Home আঞ্চলিক বানীশান্তায় বালু ফেলা বন্ধ/স্থগিত করতে হবে…খুশী কবীর 

বানীশান্তায় বালু ফেলা বন্ধ/স্থগিত করতে হবে…খুশী কবীর 

11
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
নিজেরা করি’র সমন্বয়কারী ও বাংলাদেশ পরিবেশ আন্দোলন’র (বাপা) সহ-সভাপতি খুশী কবীর বলেছেন, আমরা মোংলা বন্দর কর্তৃপক্ষের কাছে আহবাণ জানাচ্ছি প্রথমত তারা স্পষ্টভাবে ঘোষণা দিক বালু ফেলা বন্ধ কিংবা স্থগিত, দ্বিতীয়ত বালু ফেলার বিকল্প জায়গার ব্যবস্থার জন্য এলাকাবাসী ও আমাদের সাথে বসুক, আমরা বসতে রাজি আছি, আর তৃতীয়ত হলো বালু ফেলা একেবারেই স্থগিত করতে হবে। তিনি আরো বলেন, আমরা চিঠি দিয়ে বন্দরের কাছে তাদের সিদ্ধান্তও জানতে চেয়েছি। মঙ্গলবার রাত ৮টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা), বেলা, নিজেরা করি, সম্মিলিত সামাজিক আন্দোলন, ব্রাক, এএলআরডি, টিআইবি, আশক, ব্লাস্ট, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, ক্লীন, বানীশান্তা কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলা’র প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান, সম্মিলিত সামাজিক আন্দোলন’র অধ্যাপক রোবায়েত ফেরদৌস, এএলআরডি’র শামসুল হুদা, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের কাজল দেবনাথ, বাপা’র কেন্দ্রীয় নেতা মো. নূর আলম শেখ, ব্লাস্ট’র অশোক মন্ডল,  বানীশান্তা কৃষি জমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা সত্যজিৎ গাইন।
উল্লেখ্য, মোংলা বন্দরের ইনারবার ড্রেজিংয়ের বালু খুলনার দাকোপ উপজেলার বানীশান্তায় হুকুমদখলকৃত ৩শ একর জমিতে ফেলার বিরোধিতা করে এলাকাবাসীর সাথে এক মত পোষণ করে নানা কর্মসূচি পালন করে আসছেন নানা সংগঠন।