Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

33

৩য় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট

খবর বিজ্ঞপ্তি

তৃতীয় বারের মতো শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’। রোববার (৬ নভেম্বর) থেকে শুরু হওয়া দুই দিনব্যাপি এই সামিট শেষ হবে আজ ৭ নভেম্বর। ‘আধুনিক মার্কেটিং এর মাধ্যমে উন্নত পৃথিবী গড়ার’ প্রতিপাদ্য নিয়ে অনলাইনে অনুষ্ঠিত এই সামিট যৌথভাবে আয়োজন করছে বাংলাদেশে কটলার ইমপ্যাক্ট এর কান্ট্রি পার্টনার নর্দান এডুকেশন গ্রুপ। সামিটে বাংলাদেশসহ ১৬০টি দেশ থেকে ১০ কোটি দর্শক অংশ নিচ্ছে।

এবারের ওয়ার্ল্ড মার্কেটিং সামিটে বাংলাদেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, অর্থনৈতিক উপদেষ্টা ড. মসিউর রহমান, আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, গ্রামীণ ফোনের সিইও ইয়াসির আজমান এবং ঢাকা বিশ^বিদ্যালয় আইবিএ’র অধ্যাপক ও ওয়ার্ল্ড মার্কেটিং সামিট এর গ্লোবাল এ্যাডভাইজার প্রফেসর ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বক্তব্য রাখবেন।

এক নজরে ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২: ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২ এ বাংলাদেশি ২০ লাখ বিশ্ববিদ্যালয় পর্যায়ের ছাত্রকে টিকেট স্পন্সর করছে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল ইত্যাদি প্রযুক্তি প্রতিষ্ঠানসমূহ। যার আর্থিক মূল্য প্রায় ২০০০ কোটি টাকা।

ওয়ার্ল্ড মার্কেটিং সামিট নিয়ে ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ বলেন, বিপণন (মার্কেটিং) শাস্ত্রের বিশ^ গুরু হিসেবে খ্যাত ফিলিপ কটলার ও তার প্রতিষ্ঠানের উদ্যোগে অনুষ্ঠিত হচ্ছে ‘ওয়ার্ল্ড মার্কেটিং সামিট ২০২২’। প্রফেসর ফিলিপ কটলার ২০১২ সাল থেকে সফলতার সাথে পৃথিবীর বিভিন্ন দেশে মার্কেটিং সংক্রান্ত অনুষ্ঠান করে আসছে। এর মূল উদ্দেশ্য সারা বিশ^ব্যাপী মার্কেটিং সংক্রান্ত ধারণা দেওয়া, সচেতনতা গড়ে তোলা এবং আধুনিক মার্কেটিং সম্পর্কে অবগত করা। যার ফলে দারিদ্র বিমোচন, ব্যবসার প্রসার, স্বাস্থ্য ও পরিবেশের উন্নতি সাধন এবং ভোক্তা অধিকার এর মাধ্যমে কিভাবে পরিবেশ বিপর্যয় থেকে বিশ্বকে রক্ষা করা যায় তা সম্পর্কে সম্যক ধারণা পাওয়া যাবে। তিনি আরো বলেন, এ বছর থেকে সামিটটি আরো বেশি গুরুত্ব বহন করবে। কারন আগামী ১০ বছরে পৃথিবীর ১০০ কোটি তরুণকে উন্নত পৃথিবী বিনির্মাণে উদ্যোগী করে তোলার জন্য এক বিশেষ প্রকল্প হাতে নিয়েছে কটলার ইমপ্যাক্ট ইনকরপোরেটেড।

 

নড়াইলে ইউপি সদস্যের নেতৃত্বে ঘোড়ারগাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ

নড়াইলে  ইউপি সদস্য বাবনের নেতৃত্বে নূর মোল্যা (৬০) নামে এক ঘোড়ার গাড়ি চালককে পিটিয়ে জখমের অভিযোগ উঠেছে। শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় সদর উপজেলার চন্ডিবরপুর ভুমি অফিসের সামনে এ ঘটনাটি ঘটেছে। আহত নূর মোল্যা নড়াইল সদর হাসপাতালে চিকিৎসাধীন। সে চন্ডিবরপুর গ্রামের গরিব হোসেন মোল্যার ছেলে। আহতের স্বজনেরা অভিযোগ করে জানান, দীর্ঘদিন ধরে গ্রামের মানুষ দুটি দলে বিভক্ত। একটি দলের নেতৃত্ব দেন বর্তমান মেম্বর বাবন শেখ এবং অন্য একটি দলের নেতৃত্ব দেন রহিম শেখ। আহত নূর মোল্যা নিজে কোন দলের সাথে ওতপ্রোতভাবে জড়িত না থাকলেও তার ভাইয়েরা রহিম শেখ গ্রুপের সমর্থক হওয়ায় তার উপর ক্ষীপ্ত ছিল বাবন গ্রুপ। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় পরিকল্পিতভাবে মেম্বর বাবনের নেতৃত্বে একই গ্রামের মুক্তার, জাহাঙ্গীর, সাগর, লুলু, বুলু, বাঁধন, ইমন, মিঠু সহ তাদের সহযোগীরা অন্ধকারে নূরকে পিটিয়ে জখম করেছে।হাসপাতালের বেডে শুয়ে থাকা আহত নূর মোল্যা জানান, তিনি কোন দল করেন না। তবে তার ভাইয়েরা গ্রাম্য দলাদলির সাথে যুক্ত আছে। আর সেই কারণেই তার উপর এ হামলা। (শনিবার) সন্ধ্যা ৭ টার দিকে ঘোড়ার গাড়ি চালিয়ে আসছিলেন তিনি। তখন তাকে মেম্বর বাবনের লোকজন মুক্তার, সত্তার, জাহাঙ্গীর, বাঁধন, মিঠু সহ তাদের সহযোগীরা অন্ধকারে লাঠিসোটা, হাতুড়ি, লোহার রড় দিয়ে পিটিয়ে জখম করেছে। এ দিকে অভিযুক্তদের বাড়িতে গিয়েও কাউকেই পাওয়া যায় নি। তবে মুঠোফোনে মেম্বর বাবন অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, ঘটনার আগে থেকেই তিনি এলাকার বাইরে আছেন। এ ঘটনায় তার কোন সম্পৃক্ততা নেই। এ ব্যাপারে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, ঘটনায় এখনো কোন অভিযোগ পান নি। অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেয়া হবে।

 

 

শুরু হয়েছে দুবলার চরের রাস উৎসব

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বঙ্গোপসাগর পাড়ে সুন্দরবন পূর্ব বনবিভাগের দুবলার চরে শুরু হয়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী রাস উৎসব। উৎসবে থাকছে পূজা-অর্চনা ও পূর্ণ স্নান। তবে বনের জীববৈচিত্র্য সংরক্ষণের স্বার্থে এবারও মিলবেনা/বসবেনা মেলা। দুবলার চরের আলোরকোলে রবিবার থেকে শুরু হওয়া এ উৎসব চলবে মঙ্গলবার পর্যন্ত। বরিবার সন্ধ্যা থেকে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা, এরপর মঙ্গলবার ভোরে পূর্ণ স্নানের মধ্যদিয়ে শেষ হবে এ রাস উৎসব। এ উপলক্ষে সেখানে সমবতে হয়েছেন কয়েক হাজার পূর্ণার্থী।

 

বনবিভাগের বিধি নিষেধ মেনেই পূর্ণার্থীরা দুবলার চরে যাতায়াত করবেন। আর তাদের নিরাপত্তায় সেখানে বনবিভাগের পাশাপাশি কোস্ট গার্ড, র‌্যাব, পুলিশ, নৌপুলিশ নিয়োজিত করা হয়েছে বলে জানিয়েছেন সুন্দরবন পূর্ব বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন। তিনি বলেন, কেউ বিধি নিষেধ ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।

 

সুন্দরবন পূর্ব বনবিভাগের চাঁদপাই রেঞ্জের সহকারী বনসংরক্ষক মোঃ শহিদুল ইসলাম বলেন, শনিবার দিবাগত রাত ১২ টার পর থেকে মোংলা থেকে দুবলা যাত্রা শুরু করেন ৪০৪ টি ট্রলার করে ৭ হাজার ২৬৬ জন পূর্ণার্থী। আর তাদের কাছ থেকে বনবিভাগের

রাজস্ব আদায় হয়েছে ১৫ লাখ ৯ হাজার ৪৩২ টাকা। এটা শুধু মোংলার হিসেব। এছাড়া শরণখোলা রেঞ্জসহ পশ্চিম সুন্দরবন বিভাগ থেকে দুবলার রাস উৎসবে গেছে বহু সংখ্যক ট্রলার ও সনাতন ধর্মাবলম্বীরা। তবে রাস উৎসব চলাকালে সেখানে অন্য ধর্মের কেউকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছেনা।

 

 

ঝিনাইদহে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে বিনামুল্যে সার ও বীজ বিতরণ

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহে বিনামুল্যে সাড়ে ৩ হাজার কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে। রোববার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে কৃষি বিভাগের পক্ষ থেকে এ প্রণোদনা কর্মসূচীর আওতায় এ উপকরণ বিতরণ করা হয়। শুরুতে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।

জেলা প্রশাসক মনিরা বেগম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আজগর আলী, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, ভাইস চেয়ারম্যান রাশিদুর রহমান রাসেল। স্বাগত বক্তব্য রাখেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল করিম।

কৃষি বিভাগের কর্মকর্তারা জানায়, ২০২২-২৩ মৌসুমে সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় গম, ভূট্টা, সরিষা, সূর্য্যমুখী, চিনাবাদামসহ অন্যান্য ফসল উৎপাদনের লক্ষ্যে প্রথম দিনে সাড়ে ৩ হাজার কৃষকের প্রত্যেককে ৫ কেজি বীজ, ও ১৫ কেজি রাসায়নিক সার দেওয়া হয়। আগামী ৫ দিন আরও ১০ হাজার কৃষককে একই উপকরণ দেওয়া হবে।

 

ঝিনাইদহে মসজিদের খতিব,ইমাম,মোয়াজ্জিন ও খাদেমদের সাথে মেয়রের মতবিনিময় সভা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ পৌরসভার সকল মসজিদের খতিব, ইমাম,মোয়াজ্জিন ও খাদেমদের সাথে মেয়রের মতবিনিময় সভা করেছেন ঝিনাইদহ পৌরসভার নব নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল। জাহেদী ফাউন্ডেশনের আয়োজনে গতকাল শহরের গিলাবাড়ীয়া আয়েশা কনভেনশন সেন্টার এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জাহেদী ফাউন্ডেশনের জেলা সমন্বয়কারী তবিবর রহমান লাবু , সদস্য ইউনুস আলী, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাধারন সম্পাদক মাওলানা ইসমাইল হোসেন, সহ-সভাপতি মাওলানা কামরুজ্জামান,সহ-সম্পাদক মাওলানা মুফতি মনিরুল ইসলামসহ আলেম-ওলামারা বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় পৌর এলাকার ১৬৭টি মসজিদের ৬৬৮জন খতিব, ইমাম,মোয়াজ্জিন ও খাদেমগন উপস্থিত ছিলেন। পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। পরে আলেম-ওলামাদের সম্মানে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।

ঝিনাইদহ পৌরসভার নব নির্বাচিত মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, দেশ ও জাতির কল্যানে আলেম-ওলামাদের যথেষ্ট ভুমিকা রয়েছে। তাই আগামীতে তাদের আরো দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে।

 

ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ ও নবীণবরন

ঝিনাইদহ, প্রতিনিধি-

ঝিনাইদহ কাঞ্চননগর মডেল স্কুল এন্ড কলেজে অভিভাবক সমাবেশ, নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।। গতকাল দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানের আয়োজনে  এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে  গভর্নিং বডির সভাপতি আক্কাস আলীর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝিনাইদহ ২ আসনের সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী সমি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান এ্যাড. আব্দুর রশিদ, নির্বাহী কর্মকর্তা এসএম শাহীন, জেলা শিক্ষা অফিসার শেখ মনিরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মোঃ কামরুজ্জামান, প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রদীপ কুমার বিশ^াসসহ অন্যান্যরা। সেসময় নবীণ শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। পরে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় অভিভাবকদের সাথে মতবিনিময়কালে তাদের সুবিধা-অসুবিধার কথা মনোযোগ সহকারে শোনেন প্রধান অতিথি এবং প্রতিষ্ঠিানের নানা সমস্যা সমাধানের আশ^াস প্রদান করেন তিনি। বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার মান উন্নয়নে দেশের প্রায় শিক্ষা প্রতিষ্ঠানই এমপিওভুক্ত করা হয়েছে বলেও জানান।

 

ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা, কলেজে ৫ কোটি টাকা  অনুদানের ঘোষনা

ঝিনাইদহ প্রতিনিধি-

ঝিনাইদহ পৌরসভার নব-নির্বাচিত মেয়র ও কাউন্সিলর সংবর্ধনা দেওয়া হয়। গতকাল দুপুরে পৌর কলেজের আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে পৌর মডেল কলেজের অধ্যক্ষ মনিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেডিয়েন্ট ফার্মাসিটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান ও জাহেদী ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক নাসের শাহরিয়ার জাহেদী মহুল। প্রধান আলোচক ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক পৌর মেয়র সাইদুল করিম মিন্টু। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নব-নির্বাচিত মেয়র কাইয়ূম শাহরিয়ার জাহেদী হিজল, সরকারী কেশব চন্দ্র কলেজের সাবেক অধ্যক্ষ শহিদুল ইসলাম, পৌরসভার  নির্বাহী কর্মকর্তা নুর মোহাম্মদ, প্যানেল মেয়র সাইফুল ইসলাম মধুসহ অন্যান্যরা।

এসময় জাহেদী ফাউন্ডেশনের পক্ষ থেকে পৌর কলেজ ও স্কুলের একাডেমির জন্য ৫ কোটি টাকা অনুদানের প্রতিশ্রুতি দেন। কলেজের নবীণ শিখ্ষার্থীদের বরণ ও এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা দেওয় হয়। পরে মনোজ্ঞসাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি বলেন, শিক্ষার মানউন্নয়নে শিক্ষকদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। প্রতিটি শিক্ষার্থীকে মনোযোগ সহকারে লেখাপড়া শিখে আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

 

 

কপিলমুনিতে হঠাৎ বাগদা চিংড়ীর মূল্য হ্রাস, দিশেহারা চাষী

এইচ এম এ হাশেম, কপিলমুনি

চিংড়ির দরপতনে হতাশ হয়ে পড়েছেন কপিলমুনি অঞ্চলের চিংড়ি চাষীরা। তাদের কপালে এখন চিন্তার ভাজ, কিভাবে এ চাষে টিকে থাকবেন তারা ভেবে পারছেন না। ফলে এলাকায় চিংড়ী চাষ নিয়েও দেখা দিয়েছে অনিশ্চিয়তা।

জানাযায়, খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি অঞ্চলে ৮০’র দশক থেকে চিংড়ি চাষ শুরু হয়। এ এলাকায় মোট চিংড়ী ঘেরের সংখ্যা প্রায় ৮ হাজার, যার আয়তন ৮ হাজার হেক্টর। দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশে রপ্তানি করে সরকার প্রতিবছর মোটাংকের রাজস্ব আয় করে থাকে, যা থেকে এ অঞ্চলের অর্থনীতির ভিত মজবুত হয়। চিংড়ি খাত থেকে ভালো আয় হলে এ জনপদের সকল ব্যবসা ও জীবন যাত্রার মান বৃদ্ধি পায়, খুব জোরেসোরে সচল হয় অর্থনীতির চাকা। এ বছরের শুরু থেকে অনাবৃষ্টি ও লবনাক্তার ফলে চিংড়ি উপাদন অনেকটা ব্যাহত হয়েছে। তারপরও কোন রকমে চাষীরা খুড়িয়ে খুড়িয়ে চললেও হঠাৎ বিক্রির দর পতনে একবারেই আশাহত হয়েছেন তারা। চাষীরা এ চাষে বিনোয়োগ করে বছর জুড়ে লাভের স্বপ্ন দেখলেও সে স্বপ্নটা যেন এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। ঘেরে হারি ও ব্যাংক থেকে ঋন নিয়ে চিংড়ি চাষ করে বছর শেষে লোকসানের পাল্লাটাই ভারী হবে বলে মনে করছেন তারা। পোনা সংকট, পোনার দাম বেশি, ভাইরাসজনিত মড়ক, জমির অধিক হারি ও ঘের কর্মচারীর খরচ সামলে যখন কৃষকের উঠেছে নাভিশ্বাস, ঠিক তখনই অনেক কমে গেছে বাগদার চিংড়ির দাম। ৯‘শ টাকার চিংড়ি এখন ৬‘শ টাকা, আর ৬‘শ টাকার চিংড়ি বিক্রি হচ্ছে সাড়ে ৪‘শ টাকায়। এমন অবস্থাতে ভালো নেই বৃহত্তর এ জনপদের সাদা সোনা খ্যাত ‘চিংড়ি’ চাষীরা।

