Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

8
দিওয়ালি বা দীপাবলি হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব। হিন্দু ক্যালেন্ডার অনুসারে, প্রতি বছর কার্তিক মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথিতে দীপাবলি উৎসব পালিত হয়। এই দিনে গণেশ এবং দেবী লক্ষ্মীর পূজা করা হয়। ছবিটি রাজধানীর রমনা কালীমন্দির থেকে তোলা। মঙ্গলবার, ২৫ অক্টোবর। ছবি : পিবিএ

শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী নন, অন্যায় করে ক্ষমতায় টিকে আছে : মোংলায় রিজভী

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, খুলনার সমাবেশ থেকে শেখ হাসিনার কাছে বার্তা গেছে যে, আপনি আর বৈধ প্রধানমন্ত্রী নন, অনেক আগে থেকেই আপনার বৈধতা ছিলনা। আপনি অন্যায় করে, জোর করে, প্রতিদ্বন্দ্বীহীন দিনের ভোট রাতে করে, নৈশ ভোট করে ক্ষমতায় টিকে আছেন। তার বিরুদ্ধে একটা কড়া প্রতিবাদ জানানো হয়েছে ২২ শে অক্টোবর খুলনা বিভাগের সমাবেশের মধ্যদিয়ে। এ সমাবেশে যারা এসেছিলেন তাদেরকে পথে পথে রক্তাক্ত করা হয়েছে। দেশ নায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মোংলায় আহতদের দেখতে এসেছি, তাদের পরিবারের প্রতি সংহতি জানিয়েছি ও সুস্থতা কামনা করেছি, আল্লাহর কাছে মোনাজাত করছি তারা দ্রুত সুস্থ হয়ে যাবেন। মঙ্গলবার সন্ধ্যায় মোংলার বটতলায় বিএনপি নেতা জিন্নাত সানার বাসায় তাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, জ্বালানী তেলের দাম বৃদ্ধিসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদির দাম হুহু করে বেড়েই চলেছে। দেশনেত্রী গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ধারাবাহিক কর্মসূচি বিএনপি করে আসছে। তারই অংশ হিসেবে বিভাগীয় হেড কোয়ার্টারে সমাবেশ হচ্ছে। চট্টগ্রাম, ময়মনসিংহ শেষে তৃতীয় সমাবেশ হয়েছে খুলনায়। এতে সরকারের নানা ধরণের বাঁধা হুমকি, সন্ত্রাসী আক্রমণ উপেক্ষা করে রক্তাক্ত হয়েছে আমাদের নেতা-কর্মীরা। রক্তাক্ততা বরণ করেও সমাবেশকে সাফল্যমন্ডিত করেছে তারা। এ সমাবেশ ছিলো ঐতিহাসিক, এ সমাবেশকে সরকার কোনভাবেই পন্ড করতে পারেনি। তাদের ইচ্ছা ছিলো পন্ড করার, তা করতে না পেরে পথে পথে আমাদের অসংখ্য নেতা-কর্মীদের উপর হামলা চালিয়ে রক্তাক্ত করা হয়েছে। তাদের দেখতে এসেছি, খুলনার ফুলতলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৪০/৪৫ জনকে দেখে মোংলায় আহতদের দেখতে এসেছি। আমি আহত বিএনপি, যুব ও ছাত্রদলের জিন্নাত সানা, মোঃ মাকসু, মোঃ মনির, মোঃ হাজী আলম, মোঃ জসিম, মোঃ মিজান, মোঃ ওলিয়ারক দেখার জন্য এসেছি। এ সময় কেন্দ্রীয় এ নেতার সাথে ছিলেন মোংলা পৌর বিএনপির সহ-সভাপতি মোঃ এমরান হোসেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আবু হোসেন পনি, পৌর যুবদলের সদস্য সচিব আবুল কাশেম, পৌর যুবদলের আহবায়ক মাহমুদ রিয়াদ, পৌর স্বেচ্ছাসেবকদলের সাবেক সভাপতি বাবলু ভুইয়া, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন, পৌর শ্রমিক দল সভাপতি আলতাফ হোসেন আলতু, থানা শ্রমিক দলের আহবায়ক জামাল উদ্দিন, জেলা যুবদল সদস্য মোঃ আলাউদ্দিন ও পৌর বিএনপির সমাজকল্যাণ সম্পাদক আঃ সালাম ব্যাপারীসহ অন্যান্যা নেতা-কর্মীরা।

 

দাকোপে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের আঘাতে ঘর-বাড়ি ও বেড়িবাঁধের আংশিক ক্ষয়ক্ষতি

