Home আঞ্চলিক পটুয়াখালীতে ঝড়ে গাছ ভেঙে ইমাম আহত

পটুয়াখালীতে ঝড়ে গাছ ভেঙে ইমাম আহত

8

খুলনাঞ্চল রিপোর্ট।।

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে সৃষ্ট ঝড়ে গাছ ভেঙে চাপা পড়ে মসজিদের এক ইমাম গুরুতর আহত হয়েছেন। বৈরি আবহাওয়া তাকে হাসপাতালে নিতে না পেরে পরিবার বাড়িতেই চিকিৎসা দিচ্ছে। তবে তার চিকিৎসার ব্যবস্থা নিচ্ছে উপজেলা প্রশাসন।

সোমবার (২৪ অক্টোবর) ভোর পাঁচটার দিকে জেলার গলাচিপা উপজেলার চরবিশ্বাসে ইউনিয়নের বটতলা বাজারে এ দুর্ঘটনা ঘটে।

আহত ইমামের নাম মো. ইসমাইল। তিনি ওই এলাকার বাসিন্দা ও হাজী মেহের আলী জামে মসজিদের ইমাম।

স্থানীয়রা জানান, এদিন ভোরে ঝড়ে ইসমাইলের ঘর ও অজুখানার ওপর গাছ ভেঙে পড়ে। এ সময় তিনি ঘর ও শোবার চৌকি ভেঙে চাপা পড়েন। পরে তাকে উদ্ধার করা হয়।

তার ছেলে জাকারিয়া জানান, আবহাওয়া প্রচণ্ড খারাপ থাকায় বাবাকে কোথায়ও নিয়ে যেতে পারছিনা। খেয়া, ট্রলারসহ সব ধরনের যান চলাচল বন্ধ আছে। এমন কি বন্ধ আছে ওষুধের দোকানও। তিনি ঘাড় ও পিঠে আঘাত পেয়েছেন।

 

গলাচিপা উপজেলার নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল জানান, স্বাস্থ্য বিভাগের সঙ্গে কথা বলে তার প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে।