ট্রীয়ভাবে সহায়তা করা; সকল শ্রমিককে পরিচয় পত্র প্রদান; সকল শ্রমিককে রাষ্ট্রীয় কল্যাণ তহবিল থেকে ভাতা প্রদান; কর্তব্যরত অবস্থায় মারা যাওয়া শ্রমিক পরিবারকে কল্যাণ তহবিল থেকে ১০ লাখ টাকা প্রদান; অবৈধ চাঁদাবাজি, জুলুম থেকে শ্রমিকদের রক্ষা করা, শ্রমিকদের জন্য রেশনিং প্রথা চালু করা। শিল্প নগরী খুলনার হারানো গৌরব ও ঐতিহ্য ফিরিয়ে আনতে বন্ধ কলকারখানা পর্যায়ক্রমে চালু করা হবে বলেও জানান তিনি।
বুধবার সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে অনুষ্ঠিত এ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে শিমুল বিশ^াস আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক হিসেবে পরিচয় দিতেন। ১৯৭৫ এ রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হওয়ার পর তিনি এই শ্রমজীবী মানুষকে সাথে নিয়ে উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি শুরু করেছিলেন। তলাবিহীন ঝুড়ি বাংলাদেশকে তিনি মেরামত করেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়াও নিজেকে শ্রমজীবী মানুষ হিসেবে ভাবতেন। প্রতিহিংসাপরায়ন সরকার অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে কারাবন্দী রাখলেও এই মুহুর্তের বাংলাদেশে সবচেয়ে জনপ্রিয়তম নেত্রী তিনি।
সারা দেশে চলমান বিএনপির ধারাবাহিক বিভাগীয় গণসমাবেশের সফলতার কথা উল্লেখ করে শিমুল বিশ^াস বলেন, শত বাঁধা বিপত্তি উপেক্ষা করে, হামলা মামলা নির্যাতন সহ্য করে, গণপরিবহন বন্ধ থাকায় বিকল্প পন্থায় তিন/চারদিন আগে থেকে যে সমস্ত মানুষ কর্মসূচিতে অংশ নিয়েছেন, খেয়ে না খেয়ে সমাবেশ সফল করেছেন, তাদের সিংহভাগই শ্রমিক শ্রেণীর। বিপ্লব ও পরিবর্তনে শ্রমিক শ্রেণীর ত্যাগ ও অবদান অনস্বীকার্য উল্লেখ করে তিনি বলেন, আগামীতে রাষ্ট্র পরিচালনায় এই শ্রমিক শ্রেণীকে অংশীদার করার অঙ্গীকার করেছেন তারেক রহমান।
শিমুল বিশ^াস বলেন, শেখ হাসিনার কোন কথা জনগন বিশ^াস করেনা। তিনি এখন ভয় দেখাচ্ছেন দেশে দূর্ভিক্ষ হবে। স্বাধীনতার পরে দেশের জনসংখ্যা ছিল সাড়ে ৭ কোটি। তৎকালীন সরকারের ব্যর্থতায় ১৯৭৪ সালে হওয়া দুর্ভিক্ষে সাড়ে ৬ লাখ মানুষ না খেয়ে মারা যায়। আমাদের যে জনসম্পদ ও প্রাকৃতিক সম্পদ রয়েছে, তাতে এই দেশে দূর্ভিক্ষ হওয়ার কথা নয়। এই সরকারের পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে দাবি করে তিনি বলেন, যে কোন সময় সেই ঘড়া ডুবে যাবে। গরীব শোষিত বঞ্চিত মানুষ জেগে উঠেছে। এই আন্দোলনকে কোন অপশক্তি দমন করতে পারবেনা।
প্রতিনিধি সভায় বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল বলেন, যুবলীগের সমাবেশের মাধ্যমে সরকার তার শক্তি প্রমাণ করতে চেয়েছিল। কিন্ত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া দলীয় নেতাকর্মী পাওয়া যায়নি। দেশনায়ক তারেক রহমান দেশের জনগনকে উদ্দীপ্ত করে তুলেছেন বলে বিএনপির বিভাগীয় গণসমাবেশগুলোতে মানুষের ঢল নামছে। গত ৬ মাসে বিএনপির ৮ নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। মামলা ও বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে ভয়ের পরিবেশ তৈরি করা হচ্ছে। সরকার দেশকে রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে দেউলিয়া করে ফেলেছে। ১০ ডিসেম্বর মহাসমাবেশ বানচাল করতে সরকার বিভিন্ন ভাবে চক্রান্ত করবে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিএনপির নেতাকর্মীরা লংমার্চ করে ঢাকায় যাবেন এবং রাজধানীকে অবরুদ্ধ করবেন। মাফিয়া সরকারের পতন ছাড়া রাজপথ ছাড়া হবেনা। দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটের অধিকার ফিরিয়ে আনা সহ মৌলিক মানবাধিকার রক্ষার দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু হয়েছে দাবি করে তিনি বলেন, এই যুদ্ধে পরাজিত হলে বাংলাদেশ পরাজিত হবে।
প্রতিনিধি সভার বিশেষ অতিথি খুলনা মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল বলেন, রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজেকে শ্রমিক পরিচয় দিতেন। যুদ্ধের পরে শেখ মুজিব সরকার সব কল কারখানা রাষ্ট্রায়াত্ব করে লুটপাটের রাজত্ব কায়েম করেছিলেন। দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন। পরবর্তীতে জিয়াউর রহমান শ্রমিকদের সাথে নিয়ে দেশ পুর্নগঠন করেন। শেখ হাসিনার সরকার আবারও দেশের কল কারখানা বন্ধ করে শ্রমিকদের বেকার করেছে। আগামীতে বিএনপি ক্ষমতা গেলে শ্রমিকদের কাছে সকল বন্ধ কল কারখানা ফিরিয়ে দেয়া হবে। ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশের রিজার্ভ লুটপাট করে খেয়ে এখন দূর্ভিক্ষের ভয় দেখাচ্ছে। সরকার পতন আন্দোলনে রাজপথে নেমে আসার জন্য শ্রমিকদের প্রতি আহবান জানান তিনি।
শ্রমিক দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সভাপতি আব্দুর রহিম বক্স দুদুর সভাপতিত্বে বিভাগীয় প্রতিনিধি সভায় স্বাগত বক্তব্য রাখেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান। অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, শ্রমিক দল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান।
মহানগর শ্রমিক দলের আহবায়ক মোঃ মজিবর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন খুলনা জেলা শ্রমিক দলের সভাপতি উজ্জল কুমার সাহা, মহানগর সদস্য সচিব শফিকুল ইসলাম শফি, যশোরের সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন, মাগুরার সাধারণ সম্পাদক মোঃ ইমরান মোল্লা, কুষ্টিয়ার সভাপতি মিজানুর রহমান, বাগেরহাটের সভাপতি সরদার আতিয়ার রহমান, খালিশপুর আঞ্চলিক কমিটির সভাপতি আবু দাউদ দ্বীন। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা আবু নাঈম।