মৎস্য চাষী হরিদাশকাটী গ্রামের পলাশ মজুমদার বলেন, ‘তেঁতুলতলা মৌজায় আমার ৪ ‘শ বিঘা ঘের। বাগদা চিংড়ির দাম কমে যাওয়ায় মারাত্মকভাবে অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছি। এরপরেও যদি আমরা কাঙ্খিত দাম না পাই তাহলে বছর শেষে হারির টাকা, আর ব্যাংক ঋণ শোধ করতে পারবো না।’

কপিলমুনির চিংড়ি ডিপো ব্যবসায়ী আলহাজ্ব মোঃ রফিকুল ইসলাম বলেন, ‘ইউক্রেন ও রাশিয়া প্রচুর পরিমানে চিংড়ি রপ্তানি হয়ে থাকে, কিন্তুন যুদ্ধ চলামান থাকায় ওই দেশগুলোতে চিংড়ি রপ্তানী হচ্ছে কম যার ফলে দাম কমে গেছে। ফলে আমাদের ব্যবসা এখন মন্দা।

 

খুলনায় মোর্শেদ আলমের স্মরণসভা// ডিসেম্বর হবে ফ্যাসিবাদের পতন ও আন্দোলনের বিজয়ের মাস : মনা

খবর বিজ্ঞপ্তি

ডিসেম্বর হবে নিশিরাতের সরকারের বিদায়ের এবং গণতান্ত্রিক আন্দোলনের বিজয়ের মাস। পতনের আতংকে সরকার কাঁপছে। ভীতি ছড়াতে নেতা মন্ত্রীরা আবোল তাবোল বকছে। জনগনকে সাথে নিয়ে রাজপথে গণঅভ্যূত্থান ঘটাতে বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানিয়েছেন মহানগর কমিটির আহবায়ক শফিকুল আলম মনা।

রবিবার (৬ নভেম্বর) খুলনায় বিএনপি আয়োজিত এক আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। মহানগর বিএনপির সাবেক সিনিয়র সহ সভাপতি, স্বৈরাচার বিরোধী আন্দোলন ও গণতন্ত্র রক্ষার সংগ্রামের আপোসহীন যোদ্ধা এস এম মোর্শেদ আলমের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুর ১২ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা শাখার যৌথ উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মোর্শেদ আলমকে একজন আপাদমস্তক রাজনীতিক, দলঅন্তপ্রাণ ব্যক্তি ও অসাম্প্রদায়িক চেতনার মানুষ উল্লেখ করে নগর বিএনপির আহবায়ক মনা বলেন, সারা জীবন তিনি বিএনপির সাথে থেকেছেন। একাধিকবার দলের ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছেন। তার বাসভবনে সর্বস্তরের নেতাকর্মীদের অবাধ যাতায়াত ছিল এবং অনেক সময় এটি পার্টি অফিসের মতো ব্যবহার হতো।

শফিকুল আলম মনা বলেন, অবৈধ সরকারের বিরুদ্ধে দেশব্যাপি গণজাগরন সৃষ্টি হয়েছে। শাসক দলীয় ক্যাডারদের হামলা, পরিকল্পিতভাবে যান চলাচল বন্ধ করা, পুলিশী গ্রেফতার ও হয়রানির ঘটনা যতো বাড়ছে; বিএনপির কর্মসূচিতে ততোই জনস্রোত দেখা যাচ্ছে। গণতন্ত্র মুক্তির সংগ্রামে বিজয় সন্নিকটে দাবি করে তিনি বলেন, এই ক্রান্তিকালে মোরশেদ আলমের মতো নেতৃত্বের বড়ই প্রয়োজন ছিল।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল,

হাফিজুর রহমান মনি, বেগ তানভিরুল আযম, মুরশিদ কামাল, শেখ আসগর আলী, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান, আবু সাইদ হাওলাদার আব্বাস, গাজী আফসার উদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, রাহাত আলী লাচ্চু, তারিকুল ইসলাম, জাফরী নেওয়াজ চন্দন, মিজানুর রহমান মিলটন, শামসুল বারিক পান্না, শফিকুল ইসলাম শফি,

যুবদলের ইবাদুল হক রুবায়েদ, এস এম এ কাফি সখা, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, মহিলা দলের অ্যাডভোকেট কানিজ ফাতেমা আমিন, অ্যাডভোকেট হালিমা আক্তার খানম, স্বেচ্ছাসেবক দলের ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, এমদাদুল হক, আসাদুজ্জামান আসাদ, শেখ হাবিবুর রহমান হাবিব, মাহবুব উল্লাহ শামীম, মোল্লা সালাহউদ্দিন বুলবুল, মোঃ শহীদ খান প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু নাঈম।

 

 

খুলনায় বিএনপির ১২ নেতাকর্মীর জামিন লাভ

খবর বিজ্ঞপ্তি

২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাঁধাগ্রস্ত করতে শাসক দলীয় ক্যাডারদের হামলা, সংঘাত, সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানায় দায়ের হওয়া দুই মামলায় কারাবন্দী ১২ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। রবিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মাহমুদা খাতুনের আদালতে শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর হয়।

জামিন প্রাপ্তরা হলেন রাজাউর রহমান প্রিন্স, মোঃ ইউসুফ শেখ, শিথিল, মহিদুল শেখ, বিপ্লব, খোশরুল রহমান জনি, সালমা বেগম, হিরা খাতুন, হায়দার আলী লাবু, সনি শেখ, জাহিদ হাসান খসরু ও মোঃ মিলন।

দৌলতপুর থানার ১২(১০)২২ ও ১৩(১০) ২২ নম্বর মামলায় গত ২৬ অক্টোবর তারা সিএমএম আদালতে আত্মসমর্পন করেন। আদালত তাদের জামিন আ্েবদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। রবিবার জামিন লাভের পর বিকেলে তারা কারামুক্ত হলে বিএনপি নেতারা জেল গেটে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন।

 

৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে প্রেসক্লাবে খুলনা বিএনপির আলোচনা সভা

খবর বিজ্ঞপ্তি

৭ নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। ১৯৭৫ সালের এই দিনে সিপাহী জনতার সম্মিলিত অভ্যূত্থানের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্ব সুসংহত হয়। দেশি বিদেশি সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্রের জাল ছিন্ন করে নতুন সূর্যোদয় ঘটে। বন্দিদশা থেকে মুক্ত হন সেনাবাহিনীর তৎকালীন উপ প্রধান জিয়াউর রহমান। জাতির এক চরম ক্রান্তিকালে অনিয়ম ও দূুর্নীতিতে ধ্বংসপ্রায় একটি জাতি পূর্নগঠনের দায়িত্ব অর্পিত হয় তার কাঁধে। উন্নয়ন ও উৎপাদনের রাজনীতি প্রণয়নের মাধ্যমে তিনি তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া দেশকে ধন ধান্যে শষ্যে ফসলে পরিপূর্ণ করে তোলেন। মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটাতে অবিশ্রান্ত ছুটে বেড়ান দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। প্রণয়ন করেন ১৯ দফা কর্মসুচি। দেশের অর্ধেক জনসংখ্যা নারীকে উন্নয়নের মূল কর্মধারায় সম্পৃক্ত করতে প্রয়াসী হন। বিদেশে জনশক্তি রফতানি পথ উন্মুক্ত করার মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের পথ উন্মুক্ত করেন। শিল্প বিপ্লবের মাধ্যমে বহু কলকারখানায় দুই তিন শিফট কাজ চালু হয়। ১৯৭১ সালে লাখো শহীদের রক্তে অর্জিত স্বাধীনতার প্রকৃত সুফল পেতে থাকে মানুষ।

একাত্তরে স্বাধীনতার মহান ঘোষক ও রণাঙ্গনের বীর যোদ্ধা জিয়াউর রহমান একদলীয় বাকশালের পাপ থেকে জাতিকে মুক্ত করে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রবর্তন করেন। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির। দীর্ঘ ৪৪ বছরের পথ পরিক্রমায় যে দলটি আজ এ দেশের গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষের আশা ভরসার শেষ আশ্রয়স্থলে পরিণত হয়েছে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপি খুলনা মহানগর ও জেলা শাখার উদ্যোগে সোমবার বিকেল ৩টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল। প্রধান বক্তা থাকবেন সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও নগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল। বিশেষ অতিথি থাকবেন জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান। সভায় সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।

কর্মসূচি সফল করতে বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে প্রেসক্লাব মিলনায়তনে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।

 

 

ডেঙ্গু পরীক্ষার ফি নির্ধারণ করল সরকার

ঢাকা অফিস

ডেঙ্গু পরীক্ষায় এখন থেকে সরকারি হাসপাতালে ১০০ টাকা এবং বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

রোববার দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

 

মন্ত্রী বলেন, ‘ডেঙ্গু রোগীদের জন্য এনএস-১ অ্যান্টিজেন পরীক্ষায় সরকারি হাসপাতালে ১০০ টাকা ফি নেওয়ার বিষয়ে আমরা নির্দেশনা দিয়েছি। একইসঙ্গে বেসরকারি হাসপাতালে ৩০০ টাকা নিতে বলা হয়েছে। এটিই এখন থেকে বলবৎ থাকবে।’

এর আগে ২০১৯ সালে ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করলে সে সময় বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা সেবা চালু করা হয়। তবে এখন থেকে এনএস-১ পরীক্ষার জন্য ১০০ টাকা, সিবিসি পরীক্ষায় ২৫০ টাকা এবং আইজিএমের জন্য ২৫০ টাকা করে নেওয়া হবে।

 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে জানা যায়, নভেম্বর মাসের প্রথম ৬ দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত ৩ নভেম্বর একদিনে ৯ জনের মৃত্যু হয়েছে। যা চলতি মৌসুমে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ গেছে ১৬৭ জনের।

 

 

মহিলা দলের সম্পাদক সুলতানা ২ দিনের রিমান্ডে

ঢাকা অফিস

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার মামলায় জাতীয়তাবাদী মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহম্মেদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম শুনানি শেষে এ আদেশ দেন।

 

মামলার তদন্ত কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) আশরাফুল আলম ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় সুলতানা আহম্মেদকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। আসামির পক্ষের আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাকে দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

সুলতানার বিরুদ্ধে অভিযোগ, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘হেয় প্রতিপন্ন’ করতে ‘বিদ্বেষ ও উসকানিমূলক বক্তব্য’ দিয়েছেন এবং ‘বিচার বিভাগকে হেয়’ করে বক্তব্য দিয়েছেন। গত ১ নভেম্বর বিএনপির কর্মসূচিতে তিনি এমন বক্তব্য দিয়েছেন বলে উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে।

এতে আরও বলা হয়েছে, সুলতানা ‘তার নিজ দলীয় কেন্দ্রীয় নেতাদের পরামর্শে পূর্ব পরিকল্পিতভাবে’ মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগ সম্পর্কে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রচার করার মাধ্যমে তাদের মানহানী করেছেন এবং ‘দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মত বক্তব্য দিয়েছেন।

 

 

৪৩ আরোহী নিয়ে লেক ভিক্টোরিয়ায় বিমান বিধ্বস্ত

খুলনাঞ্চল ডেস্ক

তানজানিয়ার প্রেসিশন এয়ারলাইনের একটি বাণিজ্যিক বিমান লেক ভিক্টোরিয়ায় বিধ্বস্ত হয়েছে। বিমানটিতে ৪৩ জন আরোহী ছিল বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। দেশটির স্থানীয় সময় রোববার এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

 

সিএনএন বলছে, বর্তমানে উদ্ধার অভিযান চলছে। দেশটির পুলিশ এখন পর্যন্ত কোন হতাহতের খবর জানায়নি। রিপোর্টে প্রকাশিত বিভিন্ন ছবিতে লেকের মধ্যে বিমানের বেশিরভাগ অংশ ডুবে যেতে দেখা গেছে।

প্রেসিশন এয়ারলাইনের এক মুখপাত্র, বিমানটি বুকোবা বিমানবন্দরের কাছে আফ্রিকার সর্ববৃহৎ লেকে বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন। বিমানটি এই বিমানবন্দরে অবতরণের চেষ্টাকালে বিধ্বস্তের ঘটনা ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। দেশটির ব্রডকাস্টিং কর্পোরেশন বলছে, বাজে আবহাওয়ার কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

আঞ্চলিক কমিশনার আলবার্ট চালামিলা বলেন, বিমানে ৪৩ জন আরোহীর মধ্যে ৩৯ জন যাত্রী, দুইজন পাইলট ও দুই জন কেবিন ক্রু ছিলেন। এখন পর্যন্ত ২৬ জনকে উদ্ধার করা হয়েছে।

 

সিলেটে তালাবদ্ধ ঘরে স্বামী-স্ত্রীর লাশ, পাশে কাঁদছিল শিশুসন্তান

খুলনাঞ্চল রিপোর্ট

সিলেটের পাঠানটুলা এলাকার একটি বাসা থেকে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বেলা ১১ টায় খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ পল্লবী আবাসিক এলাকার ২৫-সি বাসা থেকে তাদের লাশ উদ্ধার করে।

পুলিশের ধারণা- তারা দুজন আত্মহত্যা করেছেন। তবে- রুমের ভেতরে জীবিত অবস্থায় তাদের শিশু সন্তানকে উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়- পল্লবী আবাসিক এলাকার ওই বাসায় ভাড়াটে হিসেবে বসবাস করতেন সুনামগঞ্জের সদর উপজেলার ফন্দিয়া গ্রামের শিপা তালুকদার ও তার স্বামী রিপন দাস। রোববার সকালে তাদের দরজা বন্ধ অবস্থায় দেখতে পান স্থানীয়রা। ভেতর থেকে একটি শিশুর কান্নার আওয়াজ আসছিলো। খবর পেয়ে পুলিশ গিয়ে তাদের ঝুলন্ত লাশ উদ্ধার করে।

জালালাবাদ থানার ওসি নাজমুল হুদা খান জানিয়েছেন, খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতালে পাঠিয়েছে। পারিবারিক কারণে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করেন তিনি।

এদিকে- আত্মহত্যা করার আগে একটি চিরকুট লিখে গেছেন শিপা তালুকদার। তার রেখে যাওয়া সন্তানকে দেখভাল করার জন্য স্বজনদের কাছে আকুতি জানিয়ে গেছেন তিনি।

 

 

 

সেনা কর্মকর্তার নাম বাদ না দেওয়ায় ঝুলছে মামলা

খুলনাঞ্চল ডেস্ক

লংমার্চে গুলিবর্ষণের ঘটনায় মামলা দায়ের নিয়ে জটিলতায় রয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। অভিযোগপত্র থেকে এক মেজর জেনারেলের নাম বাদ না দেওয়ায় মামলা নথিভুক্ত হচ্ছে না। যদিও ওই সেনা কর্মকর্তার নাম বাদ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন ইমরান খান।

 

আগাম নির্বাচনের দাবিতে লংমার্চে গত বৃহস্পতিবার পাঞ্জাবের ওয়াজিরাবাদে এক সমাবেশে গুলিবর্ষণের ঘটনায় তিনিসহ দলের অন্তত ১৪ জন আহত হন। মৃত্যু হয়েছে এক কর্মীর। এখন পর্যন্ত এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে তিন হামলাকারীকে। খবর ডনের।

 

ইমরান খানের অভিযোগ, হত্যাচেষ্টায় দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ এবং এক সিনিয়র গোয়েন্দা কর্মকর্তা জড়িত। বিশেষ করে সেনাবাহিনীর প্রধান জেনারেল কামার জাভেদ বাজওয়াকে তাঁর বাহিনীতে থাকা ‘কুলাঙ্গারদের’ জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

 

এদিকে ইমরান খানের অভিযোগকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে সেনাবাহিনী। আইএসপিআর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সেনাবাহিনীর বিরুদ্ধে, বিশেষ করে এক জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে ভিত্তিহীন ও দায়িত্বজ্ঞানহীন অভিযোগ করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক ও তীব্র নিন্দাজনক। ঘটনার সঠিক তদন্তের আহ্বানের পাশাপাশি মিথ্যা অভিযোগে বাহিনীর মানহানি করায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে সরকারের প্রতি দাবিও জানায় আইএসপিআর।

 

 

