বিয়ে করলেন মেহেরপুরের সাবেক এমপি মাসুদ অরুণ
চুয়াডাঙ্গা প্রতিনিধি
অবশেষে চুয়াডাঙ্গার জামাই হলেন মেহেরপুর জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মাসুদ অরুণ। শুক্রবার সন্ধ্যার পর ৫৮ বছর বয়সে তিনি বিয়ের পিঁড়িতে বসেন। চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়াস্থ জিএন টাওয়ারে অত্যন্ত গোপনীয় পরিবেশে তার বিয়ে হয়। কনে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার বন্দরভিটা গ্রামের মৃত মোহাম্মদ আলী ও ছায়েরা খাতুনের মেয়ে আমেনা খাতুন। তার বয়স ৪২ বছর।
তিনি আলমডাঙ্গার চিৎলা-রুইতনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আর সাবেক এমপি মাসুদ অরুণ মেহেরপুর জেলা শহরের কাসারি বাজারপাড়ার বাসিন্দা। সূত্র জানায়, মাসুদ অরুণ ২০০১ সালে মেহেরপুর-১ আসন থেকে বিএনপির সংসদ-সদস্য নির্বাচিত হন। তার বাবা আহম্মদ আলীও এমপি ছিলেন। তিনি মেহেরপুর জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। ১৯৯৯ সালের ১৩ ফেব্রুয়ারি মারা যান আহম্মদ আলী।
বড় ছেলে মাসুদ অরুণ বিএনপির রাজনীতিতে এসে জনসেবা করতে গিয়ে তিনি বিয়ের কথা ভুলে যান। তবে বছরছয়েক আগে মাসুদ অরুণের মা বরুন নেছা মারা গেলে বড় একা হয়ে পড়েন মাসুদ অরুণ। এরপর থেকেই বিয়েতে সম্মত হন তিনি। তবে উপযুক্ত পাত্রী খোঁজা চলছিল। মাসদুয়েক আগে বিয়ের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে পৌঁছায়। অবশেষে দুপক্ষের ঘটকের মাধ্যমে চূড়ান্ত দেখাদেখি শুরু হয়। এরই মধ্যে সপ্তাহদুয়েক আগে বর ও কনে পক্ষ চূড়ান্ত করে বিয়ের বিষয়টি।
সেই মোতাবেক চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলাধীন গাংনী ইউনিয়নের বন্দরভিটা গ্রামের স্কুল শিক্ষক আমেনা খাতুনের সঙ্গে বিয়ের দিনক্ষণ নির্ধারণ করা হয় ৪ নভেম্বর। শুক্রবার সন্ধ্যায় মাসুদ অরুণের ছোট ভাই মাসুদ আহমেদ লিজন ও আফসানা ফেরদৌস ক্যামি দম্পতির চুয়াডাঙ্গা জেলা শহরের কোর্টপাড়াস্থ জিএন টাওয়ারের বাসায় কাবিননামায় স্বাক্ষর করেন সাবেক এমপি মাসুদ অরুণ ও আমেনা খাতুন। পরে চুয়াডাঙ্গা জেলা শহরের অভিজাত হোটেল সাইদ প্যালেসে বরযাত্রীরা প্রীতিভোজে অংশ নেন।
মাসুদ মাহমুদ খুলনা মহাগর পর্যায়ে “সামাজিক সম্প্রীতি” কমিটির সদস্য মনোনীত
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী-সমাজসেবী, খুলনা মহানগর প্রাথমিক শিক্ষা কমিটির সদস্য ও বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক মাসুদ মাহমুদ স্থানীয় গন্যমান্য ব্যক্তি/বিশিষ্ট সমাজসেবকের কোটায় খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক কর্তৃক মহানগর পর্যায়ে সামাজিক সম্প্রীতি কমিটির সদস্য মনোনীত হয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের নির্দেশনা অনুযায়ী মেয়র কেসিসি সভাপতি ও বিভিন্ন ক্যাটাগরীতে মোট ২৩ জন ব্যক্তি এ কমিটির সদস্য মনোনীত হয়েছেন।
জাতীয় পার্টি খুলনা মহানগর আহ্বায়ক কমিটির শোক
খবর বিজ্ঞপ্তি
গত কাল শনিবার সকালে জাতীয় পার্টি খুলনা মহানগর আহ্বায়ক কমিটির সদস্য মল্লিক আসাদুজ্জামান আসার সহধর্মীনি মুন্নি মল্লিক (৫২) নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি———রাজিউন)। মরহুমার মৃত্যুতে গভীর শোক ও তার শোকসন্তপ্ত পারিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জাতীয় পার্টি খুলনা মহানগর ও জেলা শাখার নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন- জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জেলা জাপার সভাপতি জনাব শফিকুল ইসলাম মধু, মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. মহানন্দ সরকার, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, মহানগর জাপা’র সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন, কেন্দ্রীয় নেতা আলহাজ¦ ইসমাইল খান টিপু, ওয়াদুদ মোড়ল, শাহ মোঃ লায়েক উল্লাহ, অধ্যাপক গাউসুল আযম, আশরাফুল ইসলাম সেলিম, ফরহাদ হোসেন, রহমত আলী খান, আকরামুজ্জামান খান, আব্দুর রাজ্জাক হাওলাদার, প্রিন্স হোসেন কালু, মাসুম হায়দার, মাজহার জোয়ার্দার পান, অপূর্ব দত্ত নেকু, মোঃ শাহাবুদ্দিন, গাজী খোকন, আঃ গফ্ফার মোড়ল, কালা চান, মোঃ রাসেল হোসেন, হাসানুর রশিদ রাসেল, মোঃ জাহিদ, মোঃ নজরুল ইসলাম আজাদ, মোঃ কাওছার আলী, মোঃ দেলোয়ার হোসেন, তোবারক হোসেন তপু, মোল্লা মোঃ সাইফুল ইসলাম, কবির হোসেন দিপু, এস এম আনিছুর রহমান, মোস্তফা কামাল রিপন, মোঃ শহিদ হাওলাদার, শফিকুল ইসলাম বাচ্চু, জাহিদ হোসেন, মোঃ জাকির, এম এ কালাম, এম এ রব, মিন্টু হাওলাদার, বাবুল হাসান রাজু, মোঃ লাল, দিলরুবা খানম, শাহনাজ পরভীন, মোঃ হারুন, গাজী মোশাররফ হোসেন প্রমুখ।
খুলনায় তরিকুল ইসলামের স্মরণ সভা
সরকার পতন আতংকে ভুগছে : এ্যানি
খবর বিজ্ঞপ্তি
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বেলা ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে পালিত কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন জাতীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি।
মরহুম তরিকুল ইসলামকে গভীর শ্রদ্ধায় স্মরণ করে শহিদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, তার ত্যাগ, সাহস, অদম্য নেতৃত্বের গুণাবলী, চরম প্রতিকূল সময়েও দলের প্রতি আনুগত্য ও হাল ধরে রাখার দৃঢ়চেতা মনোভাব নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। সামরিক স্বৈরশাসক এরশাদের জান্তা সরকার অমানুষিক নির্যাতন চালিয়েও তাকে আদর্শচ্যুত করতে পারেনি। ওয়ান ইলেভেনের সরকারও তাকে বানোয়াট মামলায় হয়রানি করেছে।
বিএনপি বেশি বাড়াবাড়ি করলে খালেদা জিয়াকে আবারও জেলে পাঠানো হবে, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের কড়া প্রতিবাদ করে এ্যানি বলেন, সরকার পতন আতংকে ভুগছে। তারা ভয় পেয়েছে বলে বাগাড়ম্বর করে ভয় দেখাতে চাইছে। অনিয়ম দুর্নীতি লুটপাট, অর্থ আত্মসাৎ, বিদেশে পাচার, প্রশাসন, বিচার বিভাগকে কুক্ষিগত করা এবং মানুষের ভোট ও মতপ্রকাশের অধিকার কেড়ে নেয়ার অপরাধে আপনি কোন কারাগারে যাবেন সেটি আগে ঠিক করেন। শহীদ জিয়ার সৈনিকেরা রাজপথে নেমেছে। অবৈধ নিশিরাতের সরকারের পোষ্য বাহিনীর যে কোন চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা প্রস্তত।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল।
বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা আহবায়ক আমীর এজাজ খান, মহানগর সদস্য সচিব মো. শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম আহ্বায়ক কাজী মো. রাশেদ, খান জুলফিকার আলী জুলু, স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ইসা, আবুল কালাম জিয়া, আব্দুর রকিব মল্লিক, বদরুল আনাম খান, মাহাবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, আশরাফুল আলম খান নান্নু, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদি, হাসানুর রশিদ চৌধুরী মিরাজ, এনামুল হক সজল, আ. রাজ্জাক, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন, মুরশিদ কামাল, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, এহতেশামুল হক শাওন, এস এম মুর্শিদুর রহমান লিটন, নাজির উদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান, খন্দকার ফারুক হোসেন, অ্যাড মো. আলী বাবু, রফিকুল ইসলাম বাবু, সরদার আব্দুল মালেক, আবু সাইদ হাওলাদার আব্বাস, নাসির খান, মনির হাসান টিটু, ফারুক হোসেন হিলটন, তারিকুল ইসলাম, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, আক্কাস আলী, ফারুক হোসেন, আজিজা খানম এলিজা, নুরুল আমিন বাবুল, শামসুল বারিক পান্না, যুবদল নেতা আব্দুল আজিজ সুমন, স্বেচ্ছাসেবক দল নেতা আতাউর রহমান রুনু, ইউসুফ মোল্লা, নাসির হোসেন, মহিলা দল নেতা নিঘাত সীমা, ময়না বেগম, লুবনা ইয়াসমিন, মরিয়ম খাতুন মুন্নি, পাপিয়া পারুল, ছাত্রদল নেতা সৈয়দ ইমরান প্রমুখ।