বাজুয়া (দাকোপ) প্রতিনিধি

খুলনার দাকোপে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করায় ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। জোয়ারের পানি বৃদ্ধিতে ওয়াপদার বেঁড়িবাঁধের ৭টি স্থানে ভয়াবহ নদী ভাঙ্গন দেখা দিয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রবল বৃষ্টি পাতের সাথে সাথে দমকা হাওয়ায় প্রায় ৩ শতাধিক ঘরবাড়ির আংশিক ক্ষতিগ্রস্থ হয়েছে। বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া মানুষ মঙ্গলবার সকালে নিজ গৃহে ঘরে গিয়েছে বলে উপজেলা বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধিদের সাথে কথা বলে জানা গেছে। সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ ও সকলের সহযোগিতা থাকায় ঘূর্ণিঝড় সিত্রাং এর আঘাতে বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি বলে উপজেলা প্রশাসন জানিয়েছেন। ঘূর্ণিঝড়ের প্রভাবে সোমবার দিনভর বৃষ্টির সাথে ঝড়ো হাওয়া ছিলো। রোববার মধ্যেরাত থেকেই সোমবার রাত ৯ টা পর্যন্ত প্রচন্ড বৃষ্টির সাথে সাথে দমকা ঝড়ো হাওয়া বাড়তে থাকে  এদিকে জানমালের ক্ষয়ক্ষতি রোধে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়। উপকূলীয় বাসীদের রক্ষার্থে পুলিশ সদস্য বৃন্দ,ফায়ার সার্ভিস, বিদ্যুৎ বিভাগ, জনস্বাস্থ্য প্রকৌশলী,স্বাস্থ্য বিভাগের ্এ্যাম্বুলেন্সসহ স্বেচ্ছাসেবক এর দায়িত্বে নিয়োজিত ছিলেন ১ হাজার ৯শত জন সিপিপি সদস্যকে। প্রস্তুত রাখা হয় ১১৯টি আশ্রয়কেন্দ্র। সন্ধ্যার আগেই ঝুঁকিপূর্ণ ও প্রত্যন্ত এলাকার প্রস্তুত রাখা স্কুল কাম সাইক্লোন শেল্টারে আশ্রয় নিয়ে ছিলেন হাজার হাজার মানুষ। ঝড়ে প্রায় ২শতাধিক গাছপালা পড়ে গেছে।  উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে গিয়ে আশ্রয় নেওয়া দুর্গত মানুষের মাঝে শুকনো খাবারসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন। সোমবার সারাদিন বিদ্যুৎ না থাকায় মানুষের কিছুটা ভোগান্তি হয়। এবারের দুর্যোগ মোকাবেলায় সবচেয়ে বড় সফলতা এলাকার কোথাও কোন বেঁড়িবাঁধ ভেঙ্গে যাওয়ার খবর পাওয়া যায়নি। তবে স্থানীয় নদ-নদীতে জোয়ারের পানি  সাভাবিক অপেক্ষা ৩ থেকে ৪ ফুট বৃদ্ধি পাওয়ায় এলাকায় পাউবোর ৩১নং পোল্ডারের খলিশা,পানখালী জাবেরের খেয়া ঘাটের পাশে, ঝালবুনিয়া, বটবুনিয়া, কামিনী বাসিয়া ও গড়খালী গ্রামের বেড়িবাঁধে ভয়াবহ ভাঙ্গন শুরু হয়েছে।  উপজেলা নির্বাহী অফিসার মিন্টু বিশ্বাস জানান, আমরা প্রতিটি এলাকাকে গুরুত্বের সাথে বিবেচনা করে এলাকা ভিত্তিক সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছিলাম। এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, সিপিপি কর্মীসহ এলাকাবাসীর সর্বাত্বক সহযোগিতা থাকায় দুর্যোগ মোকাবেলায় সক্ষম হয়েছি।

 

২৮ অক্টোবর খুলনায় ইসলামী আন্দোলনের সমাবেশ সফলে ওয়ার্ডে ওয়ার্ডে মিছিল

খবর বিজ্ঞপ্তি।।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির প্রতিবাদ, শিক্ষা সিলেবাসে ধর্মীয় শিক্ষা সংকোচন বন্ধ, ইসলাম- দেশ ও মানবতা বিরোধী মদের বিধিমালা বাতিল, বন্ধকৃত মিল কলকারখানা চালু, স্বাধীনতার মূল লক্ষ্য সাম্য-মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত কল্যাণ রাষ্ট্র গঠনে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা এবং জাতীয় মহাসমাবেশে পীর সাহেব চরমোনাই ঘোষিত ১৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে- আগামী ২৮ অক্টোবর শুক্রবার খুলনার সোনালী ব্যাংক চত্বরে বাদ জুম্মা শায়েখে চরমোনাই’র বিশাল সমাবেশ সফলে নগরীর ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়।

গতকাল মঙ্গলবার (২৫ অক্টোবর) আগামী ২৮ তারিখের বিশাল সমাবেশ সফলের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগরের আওতাধীন ওয়ার্ডে ওয়ার্ডে সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়, সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতি আমানুল্লাহ, সেক্রেটারি শেখ মোঃ নাসির উদ্দিন, সেক্রেটারি আলহাজ্ব মুফতি ইমরান হোসাইন, মাওলানা হাফিজুর রহমান, ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর শাখার সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, জেলা সভাপতি আলহাজ্ব জাহিদুল ইসলাম, নগর সেক্রেটারী গাজী মুরাদ হোসেন, জেলা সেক্রেটারি মাওলানা হেলাল উদ্দিন শিকারী, নগর সহ-সভাপতি ইকবাল মাহমুদ, কে এম রশিদ আহমদ, মুহা আল আমিন বিডিআর, মুফতী মুফিদুল ইসলাম,মুহা ইব্রাহিম খলিল, মুহা আজিজুল ইসলাম, মুহা জুবায়ের হোসেন, মুহা মকবুল হোসেন, আলহাজ্ব ফজলুর রহমান, মোঃ আব্দুর রহিম, মাওঃ গোলাম মোস্তফা বাঙ্গালী, মুহা দেলোয়ার হোসেন, মোঃ ইলিয়াস হোসেন সুজন, মুহা আনিসুর, মোঃ শাখাওয়াত হোসেন, মোঃ হায়দার শেখ, মোঃ সিরাজুল ইসলাম, মুহা কামাল হোসেন, মুহা নাসির ফরাজি, মোঃ আয়নাল মোল্লা, মোঃ কামরুল হোসেন প্রমুখ। ইসলামী যুব আন্দোলন খুলনা খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব আবুল কাশেম, জেলা সভাপতি মোঃ মেহেদী হাসান, সহ সভাপতি মুফতি আব্দুর রহমান মিয়াজী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন মিয়া, জেলা সাধারণ সম্পাদক মুফতি ফজলুল হক ফাহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস গাজী সুমন , দপ্তর সম্পাদক মাওঃ ফরিদ উদ্দিন আযহার, অর্থ সম্পাদক আমজাদ হোসেন, প্রচার সম্পাদক নাজমুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মমিনুল ইসলাম নসিব, দাওয়া ও প্রশিক্ষণ সম্পাদক মুহা: মামুনুর অর রশিদ, আইন সম্পাদক মুহা:আব্দুস সবুর, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক শিমুল বেপারী, আলতাফ হোসেন লিটন, মাওলানা মশিউর রহমান, আজাদ হোসেন, আরিফ হোসেন মাহমুদুল আবু বকর, আবুল হাসান প্রমুখ। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুহা. মঈনউদ্দীন, জেলা সভাপতি এনামুল হাসান সাঈদ, নগর সহ সভাপতি মুহা. ইব্রাহীম ইসলাম আবির, জেলা সহ সভাপতি আবু রায়হান, নগর সাধারণ সম্পাদক মুহা. আব্দুল্লাহ আল মামুন, জেলা সাধারণ সম্পাদক মোঃ মোল্লা ফরহাদ হোসেন, মুহা. মাহাদী হাসান মুন্না, মুহা. শাকির হোসেন, আব্দুল্লাহ মুহা. রাগীব, হাসিবুর রহমান, আবুল কাসেম, হাবিবুল্লাহ মিসবাহ, বনি আমিন, মুুহা. আতিক হাসান, মুহা. আনোয়ার হোসেন, মুহা. আব্দুল্লাহ, মুহা. শাকিল খলিফা, মুহা. আল-আমিন প্রমূখ নেতৃবৃন্দ। নেতৃবৃন্দ আগামী শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল সমাবেশ সফল করার জন্য খুলনা বাসীর প্রতি আহ্বান জানান।