মধু না গুড়-সুস্থ থাকতে কোনটি খাবেন

মিলি রহমান

বাড়তি মেদ কমাতেই হোক কিংবা সুস্থ থাকতে চিনি বাদ দেওয়ার  পরামর্শ দেন বিশেষজ্ঞরা। তাদের মতে, চিনিতে থাকা কিছু উপাদান শরীরের ক্ষতি করে। চিনির বিকল্প হিসেবে অনেকেই সুস্বাস্থ্য বজায় রাখতে খাবারে চিনির বদলে গুড় বা মধু দিয়ে থাকেন।  শীতের মৌসুমেও একাধিক শারীরিক জটিলতা থেকে মু্ক্িত পেতে ব্যবহার করতে পারেন গুড় বা মধু।

 

তবে, মধু ও গুড়ের মধ্যে সুস্থ থাকতে কোনটা বেছে নেবেন তা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে। দ্য হোল ট্রুথ ফুড. কম ওয়েবসাইটের প্রতিবেদন অনুযায়ী, গুড় ও মধুতে রয়েছে আয়রন, ফসফরাস ও ক্যালসিয়ামের মতো খনিজ উপাদান। এছাড়াও মধু ও গুড়ে একাধিক উপকারী উপাদান রয়েছে।

 

 

গুড়ের গুণ : আখ ও খেঁজুরের রস দিয়ে তৈরি করা হয় গুড়। এতে রয়েছে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, দিঙ্ক, সেলেনিমার ও পটাশিয়াম। যা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। পাশাপাশি কফ, গলাব্যথার মতো সমস্যা দূর করে ও হিমোগ্লোবিনের মাত্রা বাড়াতে সাহায্য করে।

 

মধুর গুণ: জিঙ্ক, আয়োডিন, কপার, ভিটামিন বি ৫, ভিটামিন বি ৬, অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান, অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান, ভিটিমিন বি ১, বি ২, বি ৩-এর মতো উপাদান আছে মধুতে। এসব উপাদান রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়াতে, ওজন কমাতে, অনিদ্রা দূর করতে সাহায্য করে। পাকস্থলীকে সুস্থ রাখতে এর যতেষ্ট গুরুত্ব রয়েছে। এছাড়া মধুতে থাকা নানা উপাদান হৃৎপিণ্ড ভালো রাখে ও রক্তনালীর সমস্যা দূর করে।

 

এখন প্রশ্ন হল মধু নাকি গুড় বেছে নেবেন কোনটি? বিশেষজ্ঞদের মতে, মধু ও গুড় উভয়ই রক্তে শর্করা বাড়াতে পারে। তবে, চিনির বদলে মধু বা গুড় বেছে নেওয়া ভালো। এতে পয়েছে মাইক্রোনিউট্রিয়েন্ট। একান্তই একটি বেছে নিতে চাইলে মধু খেতে পারেন। গুড় ম্যাগনেসিয়াম, কপার, আয়রন সমৃদ্ধ। আর মধুতে আছে ভিটামিন বি, ভিটামিন সি ও পটাসিয়ামের মতো একাধিক উপাদান। যা নানা শারীরিক জটিলতা থেকে মুক্তি দিতে পারে। তাই শীতের মৌসুমে সুস্থ থাকতে খাদ্যতালিকায় যোগ করুন মধু। কঠিন রোগের সঙ্গে লড়াই করতে সাহায্য করবে এই উপাদান।

 

 

কন্যা সন্তানের মা-বাবা হলেন আলিয়া-রণবীর

বিনোদন ডেস্ক

কন্যা সন্তানের মা-বাবা হয়েছেন  আলিয়া ভাট ও রণবীর কাপুর দম্পতি। রোববার মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স হাসপাতালে আলিয়া ভাট কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বলে বিশেষ এক প্রতিবেদনে জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

 

গণমাধ্যমটি জানায়, রবিবার সকাল সাড়ে সাতটা নাগাদ  রণবীরের কাপুরের সঙ্গে হাসপাতালে পৌঁছান অন্তঃস্বত্ত্বা আলিয়া। শুধু রণবীর নন, আলিয়ার মা সোনি রাজদান, দিদি শাহিন ভাট এবং বেবি কাপুর,  নীতু কাপুরও রয়েছেন হাসপাতালে।

 

 

হাসপাতাল সূত্রে হিন্দুস্তান টাইমস জানায়,  মা ও সন্তান দুজনেই সুস্থ আছেন।

 

এর আগে গত জুন মাসে মা হবেন এই খবর শেয়ার করে আলিয়া ভাট।সে সময় সামাজিকক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেন, ‘ঙঁৎ নধনু ৃ.. পড়সরহম ংড়ড়হ’। সঙ্গে শাবক-সহ সিংহ এবং সিংহির একটি ছবিও দিয়েছিলেন অভিনেত্রী। সেই থেকেই আলিয়া-রণবীরের সন্তানকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলতে থাকে।

 

প্রেগন্যান্ট অবস্থাতেও ছুটি নেননি আলিয়া। নিজের নতুন ছবি ‘হার্ট অফ স্টোন’-এর শ্যুটিং শেষ করেন। এরপর দেশে ফিরে বেবি বাম্প নিয়েই এক শহর থেকে অন্য শহরে দৌড়েছেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচারে।

 

পাঁচ বছর প্রেমের পর বলিউডের অন্যতম জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট আনুষ্ঠানিকভাবে স্বামী-স্ত্রী হয়েছেন ১৪ এপ্রিল। রণবীরের বাসভবন বাস্তু ভবনে ওই দিন ভারতীয় সময় দুপুর ৩টার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর-আলিয়া।

 

 

নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, নিহত ৪

ফরিদপুর প্রতিনিধি

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে চার জন নিহত হয়েছেন। শনিবার রাত ৩টার দিকে এ দুর্ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

 

রোববার সকালে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম সমকালকে এসব তথ্য জানিয়েছেন।

 

 

নিহতরা হলেন, মেরিনা আক্তার (৩২), শিশু জুনায়েদ (০৩), হুমায়ুন কবির (৪৮) ও আব্দুল রউফ হাওলাদার (৫০)।

 

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম বলেন, ভাঙ্গার মাধবপুর নামক স্থানে সাকুরা পরিবহনের দ্রুতগতির একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছে ধাক্কা দিলে বাসটি দুমড়ে-মুঁচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। অপর দুইজনকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে সেখানে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আহতদের উদ্ধার করে ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

দুর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

 

অবৈধ ট্রলি চলাচলের নিয়ম অমান্য কারীদের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালত 

রূপসা প্রতিনিধি ঃ

রূপসা উপজেলা প্রশাসনের জরুরী আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত গৃহীত হয় ট্রলী নসিমন করিমন চলবে ভোর ৪টা থেকে সকাল ৬টা পর্যন্ত এবং বিকাল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত। সে নিয়ম অমান্য করে অবৈধ ট্রলি চলাচল করার কারনে রূপসা উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুইটি ট্রলি আটক করেন এবং পরবর্তীতে ট্রলি দুটি থানায় জব্দ করে রাখা হয়েছে।

 

প্রাথমিক শিক্ষকদের আন্তঃবদলি কার্যক্রমে বাধা নেই

ঢাকা অফিস

দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে আন্তঃবদলি কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

 

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৯তম বৈঠকে রোববার (৬ নভেম্বর) এ তথ্য জানানো হয়। কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকে জানানো হয়, দেশে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার সুষমমান নিশ্চিতকল্পে নব জাতীয়করণকৃত এবং বিদ্যমান শিক্ষকদের মাঝে আন্তঃবদলী কার্যক্রম নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বৈঠকে জানানো হয়, আন্তঃবদলী কার্যক্রমে কোন বাধা নেই, নীতিমালা অনুযায়ী যে কোন শিক্ষক যে কোনো বিদ্যালয়ে বদলী হতে পারবেন।

 

বৈঠকে দৃষ্টিনন্দন প্রাথমিক বিদ্যালয়ের কার্যক্রম নির্দিষ্ট সময়ে সম্পন্ন, বিদ্যালয়ের অভ্যন্তরীণ অবকাঠামো এবং যথাযথভাবে পাঠদানের লক্ষ্যে শিক্ষক ও শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম নিশ্চিতকল্পে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

 

এছাড়াও কমিটি বিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রমের জন্য জনবল নিয়োগে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করে।

 

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, আলী আজম, মো. নজরুল ইসলাম বাবু, ফেরদৌসী ইসলাম ও মো. মোশারফ হোসেন অংশগ্রহণ করেন। এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সচিবসহ মন্ত্রনালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।

 

 

দেশে এই প্রথম ইভিএমের ভোট পুনর্গণনা

ঢাকা অফিস

আদালতের আদেশে দেশে প্রথমবারের মতো ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) গ্রহণ করা ভোট পুনর্গণনা করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন সচিবালয়। রোববার (৬ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

নির্বাচন কমিশনের যুগ্ম সচিব (পরিচালক জনসংযোগ) এস এম আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনের ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের ভোট ইভিএম-এ অনুষ্ঠিত হয়। ট্রাইব্যুনালের আদেশে সেই ভোট পুনর্গণনা করা হয়েছে।

 

এতে আরও বলা হয়, ওই নির্বাচনে ৬ নম্বর সাধারণ ওয়ার্ডের এক প্রার্থী ভোট পুনর্গণনার জন্য ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। ট্রাইব্যুনাল উক্ত ওয়ার্ডের ভোট পুনর্গণনার আদেশ প্রদান করেন। এ আদেশের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালকের নেতৃত্বে ৫ সদস্যের কমিটি গঠন করেন। এ কমিটি গতকাল শনিবার (৫ নভেম্বর) সংশ্লিষ্ট সকলের উপস্থিতিতে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ভোট পুনর্গণনা করেন।

 

এসময় সংশ্লিষ্ট প্রিজাইডিং অফিসার, প্রার্থী, এজেন্ট এবং তাদের আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

 

ইভিএম-এ ভোট গ্রহণ করা হলেও তা পুনর্গণনা করা যায় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিষয়টি ব্যাখ্যা করে বলা হয়, ভোট পুনর্গণনার জন্য নির্বাচনি মালামালের সীলগালা বস্তা খোলা হয়। ইভিএম মেশিনে অডিটকার্ড প্রবেশ করিয়ে তা হতে ফলাফল দেখা হয় এবং তা নির্বাচনের দিন ঘোষিত ফলাফলের সাথে মিলিয়ে দেখা হয়। অডিট কার্ডের ফলাফল এবং ঘোষিত ফলাফল একই পাওয়া যায়।

 

দেশে পর্যাপ্ত মানসিক রোগ বিশেষজ্ঞ নেই: সায়মা ওয়াজেদ

খুলনাঞ্চল ডেস্ক

রোগীর তুলনায় আমাদের দেশে পর্যাপ্ত মানসিক রোগ বিশেষজ্ঞের সংকট রয়েছে। এমনকি যারা আছেন, সেসব চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। জানিয়েছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল।

 

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে এমনিতে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজেনীয় প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে আরও অনেক বেশি প্রশিক্ষণ দরকার।

 

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে সায়মা ওয়াজেদ পুতুল এসব কথা বলেন।

 

বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, অথচ তা নেই বলে জানান সায়মা ওয়াজেদ পুতুল।

 

তিনি বলেন, গত ১৫ বছরেও তা হয়নি। এই কমিটি না থাকলে আমরা বুঝতে পারবো না, কে বা কারা উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দিচ্ছেন।

 

আশাবাদী হয়ে তিনি বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, কেবল এটিকে আরো উন্নত করতে হবে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমাদের দেশে এই নিয়ে কাজ করার অনেক সুযোগ রয়েছে।

 

সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।

 

তিনি বলেন, যেকোনো হাসপাতালে সার্ভিস সেন্টার না থাকলে, ভালো চিকিৎসা হবে না। তাই, শুধু নতুন হাসপাতাল করে কোনো লাভ নেই। হাসপাতালে বেড বাড়ানোর পাশাপাশি আমাদের বেশি দরকার হচ্ছে যারা চিকিৎসা সেবা দিচ্ছেন, তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম।

 

 

 

সাধারণ মানুষের গায়ে হাত দিলে রক্ষা নেই: প্রধানমন্ত্রী

ঢাকা অফিস

আন্দোলনের নামে সাধারণ মানুষের গায়ে হাত দিলে কারও রক্ষা নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, বিএনপি সুস্থ রাজনীতি করলে আপত্তি নেই। কিন্তু সাধারণ মানুষের গায়ে হাত দিলে তাদের কারও রক্ষা নেই। মানুষের জন্য কাজ করলে মানুষকে সঙ্গে নিয়েই করতে হবে। পুড়িয়ে হত্যা করে নয়।

 

রোববার (৬ নভেম্বর) সকাল ১০টায় রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে আওয়ামী লীগ আয়োজিত বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস, বোমা হামলা ও নৈরাজ্যের প্রতিবাদে ‘অগ্নিসন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে এমন হুঁশিয়ারি দেন সরকারপ্রধান।

 

‘অগ্নি সন্ত্রাসের আর্তনাদ’ শীর্ষক অনুষ্ঠানে অংশ নিয়ে ১৩-১৪ সালে বিএনপি-জামায়াতের নৈরাজ্যের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ওই সময় তিন হাজার ৬০০ মানুষ বিএনপি-জামায়াতের হামলার শিকার হয়েছেন। আওয়ামী লীগ দেশের মানুষের শান্তি, কল্যাণ ও উন্নয়ন চায় বলে অনুষ্ঠানে মন্তব্য করেন বঙ্গবন্ধুকন্যা।

 

অনুষ্ঠানের শুরুতে ২০১৩-২০১৪ সালে বিএনপি-জামায়াতের সহিংসতার ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ওইসব হামলার ঘটনার নিহতদের পরিবার ও আহতদের সঙ্গে কথা বলেন সরকারপ্রধান।

 

অনুষ্ঠানে পেট্রোলবোমা হামলায় আহত ও নিহতদের স্বজনরা তাদের দুঃখ-দুর্দশার কথা তুলে ধরেন। পেট্রোলবোমা হামলায় আহত সালাউদ্দিন ভূইয়া সেদিনের স্মৃতি স্মরণ করে বলেন, আমি ঢাকার এলিফ্যান্ট রোডে একটি দোকানে কাজ করতাম। কাজ শেষে বাসা যাওয়ার জন্য রওয়ানা দেই। সেদিন আমাদের গাড়ি যাত্রাবাড়ীতে পৌঁছলে বিএনপি-জামায়াতের লোকজন পেট্রোল বোমা নিক্ষেপ করে। সেই পেট্রোল বোমা হামলায় আমার মুখ ও হাত পুড়ে যায়।

 

সালাউদ্দিন বলেন, আমাকে দেখে কেউ কাজ দেয় না। আমার কাজ করার শক্তি আছে, কিন্তু কেউ কাজ দেয় না। আমার দুইটা ছেলে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছে, তাদের একটা কিছুর ব্যবস্থা করুন। আমি আপনার সঙ্গে থাকতে চাই। আমাকে একটু কাজ দেওয়ার ব্যবস্থা করে দেন।

 

 

সাতক্ষীরায় দুই বাংলার কবিদের নিয়ে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালিগঞ্জে দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে গঙ্গা যমুনা সাহিত্য উৎসব। এবারের স্লোগান ছিল, ‘বিচ্ছেদ নয়, মিলনই মৌলিক, সৌহার্দ সম্প্রীতি সম্ভ্রমের’।

 

শনিবার (৫ নভেম্বর) দুপুরে কালিগঞ্জের সুশীলন চত্বরে জাতীয় সঙ্গীত পরিবেশন, পতাকা উত্তোলন ও পায়রা উড়িয়ে উৎসবের উদ্বোধন করা হয়। এসময় স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

 

পরে বিশিষ্ট সাহিত্যিক ও প্রাবন্ধিক অধ্যাপক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রাক্তন সচিব ও কবি আবদুস সামাদ ফারুক।

 

আলোচনা করেন বাংলা একাডেমির উপ-পরিচালক ইমরুল ইউসুফ, ভারতের বিশিষ্ট কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল, সঙ্গীত শিল্পী ও কবি অঞ্জনা গোস্বামী, বিশিষ্ট কবি ও সরকারি কর্মকর্তা অনিন্দ্য আনিস, ভারতের শিল্পী সান্ত্বনা দাশ প্রমুখ।

 

