
কলা-কচুপাতায় স্লোগান লিখে ছাত্র ইউনিয়নের প্রতিবাদী সমাবেশ
ঢাকা অফিস
কাগজসহ শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন শাহবাগে প্রতিবাদী করেছে। সোমবার বিকেলে এ প্রতিবাদী সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় সংগঠনটির নেতাকর্মীরা কলাপাতা ও কচুপাতায় ‘আমরা কি আদিম যুগে ফিরে যাবে’ ‘আমরা কি কলাপাতায় লিখবো’ ‘শিক্ষা ব্যবসা একসাথে চলে না’ এমন সব স্লোগান প্রদর্শন করেন।
সমাবেশে সব ধরনের শিক্ষা উপকরণের দাম বৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। একইসঙ্গে অবিলম্বে কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের দাম কমানোর দাবি জানান ছাত্র ইউনিয়নের নেতাকর্মীরা।
সমাবেশে তারা বলেন, বিশ্ব যখন জ্ঞান-বিজ্ঞানে এগিয়ে চলেছে, তখন আমাদের দেশের এক শ্রেণির ব্যবসায়ীরা মুনাফা লোটার প্রতিযোগিতায় নেমেছে। নিত্যপ্রয়োজনীয় সব জিনিসের সঙ্গে বাড়ানো হয়েছে কাগজসহ সব ধরনের শিক্ষা উপকরণের দাম। ফলে মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে-মেয়েদের লেখাপড়া বন্ধের উপক্রম হয়েছে। কারণ এ দুর্মূল্যের বাজারে সংসার চালাতেই অনেক পরিবার হিমসিম খাচ্ছে। এরমধ্যে বাড়ানো হয়েছে শিক্ষা উপকরণের দাম। তারা অবিলম্বে সব ধরনের শিক্ষা উপকরণের দাম কমাতে সরকারের প্রতি দাবি জানান।
কয়রার মহেশ্বরীপুর ইউনিয়নের জনসাধারনের সাথে সংসদ সদস্য বাবু’র মতবিনিময়
খবর বিজ্ঞপ্তি
কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের কালিকাপুর চৌ-রাস্তা মোড়ে সোমবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনসাধারনের সাথে মতবিনিময় করেন ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরে গুরুত্বপূর্ণ আলোচনা করেন খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক জাফরুল ইসলাম পাড়, বাগালী ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী, আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল, মহেশ্বরীপুর ইউপি চেয়ারম্যান প্রভাষক শাহনেওয়াজ শিকারী, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, যুবলীগ নেতা আব্দুল গফুর ঢালী, এম এম আজিজুল হাকিম, এ্যাড. আরাফাত হোসেন, শেখ জামাল, রফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল হক বাদল, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, স্বেচ্ছাসেবক লীগ নেতা আব্দুর রকিব, জেড এম হুমায়ুন কবির নিউটন, ইউপি সদস্য আলমগীর হোসেন, মনজিলা খাতুন, চায়না রানীসহ স্থানীয় দলীয় নেতা-কর্মীরা।
ধানমন্ডীর ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পণ করেন শেখ হারুনুর রশীদ
খবর বিজ্ঞপ্তিঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা গতকাল চীনমৈত্রী সম্মেলেন কেন্দ্রে নবনির্বাচিত ৫৯টি জেলা পরিষদ চেয়ারম্যান এর শপথ বাক্য পাঠ করান। শপথ গ্রহণ শেষে খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও পূণঃ নির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, ঢাকায় উপস্থিত খুলনা জেলা আওয়ামী লীগ ও জেলা পরিষদ সদস্যদের সাথে করে নিয়ে ঢাকার ধানমন্ডীর ৩২ নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন। এসময় তিনি নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলেন, খুলনা জেলা পরিষদ নির্বাচনে খুলনার নির্বাচিত সকল জনপ্রতিনিধী আমাকে চেয়ারম্যান পদে বিজয়ী করেছেন। জননেত্রী শেখ হাসিনা আমার উপর যে দায়িত্ব অর্পণ করেছেন, জেলা পরিষদ সদস্যদের সাথে নিয়ে জেলা পরিষদের সার্বিক উন্নয়নের জন্য এবং শেখ হাসিনার ভাবমূর্তি অক্ষুন্ন রাখার জন্য আজীবন কাজ করে যাব। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিএমএ সালাম, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ প্রেমকুমার মন্ডল, সদস্য শিউলি সরোয়ার, মোঃ জামিল খান, জেলা আওয়ামী লীগ সদস্য ও জেলা পরিষদ সদস্য ফারহানা হালিম, জেলা পরিষদ সদস্য ও বটিয়াঘাটা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীলিপ হালদার, সাবেক ছাত্রনেতা ও জেলা পরিষদ সদস্য চৌধূরী রায়হান ফরিদ, তেরখাদা উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য এমডি মফিজুল ইসলাম, হাসনাহেনা, নাহার আক্তার, আব্দুল্লাহ আল মামুন লাভলু, সাইফুল ইসলাম বাবু, জেলা যুবলীগ নেতা সরদার জাকির হোসেন, জেলা তাঁতীলীগের আহবায়ক মোঃ শহিদুল ইসলাম ইমন, মাহাফুজুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, তালিউর রহমান সানি, রাফেল হোসেন বাবু, দ্বীপ পান্ডে বিশ্ব, কাজী নাজিব, চিশতি নাজমুল বাসার, আবিদ হাসান ফাহিম, ইসমাইল মৃধা ইমন প্রমুখ।
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিও বিদ্যালয় প্রতিষ্ঠিত ১৯২৬ সালে, রশিদে লেখা হলো ১৯৬২
কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ
কপিলমুনি সহচরী বিদ্যামন্দিরের প্রশাসনিক কার্যক্রমে গাফিলতি দেখা দিয়েছে। বিদ্যালয় প্রতিষ্ঠার সাল ১৯২৬ হলেও বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হচ্ছে ১৯৬২ সালে স্থাপিত লেখা বেতন রশীদ দিয়ে। শিক্ষকদের মতানৈক্য অভ্যন্তরিন বিরোধ, স্বেচ্ছাচারিতা এমনকি প্রশাসনিক চেইন অব কমান্ড ভেঙ্গে পড়ায় দক্ষিন খুলনার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজের শিক্ষা কার্যক্রম মারাত্মক ভাবে ব্যহত হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
জানা গেছে, ইতিহাস প্রসিদ্ধ কপিলমুনিতে রায় সাহেব বিনোদ বিহারী সাধু ১৯২৬ সালে বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। সম্প্রতি কপিলমুনি সহচরী বিদ্যামন্দির স্কুল এন্ড কলেজ, ডাকঘর-কপিলমুনি, খুলনা, স্থাপিত ১৯৬২ সাল লেখা বেতন রশীদে বিভিন্ন শ্রেণির বেতন ও পরীক্ষা ফি বাবদ টাকা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি নিয়ে এলাকার অভিভাবক সহ সুশীল সমাজে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। প্রতিষ্ঠানের অফিস করণিক শেখ আজিজুর রহমান স¦াক্ষরিত একটি বেতন রশীদে দেখা যায়, শিক্ষার্থীর বেতন ও পরীক্ষা ফি বাবদ ৭ শত ২০ টাকা নগদ গ্রহন করা হয়েছে।
ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানের ত্রুটিপূর্ণ বেতন রশীদকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভুল হিসেবে দাবি করলেও স্থানীয়রা বিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্বহীনতাকে দায়ী করেছেন। প্রিন্টিং মিস্টেক বলে সহজে দায় এড়ানো গেলেও রশীদে স্বাক্ষরকারী অফিস করণিক শেখ আজিজুর রহমান এর দায় থেকে এড়াতে পারেন না অভিভাবক মহলের অভিযোগ।
এবিষয়ে অফিস করণিক শেখ আজিজুর রহমান সত্যতা বলেন, ছাপায় ভুল হয়েছিল, তবে পরবর্তীতে রশীদগুলো বাদ দিয়েছি। এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মোঃ কবির আহমেদ বলেন, অনাকাঙ্কিত বিষয়টি প্রিন্টিং মিস্টেক।
মহেশ্বরপাশার তপন হালদারের মরদেহ ডুমুরিয়ায় উদ্ধার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় তপন হালদার (৫০) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করেছে ¯’ানীয়রা। মৃত তপন খুলনার দৌলতপুর থানার মহেশ্বরপাশা এলাকার নলিন হালদারের ছেলে। এ বিষয়ে তপনের স্ত্রী রওশনারা বলেন, ঘটনার দিন রবিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বের হয়। বিকেলে অজ্ঞাত পরিচয়ের একটি ফোনে জানতে পারি তার স্বামী ডুমুরিয়ায় মারা গেছে এবং লাশ হাসপাতালে অব¯’ান করছে। দ্রুত ঘটনা¯’লে গিয়ে দেখি লাশ পড়ে আছে। তবে এটি হত্যা না স্বাভাবিক মৃত্যু তা জানতে পারিনি। তবে মৃত তপন ছিনতাই করে পালাতে গিয়ে এক বাথরুমে তার মৃত্যু হয়েছে বলে একাধিক সূত্রে জানা গেছে। এ প্রসঙ্গে ওসি সেখ কনি মিয়া বলেন, এ বিষয়ে থানায় কোন লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তার সাথে থাকা ফুলবাড়িগেট তেলিগাতি এলাকার আলতাফ হোসেন নামের এক ব্যক্তি কে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে হাসপাতালে কর্মরত সহকারী মেডিকেল অফিসার আব্দুর রাজ্জাক বলেন,সাজিয়াড়া এলাকার শামীম গাজী নামের এক ব্যক্তি দুপুর ১.২০ মিনিটে লাশটি হাসপাতালে নিয়ে আসে। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।
ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনালে ১-০ গোলে ধামালিয়া ইউনিয়ন
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় শোভনা ইউনিয়ন পরিষদের আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে খেলায় অংশ গ্রহণ করে উপজেলার ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল। খেলায় নির্ধারিত সময়ে ধামালিয়া ইউনিয়ন ফুটবল দল ১-০ গোলে রুদাঘরা ইউনিয়ন ফুটবল দল কে পরাজিত করে ফাইনালে উত্তীর্ণ হন। ম্যান অফ দ্যা ম্যাচ হন নাজমুল। খেলায় হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপ¯ি’ত থেকে খেলা উপভোগ করেন। খেলা পরিচালনা করেন শেখ কামাল হোসেন, সহকারী হিসাবে ছিলেন, মোক্তার হোসেন ও জসিম উদ্দিন। ধারাভাষ্যকার ছিলেন মহির উদ্দিন মাহি, শাহাজাহান আলী, নাসির উদ্দিন ও শেখ বাসার। খেলা শেষে ¯’ানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে ও শেখ জিল্লুর রহমানের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন কুমার দাশ। বক্তৃতা করেন ইউপি চেয়ারম্যান বিএম জহুরুল হক,গাজী তৌহিদুজ্জামান, ডাঃ হরিদাস মন্ডল, মিলন কান্তি মল্লিক, খান আঃ রাজ্জাক, নওশের বাগাতি, শিবপদ গোলদার, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার, ব্যাংক কর্মকর্তা আঃ রহিম গাজী, কামরুজ্জামান টিপু,খান দেলোয়ার হোসেন, আসাদুজ্জামান আসাদ, নার্গিস খাতুন,ফিরোজা বেগম,ললিতা সরদার,অশোক কুমার সরকার, মাইকেল মল্লিক, শুভংকর রায়, আশীষ কুমার পাল, গনেশ মন্ডল, তপন পশারী,দয়াল চক্রবর্তী প্রমূখ।
