Home বিনোদন অনুমতির শর্ত ভঙ, ঢাকায় ১৫ হাজার টাকায় নোরার টিকিট বিক্রি

অনুমতির শর্ত ভঙ, ঢাকায় ১৫ হাজার টাকায় নোরার টিকিট বিক্রি

8

বিনোদন ডেস্ক।।
কেবল একটি তথ্যচিত্রের শুটিংয়ের অংশ নিতে বলিউড তারকা নোরা ফতেহিকে ঢাকায় আসার অনুমতি দিয়েছে তথ্যমন্ত্রণালয়। উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয় তথ্যচিত্রের শুটিং ছাড়া নোরা অন্য কোনো কাজে অংশ নিতে পারবেন না। কিন্তু অনুমোদনের প্রজ্ঞাপন প্রকাশের সপ্তাহ খানেক পরই শর্ত ভঙ্গ করেছে উইমেন লিডারশীপ কর্পোরেশন।

খোঁজ নিয়ে জানা গেছে, আয়োজক কমিটি নোরা ফাতেহিকে দিয়ে তথ্যচিত্রের শুটিংয়ের জন্য নয়, ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে অ্যাওয়ার্ড দিতেই নিয়ে আসছেন। ওই অনুষ্ঠানে নোরার হাত থেকে যারা অ্যাওয়ার্ড নেবেন তাদের থেকে বড় একটি অংকের টাকা নেওয়া হচ্ছে। পুরো আয়োজনের প্রধান স্পন্সর প্রতিষ্ঠান হচ্ছে রঙধনু গ্রুপ।

আগামী ১৮ নভেম্বর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরাতে অনুষ্ঠিত হবে ওই আয়োজন। এখন চলছে অনুষ্ঠানটি সফল করার প্রচার-প্রচারণা।
‘উইমেন লিডারশীপ কর্পোরেশন’নামে যে প্রতিষ্ঠানটি নোরাকে এনে কেবল তথ্যচিত্রের শুটিংয়ের অনুমতি নিয়েছে সেই প্রতিষ্ঠান নোরাকে নিয়ে অনুষ্ঠানের আয়োজন করে টিক্রেট বিক্রি করতেও দেখা গেছে। রাজধানীর মিনিসু বাংলাদেশ- এর আউটলেটগুলোতে বিজ্ঞাপন দিয়েই বিক্রি হচ্ছে টিকেট! অথচ নোরাকে নিয়ে অনুষ্ঠান ও টিকিট বিক্রি অনুমতি দেয়নি তথ্যমন্ত্রণালয়।

নোরার আয়োজনের টিকিট ও প্রচারণার সকল সমকালের কাছে এসেছে। তাদে দেখা গেছে তিন ধরনের টিকিটমূল্য ধার্য করা হয়েছে। এর মধ্যে ভিআইপি ১৫ হাজার টাকা, গোল্ড ১০ হাজার ও সিলভার ৫ হাজার টাকা।

উইমেন লিডারশীপ কর্পোরেশন এর প্রধান কর্তা ও ‘গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড’ আয়োজনটির প্রধান ইশরাত জাহান অবশ্য দাবি করেন, তথ্যমন্ত্রণালয় তাকে টিকিট বিক্রির অনুমতি দিয়েছে।
অথচ তথ্যমন্ত্রণালয় নোরা ফাতেহির ঢাকা সফরের বিষয়ে যে অনুমতিপত্র দিয়েছে, তাতে বলা হয়, তথ্যচিত্রের শুটিংয়ে অংশ নিতে ১৮ নভেম্বর নোরা ফতেহি ঢাকায় অবস্থান করতে পারবেন। তথ্যচিত্রের শুটিংয়ের বাইরে তিনি আর কোনো কাজে বা অনুষ্ঠানে অংশ নিতে পারবেন না। এমনকি ওই তথ্যচিত্র নির্মাণের পর ছাড়পত্র নিতে হবে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে। আয়োজকদের পক্ষ থেকে শর্ত ভঙ্গ করা হলে সরকার যে সিদ্ধান্ত নেবে, সেটিই চূড়ান্ত হবে।

এরইমধ্যে, নোরা ফতেহির কাছ থেকে আয়কর আদায় করতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) থেকে জননিরাপত্তা বিভাগ, সুরক্ষা সেবা বিভাগ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিবকে সোমবার একটি চিঠি দেওয়া হয়েছে। ওই চিঠিতে জানানো হয়েছে, নোরা ফতেহি যে পারিশ্রমিক পাবেন তার ওপর ৩০ শতাংশ উৎসে কর দিতে হবে।

বিদেশি শিল্পী হিসেবে ঢাকায় এসে কাজ করে পারিশ্রমিক বা সম্মানি নিলে আইন অনুযায়ী তাকে উৎসে কর পরিশোধ করতে হবে। তার এই কর প্রদানের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নিশ্চিত করতে বলেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এ ছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালককেও চিঠি দিয়েছে এনবিআর। নোরা ফতেহি সঠিকভাবে আয়কর দিয়েছেন কি না, তা নিশ্চিত করতে বলেছে এনবিআর। এছাড়া ওই অনুষ্ঠানে নোরার সঙ্গী কলাকুশলীদের কাছ থেকে আয়কর আদায়ের নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সময়ের বলিউডের নামি তারকা নোরা। হিন্দির পাশাপাশি দক্ষিণ ভারতের ছবিতেও নোরাকে দেখা যাচ্ছে। তেলেগু, মালয়ালম ও তামিল ছবিতে তার উপস্থিতি নজর কাড়ছে। তবে কেবল বড় পর্দায় নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় নোরা। ‘বিগ বস ৯’, ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ অনেক রিয়েলিটি শোতেও তার পারফরম্যান্স নজরকাড়া।

মরোক্কোর বংশোদ্ভূত নোরার জন্ম ও বেড়ে ওঠা কানাডায়। ছোটবেলায় তিনি শাহরুখ খান ও হৃতিক রোশনের ভক্ত ছিলেন। তাদের অভিনীত সিনেমা দেখে বড় হয়েছেন নোরা। সেই থেকে স্বপ্ন, বলিউডে কাজ করবেন। কিন্তু তার রক্ষণশীল পরিবারে সেটা ছিল প্রায় অসম্ভব। অবশেষে বলিউডে নাম লেখানোর স্বপ্ন নিয়ে ভারতে পা রাখেন ২৩ বছরের নোরা। পাঁচ বছরের মাথায় তিনি তাক লাগিয়ে দেন।