মহেশপুরে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্প (ইরেসপো) উদ্যোগে কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ ও প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার সকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ধান্যহারিয়া,পোড়াদহ,গয়েশপুর (ডিপিজি) মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেনী কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী কিশোরীদের সচেতনতা মুলক প্রশিক্ষণ সামগ্রী বিতরণ করেন।
ধান্যহারিয়া,পোড়াদহ,গয়েশপুর (ডিপিজি) মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দিনেস চন্দ্র পাল, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,যাদবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ডাঃ সালাউদ্দীন আহাম্মেদ,সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা পমেট চন্দ্র বর্মন প্রমুখ।

মহেশপুরে পুলিশের খাচায় কুখ্যাত গরুচোর
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর থানা পুলিশ ফরিদপুর জেলা পুলিশের সহায়তায় জাল পেতে মহেশপুরের কুখ্যাত গরুচোর ছমির উদ্দীনকে (৪১) আটক করেছে। গতকাল বুধবার ভোর রাতে মহেশপুর থানার এস আই আলীমুজ্জামান ফরিদপুর শহরের একটি বাড়ী থেকে ছমির উদ্দীনকে আটক করে। আটক ছমির উদ্দীন মহেশপুরের ভালাইপুর গ্রামের মৃত হানেফ আলীর ছেলে।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া জানান, মহেশপুরে একের পর এক গরু চুরি হলে অনুসন্ধ্যান করতে গেলে কুখ্যাত গরুচোর ছমির উদ্দীনের নাম আসে। শুধু তাইনা তার বিরুদ্ধে মহেশপুর থানায় ৪টি গরু চুরি মামলার ওয়ারেণ্ট রয়েছে। পরে ফরিদপুর কতোয়ালী থানা পুলিশের সহযোগিতায় আটক করা হয়েছে। আটক কৃত ছমির উদ্দীনকে ঝিনাইদহ আদালতে প্রেরণ করা হয়েছে।