 

ওয়েভ ফাউন্ডেশন-এর ছাগল পালন প্রশিক্ষণ অনুষ্ঠিত

খবর বিজ্ঞপ্তি

“জলবায়ুর প্রভাবে খুলনা মহানগরে স্থানান্তরিত অভিবাসী ও দরিদ্র পরিবারসমূহের অভিযোজিত জীবন-জীবিকার উন্নয়নে ছাগল পালন প্রকল্প”-এর অধীনে হাইফার এপ্রোচের মাধ্যমে ছাগল প্রাপ্ত নতুন সদস্যদের নিয়ে ২দিন ব্যাপী ছাগল পালন প্রশিক্ষণ (২৪ ও ২৫ অক্টোবর’২০২২ যথাক্রমে সোমবার ও মঙ্গলবার) নগরীর বয়রাস্থ আঞ্চলিক সমবায় প্রশিক্ষণ ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়।

ইউরোপীয় ইউনিয়ন ও জার্মান ফেডারেল মিনিস্ট্রি ফর ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড কো-অপারেশন (বি এম জেড) এর যৌথ অর্থায়নে এবং বাংলাদেশ রিজিলিয়েন্ট এন্ড লাইভলিহুড প্রোগ্রামের আওতায় (জি আই জেড) -এর আর্থিক সহায়তায় বেসরকারি উন্নয়ন সংস্থা ওয়েভ ফাউন্ডেশন খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহলস্থ ১৪ নং ওয়ার্ড এলাকায় ১১৪ টি পরিবারে প্রকল্পটি বাস্তবায়িত হয়ে আসছে। ২০১৮ সালের নভেম্বর মাসে প্রকল্পটির আওতায় খুলনা সিটি কর্পোরেশনের রায়েরমহল এলাকার জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্থ ৫৯ টি পরিবারকে ০২ টি করে মা ছাগল ও ছাগল পালনের জন্য মাচাসহ ছাগলের ঘর প্রদান করে। ২০২১ সালের ০৪ এপ্রিল হাইফার এপ্রোচের মাধ্যমে ৫৫টি পরিবার একটি করে মা ছাগল নতুন ৫৫টি পরিবারকে উপহার হিসেবে

প্রদান করে। নতুন ৫৫ জন হাইফার সদস্যকে এই ২ দিনে ছাগল পালন প্রশিক্ষণ প্রদান করা হয়। বর্তমানে ১১৪টি পরিবারের পাচঁ শতাধিক ছাগল মাঠে বিদ্যমান আছে। সে ধারাবাহিকতায় অনুষ্ঠিত প্রশিক্ষণে মাচা পদ্ধতিতে ছাগল পালন, রোগ ব্যবস্থাপনা, খাদ্য ব্যবস্থাপনা, রোগের রক্ষণ ও প্রতিকার, কিভাবে ছাগল পালন করে লাভবান হওয়া যায়-সেসব বিষয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া ছাগল পালনের পাশাপাশি কেচোঁ সার ও সবজি বাগান করে নারীদের অর্থনৈতিক উন্নয়নের বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডঃ পেরু গোপাল বিশ্বাস, ভেটেরিনারী সার্জন, খুলনা সিটি কর্পোরেশন এবং ফজলুর করিম, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির সংরক্ষিত আসনের ওয়ার্ড কাউন্সিলর এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জি আই জেড -এর এ্যাডভাইজার জনাব আতিয়ার রহমান। এসময় প্রশিক্ষণে ওয়েভ ফাউন্ডেশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার সোহেলী সুলতানা।

 

আজ যশোরের শার্শার বাগআঁচড়ায় আসছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

বেনাপোল প্রতিনিধি

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এমপি ২৬শে’ অক্টোম্বর বুধবার একদিনের সফরে শার্শায় আসছেন। শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপির একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ তথ্য জানা যায়।

এ দিন সকাল সাড়ে ৬টা তিনি ঢাকার হেয়ার রোডস্থ বাসভবন থেকে যশোরের উদ্দেশ্যে রওনা করবেন। সকাল ৯টায় তিনি যশোর সার্কিট হাউজে এসে পৌঁছবেন। সকাল ১১টায় শার্শা উপজেলার বাগআঁচড়া ড. মশিউর রহমান মহিলা কলেজের নতুন একাডেমিক ভবন এর শুভ উদ্বোধন এবং পুরুষ্কার বিতরণ অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি হিসেবে উস্থিত থাকবেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উস্থিত থাকবেন যশোর-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফির উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মশিউর রহমান, শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু ও সাবেক রাষ্ট্রদুত মুন্সি ফয়েজ আহমেদ।

 

রূপসায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

রূপসা প্রতিনিধি

রূপসায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে   আলোচনা সভা আজ ২৫ অক্টোবর সকাল ১০ টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন বাদশা ।  উপজেলা নির্বাহী অফিসার রুবাইয়া তাসনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুল্লাহ জোবায়ের ,  মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা ,থানার অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন  । আইসিটি কর্মকর্তা রেজাউল করিমের সঞ্চালনায় স্বাগত বক্তৃতা করেন জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল । বক্তৃতা করেন  মৎস্য কর্মকর্তা বাপি কুমার দাস , পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ , উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদুজ্জামান ,  জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল  ,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান  ,তথ্য কর্মকর্তা দিলশান আরা  , শিক্ষা কর্মকর্তা আব্দুর রব ,  সহকারি শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা ,  ইউপি চেয়ারম্যান আলহাজ্ব  ইসহাক সরদার ,  চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান ।

 

দাকোপে সিত্রাংয়ে ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, পানি ও বিস্কুট বিতরন

মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)

