
ছাত্রদল নেতাদের উপর হামলার প্রতিবাদে জেলা ছাত্রদলের নিন্দা জ্ঞাপন
খবর বিজ্ঞপ্তি
নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের অস্বাভাবিক বৃদ্ধি এবং বিএনপি’র সমাবেশে পুলিশ ও আওয়ামীলীগের যৌথ হামলায় বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীদের হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে গতকাল খুলনা মহানগরে বিএনপি’র খুলনা বিভাগীয় গণসমাবেশে যোগদানের উদ্দেশ্যে আসা নেতা-কর্মীদের উপর পথে পথে ওৎ পেতে থাকা আওয়ামী সন্ত্রাসীদের অতর্কিত হামলায় অসংখ্য নেতা-কর্মী আহত হয়। আহতদের মধ্যে খুলনা জেলা ছাত্রদলের অন্তর্গত উত্তর রূপসা উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক আবু বক্কর, দাকোপ উপজেলার সুতারখালী ইউনিয়নের মোঃ ওসমান গনি, বটিয়াঘাটা উপজেলার আমীরপুর ইউনিয়নের মোঃ সাহেল হোসেন, পাইকগাছা উপজেলার ছোলাদানা ইউনিয়নের মোঃ আবু সাঈদ, ফুলতলা উপজেলা ছাত্রদল কর্মী মোঃ নাহিদ মোড়ল, তুরান সরদার, মাসুম বিল্লাহ, রকিবুল ইসলাম, হাসিব সরদার, ফাতিন শেখ, রিয়াদ সরদার, আব্দুল্লাহ গাজী, মোঃ অপু, দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়নের সাধারণ সম্পাদক আল আমিন, সবুজ, জাহিদুল, ওহিদুল, ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের সভাপতি কামরুজ্জামান। এছাড়া পূর্ব রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়ন ছাত্রনেতা মোঃ রব্বানীকে শাররিকভাবে লাঞ্চিত করা হয় এবং তার ব্যবহৃত মোটর সাইকেল ভাংচুর করে। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেন আওয়ামী সন্ত্রাসীরা তাদের চিরাচরিত বিকৃত পৈশাচিকতা কোনভাবেই নিয়ন্ত্রণ করতে পারছে না। সন্ত্রাসীদের মত আওয়ামীরা ও তাদের বিভিন্ন সংগঠনগুলো সংগঠনের সকল ঐতিহ্য ও সাংগঠনিক রীতিনীতি ভুলে গিয়ে দেশ ব্যাপী ত্রাসের রাম রাজত্ব কায়েম করেছে আর এ ক্ষেত্রে পুলিশও তাদের সব কিছু দেখেও নির্বিকার ভূমিকা পালন করছে। আওয়ামী সন্ত্রাসীদের এহেন বর্বরতার বিরুদ্ধে তীব্র ঘৃণা ও চরম ক্ষোভ প্রদর্শন এবং অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন খুলনা জেলা ছাত্রদলের সভাপতি আব্দুল মান্নান মিস্ত্রী ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা তুহিনসহ খুলনা জেলা ছাত্রদলের সকল নেতৃবৃন্দ।
জাতীয়পার্টি খুলনা মহানগর ও জেলা শাখার যৌথ সভা
খবর বিজ্ঞপ্তি
রবিবার বিকাল ৪.০০ টায় জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও খুলনা জেলার সভাপতি শফিকুল ইসলাম মধুর সভাপতিত্বে এবং মহানগর জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুনের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির আহ্বায়ক এ্যাড. মহানন্দ সরকার, কেন্দ্রীয় সদস্য ও জেলা জাতীয় পার্টি সাধারণ সম্পাদক এম হাদিউজ্জামান, জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর হোসেন, শাহ লায়েক উল্লাহ, ওয়াদূদ মোড়ল, আশরাফুল ইসলাম সেলিম, মোতাওয়াল্লী, অধ্যাপক গাউসুল আযম, ফরহাদ হোসেন, শেখ দেলোয়ার হোসেন, সুলতান মাহমুদ, আবু আসালাত মোড়ল, কাজী শহিদুল কাদির উৎসব, মাস্টার আঃ সবুর, কেন্দ্রীয় নেতা তোবারক হোসেন তপু, শাহজাহান আলী সাজু, প্রিন্স হোসেন কালু, মোল্লা সাইফুল ইসলাম, আছাদুজ্জামান লিটু, মাজহার জোয়ার্দার পান, অপূর্ব দত্ত নেকু, আঃ গফ্ফার মোড়ল, প্রশান্ত মন্ডল, মোস্তফা সরদার, সাহাবুদ্দিন, রেজা মহসীন, সঞ্জয়, সবু, মোঃ শহিদ হাওলাদার, মোঃ জাহিদ, জাবেদ এলাহী, শফিকুল ইসলাম বাচ্চু, পল্লব, শহীদ, আমির আলী, মোদাচ্ছের, মনসুর, আসলাম শেখ, আব্দুল্লাহ শেখ, সুমন, চৌধুরী সাহাবুদ্দীন, এজাজ আহম্মেদ, তাইজুল শেখ, গাজী খোকন, শেখ ইলিয়াস হোসেন বাবলা, গাজী মোশারফ, মোঃ আফিফ উজ্জামান শোভন, মহিলা নেত্রী ফরিদা ইয়াসমিন, শিরিনা ইয়াসমিন, প্রমুখ। আলোচনা সভায় বক্তারা আগামী ২৪/১০/২০২২ তারিখ বিকাল ৪.০০ ঘটিকায় মহানগর নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভার সময় নির্ধরিণ করেন এবং অবিলম্বে উপজেলা ব্যবস্থা পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের দাবী জানান।
মহানগর মহিলা শ্রমিক লীগের প্রতিবাদ-সভা
খবর বিজ্ঞপ্তি
বিএনপি সমাবেশের নামে রেল-ষ্টেশন, শ্রমিক লীগ অফিস ও আওয়ামী লীগ অফিস’সহ শহরের বিভিন্ন স্থানে সরকারি অফিস এবং ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে, রবিবার বিকাল ৫:০০ টায় দলিয় কার্যালয়ে খুলনা মহানগর মহিলা শ্রমিক লীগের উদ্যেগে এক প্রতিবাদ-সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো: মোতালেব মিয়া। বিশেষ অতিথী অতিথী হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ। সভার সভাপতিত্ব করেন সংগঠনের সহ-সভাপতি ঝুমুর বেগম। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মাসুমা আক্তার রানী।
