বেনাপোল প্রতিনিধি ।।
ভারতে পাচারের সময় বেনাপোলের পুটখালী সীমাšত থেকে ১ কেজি ১৬৫ গ্রাম ওজনের ১০ টি স্বর্ণের বারসহ রত্না বেগম (৩৩) নামে নারী স্বর্নের পাচারকারীকে আটক করেছে বিজিবি সদস্যরা।
আটক রত্না বেগম পুটখালি গ্রামের কামাল হোসেনের স্ত্রী। উদ্ধারকৃত স্বর্নের বাজার মূল্য প্রায় সাড়ে ৮২ লাখ টাকা বলে বিজিবি জানায়।
রবিবার (০৬ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে স্বর্নের বারসহ নারী পাচারকারীকে আটক করা হয়।
২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, তাদের কাছে গোপন খবর আসে, রত্না বেগম নামে এক নারী ভারতে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে পুটখালী সীমান্তে অবস্থান করছে।এমন ধরনের সংবাদ পেয়ে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে রত্না বেগম নামে এক নারী স্বর্ন পাচারকারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশী করে ১০ পিস স্বর্ণের বার পাওয়া যায়। আটক নারীকে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়।










