খুলনার দাকোপে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, পানি ও বিস্কুট বিতরন করা হয়। মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খুলনা জেলা ইউনিটের উদ্যোগে দাকোপে  ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে ক্ষতিগ্রস্থ ২৫০ পরিবারের মাঝে শুকনো খাবার চিড়া, গুড়, পানি ও বিস্কুট বিতরন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সাবেক জেলা পরিষদ সদস্য জয়ন্তী রানী সরদার, জেলা রেড ক্রিসেন্টের যুব প্রধান মুস্তাকিম বিল্লাহ মুকিম, প্রোগ্রাম অফিসার জহিরুল ইসলাম, চালনা পৌরসভার প্যানেল মেয়র শেখ মেহেদী হাসান বুলবুল, কাউন্সিলর আব্দুল গফুর সানা ও নাসিমা বেগম উপস্থিত ছিলেন।

আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে সিভিল সার্জন সবিজুর রহমান

আশাশুনি প্রতিনিধি

সাতক্ষীরা নবাগত সিভিল সার্জন আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা করেছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ মিজানুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, সিভিল সার্জন ডাঃ মোঃ সবিজুর রহমান। আবাসিক মেডিকেল অফিসার ডাঃ প্রসূন কুমার মন্ডলের সঞ্চালনায় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকবৃন্দ, নার্সসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি সিভিল সবিজুর রহমান দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন।

 

বুধহাটায় গরুর লাথিতে মালিক আহত-১

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় পোষা গরুর লাথির আঘাতে মালিক আহত হয়েছেন। মঙ্গলবার (২৫ অক্টোবর) সকালে বুধহাটা পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

আশাশুনি উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম বাড়িতে গবাদি পশু পালন করছেন। কর্মচারীর পাশাপাশি মালিক ও বাড়ির অন্যরাও গরুকে খাবার দিয়ে থাকেন। মঙ্গলবার সকাল ৮ টার দিকে তিনি গরুর খাবার দিতে গেলে হঠাৎ করে গরু পিছনের পা দিয়ে লাথি মারলে তার মুখে লাগে। লাথির আঘাতে তিনি রক্তাক্ত জখম হন। তাকে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

কুল্যায় প্রতিপক্ষের হামলায় আহত-২

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার কুল্যায় তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় দু’জন আহত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে কুল্যা গ্রামের সাহাজি পাড়ায় এ ঘটনা ঘটে। আহতদের আশাশুনি হাসপাতালে ভর্তি করা হয়েছে। থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

কুল্যা গ্রামের বরকতুল্যাহ সাহাজির ছেলে গোলজার সাহাজি বাদী হয়ে লিখিত অভিযোগে জানাগেছে, পারিবারিক বিরোধ নিয়ে বাদীর পরিবারকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছিল রবিউল ইসলাম সাহাজি। এরই জেরধরে ঘটনার সময় রবি সাহাজির তৃতীয় স্ত্রী ছকিনা খাতুন কথা কাটাকাটির এক পর্যায়ে গোলজারের স্ত্রী শরীফা খাতুনের চুলের মুঠি ধরে কিল ঘুষি ও বুকে লাথি মেরে মারাত্মকভাবে আহত করে। এসময় শরীফার ছেলে সালামুন ঠেকাতে গেলে রবি সাহাজি আদলা ইট দিয়ে তার মাথায় আঘাত করলে রক্তাক্ত জখম হয়।

 

বুধহাটায় শতবর্ষী বৃদ্ধার ইন্তেকাল

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি উপজেলার বুধহাটায় শতোর্ধ বয়সী বৃদ্ধা ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি অইন্না ইলায়হি রাজেউন)। সোমবার বাদ জোহর নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে মরহুমকে দাফন করা হয়েছে।

পশ্চিম বুধহাটা গ্রামের মৃত ইউসুফ আলী গাইনের ছেলে শফিউর রহমান গাইন (১০৫) বার্ধক্য জনিত কারনে রবিবার বিকাল ৫ টার দিকে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতকালে তিনি ৩ ছেলে ও ৫ কন্যা রেখে যান। সোমবার বাদ জোহর বুধহাটা পশ্চিম পাড়া জামে মসজিদের সামনে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। নামাজে ইমামতি করেন মাওঃ আঃ ওহাব। এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এড. শহিদুল ইসলাম, জন প্রতিনিধি, হাফেজ মাওলানা, হাজীসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

 

ধান্যহাটি ক্লিনিক পরিদর্শনে সিভিল সার্জন

আশাশুনি প্রতিনিধি

আশাশুনি সদরের ধন্যহাটি কমিউনিটি ক্লিনিক পরিদর্শন করেছেন নবাগত সিভিল সার্জন। মঙ্গলবার সকাল ১০ টার দিকে তিনি ধান্যহাটি গ্রামে অবস্থিত ক্লিনিক পরিদর্শন করেন।

ক্লিনিকে গিয়ে সিভিল সার্জন ডাঃ সবিজুর রহমান দৈনন্দিন কার্যক্রম, ঔষধপত্রের ব্যবহারসহ সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। উপস্থিত রোগিদের সাথে কথা বলেন। এসময় তিনি আরও দায়িত্বশীলতার সাথে কাজ করে আগত রোগিদের কল্যানে উদ্যোগী হতে আহবান জানান। এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মিজানুল হক, সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, পরিবার পরিকল্পনা পরিদর্শক আব্দুল্লাহেল কাফী, স্বাস্থ্য সহকারী চন্দ্র শেখর, সিএইচসিপি বজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

মহানগর আ’লীগের বর্ধিত সভা কাল

খবর বিজ্ঞপ্তি

দলকে সুসংগঠিত করে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে জাতীয় সম্মেলন সফল এবং ৩রা নভেম্বরের খুনিসহ সকল খুনিদের বিচার কার্যকর ও মহান বিজয় দিবস উপলক্ষে মাসব্যাপী কর্মসূচী পালনের লক্ষ্যে ২৭ অক্টোবর বৃহস্পতিবার বাদ মাগরিব খুলনা মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভা দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে। সভায় খুলনা মহানগর আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দ, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহানগর পর্যায়ের সকল সহযোগী সংগঠনের সভাপতি সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিব এবং সিটি কর্পোরেশনের নির্বাচিত দলীয় কাউন্সিলরদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক ও খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা।

 

 

 

 

 