প্রতিবাদ সভায় নেতৃবৃন্দ বলেন, বিএনপি নেতারা শেখ পরিবারের নামে যে অসোভনীয় মনগড়া বক্তব্য দিয়েছেন তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সাথে এই সকল সন্ত্রাসীদেরকে গ্রেফতার করে আইনের আওতায় আনার জোর দাবি জানান। অন্যথায় জাতীয় শ্রমিকলীগের কর্মসূচী অব্যহত থাকবে। তাই সকল অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে শক্তিশালী করে, মিশন ও ভিশন বাস্তবায়ন করতে হবে।
সভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, নগর শ্রমিক লীগের যুগ্ম সা: সম্পাদক কাজী আব্দুল ওহাব, মো: আব্দুর রহিম খান, মোল্যা আজাদ আলী, কিংকর সাহা, মো: আলমগীর মল্লিক, মো: আজিম উদ্দিন, মো: নুর ইসলাম, প্রশান্ত কুমার ঘোষ, মহিলা শ্রমিক লীগের মাজেদা বেগম, রেশমা বেগম, লাবনী আক্তার, নাসরিন বেগম, মনিরা বেগম, শানিত বেগম, মুক্তা, রাধা রানী, মরিয়ম, ফাতেমা, মোমতাজ, সালমা, মোমেনা, নাসিমা, রহিমন, লাইলি বেগম, নুরজাহান বেগম সহ বিভিন্ন প্রমূখ নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ।
ফকিরহাটের পিলজংগ ইউনিয়নের ৬নং ওর্য়াডে আ’লীগের সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের ৬নং পিলজংগ ওয়ার্ড আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় পিলজংগ মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রতন কুমার চাট্যাজীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান স্বপন দাশ। উদ্বোধন করেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি প্রভাষক অঞ্জন কুমার দে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সহ-সভাপতি শেখ মুস্তাহীদ সুজা, বীর মুক্তিযোদ্ধা সুবীর কুমার মিত্র, দপ্তর সম্পাদক নির্মল কুমার দাশ, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক জীবন কৃষ্ণ ঘোষ। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিলজংগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম। ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক সুমন কুমার ধর এর সঞ্চালনায় সম্মেলনে আরো বক্তৃতা করেন, উপজেলা কৃষকলীগের আহবায়ক খান শামীম জামান পলাশ, মহিলা নেত্রী লিপি রানী হাজরা, ইউনিয়ন কৃষক লীগের সাধারন সম্পাদক টিপু ও ছাত্রলীগের সভাপতি শেখ আছাবুর রহমান। সভা শেষে শেখ নাজিম উদ্দিনকে পূনঃ সভাপতি ও সরদার গিয়াস উদ্দিনকে সাধারন সম্পাদক নির্বাচিত করে একটি কমিটি গঠন করা হয়।
ফকিরহাটে শ্যামা কালি পূজা রবিবার থেকে শুরু
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটে বিপুল উৎসাহ উদ্দিপনা আর আনন্দঘন পরিবেশের মধ্যদিয়ে বার্ষিক শ্যামা কালি পূজা আজ রবিবার (২৪শে অক্টোবর) থেকে শুরু হচ্ছে। জেলার সর্ববৃহৎ পূজা মন্ডব এবার ফকিরহাটের পিলজংগ ইউনিয়নে টাউন নওয়াপাড়া মোড়, কংগ্রেস মোড়, বলাই ঘোষের দোকান মোড়, সবুজ যুব সংঘ, কাটাখালী কর্মকার পাড়া ও শুভদিয়ার তেকাটিয়া হরিবাসর কালি মন্দিরে অনুষ্ঠিত হবে। প্রতি বছরের ন্যায় এবারও স্বঃ ম্বঃ মন্দির কমিটির পক্ষ হতে কীর্তন গান ও বিভিন্ন ধর্মিয় যাত্রাগান সহ আলোচনা সভার আয়োজন করা হয়েছে। গত ৫/৬ দিন ধরে মন্দির গুলিতে চলছে নানা প্রকার লাইটিং আর সাজ-সজ্জার কাজ। কোন কোন মন্দিরে শ্যামাকালি পূজা উপলক্ষে ৪দিন ব্যাপী ধর্মিয় মেলারও আয়োজন করা হয়েছে। ##
চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের অভিযানে দু’জন আটক
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে গাজা সেবনের অপরাধে দু’জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে চুলকাটি বাজারের রেলরোড এলাকা হতে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন, চুলকাটির যুগিডাঙ্গা এলাকার সোহরাব শেখ এর পুত্র শেখ শহিদুল ইসলাম (২০) ও সোনাডাঙ্গা এলাকার মোঃ রজ্জব আলীর পুত্র হাসিবুর রহমান (২১)। এদেরকে রবিবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। চুলকাটি পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পুলিশ পরিদর্শক (এসআই) জাহাংগীর এর নের্তৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে তাদের দু’জনকে আটক করেন। এব্যাপারে বাগেরহাট সদর মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে। ##
সিত্রাংয়ের অধিক ঝুঁকিতে মোংলার বিভিন্ন এলাকা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
সিত্রাংয়ে অধিক ক্ষতির আশংকা করা হচ্ছে মোংলার জয়মনিরঘোল, কাইনমারী, কানাইনগর, শেলাবুনিয়া এলাকায়। তাই ওই সব এলাকায় বেশি নজরদারীর পরামর্শ ও সিদ্ধান্তের বিষয়টি উঠে এসেছে জরুরী মতবিনিময় সভায়। রবিবার সন্ধ্যা সাড়ে ৭টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বেশির ভাগ আশ্রয় কেন্দ্রই দুর্বল ও ঝুঁকিপূর্ণ বলে মতামত দিয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা। সাইক্লোনকে ঘিরে এখনও কোন সরকারী খাদ্য সহায়তা পৌঁছায়নি উপজেলা প্রশাসনের কাছে। তবে মাত্র শ’পাচেক মানুষের জন্য শুকনো খাবারের ব্যবস্থা করার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলার চিলার জয়মনিরঘোল, চাঁদপাই ইউনিয়নের কাইনমারী, কানাইনগর ও বুড়িরডাঙ্গা ইউনিয়নের শেলাবুনিয়া এলাকা অধিক ঝুঁকিতে রয়েছেন বলে সভায় জানানো হয়েছে। ১০৩টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। সাইক্লোন পরিস্থিতিতে পৌর শহর ও উপজেলার ৬টি ইউনিয়নে ১৩২০জন সিপিবির সদস্য কাজ করবেন। পাশাপাশি কাজ করবেন ফায়ার সার্ভিস, পুলিশ, কোস্ট গার্ড, নৌবাহিনী, বিজিবি, বন্দর কর্তৃপক্ষ, পৌর কর্তৃপক্ষসহ বিভিন্ন এনজিও। সভায় ঝড়ে জ্বলোচ্ছাসের আশংকা করা হচ্ছে বেশি, কারণ