কৃষি উৎপাদনে ডুমুরিয়া এখন বাংলাদেশে মডেল: নারায়ণ চন্দ্র চন্দ এমপি
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বারি ২০২২-২৩ মৌসুমে গম, ভুট্টা, সূর্যমুখী, সরিষা ও শীতকালীন পেঁয়াজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ এমপি। তিনি তার বক্তব্যে বলেন, কৃষি উৎপাদনে ডুমুরিয়া এখন বাংলাদেশে মডেল। এখানে সব ধরনের কৃষি পন্য উৎপাদন হ”েছ ব্যাপক হারে। তিনি আরও বলেন প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী দেশের এক ইঞ্চি জমিও যাতে পতিত না থাকে এ জন্য সকল কৃষকদের কৃষি উৎপাদনে আরও উ˜েদ্যাগী হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা ইনসাদ ইবনে আমিন। উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা পরান জয় মন্ডলের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা, ইউপি চেয়ারম্যান গাজী তৌহিদুজ্জামান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ওয়ালিদ হোসেন, কৃষক আবু হানিফ মোড়ল, উপ-সহকারী তুষার কান্তি বিশ্বাস, মোঃ রেজাউল ইসলাম, করুনা রানী মন্ডল প্রমুখ।
আলোচনা শেষে প্রধান অতিথি জন প্রতি ২০ কেজি করে ১ শত ৩০ জন কৃষকের মাঝে ২ হাজার ৬ শত কেজি গম, ২ কেজি করে ৪৫০ জনের ৯০০ কেজি ভুট্টা, ১কেজি করে ২ হাজার ৫০০ শত জনের সূর্যমুখী, একই হারে ১ হাজার ৯ শত ৫০ জনের সরিষা ও ৪০ জনের শীতকালীন পেঁয়াজ বীজ বিতরণ করেন।

 

পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বেগম রাজিয়া নাসেরকে
খবর বিজ্ঞপ্তি
পাইকগাছা-কয়রায় শ্রদ্ধার সাথে স্মরণ করা হলো বঙ্গবন্ধু’র ছোট ভাই শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী, শেখ হেলাল উদ্দীন এমপি’র মাতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র চাচী মরহুম বেগম রাজিয়া নাসেরকে। বুধবার (১৬ নভেম্বর) ছিল বেগম রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে খুলনা-৬ (পাইকগাছা-কয়রা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু’র তত্ত্বাবধায়নে নির্বাচিনী এলাকা পাইকগাছা-কয়রা দুই উপজেলার দলীয় কার্যালয়, এমপি’র বাসভবন, সকল মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, মন্দিরসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পবিত্র কোরআন খতম, দোয়া, প্রার্থনা, আলোচনা ও খাবার বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ¦ মোঃ আক্তারুজ্জামান বাবু। পাইকগাছা উপজেলা আওয়ামী লীগ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সিনিয়র সহ সভাপতি সমীরণ সাধু, সাধারণ সম্পাদক শেখ কামরুল হাসান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আনন্দ মোহন বিশ^াস, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপীকা ঢালী, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী, সহকারী অধ্যাপক ময়নুল ইসলাম, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্রনাথ সরকার, আওয়ামীলীগ নেতা এসএম রেজাউল হক, হেমেশ চন্দ্র মন্ডল, জেলা পরিষদ সদস্য রবিউল ইসলাম গাজী, এসএম শাহবুদ্দীন শাহীন, সায়েদ আলী কালাই, কাউন্সিলর রাফেজা খানম, যুবলীগ নেতা ফরহাদুজ্জামান তুষার, এমএম আজিজুল হাকিম, আকরামুল ইসলাম, মানবেন্দ্র মন্ডল, টিএম হাসান, নাজমা কামাল, শেখ জুলি, দিংপকর মন্ডল, বজলুর রহমান, মিজানুর রহমান মিজান, ইদ্রিস আলী, ছাত্রনেতা মাসুদুর রহমান মানিক, সাব্বির হোসেন , রায়হান পারভেজ রনি, রমজান সরদার, জাহাঙ্গীর আলম, শাহীন শাহ বাদশা ও রাশেদুজ্জামান রাসেল। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন মাওলানা রইসুল ইসলাম। কোরআন খতম পাঠ করেন শিববাটী ও বাসস্ট্যান্ড মাদ্রাসার হাফেজরা।