দাকোপের বানিশান্তায় শবরি রায় আদালতে মামলা করায় তার পরিবার নিরাপদহীনতায় ভুগছে
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের বানিশান্তা ৪নং ওয়ার্ডের গ্রাম পুলিশের কন্যা শবরী রায় (২১) খুলনা বয়রা মহিলা কলেজের রসায়ন বিভাগের অনার্স ২য় বর্ষের ছাত্রী সরবরী রায় বাদী হয়ে গত ৮/৯/২২ ৭জনের বিরুদ্ধে খুলনা বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজেসট্রেট এর আমলী আদালত “গ” অঞ্চলে একটি মামলা দায়ের করেছে যার সিআর-নং ১৭৬ ধারা ৩২৩/৩২৪/৩৫৪/৩৭৯/৫০৬ দণ্ডবিধি নালিশী সুত্রে জানাযায় একই গ্রামের উত্তম মন্ডল পিতা সুজিত মন্ডল, গৌতম গাইন পিতা কৃষ্ণপদ গাইন, সাগর গাইন পিতা ঠাকুর গাইন সহ আরো ৪জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। শবরীর পড়াশোনার খরচ পরিরার থেকে বহন করতে সম্ভব না হওয়ায় টিউশনি করিয়া নিজের খরচ জোগায়, টিউশনি করিয়া রাত্রে ফেরার পথে আসামীগন শবরীকে বিভিন্ন সময় কুপ্রস্তাব সহ উত্তপ্ত করে।এরই সুত্রধরে শবরীর পরিবারকে সঙ্ঘবদ্ধ আসামিগন প্রতিনিয়ত প্রাননাশের হুমকি ধামকি দিয়ে চলেছে বলে অসহায় পরিবারটি জানায়। বাদী শবরী সহ তার পরিবার বর্তমানে প্রতিটি মুহূর্ত নিরাপদ হীনতায় ভুগছে। তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে ভুক্তভোগী পরিবার।
রূপসায় জেল-জরিমানা অব্যাহত থাকলেও কিছুতেই থামানো যাচ্ছে না মাছে অপদ্রব্য পুশ করা
মোঃ মোস্তাফিজুর রহমান
রূপসায় মৎস্য অধিদপ্তর, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে পৃথক পৃথক অভিযান অব্যাহত থাকলেও বিশ্বের জিআই পন্য হিসেবে খ্যাত হোয়াইট গোল্ড চিংড়িতে অপদ্রব্য পুশ বন্ধ হচ্ছেনা। অসাধু ব্যবসায়ীরা তাদের কৌশল বদল করে চালিয়ে যাচ্ছে চিংড়িতে অপদ্রব্য পুশ কার্যক্রম। চলতি বছরের ০১ জানুয়ারী থেকে ১৩ নভেম্বর পর্যন্ত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ৩৫টি অভিযান চালিয়ে ৭ হাজার ৫৩৫ কেজি অপদ্রব্য পুশ করা চিংড়ি বিনষ্ট করেছে। জরিমানা আদায় করেছে ১৩ লাখ ২১ হাজার ৯০০টাকা।
রূপসা উপজেলা মৎস্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, খুলনাঞ্চল চিংড়ির জন্য খুবই বিখ্যাত। জিআই পণ্য চিংড়ি বাংলাদেশের হোয়াইট গোল্ড হিসেবে বিশ্বে পরিচিত। অধিক মুনাফা লোভী এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী অপদ্রব্য জেলি পুশ করে এসব চিংড়ির (বাগদা ও গলদা) ওজন বৃদ্ধি করছে। পাশাপাশি মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে চিংড়ির রং আকর্ষনীয় করছে। এসব চিংড়ি বিদেশে রফতানীকারক প্রতিষ্ঠানে সরবরাহ করার পাশাপাশি দেশের খোলা বাজারেও বিক্রি করা হচ্ছে। অবৈধ ব্যবসায়ীদের এসব অপতৎপরা রোধে মৎস্য অধিদপ্তর, র্যাব ও কোস্টগার্ডের সমন্বয়ে পুশ বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সূত্রমতে চলতি বছরের ০১ জানুয়ারী থেকে ১৩ নভেম্বর পর্যন্ত র্যাব, কোস্টগার্ড ও মৎস্য অধিদপ্তরের সমন্বয়ে ১৯টি মোবাইল কোর্ট ও ৩৫টি অভিযান পরিচালিত হয়েছে। এসব মোবাইল কোর্ট ও অভিযানে মামলা দায়ের হয়েছে ১৬টি। জরিমানা আদায় করা হয়েছে ১৩ লাখ ২১ হাজার ৯০০টাকা এবং অপদ্রব্য পুশ করা বাগদা ও গলদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে ৭ হাজার ৫৩৫ কেজি। এসময় চিংড়িতে অপদ্রব্য পুশ কাজে নিযুক্ত থাকার দায়ে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে ১৪ জনকে।
সর্বশেষ গত ০৩ নভেম্বর র্যাব-৬, স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাসের সমন্বয়ে রূপসা উপজেলার পূর্ব রূপসা ঘাট এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অসাধু ব্যবসায়ী সাইফুল ইসলামকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করে। এ সময় অপদ্রব্য পুশকৃত ৫০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়। এছাড়া ০৯ নভেম্বর র্যাব-৬ ও মৎস্য দপ্তরের সমন্বয়ে নতুন বাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় মেসার্স ইমন এন্টারপ্রাইজ এর মালিক মোঃ মিন্টু চৌধুরীকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান এবং অপদ্রব্য (জেলী) পুশকৃত ১৫০ কেজি চিংড়ি বিনষ্ট করা হয়।
রূপসা চিংড়ি বনিক সমিতির সভাপতি আব্দুল মান্নান বলেন, চিংড়িতে অপদ্রব্য পুশ করার ঘটনায় ব্যবসায়ীরা একের পর এক ক্ষতিগ্রস্ত হচ্ছে। তবে পুশের ব্যাপারে ব্যবসায়ীরা কিন্তু এককভাবে দায়ী নয়। মাছ কোম্পানীগুলি এসব পুশ চিংড়ি না নিলে ব্যবসায়ীরা কখনোই পুশ করতো না। তিনি বলেন, চিংড়ির পুশ বন্ধ করতে হলে আগে মাছ কোম্পানীগুলিকে স্বচ্ছ হতে হবে।
রূপসা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস বলেন, জনস্বাস্থ্য’র বিষয়ে গুরুত্বপূর্ন বিষয়ে আমরা মানুষের ভোক্তা পর্যায়ে এবং দেশি ও বিদেশী পর্যায়ে নিরাপদ খাদ্য পৌছে দেওয়ার লক্ষ্যে উপজেলা প্রশাসন, মৎস্য দপ্তর বাংলাদেশ পুলিশ, কোস্টগার্ড ও র্যাব সম্মিলিতভাবে অভিযান পরিচালনা করে ১৪জনের কারাদন্ড, ১৩ লাখ ২১ হাজার ৯০০টাকা জরিমানা ও ৭হাজার ৫৩৫ কেজি অপদ্রব্য মিশ্রিত চিংড়ি বিনষ্ট করা হয়েছে। তিনি আরো বলেন, অভিযান বৃদ্ধির পাশাপাশি জন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে মাধ্যমে তারা যেন এই কার্যক্রম থেকে নিবৃত থাকে সে জন্য আমরা প্রচেষ্টা চালাচ্ছি। তবে পূর্বের অভিযানে জব্দকৃত চিংড়িতে যেখানে ৯০ শতাংশ’র ক্ষেত্রে পুশের অস্তিত্ব পেতাম। লাগাতার অভিযানের কারণে বর্তমানে সেখানে ৩০ শতাংশ অস্তিত্ব পাচ্ছি।
আশাশুনিতে পুলিশের ওপর হামলা মামলায় গ্রেফতার-১৫
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নের তেতুলিয়া বাজারে মাদক উদ্ধারকে কেন্দ্র করে পুলিশের উপরে হামলা ও মাইরপিটের ঘটনা নিয়ে দায়েরকৃত মামলায় {১৩(১১)২২} ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত আদালতে প্রেরন করা হয়েছে।
থানার অফিসার ইনচার্জ মোঃ মমিনুল ইসলাম এর নেতৃত্বে ইন্সপেক্টর (তদন্ত) জাহাঙ্গীর হোসেন সহ সাতক্ষীরার ডিবি পুলিশ ও জেলার অতিরিক্ত পুলিশ, থানা পুলিশের যৌথ অভিযানে আসামীদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, তেঁতুলিয়া গ্রামের রেজাউল গাজীর ছেলে সোহাগ গাজী, মৃত ইয়ার আলী ফকিরের ছেলে আকবর ফকির, ব্রাহ্মণ তেঁতুলিয়া গ্রামের মৃত আফাজ উদ্দীন মোড়ল ওরফে পাগলা মোড়লের ছেলে রইচ উদ্দিন মোড়ল ওরফে বড় খোকন, নূর ইসলাম গাজীর ছেলে ফারুক হোসেন, রেজাউল মোড়লের ছেলে কামরুল ইসলাম, এলাহী গাজীর ছেলে রেজাউল গাজী, তেঁতুলিয়া উত্তর পাড়ার মৃত রজব আলী মোড়লের ছেলে মোঃ রুস্তম আলী, মৃত শাহজাহান গাজীর ছেলে জাহাঙ্গীর গাজী, মৃত মোহাম্মদ আলী মোড়লের ছেলে হাবিবুর রহমান, মিত্র তেঁতুলিয়া গ্রামের শহিদুল ইসলাম সানার ছেলে শাহিনুর ইসলামকে গ্রেফতার করেন। এছাড়া তেঁতুলিয়া গ্রামের আবুল সরদারের ছেলে আজিজুল সরদার (বাবু), মৃত ছবেদ আলী সরদারের ছেলে শহিদুল সরদার, মৃত গোলাম নবী সানার ছেলে মাসুম বিল্লাহ সানা, রুহুল আমিন সানার ছেলে শফিকুল ইসলাম ও সিদ্দিক সরদারের ছেলে আশানুর সরদারকে গ্রেফতার করা হয়েছে।
আশাশুনি ইউসিসিএ’র নির্বাচনে ১১ টি মনোনয়নপত্র বিক্রয়
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা কেন্দ্রীয় সমবায় এসোসিয়েশান (ইউসিসিএ) লিঃ এর ত্রিবার্ষিক নির্বাচনে ৮ পদে ১১ জন মনোনয়নপত্র ক্রয় করেছেন। সোমবার (১৪ নভেম্বর) মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন।
ইউসিসিএ এর ত্রিবার্ষিক নির্বাচন-২০২২ এর নির্বাচন কমিটির সভাপতি উপজেলা সমবায় অফিসার করিমুল হক তফশীল মোতাবেক বিভিন্ন পদে মনোনয়নপত্র সরবরাহ করেন। সভাপতি পদে ৪ জন মনোনয়নপত্র গ্রহন করেছেন। এছাড়া সহ-সভাপতি পদে একজন ও ৬টি সদস্য পদের বিপরীতে ৬ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আগামী ১৩ ডিসেম্বর সকাল ১০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহন করা হবে। উপজেলার ৯৭ টি সোসাইটির একজন করে মনোনীত কর্মকর্তা বা সদস্য এদিন ভোট প্রদান করবেন।
শ্রীউলায় শীতার্তদের মাঝে উদারতার শীতবস্ত্র বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শ্রীউলায় শতাধিক অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সাতক্ষীরার অন্যতম বৃহৎ স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন উদারতার ব্যবস্থাপনায় সংগঠনের যুব ফাউন্ডেশনের উদ্দ্যোগে এবস্ত্র বিতরণ করা হয়।