আর সতর্ক সংকেত ৫ নম্বর অতিক্রমের পরই সকলকে আশ্রয় কেন্দ্রমুখী করতে কাজ করবেন প্রশাসনসহ সংশ্লিষ্টরা। সভায় উপজেলা প্রশাসন, পুলিশ, ফায়ার সার্ভিস, জনপ্রতিনিধি, সাংবাদিক, এনজিও কর্মীসহ বিভিন্ন প্রতিষ্ঠানের লোকজন উপস্থিত ছিলেন। সোমবার বিকেল ৫টায় আবারো সাইক্লোন সম্পর্কিত সভা ডাকা হয়েছে। #
কেশবপুরে ভাব বাংলাদেশের উদ্যোগে দলগতভাবে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর) প্রতিনিধি
কেশবপুরে বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে রোববার সকালে আনন্দের সঙ্গে দলগতভাবে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর বাংলাদেশ (ভাব বাংলাদেশ)-এর উদ্যোগে উপজেলার গড়ভাংগা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে বিদ্যালয়ের ৪০ জন ছাত্রী ও ৪ জন শিক্ষক অংশগ্রহণ করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীদের দক্ষ করে তুলতে বিভিন্ন কৌশলে ইংরেজি শেখার উপর প্রশিক্ষণ প্রদান করেন ভাব বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার মো. আরিফুর রহমান। এ সময় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, শিক্ষক হোসনেয়ারা খাতুন, হাফিজুর রহমান, গোবিন্দ চন্দ্র বসু ও ভাব বাংলাদেশের ফিল্ড অফিসার কামরুজ্জামান রাজু।
প্রশিক্ষণ অনুষ্ঠানে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে ভাব ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব, বিতর্ক ক্লাব, আইসিটি ক্লাব ও ভলান্টিয়াস ক্লাব গঠন করা হয়।
মহানগর আওয়ামী লীগ নেতা সোহাগের সুস্থতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগ অসুস্থ্য হয়ে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে বিবৃতি দিয়েছেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে অবস্থান কর্মসূচী
খবর বিজ্ঞপ্তি
জাতীয় তামাকমুক্ত দিবস উপলক্ষে বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা), ডাব্লিউবিবি ট্রাস্ট, কে এন, কে, এস এবং আস বাংলাদেশ এর যৌথ উদ্যোগে “তামাক কোম্পানীগুলোর সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করা হোক” শীর্ষক দাবীতে বাগেরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে রবিবার দুপুর ১২ টায় এক অবস্থান কর্মসূচী পালন করা হয়। এ কর্মসূচীতে উপস্থিত ছিলেন বাগের প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাকী তালুকদার, বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি আকমল উদ্দিন সাকী, আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মোঃ কামরুজ্জামান, অগ্রদূত সংস্থার নির্বাহী পরিচালক হেমায়েত হোসেন খোকন, ও কে এন কে এস এর নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথসহ বিভিন্ন জাতীয় পত্রিকার প্রতিনিধিগণ ও স্থানীয় তামাক বিরোধী কার্যক্রমে লিপ্ত জনগণ।
অবস্থান কর্মসূচীতে বক্তরা বলেন- আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪০ সালের ভিতরে বাংলাদেশকে তামাক মুক্ত করতে হলে তামাক কোম্পানীগুলোর সামাজিত দায়বদ্ধতা কার্যক্রম নিষিদ্ধ করতে হবে। অর্থাৎ তামাক কোম্পানীর সামাজিক কার্যক্রম বন্ধ করতে হবে। তামাকজাত দ্রব্য কোন অবস্থায় খুচরা বিক্রয় করা যাবেনা। তামাকজাত দ্রব্য বিক্রয় করতে হলে অবশ্যই পৌরসভা ও ইউনিয়ন পরিষদ থেকে ট্রেড লাইসেন্স গ্রহন করতে হবে। কোন শিক্ষা প্রতিষ্ঠানের ১০০ মিটারের ভিতরে কোন প্রকার তামাকজাত দ্রব্য বিক্রয়ের দোকান থাকবে না। বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক তার বক্তব্যে পরিস্কার বলেন- শিক্ষাঙ্গনের ১০০ মিটার নয় ৫০০ মিটারের ভিতরে কোন দোকান থাকবে না।
অবস্থান কর্মসূচী চলাকালে কে. এন. কে এস এর কর্মীরা জনগণের মধ্যে তামাক বিরোধী লিফলেট বিতরণ করেন।
দরগাহপুরে ভিজিডির চাউল বিতরণ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নে ভিজিডি’র চাউল বিতরণ করা হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) ইউনিয়ন পরিষদ থেকে চাউল বিতরণ করা হয়।
মহিলা বিষয়ক অধিদপ্তরের ব্যবস্থাপনায় সাতক্ষীরা উন্নয়ন সংস্থা-সাস এর বাস্তবায়নে ভিজিডি কর্মসূচীর আওতায় ইউনিয়নে ২১৮ জন দুঃস্থ মহিলাকে দু’ মাসের বরাদ্দ বাবদ ৬ হাজার ৫৪০ কেজি চাউল বিতরণ করা হয়। ৮নং ওয়ার্ডের ইউপি মেম্বার ও প্যানেল চেয়ারম্যান আছাদুজ্জামান মুকুল, সাস ট্রেইনার মোঃ রুহুল কুদ্দুস এবং গ্রাম পুলিশ ও পরিষদের সদস্যবৃন্দ বিতরণকালে উপস্থিত ছিলেন।
পারিশামারীতে কাবাডি খেলা বুধবার
