Home আঞ্চলিক আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১ জনের মৃত্যু

আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে ১ জনের মৃত্যু

10

ঝিনাইদহ প্রতিনিধি ।।
ঝিনাইদহের শৈলকূপায় আধিপত্য বিস্তার নিয়ে দুই ইউপি সদস্যর সমর্থকদের মধ্যে সংঘর্ষে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের ঝিনাইদহ সদর হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ওমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহত ব্যক্তি একই ইউনিয়নের কেষ্টপুর গ্রামের বাসিন্দা। সে ওই গ্রামের জাবেদ বিশ্বাসের ছেলে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে গ্রাম্য সূত্র জানায়, উপজেলার উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সদস্য মান্নান মণ্ডলের সঙ্গে ৪নং ওয়ার্ডের সদস্য কফিল উদ্দিনের বিরোধ চলছিল।

১৩নং উমেদপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান অভিযোগ করেন, কেষ্টপুর গ্রামের দেব প্রসাদের পানের বরজে চুরির ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় জড়িত এক ব্যক্তিকে জরিমানা করা হয়। এর জেল ধরে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সকালে কেষ্টপুর গ্রামের তরিকুল নামের এক ব্যক্তি স্থানীয় বিএলকে বাজারে আসেন। বাগে পেয়ে তার উপর হামলা চালায় ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য কপিল বিশ্বাসের সমর্থকরা। খবর ছড়িয়ে পড়লে সকাল সাড়ে ৯টার দিকে ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মান্নান সমর্থক দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সাইদ বিশ্বাস, শরিফুল ইসলাম, রেজাউল বিশ্বাস, গোলাম কিবরিয়া, শরিফ, বকুল ইসমাইলসহ ১০ জন ব্যক্তি আহত হয়। আহতদের মধ্যে সাইদ বিশ্বাস সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান। দুই দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য কপিল বিশ্বাস বলেন, মান্নান সমর্থকরা তার সমর্থকদের ওপর হামলা চালায় এবং তুমুল সংঘর্ষের ঘটনা ঘটে।

শৈলকূপা থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, স্থানীয়ভাবে আধিপত্য বিস্তার করা হয়েছে উপজেলার ওমেদপুর ইউনিয়নের লক্ষণদিয়া গ্রামে ২ দলের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা পালটা হামলা শুরু করে। একপর্যায়ে সাইদ বিশ্বাস নামের এক ব্যক্তি প্রতিপক্ষের আঘাতে গুরুতর আহত হন। তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। এ ঘটনায় আরও অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানান ওসি। এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।