কবি ও সঙ্গীত শিল্পী কল্লোল ঘোষাল বলেন, কবিতার শক্তি কামানের গোলার চেয়েও শক্তিশালী, দুই বাংলার অদ্যকার মিলনমেলা দেখতে চাই অনেকবার বারবার। সাহিত্য রস মানুষকে উদ্বুদ্ধ করে সুষ্ঠু সমাজ বিনির্মাণে। সাহিত্য ও সংস্কৃতি দুই বাংলাকে এক করে রেখেছে। কাঁটাতারের বেড়া আমাদের ভাগ করতে পারেনি। আমি অভিভূত হয়েছি দুই দেশের বিশিষ্ট কবি ও সাহিত্যিকদের এ মিলন মেলায় উপস্থিত হতে পেরে। এমনিভাবে ছোট বড় উৎসবের মধ্যদিয়ে সাহিত্য ও আমাদের সংস্কৃতিকে ধরে রাখতে হবে।

 

রোববার বসন্তপুর নৌরুট ভ্রমণ ও আলোচনা উৎসবের মধ্যদিয়ে বিকেলে এ আয়োজন সমাপ্ত হয়।

 

দাকোপে এসডিএফ এর কার্যক্রম পরিদর্শন

দাকোপ (খুলনা) প্রতিনিধি

খুলনার দাকোপে সোসাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর কার্যক্রম পরিদর্শন করেছেন এসডিএফ এর বোর্ড অব ডিরেক্টর ও সাবেক সিনিয়র সচিব মোঃ আব্দুস সামাদ। গতকাল রবিবার সকালে তিনি ০৩ নং চালনা ক্লাস্টারের উদ্যোগে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এছাড়া তিনি কাছারীপাড়া সমন্বিত মৎস্য ও কৃষি উৎপাদনকারী সমবায় সমিতির মৎস্য ঘের, সবজি বাগান এবং দাকোপ উপজেলা আর্থিক প্রণোদনা ঋণ প্যাকেজ কর্মসূচীর  আওতায় ঋণ গ্রহীতার ডেইরি ফার্ম পরিদর্শন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ^াস, এসডিএফ যশোর অঞ্চলের আঞ্চলিক পরিচালক হেদায়েত উল্লাহ, জেলা ব্যবস্থাপক মো: বজলুর রহমান ভূঞা, আঞ্চলিক ব্যবস্থাপক মো: জাকির  হোসেন, মেহেদি হাসান, মো: আল আমিন, চালনা ক্লাস্টার ইনচার্জ মো: মোস্তাফিজুর রহমান, বাজুয়া ক্লাস্টার ইনচার্জ মোবাশে^র আহাম্মদ ।

 

 

 

’ডুমুরিয়ায় এসডিএফ’র আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি বিতরণ

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর উদ্যোগে প্রকল্পভুক্ত উপকারভোগীদের মাঝে আর্থিক অনুদান ও বঙ্গবন্ধু শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। রবিবার সকালে উপজেলা কমপ্লেক্স ভবনের হল রুমে রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিউরশীপ এন্ড লাইভলিহুড ইম্প্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। প্রধান অতিথির বক্তৃতা করেন প্রকল্পের চেয়ারপার্সন ও অবসরপ্রাপ্ত সিনিয়র সচিব মোঃ আবদুস সামাদ। অনুষ্ঠানে বক্তৃতা করেন প্রকল্পের উপ-পরিচালক মোঃ হেদায়েত উল্লাহ, জেলা ব্যব¯’াপক বজলুর রহমান মিয়া, মোঃ জাকির হোসেন, মেহেদী হাসান,কাজল চন্দ্র দে,ঝর্ণা রানী বিশ্বাস, সজল মন্ডল, মোঃ সালাউদ্দিন, বাহারুল ইসলাম প্রমুখ। উল্লেখ্য এ প্রকল্পের আওতায় ডুমুরিয়া, ফুলতলা ও পাইকগাছা উপজেলার ২৮টি গ্রামের ১ হাজার ১শত ৯২ জন অসহায় ও দুঃ¯’দের এককালিন ৭ লাখ ২৮ হাজার টাকা অনুদান এবং ৪জন মেধাবী শিক্ষার্থীর জনপ্রতি ২ হাজার ৪শত টাকা হারে ৯৬ হাজার টাকা অনুদান দেয়া হয়েছে। এছাড়া এসডিএফ খুলনা জেলার ২৪০টি গ্রামের ৩৮ হাজার অতিদরিদ্র পরিবারে দারিদ্র্য প্রশমন ও জীবন মানের উন্নয়নের লক্ষ্যে এনজেএলআই প্রকল্পের আওতায় ১শত ১৯ কোটি টাকা অনুদান এবং আরইএআই প্রকল্পে ২৮ হাজার ৯ শত ২৭ জন উপকারভোগীর মাঝে ১৪ কোটি ৯১ লাখ ১৩ হাজার টাকা বিতরণ করা হয়েছে।

 

 

সাতক্ষীরায় বেহাল সড়ক সংস্কার হয় না, চলাচলে দুর্ভোগ

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা শহরের সাতক্ষীরা নিউ কলেজ সড়কে (শহীদ রীমু সরণি) প্রায় ছয় বছর সংস্কারকাজ হয়নি। প্রায় দুই কিলোমিটার সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বর্ষাকালে সড়কে হেঁটে চলাচল করাও কঠিন হয়ে পড়ে বলে জানান শহরের বাসিন্দারা।

 

সাতক্ষীরা শহরের ব্যস্ততম সড়কগুলোর মধ্যে সাতক্ষীরা নিউ কলেজ সড়ক অন্যতম। পোস্ট অফিস মোড় থেকে পুরোনো সাতক্ষীরা হাটের মোড় পর্যন্ত দুই কিলোমিটারের পাশে রয়েছে ডাকঘর, জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স, ফুড অফিস, জেলা সমবায় অফিস, উপজেলা সমবায় অফিস, জেলার সবচেয়ে বড় শিক্ষাপ্রতিষ্ঠান সাতক্ষীরা সরকারি কলেজ, পল্লিমঙ্গল কলেজ অ্যান্ড স্কুল, প্রতিবন্ধী মাধ্যমিক বিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়। এ ছাড়া সড়কের পাশে রয়েছে খেলার মাঠ, একাধিক বেসরকারি হাসপাতাল ও বেসরকারি সংস্থার কার্যালয়।

সড়কটি সংস্কারের দাবিতে কয়েক বছর ধরে সাতক্ষীরা নাগরিক আন্দোলন মঞ্চের ব্যানারে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। চলতি বছরের ১৯ মে সাতক্ষীরা পৌর মেয়র তাসকিন আহমেদ স্বাক্ষরিত চিঠিতে উল্লেখ করা হয়, সাতক্ষীরা পোস্ট অফিস থেকে পল্লিমঙ্গল স্কুল পর্যন্ত সাতক্ষীরা নিউ কলেজ সড়কটি স্থানীয় সংসদ সদস্য, নাগরিক কমিটির নেতা ও স্থানীয় জনসাধারণের চাহিদার পরিপ্রেক্ষিতে দ্রুত সংস্কার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সে অনুযায়ী পৌরসভার প্রকৌশলীর মাধ্যমে প্রাক্কলন করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে এখনো সড়ক সংস্কারের কোনো দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। পৌর কর্তৃপক্ষ জানায়, বরাদ্দ না পাওয়ায় সড়কটি সংস্কার করা যাচ্ছে না।

 

গত বৃহস্পতিবার গিয়ে দেখা যায়, এ সড়কের বেশির ভাগ স্থান থেকে পিচ উঠে গেছে। খোয়া বের হয়ে আছে। সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্তের। ফুড অফিসের সামনে কালভার্টটি ভেঙে গেছে। দুর্ঘটনা এড়াতে সেখানে কয়েকটি বস্তা ফেলা হয়েছে।

 

সাতক্ষীরা নিউ কলেজ সড়কের পাশে দুলাল হাসানের বাড়ি। তিনি বলেন, ২০১৯ সাল থেকে সড়ক বেহাল হয়ে পড়েছে। এখন সড়ক দিয়ে মোটরসাইকেল, ইজিবাইক ও ভ্যানে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। হেঁটে চলাচল করতে গিয়ে গর্তে পা পড়ে দুর্ঘটনায় পড়ছেন লোকজন।

 

এ সড়কে মোটরসাইকেলে করে দিনে কয়েকবার যাতায়াত করতে হয় শহরের তালতলা এলাকার হাসেম আলীকে। তিনি বলেন, কয়েক দিন আগে মোটরসাইকেলে করে মেয়েকে নিয়ে যাচ্ছিলেন। তখন সড়কের গর্তের মধ্যে পড়ে যান। এতে তিনি ও তাঁর মেয়ে গুরুতর আহত হয়েছেন।

 

 

সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ আমানুল্লাহ আল হাদী বলেন, কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১৮ হাজার। বছরের পর বছর ধরে সড়কটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। শিক্ষার্থীরা এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত সমস্যায় পড়ছেন। দুর্ঘটনা নিত্যদিনের ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

 

সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী নাজমুল করিম বলেন, নিউ কলেজ সড়কটির অবস্থা খুবই নাজুক। বর্ষাকালে খোয়া দিয়ে সড়কটি চলাচলের উপযোগী করার চেষ্টা করা হয়েছিল। সড়কটি নতুন করে নির্মাণ করার জন্য একটি প্রকল্প তৈরি করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়েছে। তবে বরাদ্দ না পাওয়ায় কাজ করা যাচ্ছে না।

 

 

দায়িত্ব পালন না করেই বেতন তোলেন দপ্তরি

বাগেরহাট প্রতিনিধি

কর্মস্থলেই যান না বাগেরহাটের মোরেলগঞ্জের একটি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি ইমরান খান। বিভিন্ন সময় প্রক্সি লোক দিয়ে কাজ চালিয়ে নেন তিনি। ২০১৫ সালে চাকরিতে ঢোকার পর থেকেই প্রভাবশালী এই দপ্তরি এই পদ্ধতিতে চাকরি করে আসছেন।

 

হাজিরা খাতায়ও স্বাক্ষর করেন না বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার ৯৭ নং একরামখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি কাম প্রহরী ইমরান খান। তার জায়গায় মাসিক ৫ হাজার টাকায় মো. রায়হান জজ নামের এক যুবক দায়িত্ব পালন করেন।

 

ইমরান খানের এসব অনিয়ম ও অন্যায়ের বিরুদ্ধে শিক্ষকেরাও কথা বলেন না। কেউ কোনো কথা বললে তাকে নানাভাবে হয়রানি করা হয়। এমনকি প্রতিবাদকারীকে মারধরের অভিযোগও রয়েছে দপ্তরি মো. ইমরান খানের বিরুদ্ধে। এ ছাড়া এলাকায় প্রভাব বিস্তার, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও প্রতিপক্ষকে মারধরসহ রয়েছে নানা অভিযোগ।

 

মোরেলগঞ্জ থানায় বিভিন্ন অপরাধে অন্তত ছয়টি মামলা রয়েছে মো. ইমরান খানের নামে। একটি মামলায় ২০২১ সালের ২৩ নভেম্বর থেকে ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি কারাগারে ছিলেন তিনি।

 

৩ নভেম্বর বেলা ১১টার দিকে ৯৭ নং একরামখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার ও সহকারী শিক্ষক নিয়াজ পারভেজ দায়িত্ব পালন করছেন। দপ্তরি কোথায় জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার বলেন, ‘বাজারে গেছে।’ আবার বলেন, ‘মোরেলগঞ্জে ব্যাংকে গেছে।’ দপ্তরির হাজিরা খাতা দেখতে চাইলে তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্মকর্তার অনুমতি লাগবে।’

 

পরে সহকারী উপজেলা শিক্ষা অফিসার সজল মহোলী হাজিরা খাতা দেখানোর নির্দেশ দিলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার হাজিরা খাতা দেখান। হাজিরা খাতায় দেখা যায়, দপ্তরি মো. ইমরান খান সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর স্বাক্ষর করেছেন। পুরো অক্টোবর মাস এবং নভেম্বরের ৩ তারিখ পর্যন্ত হাজিরা খাতায় কোনো স্বাক্ষর করেননি তিনি। কিন্তু পুরো সেপ্টেম্বর ও অক্টোবর মাস তিনি দায়িত্ব পালন করেছেন মর্মে প্রতিবেদন দিয়ে পূর্ণাঙ্গ ১৪ হাজার ৪৫০ টাকা বেতন প্রদানের জন্য সুপারিশ করেছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক।

 

এসব বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নিরঞ্জন কুমার বলেন, ‘স্বাক্ষর দেওয়ার নিয়ম ছিল, কিন্তু সে স্বাক্ষর দেয়নি।’ স্বাক্ষর ছাড়া কেন পূর্ণাঙ্গ বেতনের সুপারিশ করেছেন, জানতে চাওয়া হলে কোনো সদুত্তর দিতে পারেননি এই শিক্ষক।

 

বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির কয়েকজন শিক্ষার্থী বলে, ‘আমাদের দপ্তরি তো মো. রায়হান জজ ভাই। রায়হান ভাই আমাদের ঘণ্টা দেন, সব কাজ তিনি করেন। ইমরান কখনই স্কুলে আসে না।’

 

চান মিয়া শিকদার নামের এক অভিভাবক বলেন, ‘আমাদের ছেলে-মেয়ে যখন ভর্তি হইছে, তখন তো দেখছি সব কাজ রায়হান জজ করছে। রায়হানই তো স্কুলে দায়িত্ব পালন করেন। ইমরান তো বিভিন্ন জায়গায় রাজনীতি করে বেড়ায়। স্থানীয় অনেকে জানেই না যে ইমরান খান এখানকার দপ্তরি।’

 

 

বিদ্যালয়ের বিভিন্ন নথি ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মোরেলগঞ্জ উপজেলার চন্দনতলা গ্রামের মো. ইউসুফ আলী খানের ছেলে মো. ইমরান খান ৯৭ নং একরামখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি হিসেবে যোগদান করেন ২০১৫ সালের ২২ জানুয়ারি। যোগদানের পর আড়াই বছর মো. আমিনুল ইসলাম নামের এক যুবক মাসিক ২ হাজার ৫০০ টাকা বেতনে ইমরানের বদলি দায়িত্ব পালন করেছেন। পরবর্তী সময়ে মো. রাসেল নামের আরেক যুবক মাসিক ৪ হাজার টাকা বেতনে দায়িত্ব পালন করেছেন তিন বছর। বর্তমানে মাসিক ৫ হাজার টাকা বেতনে মো. রায়হান জজ নামের আরেক যুবক দায়িত্ব পালন করছেন। আট বছরের চাকরি জীবনে কখনও নিজের দায়িত্ব পালন করেননি স্থানীয়ভাবে প্রভাবশালী ইমরান খান।

 

বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোপালকৃষ্ণ মণ্ডল বলেন, ‘২০১৫ সালের পর আমি দুই বছর দায়িত্বে ছিলাম। এই সময়ে ইমরান কখনও দায়িত্ব পালন করেনি। সে রাজনৈতিক কাজে দৌড়াদৌড়ি করত। তাকে দায়িত্ব পালন করতে অনুরোধ করায় আমাকে লাঞ্ছিত হতে হয়েছে।’

 

বিদ্যালয়ের সাবেক সভাপতি মো. সোহাগ বলেন, ‘ঝড়-বন্যাসহ বড় ধরনের বিপদ-আপদেও ইমরানকে ফোন করলে সে স্কুলে আসেনি। তার লোক পাঠিয়ে দিত।’

 

এ বিষয়ে জানতে বর্তমান সভাপতি মো. জাহিদকে ফোন করলে তিনি সবকিছু শুনে পরে কথা বলবেন বলে ফোন কেটে দেন।

 

বদলি দায়িত্ব পালনকারী মো. রায়হান জজকে ফোন করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

 

দপ্তরি মো. ইমরান খানের মুঠোফোন বন্ধ থাকলেও তার বাবা ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. ইউসুফ আলী খান বলেন, ‘এসব অনিয়ম আমরা বুঝি। টিএনওর (উপজেলা নির্বাহী কর্মকর্তা) ওপরে আদালত রয়েছে। আদালতের ওপরে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট রয়েছে। আমরা সেখানে বুঝব।’

 

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহ আলম বলেন, ‘বিষয়টি আমাদের জানা নেই। তদন্ত করে সত্যতা পেলে দপ্তরির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। সেই সাথে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হবে।’

 

 

 

ক্রেতার সামনেই গাছ থেকে রস পেড়ে গুড়

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সদরের জগতি-ফুলবাড়িয়া এলাকায় ২ হাজার খেজুরগাছ লিজ নিয়ে খেজুরের রস বিক্রি করছেন গাছিরা। ভোরবেলা এখানে আসতে থাকে মানুষ। কেউ মোটরসাইকেলে কেউবা অটোরিকশায়, কেউ আবার মোটরগাড়িতে। তাদের সামনেই গাছ থেকে রস পেড়ে ঢেলে দেয়া হয় গ্লাসে।

 

