খবর বিজ্ঞপ্তি।।
খুলনার বিশিষ্ট চিকিৎসক, ডক্টরস এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহানগর শাখার সাধারণ সম্পাদক ডাঃ শওকত আলী লস্করের (৬৮) মৃত্যুতে গভীর শোক প্রকাশ, শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন বিএনপির নেতৃবৃন্দ।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ। #
তরিকুল ইসলামের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ
আজ ৪ নভেম্বর বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা জননেতা তরিকুল ইসলামের
চতুর্থ মৃত্যুবার্ষিকী। দিবসটি স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে খুলনা মহানগর ও জেলা বিএনপি। সকাল ১১টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।
বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথসময়ে কর্মসুচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী।











