দোয়া মাহফিল শেষে দলীয় কার্যালয়ের সামনে দুঃস্থ অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করা হয়।
আওয়ামীলীগ সরকারের আমলেই দেশে খেলাধুলার মান বেড়েছে –এমপি শেখ আফিল উদ্দিন
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল বলফিল্ড মাঠে বেনাপোল সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে শেখ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২২ ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ করা হয়। শনিবার বিকেলে বাগআচড়া ফুটবল একাদশ ও নাভারন ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয় ফাইনাল খোলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য, শেখ আফিল উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন শার্শা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু,বেনাপোল থানার অফিসার ইনজার্চ কামাল হোসেন। খেলায় নাভারন একাদশ বাগআচড়া একাদশকে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
এমপি বলেন, মাদক ছেড়ে খেলা করো, সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ো। আওয়ামীলীগ সরকারের আমলেই দেশে খেলাধুলার মান বেড়েছে। সারাবিশে^ ক্রিকেটের মাধ্যমে বাংলাদেশ পরিচিতি পয়েছে।
লুৎফুন নেছা লুৎফা ছিলেন সাংগঠনিক ও ধৈর্য্যশীল একজন নারী নেত্রী: সিটি মেয়র
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেছেন, লুৎফুন নেছা লুৎফা ছিলেন সাংগঠনিক ও ধৈর্য্যশীল একজন নারী নেত্রী। তার অনুপস্থিতি সেটাই প্রমান করে। তিনি বলেন, সংগঠন পরিচালনা করতে থানা এবং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগকে সচেষ্ট থাকতে হবে। মনে রাখতে হবে কয়েক মাস পরেই সিটি কর্পোরেশন নির্বাচন। এই নির্বাচনে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা মনোনীত প্রার্থীকে বিজয়ী করে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিতে হবে। সেজন্যে সকল ভেদাভেদ ভুলে গিয়ে লুৎফার মত কঠোর পরিশ্রম করে বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়ন করতে হবে।
গতকাল শনিবার বাদ মাগরিব খুলনা মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি কর্পোরেশনের সংরক্ষিত ১০ আসনের কাউন্সিলর লুৎফুন নেছা লুৎফার মৃত্যু বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত স্মরণ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় বক্তব্য রাখেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা। মহানগর আওয়ামী লীগ দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগ নেতা হালিমা ইসলাম, এ্যাড. সুলতানা রহমান শিল্পী, কাউন্সিলর পারভীন আক্তার, নূরীনা রহমান বিউটি।
এসময়ে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. আলমগীর কবির, প্যানেল মেয়র আলী আকবর টিপু, জাহাঙ্গীর হোসেন খান, এস এম আকিল উদ্দিন, মো. মোতালেব মিয়া, রনজিত কুমার ঘোষ, এস এম আসাদুজ্জামান রাসেল, কাউন্সিলর শামছু্িদ্দন আহমেদ প্রিন্স, পারভীন ইলিয়াছ, মমতাজ বেগম, বলাকা রায়, জেসমিন সুলতানা সম্পা, শারমিন রহমান শিখা, কাউন্সিলর সাহিদা বেগম, কাউন্সিলর কনিকা সাহা, কাউন্সিলর রেকসোনা কালাম লিলি, খাদিজা কবীর তুলি, এ্যাড. রাবেয়া ওয়ালী করবী, আফরোজা জেসমিন বিথী, সাবনাম সাবা, সাবিহা ইসলাম আঙ্গুরা, রেখা খানম, মামনুরা জাকির খুকুমনি, মাকসুদা খানম পাখি, মিনু, মো. সেলিম, আজিম, শাওন, মাহমুদুর রহমান রাজেস, রাহুলসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে লুৎফুন নেছা লুৎফার আক্তার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
দাকোপে পুলিশের অভিযানে আটক -৪
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপ থানার পুলিশের অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারী পরোয়ানা ভুক্ত ৩ জন ও তিউনিসিয়া ভোটকা মদসহ আরো ১ জনকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। শনিবার গভীর রাতে দাকোপ থানা অফিসার ইনচার্জ উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সুশান্ত কুমার পাল, এসআই নিত্য কুমার মন্ডল ও এএসআই আনিছুর রহমানসহ সংগীয় ফোর্সের সহায়তায় এ অভিযান চালানো হয়। এসময় বানিশান্তা ইউনিয়নের ভোজনখালী এলাকার মৃত মামসু সরদারের ছেলে এফসিআর (বন) পরোয়ানার আসামী ১। মিন্টু সরদার ২। রেজাউল সরদার। এছাড়াও বাজুয়া ইউনিগ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। অত্র দাকোপ থানার অফিসার ইনচার্জ জনাব উজ্জ্বল কুমার দত্ত এর নির্দেশনায় অত্র থানায় কর্মরত এসআই সুশান্ত কুমার পাল, এসআই নিত্য কুমার মন্ডল ও এএসআই আনিছুর রহমানসহ সংগীয় ফোর্সের সহায়তায় বানিশান্তা ইউনিয়নের ভোজনখালী এলাকায় মৃত সামসু সরদারের ছেলে এফসিআর (বন) পরোয়ানার আসামী ১। মিন্টু সরদার, ২। রেজাউল সরদার, এবং সিআর পরোয়ানার আসামী বাজুয়া ইউনিয়নের বাজুয়া এলাকার মৃত আমীর হাজমা খানের ছেলে মোঃ রফিকুল ইসলাম খান। অপর দিকে গোপন সংবাদের ভিক্তিতে এস আই মোঃ কাইয়ুম মুন্সি সংগীয় অফিসারদের সহায়তায় ২ বোতল তিউনিসিয়া ভোটকা মদসহ বানিশান্তা ইউনিয়নের ৫নং ওয়াডের মৃত আনুল বেপারীর ছেলে আলমগীর বেপারী (৫০)কে হাতে নাতে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।
ইসলামী আন্দোলন খুলনা মহানগর কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর কমিটির মাসিক সভা গতকাল শনিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নগরীর পাওয়ার হাউজ মোড়স্থ আইএবি মিলানায়তনে নগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন নগর সহ সভাপতি মাওঃ মুফতী মাহবুবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওঃ ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, প্রচার ও দাওয়াহ্ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, গাজী ফেরদাউস সুমন, মাওঃ আব্বাস আমিন, মোঃ মঈন উদ্দিন ভূইয়া, আলহাজ্ব মোঃ মোমিনুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মুফতী আমিরুল ইসলাম, এইচ এম খালিদ সাইফুল্লাহ, মাওঃ হাফিজুর রহমান, মাওঃ শায়খুল ইসলাম বিন হাসান, আলহাজ্ব মোঃ আমজাদ হোসেন, আলহাজ্ব আবু তাহের, মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, আলহাজ্ব আব্দুস সালাম, নির্বাহী সদস্য শেখ হাসান ওবায়দুল করীম, আবুল কালাম আজাদ প্রমুখ নেতৃবৃন্দ। সভায় কেন্দ্রীয় সার্কুলার অনুযায়ী বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
কালীগঞ্জে কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির নবগঠিত কমিটির নেতৃবৃন্দের অভিষেক অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
নবগঠিত বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতি (বিসিডিএস) এর কালীগঞ্জ উপজেলা কমিটির নেতৃবৃন্দের অভিষেক ও নকল ভেজালমুক্ত ঔষধ এর বাজার সৃষ্টি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১১ টায় ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভা অডিটরিয়ামে বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির কালীগঞ্জ শাখার সভাপতি সরোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সাংসদ আনোয়ারুল আজিম আনার।