বাগেরহাটে ক্ষতিগ্রস্ত অসংখ্য বসতঘর, পানিবন্দি মানুষ

বাগেরহাট প্রতিনিধি

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে উপকূলীয় জেলা বাগেরহাটে অসংখ্য গাছপালা উপড়ে পড়েছে। অনেক জায়গায় ঘরের ওপর গাছ ভেঙে পড়ায় ক্ষতি হয়েছে ব্যাপক। রাতে ঝড়ের সঙ্গে মুষলধারে বৃষ্টি হওয়ায় রামপাল, মোংলা, বাগেরহাট এলাকার কয়ের হাজার মাছের ঘের ভেসে গেছে। বিদ্যুৎহীন রয়েছে জেলার অধিকাংশ এলাকা। তবে ঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত হলেও এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার সকাল থেকে সাইক্লোন শেল্টারে আশ্রয় নেওয়া উপকূলীয় এলাকা শরণখোলা, মোংলা ও মোড়েলগঞ্জের প্রায় ৬০ হাজার মানুষ নিজ নিজ বাড়িতে ফিরে গেছে। বাগেরহাটের বেমরতা, বেটপুর, ফতেপুর, ভাটসালা এলাকায় ঝড়ে অসংখ্য গাছ পড়ে রয়েছে। এ ছাড়া জেলার বিভিন্ন এলাকার চিত্রও প্রায় একই। যে যার মতো করে ঘরের ওপর পড়ে থাকা গাছ কেটে অপসারণ করছে। অনেক বাড়ির উঠান হাঁটুপানি জমে রয়েছে। নেই বিদ্যুৎ।

 

এদিকে রাতে রাস্তার ওপর উপড়ে পড়া কয়েকটি গাছ এরই মধ্যে সরিয়ে ফেলেছেন ফায়ার সার্ভিসের সদস্যরা। বাগেরহাট ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাজাহান সিরাজ জানান, বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয়ের সামনে ও শহরের পুরাতন জেলাখানা রোডসহ কয়েকটি স্থানের গাছ ইলেকট্রিক করাত দিয়ে কেটে অপসারণ করা হয়েছে। আরও বিভিন্ন স্থানে গাছপালা উপড়ে রাস্তায় পড়ার খবর পাওয়া গেছে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

বাগেরহাট জেলা মৎস্য কর্মকর্তা এএসএম রাসেল জানান, দুদিনের টানা বর্ষণে ও ঝড়ের প্রভাবে মোংলা, রামপাল, সদরসহ বেশ কিছু এলাকার ঘের পানিতে ভেসে গেছে। আমরা ক্ষতি নিরুপণের কাজ শুরু করেছি।

 

বাগেরহটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান জানান, ইতোমধ্যে উপকূলীয় এলাকার মানুষের জন্য ২৯৮ টন চাল ও চার লাখ ৮০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

 

 

ফুলতলায় বিএনপি নেতাকর্মীদের শয্যাপাশে বিএনপি নেতা মঞ্জু

ফুলবাড়ীগেট প্রতিনিধি

বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশে অংশ নেওয়ার জন্য ফুলতলা উপজেলা ও আটরা গিলাতলা ইউনিয়ন থেকে বিএনপি ও সহযোগি অংঙ্গসংগঠনের নেতাকর্মীরা ট্রলারযোগে ফুলতলা ও আটরা গিলাতলা ৬ নং ওয়ার্ড  গিলাতলা গাফফারফুড মোড় ঘাট থেকে খুলনার পথে রওনা হন। পথিমধ্যে খুলনার ৫নং ঘাট এলাকায় পৌঁছালে ৫/৬টি ট্রলার নিয়ে সন্ত্রাসীরা দেশিয় অস্ত্র নিয়ে, রাম দা, ইটের খোয়া ও রেলের পাথর দিয়ে সমাবেশগামী ট্রলারের ওপর অতর্কিত হামলা চালায়। তাঁদের হামলায় বিএনপির অর্ধশত নেতাকর্মী আহত হন। আহতদের মধ্যে উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও ইউপি চেয়ারম্যান শেখ আবুল বাশার ,যুগ্ম আহবায়ক শেখ লুৎফর রহমান, বিএনপি নেতা মোল্যা মনিরুল ইসলাম,আব্দুল্লাহ, সাজ্জাদুজ্জামান, জিয়াউর রহমান, মোঃ তাছির, জাহাঙ্গীর হোসেন, ইয়াছিন আলী, শেখ হাবিুবর রহমান, সোহরাব হোসেন, ইকরামুল বিশ^াস, হারিুন মোল্য, ফেরদাউস মোলা ,শেখ সিরাজুল ইসলাম , আঃ মজিদ ,সুনিল দাস, সুমন সরদার, আঃ গফ্ফার শেখ , মোঃ সোহাগ কে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ঘটনার সময়ে আত্মরক্ষার্থে শতাধিক নেতাকর্মী নদীতে ঝাঁপিয়ে পড়েন। মঙ্গলবার দুপুরে আহতদের দেখতে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে যান বিএনপি নেতা ও  সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু , তিনি আহতদের শারীরিক খোজ খবর নেন ও পরিবারের সদস্যদের সাথে কথা বলেন ও সমবেদনা জানান। এসময় তার সাথে ছিলেন সাবেক কেসিসি মেয়র বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মনি,শেখ ইকবাল হোসেন,বিএনপি নেতা জাফরুল্লাহ খান সাচ্চু, আসাদুজ্জামান মুরাদ , যুবদল নেতা মোল্লা সোলায়মান,  শেখ আল মামুন , মোঃ এনামুল , পলাশ , মহাসিন সহ ফুলতলা উপজেলা ও খানজাহান আলী থানা বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। হাসপাতালে সাংবাদিকদের বিএনপি নেতা মঞ্জু বলেন এই হামলা সরকারের উপর মহল থেকেই নির্দেশ দেওয়া হয়েছে। বিএনপিসহ বিরোধী দল যাতে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম বেগবান করতে না পারে সেজন্য নেতাকর্মীদেরকে ভয় পাইয়ে দিতেই সরকারের এই মরণঘাতি হামলা। সরকার একদলীয় কর্তৃত্ববাদী শাসনকে চিরস্থায়ী করার জন্য রক্ত ঝরানোর নীতি নিয়েছে। তিনি বলেন এরা এখন জনগণের সবচেয়ে বড় দুশমনে পরিণত হয়েছে। গণতন্ত্রকে ধ্বংস করে স্বাধীনতা-সার্বভৌমত্বকে নিরাপদহীন করে তুলেছে। অবিলম্বে উল্লিখিত বর্বরোচিত ঘটনায় হামলাকারী আওয়ামী সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।