সংগঠনের চেয়ারম্যান নীলিমা জিসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সংগঠনের দাতা সদস্য মিসেস রীতা চৌধূরী। সম্মানিত অতিথি ছিলেন সামিরা তামান্না চৌধূরী। সংগঠনের পরিচালক শিমুল আহম্মেদের নেতৃত্বে কম্বল বিতরণকালে সদস্য লিয়াকাত, মিলন, কামাল, ইতি, নুরুল আমিন, আলামিন, নাহিদ, নজরুল, আরোহী, স্বাধীন, দেলোয়ার, ফুয়াদ, আশিক, জাহিদুল, মোস্তাফিজুর প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন সমাজ কল্যান বিষয়ক সম্পাদক আবিদুর রহমান।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, আমি উদারতা পরিবারের সাথে কাজ করতে পেরে বেশ স্বাচ্ছন্দ্যবোধ করি। যে সময় যুবসমাজ মাদকে ধ্বংস হচ্ছে, বিভিন্ন খারাপ কাজ কিংবা অপরাধে জড়িয়ে পড়ছে, তখন উদারতার কিছু ছেলেমেয়ে অন্যের পাশে দাড়াচ্ছে, অসহায়দের সাহায্য করছেÑএটি অনেক বড় গর্বের। এখানে যে ছেলে গুলো আছে তাদের প্রেেত্যকের মা রত্মগর্ভা।
সম্মানিত অতিথি বলেন, আমি এবং আমার পরিবার স্বপ্ন দেখছি এই উপকূলের নারীদের কর্মমুখী করতে। সাইক্লোন প্রতিরোধে টেকসই কার্যক্রম করবো। আমাদের চৌধূরী পরিবারের জন্য সকলে দোয়া রাখবেন।
দুবলার চরে সর্প দংশনে আশাশুনির যুবকের মৃত্যু
আশাশুনি প্রতিনিধি
বঙ্গোপসাগরে আলোর কোল দুবলার চরে বিষধর সর্প দংশনে আশাশুনি উপজেলার প্রতাপনগর গ্রামে এক মৎস্যজীবি যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ নভেম্বর) এ ঘটনা ঘটে। স্থানীয় জেলেরা দংশনকারি সাপটি মেরে ফেলেছে। তাদের ধারণা সাপটি জেলেদের কাছে কোরাল সাপ নামে পরিচিত।
প্রতাপনগরের মাদারবাড়িয়া গ্রামের মৃত মনোহর গাজীর ছেলে মনিরুল ইসলাম (২২) সবেমাত্র সামুদ্রিক মাছ ধরতে গিয়েছিল। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মনিরুলের মৃতদেহ সোমবার (১৪ নভেম্বর) বাড়িতে এসে পৌঁছালে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।
দাকোপে দশ লক্ষ টাকায় নিয়োগ বাণিজ্য চাকরি পেলেন দুই জন, অন্যরা হতাশায়
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপে শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে দশ লক্ষ টাকার বিনিময়ে চতুর্থ শ্রেণীর কর্মচারী নিয়োগ হয়েছে এই মর্মে অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে সরেজমিনে দেখা যায় সঠিক নিয়মে বিদ্যালয় চলে না। নিয়মিত জাতীয় সংগীত হয় না। ছাত্রী সংখ্যা ও নগন্য। আর্থিক লেনদেন সম্পর্কে মোঃ সোহেল হোসেন শিক্ষা কর্মকর্তা, দাকোপ জানেন কি না মর্মে জানতে চাইলে প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন রায় কিছু সময় নিরব থেকে রাগান্বিত সুরে বলেন, আমি অত প্রশ্নের উত্তর দিতে পারবো না। আর জানিনা আমি। সভাপতি পরীক্ষিত রায় বলেন, ১০ লক্ষ টাকা নিয়েছে বিদ্যালয়ের উন্নতির জন্য। আর্থিক লেনদেন বিধিসম্মত কি না জানতে চাইলে বলেন, বিদ্যালয়ের কাজে লাগলে বিধিসম্মত আর ব্যক্তিগত কাজে লাগলে বিধিবহির্ভূত। তবে টাকাগুলো প্রধান শিক্ষক, টি, আর ৩ সদস্য ও দাতা সদস্য অশোক মন্ডল এবং নরেন মন্ডলের কাছে আছে। সচেতন মহল জানায়, হেডস্যার ও কমিটির কয়েকজন স্কুলটা লুটেপুটে খাচ্ছে। উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সোহেল হোসেন মুঠোফোনে বলেন, আমি এ বিষয়ে কিছু জানিনা। শিক্ষিত সমাজ অনতিবিলম্বে এর প্রতিকার চান, তবেই শিক্ষা জাতির মেরুদন্ড হবে।
কেন্দ্রীয় সভাপতি জিলানির বাড়িতে পুলিশের নগ্ন হামলায় খুলনা স্বেচ্ছাসেবক দলের নিন্দা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির গ্রামের বাড়ি টুঙ্গিপারার হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দল। খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, বিনাভোটের সরকার তার অবৈধ ক্ষমতা ধরে রাখতে বেপরোয়া আচরণ করছে। অতি উৎসাহি আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা দিন দিন হিংস্র হয়ে উঠছে, যা সমাজে ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, এস এম জিলানি একজন সজ্জন ব্যক্তিত্ব ও পরিচ্ছন্ন রাজনীতিবিদ। তার বাড়িতে সরকারের লালিত অতি উৎসাহি আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে খুজে না পেয়ে তার বৃদ্ধ মা এবং পরিবারের সদস্যদের সাথে অশালিন আচারণ ও তাদের উপর হামলা গণতান্ত্রিক সমাজব্যবস্থার জন্য অশনিসংকেত। আমরা লক্ষ্য করছি, আইন শৃংঙ্খলা বাহিনীর অতি উৎসাহি সদস্যরা আওয়ামী ফ্যাসিস্ট সরকারের নির্দশে তাদের ক্ষমতা ধরে রাখার জন্য বিএনপি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দল ও সংগঠনের নেতা কর্মিদের বাড়িতে নগ্ন হামলা করছে। কিন্তু উদ্বেগের বিষয় হচ্ছে যে প্রশাসনের এ রকম নগ্ন হামলা জনগণের মাঝে ভীতি সৃষ্টি করে মানুষের প্রতিবাদী কণ্ঠকে রোধ করতেই আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্যরা এ হামলা চালাচ্ছে। আমরা এ ধরনের কাপুরুষোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
নেতৃবৃন্দ বলেন, সরকার বিগত ১৪ বছর ধরে ভিন্নমত ও বিরোধীদের ওপর অব্যাহত অত্যাচার-নির্যাতন চালিয়ে আসছে। স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম জিলানির বাড়ি হামলা এ সরকারের ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ। একই সঙ্গে এস এম জিলানির বাসায় হামলার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয় বিবৃতিতে। বিবৃতি দাতাগণ একরামুল হক হেলাল, ফারুক হিল্টন, শফিকুল ইসলাম শাহীন,ইউসুফ মোল্যা,মুনতাসির আল মামুন, মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, সাইফুল ইসলাম মল্লিক,মহিদুল ইসলাম,খাইরুজ্জামান সজিব,কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, বেল্লাল হোসেন,আল আমিন সরদার রতন,মঞ্জুর শাহিন রুবেল, প্রমুখ ।
স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর: আব্দুল খালেক
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য অগ্রণী ভূমিকা পালন করছেন। তাঁর নির্দেশনার আলোকে খুলনাকে স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তোলা হচ্ছে। সিটি মেয়র বলেন, কেসিসি কর্তৃপক্ষ খুলনা মহানগরী এলাকার মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য কেসিসি পরিচালিত সূর্যের হাসি নেটওয়ার্ককে আরো দায়িত্বশীল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টায় আমরা খুলনাকে সুন্দর, পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর শহর হিসেবে গড়ে তুলতে চাই।
সিটি মেয়র সোমবার সকালে নগরীর ২৯ নং ওয়ার্ড অফিস অডিটরিয়ামে সূর্যের হাসি নেটওয়ার্ক আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।
কেসিসি’র ২৯ নং ওয়ার্ডের কাউন্সিলর ফকির মোঃ সাইফুল ইসলাম এঁর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। অন্যান্যের মধ্যে কাউন্সিলর এস এম মোজাফ্ফর রশিদী রেজা, কাজী আবুল কালাম আজাদ বিকু, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদারসহ সূর্যের হাসি নেওয়ার্কের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বেলা ১১টায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক খুলনা প্রেসক্লাব মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেস্ট বিউটি এক্সপার্ট-২০২১ খুলনা জেলার তিন দিনব্যাপী ফ্রি ওয়ার্কশপের উদ্বোধন করেন। বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলার সহযোগিতায় তিনদিন ব্যাপী এ ওয়ার্কশপের আয়োজন করা হয়। ওয়ার্কশপ উদ্বোধনকালে সিটি মেয়র বলেন, জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের নিজের পায়ে দাঁড়াতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেছেন। ফলে নারী সমাজ কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারছে। তিনি বলেন, জীবনে সফলতা অর্জনের জন্য প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। সে কারণে বিউটিশিয়ানদেরও যথাযথ প্রশিক্ষণ গ্রহণ করা দরকার।
বিউটি এক্সপার্ট হৃদয় সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন খুলনা মহিলা চেম্বার অব কমার্স-এর সভাপতি শামীমা সুলতানা শিলু ও বিউটি এক্সপার্ট নিশাত মুসতারি বানু। ওয়ার্কশপ উদ্বোধন করেন বিউটি এক্সপার্ট তূর্য্য নাসির। শতাধিক বিউটিশিয়ান এ ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
আজ থেকে শুরু কালীগঞ্জের মরহুম সিরাজুল ইসলাম স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট
সাবজাল হোসেন,বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহ কালীগঞ্জের মরহুম সিরাজুল ইসলাম মন্ডল স্মৃতি ফুটবল টুর্ণামেন্ট ২২ চাপালী স্কুল মাঠে মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ উপলক্ষে সোমবার বিকাল সাড়ে ৩ টায় চাপালী যুব সংঘ তাদের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। খেলা সম্পর্কে লিখিত বক্তব্য পাঠ করেন চাপালী যুব সংঘের সভাপতি ও প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিবেদক আজাদ রহমান। তিনি বলেন, ১৫ নভেম্বর মঙ্গলবার চাপালী স্কুল মাঠে কোটচাঁদপুর খেলোয়ার কল্যাণ সমিতি ও যশোর স্বাধীনতা স্পোর্টিং ক্লাবের খেলায় প্রথমে কিক দিয়ে স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার এ টুর্ণামেন্টের শুভ উদ্বোধন ঘোষনা করবেন।