অনুষ্ঠানে প্রধান আলোচকের বক্তৃতা করেন কেন্দ্রিয় কমিটির পরিচালক মোঃ আকতারুজ্জামান,কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ, ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক রহমত উল্লাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী,কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির জেলা সভাপতি রফিকুল করিম সোম, সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন কালীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সাবজাল হোসেন, সমিতির জেলা নেতা মোস্তাকিবুর রহমান ঝন্টু প্রমূখ। পরে প্রধান অতিথি সাংসদ আনোয়ারুল আজিম আনার বাংলাদেশ কেমিষ্টস্ এন্ড ড্রাগিষ্টস্ সমিতির কালীগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি হিসেবে সরোয়ার হোসেন ও সাধারন সম্পাদক হিসেবে মাহমুদ হাসান লিটনসহ নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দকে সকলের সামনে পরিচয় করিয়ে দেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ পৌর ব্যবসায়ী সমিতির সাধারন সম্পাদক এমদাদুল ইসলাম ইনতা।
ডাঃ কাজী হামিদ আসগরের মৃত্যুতে খুলনা মহানগর বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি,বিএমএ খুলনার সাবেক সভাপতি ও খুলনা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ কাজী হামিদ আসগরের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল গতকাল সন্ধ্যায় খুলনা সিটি কর্পোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু পরিষদ খুলনা মহানগর শাখার সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টুর সভাপতিত্বে আয়োজিত এই শোক সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
পরিষদের সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুর রহমান তৌহিদের সঞ্চালনায় শোক সভায় স্মৃতিচারণ করে বক্তৃতা করেন বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক কাজী রেহান সোবহান,মরহুমের পুত্র ডাঃ কাজী ইরফান সোবহান,বীর মুক্তিযোদ্ধ শ্যামল সিংহ রায়,ডাঃ শামসুল আহসান মাসুম,প্রফেসর ডাঃ বঙ্গকমল বসু,অধ্যাপক সাধন ঘোষ,প্রফেসর এম আবুল বাসার মোল্লা,অধ্যাপক ড. সোবহান মিয়া,প্রফেসর সৈয়দা লুৎফুন নাহার,অধ্যাপিকা রুনু ইকবাল,প্রকৌশলী মাহমুদুল হাসান রানা, প্রকৌশলী ড. রাফিজুল ইসলাম, প্রকৌশলী এনায়েতুল বাবর,মামুনুল আবেদীন,তালুকদার রাশেদ মাহমুদ,হালিমা ইসলাম,প্রতাপ কুমার বিশ্বাস,ফয়েজুল হক রুবেল,আফরোজা খানম বীথি,সুরাইয়া পারভীন,ইমরুল কায়েস,ডাঃ মোঃ হাসান প্রমুখ।
শোক সভায় বক্তারা বলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ কাজী হামিদ আসগার ছিলেন সর্বজন প্রিয় একজন খাঁটি দেশপ্রেমিক ও বঙ্গবন্ধুর আর্দশের সৈনিক। তিনি আজীবন সাধারণ মানুষের সেবায় আত্মনিয়োগ করে গেছেন। তাঁর মৃত্যুতে খুলনার মানুষ একজন সজ্জন চিকিৎসককে হারালো। তাঁর অভার পূরণ হবার নয়। শোকসভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সাংবাদিক এস এম মহিদার রহমানের মেজ ভাইয়ের মৃত্যুতে শোক
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের সভাপতি, সাতক্ষীরা প্রেসক্লাবের সদস্য এবং জাতীয় দৈনিক ভোরের পাতা’র জেলা প্রতিনিধি সাংবাদিক এস এম মহিদার রহমানের মেজ ভাই বিশিষ্ট ব্যবসায়ী ছৈয়েদার রহমান (সৈয়দ) গত বৃহঃবার রাত ১০টা ৩০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি………রাজিউন)। তিনি গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি চিকিৎসাধীন ছিলেন। শুক্রবার জুম্মা নামায বাদ মরহুমের নামাযে জানাযা সাতক্ষীরা কালেক্টরেট জামে মসজিদে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে মরহুমকে নেবাখালী পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন সাতক্ষীরা জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন সহ সভাপতি এম ঈদুজ্জামান ইদ্রিস, সহ সভাপতি মাসুদুর জামান সুমন, সহ সভাপতি মোঃ মনিরুজ্জামান তুহিন,সাধারণ সম্পাদক কে এম আনিসুর রহমান, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী আলী সুজয়, যুগ্ন সাধারণ সম্পাদক সৈয়দ রফিকুল ইসলাম শাওন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সামাদ, সাংগঠনিক সম্পাদক তৌফিকুজ্জামান লিটু, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রমজান আলী, অর্থ সম্পাদক মীর আবু বকর, আইন সম্পাদক কাজী আব্দুলাহ আল হাবিব, দপ্তর সম্পাদক মাজহারুল ইসলাম, প্রচার সম্পাদক জি এম সোহরাব হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মোঃ মোতাহার নেওয়াজ মিনাল, ক্রীড়া সম্পাদক মোঃ ফিরোজ হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল হোসেন, সমাজকল্যাণ সম্পাদক এ এস এম শাহনেওয়াজ মাহমুদ রনি, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ হাসান গফুর, কার্যকরী সদস্য শেখ আব্দুল ওয়াজেদ কচি, মোঃ আবু তালেব মোল্লা, মোঃ জাহাঙ্গীর আলম কবির, মোঃ আমিরুজ্জামান বাবু, শামীম পারভেজ, এস এম শহিদুল ইসলাম, শেখ আহসানুর রহমান রাজীব, এস এম তৌহিদুজ্জামান, মীর মোস্তফা আলী, মোঃ জাকির হোসেন মিঠু , মোঃ আকবর কবির, মোঃ মনিরুজ্জামান মনি, শহিদুল ইসলাম শহিদ, এস এম আবুল কালাম আজাদ, শেখ রেজাউল ইসলাম বাবলু, জি এম মুজিবুর রহমান, সাইফুল বারী সফু, সৈয়দ রেজাউল করিম বাপ্পা, সরদার জিল্লুর রহমান, প্রভাষক নাজমুল হক, গাজী সুলতান আহমেদ, মোঃ অহিদুজ্জামান প্রমুখ।
ফকিরহাটের কাটাখালী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে অটোভ্যান চালক নিহত
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড মোড়ে সিমেন্টের ক্লিনিংকার বোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহাঙ্গীর গাজী (৪২) নামের একজন ভ্যান চালক নিহত হয়েছেন। শনিবার (৫ই নভেম্বর) সকাল ১১টার দিকে কাটাখালী বাসস্ট্যান্ড মোড়ে এদুর্ঘটনা ঘটে। নিহত জাহাঙ্গীর গাজী লখপুর ইউনিয়নের ভবনা গ্রামের হাজরা গাজীর পুত্র। কাটাখালী হাইওয়ে থানা পুলিশ গাড়ীটিকে আটক করলেও চালক ও তার সহকারী পালিয়ে যায়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উক্ত দিন সকাল ১১টার দিকে খুলনা হতে সিমেন্টের ক্লিনিংকার বোঝাই একটি ট্রাক মোংলার দিকে যাওয়ার সময় অটোভ্যান চালক জাহাঙ্গীর গাজী তার নিদ্ধারিত সিটে না বসে বামপার্শ্বে যাত্রীর আসনে বসে ভ্যানটি চালাচ্ছিল। হঠাৎ ট্রাকটি আসলে সে নিয়ন্ত্রন হারিয়ে ট্রাকের পিছনের চাকার ভিতর চলে যায়। ফলে ঘটনা স্থলেই তার মূত্যু হয়। কাটাখালী হাইওয়ে থানার ওসি মোঃ মিজানুর রহমান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহযোগি পালিয়ে গেছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তন্তর করা হবে।
বঙ্গবন্ধুর সমাধিতে শেখ হেলাল উদ্দীন কলেজের শ্রদ্ধা নিবেদন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়ায় অবস্থিত শেখ হেলাল উদ্দীন সরকারি কলেজের পক্ষ থেকে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। শনিবার (৫ই নভেম্বর) দুপুরে কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও ফকিরহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ ও বাগেরহাট-০১ আসনের সংসদ সদস্য জননেতা শেখ হেলাল উদ্দিন এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন শিক্ষকগণ।