 

শিরোমণি হুগলি বিস্কুট  কোম্পানির শ্রমিক কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে সভা

ফুলবাড়ীগেট প্রতিনিধি

খুলনার শিরোমণি শিল্পাঞ্চলের বন্ধকৃত হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিক- কর্মচারীদের পাওনা পরিশোধের দাবিতে এবং ইউনিয়নের সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের নামে কোম্পানির বহিষ্কৃত কতিপয় স্বার্থন্বেষী মহল খুলনা জেডিএল অফিসে মিথ্যা অভিযোগ দেয়ার প্রতিবাদে ২৩ অক্টোবর সন্ধায় শিরোমণি থানা সড়কে এক শ্রমিক জনসভা অনুষ্ঠিত হয়। হুগলি বিস্কুট কোম্পানির সিবিএ সভাপতি কাজী মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ ফারহাদ মোড়লের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন পাট সুতা বস্ত্র কল শ্রমিক ফেডারেশনের সভাপতি মোহাম্মদ গোলাম রসুল খান। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ আমজাদ হোসেন। সভায় বক্তৃতা করেন মোহাম্মদ লিয়াকাত মুন্সী, মোঃ সেকেন্দার আলী, মোহাম্মদ চান মিয়া, মোহাম্মদ নিজাম উদ্দিন, মোহাম্মদ আমির মুন্সি, ইয়াসিন আলী, মোহাম্মদ জয়, মোঃ জিন্নাহ, মোঃ হামজা, মোহাম্মদ রেজাউল, গোবিন্দ, আবুল হোসেন, কাজল, শাহনাজ পিয়া প্রমুখ।সভায় ফেডারেশনের সভাপতি বলেন হুগলি কোম্পানির বহিষ্কৃত কতি পয় শ্রমিক মালিকপক্ষের সাথে দালালি করে শ্রমিকদের পাওনার ব্যাপারে বাঁধা সৃষ্টি করছে এবং ইউনিয়নের সভাপতি কাজী মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ খুলনা শ্রম ও পরিচালকের নিকট দিয়েছেন যেটা আদৌ সত্য নয়। তাই তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন মিথ্যা অভিযোগ পত্র প্রত্যার করা না হলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।সভা  শেষে বিস্কুট কোম্পানির মালিক সাফরিন নেছাও ম্যানেজার শফিক আনোয়ার খন্দকার হুগলি বিস্কুট কোম্পানির শ্রমিকদের ১৩ সপ্তাহের বেতনের মধ্যে হতে দুই সপ্তাহের বেতন প্রদান করেন এবং মালিক সাফরিন নেছা বলেন, অতিসত্বর পর্যায়ক্রমে শ্রমিকদের সকল বকেয়া পাওনা পরিষদ করা হবে। এ সময় শিল্প পুলিশ কর্মকর্তা সহ সাংবাদিক ও ফেডারেশনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 

কেশবপুরে মুদি দোকানে দ্রব্যমূল্যের তালিকা না রাখায় দুই ব্যবসায়ীকে জরিমানা

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)

কেশবপুরে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে পৌরশহরের মুরগী হাটা এলাকায় মুদির দোকানে দ্রব্যমূল্যের তালিকা  না রাখার  অপরাধে ২ মুদি ব্যবসায়ীকে ৪ হাজার টাকা জরিমানা  করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন পৌরশহরের পুরাতন মুরগী হাটা এলাকায় মুদিখানার দোকানে দ্রব্য মূল্যের তালিকা না রাখার অপরাধে দোকান মালিক আলতাপোল গ্রামের মৃত গোবিন্দ পালের ছেলে নয়ন পাল (৩৫) কে ২’হাজার টাকা ও একই অপরাধে বালিয়াডাঙ্গা গ্রামের মৃত নীরেন্দ্রনাথ পাল এর ছেলে গনেশ পাল (৫০) কে ২’হাজার টাকা জরিমানা  করেছেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় কেশবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। এ ব্যাপারে কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেন বলেন, ব্যবসা প্রতিষ্ঠানে মূল্য তালিকা প্রদর্শন না করা এটা একটা মারাত্নক অপরাধ। অধিক লাভের আশায় কিছু অসাধু ব্যবসায়ীরা দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করে ভোক্তাদের কাছে অতিরিক্ত দামে বিক্রি করছে। তাদের এমন ধরনের অনৈতিক কর্মকান্ড কোনো প্রকার ছাড় দেওয়া হবেনা। জনস্বার্থে আগামীতেও উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

কালীগঞ্জে রাস্তার পানি অপসারণ কে কেন্দ্র করে সন্ত্রাসী হামলায় ২জনকে কুপিয়ে জখম

কালিগঞ্জ প্রতিনিধিঃ

বাড়ির সামনে রাস্তার উপর বৃষ্টির জমানো পানি অপসারণকে কেন্দ্র করে নারী-পুরুষ সহ ২জনকে বেধড়ক পিটিয়ে, কুপিয়ে রক্তাক্ত জখম করেছে মাদক ব্যবসায়ী সাবুর বাহিনীর সন্ত্রাসীরা।

 

ঘটনাটি ঘটেছে সোমবার (২৪ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার সময় সাতক্ষীরার চাম্পাফুল ইউনিয়নের উজিরপুর গ্রামে। সন্ত্রাসী হামলায় আহতরা হল উপজেলার উজিরপুর গ্রামের মৃত কাওসার গাজীর পুত্র বরকত গাজী (৩০) এবং একই গ্রামের আওয়ামী লীগ নেতা রেজাউল বিশ্বাসের স্ত্রী মনিরা বেগম (৫০)।

 

ঘটনার পরে স্থানীয়রা উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ২জনকে কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চম্পাফুল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ইউ, পি সদস্য আবুবক্কার ভুক্তভোগী রেজাউল ,বরকত সহ একাধিক ব্যক্তি হাসপাতালে সাংবাদিকদের জানান সদ্য সমাপ্ত ঝড়ে বৃষ্টিতে রাস্তার উপরে জমানো পানি অপসারণ করতে প্যানেল চেয়ারম্যান ইউপি সদস্য আবু বক্কর নির্দেশে বরকত এবং মনিরা পারভিন, আমি অপসারণের জন্য মাটি কাটতে যায়। ওই সময় পূর্বপরিকল্পিতভাবে মাদক ব্যবসায়ী সাবুর আলীর নেতৃত্বে রবিউল, কহিনুর সহ ৫/৬জনের একটি সন্ত্রাসীর দল তাদের কে বেধড়ক পিটিয়ে কুপিয়ে রক্ত জখম করে। উক্ত ঘটনা নিয়ে রেজাউল বিশ্বাস বাদী হয়ে থানা একটি এজাহার দায়ের করেছে। এ বিষয়ে সাবুর আলীর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান এটা রাস্তার জায়গা না তার রেকর্ডিও জায়গায় মাটি কাটতে গেলে বাধা দেওয়া হয়।

