Home জাতীয় এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় যাবে এমন কথা বলেনি : আলাল

এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় যাবে এমন কথা বলেনি : আলাল

17

ঢাকা অফিস।।
বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, আমরা কখনো বলিনি বিএনপি এই মুহূর্তে ক্ষমতায় যাবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি থামানো, জ্বালানি তেল ও গ্যাসের মূল্য কমানোর দাবিতে আমাদের কর্মসূচি চলছে। সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী নবীন দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ সব কথা বলেন।

আলাল বলেন, বিএনপির মানুষের কষ্টের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে। আর এ কারণেই বিএনপির সমাবেশগুলোতে কানায় কানায় পূর্ণ হয়ে যাচ্ছে। আওয়ামী লীগের তিন দফার ক্ষমতার দুঃশাসনের হাত থেকে মানুষ মুক্তি চায়। তার প্রকৃত প্রমাণ হচ্ছে সমাবেশগুলো।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আনিস আহমেদ, আয়োজক সংগঠনের সভাপতি হুমায়ূন আহমেদ ও সংগঠনের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার প্রমুখ।