শেখ হেলাল উদ্দিন সরকারি কলেজের অধ্যক্ষ বটু গোপাল দাশ জানান, জাতির পিতার ভ্রাতুষ্পুত্র ও জননেতা শেখ হেলাল উদ্দীন এমপি নামে প্রতিষ্ঠিত কলেজটি সদ্য সরকারি হওয়ায় বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানাতে এসেছেন। এসময় বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান শিক্ষকেরা। পরে ’৭৫ এর ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন মাউশির আঞ্চলিক পরিচালক প্রফেসর হারুন অর রশীদ, সহকারী পরিচালক প্রফেসর এনামুল হক, কলেজ পরিচালনা পরিষদের সদস্যবৃন্দ, শিক্ষক কর্মচারীবৃন্দ।
কেশবপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কেশবপুর প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে ৫ নভেম্বর ৫১তম জাতীয় সমবায় দিবস-২০২২ উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর-৬ কেশবপুর সংসদীয় আসনের সংসদ সদস্য ও যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম ও উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার নাসিমা খাতুন, সহকারী অধ্যাপক মছিহুর রহমান, সমবায়ী মহিউদ্দীন প্রমুখ। অনুষ্ঠানে উপজেলার ১২ টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কৃত করা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সমবায়কে গুরুত্ব দিয়েছেন: সালাম মূর্শেদী এমপি
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়ের গুরুত্ব বিবেচনা করে দেশের সংবিধানে সমবায়কে মালিকানার দ্বিতীয় খাত হিসেবে নির্ধারণ করেন। বঙ্গবন্ধুর অন্যতম উন্নয়ন দর্শন ছিল সমবায়। গ্রামীণ অবকাঠামো পরিকল্পিতভাবে নির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন ‘আমার গ্রাম আমার শহর’ সহ অনেক মেগা প্রকল্প ও পদক্ষেপ নিয়েছেন।
জাতির পিতা চেয়েছিলেন গ্রাম ভিত্তিক সমবায়ের মাধ্যমে সম্মিলিত উদ্যোগকে জনগণের উন্নয়নে কাজে লাগাতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অনুরূপভাবে দেশের সামগ্রিক উন্নয়ন এবং বিশেষ করে পিছিয়ে পড়া জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়নে সমবায়কে বিশেষ গুরুত্ব দিয়েছেন।
সকল সমবায়ীকে শুভেচ্ছা জানিয়ে সংসদ সদস্য বলেন, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ সমবায়ের মাধ্যমে দারিদ্র্যমোচন ও আর্থ-সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমানে দেশে প্রায় ১ লাখ ৯৬ হাজার সমবায় সমিতি রয়েছে, যার ব্যক্তি সদস্য প্রায় ১ কোটি ১৭ লাখ।
তিনি আরো বলেন, সমবায় দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহন, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
সমবায় কার্যক্রমে স্বচ্ছতা ও গতিশীলতা আনতে আইন করা হয়। সমবায় খাতে বাজেট বৃদ্ধিসহ প্রশিক্ষণ, আর্থিক ও উপকরণ সহায়তা প্রদানের কারণে সমবায়ীদের জীবনমান ও সামাজিক উন্নয়ন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
গ্রামের মানুষের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, অবকাঠামো উন্নয়নের মাধ্যমে উন্নত গ্রামীণ জীবনযাপনের সুযোগ ও গ্রাম থেকে শহরমুখী জনস্রোত কমাতে এ প্রকল্প ভূমিকা রাখবে।
আওয়ামী লীগ সরকার ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করে যাচ্ছেন। আশা করি, সরকারের এ লক্ষ্য পূরণে দেশের সমবায় সংগঠনগুলো অগ্রণী ভূমিকা রাখবে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় ক্ষুধা-দারিদ্র্যমুক্ত বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তুলতে আমরা সকলে মিলে সক্ষম হব। ইনশাল্লাহ।
জাতীয় সমবায় দিবসের এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’কে সামনে রেখে রূপসা, তেরখাদা ও দিঘলিয়া উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে, আলোচনা সভা অনুষ্ঠান শনিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় অফিসার্সক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
রুপসা উপজেলার নির্বাহী কর্মকর্তা রুবাইয়া তাছনিম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কামাল উদ্দিন বাদশা, ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, জাতীয় ক্রীড়া ব্যাক্তিত্ব মিস্টার আজাদ আবুল কালাম, কৃষি কর্মকর্তা মো: ফরিদুজ্জামান, মৎস্য কর্মকর্তা বাপী কুমার দাস, কর্মকর্তা প্রশান্ত কুমার ব্যনার্জী।
এ সময় বক্তৃতা করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডা:প্রদীপ কুমার মজুমদার, সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান, নির্বাচন কর্মকর্তা মোল্লা নাসির আহমেদ, বিআরডিবি কর্মকর্তা তারেক আজিজ, আইসিটি কর্মকর্তা মো:রেজাউল করিম,মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম, যুব উন্নয়ন কর্মকর্তা মো: বজলুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, সুশীল পাল, আশিষ রায় প্রমূখ।
তেরখাদা উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইসচেয়ারম মোঃ শারাফাত হোসেন মুক্তি, উপজেলা প্রকৌশলী শেখ ওয়ালিদ ইবনে হাসান, সমবায় কর্মকর্তা মোঃ আব্দুল মতিন, বিআরডিবির চেয়ারম্যান মোঃ সালাউদ্দিন। সভায় বিভিন্ন এলাকার সমবায়ী উপস্থিত ছিলেন।
দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুবুল আলম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, দিঘলিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (দায়িত্ব প্রাপ্ত) রিপন কুমার সরকার, সমবায় অফিসের সহকারী পরিদর্শক মোঃ জাহিদুর রহমান ও মোঃ হেকমত আলী,বিশিষ্ট সমবায়ী মোঃ গোলাম মোস্তফা সহ সুধীজন,সাংবাদিক বৃন্দ।
বটিয়াঘাটায় ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে “বন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে গতকাল শনিবার বেলা ১১ টায় ৫১ তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভা সমবায় কর্মকর্তা জান্নাতুননেছা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্থানীয় পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউসিবিএল এর চেয়ারম্যা এসএম ফরিদ রানা, অবঃ ওসি নিখিল চন্দ্র মন্ডল, কাল্ব’র সভাপতি সমীর কুমার মন্ডল, সহকারী সমবায় কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল, নিপা মন্ডল সহ বিভিন্ন সমিতির সমবায়ীবৃন্দ ও গণমাধ্যম কর্মী।
ডুমুরিয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা বিএনপির আয়োজনে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। দলকে গতিশীল করতে শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা মোশাররফ হোসেন মফিজের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইফুর রহমান মিঠু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি নেতা সাইফুজ্জামান খান ও রাহাত আলী বা”চু। বক্তৃতা করেন শেখ সরোয়ার হোসেন, শেখ হাফিজুর রহমান, মোঃ ইসমাইল হোসেন, সরদার আঃ মালেক, গাজী আব্দুল হালিম, শেখ দিদারুল হোসেন দিদার, শেখ শাহিনুর রহমান, অরুন কুমার গোলদার, মশিউর রহমান লিটন, শেখ ফরহাদ হোসেন, আমিনুর রহমান মোড়ল, মাষ্টার আমিরুল ইসলাম, শেখ শাহিনুর রহমান শাহিন, আঃ সালাম মহলদার, আহম্মদ আলী ফকির, বিএম জহুরুল হক, হুমায়ূন কবির স্বপন, শহিদুল মোড়ল, হেমায়েত রশিদ খান, জিএম আমানউল্লাহ, সরদার দৌলত হোসেন, সোনা গাজী, শাহানুর রহমান, আজমল হুদা মিঠু,সায়েদুজ্জামান বাবু, খান শফিকুল ইসলাম, সরদার শহিদুল ইসলাম, আঃ সালাম, শেখ আঃ গফফার প্রমূখ।
বালু ফেলা জায়গার সংকটে বাঁধাগ্রস্থ হয়ে পড়েছে মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্প
