Home আঞ্চলিক ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আত্মঙ্কে শরণখোলাবাসী

ঘুর্ণিঝড় সিত্রাংয়ের আত্মঙ্কে শরণখোলাবাসী

6
All-focus

 

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি।।

শরণখোলায় ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে রোববার দিবাগত রাত থেকে মুষলধরে বৃষ্টি ও ধমকা হাওয়া বইতে শুরু করেছে। জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে যাওয়ার জন্য সিপিবি ও উপজেলা প্রশাসনের পক্ষে এলাকায় এলাকায় মাইকিং করেছেন। শরণখোলা উপজেলায় ৯১টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। ইতিমধ্যে কিছু কিছু সাইক্লোন শ্লেটারে লোক আশ্রয় নিয়েছে। মঙ্গলবার ভোর রাতে বা সকালে উপকূলীয় এলাকায় ঘুণিঝড়টি আঘাত হানতে পারে। উপজেলা নির্বাহী অফিসার সবচেয়ে ঝুঁকিপূর্ণ এলাকা বলেশ্বর নদের তীরবর্তী সাউথখালী বেরীবাঁধ পরিদর্শন করছেন এবং গবাদি পশুসহ লোকজনকে সাইক্লোন শেল্টারে আশ্রায় নেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুর-ই আলম সিদ্দিকী জানিয়েছেন, ঘুণিঝড় সিত্রাং মোকাবেলায় কন্ট্রোল রুম খোলা সহ সব ধরণের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। #