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার পারিশামারীতে বাৎসরিক শ্যামপূজা উপলক্ষে কাবাডি খেলা অনুষ্ঠিত হবে আগামী বুধবার। পারিশামারী হাই স্কুল মাঠে দুপুর ২ টায় খেলা উদ্বোধন করা হবে। মৃত ডাঃ জগৎ চন্দ্র রায়ের স্মৃতি উপলক্ষে ২৬ অক্টোবর সারারাত ব্যাপী শ্যামাকালী পূজা অনুষ্ঠিত হবে। এদিন দুপুর ২ টায় কাবাডি খেলা উদ্বোধন করবেন, খাজরা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম। বিশেষ অতিথি থাকবেন, আনুলিয়া ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুছ ও বিভিন্ন ইউনিয়নের মেম্বারবৃন্দ। খেলায় কাকবাসিয়া সুন্দরবন কাবাডি যুব সংঘ, সাতক্ষীরা কাবাডি দল, মির্জাপুর কাবাডি সবুজ সংঘ ও গজুয়াকাটি যুব সংঘ কাবাডি দল। সকল দলে জাতীয় দলের খেলোয়াড় থাকবেন বলে আয়োজক কমিটির ডাঃ কৃষ্ণপদ রায় জানান।
বদরতলায় সড়ক নির্মান কাজে অনিয়মের অভিযোগ
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নে সড়ক নির্মান কাজে নিম্নমানের ইট ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে এলাকার মানুষ প্রতিবাদ মুখর হতে শুরু করেছে।
ইউনিয়নের বদরতলা কলেজ মোড় হতে সুমন সাহেবের বাসা পর্যন্ত সড়কের কার্পেটিং এর কাজ শুরু হয়েছে। এলজিইডির অর্থায়নে নির্মান কাজে ইট ও খোয়ার ব্যবহারে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। খোয়া ভাঙ্গার জন্য যে ইট আনা হয়েছে তা ব্যবহার উপযোগি নয়। ২নং ও কোন কোন ক্ষেত্রে আরো নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে বলে এলাকাবাসী অভিযোগ করেছেন। নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করে কাজ এগিয়ে নেয়া হচ্ছে। এলাকার সচেতন ব্যক্তিবর্গ প্রতিবাদ করতে গেলে একটা গাড়ি ইট ভুল করে চলে এসেছে, আর আসবে না বলে বুঝিয়ে দেওয়া হয়। কিন্তু পরবর্তীতে আবারও ভাল ইটের সাথে নিম্নমানের ইট আনা হয়ে থাকে বলে তারা জানান। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথভাবে দেখবেন এবং ব্যবহৃত নিম্নমানের ইটের খোয়া উঠিয়ে নিয়ে সরকারি নিয়ম মেনে কাজ করার ব্যবস্থা নিবেন এমন দাবী এলাকাবাসী সকলের।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী নাজিমুল হুদা জানান, বিষয়টি আমার নলেজে নেই, এখনই দেখে-জেনে ব্যবস্থা নেওয়া হবে।
কালীগঞ্জে ধর্ষিতা কলেজ ছাত্রীর সন্তানের পিতৃত্ব দাবিও ধর্ষক ইমাম হাবিবুল্লাহ এর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত
তাপস কুমার ঘোষ,কালীগঞ্জ প্রতিনিধি
ধর্ষিতা কলেজ ছাত্রীর গর্ভের সন্তানের পিতৃত্বের দাবিতে ও ধর্ষক মসজিদের ইমাম হাবিবুল্লাহ এর গ্রেপ্তার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের চৌহমনী বাজারের প্রধান সড়কে( রবিবার ২৩ অক্টোবর) বেলা১১ টার সময় ধলবাড়িয়া ইউনিয়ন নাগরিক সমাজের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
উক্ত কর্মসূচিতে আবুল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ধলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সজল মুখার্জি, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তপন মন্ডল, আব্দুল জব্বার, মনিরুজ্জামান, ওকালত আলী, আবুবক্কার গাইন, আনসার আলী প্রমূখ। বক্তারা বলেন উপজেলার রত্নেশ্বরপুর গ্রামের মহাসিন আলীর লম্পট পুত্র হাবিবুল্লাহ পার্শ্ববর্তী গোবিন্দপুর জামে মসজিদের ইমামের দায়িত্ব পালন করতো। উক্ত মসজিদে কোরআন শিক্ষার অন্তরালে রত্নেশ্বর পুর গ্রামের অসহায় দিনমজুর আজগার আলী মল্লিকের কন্যা ডি, আর, এম আইডিয়াল কলেজের প্রথম বর্ষের ছাত্রী আসমা খাতুন কে বিয়ের ফাঁদে ফেলে প্রেমজ সম্পর্ক গড়ে তোলে। সেই সুবাদে গত ১৫/৮/২০২১ ইং তারিখে বাড়িতে কেউ না থাকার সুযোগে লম্পট ইমাম হাবিবুল্লাহ তাকে একা পেয়ে ধর্ষণ করে বিয়ের প্রতিশ্রুতি দেয়।
এতে করে কলেজ ছাত্রী গর্ভধারণ করলে বিষয়টি জানাজানি হয়ে যায়। একপর্যায়ে আসমা তার বাবা-মাকে ঘটনা খুলে বললে বিষয়টি জানার পর ইমাম হাবিবুল্লাহকে জানালে সে প্রথমে বিয়ের আশ্বাস দিয়ে কালক্ষেপণ করতে থাকে। পরে বিয়ে করতে অস্বীকার করলে ঘটনার বিচার চেয়ে ধলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী শওকত হোসেনকে জানায়। চেয়ারম্যান বিষয়টি মীমাংসার কথা বলে কালক্ষেপণ করায় গত ৩/ ৮/ ২০২২ ইং তারিখে আসমা একটি পুত্র সন্তান প্রসব করে। অতঃপর ঘটনাটি নিয়ে আবারও গত ১৭/ ৮/ ২০২২ তারিখে চেয়ারম্যানের নিকট গেলে তিনি বিচার করতে অস্বীকার করলে চেয়ারম্যানের সহায়তায় ধর্ষক ইমাম হাবিবুল্লাহ এলাকা ছেড়ে পালিয়ে যায়। ওই সময় চেয়ারম্যান গর্ভের সন্তান একাধিক ব্যক্তির বলে তাড়িয়ে দেয়।