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলা বন্দরের ইনারবার ড্রেজিং প্রকল্পের বালু ফেলার জন্য পশুর চ্যানেলের পশ্চিম পাড়ে বানীশান্তায় ৩শ একর জমি হুকুম দখল করা হয়েছে। হুকুম দখলকৃত ওই জমির মালিকদের ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৭ কোটি টাকা খুলনা জেলা প্রশাসককে বুঝিয়েও দিয়েছেন মোংলা বন্দর র্কর্তৃপক্ষ। কিন্তু তারপরও দীর্ঘ কয়েক মাস অতিবাহিত হয়ে গেলেও অজ্ঞাত কারণে খুলনা জেলা প্রশাসকের গড়িমসির পাশাপাশি জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে ওই জমিতে বালু ফেলার উপযোগী করে বন্দরকে বুঝিয়ে দেয়ার তেমন কোন উদ্যোগ না থাকায় চলমান ড্রেজিং প্রকল্পটি হুমকির মুখে পড়েছে। বন্দর ব্যবহারকারী-শ্রমিক-কর্মচারীদের দাবী যে কোনভাবেই হোক এ ড্রেজিং চলমান রাখতে হবে, নতুবা অচল হয়ে পড়বে এ বন্দর। সেই সাথে বন্ধের উপক্রম হবে রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ইপিজেড, মেট্টারেল, রুপপুর পারমাণবিক কেন্দ্র ও বঙ্গবন্ধু রেলসেতুসহ প্রতিবেশী দেশের সাথে ট্রানজিটও। ফলে জাতীয় অর্থনীতিতেও এর ব্যাপক বিরুপ প্রভাব পড়বে। তবে ড্রেজিংয়ের এ জটিলতা নিয়ে খুলনা জেলা প্রশাসক বলেন, টাকা আমাদের কাছে জমা রয়েছে, আবেদন করলেই তাদেরকে ক্ষতিপূরণের টাকা বুঝিয়ে দেয়া হবে। প্যাকেজ
মোংলা বন্দর কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) ও ইনারবার ড্রেজিং প্রকল্প পরিচালক মো: শওকত আলী জানান, সম্প্রতি শেষ হয়েছে মোংলা বন্দরের আউটারবার ড্রেজিং প্রকল্পের কাজ। যার ফলে এখন বড় বড় জাহাজ আসছে বন্দর চ্যানেলের হাড়বাড়ীয় পর্যন্ত। আর তার পরপরই শুরু হয়েছে ইনারবার ড্রেজিং প্রকল্পের কাজ। ২০২১ সালের মার্চে ৭৯৪ কোটি টাকা ব্যয়ে শুরু হয় এ ইনারবার ড্রেজিংয়ের কাজ। চ্যানেলটির হাড়বাড়ীয়ার পর জয়মনিরঘোল থেকে শুরু করে এ খনন কাজ হবে বন্দর জেটি পর্যন্ত। কিন্তু ইতমধ্যে চ্যানেলের জয়মনি-চিলা এলাকার হুকুম দখলকৃত জমিতে খননকৃত বালু ফেলা হয়েছে, তাতে খনন হয়েছে চ্যানেল, বেড়েছে নাব্যতাও। কিন্তু পশুর নদীর পূর্ব পাড়ের হুকুম দখলকৃত জয়মনি-চিলার সকল জায়গা ভরাট হয়ে গেলেও এখন পশ্চিম পাড়ের খুলনার দাকোপের বানীশান্তায় বালু ফেলার প্রস্তুতি রয়েছে বন্দর কর্তৃপক্ষের। খুলনার দাকোপ উপজেলার বানীশান্তা এলাকায় ইতোমধ্যে তিনশ একর জমি হুকুম দখল করে ক্ষতিপূরণ বাবদ প্রায় সাড়ে ৭ কোটি টাকা বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে বুঝিয়ে দেয়া হয়েছে খুলনা জেলা প্রশাসককে। গত ৮ জুন বন্দর কর্তৃপক্ষ এ টাকা জেলা প্রশাসককে বুঝিয়ে দিলেও জমির মালিকদের ক্ষতিপূরণের টাকা হস্তান্তরে তেমন কোন উদ্যোগ নেই জেলা প্রশাসকের। তাই অজ্ঞাত কারণে এ প্রকল্প বাস্তবায়নে জেলা প্রশাসকের কর্মকান্ডের ধীর গতিতে হতাশা প্রকাশ করেছেন বন্দর কর্তৃপক্ষ। ফলে অনেকটা বাঁধাগ্রস্থ অবস্থার সৃষ্টি হয়েছে এ ইনারবার ডেজিংয়ে প্রকল্পে। প্রকল্প পুরোপুরি বাস্তবায়ন করা না গেলে নাব্যতা সংকটে এ বন্দর অচল হয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা। তাই যে কোন প্রকারেই এ চ্যানেলের নাব্যতা ঠিক রাখতে এবং বড় বড় জাহাজ ভিড়ার সুযোগ সৃষ্টিতে ড্রেজিং বাস্তবায়নের দাবী জানিয়েছেন বন্দরের আমদানী-রপ্তানীকারক ও শ্রমিক-কর্মচারীসহ বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠন।
মোংলা বন্দর ব্যবহারকারী বাংলাদেশ শিপিং এজেন্ট এ্যাসোসিয়েশনের সিনিয়র সহ-সভাপতি সৈয়দ জাহিদ হোসেন, মোংলা বন্দর শিল্প এলাকার ওমেরা এলপিজিসহ বহুজাতিক প্রতিষ্ঠান ইষ্ট কোস্ট গ্রুপের কর্ণধর আজম জে চৌধুরী ও মোংলা বন্দর শ্রমিক-কর্মচারী সংঘের সাধারণ সম্পাদক ওমর ফারুক সেন্টু বলেন, চলমান ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়ন করা না গেলে জাহাজ আসতে না পারায় অচলাবস্থ হলে এর নেতিবাচক প্রভাব পড়বে মোংলা বন্দরসহ দেশীয় ও আর্ন্তজাতিক বাণিজ্যে। নাব্যতা সংকটে বন্দরে অচলাবস্থার সৃষ্টি হয়ে বন্ধের উপক্রম হবে বাগেরহাটের রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্র, ঢাকা মেট্টোরেল প্রকল্প, পাবনার রুপপুর পারমাণবিক কেন্দ্র, সিরাজগঞ্জের বঙ্গবন্ধু রেল সেতু, মোংলা ইপিজেড, বাগেরহাটের রামপালের ফয়লার খান জাহান আলী বিমান বন্দর, খুলনা-মোংলা রেললাইনের মত দেশের গুরুত্বপূর্ণ মেগা প্রকল্পগুলো। আমরা ব্যবসায়ীরা মারাত্মকভাবে ক্ষতির সম্মুখীন হয়ে পড়বো। এছাড়া বন্দর সংশ্লিষ্ট হাজার হাজার মানুষ ব্যবসা ও কর্মহীন হয়ে পড়বেন। না খেয়ে থাকতে হবে বন্দরের প্রাণ শ্রমিক-কর্মচারীদেরকেও। তাই যে কোন প্রকারে হলেও ইনারবার ড্রেজিং প্রকল্প বাস্তবায়নের দাবী তাদের।
মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এডমিরাল এম মুসা বলেন, অনেক আগেই খুলনা জেলা প্রশাসককে বানীশান্তার হুকুম দখলকৃত জমির ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়া হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত জমির মালিকদের ক্ষতিপূরণ দিয়ে ওই জমিতে বালু ফেলার ব্যবস্থা করে দিচ্ছেন না জেলা প্রশাসক। টাকা দিয়ে দেয়া হয়েছে, এখন তো ক্ষতিপূরণ বুঝিয়ে দিয়ে সেখানে বালু ফেলার ব্যবস্থা করে দেয়ার দায়িত্ব জেলা প্রশাসকেরই। বুঝছি না কি কারণে সময়ক্ষেপণ করছেন জেলা প্রশাসক। এমন হলে তো এ প্রকল্প বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে। আর এটি বাস্তবায়ন করা না গেলে চরম ঝুঁকিতে পড়বে এ বন্দর।
খুলনা জেলা প্রশাসক মনিরুজ্জামান তালুকদার বলেন, ইতিমধ্যে ৯ একরের মত জমি মালিকদের তাদের ক্ষতিপূরণের টাকা দিয়ে দেয়া হয়েছে। যারা আবেদন করেছিলেন তাদেরকেই ক্ষতিপূরণ বাবদ এ টাকা প্রদাণ করা হয়। এই মুহুর্তে নতুন কোন ক্ষতিপূরণের চাহিদার আবেদনপত্র পেন্ডিং নেই। পরে কেউ আর আবেদন করেনি, তাই তাদেরকে আমরা ক্ষতিপূরণ দিতে পারিনি। টাকা জমা আছে, আবেদন করলেই টাকা দিয়ে দেয়া হবে।
উল্লেখ্য, মোংলা বন্দর কর্তৃপক্ষ, খুলনা জেলা প্রশাসন ও জমির মালিকদের সমন্বয়হীনতার কারণে বানীশান্তায় বালু ফেলার ফয়সালা না হওয়ায় ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়নে অনিশ্চতা দেখা দিয়েছে। এমতাবস্থায় চলমান এ প্রকল্পের মেয়াদ ও ব্যয় বেড়েই চলেছে। এতে ব্যয় বাড়ছে আরো দেড়শ কোটি টাকা। আর মেয়াদ বেড়ে দাঁড়িয়েছে ২০২৪ সালে ৩০ জুন পর্যন্ত। যা শেষ হওয়ার কথা ছিল এ বছরের ৩০ জুন। তবে এখন পর্যন্ত এ প্রকল্পের মাত্র ৪৬ ভাগ কাজ সম্পন্ন হয়েছে।
পাইকগাছায় মন্দ্রির উদ্বোধন
পাইকগাছা প্রতিনিধি
পাইকগাছা কয়রার সিদ্ধান্তে চন্ডিপুরে প্রনব মঠ(মন্দ্রির)উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে সাড়ে দশ টায় বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের মহাসচিব আইনজীবী গোবিন্দ চন্দ্র পরামানিক (ভার্চুয়ালি) ওই মন্দ্রির উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন, ফরিদপুর ভাঙ্গা প্রণব মঠ সেবাশ্রমের মহারাজ স্বামী বিশ্বপ্রাণানন্দ, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের খুলনা জেলা সাধারণ সম্পাদক প্রভাষক সুশান্ত কুন্ড, পাইকগাছা হিন্দু মহাজোটের সভাপতি শিবু প্রসাদ সরকার, সম্পাদক রবিন্দ্র নাথ কর্মকার, সহ-সভাপতি প্রজিৎ কুমার রায়, শিক্ষা বিষয়ক সম্পাদক প্রশান্ত সরকার, প্রভাষক বিধান চন্দ্র হালদার, ভবতোষ কুমার রপ্তান, ভবতোষ কুমার বিশ্বাস, কনক চন্দ্র সরকার, শংকর কুমার শাহা, তুষার কান্তি সরকার, চিকিৎসক সাধন কুমার বিশ্বাস, বিশ্বজিৎ সিংহ, বিধান হালদার, দেবপ্রসাদ, অজিত ঢালী, বিবেক মন্ডল, দেব্রত তফফদার প্রমুখ।
৫১তম জাতীয় সমবায় দিবসে পাইকগাছায় র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান
পাইকগাছা প্রতিনিধি