 

কয়রায় এমপি বাবুর চেষ্টায় মেরামত হলো ধ্বসে যাওয়া বাঁধ

কয়রা ( খুলনা) প্রতিনিধি

ঘূর্ণিঝড় ‘সিত্রাংয়ের প্রভাবে খুলনার কয়রা উপজেলার গোবরা হরিণখোলা কপোতাক্ষ নদের ভেরিবাঁধে ভাঙ্গন রক্ষায় রাত থেকে এলাকায় থেকে কাজ তদারকি ও স্থানীয়দের সাথে কাজ করে ভেরিবাঁধ রক্ষা করেছেন খুলনা-৬ আসনের সংসদ মো.আক্তারুজ্জামান বাবু।

 

ভেরিবাঁধটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ থাকায় বাঁধা সম্ভব না হলে ভেঙে নোনা পানিতে প্লাবিত হওয়ার শঙ্কায় ছিল কয়রা উপজেলা।

 

 

 

ঘূনিঝড় সিত্রাংয়ের প্রভাবে কয়রার কপোতাক্ষ নদের গোবরা হরিণখোলা বেড়িবাঁধ ধস শুরু হয়।পানি উন্নয়ন বোর্ডের সদ্য নির্মিত হরিণখোলার ২৫০ কিলোমিটার বেড়িবাঁধের ২০০ ফিট ধসে যায়।ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধ ভোর থেকে স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর দিকনির্দেশনায় পানি উন্নয়ন বোর্ডের সার্বিক সহযোগিতা কাজ শুরু হয়। ভেঙ্গে যাওয়া বেড়িবাঁধে  উপস্থিত থেকে শ্রমিকদের সাথে কাজ ও দাড়িয়ে তদারকি করেন এই সংসদ সদস্য। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এসএম শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. রোকনুজ্জামান, কয়রা ইউপি চেয়ারম্যান এসএম বাহারুল এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাগণ।

 

স্থানীয় গোবরা গ্রামের বাসিন্দা মো.হাফিজুর রহমান বলেন, এমপি আক্তারুজ্জামান বাবু নির্বাচনী প্রচারণায় আমাদের এলাকায় টেকসই বাঁধ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন।এ বছর বাঁধটির নির্মাণ কাজ শেষ হয়।বাঁধটি অত্র উপজেলার মধ্যে সবচেয়ে উচু বাঁধ। হরিণখোলায় বাঁধের একজায়গায় ভাঙন দেখা দেওয়ায় পরিবার নিয়ে ভয়ে ছিলাম।সকাল বেলায় বাঁধে কাজ হওয়ায় এখন দুশ্চিন্তা মুক্ত আছি।

 

কয়রা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকুনুজ্জামান বলেন, উপজেলা সিত্রাংয়ের প্রভাবে বড় ধরণের ক্ষয় ক্ষতি হয়নি। সকাল থেকে আশ্রয় কেন্দ্র থেকে লোকজন বাড়িতে ফিরতে শুরু করেছে। উপজেলার ১১৮টি আশ্রয়কেন্দ্রে প্রায় ১৩ হাজার মানুষ আশ্রয় নিয়েছিল। আমরা উপজেলা প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দিয়ে শুকনা খাবার বিতরণ ও তদারকি করি।

 

স্থানীয় সংসদ সদস্য মো. আক্তারুজ্জামান বাবু বলেন, দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে এলাকায় থেকে প্রশাসন ও নেতাকর্মী নিয়ে আশ্রয় কেন্দ্র খাদ্য বিরতণ ও সবকিছু তদারকি করেছি। উপজেলার একটি পয়েন্টে ভাঙ্গন দেখা দেয় তাৎক্ষনিক মেরামত করা হয়েছে, সাথে সাথে পানি উন্নয়ন বোর্ডকে নির্দেশ দেয়া হয়েছে উক্ত স্থান দ্রুত ঝুঁকিমুক্ত করতে। তিনি বলেন, এসব বাঁধ নির্মাণের ক্ষেত্রে বিশেষজ্ঞ নিয়োগ এবং বৈজ্ঞানিক পদ্ধতিতে নির্মাণের ওপর গুরুত্বারোপের জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবেন।

 

খুবিতে আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর আন্তর্জাতিক সংগঠনের উদ্যোগে ট্রান্স ডিসিপ্লিনারি কনফারেন্স

খবর বিজ্ঞপ্তি

খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের উদ্যোগে ২৭ থেকে ২৯ অক্টোবর তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংগঠন ঘ-অঊজটঝ এর ২১তম কনফারেন্স আয়োজন করা হয়েছে। কনফারেন্সের প্রতিপাদ্য হচ্ছে ‘অন্তর্ভুক্তিমূলক নগর উন্নয়নে রাষ্ট্রের ভূমিকা’। জার্মানির ক্যাসেল বিশ্ববিদ্যালয়ের সাসটেইনেবল সিটিস এন্ড কমিউনিটিস বিভাগের সাথে যৌথভাবে এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। এই কনফারেন্স সশরীরে এবং ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে।

ঘ-অঊজটঝ নেটওয়ার্কের উদ্দেশ্য হল ইউরোপভিত্তিক গবেষক এবং তাদের প্রতিষ্ঠানের মধ্যে উন্নয়নশীল রাষ্ট্রের নগরায়ন এবং নগর পরিকল্পনা বিষয়ক গবেষণা এবং প্রশিক্ষণ সহযোগিতা জোরদার করা। ১৯৯৬ সালে ঘ-অঊজটঝ এর প্রতিষ্ঠার পর থেকে এই নেটওয়ার্ক গত ২৫ বছরে ২০টি সম্মেলনের আয়োজন করেছে। প্রথমবারের মতো উন্নয়নশীল দেশসমূহে অবস্থিত একাডেমিক প্রতিষ্ঠান হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়ের ইউআরপি ডিসিপ্লিন এই সম্মেলনের আয়োজক। এই কনফারেন্সে ২২টি দেশের কেসস্টাডি ১৮টি দেশের গবেষকগণ ৩০টি গবেষণাপত্রের মাধ্যমে উপস্থাপন করবেন। এছাড়া আন্তর্জাতিকভাবে স্বনামধন্য ৪ জন গবেষক ৪টি মূল প্রবন্ধ উপস্থাপন করবেন।