বর্ণিল আয়োজনে দাকোপে ফায়ার সপ্তাহ পালিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
দূর্ঘটনা দূর্যোগ হ্রাস করি বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার দাকোপে বর্ণিল আয়োজনে ফায়ার সপ্তাহ ২০২২ পালিত হয়েছে।
ফায়ার সার্ভিস ও ফায়ার ডিফেন্স স্টেশন দাকোপের আয়োজনে মঙ্গলবার সকাল ১০ টায় দিবসের কর্মসূচীর অংশ হিসাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ ফায়ার সার্ভিস অফিস চত্বরে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা করেন দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দাকোপ অফিসের সাব অফিসার মোঃ আবুল বাশারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এস আই সুশান্ত কুমার পাল ও পানখালী ইউপি চেয়ারম্যান শেখ সাব্বির আহম্মেদ। অনুষ্ঠানের শুরুতে ফায়ারম্যান রফিকুল ইসলাম ও শিক্ষার্থী প্রমি বিশ্বাস পবিত্র কুরআন ও গীতা পাঠ করেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন এনজিও প্রতিনিধি হিউবার্ট সনি রত্ন। এর আগে প্রধান অতিথি ফায়ারম্যানদের কাছ থেকে সালাম গ্রহন, জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

দাকোপে স্বনির্ভর দলের সদস্য ও বিএএসডির কর্মীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপের লাউডোব ইউনিয়ন পরিষদের স্বনির্ভর দলের সদস্য ও বিএএসডির কর্মীদের মাঝে ফলজ গাছের চারা বিতরণ করা হয়। বাংলাদেশ এসোসিয়েশন সাসটেইনেবল ডেভেলপমেন্ট (ইঅঝউ) সংস্থা গত ১৫ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১ টায় ৩০০জন উপকার ভোগীর মাঝে সামাজিক বনায়ন কর্মসূচী প্রকল্পের মাধ্যমে ফলজ বৃক্ষের চারা বিতরন করে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লাউডোব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ যুবরাজ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দাকোপ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল কুমার দত্ত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাউডোব ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নিহার মন্ডল, নিতাই জোদ্দার, ইউপি সদস্য তাপস হালদার, ইউপি সদস্য বাবলু গাজী, সুব্রত সরদার প্রমুখ। অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন বিএএসডির ম্যানেজার পরিতোষ কুমার মৃধা। চারা বিতরণ অনুষ্ঠানে ফলজ গাছের মধ্যে নারিকেল গাছ, লেবু গাছ, আম, পেয়ারা সহ বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়।

 

জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সাইদুল করিম মিন্টুকে সংবর্ধনা
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের নব-নির্বাচিত সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জাতীয় মহিলা সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। বুধবার বেলা ১১ টায় জেলা জাতীয় মহিলা সংস্থার কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান দীপ্তি রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আয়ুব হোসেন, পৌর স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীন সহ অন্যান্যরা। অনুষ্ঠানে নারীদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সাইদুল করিম মিন্টু। অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় মহিলা সংস্থার জেলা কর্মকর্তা হাবিবুর রহমান।

খুলনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু
তথ্য বিবরনী
খুলনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠান বুধবার সকালে সার্কিট হাউজ মাঠে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশের সূচনা করেছেন। বাংলাদেশ এখন ডিজিটাল ক্ষেত্রে এশিয়ার বিস্ময়। আমরাই আগামীর তথ্যপ্রযুক্তি খাতকে নেতৃত্ব দেবো। তিনি আরও বলেন, আগামীর চ্যালেঞ্জ মোকাবেলায় শিশুদের প্রযুক্তিজ্ঞানে দক্ষ করে তুলতে হবে। চতুর্থ শিল্পবিপ্লবের সাথে সাথে কলকারখানায় ব্যাপক অটোমেশন প্রক্রিয়া চালু হবে। সে ক্ষেত্রে বর্তমান শ্রমিকরা যেন বিকল্প কর্মসংস্থানের সুযোগ পায় সে দিকে দৃষ্টি রাখতে হবে। উপজেলা ও ইউনিয়ন ডিজিটাল কেন্দ্র থেকে গ্রামের মানুষ এখন সহজে ডিজিটাল সেবা গ্রহণে সুযোগ পাচ্ছে। এক সময়ের লাখ টাকা দামের সংযোগসহ মোবাইল ফোনের মূল্য এখন এক হাজার টাকার মধ্যে নেমে এসেছে। ফলে প্রান্তিক মানুষ মোবাইল ফোন ব্যবহারের সুযোগ পাচ্ছে। উন্নয়নের এ ধারা অব্যাহত থাকলে ২০৪১ সালের আগেই আমরা উন্নত ও স্মার্ট বাংলাদেশে পরিণত হবো।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। মূলপ্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ডিসিপ্লিনের অধ্যাপক ড. অনুপ কুমার বৈরাগী। আলোচক ছিলেন খুলনা বিশ^বিদ্যালয়ের কম্পিউটার সাইন্স ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক শেখ আলমগীর হোসেন। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র।
অনুষ্ঠানে জানানো হয়, ডিজিটাল বাংলাদেশ গড়ে তুলতে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোয় ৯ হাজার একশত ৭২টি শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হয়েছে। সরকারি দপ্তরের ওয়েবসাইটগুলোর মাধ্যমে সেবা গ্রহীতারা সহজে সরকারি সেবা পাচ্ছেন। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশকে এগিয়ে নেয়া হচ্ছে।

এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহিদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মাঠে মেলা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ অংশ গ্রহণ করেন। ডিজিটাল মেলার এবারের প্রতিপাদ্য ‘উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ’।

মেলা চত্বরের ৬৯ টি স্টলকে চারটি প্যাভিলিয়নে ভাগ করা হয়েছে। উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ প্যাভিলিয়নে ২৮টি, ডিজিটাল সেবায় ২৭টি, হাতের মুঠোয় সেবায় ৮টি এবং শিক্ষা, দক্ষতা, উন্নয়ন ও কর্মসংস্থানে ৬টি স্টল রয়েছে। মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিকবান্ধব ডিজিটাল সেবা প্রদান করছে। আজ বিকাল চারটায় মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে।

রাজিয়া নাসের স্মরনে মহিলা আ’লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যু বার্ষিকীতে খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আছর দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী। এসময়ে উপস্থিত ছিলেন, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি লিভানা পারভীন, রেহানা গাজী, পারভীন আক্তার, জেসমিন সুলতানা শম্পা, রোকেয়া রহমান, সদর থানা সভাপতি পারভীন ইলিয়াস, সাধারণ সম্পাদক নূরানী রহমান বিউটি, সোনাডাঙ্গা থানার সভাপতি মাহমুদা বেগম, খালিশপুর থানার সভাপতি শারমিন রহমান শিখা, সাধারন সম্পাদক তাসলিমা আক্তার, ফারজানা পারভেজ নিপু, সবনাম সাবা, রেখা খানম, দিলরুবা লিপি, মাকসুদা খানম পাখি, সাবিহা ইসলাম আঙ্গুরা, শিউলি, পারভীন সুলতানা, ফরিদা ইয়াসমিন মুক্তা, হাজেরা খাতুন, নাসিমা খান কাজল, শিখা বেগম, উর্মিলা নন্দী, বিনু ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১নং বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান বুধবার (১৬ই নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ফুটবল মাঠে অনুষ্ঠিত হয়েছে। ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ এর সভাপতিত্বে সভার উদ্ভোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকু। বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এ্যাডঃ মিলন কুমার ব্যানাজী, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব সিদ্দিক আলী, যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ কাওসার আলী ফকির। প্রধান বক্তা ছিলেন, উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ। সাংগঠনিক রির্পোট পেশ করেন, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মোঃ নাজমুল হুদা’র সঞ্চলনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন, এ্যাডঃ হীটলার গোলদার, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সরদার আমিনুর রশিদ মুক্তি, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গোপাল কুমার পাল। সভা শেষে ইউপি চেয়ারম্যান মোঃ ইউনুস আলী শেখকে পুনঃ সভাপতি ও বিশিষ্ট সমাজসেবক আনন্দ কুমার দাশকে পুনঃ সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়। সম্মেলনের আগে ৯টি ওর্য়াড হতে শতশত নেতাকর্মিরা মিছিল সহকারে সভাস্থলে হাজির হলে ফুৃটবল মাঠ কানায় কানায় পরিপূর্ণ হয়ে তা যেন মহাসমাবেশে পরিনত হয়।

বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকীতে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্যোগে দোয়া
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ভাই শহীদ শেখ আবু নাসের এর স্ত্রী ও মাননীয় প্রধানমন্ত্রীর চাচী রত্নগর্ভা বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বেগম রাজিয়া নাসের অক্সিজেন সেবার উদ্দ্যোগে গতকাল রাত ৮টায় আহসান আহমেদ রোডস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মোঃ কামরুজ্জামান জামাল, জেলা আওয়ামী লীগের সদস্য পাপিয়া সরোয়ার শিউলি, মোঃ জামিল খান, যুবনেতা সরদার জাকির হোসেন, জলিল তালুকদার, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, জেলা তাঁতী লীগের সদস্য সচিব ইঞ্জিঃ মোঃ বরকত হোসেন, সাবেক ছাত্রনেতা বিধান চন্দ্র রায়, জিল্লুর রহমান ডলার, প্রবীর দাস, জহুর শেখ, সোহেল খান, মোঃ আল আমিন, আমির মোমেনিন রানা, তানভীর রহমান আকাশ, চিশতি নাজমুল বাসার, মোঃ কবিরুল ইসলাম, আব্দুর রহমান, শেখ মোঃ আশফাকুল ইসলাম সম্পদ, আবিদ হাসান ফাহিম, রাহাদ বিশ্বাস, ইসমাইল মৃধা ইমন, আজম, টুটুল, সোহান, মোহাম্মদ মিলু প্রমুখ।

বেগম রাজিয়া নাসের’র মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা শ্রমিক লীগ’র স্মরণসভা ও দোয়া
খবর বিজ্ঞপ্তি
জাতিরজনক বঙ্গবন্ধু’র সহোদর শহীদ শেখ আবু নাসের এর সহধর্মিনী, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চাচী, শেখ হেলাল উদ্দিন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য শেখ সোহেল’র মমতাময়ী মাতা বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে সোনাডাঙ্গা থানা শ্রমিক লীগের উদ্যোগে বুধবার বাদ-আসর সংগঠনের কার্যালয়ে স্মরণসভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ । সভার সভাপতিত্ব করেন থানার আহবায়ক কাজী আব্দুল ওহাব। সভা পরিচালনা করেন সদস্য সচিব আলহাজ্ব মো: আলাউদ্দিন।
বক্তব্য রাখেন, মো: সেলিম হোসেন, জাকির হোসেন বিপ্লব, আ: রহিম খান, আ: রশিদ শিকদার, আসাদুজ্জামান মুন্না, মো: আজিম উদ্দিন, মতিউর রহমান, আরিফুল ইসলাম অনিক, শেখ খন্দকার জাহাঙ্গীর, আ: হালিম, লাভলু পাটুয়ারী, মো: আইনুল ইসলাম, মো: শরিফুল ইসলাম, আ: মান্নান, মো: আলী, লোকমান, হালিম সহ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় শেখ রাজিয়া নাসের এর বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