কুষ্টিয়ায় খেজুরগাছ থেকে রস সংগ্রহ শুরু করেছেন গাছির দল। সদরের জগতি, ফুলবাড়িয়া ও বাইপাস এলাকায় তারা অস্থায়ী ঘর তুলে দিনরাত পরিশ্রম করে আহরণ করছেন রস। ভেজালের সন্দেহ দূর করতে চোখের সামনেই গাছ থেকে খেজুরের রস পেড়ে দিচ্ছেন ক্রেতাদের। জ্বালিয়ে গুড় তৈরি করছেনও সামনেই।

 

শনিবার কুয়াশাঘেরা সকালে কুষ্টিয়া সদরের জগতি-ফুলবাড়িয়ায় এ দৃশ্য চোখে পড়ে। এসব গ্রামে এখন শীতের আবহ। ফুলবাড়িয়ায় গ্রাম্য মেঠো সড়কের দুই পাশে ধানক্ষেত। সড়কের সঙ্গে আছে ২৮০টি খেজুরের গাছ।

 

স্থানীয় যুবকরা এসব গাছ দেখভাল করেন। এগুলো থেকে রস সংগ্রহের জন্য তাদের কাছ থেকে শীতের চার মাসের জন্য ৯৫ হাজার টাকায় লিজ নিয়েছেন রাজশাহীর গাছি সিহাব উদ্দিনের দল। তার দলে চারজন সদস্য। এই মেঠো সড়কের পাশে অস্থায়ী থাকার ঘর বানিয়ে নিয়েছেন তারা।

ভোরবেলায় যখন সূর্যের আলো কুয়াশা ভেদ করার চেষ্টা করে, তখনই হইহই করে বাইসাইকেল নিয়ে ছুটে আসেন একদল কিশোর। তাদের দেখে গাছিরা রসের পাতিল পেড়ে এনে গ্লাসে ঢেলে দেন। ১০ টাকা গ্লাস। একেকজন টপাটপ গিলে নেন কয়েক গ্লাস। এদিক-সেদিক ঘোরাঘুরি করে আবার হইহই করতে করতে ফিরে যান তারা।

 

এভাবে আসতে থাকে মানুষ। কেউ মোটরসাইকেলে, কেউবা অটোরিকশায়, কেউ আবার মোটরগাড়িতে। এই দৃশ্য চলে সকাল ৮টা পর্যন্ত। মানুষ আসে, রস খায়, আনন্দ করে, ছবি তোলে, চলে যায়।

 

সাতসকালে রস খেতে আসা মানুষজনকে ম্যানেজ করতেই ব্যস্ত থাকেন গাছিরা। এরপর অবশিষ্ট রস বড় টিনের পাত্রে (তাপাল) জ্বালাতে থাকেন তারা। নির্দিষ্ট সময় পর গুড়ের রং আসে, ছড়িয়ে পড়ে গন্ধ।

 

এ সময় গুড় ও পাটালি কিনতে আসতে থাকে মানুষ। আসেন ব্যাপারীরাও। ২০০ টাকা কেজি দরে ভেজালমুক্ত গুড় কিনে তৃপ্তির হাসি দিয়ে যাচ্ছেন সবাই।

 

সলিম উল্লাহ নামের এক বৃদ্ধের সঙ্গে কথা হয়। তিনি এসেছেন গুড় কিনতে। বলেন, ‘এখন রস খাওয়া নিষেধ। কিন্তু মন কী মানে? এক গ্লাস খেতে গিয়ে দুই গ্লাস খেয়ে ফেললাম।’

 

তিনি কিশোর বয়সের স্মৃতি রোমন্থন করেন। বলেন, ‘সে সময় কত খেজুরগাছ ছিল। গাছির চোখ ফাঁকি দিয়ে আমরা পাটকাঠি পাত্রে ডুবিয়ে কত চুরি করে রস খেয়েছি। এখন রস খুঁজতে হলে এসব এলাকায় আসতে হয়। সার্বিকভাবে খেজুরগাছের সংখ্যা কমে গেছে।’

 

বাড়ির আশপাশে আগের মতো খেজুরগাছ না থাকায় শীতের আবেশে রসের স্বাদ নিতে এখানে আসতে হয়েছে বলে জানান কিশোর সামিউর।

 

রস-গুড় বিক্রির ফাঁকে ফাঁকে গাছিদের রস সংগ্রহে মনোযোগ দিতে দেখা যায়। রশি ও বাঁশের লাঠির সাহায্যে নিজেকে গাছের সঙ্গে বিশেষ ভঙ্গিতে ঝুলিয়ে নিবিষ্ট মনে গাছের বুকে আলতোভাবে চালান ধারালো অস্ত্র। আর গাছের বুকে পুঁতে দেয়া কঞ্চির নালা বেয়ে মাটির পাত্রে ফোঁটায় ফোঁটায় পড়তে থাকে রস।

গাছি সিহাব উদ্দিন বলেন, ‘পাখি ও পতঙ্গের মাধ্যমে কোনো জীবাণু যাতে রসে না যায়, সে কারণে ঢেকে দেয়া হচ্ছে নেট নিয়ে। রস ভালো রাখার জন্য পাত্রে শুধু চুন ব্যবহার করা হয়। এ ছাড়া আর কোনো কেমিক্যাল বা কোনো কিছুই ব্যবহার হয় না। মানুষ ভেজালের ভয়ে নানা প্রশ্ন করে। তাই আমরা সব কিছু মানুষের সামনেই করি। এখানে ভেজালের কোনো সুযোগ নেই।’

 

সিহাব বলেন, ‘চার মাস শেষে আমাদের অমানুষিক পরিশ্রমে লাভ আসে। কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে এত মানুষকে আনন্দ দিতে পারছি- এ কারণে।’

 

তিনি বলেন, ‘এখান থেকে রস ও গুড় নিয়ে কীভাবে হাসিমুখে যায় মানুষ, বাড়িতে গিয়ে পিঠা-পুলি বানায়, এগুলো ভেবে অনেক ভালো লাগে।’

 

কুষ্টিয়ার জগতি, ফুলবাড়িয়া ও বাইপাস এলাকায় ২ হাজারেরও বেশি খেজুরগাছ আছে। গাছিদের কয়েকটি দল এগুলো লিজ নেন।

 

ফকিরহাটে ৫টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত

ফকিরহাট প্রতিনিধি।

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫টি কেন্দ্র ও ভেন্যুতে-২০২২ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রোববার (৬ই নভেম্বর) সকাল ১১টায় শুরু হওয়া পরীক্ষা কেন্দ্রগুলোতে নকলমুক্ত ও উৎসবমূখর পরিবেশে শিক্ষার্থীরা পরীক্ষা দিয়েছে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেখ ফিরোজ আহম্মেদ জানান, উপজেলায় ৫টি কেন্দ্র ও ভেন্যুতে এইসএসসি ও সমমানের মোট ১হাজার ৩৮৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত ও দুপুর ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দুই শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তবে প্রথম দিনের বিকালের বিএম শাখার পরীক্ষা বোর্ড স্থগিত করেছে বলেও তিনি জানান। চলমান পরীক্ষার কেন্দ্রগুলো পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বিধান কান্তি হালদার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, ট্যাগ অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনোয়ার হোসেন বলেন, বোর্ড ও জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। নকল মুক্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় কোন শিক্ষার্থী বহিস্কৃত হয়নি।

 

 

বেসরকারি জুটমিল শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা; জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা

 

খবর বিজ্ঞপ্তি :

খুলনা মিরেরডাঙ্গা শিল্প এলাকার সোনালী জুট মিল গেটে বেসরকারি পাট ,সুতা ও বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের এক সভা অনুষ্ঠিত হয়। খুলনা বেসরকারী পাঠকলের ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে  ৬ নভেম্বর রবিবার বিকাল ৪ টায় শ্রমিক ফেডারেশনের সভাপতি  মো: আমজাদ হোসেনের সভাপতিত্বে  নেতা কর্মীদের উপস্থিতিতে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। শ্রমিক ফেডারেশন নেতা বাবুল হোসেনের পরিচালনায় বক্তব্য রাখেন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ গোলাম রসুল খান, আফিল জুটমিল মজদুর ইউনিয়ন  সাধারণ সম্পাদক ও ফেডারেশনের সহ-সভাপতি মো: নিজাম উদ্দিন , ফেডারেশনের সহ-সাধারণ সম্পাদক  মো: লিয়াকত মুন্সী , ফেডারেশনের সহ-সভাপতি,মোঃ সেকেন্দার আলী , আমির মুন্সী ,সাংবাদিক মিহির রঞ্জন  বিশ্বাস ,হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান প্রমুখ।

সংক্ষিপ্ত সভায় শ্রমিক নেতারা  বলেন  আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে।  আমাদের পিছনে যাওয়ার আর কোনো জায়গা নেই ।তাই পাওনা টাকা না নিয়ে আমরা ঘরে ফিরবো না। অবিলম্বে  শ্রমিকের বকে পাওনা সহ ৬ দফা দাবি মেনে না নেওয়া হলে কঠিন কর্মসূচি ঘোষণা করা হবে। শান্তিপূর্ণ এই সভা থেকে শ্রমিক নেতৃবৃন্দ আগামী ৮ নভেম্বর মঙ্গলবার বিকাল ৪ টায় মহসিন জুট মিলে  গেট সভা। ৯ নভেম্বর বুধবার বিকাল ৪ টায় এ্যাজাক্স জুট মিলে গেট সভা । ১০ নভেম্বও বৃহস্পতিবার বিকাল ৪টায়  আফিল জুট মিলের গেট সভা । ১১ নভেম্বর  বিকাল ৪ টায় হুগলি বিস্কুট কোম্পানির গেট সভা এবং আগামী ১৩ নভেম্বর  রবিবার খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সকাল ১০টা হইতে আমরণ অনশন পালন কর্মসূচি ঘোষণা করেন।

 

 

 

জাতীয় যুব মহিলা পার্টি খুলনা জেলা ও মহানগর শাখার কর্মীসভা অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

রবিবার জাতীয় যুব মহিলা পার্টি খুলনা জেলা ও মহানগর শাখার কর্মীসভা ডাকবাংলাস্থ দলীয় কার্যালয়ে সকাল ১০.০০ টায় জনাবা আফরোজা বেগমের সভাপতিত্বে এবং জাতীয় পার্টির কেন্দ্রীয় সদস্য ডাঃ সৈয়দ আবুল কাশেম এর পরিচালনায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন নাজনীন সুলতানা মাননীয় চেয়ারম্যানের উপদেষ্টা ও আহ্বায়ক জাতীয় যুব মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জনাব শফিকুল ইসলাম মধু কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও সভাপতি জাতীয় পার্টি খুলনা জেলা, বিশেষ অতিথি মাহামুদা রহমান মুন্নী কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম আহ্বায়ক জাতীয় যুব মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি, এ্যাড. মহানন্দ সরকার, আহ্বায়ক জাতীয় পার্টি খুলনা মহানগর, বিশেষ অতিথি এম হাদিউজ্জামান কেন্দ্রীয় সদস্য ও সাধারণ সম্পাদক জাতীয় পার্টি খুলনা জেলা, বিশেষ অতিথি আবুল্লাহ আল মামুন সদস্য সচিব খুলনা মহানগর জাতীয় পার্টি, বিশেষ অতিথি নুসরাত জাহান ঝিনুক, সদস্য জাতীয় যুব মহিলা পার্টি কেন্দ্রীয় কমিটি, সভায় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- ফরিদা ইয়াসমিন, নুরুন্নাহার নমিতা, দিলরুবা ইয়াসমিন, শাহনাজ পারভীন, শাকিরুন আক্তার, রেকসোনা বেগম, পপি আক্তার, সুমি আক্তার, সুমাইয়া আক্তার, রুমা আক্তার, সানজিদা বেগম, লিলি বেগম, নাজমা আক্তার, হাসিনা বেগম, কহিনুর বেগম, লিজা আক্তার, রুনা বেগম, স্বপ্না আক্তার, রিনা আক্তার, খাদিজা বেগম, পারভীন আক্তার, আনোয়ারা বেগম, সভায় সর্ব সম্মতিক্রমে লাকি বেগমকে আহ্বায়ক ও ফাহমিদা সুলতানাকে সদস্য সচিব করে খুলনা জেলা যুব মহিলা পার্টির ৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয় এবং আফরোজা বেগমকে আহ্বায়ক ও শাকিরুন আক্তারকে সদস্য সচিব করে খুলনা মহানগর যুব মহিলা পার্টির ৬১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

 

কপিলমুনি ইউপি’তে গণসচেতনতামূলক সভা

কপিলমুনি (খুলনা) প্রতিনিধি ঃ

কপিলমুনি ইউপি’তে কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের আওতায় গণসচেতনতা কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেল ৫ টায় ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ডিস্ট্রিক্ট ফ্যাসিলিটেটর (ডিএফ) মোঃ ইকবাল হাসান। বিশেষ অতিথি ছিলেন কপিলমুনি মেহেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি শেখ আছাদুর রহমান পিয়ারুল, প্রধান শিক্ষিকা রহিমা আখতার শম্পা, টেনিক্যাল স্কুলের অধ্যক্ষ শিমুল বিল্লাল বাপী, কেকেএসপি’র সাঃ সম্পাদক এম বুলবুল আহম্মেদ, পাইকগাছা উপজেলা সাংবাদিক সোসাইটির সহ সাঃ সম্পাদক পলাশ কর্মকার, এস আই সাজেদুল ইসলাম, ইউপি মেম্বর মোঃ ইউনুস আলী মোড়ল, ইউপি মেম্বর মোস্তাফিজুর রহমান মিন্টু। সভা সঞ্চালনা করেন ইউপি সচিব আঃ গনি।

 

ডুমুরিয়ায় দুধের শিশুকে বাহিরে রেখে পরীক্ষা হলে মা

ডুমুরিয়া প্রতিনিধি

ডুমুরিয়ায় এইচ এস সি পরীক্ষা কেন্দ্রের বাহিরে দুটি দুধের শিশুকে স্বজনদের কাছে রেখে পরীক্ষা দি”েছন দুই মা।

পরীক্ষার্থীরা প্রাপ্ত বয়স হওয়ার আগেই পেয়েছেন মাতৃত্বের স্বাদ। রবিবার সকালে এইচএসসি পরীক্ষায় চুকনগর ডিগ্রী কলেজ কেন্দ্রে ঘুরে এমনই চিত্র দেখা যায়।

সরেজমিনে গিয়ে উপজেলার চুকনগর ডিগ্রি কলেজ কেন্দ্রের ফটকে দেখা যায় ১০ দিন বয়সের এক শিশুকে নিয়ে অপেক্ষা করছেন নানী। মা মিম খাতুন ব্যস্ত সময় পার করছেন পরীক্ষার হলে। ডুমুরিয়া কলেজের শিক্ষার্থী মিম খাতুনের বিয়ে হয়েছে ২০২০ সালের ২০শে নভেম্বর। স্বামী  একই উপজেলার গুটুদিয়া ইউনিয়নের বাসিন্দা। সে একটি কোম্পানীতে চাকরি করেন।

ফটকের পাশেই ৮ মাস বয়সী আরেক শিশুকে দেখা যায় খালা কোলে নিয়ে অপেক্ষা করছে। অন্যদিকে মা সোমা খাতুনও ব্যস্ত রয়েছেন পরীক্ষার হলে। সে চুকনগর মডেল মহিলা কলেজের ছাত্রী। তারও বিয়ে হয়েছে ২০২০ সালে । স্বামী মফিজুল ইসলাম উপজেলার খর্ণিয়া ইউনিয়নের বাসিন্দা।

উভয়ের সাথে কথা বলে জানা যায়, মাঝে মাঝে শিশুদেরকে নিয়ে মা দের কাছ থেকে দুধ পান করিয়ে নিয়ে আসছেন। বয়স হওয়ার আগে মেয়েকে বিয়ে দিয়েছেন কেন….? এমন প্রশ্নের জবাবে মিম খাতুনের মা বলেন আমার একই রকমের মেয়ে দুইটি ছিল তাই একটাকে এস এস সি পরীক্ষার পর বিয়ে দিয়েছি। তাছাড়া ছেলে পক্ষের আগ্রহ ছিল তাই আর দেরি করিনি। এভাবে বসে থাকতে কষ্ঠ হ”েছ কি-না…? জানতে চাইলে তিনি বলেন, কষ্ট আর কি মাঝে মাঝে ওর মায়ের কাছ থেকে দুধ খাওয়াইয়া নিয়ে আসছি।