 

 

 

 

ক্ষমতাসীনদল আওয়ামী লীগ বিএনপির গণজাগরণে সন্ত্রাসী বাহিনী লেলিয়ে দিয়েছে” রিজভী আহমেদ

আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)প্রতিনিধি :

যশোরের কেশবপুরে আকস্মিক সফরে আসেন বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার দুপুরে কেশবপুর থানা বিএনপি কার্যালয়ে এক সংক্ষিপ্ত মত বিনিমিয়কালে তিনি সাধারণ নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, সারাদেশে বিএনপির সমাবেশ গুলিতে গণজাগরণ দেখে আওয়ামী লীগ একদিকে ও পুলিশ অপর দিকে দলীয় সন্ত্রাসী নামিয়ে গণজাগরণ রুখতে চায়। যার কারণে খুলনার বিএনপির সমাবেশে যাওয়ার পথে কেশবপুরের ১০ নিরীহ নেতাকর্মীর উপর হামলা চালিয়েছে। মতবিনিময় শেষে তিনি হামলায় আহত নেতাকর্মীদের দেখতে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে যান এবং তাদের খোঁজ খবর নেন। এ সময় তাঁর সাথে ছিলেন, যশোর জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপিকা নার্গিস ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট সাবেরুল হক সাবু, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন, কেশবপুর থানা বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি আবদুস সামাদ বিশ্বাস, থানা বিএনপির যুগ্ম সম্পাদক প্রভাষক আবদুর রাজ্জাক, সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক আলাউদ্দিন আলা, মাসুদুজ্জামান মাসুদ, হুমায়ুন কবীর সুমন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুব উদ্দিন বিশ্বাস, সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম শহীদ, যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চৌধুরী, আবদুল হালিম অটলসহ অঙ্গ সংগঠণের নের্তৃবৃন্দ।

 

 ‘বিএনপির কর্মসুচি বানচাল করতে এখন সরকার ধর্মঘট দিচ্ছে’

।। খবর বিজ্ঞপ্তি।।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকার সাপ্তাহিক ছুটির দিনে ধর্মঘট দিয়ে খুলনার গণসমাবেশ বানচাল করতে না পেরে তাদের লালিত ক্যাডারদের দিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর বর্বরোচিত হামলা চালিয়েছে। এতদিন হরতাল-ধর্মঘট করতো বিরোধী দল, এখন করছে সরকারি দল। সাধারণ মানুষের কষ্ট নিয়ে রসিকতা করতেও সরকারের বুক কাঁপে না।

মঙ্গলবার (২৫ অক্টোবর) রাতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে খুলনায় শাসকদলের ক্যাডারদের হাতে আহত নেতাকর্মীদের দেখতে এসে তিনি এসব কথা বলেন। রিজভী আরো বলেন, আওয়ামী লীগের অধীনে ছেলে খেলা নির্বাচনে বিএনপি যাবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা হবে। তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, খালিশপুর, ফুলতলাসহ বিভিন্ন জায়গায় আহত নেতাকর্মীদের দেখতে যান ও আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন। তিনি শাসকদলের ক্যাডারদের অগ্নিসংযোগে ক্ষতিগ্রস্ত বিএনপি অফিস পরিদর্শন করেন। এরপর তিনি অসুস্থ মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিনকে দেখতে তার বাসায় যান।

এ সময় তার সঙ্গে ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, তারিকুল ইসলাম জহীর, স ম আব্দুর রহমান, শের আলম সান্টু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আলী আক্কাস, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাহিদুল ইসলাম,  তারিকুল ইসলাম, ইশতিয়াক আহমেদ ইশতি, সাইফুল ইসলাম সান্টুসহ অনেকে।

 

নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি খুলনা বিএনপির

।। খবর বিজ্ঞপ্তি।।

বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন খুলনা বিএনপি নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৫ অক্টোবর) প্রদত্ত নেতৃবৃন্দ বলেন, গত ২২ অক্টোবরের খুলনা বিভাগীয় গণসমাবেশ বানচাল করার জন্য শাসক দলের ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও যুবলীগের ক্যাডাররা প্রকাশ্যে অবৈধ আগ্নেয়াস্ত্র, হকিস্টিক, রামদা, লোহার রড, লাঠিসোঁটা নিয়ে সমাবেশে আসা বিএনপির নেতা-কর্মীদের ওপর নগ্ন হামলা চালিয়েছে।

শাসক দলের ক্যাডারদের হাতে খুলনাসহ আশপাশের এলাকায় হাজারের বেশি নেতা-কর্মীকে আহত হয়েছে। ক্যাডাররা ব্যবসা প্রতিষ্ঠান, বাড়িঘরও ভাঙচুর করেছে উল্টো বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। বিএনপি নেতারা বলেন, অবৈধ সরকার তাদের দুঃশাসন দীর্ঘায়িত করতে মারধর, হামলা ও ভাঙচুর করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছে। সমাবেশের আগে বিভাগের ১০ জেলায় গণপরিবহন বন্ধ, লঞ্চ, ট্রলার চলাচল বন্ধ করেও জনস্রোত ঠেকাতে না পেরে খুলনায় আসা নেতাকর্মীদের ওপর সশস্ত্র নগ্ন হামলা ও মামলা করেছে। অবিলম্বে সাজানো পাতানো মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বিএনপি নেতারা আরো বলেন, সেদিন আর বেশি দুরে নয়-স্বৈরাচার সরকারকে বিদায় করে লুটেরা সরকারের হাত থেকে দেশকে মুক্ত করে প্রতিটি ঘটনার বিচার এদেশের মাটিতে করা হবে।

বিবৃতিদাতারা হলেন, কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারি হেলাল, মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, মহানগর বিএনপির সম্মানিত সদস্য রকিবুল ইসলাম বকুল, জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম জহির, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু প্রমূখ।