শেখ রিজিয়া নাসের ’৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারি ছিলেন:স্মরণ সভায় সুজিত অধিকারী
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী বলেছেন, শেখ রিজিয়া নাসের ’৭৫ পরবর্তী দুঃসময়ে আওয়ামী লীগের কান্ডারি ছিলেন। তিনি বলেন, স্বাধীনতা বিরোধী দেশী বিদেশী চক্র বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল সদস্যকে নির্মমভাবে হত্যা করে। হত্যার পরে শেখ নাসের পরিবারের সদস্যদেরকেও হত্যার ব্যর্থ চেষ্টা করা হয়। তাদেরকে হত্যা করতে না পেরে সামাজিকভাবে নানা ধরনের নির্যাতন চালানো হয়। অসহ্য নির্যাতনের পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জে যান। সেখানেও নির্যাতন চালানো হয়। এরপরে রিজিয়া নাসের সন্তান সন্তানাদিদের নিয়ে পাবনায় চলে যান। সেখানে থেকে শেখ হেলাল উদ্দিন ক্যাডেট কলেজে পড়াশোনা করতেন। শেখ হেলালকে হত্যার উদ্দেশ্যে কলেজের প্রিন্সিপালকে চাপ সৃষ্টি করা হয়। সেখানে প্রিন্সিপাল কোন ভয়ের কাছে মাথা নত করেন নি। তিনি শেখ হেলালকে রক্ষা করেন। এত সব নির্যাতনকে শেখ রিজিয়া নাসের অত্যন্ত বিচক্ষণতার সাথে মোকাবেলা করেছেন। পরবর্তীতে তিনি খুলনায় এসে আওয়ামী লীগকে অত্যন্ত সুকৌশলে নেতৃবৃন্দকে নিয়ে সুসংগঠিত করেন। তিনি এভাবেই নিজের সংসার এবং দলকে রক্ষা করেছেন। তাঁর ত্যাগ আজ আমাদের এবং এ অঞ্চলকে সমৃদ্ধ করেছে। তাঁর এই ত্যাগকে সামনে নিয়ে সকলকে সংগঠন করতে হবে।
গতকাল বুধবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিনী বেগম রাজিয়া নাসেরের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে খুলনা জেলা আওয়ামী লীগ আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট সোহরাব আলী সানা। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এ্যাড. কাজি বাদশা মিয়া, এ্যাড. এম এম মুজিবুর রহমান, এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, এ্যাড. অধ্যাপক নিমাই চন্দ্র রায়, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, মোজাফফর মোল্লা, মোঃ খায়রুল আলম, অসিত বরণ বিশ্বাস, আজগার বিশ্বাস তারা, আমিয় অধিকারী, অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, মানিকুজ্জামান অশোক, শেখ মোহাম্মদ আবু হানিফ, অ্যাডভোকেট সেলিনা আক্তার পিয়া, মনোয়ারা খাতুন শিউলি, আজিজুল রহমান রাসেল, মোল্লা শামসুর রহমান শাহিন, অজিত বিশ্বাস, দেবদুলাল বাড়ই বাপ্পি, জলিল তালুকদার, রেজাউল করিম রেজা, মোহাম্মদ ইমরান হোসেন, ইঞ্জিনিয়ার বরকত, মোল্লা কামরুল ইসলাম, আমিরুল মোমিন রানা,তানভীর রহমান আকাশ, শেখ আশফাকুল ইসলাম,মোঃ রাসেল, সাইফুল ইসলাম সাইফ, মনি শংকর মন্ডল, বিশ্বজিৎ মন্ডল, আরিফ, সৌরভ, তূর্য, রুবেল, আরিফুল, জিহাদ, রাশেদ, ফারাবি আরিফসহ প্রমূখ নেতৃবৃন্দ।

বনানী কবরস্থানে রাজিয়া নাসের এর মৃত্যুবার্ষিকীতে জেলা আওয়ামী লীগের শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ভ্রাতা শহীদ শেখ আবু নাসেরের সহধর্মিণী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাচী, জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি, সেখ সালাহউদ্দিন জুয়েল এমপি, বিসিবি পরিচালক ও যুবলীগের প্রেসিডিয়াম মেম্বর শেখ সোহেল উদ্দিন, শেখ জালালউদ্দিন রুবেল, শেখ বেলাল উদ্দিন বাবু’র মাতা ও শেখ সাহরান নাসের তন্ময় এমপি’র দাদী বেগম রাজিয়া নাসের এর ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে জেলা আওয়ামী লীগের উদ্যোগে জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বনানী কবরস্থানে মরহুমার কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদন করেন। গতকাল বুধবার সকাল ১০টায় উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বি এম এ ছালাম, যুগ্ম সাধারন সম্পাদক কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেম কুমার মন্ডল, দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচি, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ রাশেদুল ইসলাম রাসেল, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মো. শেখ শহীদ উল্লাহ্, জেলা পরিষদের সদস্য ও জেলা আ’লীগের সদস্য ফারহানা হালিম, জেলা সদস্য শিউলি সরোয়ার, জামিল খান, যুবলীগের জেলা যুগ্ম সাধারন সম্পাদক সরদার জাকির হোসেন, তাঁতী লীগের জেলা আহবায়ক শাহিদুল ইসলাম ইমন, পাইকগাছা উপজেলা আ’লীগ নেতা মোঃ আক্তারুজ্জামান সুজা, দিঘলিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক আলী রেজা বাচা, দিঘলিয়া উপজেলা আ’লীগ নেতা শেখ মাইনুল ইসলাম জুয়েল, জেলা যুবলীগ নেতা ইঞ্জিঃ মাহফুজুর রহমান সোহাগ, দ্বিপ পান্ডে বিশ্ব, জহির রায়হান, জেলা ছাত্রলীগ নেতা চিশতী নাজমুল বাশার সম্রাট, মোঃ ইসমাইল মৃধা ইমন, গাজি আমির হামজা নিলয়।

