চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি।।
বাগেরহাটের চিতলমারী উপজেলায় ২ রাউন্ড গুলিসহ হাফিজ (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলুয়াগুনী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। আটক হাফিজ উপজেলার ঘোলা গ্রামের মঞ্জুর সরদারের ছেলে।
চিতলমারী থানার পরিদর্শক (তদন্ত) মো. লিয়াকত আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় উপজেলার দলুয়াগুনী বাজার রাস্তার ওপর থেকে হাফিজকে ২ রাউন্ড পিস্তলের গুলিসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।











