৫১তম জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে পাইকগাছা উপজেলা প্রশাসন, সমবায় কার্যালয় ও সমবায়ীবৃন্দের আয়োজনে র্যালি, আলোচনা সভা ও সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে দিবসটির সূচনা লগ্নে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলন, একটি বর্ণাঢ্য র্যালি
প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে সংযুক্ত ছিলেন, খুলনা ৬ (পাইকগাছা – কয়রা)’র সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু। দিবসটির তাৎপর্য তুলে ধরে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোঃ বেনজির আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, রাড়ুলী কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিঃ সভাপতি মোঃ মোস্তফা কামাল জাহাঙ্গীর, পাইকগাছা ইউসিসিএ লিঃ সভাপতি মোঃ আব্দুল খালেক গাজী, সমাজ সেবা কর্মকর্তা সরদার আলী আহসান, বন কর্মকর্তা প্রেমানন্দ রায়, ইউপি চেয়ারম্যান কাজল কান্তি বিশ্বাস, পল্লী সঞ্চয় ব্যাংক ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, ইন্সট্রাক্টর রিসোসসেন্টার মোঃ ঈমান উদ্দিন, পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা বিপ্লব কান্তি বৈদ্য, সহকারী শিক্ষা কর্মকর্তা দেবাশীষ দাশ। সমবায়ী ময়নুল ইসলাম ও পঞ্চানন সানা’র সঞ্চালনায় বিভিন্ন সমবায় সমিতি লিঃ এর সভাপতি- সম্পাদকদের মধ্যে বক্তৃতা করেন, বিদ্যুৎ ঘোষ, অমরেন্দ্র নাথ মন্ডল, জিএম শুকুরুজ্জামান, শেখ ফজলুর রহমান,
বিজন রায়, অশোক কুমার ঘোষ, কামরুল ইসলাম গাইন, দ্বিজেন্দ্র নাথ মন্ডল, ভল্টন মন্ডল, শফিকুল ইসলাম, মনিরুল ইসলাম, বিষ্ণুপদ রায়, শিবপদ দাশ সহ অন্যান্য সমবায়ীবৃন্দ। আলোচনা সভা শেষে আয়োজকরা বিভিন্ন সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করেন।
কয়রায় জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
কয়রা(খুলনা)প্রতিনিধি
কয়রা উপজেলা প্রশাসন ও সমবায় অফিসের উদ্যোগে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালন উপলক্ষে র্যালী, আলোচনা সভা ও সনদপত্র বিতরন করা হয়। গতকাল শনিবার সকাল ১০ টায় এ উপলক্ষে এক র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মোঃ শাহাদাত হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এস এম শফিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাডঃ কোমলেশ কুমার সানা, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডাঃ মুস্তাইন বিল্যাহ ও উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ আমিনুল হক। প্রধান শিক্ষক এস এম নুরুল আমিন নাহিনের পরিচালনায় এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ আব্দুল্লাহ আল মামুন। আরও বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুজিত কুমার রায়, এস এম খায়রুল আলম, সমবায়ী মফিজুল ইসলাম, সুলতানা মিলি, সমবায় অফিসের সহকারী পরিদর্শক দিপন জোয়ার্দার,মোঃ হাফিজুর রহমান, হিমাদ্রী কুমার ঢালী প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক সহ উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে সমবায়ীদের মাঝে সনদপত্র বিতরন করা হয়।
দাকোপে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পালন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
“বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেষ্টুন ও বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সমবায় দপ্তরের সহকারী অফিসার লস্কর সাহাবুর রহমান। অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শুকতারা সমবায় সমিতির সভাপতি আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন সমবায়ী বিশ্বজিত বালা, শিখা বৈদ্য, বিশ্বজিত মন্ডল, গাজী আবুল বাশার, কমলা গাইন, রুপালী রায়, অনিতা গাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।
দাকোপে বর্ণাঢ্য আয়োজনে সমবায় দিবস পালন
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দাকোপে নানা আয়োজনে ৫১ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকালে দাকোপ উপজেলা পরিষদ চত্বর থেকে ব্যানার ফেষ্টুন ও বাদ্যযন্ত্র সহকারে এক বর্ণাঢ্য র্যালী চালনা বাজার প্রদক্ষিন করে। এরপর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দাকোপ উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। দাকোপ উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় দপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তৃতা করেন সমবায় দপ্তরের সহকারী অফিসার লস্কর সাহাবুর রহমান। অতিথি হিসাবে বক্তৃতা করেন চালনা পৌরসভার মেয়র সনত কুমার বিশ্বাস, দাকোপ উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড়, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা আকতার, বীরমুক্তিযোদ্ধা আবদুল ওয়াহেদ গাজী, দাকোপ প্রেসক্লাবের সভাপতি শিপন ভূইয়া, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও শুকতারা সমবায় সমিতির সভাপতি আজগর হোসেন ছাব্বির। বক্তৃতা করেন সমবায়ী বিশ্বজিত বালা, শিখা বৈদ্য, বিশ্বজিত মন্ডল, গাজী আবুল বাশার, কমলা গাইন, রুপালী রায়, অনিতা গাইন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দিশারী সমবায় সমিতির ম্যানেজার নিখিলেশ বর্মন।
রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রাখতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে: খুলনা সংবাদপত্র পরিষদ
খবর বিজ্ঞপ্তি
খুলনা সংবাদপত্র পরিষদের নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুর ১২টায় খুলনা প্রেসক্লাবের হুমায়ূন কবীর বালু মিলনায়তনে পরিষদের সভাপতি মোহাম্মদ আলী সনির সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। পরিষদের সাধারণ সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় সভার শুরুতেই হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে এবং মহান মুক্তিযুদ্ধে সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে দাড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপরে নবনির্বাচিত সকল সদস্যকে পরিচয় করিয়ে দেয়া হয়। সভায় বক্তব্য করেন, সহ-সভাপতি এস এম সাহিদ হোসেন ও মো. তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিলটন, কোষাধ্যক্ষ আসিফ কবীর, নির্বাহী সদস্য মো. আশরাফুল ইসলাম, মকবুল হোসেন মিন্টু, এস এম নজরুল ইসলাম, মোস্তফা সরোয়ার, এ্যাড. ড. জাকির হোসেন।
এসময়ে উপস্থিত সদস্যরা বলেন, সংবাদপত্র একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এই চতুর্থ স্তম্ভ টিকে না থাকলে সরকার এবং রাষ্ট্রের অপূরণীয় ক্ষতি হয়ে যাবে। বর্তমান সরকারের সময়ে অসংখ্য উন্নয়ন কাজ হচ্ছে। কিন্তু ওই সকল কাজের টেণ্ডারের তেমন কোন বিজ্ঞাপন সংবাদপত্রে দেয়া হয়না। ফলে বাজারের উর্ধ্বগতিতে সংবাদপত্রের টিকে থাকা দুরহ হয়ে পড়েছে। সেজন্যে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভকে টিকিয়ে রাখতে সরকারকে আরো গুরুত্ব দিতে হবে।
সভায় বার্ষিক কর্ম পরিকল্পনা গ্রহণ করা হয়। এবং ব্যাংকিং হিসাব সহ দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত হয়। সকল সংবাদপত্র মালিকরা ঐক্যবদ্ধ হয়ে গণতান্ত্রিক ধারাকে অব্যহত রাখতে খুলনার উন্নয়নসহ মানুষের সার্বিক সুযোগ সুবিধা সংবাদপত্রের মাধ্যমে সরকার তথা দেশবাসির কাছে তুলে ধরারও সিদ্ধান্ত হয়।
এছাড়া আগামীতে অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে খুলনা সংবাদপত্র পরিষদ ও খুলনা প্রেসক্লাবের দায়িত্ব ও গুরুত্ব তুলে ধরার সিদ্ধান্ত হয়।