 

কলারোয়ায় বিদ্যালয় বন্ধ রেখে সভাপতির ছেলের বৌভাত
সাতক্ষীরা ও কলারোয়া প্রতিনিধি
সাতক্ষীরার কলারোয়ায় একটি মাধ্যমিক বিদ্যালয়ে ক্লাস বন্ধ করে ছেলের বৌভাত অনুষ্ঠান করার অভিযোগ উঠেছে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতির বিরুদ্ধে।

বুধবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার মমতাজ আহমেদ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ ঘটনায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন উপজেলা শিক্ষা কর্মকর্তা।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ আলী উপজেলার যুগিখালী ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য এবং ইউনিয়ন আওয়ামী লীগের নেতা। স্থানীয়রা জানান, বিদ্যালয়ের কার্যক্রম বন্ধ করে সকাল থেকেই বিদ্যালয়ের একপাশে রান্নাবান্না চলছিল। আর মাঠজুড়ে করা হয়েছে বৌভাতের অতিথি আপ্যায়নের প্যান্ডেল।

জানতে চাইলে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এরশাদ আলী বলেন, ‘সংশ্লিষ্টদের অনুমতি নিয়েই অনুষ্ঠানটির আয়োজন করা হয়। ছেলের বিয়ে উপলক্ষে বিদ্যালয়ের সব শিক্ষককে দাওয়াত করি। তারা আমাকে বিদ্যালয় প্রাঙ্গণে বৌভাত অনুষ্ঠানের আয়োজনের কথা জানান। আমি তাদের কথায় বিদ্যালয় প্রাঙ্গণে বৌভাত অনুষ্ঠানের আয়োজন করেছি।’

 

এ বিষয়ে বক্তব্য জানতে প্রধান শিক্ষক শফিকুল ইসলামের সঙ্গে মোবাইলফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কল রিসিভ করেননি।

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর মোস্তাফিজুর রহমান বলেন, বিদ্যালয় বন্ধ করে অনুষ্ঠানের আয়োজন করায় বিদ্যালয়টির প্রধান শিক্ষককে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে। এজন্য তাকে তিনদিনের সময় দেওয়া হয়েছে। তার পক্ষ থেকে জবাব আসার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

 

হরিণের মাংশসহ চোরাশিকারী আটক
সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার শ্যামনগর থেকে ১০ কেজি হরিণের মাংশসহ এক চোরাশিকারীকে আটক করেছে বনবিভাগের সদস্যরা। উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর গ্রাম সংলগ্ন সুন্দরবন বাজার থেকে মঙ্গলবার (১৫ নভেম্বর) রাতে স্থানীয়দের সহযোগিতায় বনবিভাগের সদস্যরা তাকে আটক করে।
আটক চোরাশিকারীর নাম আবুল হোসেন (৩৮)। তিনি শ্যামনগর উপজেলার ভেটখালী গ্রামের কেরামত গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, আবুল হোসেন রাতে বস্তায়ভর্তি একটি জবাইকৃত হরিণ নিয়ে দ্রুত বেগে মোটরসাইকেল যোগে মুন্সিগঞ্জ ইউনিয়নের যতীন্দ্রনগর সংলগ্ন সুন্দরবন বাজারের উপর দিয়ে যাওয়ার সময় স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা কয়েকজন একত্রিত হয়ে সেখানকার একটি ব্রিজের সামনে থেকে তার গতিরোধ করে ১০ কেজি হরিণের মাংশসহ তাকে আটক করে বিনবিভাগের কাছে হস্তান্তর করে।

আটক আবুল হোসেন জানান, তিনি যতীন্দ্রনগরের হরিণ শিকারি সিন্ডিকেটের প্রধান ইউনুস গাজীর কাছ থেকে জবাইকৃত একটি হরিণ কিনে তা তার চাচাতো ভাই সহিদুলের জন্য নিয়ে যাওয়ার স্থানীয় লোকজন তার গতি রোধ করে তাকে আটক করে।

সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) এম.কে.এম ইকবাল হোসাইন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আবুল হোসেনের বিরুদ্ধে মামলা দিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।