Home আঞ্চলিক জেমিনি সী ফুডস্ পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

জেমিনি সী ফুডস্ পরিদর্শনে পুলিশ সুপার কানাই লাল সরকার

16

স্টাফ রিপোর্টার।।
ইন্ডাস্ট্রিয়াল পুলিশ ৬ এর আওতাভুক্ত খুলনা জেলার রূপসা থানাধীন ‘জেমিনি সী ফুডস্ লিমিটেড’ পরিদর্শন করলেন পুলিশ সুপার কানাই লাল সরকার। সোমবার (১৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় তিনি এ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তিনি শিল্প কারখানার কর্মকর্তা-কর্মচারীদের সাথে কারখানার নিরাপত্তা ব্যবস্থাসহ অভ্যন্তরীণ সমস্যাগুলো নিয়ে আলোচনা করেন। তিনি কারখানা কর্তৃপক্ষকে যথা সময়ে শ্রমিকদের বেতন-ভাতাসহ যাবতীয় সুযোগ-সুবিধা প্রদান করার অনুরোধ জানান। উক্ত কারখানার নিরাপত্তা বিধানকল্পে অগ্নিনির্বাপক যন্ত্রসমূহ ও সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরি ব্যাবস্থা পরিদর্শন করেন। এছাড়াও শ্রমিকদেরকে মাক্স ব্যাবহার করার জন্য উৎসাহিত করেন। সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা প্রদান করেন।

তিনি শিল্প প্রতিষ্ঠানের যে কোন সমস্যা সমাধানে ইন্ডাস্ট্রিয়াল পুলিশ-৬ খুলনা সর্বদা প্রস্তুত আছে মর্মে আশ্বস্ত করেন। পরিশেষে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়নের স্বার্থে শিল্প প্রতিষ্ঠানে শিল্পবান্ধব পরিবেশ বজায় রাখতে সকলের সহায়তা কামনা করেন। কারখানা পরিদর্শনকালে কারখানার ঊর্দ্ধতন কর্মকর্তা কর্মচারী এবং আইপি-৬ খুলনার অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।