Home আঞ্চলিক যশোরে বোনকে কুপিয়ে জখমের অভিযোগে মাদকসেবী ভাই আটক

যশোরে বোনকে কুপিয়ে জখমের অভিযোগে মাদকসেবী ভাই আটক

29

 

শহিদুল ইসলাম দইচ যশোর।।
শ্লীলতাহানীতে ব্যর্থ হয়ে বোনকে এলোপাতাড়ি কুপিয়ে জখমের অভিযোগে পুলিশ মাসুম হোসেন (৩৫) নামে এক মাদকসেবীকে আটক করেছে। আহত বোন এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রবিবার ভোরে যশোর সদরের সুলতানপুর দক্ষিণ পাড়ায় ঘটনাটি ঘটে। আটক মাসুম হোসেন সুলতানপুর দক্ষিণপাড়ার নওশের আলীর ছেলে।

তাদের অপর ভাই আলী মামুন জানিয়েছেন, পারিবারিক কলহের কারণে তাদের বোন মীনা (২৮) স্বামীর বাড়ি ছেড়ে সুলতানপুরে থাকেন। রবিবার ভোরে টয়লেট সেরে ঘরে ঢুকলে মাসুম দরজা বন্ধ করে দেয় এবং ধর্ষণ চেষ্টা চালায়। ব্যর্থ হয়ে সে দা দিয়ে বোনের দুই হাতসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে।

পরে বোনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। যশোর জেনারেল হাসপাতালের ডা. আহমেদ তারেক শামস চৌধুরী বলেন, আহতের অবস্থা শঙ্কামুক্ত। যশোর কোতোয়ালি থানার পুলিশ ইন্সপেক্টর একেএম শফিকুল আলম চৌধুরী বলেন, মাদকসেবী মাসুম হোসেনকে আটক করা হয়েছে।