কোন উপায়ান্তর না দেখে সন্তান কোলে নিয়ে থানায় গিয়ে কলেজ ছাত্রী বাদী হয়ে দর্শক ইমাম হাবিবুল্লাহকে আসামি করে গত ২২/৮/ ২০২২ ইং তারিখে ৯(১)২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন সংশোধনী ২০০৩ ধারা মোতাবেক থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। মামলা নাম্বার ২৫। মামলা দায়েরের পর হতে২ মাস অতিবাহিত হলেও পুলিশ আজও পর্যন্ত ধর্ষক হাবিবুল্লাহকে গ্রেফতার করতে পারিনি। এ প্রসঙ্গে ভুক্তভোগী কলেজ ছাত্রী মানববন্ধন কর্মসূচিতে সাংবাদিকদের জানান মামলা করার পর হতে পুলিশ তার কোনো খোঁজই নেইনি। সে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে বলেন সন্তানের পিতৃত্ব দাবি গ্রেফতার এবং ন্যায় বিচারের দাবি জানান। এ ব্যাপারে চেয়ারম্যান গাজী শওকত হোসেনের নিকট জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন আমি ৫ মাস পর জানতে পেরে সমঝোতা করতে ব্যর্থ হই। তবে সন্তানের বিষয়টি নিয়ে তিনি একাধিক ব্যক্তি জড়িত বলে সাংবাদিকদের নিকট তুলে ধরেন। এই ধরনের ঘটনা চাপা রেখে প্রশাসনকে না জানিয়ে বিচার করতে পারেন কিনা এমন প্রশ্নের কোন সদুত্তর মেলেনি।
কালীগঞ্জে সমাজসেবা অফিস ঘেরাও
কালিগঞ্জ প্রতিনিধিঃ
উপজেলা ব্যাপী প্রতিবন্ধী বয়স্ক বিধবা সহ বিভিন্ন ভাতা ভোগীরা ভাতা এর টাকা না পেয়ে ও হ্যাকারদের কবল থেকে রক্ষা পেতে এবং ভাতার টাকার দাবিতে উপজেলা সমাজসেবা অফিস ঘেরাও করে সাংবাদিকদের সামনে প্রতিবাদ ও ক্ষোভ জানানোর ঘটনা ঘটেছে।
সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ১২টি ইউনিয়নের শতশত ভুক্তভোগী বিভিন্ন ভাতা ভোগীরা রবিবার (২৩ অক্টোবর) বেলা ১০টা হতে বিকাল পর্যন্ত উপজেলা সমাজসেবা অফিসে এ ঘটনা ঘটে। খবর জানতে পেরে ওই সময় সাংবাদিকরা ঘটনাস্থল সমাজসেবা অফিস চত্বরে গেলে ভুক্তভোগী ভাতা ভোগীরা তাদের নানা অভিযোগ তুলে ধরে বর্ণনা দেন।
এ সময় নলতা ইউনিয়নের সাহারা গ্রামের বয়স্ক ভাতা কার্ডধারী জামাত আলি, ঝায়া মারি গ্রামের বয়স্ক ভাতা কার্ডধারী নজির আলী গাজী, নলতা শরীফ গ্রামের সদর উদ্দিন, পাইকারা গ্রামের প্রতিবন্ধী কার্ড ধারি রহিমা খাতুন, ধল বাড়িয়া ইউনিয়নের ধল বাড়িয়া গ্রামের প্রতিবন্ধী কার্ড ধারী সাইফুল ইসলাম, সেকেন্দার নগর গ্রামের বয়স্ক ভাতা কার্ড ধারী মোহাম্মদ আলী, রত্নেশ্বর পুর গ্রামের সুবাহান মোড়ল, ধলবাড়িয়া গ্রামের প্রতিবন্ধী কার্ড ধারি আনোয়ারা বেগম, রতনপুর গ্রামের প্রতিবন্ধী কার্ড ধারী নাহিদা পারভীন, উখসা গোবিন্দপুর গ্রামের প্রতিবন্ধী কার্ড ধারী জানু সহ শতশত ভাতা ভগিরা সাংবাদিকদের ঘিরে ধরে তাদের ভাতার টাকা না পাওয়া ভোগান্তি হ্যাকার এর বিষয়ে বিভিন্ন অভিযোগ তুলে ধরেন।
ওই সময় তারা বলেন অধিকাংশ ভাতা ভোগীদের টাকা হ্যাকাররা তুলে নিয়ে গেছে। আরো জানান ২/৩ মাস ধরে তারা কোন ভাতার টাকা পান না। অনলাইনে আবেদন করে তাদের ভোগান্তি আরো বেশি হয়েছে বলে জানান। এছাড়াও না পাওয়ার বিষয়ে সমাজসেবা অফিসের মাঠ পর্যায়ে কর্মরত সুপারভাইজারদের এবং অফিস স্টাফদের অসহযোগিতার কথা জানান। বিষয়টি নিয়ে ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ করেও কোন ফল পাইনি। সমস্যার কথা বললে তারা থানায় যেতে বলেন। এ বিষয়ে কথা বলার জন্য বেলা ১১ টার সময় সমাজসেবা কর্মকর্তা কে অফিসে না পাওয়া গেলেও বেলা ২টার সময় সমাজ সেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন এর নিকট ঘটনার সত্যতা জানতে চাইলে তিনি সাংবাদিকদের জানান উপজেলাতে মোট ২৯০ ৯২ জন ভাতা ভোগী ভাতা পেয়ে থাকেন। এর মধ্যে বয়স্ক ভাতা ভোগী হল ১৬,২৮৫ জন প্রতিবন্ধী ভাতা ভোগী ৫০৯৫ বিধবা ভাতা ভোগী ৭৩৯০ অনগ্রসর জনগোষ্ঠীর দলিত শ্রেণীর ভাতা ভোগী ১০২ প্রতিবন্ধী শিক্ষা ভাতা ভোগী ৪০ এবং প্রতিবন্ধী অনগ্রসর শিক্ষা বৃত্তি ১৮০ জন ভাতা পেয়ে থাকেন। এখনো পর্যন্ত সবার টাকা তাদের নগদ নাম্বারে ঢোকে নাই। পর্যায়ক্রমে দেরিতে ঢোকায় নানা ভোগান্তি ও সমস্যা সৃষ্টি হয়েছে। তা ছাড়াও অনলাইনে সার্ভারের সমস্যা বেশি। হ্যাকারের বিষয়টি আমরা খতিয়ে দেখছি এবং বিষয়টি মন্ত্রণালয়ে জানানো হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান জনাব সাঈদ মেহেদী উপস্থিত সাংবাদিক এবং প্রতিবাদকারী ভাতা ভোগীদের জানান বিষয়টি নিয়ে তিনি উপজেলা সমাজসেবা কর্মকর্তার নিকট আলোচনা করেছেন এবং সমস্যার সমাধানের চেষ্টা করবেন বলে আশ্বাস দেন।
চিকিৎসাধীন অসুস্থ নেতা-কর্মীদের শয্যাপাশে সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন কয়রা উপজেলার আমাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাংবাদিক গাজী নজরুল ইসলাম, শারীরিক ভাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন খুলনা জেলা যুবলীগের স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সাবেক সদস্য সচিব খান আবু সাঈদ, পাইকগাছার লস্কর ইউনিয়ন আ’লীগের কর্মী কামরুল ইসলাম, সোলাদানা ইউনিয়ন আ’লীগের কর্মী জিয়াদুল বিশ্বাস ও সোলাদানার বাসিন্দা লিলি আফরোজকে দেখতে রবিবার (২৩ অক্টোবর) বিকালে হাসপাতালে যান খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু। এ সময় তিনি তাদের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং কর্তব্যরত চিকিৎসকের কাছে চিকিৎসার খোঁজ-খবর নেন এবং তাদের আশু-সুস্থতা করেন। এ সময় উপস্থিত ছিলেন খুলনা জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বাবু, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, হারুন আর রশীদ, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা এএইচএম কামাল, খুলনা জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ আবু সাঈদ খান, ছাত্রলীগ নেতা আতিকুর রহমান আতিক, শেখ মোঃ শাকিল, শিমুল দেবনাথ, মনিশংকর মন্ডল, রায়হান পারভেজ রনি, শাহিন শাহ বাদশাহ, রবিউল ইসলাম হৃদয়, রাজীব সরকার রাহুল, আসাদুল হক পাড়, নজীর আহমেদ, মোহাইমিনুল ইসলাম মাহিন, ইয়াছিন আরাফাত প্রমুখ।#