এ বিষয়ে কথা হয় চুকনগর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও কেন্দ্র সচিব মনিরুল ইসলাম ব্রাউন’র সাথে। তিনি বলেন, বয়স হওয়ার আগে বিয়ে হওয়াটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার আমাকে কেউ বলেনি পরীক্ষা শুরু হওয়ার পর জানতে পারলাম একজন শিশুর বয়স ১০ দিন আরেকটা শিশুর বয়স ৮ মাস তাদের মা পরীক্ষা দি”েছ। মানবিক কারণে আগামী দিন থেকে একটা রুমের ব্যাব¯’া করে দিবো যাতে শিশু দুইটি ঘুমাতে পারে বা তাদের অভিভাবকরা শিশুদেরকে নিয়ে বসতে পারে।

কর্তব্যরত শিক্ষকরা জানান করোনাকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ছিল। এদের ঐ সময়ে বিয়ে হয়েছে তাদের অনেকের কোল জুড়ে সন্তান  এসেছে। এজন্য বিশেষ করে অভিভাবক ও কাজীরা দায়ী বলে জানান।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশিষ কুমার বিশ্বাস বলেন, বিভিন্ন কারনে বয়স হওয়ার আগে মেয়ে শিক্ষার্থীদেরকে অভিভাবকরা বিয়ে দিয়ে দেয়। তবে আমরা অভিভাবকদের সব সময় সচেতন করে আসছি এটা চলমান প্রক্রিয়া। আমরা বেশি বেশি করে সচেতন করবো যাতে এধরনের ঘটনা আর না ঘটে।

 

 

রূপসায় এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু

রূপসা প্রতিনিধি

সারাদেশের ন্যায় রূপসা উপজেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা গত ৬ নবেম্বর  সকাল ১১ টায় শুরু হয়েছে। করোনা ভাইরাসের কারনে দীর্ঘদিন স্কুল কলেজ ও বিভিন্ন পরীক্ষা বন্ধ থাকলেও এইচ এসসি পরীক্ষা শুরু হওয়ায় আনন্দঘন ও শান্তিপূর্ন পরিবেশে ছাত্র ছাত্রীরা পরীক্ষায় অংশগ্রহন করছে। তাছাড়া প্রশাসনের নজরদারী ছিল চোখে পড়ার মত। উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাছনিম সকল কেন্দ্র পরিদর্শন করেন। এসময় পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্বে ছিলেন। রূপসা উপজেলার বিভিন্ন কলেজ, ও ভকেশনাল পর্যায়ে সর্বমোট ১৯৩৫ জন শিক্ষার্থী অংশগ্রহনের কথা থাকলেও ১০ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিল।সৈয়েদ আরশাদ আলী এন্ড সবুরুন্নেছা গার্লস কলেজ কেন্দ্রে ১০০১ জনের মধ্যে উপস্থিত ৯৯৮ জন, অনুপস্থিত ৩ জন। কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৬জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ২৪৪ জন, অনুপস্থিত ২ জন। সরকারী বঙ্গবন্ধু কলেজ কেন্দ্রে ৪৭৪ জন শিক্ষার্থীর মধ্যে উপস্থিত ৪৭২ জন, অনুপস্থিত ২ জন। রূপসা কলেজ কেন্দ্রে শিক্ষার্থীর সংখ্যা ২১৪ জন, উপস্থিত ২১১ জন, অনুপস্থিত ৩ জন। কাজদিয়া সরকারী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে  ভকেশনাল পরীক্ষার্থী ৮৩ জন, উপস্থিত ৮৩ জন ।

 

 

খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের দোয়া মাহফিল

খবর বিজ্ঞপ্তি

খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রীর সহধর্মিণী সুইটি সুলতানা থাইরয়েড ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা কামনা করে খুলনা জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে রবিবার বাদ আছর বিএনপি’র দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপি’র আহ্বায়ক এ্যাড. শফিকুল আলম মনা, খুলনা মহানগর ছাত্রদলের আহ্বায়ক ইশতিয়াক আহমেদ ইশতির সভাপতিত্বে এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিন ও মহানগর ছাত্রদলের সদস্য সচিব তাজিম বিশ^াসের পরিচালনায় উপস্থিত ছিলেন- খুলনা জেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক শেখ আবু হোসেন বাবু, আশরাফুল আলম নান্নু, জেলা যুদলের সাধারণ সম্পাদক ইবাদুল হক রুবায়েদ, আব্দুল্লাহেল কাফী সখা, মোঃ জাবির আলী, মোল্লা রিয়াজুল ইসলাম, ছাত্রনেতা এম ডি আনিসুর রহমান, রাকিবুল ইসলাম, এবাদুল ইসলাম, শাহাদাতজ্জামান বাবু, হাসান মাহমুদ, মোক্তারুজ্জামান সবুর, সৈয়দ ইমরান, ফিরোজ আহমেদ, মাহফুজ শিকদার, রাসেল আকন বাবু, আবু হানিফ, মোঃ আবু জাফর, কাজী আসিফুর রহমান, স্বপন রহমতউল্লাহ, আরিফুর রহমান আরিফ, এস এম ইউসুফ, অনিক আহমেদ, খালিদুর রহমান, গাজী মনিরুল ইসলাম, শাকিল হোসাইন, নাজিম উদ্দিন ভূইয়া শামীম, ইমতিয়াজ আলী সুজন, হিমেল গাজী, আরিফ মোল্লা তুর্জ, মোঃ আবু সাঈদ, নুরুল আমিন পাপ্পু, আতাউর রহমান, জিনারুল ইসলাম, রাসেল ফরাজী, রায়হান সোবহান, রুকাইয়া শারমীন দোলা, রনি জোমাদ্দার, ইমরান মল্লিক, আল আমিন হোসেন, মোঃ আরিফুল ইসলাম, রনি শেখ, তরিকুল ইসলাম টিটু প্রমুখ। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন ছাত্রদল নেতা মোঃ আব্দুল্লাহ জমাদ্দার।

 

 

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় নাছিমন চালকের মৃত্যু

সোহাগ হোসেন কলারোয়া

কলারোয়ায় সড়ক দূর্ঘটনায় মোস্ত হোসেন (৪৫) নামের নছিন চালকের মৃত্যু হয়েছে। সে মহেশপুর উপজেলার ৮নং বাশবাড়িয়া ইউনিয়নের বাশবাড়িয়া গ্রামের নজু সরদারের ছেলে। ঘটনাটি ঘটেছে-কলারোয়া পৌর সদরের সরকারি কলেজ বাস স্টান্ড সংলগ্ন সোনালী ব্যাংকের সামনে যশোর-সাতক্ষীরা মহা সড়কে। প্রত্যক্ষদর্শীরা জানান-শনিবার রাত আড়াইটার দিকে যশোরের চৌগাছা থেকে কাচা ঝাল বাহি একটি নছিমন কলারোয়া পৌর সদরের এসে পৌছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের ধারে রাখা একটি ট্রাক(সাতক্ষীরা-ট-১১-০৬১৬) এর পিছনে ধাক্কা মারে। এসময় নছিমন চালক মোস্ত হোসেন মারাক্তক ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তাৎক্ষনিক ভাবে তাকে কলারোয়া হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষনা করেন। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা বিষয়টির নিশ্চিত করে জানান-ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে তবে মৃতের চালকের পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ দায়ের করা হয়নি।

 

 

জাতির পিতার সমাধিতে ভূপেন হাজারিকার পরিবারসহ ২০ সদস্যের ভারতীয় সাংস্কৃতিক প্রতিনিধি দল

গোপালগঞ্জ প্রতিনিধি ঃ

উপমহাদেশের কিংবদন্তী কণ্ঠশিল্পী ডক্টর ভুপেন হাজারিকার ১১ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ সফররত শিল্পীর পরিবারের সদস্য সহ ২০ সদস্যের একটি ভারতীয় সাংস্কৃতিক দল রোববার দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেছেন। এ সময় তারা বঙ্গবন্ধুসহ ১৫ ই আগস্ট এর সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে প্রার্থনা করেন।

শিল্পীর ভাতৃবধূ  মনীষা হাজারিকা ও বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা শঙ্করলাল গোায়েঙ্কা প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। পরে তারা সমাধি-সৌধ ঘুরে দেখেন এবং সমাধি সৌধ চত্বরের বকুলতলায় ভূপেন হাজারিকার দুইটি গান পরিবেশন করেন।

 

শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় সাংসদ শেখ আফিল উদ্দিন

বেনাপোল প্রতিনিধি

শিক্ষার মান উন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় যশোরের শার্শা উপজেলার নাভারন বুরুজ বাগান পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে। রবিবার বিকেলে বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত এ সভায় প্রাধান অতিথি ছিলেন যশোর-১ আসনের সাংসদ শেখ আফিল উদ্দিন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহারাব হোসেন,শার্শা উপজেলা শিক্ষা অফিসার হাফিজুর রহমান ও শার্শা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোরাদ হোসেন।

সাংসদ শেখ আফিল উদ্দিন বলেন, বর্তমান সরকার শিক্ষার মান উন্নয়নে সর্বচ্চ অগ্রাধীকার দিয়েছেন। অতিতের কোন সরকার এমন ধরনের উদ্যোগ নেয়নি। বর্তমান সরকারের আমলেই নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান তৈরী হয়েছে। বিএনপি  জামায়াত শুধু শিক্ষা প্রতিষ্ঠানকে ধ্বংশ করেছে।

 

 

তৃনমূল পার্টির যুগ্ম মহাসচিবের   পেশাজীবিদের সাথে মতবিনিময় সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

তৃনমূল পার্টির সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধির লক্ষে ধারাবাহিক মতবিনিময় সভার অংশ হিসাবে গতকাল সকাল ১১ টায়  খুলনা মহানগরীর একটি মিলনাতয়নে পেশাজীবিদের সাথে এক মতমিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন তৃনমূল পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়া । এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ তৃনমূল সৈনিক পার্টির (প্রস্তাবিত ) খুলনা মহানগরীর সভাপতি বাদশা মীর, খালিশপুর থানা কমিটির সদস্য সচিব অবসরপ্রাপ্ত সার্জেন্ট নান্নু মিয়া, দৌলতপুর থানা কমিটির সদস্য সচিব মাহাবুব শামিম সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। প্রধান অতিথির বক্তৃতায় কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এম গোলাম কিবরিয়া বলেন জনগন চাইলে ঝিমিয়ে পড়া  শিল্পনগরী খুলনাকে পুনরায় স্বগৌরবে ফিরিয়ে আনতে খুলনার সুকন্যা জুলিয়া আক্তার আগামি জাতীয় সংসদ নির্বাচনে খুলনা ৩ আসনে নির্বাচন করতে পারেন , তিনি আরও বলেন ইতিমধ্যে শুধু খুলনা নয় সারাদেশে সুকন্যা জুলিয়া আক্তার তৃনমৃল মানুষের মুখপাত্র ও তৃনমূলের মানুষের অধিকার অদায়ের লক্ষে নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। এসময় তিনি মতবিনিময় সভায় উপস্থিত পেশাজীবিদের বাংলাদেশ তৃনমৃল পার্টিতে যোগদান করে দলের চেয়ারপার্সন জুলিয়া আক্তারের হাতকে শক্তিশালি করার আহবান জানান।

 

খুবিতে ইউনিভার্সাল টেস্টিং মেশিন স্থাপন

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আর্থিক মঞ্জুরী সহায়তায় বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ডিসিপ্লিনের জন্য একটি ইউনিভার্সাল টেস্টিং মেশিন (ইউটিএম) ক্রয় করা হয়েছে। এই মেশিনটি ক্রয়ে ব্যয় হয়েছে অর্ধ কোটি টাকা। মেশিনটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গবেষণাগারে স্থাপন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন মেশিনটির কার্যকরীতা পর্যবেক্ষণ করেছেন। এখন থেকে বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো নির্র্মাণ কাজে ব্যবহৃত রড, কনক্রিট, কাঠসহ মেটাল সামগ্রীর লোড টেস্টসহ গুণগতমান যাচাই করা যাবে। এর ফলে সময় ও অর্থ বাঁচবে। কাজের গুণগতমান নিশ্চিত করতে তা সহায়ক হবে।

বিশ্ববিদ্যালয় ছাড়াও এ সংক্রান্ত বহিঃসংস্থার সেবা প্রদানে একটি নীতিমালা তৈরি করা হচ্ছে বলে সংশ্লিষ্ট স্থাপত্য ডিসিপ্লিন সূত্রে জানা যায়। এই নীতিমালা তৈরি ও অনুমোদনের পর বিশ্ববিদ্যালয়ের বাইরের কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান বা কোনো সংস্থা এখান থেকে সেবা নিতে পারবে।

 

 

খুলনার দাকোপে নদী রক্ষায় আইন আছে, বাস্তবায়ন নেই

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে নদী রক্ষায় আইন আছে, বাস্তবায়ন নেই। নদী রক্ষায় আদালতের অনেক যুগান্তকারী রায় আছে। গুরুত্বপূর্ণ আইন ও নীতিমালা রয়েছে। কিন্তু বাস্তবে প্রয়োগ নেই। তাই অধিকাংশ নদী দখল ও দূষণে হারিয়ে যাচ্ছে। নদী রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে, আইনকে কার্যকর করতে হবে। দাকোপের বানিশান্তার ৫ নং ওয়ার্ডে নদী দখল করে মোঃ লিটন হাওলাদার পিতা মুনসুর হাওলাদার পাকা ঘর নির্মান করছে। কোন বাধাই পারছে না তাকে রুখতে। সকলকে বৃদ্ধ আঙুল দেখিয়ে সে তার ঘর নির্মান করে চলেছে। জানা যায় লিটন হাওলাদার বানিশান্তায় তেল চুরি সহ ব্লাক ব্যবসার সাথে জড়িত থেকে বানিশান্তা বাজারে নানা অপকর্মের সাথে জড়িত। সে নদীতে ব্ল্যাকই ব্যবসা করে।দাকোপ এলাকার সুশীল সমাজ বলেন একটা দেশের সম্পদ হলো নদী। এই নদীর সঙ্গে অনেক জীবসত্তার সম্পর্ক রয়েছে। নদীকে সঠিকভাবে ব্যবহার করতে পারলে নদীর ক্ষতি হওয়ার কথা নয়। নদীর গুণগত মান ঠিক করা উচিত। আমাদের নদী রক্ষা না করতে পারলে নদীমাতৃক বাংলাদেশের মাকেই মেরে ফেলা হবে। এ বিষয় কথা বলেন মহিলা এমপি এ্যাডঃ গ্লোরিয়া ঝর্ণা সরকার , ‘যেখানে কারখানা আছে সেখানে পরিবেশদূষণ ঘটবেই। আইনের মাধ্যমে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। সেই নিয়ন্ত্রণ নেওয়ার যতগুলো উপাদান তা আমাদের আইনে রয়েছে। ২০১৯ সালে নদীকে “জীবন্ত সত্তা” ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশিত হয়েছে তা আমাদের জন্য একটি যুগান্তকারী রায়। এই রায় সারা বিশ্বে মডেল হয়ে আছে। বাহাত্তরের সংবিধান উল্লেখ করে গোলাম সারোয়ার বলেন, এটি রাষ্ট্রকে আরেকবার স্মরণ করিয়ে দেয় যে, নদী একটি প্রাকৃতিক সম্পদ এবং সাধারণ মানুষের সম্পদ। ফলে কেউ এটাকে ধ্বংস করতে পারবে না। এটার সুরক্ষার দায়িত্ব রাষ্ট্রের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক বলেন, ‘দেশের নদী রক্ষার জন্য একটি কমিশন করা হয়েছে। সেই কমিশন সুপারিশ করতে পারে। কিন্তু কার্যকর কোনো ভূমিকা রাখতে পারে না। এটি এখন দন্তহীন বাঘে পরিণত হয়েছে। নদী রক্ষায় আদালতের ভূমিকা প্রসঙ্গে ড. সৈয়দা নাসরিন বলেন, ‘নদী রক্ষায় আদালতের ভূমিকা সব সময় ইতিবাচক। কোর্ট এরই মধ্যে নদী রক্ষায় অনেকগুলো যুগান্তকারী রায় দিয়েছেন। বর্তমানে বিভিন্ন নদী অবৈধভাবে দখল-দূষণ যেটুকু কমেছে, সেখানেও আদালতের ভূমিকা রয়েছে।’ স্থানীয় কমিউনিটির প্রতিনিধি বলেন, তিনি ছোটবেলায় নদীকে যেমন জীবন্ত দেখেছেন এখন তা পলিথিন, শিল্পকারখানার বর্জ্য দ্বারা ভর্তি হয়ে ভয়াবহ রকম দূষিত হচ্ছে। নদীদূষণ নিয়ে যত রকম গবেষণা হয়, সেখানে স্থানীয় মানুষজনদের সম্পৃক্ত করা হয় না। যে কারণে আইনপ্রণেতা ও নীতিনির্ধারকদের কাছে স্থানীয় মানুষজনদের সমস্যা ও মতামত পৌঁছায় না। স্থানীয় প্রতিনিধিরা বলেন, ‘সীমানাপিলার দেওয়ার ফলে জমির দাম অনেক গুণ বেড়ে গেছে। যার ফলে নদী দখলকারীরা তা ভরাট করে লাভবান হচ্ছে। নদী ভরাট বন্ধ করতে সরকারকে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।

