Home আঞ্চলিক দিঘলিয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হতাহত ৩

দিঘলিয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে হতাহত ৩

15
আসাদ, দিঘলিয়া।।
দিঘলিয়া উপজেলায় সেনহাটি ইউনিয়ন এর হাজীগ্রাম এলাকায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। ইতিমধ্যে ঘটনার সাথে জড়িত ০৬ জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সকাল পৌনে ৯ টার দিকে পূর্ববিরোধের জের ধরে নূর ইসলামের নাতনি সোহাগিকে (৬) মারধরের ঘটনায় নুর ইসলামের ছেলে টুটুল শেখ, কামাল শেখ, শাহাজালাল শেখ মিলে তাদের বাড়ির উঠানে ফেলে দেশীয় ধারালো রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ইখতিয়ার শেখের ছেলে মোঃ আসাবুর শেখকে (৪০) গুরুতর আহত করে এবং এসংঘর্ষের সময় শাহাজালাল শেখ এবং কালাম শেখ আহত হয়। পরবর্তীতে আশ-পাশের লোকজন এসে মোঃ আসাবুর শেখকে (৪০) উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের চিকিৎসার জন্য দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা গুরুতর নয় বলে জানা যায়। উল্লেখ্য সম্পর্কে নূর ইসলাম মোঃ আসাবুর শেখ এর মামা এবং মোঃ আসাবুর শেখ নুর ইসলাম এর ভাগ্নে।
দিঘলিয়া থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে উভয়পক্ষের ৬ জনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এখনো থানায় কোন মামলা হয়নি।