কেয়ারটেকার কর্তৃক ২১ লাখ টাকা চুরির ঘঁনায় মালিকের সংবাদ সম্মেলন
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলা মাইলবাড়িয়া গ্রামের দেলোয়ার হোসেন দীর্ঘ ৮ বছর কেয়ারটেকার ছিলেন যশোর শহরের পুরাতন কসবার নাজমুল হাসান খসরুর বাড়িতে। দীর্ঘদিনের সম্পর্কে সবার বিশ্বস্থতা অর্জন করেন দেলোয়ার। সেই বিশ্বস্থতার সুযোগে একে একে ২১ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গতকাল সকালে মহেশপুর প্রেসক্লাবে উপস্থিত সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করেন ভুক্তভোগী বাড়ির মালিন নাজমুল হাসান খসরু।
লিখিত অভিযোগে নাজমুল হাসান খসরু জানান, ২০১৪ সালের মে মাস হতে দেলোয়ার হোসেন তার বাড়িতে কেয়ারটেকারের চাকুরি নেন। কর্ম জীবনে সহজ সরল দেলোয়ার বিশ্বস্থতা অর্জন করে পরিবারের সকলের মন জয় করে নেন। সবার বিশ্বাসের সুযোগ নিয়ে দেলোয়ার মেতে উঠেন নোংরা খেলায়। সুযোগ বুঝে একে একে হাতিয়ে নিয়েছেন মালিকের ২১ লাখ টাকা। সর্বশেষ ২০২২ সালের ১লা আগস্ট রাতে ষ্টিল আলমারির নকল চাবি তৈরী করে ৪৩ হাজার টাকা চুরি করেন। এ সময় দেলোয়ার চুরিকৃত টাকাসহ হাতে নাতে ধরা পড়েন। পরবর্তীতে পরিবারের সদস্যদের জেরার মুখে এ যাবতকাল চুরি করা সকল অপরাদ নিজ মুখে শিকার করেন।
এ সময় নাজমুল আরো জানায়, সোনার গহনাসহ প্রায় ২১লাখ টাকা চুরি করেছেন বলে শিকার করেন দেলোয়ার হোসেন। এই ঘটনায় দেলোয়ারের নামে মামলা হলে হাজতও খাটেন দেলোয়ার। জেল থেকে বের হয়ে দেলোয়ার নাজমুলের নামে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। বর্তমানে ভুক্তভোগী পরিবার এমন প্রতারকের বিচার দাবি ও চুরিকৃত টাকা ফেরত পেতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর খুলনা সফরসূচি
খবর বিজ্ঞপ্তি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা তিন দিনের সফরে আগামী ৭ নভেম্বর খুলনা আসছেন। সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৮ নভেম্বর সকাল ১০টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জেলা পর্যায়ে (খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, যশোর ও নড়াইল) মা ও শিশু সহায়তা কর্মসূচির অবহিতকরণ কর্মশালায় যোগদান করবেন। তিনি দুপুর ১২টায় বাগেরহাটে হযরত খানজাহান আলী (র:) এর মাজার জিয়ারত এবং বেলা দুইটায় বাগেরহাট পৌরসভার নাগেরবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কিশোর-কিশোরী ক্লাব পরিদর্শন করবেন। তিনি ৯ নভেম্বর সকাল ১০টায় খুলনা সার্কিট হাউজে মহিলা বিষয়ক অধিদপ্তর এবং জাতীয় মহিলা সংস্থার জমি সম্পর্কে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভা এবং সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ জয়িতাদের সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করবেন। ঐদিন বিকালে প্রতিমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন।
মহেশপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে র্যালী-আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন উপলক্ষে র্যালী-আলোচনা সভা ও শ্রেষ্ঠ সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে মহেশপুর উপজেলা পরিষদ চত্তরে উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামীদ।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা,হাসিনা খাতুন হেনা,উপজেলা সমবায় কর্মকর্তা শ ম রশিদুল আলম,উপজেলা কৃষি কর্মকর্তা হাসান আলী, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,বাঁশবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু,উপজেলা সমবায় অফিসের সহকারী পরিদর্শক রবিউল ইসলাম প্রমুখ। পরে জাতীয় সমবায় দিবসে বিজয়ী সমবায়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয়। এর পুর্বে জাতীয় সমবায় দিবস উদর্যাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্তর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
ডুমুরিয়ার আদালতের আদেশ উপেক্ষা করে যাতায়াতের পথ বন্ধ, বিপাকে তিনটি পরিবার
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে বান্দা কলেজিয়েট স্কুল সংলগ্ন একটি যাতায়াতের পথ বন্ধ করে দিয়েছে প্রতিপক্ষ। এতে তিনটি পরিবার বন্দি হয়ে মানবতার জীবন যাপন করে আসছে। উপায়ন্ত না পেয়ে আবারও আদালতের দ্বার¯’ হয়েছেন ভুক্তভোগী পরিবারগুলো।
সরেজমিনে গিয়ে একাধিক লোকের সাথে কথা বলে ও আদালতে দায়ের কৃত মামলা সূত্রে জানা যায়, উপজেলার ভান্ডারপাড়া ইউনিয়নের বান্দা কলেজিয়েট স্কুল এন্ড কলেজ সংলগ্ন এলাকায় ৪১ শতাংশ জমি ক্রয় করে এক চায়ের দোকানী রনজিত মজুমদার, মিষ্টির দোকানী ঠাকুরদাশ মন্ডল ও দেবাশীষ রায় চৌধুরী নামের এক হোমিওপ্যাথি চিকিৎসক পাকা ঘর নির্মাণ করে দীর্ঘদিন যাবত বসবাস করে আসছে। বসবাস রত ওই জমিতে রয়েছে পাখির ফার্ম,ফলজ ও বনজ বিভিন্ন প্রজাতির বৃক্ষ। গুটুদিয়া-বান্দা অভিমূখী পাকা সড়কের পাশে অব¯ি’ত এ পরিবারগুলির যাতায়াতের একটি মাত্র পথ। পূর্ব পুরুষের আমল থেকে নির্ধারিত যে পথটি ওই পরিবারগুলো ব্যবহার করে আসছে। এমতাব¯’ায় পূর্ব বিরোধের জের ধরে ¯’ানীয় প্রকাশ মজুমদার নামের এক প্রভাবশালী ব্যক্তি ওই পথটি তার নিজের জায়গা দাবি করে পথটি বন্ধ করে সেখানে পাকা ঘর নির্মাণ করবে বলে হুমকি দিতে থাকে। পথটি বন্ধ হলে ওই পরিবার তিনটি যাতায়াতে নিরুপায় হয়ে পড়বে ভেবে আদালতের দ্বার¯’ হন। বিজ্ঞ আদালত অভিযোগটি আমলে নিয়ে ওসি ডুমুরিয়াকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার নির্দেশ দেন। কিš‘ এতেও রেহাই পায়নি পরিবারগুলো। এ নির্দেশনা কয়েকদিন যেতে না যেতেই প্রভাবশালী ওই প্রকাশ মজূমদার পাকা প্রাচীর দিয়ে পথটি বন্ধ করে দেয়ার কার্যক্রম শুরু করে। ভয়ে পরিবারগুলো প্রতিবাদের সাহস হারিয়ে ৯৯৯ নাম্বারে ফোন দিয়ে কার্যক্রম বন্ধ করা হয়। সাময়িক বন্ধ থাকার কয়েকদিন পর পাকা প্রাচীর দিয়ে বন্ধ করে দেয়া হয় চলাচলের একমাত্র পথটি এবং চলছে পাকা ঘর নির্মাণের প্র¯‘তি। এর ফলে যাতায়াতের পথ হারিয়ে বিভিন্ন লোকের বাড়ির উঠান ও বাগান দিয়ে চলাচল করতে হ”েছ তাদের। উপায়ন্ত না পেয়ে আবারও আদালতের দ্বার¯’ হয়েছেন তারা।
ডুমুরিয়ায় জাতীয় সমবায় দিবস পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের আয়োজনে ৫১তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা কমপ্লেক্স ভবনের দোতলায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি এসএম মোস্তাকিম বিল্লাহ’র সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম। অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন উপজেলা সমবায় কর্মকর্তা সরদার জাহিদুর রহমান। সহকারী পরিদর্শক বিপ্লব কুমার দাসের সঞ্চালনায় বক্তব্য রাখেন থানা অফিসার ইনচার্জ সেখ কনি মিয়া,সমবায়ী এসএম গোলাম কুদ্দুস, কৃষ্ণপদ জোদ্দার, দিপংকর মন্ডল, আব্দুস সালাম, পুরঞ্জণ কবিরাজ প্রমূখ।
ডুমুরিয়ায় হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট’র মাতার মৃত্যুতে শোক
ডুমুরিয়া প্রতিনিধি
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট ডুমুরিয়া উপজেলা শাখার যুগ্ম আহবায়ক সৌমেন কুন্ডু টুটুলের মাতার মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও আত্মার শান্তি কামনা করে বিবৃতি দিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ। এরা হলেন উপজেলা আহবায়ক ও কেন্দ্রীয় কমিটির সদস্য নিত্যানন্দ মন্ডল, বিপুল মন্ডল, পরিতোষ কুমার বালা, সন্দীপ মুখার্জি, নিলয় মন্ডল, বীরেশ্বর মন্ডল,সুধাময় মন্ডল, হংশুপতি বৈরাগী, বিধান কবিরাজ, সঞ্জয় বৈরাগী সহ অনেকে।
খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত
তথ্য বিবরণী
সমাবেশ, বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা, পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শনিবার খুলনায় জাতীয় সমবায় দিবস পালিত হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’।
এ উপলক্ষ্যে সকালে খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, বিশ্বের উন্নত দেশগুলোর মূলমন্ত্র সমবায়ভিত্তিক সমাজ গঠন। উন্নত দেশগুলো সমবায় পদ্ধতি অনুসরণ করে উন্নতি লাভ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমবায়কে গণমুখী আন্দোলনে পরিণত করার ডাক দিয়েছিলেন। এছাড়া জাতির পিতা দ্বিতীয় বিপ্লবের ডাক দেন। মেয়র আরও বলেন, অনেক কৃষক ও চাষিরা সমবায়ের মাধ্যমে স্বাবলম্বী হয়েছে। বঙ্গবন্ধু ভূমি ব্যবস্থাপনাকে সংস্কার করেন এবং ২৫ বিঘা পর্যন্ত জমির খাজনা মওকুফ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর সমবায়কে গুরুত্ব দিয়ে আসছেন। বর্তমান সরকার ক্ষুধা, দারিদ্র্য, বৈষম্য ও দুর্নীতিমুক্ত সুখী-সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করেছে। সরকার সমবায়ের মাধ্যমে কৃষি জমি ও অন্যান্য সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে দেশে কর্মসংস্থান সৃষ্টি, খাদ্য ও পুষ্টি চাহিদা পূরণে কাজ করছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ আব্দুর রশিদ ও কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার তাসলিমা খাতুন। খুলনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ ইউসুপ আলী’র সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা সমবায় ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শেখ নাজমুল হোসেন। প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম নিবন্ধক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানে জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসীম উদ্দিন, জেলা সমবায় ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহানসহ সমবায় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে মেয়র শ্রেষ্ঠ চারটি সমবায় সমিতি, দুইজন সমবায় সংগঠক ও একজন শ্রেষ্ঠ সমবায়ীর মধ্যে সম্মাননা ক্রেস্ট বিতরণ করেন। এর আগে মেয়রের নেতৃত্বে নগরীর শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করেন। খুলনা সমবায় বিভাগ ও জেলা সমবায় ইউনিয়ন যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।
পদ্মার হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে ধরা পড়ল বিশালাকৃতির কুমির
ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজের ভেড়ামারা পয়েন্টে আবুল কালাম আজাদ জেলের জালে ধরা পড়েছে বিশালাকৃতির কুমিরটি। শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে পদ্মা নদীতে মাছ মারার জন্য নদীতে জাল ফেললে তাতে জড়িয়ে পড়ে কুমিরটি।
পরে জালে জড়ানো কুমিরটি কৌশলে জেলেরা নৌকার উপরে ওঠায়। বিষয়টি স্থানীয় চেয়ারম্যান ও প্রশাসনকে জানান তারা। পরে প্রশাসন ও বনবিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে তাদের সহযোগিতায় রাত সাড়ে ৯টার দিকে কুমিরটি পদ্মা নদীতেই অবমুক্ত করে দেওয়া হয়।
এ সময় ভেড়ামারা উপজেলা বনবিভাগের রেঞ্জ অফিসার জাহিদুল ইসলাম, বাহির চর ইউনিয়নের চেয়ারম্যান রওশন আরা, ইউপি সদস্য আসাদুজ্জামান কচি, ভেড়ামারা থানার এসআই রবিউল আওয়ালসহ স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
শৈলকুপায় কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার
শৈলকুপা (ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের শৈলকুপায় মাঠ থেকে হৃদয় বিশ্বাস (১৫) নামে এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার জাঙ্গালিয়া গ্রামের শখের দাইড় মাঠের ধান ক্ষেত থেকে মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ ধারণা করছে হৃদয়কে হত্যা করে ধান ক্ষেতে ফেলে রাখা হয়।
হৃদয় হোসেন জাঙ্গালিয়া গ্রামের তোতা বিশ্বাসের ছেলে। গত বুধবারে বাড়ি থেকে সে নিখোঁজ হয় বলে জানা যায়।
স্থানীয়রা জানায়, হৃদয় হোসেন গত বুধবারে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। শামীম হোসেন নামের এক কৃষক মাঠে কীটনাশক ছিটাতে গিয়ে দেখেন ধান ক্ষেতের মধ্যে একটি মরদেহ পড়ে আছে। সে ভয়ে বাড়ি চলে এসে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, জাঙ্গালিয়া গ্রামের ধানের মাঠ থেকে যে কিশোরের মরদেহটি উদ্ধার করা হয়েছে তার নাম হৃদয় হোসেন। সে মাদক সেবন করত বলে জানা গেছে। তবে হৃদয়কে কি কারণে হত্যা করা হয়েছে তা তদন্ত করা হচ্ছে।
সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে ব্যাহত করার জন্য বিএনপি-জামাত সারা বাংলাদেশে সন্ত্রাস,নৈরাজ্য,দেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত শুধু তাই নয় ক্ষমতায় থাকাকালিন রাষ্টীয় সন্ত্রাসের মাধ্যমে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার উদ্যেশে ১৯ বার আক্রমন চালায়।এই আগুন সন্ত্রাসী বিএনপি-জামাতকে রাজপথে প্রতিহত করার জন্য সকল নেতা কর্মীদের ঐকবদ্ধ থাকার আহবান জানান।সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আঃ খালেক এ কথা বলেন। আজ মাগরীব বাদ শহিদ শেখ আবু নাসের মাধ্যমিক বিদ্যালয় সোনাডাঙ্গা থানা আওয়ামীলীগের উদ্যেগে সভাপতি সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাসের সভাপতিত্বে বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।সাধারন স¤পাদক তসলিম আহম্মেদ আশার সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের সাধারন স¤পাদক সাবেক ছাত্রনেতা এম ডি এ বাবুল রানা। বক্তব্য রাখেন কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস, শফিকুর রহমান পলাশ ,এস এম কবির উদ্দিন বাবলু, ,টি এম আরিফ,শেখ আবিদউল্লাহ ,ইউসুফ আলী খান,শেখ জাহিদুল ইসলাম,হাজ্বী মোতালেব মিয়া,মীর মোঃ লিটন,সরদার আঃ হালিম,শেখ আব্দুল আজীজ,মোক্তার হোসেন,কাউন্সিলর মাহমুদা বেগম,কবীর পাঠান,কামরুল ইসলাম।এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মল্লিক আবিদ হোসেন কবীর, আবুল কালাম আজাদ কালাম, অধ্যাপক আলমগীর কবীর, এডঃ খন্দকার মজিবর রহমান, শেখ মোঃ আনোয়ার হোসেন, শেখ ফারুক হাসান হিটলু, কাউন্সিলর আলী আকবর টিপু, শাহাজাদা, কামরুল ইসলাম বাবলু, শেখ নুর মোহাম্মদ নুরু, এস এম আকিল উদ্দিন, আমির হোসেন, জান্নাতুল ফেরদৌস পিকুল, মোজাফফর হোসেন, রফিকুল ইসলাম পিটু, এস এম রাজুল হাসান রাজু, আব্দুল কাইয়ুম গোরা, আরজুল ইসলাম আরজু, কাউন্সিলর আমেনা হালিম বেবী, এজাজ পারভেজ বাপ্পি, কামরুজ্জামান, মোঃ রুহুল আমীন খান, আলী আকবর, শিপন চৌধুরী, মুন্সি আইয়ুব আলী, শেখ মোঃ নুর ইসলাম, চম মুজিবুর রহমান, শেখ জাহিদুল হক, শেখ মোঃ জাহিদুল ইসলাম, শেখ হাসান ইফতেখার চালু, শেখ মোঃ রুহুল আমীন, মোঃ জাকির হোসেন, মোঃ রাজ্জাক হোসেন, হায়দার আলী খোকন, সোহেল চৌধুরী, শেখ কুদ্দুস হোসেন, মশিউজ্জামান মশি, আনিসুর রহমান, শাহাদাৎ হোসেন, কাজী রকিবুল হক, হুমায়ুন কবীর, শেখ জিয়াউর রহমান, আলী হায়দার রনি, মহাদেব সাহা, মাহবুব মম, সিপার হায়দার, এড রফিকুল ইসলাম, মাজাহুরুল ইসলাম লেলিন, আশরাফ আলী হাওলাদার শিপন, আঞ্জুমানারা বেগম ,শাহানা বানু,অসিরন বেগম, সাবিহা ইসলাম আঙুরা প্রমুখ।











































