Home জাতীয় আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত ‘দিনেই ভোট’ হবে: মির্জা আজম

আগামী জাতীয় নির্বাচনে নির্ধারিত ‘দিনেই ভোট’ হবে: মির্জা আজম

5

খুলনাঞ্চল রিপোর্ট।।
আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ২০২৪ সালের ৮ জানুয়ারিতে নির্ধারিত দিনেই ভোট হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

শনিবার (৫ নভেম্বর) বিকেলে গাজীপুর মহানগর গাছা থানা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, নির্বাচনের তারিখ ঘোষণার পর আবার বিএনপির দোসরা মাথাচাড়া দিয়ে উঠতে পারে। দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে, এজন্য নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সম্মেলন শেষে আগামী তিন বছরের জন্য মহিউদ্দিন মহিকে সভাপতি ও হাজী আদম আলীকে সাধারণ সম্পাদক করে দুই সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়।

মহানগর আওয়ামী লীগের সভাপতি আজমত উল্লাহ খানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ক্রিড়া প্রতিমন্ত্রী জাহিদ হাসান রাসেল।

প্রসঙ্গত, বিএনপিসহ মাঠের বিরোধী দলগুলো ২০১৮ সালের জাতীয় নির্বাচনে ‘রাতে ভোট’ হয়েছে বলে দাবি করে আসছে।