পুলিশের আরও এক কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ঢাকা অফিস

এবার বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে বিসিএস ৩০তম ব্যাচের অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার এক কর্মকর্তাকে। উৎপল দত্ত নামের এই পুলিশ কর্মকর্তা বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রে লিয়েনে কর্মরত আছেন। গত ৩১ অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পুলিশ কর্মকর্তাকে অবসরে পাঠানো হয়। তবে বিষয়টি জানা যায় রোববার।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, অতিরিক্ত পুলিশ সুপার উৎপল দত্তকে ২৬ মার্চ ২০২২ থেকে চাকরি থেকে ইস্তফা প্রদান করা হলো। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

উল্লেখ্য, গত ৩১ অক্টোবর পুলিশের অতিরিক্ত ডিআইজি পদমর্যাদার দুই কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর দিয়েছে সরকার। বাধ্যতামূলক অবসরপ্রাপ্ত দুই কর্মকর্তা হলেন, ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. মাহবুব হাকিম এবং সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. আলমগীর আলম। এর আগে গত ১৮ অক্টোবর তিন পুলিশ সুপারকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়। তারা হলেন সিআইডির পুলিশ সুপার মির্জা আব্দুল্লাহেল বাকী, পুলিশ সদর দফতরের পুলিশ সুপার দেলোয়ার হোসেন মিয়া ও শহিদুল্লাহ চৌধুরী।

পুলিশ কর্মকর্তাদের অবসরে পাঠানোর বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সম্প্রতি সাংবাদিকদের বলেন, দেশপ্রেম ও দক্ষতার ঘাটতি যাদের আছে, তাদের অবসরে পাঠানো হচ্ছে।

 

 

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২০ হাজার পরীক্ষার্থী

ঢাকা অফিস

বাংলা প্রথম পত্রের মধ্য দিয়ে রোববার সারাদেশে এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষার প্রথম দিন দেশের ১০ শিক্ষা বোর্ডে ২০ হাজার ৩৫৪ পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। এছাড়া অসদুপায় অবলম্বনের দায়ে ২১ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সন্ধ্যায় শিক্ষা মন্ত্রণালয়ের কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ২৮৫টি কেন্দ্রে মোট ২ লাখ ৭৩ হাজার ৭০ জনের মধ্যে ৩ হাজার ৫০৯ জন অনুপস্থিত ছিল। চট্টগ্রাম বোর্ডে ১১১টি কেন্দ্রে ৮৭ হাজার ৮৮৪ জনের মধ্যে ১ হাজার ৩৫৬ জন, রাজশাহী বোর্ডে ২০১টি কেন্দ্রে ১ লাখ ২৭ হাজার ১১৩ জনের মধ্যে ২ হাজার ১৫৮ জন, বরিশাল বোর্ডে ১২৫টি কেন্দ্রে ৬০ হাজার পরীক্ষার্থীর মধ্যে ৯৬৭ পরীক্ষার্থী অনুপস্থিত ও একজন বহিষ্কার, সিলেট বোর্ডে ৮৬টি কেন্দ্রে ৬৫ হাজার ৩৬৯ জনের মধ্যে ৯৬৮ জন, দিনাজপুর বোর্ডে ২০২টি কেন্দ্রে ৯৬ হাজার ৭০০ জনের মধ্যে ১ হাজার ৮১৮ জন, কুমিল্লা বোর্ডে ১৯২টি কেন্দ্রে ৮৬ হাজার ১৯০ জনের মধ্যে ১ হাজার ৭৬২ জন অনুপস্থিত ও ৫ জনকে বহিষ্কার করা হয়েছে।

 

ময়মনসিংহ বোর্ডে ৮৯টি কেন্দ্রে ৬২ হাজার ২৫৬ জনের মধ্যে ৮১৩ জন এবং যশোর শিক্ষা বোর্ডে ২২৮টি কেন্দ্রে ৯৯ হাজার ২৩৬ পরীক্ষার্থীর মধ্যে ১ হাজার ৯০৪ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলেন। সাধারণ ৯টি বোর্ডে ৯ লাখ ৫৮ হাজার ৯৫১ জনের মধ্যে ১৫ হাজার ২৫৫ জন অনুপস্থিত ছিল। ছয় পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

 

 

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সারাদেশে ৪৪৮টি পরীক্ষা কেন্দ্রে ৯৩ হাজার ২৫২ পরীক্ষার্থীর মধ্যে মোট ৫ হাজার ৯৯ জন অনুপস্থিত ছিল। অনুপস্থিতির হার ৫ দশমিক ৪৭ শতাংশ, বহিষ্কার করা হয়েছে ১৫ জন পরীক্ষার্থীকে।

 

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষায় ২ হাজার ৬৭৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের বিপরীতে ৪৪৮টি কেন্দ্র ৯৪ হাজার ৭৬৩ পরীক্ষার্থী অংশ নিচ্ছে। তাদের মধ্যে ৫১ হাজার ৬৯৫ ছাত্র এবং ৪৩ হাজার ৬৮ জন ছাত্রী।

 

এছাড়া কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে এইচএসসি (বিএম/বিএমটি) এইচএসসি (ভোকেশনাল), ডিপ্লোমা-ইন-কমার্স পরীক্ষায় এক লাখ ২২ হাজার ৯৩১ পরীক্ষার্থী অংশ নিচ্ছেন। এরমধ্যে ৮৮ হাজার ৯১৮ ছাত্র এবং ৩৪ হাজার ১৩ জন ছাত্রী।

 

গৃহবধূকে গলা কেটে হত্যার নেপথ্যে…

নড়াইল প্রতিনিধি

নড়াইলে আছিয়া বেগম (২২) নামে এক গৃহবধূকে গলা কেটে ও পুড়িয়ে হত্যা করা হয়। এ ঘটনায় স্বামী রনি শেখ (২৪) ও তার বন্ধু প্রধান সহযোগী আব্বাস ফকিরসহ (২২) ৫ জনকে পুলিশ গ্রেফতার করেছে।

ঘটনার ১৫ ঘণ্টার মধ্যে নড়াইলসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করে পুলিশ। গত ৪ নভেম্বর দুপুরে স্বামী রনি শেখের পরকীয়ার বলি হন স্ত্রী আছিয়া।

 

সাড়ে ৩ বছর আগে সড়াতলা গ্রামের রনি শেখের সঙ্গে একই গ্রামের এখলাছ শিকদারের মেয়ে আছিয়া বেগমের বিয়ে হয়। তাদের আড়াই বছরের একটি পুত্রসন্তান রয়েছে।

 

পুলিশ জানায়, আছিয়া হত্যার ঘটনায় পুলিশ প্রশাসন তথ্যপ্রযুক্তিসহ গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ভোর রাতে আছিয়ার স্বামী রনি শেখকে নড়াইলের কালিয়া থেকে গ্রেফতার করে। রনির প্রধান সহযোগী তার বন্ধু একই গ্রামের জামির ফকিরের ছেলে আব্বাসকে গোপালগঞ্জের কাশিয়ানী থেকে গ্রেফতার করে। এছাড়া ঘটনার পর রনির পিতা মো. লিটু শেখ (৫৫) এবং তার ২ ভাই ইমরান শেখ (২৮) ও রুবেল শেখকে (২৬) পুলিশ গ্রেফতার করে।

 

এলাকাবাসী জানান, রনির অন্য মেয়ের সঙ্গে পরকীয়া সম্পর্ক থাকার কারণে তাদের মধ্যে দাম্পত্য কলহ ছিল। শুক্রবার দুপুর ১২টার দিকে রনিদের বসতঘরের জানালা দিয়ে আগুন দেখতে পেয়ে স্থানীয় লোকজন এসে আগুন নেভান। এরপর দেখা যায় বিছানায় আছিয়ার গলাকাটা ও পুড়ে যাওয়া মরদেহ।

 

নড়াইল সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, এ ঘটনায় নিহতের মা রেবেকা বেগম বাদী হয়ে ৮ জনের নামে থানায় মামলা করেন। আসামি রনি ও আব্বাস আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

 

 

‘অবাধ ও স্বচ্ছ নির্বাচনে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র’

খুলনাঞ্চল রিপোর্ট

বাংলাদেশে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানিয়েছেন ঢাকায় সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আফরিন আক্তার।

 

রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব, আমেরিকা ও মিয়ানমার অনুবিভাগের মহাপরিচালকদের সঙ্গে বৈঠকের পর তিনি এ কথা বলেন।

 

এটি বাংলাদেশে প্রথম সফর জানিয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ডেপুটি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি বলেন, সুশীল সমাজ, সরকারি কর্মকর্তা সকলের সঙ্গে আলোচনা করতে এসেছি। বাংলাদেশে এসেছি একত্রে কাজ করার বিষয়ে কথা বলতে। এসেছি রোহিঙ্গা নিয়ে আলোচনা করতে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমুদ্রে নিরাপত্তা নিয়ে আলোচনা করেছি। মাছ শিকারসহ এর অন্যান্য খাতে কিভাবে এ অঞ্চল ও বাংলাদেশের সঙ্গে সহযোগিতার মাধ্যমে কাজ করতে পারি সে বিষয়েও কথা হয়েছে।

 

পররাষ্ট্র মন্ত্রণালয়ে বেশ কয়েকটি বৈঠকের বিষয়ে তিনি বলেন, দ্বিপক্ষীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেখানেও বাংলাদেশের নির্বাচনে যুক্তরাষ্ট্রের সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া শ্রম সংস্কারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।

 

অবাধ ও স্বচ্ছ নির্বাচনে কীভাবে সহযোগিতা করবে যুক্তরাষ্ট্র- জানতে চাইলে আফরিন আক্তার বলেন, আমাদের মার্কিন সহযোগী সংস্থা ইউএসএআইডি বাংলাদেশের সুশীল সমাজের সঙ্গে এ নিয়ে কাজ করছে। সুশীল সমাজের প্রতিনিধিদের সহযোগিতা করছে অবাধ ও স্বচ্ছ নির্বাচন অনুষ্ঠানে।

 

শনিবার বিকেলে ঢাকায় এসেছেন আফরিন আক্তার। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দক্ষিণ ও মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে সম্পর্কের বিষয়গুলো নিয়ে তিনি কাজ করেন। বাংলাদেশ সফরে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি। সোমবার আরও কিছু বৈঠক করে ঢাকা ছাড়বেন এ মার্কিন কর্মকর্তা।

 

আফরিন আক্তার মার্কিন পররাষ্ট্র দপ্তরের হয়ে নেপাল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ভুটান ও মালদ্বীপের বিষয়গুলো দেখভাল করেন। সেই সঙ্গে অফিস সিকিউরিটি ও অন্তর্দেশীয় বিষয়গুলো নিয়ে কাজ করেন। চলতি বছরের এপ্রিলে তাকে এ দায়িত্ব দেওয়া হয়।

 

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচনের আগে মার্কিন কর্মকর্তার সফরটি গুরুত্বপূর্ণ হিসেবে দেখছে ঢাকা। বিশেষ করে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ও বাক স্বাধীনতা, শ্রম অধিকারের মত বিষয়গুলোতে বেশ সরব যুক্তরাষ্ট্র। ফলে এ কর্মকর্তার সফরসহ এ বছরে আরও কিছু মার্কিন কর্মকর্তাদের সফর নির্বাচনের হাওয়া কোন দিকে যাবে, তা নির্ধারণে সহায়ক হবে বলে মনে করছেন কূটনীতিকরা।

 

সিলেটে বিএনপির সমাবেশের তারিখ পরিবর্তন

ঢাকা অফিস

বিএনপির সিলেট বিভাগীয় সমাবেশের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০ নভেম্বরের পরিবর্তে ১৯ নভেম্বর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। রোববার সিলেট জেলা বিএনপির উদ্যোগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে।

 

সিলেট নগরের দরগাহ এলাকায় একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সংবাদ সম্মেলনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিএনপির সমাবেশস্থল সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠের পাশেই মাদ্রাসার ভবন। ওই মাদ্রাসা আলিম পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।

 

আগে নির্ধারিত তারিখে (২০ নভেম্বর) ওই কেন্দ্রে পরীক্ষা থাকায় পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সমাবেশের তারিখ এক দিন এগিয়ে আনা হয়েছে।

 

সিলেট বিভাগীয় সমাবেশে ৪ লাখ মানুষের সমাগম ঘটবে বলে আশা প্রকাশ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, ‘বিএনপি দেশের একটি বড় ও দায়িত্বশীল দল, তাই আমাদের দায়িত্বশীলতার জায়গা থেকে পরীক্ষার দিন সমাবেশ না করার সিদ্ধান্ত নিয়েছি।’

 

বিএনপি নেতা আবদুল মুক্তাদির আরও বলেন, ইতিমধ্যে দেশে বিএনপির যেসব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে, সরকার বিভিন্ন বাধা ও প্রতিকূলতা সৃষ্টি করেও সেগুলোতে গণজোয়ার আটকাতে পারেনি। চিড়া, মুড়ি নিয়ে হেঁটে দু–তিন দিন আগে থেকেই মানুষ সমাবেশে যোগ দেওয়ার জন্য চলে গেছেন। লাখ লাখ মানুষ উপস্থিত হয়েছেন।

 

এই আন্দোলন শুধু বিএনপির একার নয়, এটা দেশের মানুষের জীবন বাঁচানোর আন্দোলন বলে উল্লেখ করে খন্দকার আবদুল মুক্তাদির বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যে সিলেট নগরসহ বিভাগের জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মানুষের মধ্যে উৎসাহের সৃষ্টি হয়েছে।

 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটি সদস্য আবুল কাহের চৌধুরী শামীম, সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য মিজানুর রহমান চৌধরী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আবদুল কাইয়ুম জালালী পংকী, সদস্যসচিব মিফতা সিদ্দীকি, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন ও সাধারণর সম্পাদক বদরুজ্জামান সেলিম।

 

দুদকের সেই শরীফ এখন দোকানদার

খুলনাঞ্চল রিপোর্ট

কিছু দিন আগেও দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তা ছিলেন দেশের আলোচিত শরীফ উদ্দিন। বর্তমানে তিনি চট্টগ্রাম ষোলশহর স্টেশনের প্ল্যাটফর্মে একটি কনফেকশনারি দোকানদার।

রোববার (৬ নভেম্বর) সরেজমিনে এ দৃশ্য দেখা যায়। তবে রোহিঙ্গা এনআইডি জালিয়াতি, কক্সবাজারের বড় বড় প্রকল্পের দুর্নীতিসহ চাঞ্চল্যকর তথ্য বের করে এনেছিলেন তিনি। দুর্নীতিবাজদের বিরুদ্ধে মামলার পাশাপাশি কয়েকজনকে গ্রেপ্তারও করেছিলেন। বর্তমানে কোথাও চাকরি না পেয়ে সেই শরীফ উদ্দিন এখন ভাইয়ের দোকান সামলাচ্ছেন। শরীফ উদ্দিন দুর্নীতি দমন কমিশনের (দুদক) সাবেক উপ-সহকারী পরিচালক (ডিএডি)।

 

জানা গেছে, উপ-সহকারী পরিচালক হিসেবে শরীফ উদ্দিন প্রায় সাড়ে তিন বছর দুদকের চট্টগ্রাম সমন্বিত কার্যালয়ে কর্মরত ছিলেন। তিনি সে সময় এনআইডি সার্ভার ব্যবহার করে রোহিঙ্গাদের বাংলাদেশি ভোটার করার অভিযোগে ২০২১ সালের জুনে নির্বাচন কমিশনের (ইসি) একজন পরিচালক, ৬ কর্মীসহ আরও ১০ জনের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। এ মামলার পরপর ওই বছরের ১৬ জুন তাকে চট্টগ্রাম থেকে পটুয়াখালীতে বদলি করা হয়। এর আট মাসের মাথায় চাকরি থেকেও অব্যাহতি দেওয়া হয়।

 

এ বিষয়ে শরীফ উদ্দিন সাংবাদিকদের বলেন, আমার বউ-বাচ্চা আছে। বর্তমানে আমি অসুস্থ। গত নয় মাস ধরে আমার চাকরি নেই। দুর্নীতি যদি করতাম, তাহলে বসে বসে খেতে পারতাম। জীবনের প্রয়োজনে ভাইয়ের দোকানের ক্যাশে বসে সংসার চালাচ্ছি।

 

