Home আঞ্চলিক খুলনায় বিএনপির ১২ নেতাকর্মীর জামিন লাভ

খুলনায় বিএনপির ১২ নেতাকর্মীর জামিন লাভ

9

খবর বিজ্ঞপ্তি।।
২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বাঁধাগ্রস্ত করতে শাসক দলীয় ক্যাডারদের হামলা, সংঘাত, সংঘর্ষের ঘটনায় দৌলতপুর থানায় দায়ের হওয়া দুই মামলায় কারাবন্দী ১২ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। রবিবার খুলনার মুখ্য মহানগর হাকিম মাহমুদা খাতুনের আদালতে শুনানী শেষে তাদের জামিন মঞ্জুর হয়।

জামিন প্রাপ্তরা হলেন রাজাউর রহমান প্রিন্স, মোঃ ইউসুফ শেখ, শিথিল, মহিদুল শেখ, বিপ্লব, খোশরুল রহমান জনি, সালমা বেগম, হিরা খাতুন, হায়দার আলী লাবু, সনি শেখ, জাহিদ হাসান খসরু ও মোঃ মিলন।

দৌলতপুর থানার ১২(১০)২২ ও ১৩(১০) ২২ নম্বর মামলায় গত ২৬ অক্টোবর তারা সিএমএম আদালতে আত্মসমর্পন করেন। আদালত তাদের জামিন আ্েবদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠায়। রবিবার জামিন লাভের পর বিকেলে তারা কারামুক্ত হলে বিএনপি নেতারা জেল গেটে তাদেরকে ফুল দিয়ে বরণ করে নেন। #