আজাদ রহমান লিখিত বক্তব্যে আরও বলেন, চাপালী যুব সংঘ ও চাপালী পাবলিক লাইব্রেরী জনকল্যানে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। জনকল্যাকামী সংগঠন দুটি এলাকায় সামাজিক অবক্ষয়রোধ ও মানবকল্যানকর ধর্মসভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলার আয়োজন করে থাকে। এরই ধারাবাহিকতায় এ বছর চাপালী গ্রামের কৃতিসন্তান সামাজিক উন্নয়নে অগ্রণী ভূমিকা পালনকারী এবং চাপালী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম সিরাজুল ইসলাম মন্ডলের স্মৃতিতে এই ফুটবল টুর্ণামেন্টের আয়োজন করা হয়েছে। তিনি টুর্ণামেন্ট সফল করতে উপস্থিত সাংবাদিকসহ সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।
এ সময় কালীগঞ্জের কর্মরত সকল সাংবাদিক, বিশিষ্ট ক্রিড়ামোদী ও সমাজসেবক আলহাজ¦ এসএম সামছুল আলম, ফরিদ উদ্দীন ও চাপালী যুব সংঘের সাধারন সম্পাদক প্রভাষক আব্দুর রহিম সুধিজনেরা উপস্থিত ছিলেন। সবশেষে টুর্ণমেন্টের চ্যাম্পিয়ন ও রার্সাআপ দলের জন্য সংরক্ষিত বিশাল ট্রফি উপস্থিত সকলের মাঝে উন্মোচন করা হয়।
সুন্দরবনের সাপ উদ্ধার ও পুনর্বাসন বিষয়ক প্রশিক্ষণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় সুন্দরবনের বন্যপ্রাণী নিয়ন্ত্রণ, উদ্ধার ও পুনর্বাসন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দিনভর সুন্দরবন পূর্ব বনবিভাগের জয়মনি ওয়াইল্ডটিম কনজারভেশন বায়োলজি সেন্টারে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। দিনব্যাপী প্রশিক্ষণে অংশ নেন ভিলেজ টাইগার রেসপন্স টিম (ভিটিআরটি), বনবিভাগ ও ওয়াইল্ডটিমের ৪০জন সদস্য। প্রশিক্ষণে বিশেষ করে সাপের প্রয়োজনীয়তা, সাপের পরিচিতি, সাপের কামড়ে করণীয়, নিরাপদে সাপ উদ্ধার ও পুনর্বাসন বিষয়ক ধারণা জ্ঞান দেয়া হয়। এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপাই রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মোঃ শহিদুল ইসলাম হাওলাদার, ভেনম রিসার্চ সেন্টারের সাপ বিশেষজ্ঞ ও প্রধান প্রশিক্ষক বোরহান বিশ্বাস রোমন এবং সরীসৃপ বিষয়ক রিসার্চার রেজোয়ানা আরফীনসহ ওয়াইল্ডটিমের প্রতিনিধিরাও।
আওয়ামী লীগ শুধু জনগন থেকে বিচ্ছিন্ন হননি, আন্তর্জাতিক ভাবেও বিচ্ছিন্ন হয়ে পড়েছে :হেলাল
বাগেরহাট প্রতিনিধি
আওয়ামী লীগ শুধু জনগন থেকে বিচ্ছিন্ন হননি, আন্তর্জাতিক ভাবেও তারা এখন বিচ্ছিন্ন হয়ে পড়ে দেশকে ধ্বংসের দাড় প্রান্তে নিয়ে গেছে। দেশের ব্যাংকের ভল্টেজ রিজার্ফ শেষ করে এখন বাংলাদেশ ব্যাংকে রক্ষিত স্বর্ন বিক্রি করে ফেলছে। দেশে দূর্ভিক্ষের আগাম বার্তা দিচ্ছে এই সরকার। তাই দেশকে বাচাতে তারেক রহমানের নেতৃত্বে জনগনকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলনের কোন বিকল্প নাই।
তিনি বলেন, আওয়ামী লীগ টাকা খরচ করে পুলিশ, র্যাবও গোয়েন্দা সংস্থা দিয়ে সরকারী সমাবেশ করছে। আর তাদের রহমানের নির্দেশে দেশের সাধারন মানুষ রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে দুই তিন ধরে বিএনপি সভা সমাবেশ সফল করছে। সোমবার বিকালে বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক নুরে আলম তানু ভুঁইয়া হত্যার প্রতিবাদে কর্মসূচি হিসেবে শোক সভায় এসব কথা বলেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল।
আজিজুল বারি হেলাল আরো বলেন, ৮জন নেতা কর্মীকে হত্যা করেছে। হত্যাকরে গন পরিবহন বন্ধ করে গন সমাবেশ ঠেকাতে পারেননি তানুকে হত্যাকরে সরকার আপনাদের পতন ঠেকাতে পারবেন না। অবিলম্বে তানুর হত্যাকারিদের বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যাবস্থা করতে হবে। অন্যথায় জাতীয়তাবাদী জিয়ার সৈনিকরা রাজ পথ ছাড়বেনা। সরকারের পতন ঘটিয়ে জাতীয়তাবাদী প্রতিটি কর্মীর হত্যার বদলা নেয়া হবে ।
বাগেরহাট জেলা স্বেচ্ছা সেবক দলের সভাপতি জাহিদুল ইসলামের শান্তর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম জুয়েলের সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী, সম্মানিত অতিথি জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান, খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল ইসলাম তুহিন, কেন্দ্রীয় বিএনপি নেতা শেখ মো: মুজিবুর রহমান, এ্যড শেখ অহিদুজ্জামান দিপু, বিএনপি নেতা শেখ শাহেদ আলী রবি,হাদিউজ্জামান হিরোসহ বিএনপির কেন্দ্রীয় নেতাসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষায়ক সম্পাদক আজিজুল বারী হেলালের নেতৃত্বে শহরের পুরাতন বাজার মোড় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পিসি কলেজ রোড হয়ে সরুই সরকারি কবর স্থানে পৌছে নিহত তানুর কবর জিয়ারত করেন দলীয় নেতা কর্মী ।
সংক্ষিপ্ত আলোচনা সভায় জাতীয়বাদী স্বেচ্ছা সেবক দলের সভাপতি এস,এম জিলানী বলেন, গনতান্ত্রিক আন্দোলনকে ভিন্নিখাতে প্রভাবিত করার জন্য ও জনগনকে ভয় দেওয়ার জন্য এই হত্যা কান্ডের ঘটনা ঘটানো হয়েছে। তিনি আরো বলেন এক তানুকে হত্যা করে গনতান্দ্রিক আন্দোলনকে ব্যাহত করা যাবে না, হাজার হাজার তানু জন্ম নিয়েছে। হানুকে হত্যার আসামী গ্রেফতার করা হলে ও এর হুকুম দাতাকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস,এম জিলানী, আমরা দীর্ঘদিনের এক সহকর্মীকে হারিয়েছি। জাতীয়তাবাদী দল আজীবন নিহত তানু ভুইয়ার পরিবারের পাশে থাকবে। আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি উদ্দত আহবান জানাবো নিরপেক্ষ থেকে তানু ভুইয়ার হত্যাকারীদের গ্রেফতার পূর্বক কঠোর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবেন।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, তানু ভুইয়াকে যারা হত্যা করেছে তাদের গ্রেফতার করা হয়েছে। কিন্তু যাদের হুকুমে ও পরিকল্পনায় তানুর মত নিবেদিতো কর্মীকে হত্যা করেছে তাদেরও আইনের আওতায় আনার দাবি জানান।
এর আগে শুক্রবার (১১ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে বাগেরহাট শহরের বাসাবাটি পদ্মপুকুরের মোড় এলাকায় ফরিদ নামের একব্যক্তির গুলিতে নিহত হন নুরে আলম তানু ভুইয়া। তিনি বাগেরহাট জেলা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শনিবার রাতে প্রধান আসামী ফরিদ শেখসহ ৯জনকে গ্রেফতার করা হয়েছে।
ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযান আটজন গ্রেপ্তার
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের পৃথক অভিযানে বিভিন্ন মামলার ৮জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ জানান, রোববার রাতে মডেল থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সঞ্জিব, এসআই আকরাম, এসআই সঞ্জয়, এএসআই আব্দুল্লাহ আল-মামুন, মফিজ, সুমন ও শামিম সহ মডেল থানা পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার ৮জন ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তারকৃতরা হলো বেতাগা ইউনিয়নের ধনপোতা গ্রামের গোলাম রহমানের তিন ছেলে হানজাল সেখ, রুহুল আমিন সেখ, ইসরাইল সেখ, মাসকাটা গ্রামের মো. ইমরানের ছেলে বাহউদ্দিন, ধনপোতা গ্রামের জাহিদুল ইসলামের ছেলে আলিমুন, শুভদিয়া ইউনিয়নের কচুয়া গ্রামের রফিক সেখের ছেলে হেলাল সেখ, মুলঘর ইউনিয়নের ফলতিতা গ্রামের ভীম রায়ের ছেলে কৃষ্ণ পদ রায় ও বটতলা এলাকার মৃত পরিমলের ছেলে শ্রীবাস।
ফকিরহাট মডেল থানা পুলিশের পরিদর্শক (ওসি) মু. আলীমুজ্জামান ৮জন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন গ্রেপ্তারকৃতরা বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। কারো বিরুদ্ধে নারী ও শিশু নিয়াতন দমন আইন মামলা, কারো বিরুদ্ধে মারামারি মামলা ও কারো বিরুদ্ধে চেকের মামলা রয়েছে।
সাতক্ষীরার খলিসাখালীর ইউপি সদস্য ইসমাইল যুবলীগ থেকে বহিষ্কার
নিজস্ব প্রতিনিধি
সাতক্ষীরার দেবহাটা উপজেলার শীর্ষ ভূমিদস্যু, সন্ত্রাসী ও ডাকাত দলের সর্দার ইউপি সদস্য ইসমাইল হোসেনক বাংলাদেশ আওয়ামী যুবলীগের দেবহাটা উপজেলা কমিটির ত্রাণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করেছে দলটি।
সোমবার (১৪ নভেম্বর) দেবহাটা উপজেলা যুবলীগের দলীয় প্যাডে উপজেলা যুবলীগে সভাপতি মিজানুর রহমান মিন্নুর ও সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ যৌথ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবহাটা উপজেলা শাখার সভাপতি/সাধারণ সম্পাদক এক যৌথ স্বাক্ষরিত বিবৃতিতে জানানো যাচ্ছে যে, মোঃ ইসমাইল হোসেন, ত্রাণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী যুবলীগ দেবহাটা উপজেলা শাখা। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠন বিরোধী কর্মকান্ডে জড়িত থাকার জন্য তার পদ সাময়িক স্থগিত করা হলো। আগামী সাত দিনের ভিতরে তাকে দলীয় পদ থেকে কেন বহিষ্কার করা হবে না। তার লিখিত কারণ দর্শানো নির্দেশ প্রদান করা হলো।
এ বিষয়ে দেবহাটা উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর কাছে জানতে চাইলে তিনি ইসমাইলের উপর একাধিক অভিযোগ এনে বলেন, ইসমাইল দেবাহাটার খলিশাখালীতে মালিকানাধীন প্রায় ১৪ শত বিঘা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে এলাকায় ত্রাশ সৃষ্টি করে দখল করে সেখানে মাদক ও সন্ত্রাসের আখড়া হিসেবে গোড়ে তুলেছে। যা সংগঠনের সম্পুর্ণ পরিপন্থা বিরোধী। এছাড়াও কিছুদিন আগে তার সন্ত্রাসী বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ পুলিশের হাতে আটক হয়েছে। এসব বিষয়ে বিবেচনা করে তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। তিনি আরোও বলেন, বাংলাদেশ আওয়ামী যুবলীগ কোন সন্ত্রাসী দল না। শান্তি ও শৃঙ্খলার ছায়া তলে বাস করা একটি রাজনৈতিক সংগঠন। এখানে কোন সন্ত্রাস বা ভূমিদস্যুদের ঠাই নেই। অভিযুক্ত ইসমাইল হোসেনের কাছে এই বিষয়ে জানতে যোগাযোগ করা হলে তার মুঠোফোনে সংযোগ পাওয়া সম্ভব হয়নি।