খুলনায় ২৮ অক্টোবর ইসলামী আন্দোলনের সমাবেশ বাস্তবায়নে কর্মসূচি ঘোষণা
খবর বিজ্ঞপ্তি
আগামী ২৮ অক্টোবর শুক্রবার ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমীর শাইখুল হাদিস আল্লামা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, শায়খে চরমোনাই এর খুলনায় শুভ আগমন উপলক্ষে বাদ জুম্মা নগরীর ডাকবাংলা সোনালী ব্যাংক চত্বরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হবে।
এই উপলক্ষে গতকাল রবিবার (২৩ অক্টোবর) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার এক জরুরী সভা ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মুফতি আমানুল্লাহ’র সভাপতিত্বে ও নগর সেক্রেটারী শেখ মোঃ নাসির উদ্দিন এর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
যৌথ সভায় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা জেলা সভাপতি অধ্যাপক মাওলানা আব্দুল্লাহ ইমরান, মহানগর ইসলামী আন্দোলনের সহ সভাপতি মুফতি মাহবুবুর রহমান, জেলা সেক্রেটারী হাফেজ আসাদুল্লাহ আল গালিব, মাওলানা মোঃ মুজিবুর রহমান, মাওলানা মোঃ আবু সাইদ, মুফতী ইমরান হোসাইন, আলহাজ্ব জাহিদুল ইসলাম, মাওলানা মোঃ শায়খুল ইসলাম বিন হাসান, মাওঃ মাহবুব আলম, মোঃ সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি আশরাফুল ইসলাম, মোল্লা রবিউল ইসলাম তুষার, মঈন উদ্দিন ভূঁইয়া, বীর মুক্তিযোদ্ধা জিএম কিবরিয়া, মাওলানা হারুন অর রশিদ, মাওলানা আঃ সাত্তার, এসকে নাজমুল হাসান, মাওঃ আব্বাস আমিন, মোঃ কবির হুসাইন, আলহাজ্ব আমজাদ হোসেন, মাওলানা আসাদুল্লাহ হামিদী, মুফতি আঃ জববার আজমী, মাওলানা ওমর ফারুক, ইঞ্জিঃ সরদার মোঃ গোলাম সরোয়ার, সৈয়দ মোঃ আঃ হালিম, মোঃ বোরহান উদ্দিন, মোঃ নুরুল হদা সাজু, মাওঃ হাফিজুর রহমান, আলহাজ্ব সরোয়ার হোসেন বন্দ, মোঃ ক্বারী জামাল উদ্দীন, মোঃ আবদুল হাফিজ শেখ, মোঃ আবদুস সামাদ গাজী, মোঃ শফিকুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন, মোঃ কামরুল ইসলাম, আলহাজ্ব শফিউল ইসলাম, জাতীয় শিক্ষক ফোরামের নগর সভাপতি মুফতী রবিউল ইসলাম রাফে, ইসলামী যুব আন্দোলনের মোঃ মেহেদী হাসান, আলহাজ্ব আবুল কাশেম, মোঃ ইমরান হোসেন মিয়া, মোঃ আব্দুর রশিদ, ফেরদৌস গাজী, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নগর সভাপতি মোঃ মইনুদ্দিন, আবু রায়হান, আবদুল্লাহ আল মামুন, হাবিবুল্লাহ মেজবাহ, মাহদী হাসান মুন্না, আবুল কাশেম প্রমুখ।
সভায় আগামী ২৮ অক্টোবর শুক্রবারের বিশাল সমাবেশ সফলে কর্মসূচি ঘোষণা করা হয়।
কর্মসূচি- ২৫ অক্টোবর ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার মিছিল, ২৫,২৬,২৭ অক্টোবর থানায় থানায় লিফলেট বিতরণ, ২৬ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর ও জেলার উদ্যোগে প্রচার মিছিল, ২৭ অক্টোবর ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সকল সহযোগী সংগঠনের নগরীর গুরুত্বপূর্ণ স্থানে লিফলেট বিতরণ।
দাকোপের বাণীশান্তায় তিন’শ একর তিনফসলি কৃষিজমি রক্ষার দাবিতে মানববন্ধন
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে পশুর নদীর ড্রেজিংয়ের বালুর কবল থেকে বাণীশান্তার তিনশো একর তিনফসলি কৃষিজমি রক্ষার দাবিতে ধানক্ষেতে কৃষক-কৃষাণীরা মানববন্ধন করেছেন। রবিবার (২৩ অক্টোবর) সকালে দাকোপ’র বাণীশান্তা ইউনিয়নের আমতলা আমন ধানের বিলে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) এবং কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রবিবার সকাল ১১টায় অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে সমাবেশে সভাপতিত্ব করেন কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির নেতা হিরন্ময় রায়। মানববন্ধন চলাকালে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কেন্দ্রিয় নেতা সাংবাদিক মো. নূর আলম শেখ। সমাবেশে বাণীশান্তা কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ‘নিজেরা করি’ খুলনার বিভাগীয় সমন্বয়কারী স্বপন দাস। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন কৃষক নেতা গৌরাঙ্গ প্রসাদ রায়, কিশোর রায়, বিশ্বজিৎ মন্ডল, কৃষিজমি রক্ষা সংগ্রাম কমিটির সদস্য সচিব নেতা সত্যজিৎ গাইন, কৃষ্ণ পদ মন্ডল, বৈশাখী মন্ডল, বাপা নেতা হাছিব সরদার, পাইকগাছা ভূমিহীন আন্দোলনের নেতা শেখ তৈয়বুর রহমান, সবিতা ঢালী প্রমূখ। সমাবেশে বক্তারা বলেন প্রশাসন এবং বন্দর কর্তৃপক্ষ কৃষকের সাথে প্রতারণা এবং ছলনার মাধ্যমে কৃষিজমিতে বালু ফেলার পায়তারা চালাচ্ছে। দুর্ভিক্ষ’র কথা স্মরণ করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বার বার উৎপাদন বাড়ানো, কৃষিজমির ক্ষতি করে কোন ধরনের উন্নয়ন করা যাবেনা এবং এক ইঞ্চি জমিও ফাঁকা রাখা যাবেনা মর্মে বারবার সতর্কবার্তা উচ্চারণ করলেও প্রশাসন ও মোংলা বন্দর কর্তৃপক্ষ প্রধানমন্ত্রীর এই অনুশাসন মানছেনা। বক্তারা জান দেবে তব্ওু বাণীশান্তা, আমতলা, ভোজনখালি, ঢাংমারি ও খাজুরা গ্রামের তিনফসলি জমিতে কোন ভাবেই বালু ফেলতে দেবোনা বলে হুশিয়ারি উচ্চারণ করেন।সমাবেশে বক্তারা আরো বলেন মোংলা বন্দর কর্তৃপক্ষ কর্তৃক পশুর নদীর ড্রেজিংয়ের বালু বাণীশান্তা ইউনিয়নের কৃষিজমিতে ফেলাকে কেন্দ্র করে আইন-শৃংখলা পরিস্থিতির অবনতি হলে তার জন্য প্রশাসন ও বন্দর কর্তৃপক্ষ দায়ী থাকবে বলে ঘোষনা দেন। মানবন্ধনে বাণীশান্তা ইউনিয়নের কয়েকশো কৃষক-কৃষাণী অংশগ্রহণ করেন। এছাড়া নিজেরা করি’র নেতৃত্বে অর্ধশতাধিক ভূমিহীন, কৃষক ও ক্ষেতমজুর আন্দোলনের নেতাকর্মী কৃষিজমি রক্ষা আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করেন। মানববন্ধন শেষে বাণীশান্তা বাজারে নিজেরা করি’র পরিবেশনায় গনসঙ্গীত ও পথনাটক মঞ্চস্থ হয়।
খুবিতে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষে ৪ দফা সুপারিশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শেষে ৪ দফা সুপারিশ করা হয়েছে। সুপারিশগুলো হলো- উপযুক্ত কর্তৃপক্ষের কাছ থেকে অর্থায়নসহ আন্তর্জাতিক সহযোগিতামূলক গবেষণা প্রকল্পের চেষ্টা করা, ছাত্র বিনিময় এবং শিক্ষক বিনিময় প্রোগ্রামগুলি সহজতর করা যা চিন্তা ও প্রক্রিয়াগুলোর অনুভূমিক স্থানান্তরকে অনুমতি দেবে, সারাদেশে মাঠকর্মীদের জন্য প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করা এবং সরকারি অনুদান চাওয়া। গত ২০ অক্টোবর এই সম্মেলন শেষ হয়।
সম্মেলনের বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক ও ফোকালপয়েন্ট খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম জানান, সম্মেলন সফল হয়েছে এবং সংশ্লিষ্ট বিষয়ে যৌথ গবেষণার নানা দিকের চিন্তা ও সুযোগ উন্মোচিত হয়েছে। অংশগ্রহণকারী দেশগুলোর সাথে ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স সংশ্লিষ্ট কাজ করার বৃহত্তর ক্ষেত্র তৈরি হয়েছে।
সম্মেলন শেষে সামগ্রিক পর্যবেক্ষণ ও প্রতিক্রিয়ায় নিম্নোক্ত অভিমত উল্লেখ করা হয়েছে। এই সম্মেলনটি লক্ষ্য ও উদ্দেশ্য উপলব্ধি করেছে যার জন্য এটি ডিজাইন করা হয়েছিল, এই সত্যটি পূরণ করে যে এই মহামারী পরবর্তী সময়ে সশরীরে আন্তঃজাতিক সম্মেলন শুধুমাত্র ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধনকে শক্তিশালী করেনি বরং পরিবেশ, ইকোটক্সিকোলজি এবং জীববৈচিত্র্যের ক্ষেত্রে শিক্ষা ও গবেষণায় দ্বিপাক্ষিক সহযোগিতার দিকেও উন্নতি করেছে।
দুই দিনব্যাপী সম্মেলনের বিভিন্ন কারিগরি সেশনে মিথস্ক্রিয়া ছাত্র এবং মাঠকর্মীদের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধি করেছে। ১০টি ভিন্ন কারিগরি অধিবেশনে পূর্ণাঙ্গ বক্তৃতা তাদের নিজ নিজ ক্ষেত্রে জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের দ্বারা প্রদত্ত হিসাবে অত্যন্ত উল্লেখযোগ্য, ব্যাখ্যামূলক, প্রেরণাদায়ক এবং প্রভাবিত ছিল। মৌখিক এবং পোস্টার উভয় বিভাগেই ম্যানগ্রোভ বাস্তুসংস্থান, কৃষি-বাস্তুতন্ত্র, মৎস্য ও পশুপালন সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরার পাশাপাশি কর্ম পরিকল্পনারও পরামর্শ দেওয়া হয়। এটি ভবিষ্যৎ গবেষণার সুযোগ সনাক্ত করতে এবং খুঁজে বের করতে তরুণ গবেষকদের আরও অনুপ্রাণিত করেছে।
প্রদত্ত ট্রফি এবং সার্টিফিকেট “তরুণ বিজ্ঞানী”, “বিশিষ্ট বিজ্ঞানী” এর অবদানের স্বীকৃতি প্রদানের পাশাপাশি ছাত্র, গবেষক এবং শিক্ষাবিদদের জন্য সেরা মৌখিক এবং পেপার উপস্থাপনা তাদের নিজ নিজ ক্ষেত্রে কর্মীদের প্রেরণা এবং আস্থার স্তরকে উন্নীত করেছে। সশরীরে অংশগ্রহণকারী ভারত ও ইতালির বিজ্ঞানীরা সম্মেলনের ভেন্যু হিসেবে খুলনা বিশ্ববিদ্যালয়কে বেছে নেওয়ার স্থানটি যথাযথ এবং সুন্দর হয়েছে বলে মন্তব্য করেন। এছাড়া খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রম সম্পর্কে অবহিত হয়ে এটিকে অন্যতম একটি সম্ভবনাময় ও সুন্দর বিশ্ববিদ্যালয় হিসেবে অভিহিত করেন। একই সাথে এই সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর উদ্বোধনী বক্তৃতা এবং উপস্থাপিত ‘ওং ঞযব ঝঁহফধৎনধহং ড়ভ ইধহমষধফবংয রহ ধ ংঃধঃব ড়ভ ঢ়ড়ষষঁঃরড়হ’ শীর্ষক কি-নোট পেপারটি বহুমাত্রিক, তথ্য-তত্ত্ববহুল, উচ্চমান সম্পন্ন ও সমৃদ্ধ হিসেবে প্রশংসিত হয়েছে।
রাজাপুরে বিধবার উপর হামলা, বসতঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগের মামলায় যুবক গ্রেফতার