পূর্ণ চন্দ্রগ্রহণ মঙ্গলবার, দৃশ্যমান হবে বাংলাদেশেও

খুলনাঞ্চল রিপোর্ট

মঙ্গলবার (৮ নভেম্বর) চন্দ্রগ্রহণ। এ দিন বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ চন্দ্রগ্রহণ হবে। আকাশ পরিষ্কার থাকলে বাংলাদেশ থেকেও এ দৃশ্য দেখা যাবে।

রোববার (৬ নভেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর- আইএসপিআর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘মঙ্গলবার বিকেল ৪টা ১৬ মিনিট ১৮ সেকেন্ডে পূর্ণ গ্রহণ শুরু হবে। গতিপথ হবে যুক্তরাজ্যের হাওয়াই দ্বীপের ওশান ভিউ থেকে দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে। কেন্দ্রীয় গ্রহণ হবে বিকেল ৪টা ৫৯ মিনিট ৬ সেকেন্ডে। পূর্ণগ্রহণ থেকে চাঁদের নির্গমন হবে ৫টা ৪২ মিনিটে।

রাজধানীসহ বিভাগীয় শহরগুলোতে মঙ্গলবার বিকেল ৫টা ৫ মিনিট থেকে চন্দ্রগ্রহণ শুরু হয়ে শেষ হবে রাত ৮টা ২ মিনিট ৪৮ সেকেন্ডে।

 

 

 

১০ ডিসেম্বর আমরাও বিএনপির সঙ্গে আছি : মান্না

ঢাকা অফিস

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আগামী ১০ ডিসেম্বর আমরাও বিএনপির সঙ্গে আছি। আমরা যদি রাস্তায় নামতে পারি, তবে এই সরকারের পতন হবে।

 

 

রোরবার (৬ নভেম্বর) জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রীক রূপ’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

 

মাহমুদুর রহমান মান্না বলেন, এখন পুরো পরিস্থিতি বদলে গেছে, বাধা বিপত্তি উপেক্ষা করে মানুষ সমাবেশে অংশ নিচ্ছে। বিএনপি এই সংকটে একা নয়, আমরাও বিএনপির সঙ্গে আছি।

 

তিনি বলেন, এখন দেশে অর্থনৈতিক সংকট চরমে। সরকারের পতন হলেও এরপর যে সরকার আসবে তাদের এই ক্রাইসিস মোকাবিলা করতে হবে। দেশে এখন আট কোটি গরিব মানুষ। চার কোটি বেকার। তার এক কোটি শিক্ষিত বেকার।

 

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ডিসেম্বরের ১০ তারিখ আসতে আসতে কি পরিস্থিতি দাঁড়াবে তা বলা যাচ্ছে না। ডিসেম্বরে যদি দেশে সন্ত্রাসের রাজত্ব কায়েম হয়, তা প্রতিরোধ করতে ঢাকাবাসীকে তৈরি হতে হবে। এ ক্ষেত্রে গণতন্ত্রমঞ্চ ঘোষণা দিচ্ছে, আমরা সেই লড়াইয়ের সঙ্গে থাকব।

 

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কাস পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জনসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের হাসনাত কাইয়ুম প্রমুখ।

 

পরিবেশ সুরক্ষা মঞ্চের সভায় বর্জ্যপাতের হাত থেকে বাঁচতে তাল গাছ চারা রোপনের সিদ্ধান্ত

খবর বিজ্ঞপ্তি

পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনার উদ্যোগে রবিবার রাত ৮টায় লায়ন্স ক্লাবে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এড. কুদরত ই খুদা। সাঃ সম্পাদক সুতপা বেদজ্ঞের পরিচালনায় সভায় বক্তৃতা করেন মাহফুজুর রহমান মুকুল, এড. জাহাঙ্গীর আলম সিদ্দিকী, এড. তসলিমা খাতুন ছন্দা, অজান্তা দাস, জয়, মেরিনা যুথি, আফজাল হোসেন রাজু, খলিলুর রহমান সুমন প্রমূখ। সভায় ময়ুর নদ খননের বিষয়ে খোঁজখবর নেয়া, বানিয়াশান্তায় কৃষি জমি ভরাটের প্রতিবাদে চলমান আন্দোলন আরো বেগবান করা ও বর্জ্যপাতের হাত থেকে বাঁচতে বাইপাস সড়কে তাল গাছ রোপনের সিদ্ধান্ত গৃহীত হয়।

 

 

 

মরহুম এস এম মোর্শেদ আলমের পরিবারের সঙ্গে বিএনপির সাবেক নেতৃবৃন্দের সাক্ষাৎ

দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন মোর্শেদ আলম-মঞ্জু

খবর বিজ্ঞপ্তি

দীর্ঘ আন্দোলন সংগ্রামের রাজপথের সাহসী যোদ্ধা ছিলেন মোর্শেদ আলম। জনসেবার বিশেষ ভুমিকা পালনকারী ও মাঠ কর্মিদের সাহসের ঠিকানা ছিলেন তিনি। তিনি খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি ও সোনাডাঙ্গা থানার বিএনপির সভাপতি দায়িত্ব পালন করেছেন নিষ্ঠার সাথে।

রবিবার (৬ নভেম্বর) বাদ যোহর হাজী লকিব উদ্দিন ওয়াকফ স্ট্রেট জামে মসজিদে সোনাডাঙ্গা থানা বিএনপির সাবেক নেতৃবৃন্দের আয়োজনে প্রায়ত জননেতা মরহুম এস এম

মোর্শেদ আলমের ১০ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে মোর্শেদ আলমের বাড়িতে গিয়ে তার পরিবারের সঙ্গে সাক্ষাতকালে উপরোক্ত কথাগুলো বলেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দোয়া মাহফিলে মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয়। দোয়া মাহফিলে খুলনা মহানগর, থানা ও ওয়ার্ড বিএনপির সাবেক নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি, অধ্যক্ষ তারিকুল ইসলাম, আসাদুজ্জামান মুরাদ, সাদিকুর রহমান সবুজ, মো. জামিরুল ইসলাম জামিল, রবিউল ইসলাম রবি, খন্দকার আকিদুল ইসলাম, আব্দুল গফ্ফার, হাফিজুর রহমান টুটুল, মোস্তফা জামান মিন্টু, তরিকুল আলম তুষার, শেখ হাসমত, খান দাউদ, পারভেজ আলম, হানিফ শেখ, খান মারুফ, সৈয়দ হুমায়ুন কবির, তরিকুল ইসলাম, নোমান, হারুন মোল্লা, আল মামুন প্রমুখ।

 

 

দাকোপে অতিথি পাখি ধরার অপরাধে যুবকের কারাদন্ড

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে বিরল প্রজাতির অতিথি পাখি ফাঁদ পেতে ধরার অপরাধে এক যুবককে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আদালত সুত্রে জানাযায়, তিলডাংগা ইউনিয়নে বটবুনিয়া গ্রামের শহিদুল বিশ্বাস এর ছেলে রায়হান বিশ্বাস (২৬) কামিনিবাসিয়া পুলিশ ফাঁড়ির সন্নিকটে বিলের ভিতর পাখি মারার সরঞ্জাম (জাল,বাঁসি,বেটারী) নিয়ে পাখি শিকারে গেছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে ৬ নভেম্বর রবিবার সকাল আনুমানিক ১১ টায় পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এ এস আই মোঃ রতন হোসেনের নেতৃত্বে তৎক্ষনাৎ অভিযান চালানো হয়। এসময় বিরল প্রজাতির অতিথি পাখি (কালাতিতি) ও পাখি মারার সরঞ্জাম সহ রায়হানকে বিলের ভিতর থেকে হাতে নাতে আটক করে। পরবর্তীতে দাকোপ থানায় হাজির করলে থানার এস আই মোঃ রুহুল আমিন বিকালে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিন্টু বিশ্বাস এর আদালতে হাজির করে। আদালত ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২, ৩৮(১) ধারায় বিরল প্রজাতির অতিথি ( কালাতিতি) পাখি ফাঁদ পাতে ধরার অপরাধে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়ে জেলহাজতে প্রেরণ করেন। পরে অতিথি পাখিটিকে ছেড়ে দেওয়া হয়েছে।

 

গ্রেপ্তারি পরোয়ানাকে গুরুত্ব দেয় না বিএনপি: ফখরুল

ঢাকা অফিস

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, আন্দোলন দমন করতেই সরকার তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। তিনি আরও বলেন, এসবে বিএনপি এখন আর ভয় করে না, গুরুত্বও দেয় না। আন্দোলনের মাধ্যমে বিজয়ের বেশে তাদের দেশে ফিরিয়ে আনা হবে।

 

ফখরুল বলেন, এ গ্রেপ্তারি পরোয়ানায় আমি কিছু মনে করি না। গুরুত্ব দেই না এজন্য যে তার বিরুদ্ধে অসংখ্য মামলা ও সাজা দেয়া হয়েছে। দেশনেত্রী বেগম খালেদাকে সাজা দিয়ে ঘর বন্দি করে রাখা হয়েছে। সহস্র মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে।

 

রোববার বিকালে বিএনপির নয়াপল্টন কার্যালয়ের সামনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে যুবদল আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

 

দুপুর দুইটা থেকে সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়। দুপুর ১২টা থেকেই ঢাকা মহানগরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে ব্যানার-ফেস্টুনসহ খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশে জড়ো হন যুবদল নেতারা।

 

তারা খালেদা জিয়াসহ অন্য নেতাদের মুক্তি ও তারেক রহমান দম্পতির গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহারের দাবিতে স্লোগান দিতে থাকেন। সমাবেশে গাজীপুর, মানিকগঞ্জ, নারায়াণগঞ্জ, নরসিংদী ও মুন্সিগঞ্জ যুবদলের হাজার হাজার নেতাকর্মী অংশ নেন।

 

সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে রাখতে নানা তৎপরতা চালিয়ে, এখন তারেক-জোবায়দ দম্পতির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। তবে এসবে বিএনপি এখন আর গুরুত্ব দেয় না।

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, দেশের ইতিহাসের সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিবাজ এই সরকার। ওবায়দুল কাদের বলেছেন, তিনি দেশ ছেড়ে পালাতে চান না। তাকে সাধুবাদ জানাই। কারণ পালানোর তো পথ পাবেন না। ওদের সময় শেষ, জনগণের বাংলাদেশ।

 

তিনি বলেন, আদালতকে ব্যবহার করে আইনের অপপ্রয়োগের দ্বারা খালেদা জিয়াকে কারাগারে রেখেছেন। এরপরও খালেদা জিয়াকে জেলে পাঠানোর কথা বলেছেন। বাড়াবাড়ি করবেন না। বাড়াবাড়ির সীমা আছে। খালেদা জিয়াকে জেলের ভয় দেখিয়ে লাভ নেই।

 

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অন্যায়ভাবে যাবজ্জীবন সাজা দেয়ার পর তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির করার বিষয়টিকে বিএনপি গুরুত্ব দিচ্ছে না। এনিয়ে বিচলিতও না।

 

মির্জা ফখরুল বলেন, দেশের ১৮ কোটি মানুষ যার দিকে তাকিয়ে আছে সেই জনগণের নেতা ও তার সহধর্মিণীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার কোনো গুরুত্ব নেই, কারণ এতে তাদের কিছুই যায়-আসে না। জনগণ বিজয়ের বেশে তাদের ফিরিয়ে আনবে, খালেদাকে কারামুক্ত করবে।

 

বিএনপির বরিশালের সমাবেশের দুটি চিত্র তুলে ধরে ফখরুল বলেন, ওই দিন সমাবেশে একজন বয়স্ক মানুষ তিনদিন ধরে শুয়ে ছিলেন, তার কাছে সাংবাদিকরা জানতে চেয়েছিলেন, আপনি এত কষ্ট করে কেন এসেছেন?

 

উত্তরে তিনি বলেন, আমার ঘরে খাওয়া নেই, বিএনপি ক্ষমতায় এলে আমার ভাতের ব্যবস্থা হবে। আরেকজন বয়স্ক নারী সমাবেশে এসেছিলেন বহু কষ্ট করে, তার কাছে জানতে চাওয়া হলো আপনি কেনো এসেছেন মা? তিনি বলেন, আমি পরিবর্তন দেখতে এসেছি।

 

 

 

এর আগে, দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক ঐক্য আয়োজিত ‘যুগপৎ আন্দোলন ও রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ দেশকে তাদের পৈত্রিক সম্পত্তি মনে করে।

 

তিনি আরও বলেন, আজকের প্রধান সংকট একটা রাজনৈতিক দল যারা নিজেদেরকে স্বাধীনতা সংগ্রামের নেতৃত্বদানকারী দল মনে করে। এদেশটাকে তারা তাদের পৈত্রিক সম্পত্তি বলেও মনে করে। সেই দল আজকে এই রাষ্ট্রের সমস্ত কর্তৃত্ব নিজেদের হাতে গ্রহণ করেছে।

 

বিএনপি মহাসচিব বলেন, আমি সবসময় বলি এটা (আওয়ামী লীগ) তাদের পুরনো অভ্যাস। ১৯৭৫ সালে তারা ১১ মিনিটে সংসদে একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল করেছিলো। সেখান থেকে তারা এখনও বেরিয়ে আসতে পারেনি।

 

তিনি বলেন, আওয়ামী লীগের ‘বডি কেমিস্ট্রিতে’ দুটো জিনিস। একটা হলো পুরোপুরি সন্ত্রাস, আর একটা হচ্ছে চৌর্যবৃত্তি-চুরি। যখনই তারা সুযোগ পায় এই দুটো জিনিসের বাইরে তারা যেতে পারে না। গত ১৫ বছরে দেশটাকে পুরোপুরি একটা সন্ত্রাসী দেশে পরিণত করেছে।

 

গোয়েন্দা সংস্থার উধ্বৃতি দিয়ে মির্জা ফখরুল বলেন, গতকাল (৫ নভেম্বর) শুনলাম, সত্য মিথ্যা জানি না- বাংলাদেশে প্রতিটা জেলায় ১০/১২ জন করে মিলিয়নিয়ার পাওয়া যাচ্ছে। এদিকে আমি বেশি যাচ্ছি না। আমাদের সামনে এখন সবচেয়ে বড় বিষয় হলো এই ভয়াবহ দানবকে আমরা কি করে সরাবো। যারা সবকিছু দুমরে-মুচরে শেষ করে দিচ্ছে।

 

তিনি বলেন, এখন আমাদের যুগপৎ অথবা জোট যেভাবেই হোক ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করে এদেরকে সরাতে হবে। সে লক্ষ্যে আমরা কাজ করছি। ইতোমধ্যে আলোচনা করেছি। আরও আলোচনা করবো। আসুন আমরা সবাই মিলে এই দানব সরকারকে সরাতে আন্দোলন করি।

 

বিভিন্ন দলের মধ্যে কিভাবে ঐক্য হবে সে বিষয়ে মির্জা ফখরুল বলেন, আসুন আমরা আলোচনা করি। আপনারা প্রস্তাব দিয়েছেন। আমরাও প্রস্তাব দিয়েছি। সামনের দিনে কি হবে, কিভাবে আমরা এগুতে পারবো। ভবিষ্যৎ রাষ্ট্র কিভাবে গঠন করবো। আসুন সে বিষয়ে কথা বলি, চেষ্টা করি। আমার বিশ্বাস কোথাও কিছু আটকাবে না।

 

এ সময় মহিলা দল নেত্রী সুলতানা আহামেদকে কেন গ্রেপ্তার করা হয়েছে প্রশ্ন করে বিএনপি মহাসচিব অবিলম্বে সুলতানার মুক্তি দাবি করেন। বরিশালে যাওয়ার পথে ইশরাক হোসেনের গাড়ি বহরে হামলা ও তার বিরুদ্ধে মামলার নিন্দা জানান বিএনপি মহাসচিব।

‘পালাবো না আমরা জেলে যাবো’ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের এ বক্তব্যের বিষয়ে মির্জা ফখরুল বলেন, তাহলে তারা পালাবার চিন্তা শুরু করে দিয়েছেন। এটাই তাদের বোঝা উচিত ছিলো। আমরা আশা করেছিলাম তারা জনগণের চোখের ভাষাটা বুঝতে পারবে।

সরকারের বিরুদ্ধে জনগণ ঘুরে দাঁড়াচ্ছে দাবি করে ফখরুল বলেন, সরকারের বিরুদ্ধে জনগণ ঘুরে দাঁড়াতে শুরু করেছে, ঘুরে দাঁড়াচ্ছে। জনগণ আমাদের থেকে এগিয়ে যাচ্ছে। বরিশাল- খুলনা-ময়মনসিংহের সমাবেশে মানুষ সব বাধা-বিপত্তি উপেক্ষা করে চলে এসেছে।