দাকোপ প্রেসক্লাবের সভাপতির ভগ্নিপতির মৃত্যুতে প্রেসক্লাবের শোক প্রকাশ
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপ প্রেসক্লাবের সভাপতি, দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার দাকোপ প্রতিনিধি মহিদুল ইসলাম সিপন ভূঁইয়ার মেঝো ভগ্নিপতি মোঃ আবু বক্কর মির (৬৫) রবিবার দুপুর ১২ টা ১৫ মিনিটে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে আইসিউতে থাকা অবস্থায় ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি — রাজিউন। মৃত্যু কালে তিনি স্ত্রী, ১পুত্র ও ২ কন্যাসহ অসংখ্যক গুনাগ্রাহি রেখে গেছেন। রবিবার মাগরিব বাদ খুলনা বসুপাড়া কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তাপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন দাকোপ প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন প্রেস ক্লাবের সাধারন সম্পাদক শেখ মোজাফফার হোসেন, সাবেক সভাপতি শচীন্দ্র মন্ডল, সাবেক সাধারণ সম্পাদক জি এম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আজগর হোসেন ছাব্বির, সাবেক আহবায়ক গোবিন্দ বিশ্বাস, সাবেক সিনিয়র সহ-সভাপতি স্বপন কুমার রায়, বর্তমান সহ-সভাপতি জুবায়ের রহমান লিংকন, কুমারেশ বিশ্বাস, সহ-সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেন, কোষাধ্যক্ষ মনিরুল ইসলাম মনি, দপ্তর সম্পদক জি এম আজম, কার্যনির্বাহী সদস্য মজনু ফকির, পারুল বেগম, সদস্য জি এম জাকির হোসেন, তুষার দাস, গাজী আবুল বাশার, বিধান চন্দ্র ঘোষ, দীপক রায়, দীপক সরদার, রুহুল আমীন, সোহাগ আহমেদ, জয়ন্ত রায়, এস,এম মামুনুর রশিদ, প্রবীর রায় বাপ্পী, গাজী সরোয়ার হোসেন প্রমুখ।
মোংলায় আসামী পক্ষের হুমকির ভয়ে বাদী পরিবার নিরাপত্তাহীনতায়
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা দায়ের করায় আসামীপক্ষের হুমকিধামকি ও ভয়ভীতিতে নিরাপত্তাহীনতায় ভুগছেন বাদী পরিবার। আসামীপক্ষের প্রতিনিয়ত হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শনের কারণের নিরাপত্তা চেয়ে থানায় লিখিত অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারটি। তবে পুলিশ বলছেন, বাদীর পরিবারের অভিযোগটি আমলে নিয়ে হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়াসহ বাদী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
মামলার বিবরণ ও ভুক্তভোগী পরিবারের অভিযোগের প্রেক্ষিতে জানা যায়, গত মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার চিলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জয়মনিরঘোল এলাকার বাসিন্দা ওবাইদুল ব্যাপারীর স্ত্রী তহমিনা খাতুন (৩০) একটি বিয়ের অনুষ্ঠানকে ঘিরে তুচ্ছ ঘটনায় বাড়ীর সামনের অপর বাসিন্দা হযরত আলীর মেয়ে তানজু আক্তার (১৪) কে দুই দফায় মারধরসহ অশ্লীল গালিগালাজ করেন। এ অপমান সহ্য করতে না পেরে অভিমানে ঘরে কেউ না থাকার সুযোগে তানজু ঘরের আড়ায় গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরে অভিযুক্ত তহমিনা ও তার ভাই মেহেদী ঝুলন্ত লাশ নামিয়ে তানজুর বাবা, মা ও ভাই, বোনদের খবর দেন। খবর পেয়ে সন্ধ্যায় দ্রুত তানজু বেঁচে থাকার আশা নিয়ে তার পরিবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরে পুলিশ হাসপাতালে সুরতহাল রিপোর্ট তৈরি শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ রাতেই বাগেরহাট সদর হাসপাতালের মর্গে পাঠান। এদিকে এ ঘটনায় রাতেই আত্মহত্যার প্ররোচনার অপরাধ ধারায় মামলা দায়ের করেন তানজুর বড় ভাই মামুন হাওলাদার। এ মামলায় রাতেই মারধর ও আত্মহত্যার প্ররোচনাকারী তহমিনা খাতুনকে গ্রেফতার করে পরদিন বুধবার বাগেরহাট জেলহাজতে পাঠায় পুলিশ। অপরদিকে তানজুর মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করায় এতে ক্ষিপ্ত হয়ে আসামী তহমিনার স্বামী ওবাইদুল ব্যাপারী (৪৫) ও ভাই মেহেদী (২৮) বাদী পরিবারকে প্রতিনিয়ত ভয়ভীতি, প্রাণনাশের হুমকিধামকি ও মামলা তুলে নেয়ার জন্য চাপ সৃষ্টি করছেন বলেও অভিযোগ পাওয়া গেছে। মামলা তুলে না নিলে অবৈধ মালামাল ঘরে রেখে ও মিথ্যা মামলা দিয়ে হয়রানীরও হুমকি দিচ্ছেন ওবায়দুল ও মেহেদী গং বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
নিহত তানজুর পিতা হযরত আলী ও ভাই মামুন বলেন, সোমবার সকালেও ওবায়দুল ও মেহেদী গং আমাদের ঘরের সামনে এসে মামলা তুলে নেয়ার জন্য আমাদেরকে শাসিয়ে গালিগালাজ করে গেছেন। মামলা না তুললে আমাদের ঘরে অবৈধ মালামাল রেখে পুলিশ দিয়ে ধরিয়ে ও মিথ্যা মামলায় জড়িয়ে এলাকা ছাড়া করবেন বলে হুমকিধামকি দিয়ে গেছেন তারা। তারা ঘটনার পরদিন থেকেই আমাদেরকে নানা ধরণের ভয়ভীতি দেখাচ্ছেন।
এছাড়া আসামীপক্ষের লোকজনের প্রতিনিয়ত হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনায় নিরাপত্তা চেয়ে রবিবার বিকেলে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন নিহত স্কুল শিক্ষার্থী তানজুর পিতা হযরত আলী।
তানজু জয়মনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিলেন।
অভিযুক্ত মেহেদী হুমকিধামকি ও ভয়ভীতি প্রদর্শনের বিষয় অস্বীকার করে বলেন, এসব মিথ্যা। আর অপর অভিযুক্ত ওবাইদুল ব্যাপারীকে একাধিকবার মোবাইল করলেও তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, আসামীপক্ষের হুমকিধামকির ঘটনার বিষয়ে বাদীপক্ষের একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে হুমকিদাতাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন। এছাড়াও বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিতে মামলার সংশ্লিষ্ট এসআই মোঃ আলাউদ্দিনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমরা অবশ্যই বাদীপক্ষের নিরাপত্তা নিশ্চিত করবো।
সুপার সাইক্লোন সিডরের ১৫ বছর আজ: নির্মানাধীন বেড়িবাঁধের স্থায়িত্ব নিয়ে শংকা
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি
২০০৭ সালের ১৫ নভেম্বর দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছিলো সুপার সাইক্লোন সিডর। কেড়ে নিয়েছিল হাজার হাজার মানুষ ও পশু পাখির প্রাণ। নষ্ট হয়েছে হাজার হাজার হেক্টর ফসলের জমি, ক্ষতি হয়েছে গাছপালার। বিধ্বস্ত হয়েছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠানসহ নানা স্থাপনা। মৃত্যু ভাসিয়ে নিয়েছে আপনজনদের।
সিডরের ১৫ বছর পরে টেকসই বেড়িবাঁধ নির্মান হলেও নদী শাসণ ব্যবস্থা না থাকায় তার স্থায়িত্ব নিয়ে উপকুল বাসীর মধ্যে শংকা রয়েছে। জীবনযাত্রার মান কিছুটা স্বাভাবিক হলেও আতঙ্ক কাটেনি সিডর বিধ্বস্ত উপকূলীয় এলাকার মানুষের। ঘুর্ণিঝড় সিডরে বিধ্বস্ত এলাকাবাসির দাবীর প্রেক্ষিতে ২০১৬ সালের ২৬ জানুয়ারী বিশ্ব ব্যাংকের অর্থায়নে ৩৫০ কোটি টাকা ব্যয়ে ৬৩ কিলোমিটার বেড়িবাঁধ নির্মানের কাজ শুরু করে পানি উন্নয়ন বোর্ড। ইতিমধ্যে টেকসই বেড়িবাঁধের শতভাগ কাজ শেষে পানি উন্নয়ন বোর্ডের কাছে হস্তান্তরের অপেক্ষা। তবুও আতংক কাটছেনা এলাকাবাসীর। ২০২০ সালের ৮ ও ৯মে দুই দিনের আকস্মিক ভাংঙ্গনের ফলে বাগেরহাটের শরণখোলার সাউথখালী ইউনিয়নের গাবতলা ও বগী গ্রাম সংলগ্ন ৩৫/১ পোল্ডার সংলগ্ন এলাকার প্রায় ৫বিঘা জমি নদীর গর্ভে বিলীন হয়ে যায়। এছাড়া ২০২০ সালের ১৯ মে রাতে সাউথখালী ইউনিয়নের বগী থেকে গাবতলা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার নির্মানাধীন বেড়িবাধ ভেঙ্গে লোকালয় প্লাবিত হয়। ওই সময়ে সেনাবাহিনীকে ভাঙ্গন কবলিত এলাকায় বাঁধ নির্মানের দায়িত্ব প্রদান করা হলে ২০২০ সালের ১৬ জুন সাউথখালী ইউনিয়নের ভাঙ্গন কবলিত অধিক ঝুকিপূর্ণ বগী থেকে গাবতলা পর্যন্ত আট কোটি টাকা ব্যয়ে তিনটি প্যাকেজে ১হাজার ৭‘শ মিটার রিং বাঁধ নির্মান করে সেনাবহিনী। ২০২২ সালের ১১ এপ্রিল বুধবার গাবতলা এলাকার আশার আলো মসজিদ সংলগ্ন এলাকার মূল বাঁধে প্রায় ২০ ফুট দীর্ঘ এক ফাঁটল দেখা গেছে। পাশাপাশি গাবতলা এলাকার বাসিন্দা সবেদ আলী খাঁনের গাছপালা সহ প্রায় এক বিঘা জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে।
দক্ষিণ সাউথখালী গ্রামের ইউপি সদস্য মো. জাকির হাওলাদার বলেন, উপজেলার সাউথখালী বাসীর প্রানের দাবী ছিল টেকসই বেড়িবাঁধ। বাঁধ নির্মানে সরকার প্রচুর বরাদ্ধ দিলেও একটি স্বার্থান্বেষী মহলের কারসাজিতে বাধেঁ মাটির পরিবর্তে বালুর ব্যবহার ও নদী শাসন না করে বাঁধ নির্মাণ করায় এ বাঁধে প্রতিনিয়ত ফাঁটল ও বাঁধ পাশ^বর্তী এলাকায় ভাঙ্গন দেখা দিয়েছে। এতে বাঁধের অস্তিত্ব নিয়েও সংশয় প্রকাশ করেন এ জনপ্রতিনিধি।
পানি উন্য়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাসুম বিল্লাহ বলেন, নদী শাসন ব্যবস্থা গ্রহনের জন্য ইতিমধ্যে ডিডিপি আকারে একটি প্রকল্প একনেকে পাঠানো হয়েছে। অনুমোদন সাপেক্ষে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রাতিষ্ঠানিক অগ্রগতিতে তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে : উপ-উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) উদ্যোগে তথ্য অধিকার বিষয়ক দিনব্যাপী এক প্রশিক্ষণ ১৪ নভেম্বর (সোমবার) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনের ইংরেজি ডিসিপ্লিনের স্মার্ট ক্লাসরুমে অনুষ্ঠিত হয়। বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে সনদপত্র বিতরণ করেন প্রধান অতিথি উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। এ প্রশিক্ষণে বিশ্ববিদ্যালয়ের ২৯টি ডিসিপ্লিনের ২৯ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন
এর আগে সকাল ৯টায় প্রশিক্ষণের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে সমন্বয় সাধন করার জন্য তথ্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সঠিক নিয়মে সঠিকভাবে তথ্য পরিবেশনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব হবে। তিনি আরও বলেন, তথ্য পাওয়ার অধিকার সবারই আছে। তবে সেটা আইনের মধ্যে থেকে দিতে হবে। তথ্য অধিকার আইনের বিষয়টি স্বচ্ছতা, জবাবদিহিতা, দুর্নীতি হ্রাস এবং আইনের শাসন প্রতিষ্ঠায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তথ্য অধিকার বিষয়ে আয়োজিত এই প্রশিক্ষণের মাধ্যমে খুলনা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তারা সমৃদ্ধ হবেন এবং তাদের মাধ্যমে বিশ্ববিদ্যালয় আরও এগিয়ে যাবে বলে উপ-উপাচার্য আশাবাদ ব্যক্ত করেন।
আইকিউএসির পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জিয়াউল হায়দার এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. মো. মতিউল ইসলাম এবং ফিডব্যাক গ্রহণ ও সমাপনী বক্তব্য রাখেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক প্রফেসর ড. জগদীশ চন্দ্র জোয়ার্দার।
দিনব্যাপী অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচিতে রিসোর্স পার্সন হিসেবে বিষয়ভিত্তিক সেশন পরিচালনা করেন বাগেরহাটের সিনিয়র সহকারী জজ ড. মো. আতিকুস সামাদ, খুলনা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক মো. শরিফুল ইসলাম, আঞ্চলিক তথ্য অফিস, বরিশাল এর উপ-প্রধান তথ্য কর্মকর্তা ম. জাভেদ ইকবাল এবং আঞ্চলিক লোকপ্রশাসন কেন্দ্রের সহকারী পরিচালক তাসলিমা আক্তার।
শরণখোলায় ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত
শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ
বাগেরহাটের শরণখোলায় উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে একদিনের ডিজিটাল উদ্ভাবনী মেলা। সোমবার সকালে রায়েন্দা বলেশ্বর রিভার ভিউ পর্যটন স্পটে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রাহান উদ্দিন আকন শান্ত আনুষ্ঠানিকভাবে এ মেলার উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুর ই আলম ছিদ্দিকীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান, সাউথখালী ইউপি চেয়ারম্যান মোঃ মোজাম্মেল হোসেন, ধানসাগর ইউপি চেয়ারম্যান মাইনুল ইসলাম টিপু, খোন্তাকাটা ইউপি চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিন, প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটন, সাবেক সভাপতি বাবুল দাস, সাধারণ সম্পাদক মহিদুল ইসলাম প্রমুখ।
মেলায় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠন, ব্যাংক ও এনজিও সহ ২১টি স্টল প্রদর্শিত হয়। সকাল থেকেই বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীরা মেলা প্রাঙ্গনে ভীড় করতে থাকে। ইউএনও জানান, মেলার লোকেশনের কারনে জমায়েত একটু বেশি হয়েছে। শিক্ষার্থীরাও এখান থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের ডিজিটাল উদ্ভাবনী সম্পর্কে জানতে পারবে।
বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্টের পর্দা উঠছে আজ
খবর বিজ্ঞপ্তি
আজ মঙ্গলবার “বিশ্বাস প্রোপার্টিজ মিডিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট-২০২২’’ এর পর্দা উঠছে। খুলনা প্রেস ক্লাবের আয়োজনে ও বিশ^াস প্রোপার্টিজ এর ব্যবস্থাপনায় খুলনায় কর্মরত সাংবাদিকদের অংশগ্রহণে এবারের এই টুর্নামেন্টে ৪টি দল অংশ নিচ্ছে। লীগ ভিত্তিক এই টুর্নামেন্টে অংশ নেয়া সর্বোচ্চ পয়েন্টধারী দুই দল আগামী ২০ নভেম্বর একই মাঠে ফাইনালে পরস্পরের মুখোমুখি হবে।
খুলনা জেলা স্টেডিয়ামে এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন খুলনা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস এম মোয়াজ্জেম রশিদী দোজা এবং বিশ^াস প্রোপার্টিজ এর সিইও মোঃ আজগর বিশ্বাস তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন খুলনা প্রেসক্লাবের সভাপতি এস এম নজরুল ইসলাম। সার্বিক পরিচালনায় থাকবেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা ও সহকারী সম্পাদক আনোয়ারুল ইসলাম কাজল।
উদ্বোধনী দিনে দুইটি খেলা অনুষ্ঠিত হবে। সকালে প্রথম খেলায় দৈনিক আজকের তথ্য ও দৈনিক পূর্বাঞ্চল এবং দুপুরে দ্বিতীয় খেলায় দৈনিক সময়ের খবর ও দৈনিক খুলনা পরস্পরের মুখোমুখি হবে।
খুলনা প্রেসক্লাবের স্থায়ী ও অস্থায়ী সদস্য, খুলনায় কর্মরত সকল সাংবাদিক ও ক্রিকেটপ্রেমীদের স্টেডিয়ামে এসে এই খেলা উপভোগের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।
রাজাপুরে ইজিবাইক কিনতে গিয়ে ৩ লাখ টাকা নিয়ে স্বামী উধাও, স্ত্রী শিরিনের মানবেতর জীবন!
রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের বড় কৈবর্তখালি গ্রামের মৃত আঃ ছত্তার হাওলাদারের মেয়ে শিরিন (৩০) বেগম সৌদি আরব ও বাংলাদেশের গার্মেন্টসে শ্রমদিয়ে টাকা উপার্জনের ৩ লাখ টাকা স্বামী সোহেল হাওলাদার ইজিবাইক কিনতে তুলে দেয়। ইজিবাইক ক্রয় করতে গিয়ে গত ১৫ দিন ধরে নিখোজ স্বামী সোহেল হাওলাদার। বর্তমানে শিরিন একমাত্র অসুস্থ্য মা কুলসুম বেগমকে নিয়ে অর্থাভাবে খুব কষ্টে দিনাতিপাত করছেন। শিরিন বেগম বলেন, বাবার গরীবের সংসার হওয়ায় বিয়ের আগে থেকেই চট্টগ্রামে গার্মেন্টসে চাকুরী করে বাবাকে সহযোগীতা করে আসছিল শিরিন। গত ২০১৬ সালে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার তুসখালি গ্রামের মোস্তফা হাওলাদারের ছেলে সোহেলের সাথে বিবাহ হয় তার। বিবাহের কিছুদিন পরে গার্মেন্টস শ্রমিক হিসাবে সৌদি আরব যান তিনি। সেখানে প্রায় দুইবছর কাজ করার পরে দেশে ফিরে এসে কয়েক মাস পরে আবার চট্টগ্রামে গার্মেন্টসে কাজে যান তিনি। তার গার্মেন্টসে শ্রমদিয়ে কষ্টার্জিত জমানো টাকা দিয়ে স্বামী সোহেল একটি বড় ইজিবাইক কিনতে চাইলে ১ নভেম্বর ব্যাংক থেকে ও ঘরে থাকা টাকাসহ ৩ লাখ টাকা তুলে দেন স্বামীর হাতে। স্বামী সোহেল ওই দিন গাড়ি কেনার কথা বলে ঘর থেকে বের হয়ে যায়। অজও সোহেল বাড়িতে ফিরে নাই। সোহেলের ফোনটিও বন্ধ রয়েছে। এ বিষয়ে শিরিন গত ৩ নভেম্বর রাজাপুর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন। শিরিনের কাছে আর কোন অর্থ না থাকায় ঘরে থাকা একমাত্র বৃদ্ধ অসুস্থ মা কুলসুম বেগমকে নিয়ে বর্তমানে তার তিন বেলা খাওয়া যুটছেনা এবং মায়ের ঔষধ কেনার টাকাও নেই তার কাছে। তাই শিরিন তার স্বামী সোহেলের সন্ধান চাচ্ছেন। স্বামীর সন্ধান চেয়ে সোমবার শিরিন রাজাপুর সাংবাদিক ক্লাবে এসে সাংবাদিকদেরকে বিষয়টি লিখিতভাবে জানান। তার স্বামীর সন্ধান পেলে ০১৭২১৯২৩৫২৪ নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন অসহায় শিরিন বেগম। এ বিষয়ে রাজাপুর থানার ওসি পুলক চন্দ্র রায় জানান, এ বিষয়ে খোজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
ঝালকাঠিতে শ্রদ্ধা ও ভালোবাসায় দুই বিচারক হত্যা দিবস পালন
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির দুই বিচারক হত্যার ১৭ তম বার্ষিকী আজ। জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) জঙ্গিদের আত্মঘাতী বোমা হামলায় ২০০৫ সালের ১৪ নভেম্বর ঝালকাঠির দুই বিচারক নিহত হন। সোমবার সকাল বিচারক হত্যা দিবসে শ্রদ্ধা ও ভালবাসায় নানা কর্মসূচি পালন করেছেন জেলা ও দায়রা জজ আদালতের বিচারকরা। আদালত চত্বর থেকে একটি শোকযাত্রা বের হয়ে ঘহর ঘুরে নিহত বিচারকদের স্মৃতিস্তম্ভে গিয়ে শেষ হয়। নিহতদের স্মরণে স্মৃতিস্তম্ভে পুস্পার্ঘ তুলে দেন জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলাম। পর্যায়ক্রমে জেলা প্রশাসক মো. জোহর আলী ও জেলা আইনজীবী সমিতিসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পুস্পার্ঘ অর্পণ করা হয়। পরে আদালতের শহীদ সোহেল-জগন্নাথ মিলনায়তনে স্মরণসভা, দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়। জেলা ও দায়রা জজ মোহাম্মদ ওয়ালিউল ইসলামের সভাপতিত্বে এতে অংশ নেন বরিশাল প্রশাসনিক ট্রাইব্যুনালের জেলা জজ অরুনাবাপ চক্রবর্ত্তী, অতিরিক্ত জেলা জজ ইফতেখার সোহেল, ঝালকাঠির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট পারভেজ শাহরিয়ার, সরকারি সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল, জিপি মীর রফিকুল ইলাম আজম। এ সময় নিহতের আত্মার শান্তি কামনা করে দোয়া মোনাজাত করা হয়।
ঝালকাঠিতে ঘুমন্ত ছোট ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই আটক
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঠালিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে ঘুমন্ত ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগে বড় ভাই নুরা হাওলাদারকে স্থানীয়দের সহায়তায় আটক করেছে পুলিশ। সোমবার সকালে উপজেলার মহিষকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বেল্লাল ওই গ্রামের মৃত মোমিন উদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পল্লী বিদ্যুতের মিটার রিডাড হিসেবে কর্মরত ছিলেন। কাঠালিয়া থানার পরিদর্শক তদন্ত শাহিন হোসেন জানান, দীর্ঘদিন ধরে জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিলো। এ কারনে বেল্লাল প্রতিবেশী ছোবাহান হাওলাদারের বাড়িতে থাকতেন। গৃহকর্তা ফজরের নামজে বের হলে বেল্লালের সয়ন কক্ষে প্রবেশ করে বড় ভাই নুরা ঘুমন্ত অবস্থায় দাড়ালো দেশীয় অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে হত্যা করে তাকে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্ত নুরা হাওলাদারকে আটক করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
ডিজিটাল উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
তথ্য বিবরণী
খুলনায় দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২ উপলক্ষ্যে প্রেস কনফারেন্স সোমবার দুপুরে জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
কনফারেন্সে জেলা প্রশাসক বলেন, ডিজিটাল বাংলাদেশের সুফল এখন দেশের মানুষ ভোগ করছে। বিভিন্ন সরকারি দপ্তরের সেবাসমূহ অনলাইন প্লাটফর্ম ব্যবহার করে মানুষের দোর গোড়ায় পৌঁছে দেয়া হয়েছে। তথ্যপ্রযুক্তি খাতে তরুণদের কর্মসংস্থান হচ্ছে। খুলনার ডিজিটাল উদ্ভাবনী মেলায় সকল সরকারি দপ্তরের ডিজিটাল সেবাগুলো প্রদর্শন করা হবে।
অনুষ্ঠানে জানানো হয়, খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে আগামী ১৬ ও ১৭ নভেম্বর সার্কিট হাউজ মাঠে ডিজিটাল উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। ১৬ নভেম্বর সকাল নয়টায় উদ্ভাবনী মেলা উপলক্ষ্যে শহিদ হাদিস পার্ক থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে সার্কিট হাউজ মাঠের মেলা প্রাঙ্গণে এসে শেষ হবে। পরে একই স্থানে মেলার উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। ১৭ নভেম্বর বিকাল চারটায় মেলার সমাপনী, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
মেলা চত্বরকে উদ্ভাবনী উদ্যোগ ও স্টার্টআপ, ডিজিটাল সেবা, হাতের মুঠোয় সেবা এবং শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান এই চারটি প্যাভিলিয়নে ভাগ করা হবে। মেলা প্রাঙ্গণ থেকে সরকারি দপ্তরগুলো নাগরিকবান্ধব ডিজিটালসেবা প্রদান করবে। খুলনা জেলার প্রতিটি উপজেলা থেকে তিনটি করে মোট ২৭টি উদ্ভাবনী উদ্যোগসহ মেলায় সেবা প্রদানকারী ৫০টি অধিক সরকারি-বেসরকারি দপ্তর অংশগ্রহণ করবে। এছাড়া স্থানীয় উদ্ভাবকদের উদ্ভাবন ও স্টার্টআপ প্রদর্শন এবং জাতীয়ভাবে বাস্তবায়নযোগ্য উদ্ভাবনী বিষয়গুলো মেলায় প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচন করা হবে। মেলায় উদ্ভাবনী অলিম্পিয়াডের অংশ হিসেবে উদ্ভাবনী আইডিয়া বা প্রজেক্ট প্রতিযোগিতার আয়োজন করা হবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুকুল কুমার মৈত্র উপস্থিত ছিলেন। এসময় খুলনা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মামুন রেজা প্রমুখ বক্তৃতা করেন। প্রেস কনফারেন্সে খুলনায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীরা উপস্থিত ছিলেন।
ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ-সিটি মেয়র
তথ্য বিবরণী
‘আগামীতে নিজেকে সুরক্ষায় ডায়াবেটিসকে জানুন’ এই প্রতিপাদ্য নিয়ে সোমবার খুলনায় বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষ্যে সকালে খুলনা ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, ডায়াবেটিস একটি প্রতিরোধ ও নিয়ন্ত্রণযোগ্য রোগ। ডায়াবেটিস থেকে সুরক্ষা পেতে এবং এর ক্ষতিকর প্রভাব থেকে বাঁচতে হলে সকলকে রোগটি প্রতিরোধের উপায়গুলো জানতে হবে। তিনি বলেন, সরকারের নানা পদক্ষেপের ফলে বাংলাদেশের স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। অতিরিক্ত ফাস্টফুড ও চর্বিযুক্ত খাবার গ্রহণ এবং নিয়মিত শারীরিক পরিশ্রম না করলে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায়। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপন ও নিয়মিত ঔষধ গ্রহণ করলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে। সাবেক সংসদ সদস্য ও খুলনা ডায়াবেটিক সমিতির আহবায়ক মুহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন খুলনা ডায়াবেটিক সমিতির চীফ মেডিকেল অফিসার ডাঃ দীনবন্ধু মন্ডল, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডাঃ মোঃ আব্দুর সবুর, ডায়াবেটিস দিবস উদযাপন কমিটির আহবায়ক মোঃ মহিদুল ইসলাম টুটুল, সমিতির সদস্য মোঃ আজিজুল হক জোয়ার্দ্দার প্রমুখ। খুলনা ডায়াবেটিক সমিতি এই অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে মেয়রের নেতৃত্বে খুলনা ডায়াবেটিক সমিতি প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুর জেলার ভান্ডারিয়া ও মঠবাড়িয়া পৌরসভায় প্রশাসক নিয়োগ করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় । সোমবার মন্ত্রণালয়ের উপ সচিব ফারজানা মান্নানের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপনে ভান্ডারিয়া উপজেলার সদর পৌরসভায় মো. ফাইজুর রশিদ খসরু জোমাদ্দার এবং মঠবাড়িয়া উপজেলার সদর পৌরসভায় মো. আজিজুল হক সেলিম মাতুব্বরকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
উল্লেখ্য ভান্ডারিয়া পৌরসভায় নিয়োগ পাওয়া নতুন প্রশাসক ফাইজুর রহমান ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং মঠবাড়িয়া পৌরসভার নতুন প্রশাসক আজিজুল হক সেলিম মাতুব্বর মঠবাড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।
এদিকে নতুন প্রশাসক নিয়োগ হওয়ার খবরে দুই উপজেলাতেই আনন্দের বন্যা বইছে। বিশেষ করে স্থানীয় আওয়ামী লীগ ও এর সহযোগি সংগঠনের নেতাকর্মীরা এ খবরে আনন্দ উল্লাস করে মিষ্টি বিতরণ করছেন। ত্যাগী ও যোগ্য লোকদের প্রশাসক নিয়োগ দেওয়ায় ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মিরাজুল ইসলামসহ সবাই প্রধানমন্ত্রী এবং স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী তাজুল ইসলামের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রজ্ঞাপনে দ্রুত সময়ের মধ্যে ফাইজুর রহমান খসরু জোমাদ্দার ও আজিজুল হক সেলিম মাতুব্বরকে দায়িত্ব বুঝিয়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
অভয়নগর (যশোর) প্রতিনিধি
বয়স ৬০ বছর। চোখে ঝাঁপসা দেখেন। কানে কম শোনেন। আর এই কম শোনাই তার জম হলো। রেলের ঝকঝক শব্দ তার কর্ণকুহুরে পৌঁছায়নি। যে কারণে হাঁটতে হাঁটতেই চলে যেতে হলো না ফেরার দেশে।
ট্রেনে কাটা পড়ে স্বামীর কবরের পাশে ঠাঁই হলো নিলুফা ইয়াসমিনের। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার মৃত আকবর আলীর স্ত্রী।
সোমবার দুপুরে অভয়নগরের নওয়াপাড়া পৌর এলাকার তালতলা স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে। রেলওয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।
এলাকাবাসী জানান, নিহত বৃদ্ধা হাঁটতে হাঁটতে তালতলা এলাকায় এসে একটি বাড়িতে গিয়ে পানি পান করেন। পানি পান শেষে রেললাইনের উপর দিয়ে খুলনার দিকে হাঁটা শুরু করেন। এ সময় খুলনাগামী একটি ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহত বৃদ্ধার বড় ছেলে মো. বাশার হাসান জানান, তার মা মানসিকভাবে ভারসাম্যহীন। তিনি কানেও কম শোনেন। নওয়াপাড়ার প্রফেসরপাড়া এলাকায় বোনের বাড়ি বেড়াতে যান। বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন।
খুলনা রেলওয়ে পুলিশের ওসি মোল্লা মো. খবির আহমেদ জানান, তালতলা স্টেশনের সামনে সোমবার দুপুরের পর নিলুফা ইয়াসমিন নামে এক বৃদ্ধা খুলনাগামী বেতনা ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। তিনি খুলনা জেলার খানজাহান আলী থানার জাহানাবাদ ক্যান্টনমেন্ট এলাকার বাসিন্দা।
তিনি আরও জানান, এ ব্যাপারে রেলওয়ে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে এবং তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
চিরনিদ্রায় শায়িত গায়ক আকবর
যশোর অফিস
রিকশাচালক থেকে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির মাধ্যমে শিল্পীর খ্যাতি পেয়েছিল আকবর। জীবন সায়াহ্নে নিঃস্ব হয়ে যান। টাকার অভাবে ঠিকমতো চিকিৎসাও করাতে পারেননি। রোববার তিনি না ফেরার দেশে পাড়ি দিয়েছেন। সোমবার বাদ জোহর যশোর শহরের ধর্মতলা কদমতলা জামে মসজিদে জানাজা শেষে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে।
মৃত্যুকালে তিনি দুই স্ত্রী, তিন সন্তানসহ অসংখ্য ভক্ত অনুরাগী রেখে গেছেন। গায়ক আকবর যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের সুজলপুর গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকায় বসবাস করতেন। গ্রামে থাকেন তার প্রথম স্ত্রী ও দুই ছেলে। সোমবার সকালে গায়ক আকবরের মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছায়।
দুপুরে যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামের গিয়ে দেখা গেছে, আকবারের জীর্ণ বাড়িতে তার প্রথম স্ত্রী ফাতেমা বেগম ও দুই ছেলে বসবাস করেন। দুই ছেলে রঙমিস্ত্রির কাজ করে জীবিকা নির্বাহ করেন। আর প্রথম স্ত্রী প্যারালাইজড হওয়ায় বেশ কয়েক বছর ধরে অসুস্থ।
আকবরের বোন রিজিয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ভাইয়ের চিকিৎসার জন্য অনেকে লাখ লাখ টাকা দিয়েছেন। কিন্তু আমার ভাইয়ের চিকিৎসা হয়নি। বিনা চিকিৎসায় মারা গেছেন।
সোমবার দুপুরে আকবরের গ্রামের বাড়িতে অবস্থান করছিলেন দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতিমা। তিনি গণমধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হননি।
যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের চেয়ারম্যান শাহারুল ইসলাম বলেন, আকবর রিকশাচালক ছিলেন। ইত্যাদির মাধ্যমে গায়ক হিসেবে জনপ্রিয়তা পান। দেশের খেটে খাওয়া মানুষ তাকে সবচেয়ে বেশি ভালোবেসেছেন। মানুষের ভালোবাসায় আকবর জনপ্রিয় শিল্পী হয়েছেন। তার মাধ্যমে আমাদের ইউনিয়নের মানুষ সম্মানিত হয়েছেন। আমরা তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছি। তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাচ্ছি। একইসঙ্গে এলাকাবাসী হিসেবে তার পরিবারের পাশে আমরা আছি।
জানা যায়, ২০০৩ সালে যশোর এম এম কলেজের একটি অনুষ্ঠানে গান গাইবার সুযোগ পেয়েছিলেন আকবর। বাগেরহাটের এক ব্যক্তি সেদিন আকবরের গান শুনে মুগ্ধ হন। তিনিই ম্যাগাজিন অনুষ্ঠান ‘ইত্যাদি’তে চিঠি লেখেন। আকবরের প্রতিভা সম্পর্কে জানান। এরপর ‘ইত্যাদি’ কর্তৃপক্ষ আকবরের সঙ্গে যোগাযোগ করে। ওই বছর ‘ইত্যাদি’ অনুষ্ঠানে কিশোর কুমারের ‘একদিন পাখি উড়ে যাবে’ গানটি গেয়ে রাতারাতি পরিচিতি পেয়ে যান আকবর।
১৯৬৮ সালের ২৯ আগস্ট খুলনার পাইকগাছায় জন্ম গ্রহণ করেন আকবর। তার বেড়ে ওঠা যশোর সদর উপজেলার সুজলপুর গ্রামে। পেশায় তিনি ছিলেন রিকশাচালক। প্রথম স্ত্রী, সন্তান ও মা-বোনের সংসার ছিল তার। তারকা খ্যাতির পর দ্বিতীয় বিয়ে করে ঢাকায় বসবাস শুরু করেন।
গায়ক আকবর অনেক দিন ধরেই অসুস্থ ছিলেন। তিনি ডায়াবেটিসের পাশাপাশি দুই বছর ধরে জন্ডিস, কিডনিতে সমস্যা, রক্তের প্রদাহসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন। গত জানুয়ারি থেকে তিনি বিছানায়।
আকবরের দুই কিডনি নষ্ট হয়ে যাওয়ায় শরীরে পানি জমে তার ডান পা নষ্ট হয়ে গিয়েছিল। গেল মাসে অস্ত্রোপচারের মাধ্যমে সেই পা কেটে ফেলা হয়েছিল। পা কাটার পর বেড়ে যায় তার কিডনি ও লিভারের সমস্যা। এজন্য আকবরকে ভারতে নিয়ে যাওয়ার কথাও ছিল। কিন্তু তার আগেই চলে গেলেন আকবর।
এর আগে কিডনি রোগে আক্রান্ত হয়ে কয়েক দফায় দেশে ও দেশের বাইরে চিকিৎসা নিয়েছেন আকবর। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার চিকিৎসার জন্য ২০ লাখ টাকা অনুদান দিয়েছেন।
প্রধানমন্ত্রীর সমাবেশ: পাঁচ লাখ মানুষের সমাগম ঘটাতে চায় যশোর আ’লীগ
যশোর অফিস
আগামী ২৪ ডিসেম্বর যশোরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ৫ লক্ষাধিক মানুষের সমাগম ঘটাতে চায় জেলা আওয়ামী লীগ। যশোর শামসুল হুদা স্টেডিয়ামে স্মরণকালের বৃহৎ জনসমাবেশ ঘটাতে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সমাবেশস্থলে জায়গা বাড়াতে স্টেডিয়ামের উত্তর পাশের গ্যালারি ভেঙে ডা. আব্দুর রাজ্জাক মিউনিসিপ্যাল কলেজ মাঠের সঙ্গে একীভূত করা হয়েছে। তবে প্রথম শ্রেণির এই স্টেডিয়ামের একটি গ্যালারি ভেঙে ফেলায় ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট প্যাভিলিয়নের দোতলায় নৌকার আদলে ৪ হাজার ৮০০ বর্গফুটের মঞ্চ তৈরি হবে। জনসভায় বৃহত্তর যশোর জেলার নড়াইল, ঝিনাইদহ ও মাগুরা থেকেও নেতাকর্মীরা অংশ নেবেন। যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন সমকালকে বলেন, ৫০ বছর আগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্টেডিয়াম মাঠে জনসভায় বক্তৃতা করেছেন। দীর্ঘ সময় পর তাঁর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্টেডিয়ামের জনসভায় অংশ নেবেন। মানুষের নিরাপত্তা নিশ্চিত করেতে পূর্ব পাশের জরাজীর্ণ গ্যালারিটি ভেঙে ফেলা হয়েছে।
মাঠ বড় করতে স্টেডিয়ামের গ্যালারি ভাঙায় ক্ষোভ: সমাবেশের জন্য মাঠ বড় করতে স্টেডিয়ামের একটি গ্যালারি ভেঙে ফেলায় খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক এসএম আকসাদ সিদ্দিকী শৈবাল বলেন, ‘গ্যালারি ভাঙার বিষয়ে আমরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদারের সঙ্গে কথা বলেছি। এই বিষয়ে জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির দাবি করেন, প্রধানমন্ত্রীর সমাবেশ উপলক্ষে কয়েক দিন আগে ক্রীড়া প্রতিমন্ত্রী এসেছিলেন। সমাবেশের মাঠ বড় করতে গ্যালারি ভেঙে ফেলার নির্দেশনা দেওয়া হয়। সমাবেশ শেষে ভেঙে ফেলা জায়গায় নতুন করে প্রাচীর দেওয়া হবে। এ ছাড়া স্টেডিয়াম সংস্কার ও উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে নতুন করে দাবি জানাবে যশোর ক্রীড়া সংস্থা।
নড়াইলে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
নড়াইল প্রতিনিধি
নড়াইলে স্ত্রী মমতাজ বেগমকে হত্যার দায়ে স্বামী মো. হেদায়েত শেখের (৫৫) মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (১৪ নভেম্বর) দুপুরে নড়াইলের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. কেরামত আলি এ রায় ঘোষণা করেন। এ সময় দুজনকে খালাস দেওয়া হয়।
মৃত্যুদণ্ড প্রাপ্ত হেদায়েত শেখ জেলার লোহাগড়া থানার পদবিলা গ্রামের মৃত গোলাম রব্বানীর ছেলে। আর খালাসপ্রাপ্তরা হলেন- মো. খলিল শেখ ও আনজুয়ারা বেগম। তবে হেদায়েত শেখ এখনো পলাতক আছেন।
আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, হেদায়েত শেখের প্রথম স্ত্রী মমতাজ বেগম। পরে আনজুয়ারা বেগম নামের আরেকজনকে দ্বিতীয় বিয়ে করেন তিনি। এরপর থেকে আনজুয়ারা তার সতীনকে হত্যার হুমকি দিয়ে আসছিলেন।
২০১২ সালের ৩ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে ছেলে রবিউল ইসলামসহ তার মা মমতাজ রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। সকালে উঠে রবিউল তার মাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করতে থাকে। পরে পদবিলা বিলের মধ্যে আসাদুজ্জামানের জমির মধ্যে মমতাজ বেগমের গলা কাটা মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় রবিউল বাদী হযে লোহাগড়া থানায় মামলা করেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা নিহতের স্বামী হেদায়েত শেখ, খলিল শেখ ও আনজুয়ারা বেগমকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।
নৌকা বাইচ দেখতে মধুমতির পাড়ে উপচে পড়া ভিড়
নড়াইল প্রতিনিধি
নড়াইলের লোহাগড়ায় আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার ইতনা গ্রামে মধুমতি নদীতে এ প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা মাদারীপুর ও ফরিদপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে।
সোমবার ( ১৪ নভেম্বর) বিকালে উৎসবমুখর পরিবেশে উপজেলার ইতনা গ্রামবাসীর আয়োজনে এ নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় নড়াইল, মাগুরা ও মাদারীপুর জেলার ৫টি নৌকা অংশগ্রহণ করে। ইতনার আতোষপাড়া থেকে শুরু হয়ে জয়বাংলার খেয়াঘাট পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পথ অতিক্রম করে প্রতিযোগিতায় প্রথম হয়েছে ফরিদপুরের আলফাডাঙ্গার কালু ফকিরের নৌকা, দ্বিতীয় হয়েছে মাগুরার কালিশংকরপুরের কবির হোসেনের নৌকা এবং তৃতীয় হয়েছে মাদারীপুরের বাহের আলী নৌকা। নৌকা বাইচ দেখতে নদীর দু’পাড়ে দুই জেলার মানুষের উপচে পড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। লোহাগড়া উপজেলার ইতনা ও নদীর অপর পার গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার চরভাটপাড়াসহ নদীর দু’পাড়ের কয়েকটি গ্রামের মানুষের যেন মিলন মেলায় রূপ নিয়েছিলো।
গোপালগঞ্জে ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উৎসব
গোপালগঞ্জ প্রতিনিধি
‘স্মার্ট বাংলাদেশ ২০৪১: সবার জন্য স্মার্ট সেবা’ এই প্রতিপাদ্যে জেলায় ডিজিটাল সেন্টারের যুগপূর্তি উৎসব হয়েছে।
সোমবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কেক কেটে এই উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
পরে সেখানে জেলা প্রশাসক শাহিদা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম হেদায়েতুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধূরী এমদাদুল হক, জেলা প্রশাসকের কার্যালয়ের ডিডি এলজি আজহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. আলতাফ হোসেন, মুকসুদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবায়ের রহমান রাশেদ, গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসিন উদ্দীন, টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল মামুন, কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান, ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা মুকুল শেখসহ আরো অনেকে বক্তব্য রাখেন।
এই অনুষ্ঠানে লিখিত বক্তব্য উপস্থাপন করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার মো. আরিফ হোসেন। যুগপূর্তি উৎসবে জেলার ৫ উপজেলার ৬৭টি ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শতাধিক উদ্যোক্তা অংশ নেন।










