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির রাজাপুরের পূর্ব ফুলহার গ্রামে ফাহিমা বেগম (৩৯) নামে এক বিধবা নারীর উপর হামলা ও তার বসতঘর ভাঙচুর করে সোনা, টেউটিন ও মালপত্র লুটপাটের অভিযোগে আল আমিন মাঝি (৩০) নামে যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে রাজাপুর থানা পুলিশ অভিযান চালিয়ে আল আমিনকে ঘটনাস্থল থেকে গ্রেফতার করে। আল আমিন উপজেলার পূর্ব ফুলুহার গ্রামের হারুন মাঝির ছেলে। ফাহিমা বেগম পূর্ব ফুলহার গ্রামের মৃত মালেক কাজির স্ত্রী। এ ঘটনায় ২২ অক্টোবর রাতে রাজাপুর থানায় ফাহিমা বেগম বাদি হয়ে ৬ জনসহ ১০ জনের নামে মামলা করেন। মামলা সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর দুপুরে আসামীরা ফাহিমা বেগমের বাড়িতে প্রবেশ করে জমি দখলের উদ্দেশ্যে টিনের বসতঘর ভাঙচুর শুরু করে। তখন ফাহিমা বেগমের ছেলে রমজান বাধা দিতে গেলে তাকে মারধর করে। তখন ছেলেকে রক্ষা করতে গেলে আসামীরা ফাহিমা বেগমকে খুনের উদ্দেশ্যে মাথা কুপিয়ে জখমসহ মারধর করে সোনার চেইন, ঢেউটিন ২ বানসহ ঘরের মালপত্র ছিনিয়ে নেয়। মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার এসআই নাজমুজ্জামান জানান, এ ঘটনায় ফাহিমা বেগম মামলা দায়ের করলে মামলার ১ নং আসামী আল আমিনকে গ্রেফতার করে আদালতে প্রেরণের প্রস্তুতি নেয়া হচ্ছে। অন্য আসামীদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।
ঝালকাঠিতে কবি জীবনান্দদাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী পালিত
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে মানুষের হৃদয়ের প্রতিবেশী কবি জীবনানন্দ দাসের ৬৮তম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। শনিবার সন্ধ্যা ৭টায় জেলা শিল্পকলা একাডেমির মিলানায়তনে আলোচনা সভায় ঝালকাঠি জেলা প্রশাসক মোঃ জোহর আলী প্রধান অতিথি ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ কামাল হোসেনর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত পুলিশ সুপার এসপি সার্কেল প্রশান্ত কুমার দে, শিক্ষক ও গবেষক ড: কামমরুন্নেছা আজাদ, জেলা চেম্বার অব কমার্স সভাপতি মনিরুল ইসলাম তালুকদার মুক্তিযোদ্ধা চিত্তরঞ্জন দত্ত ও সত্যবান সেন গুপ্ত বিশেষ অতিথি ছিলেন। অন্যদের মধ্যে ঝালকাটি প্রেস ক্লাব সভাপতি কাজী খলিলুর রহমান ও সাংবাদিক পলাশ রায় বক্তব্য রাখেন। আলোচনা সভা শেষে নাচ, গান ও আবৃত্তি নিয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। জেলা প্রশাসন ও শিল্পকলা একাডেমি এর আয়োজন করেছে।
ঝালকাঠিতে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠিতে উপজেলা জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে রবিবার সকাল ১১টায় ঝালকাঠির প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভায় অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি ঝালকাঠি জেলা শাখার সভাপতি মুক্তিযোদ্ধা এড. আনোয়ার হোসেন আনু প্রধান অতিথি ছিলেন। বিশেষ অতিথি ছিলেন সাবেক সভাপতি, কেন্দ্রীয় সদস্য আলহাজ্জ বজলুর রহমান, সাবেক জেলা কমিটির সাধারণ সম্পাদক আলহাজ্জ মাহবুবুর রহমান ও বর্তমান জেলা কমিটির সাধারণ সম্পাদক এড আঃ আলিম, শহর শাখার সভাপতি এ কে বেলায়েত হোসেন ও শহর শাখার সাধারণ সম্পাদক আবু শহিদ। সভাপতিত্ব উপজেলা কমিটির সভাপতি আনোয়ার হোসেন তালুকদার। অন্যদের মধ্যে যুব সংহতির মোঃ ইউনুছ হাওলাদার, স্বেচ্ছাসেবক পার্টির কবির আকন ও শ্রমিক পার্টির আবুল বাসার আদু। বক্তরা বলেন, এরশাদ সরকার উপজেলা পরিষদ প্রবর্তন করেছিলেন এবং তারই ধারাবাহিকতায় বিএনপি ব্যতিত আওয়ামীলীগ সরকার এই পদ্ধতি গ্রহণ করেছিলেন। সেদিনের এরশাদ সরকারের এই সিদ্ধান্ত সঠিক এবং সময়পোযুগী ছিল এটাই প্রমানিত হয়েছে।
চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকারের বিশেষ অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ঝালকাঠি প্রতিনিধি
চিনির বাজার নিয়ন্ত্রণে রাখতে ঝালকাঠিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রবিবার সকাল থেকে বিশেষ অভিযান পরিচালনা করেছে। সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে চিনি বিক্রি করায় এবং দোকানে থাকার পরেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে দুইটি ব্যবসা প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ইন্দ্রানী দাস এ অভিযান পরিচালনা করেন।
ভোক্তা অধিকারের কর্মকর্তারা জানান, বাজারগুলোতে চিনি পাওয়া যাচ্ছে না এমন অভিযোগের ভিত্তিতে শহরের বড় বাজার, আড়ৎদারপট্টি, কুমারপট্টিসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় দুইটি ব্যবসাপ্রতিষ্ঠানে চিনি থাকা সত্ত্বেও ক্রেতার কাছে বিক্রি না করার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অনেকে আবার কেনা বেচার ভাউচার দেখাতে পারেনি, তাদের সাবধান করে দেওয়া হয়। চিনির বাজার স্বাভাবিক রাখতে এ অভিযান অব্যহত থাকবে বলেও জানান ভোক্তা অধিকারের কর্মকর্তারা।
কাঁঠালিয়ায় মাদ্রাসা ছাত্রীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন বিক্ষোভ মিছিল
ঝালকাঠি প্রতিনিধি
ঝালকাঠির কাঁঠালিয়া ফাজিল মাদ্রাসার অস্টম শ্রেণির ছাত্রী তাহিরা খানম সুখি ও তাঁর পরিবারের সদস্যদের ওপর হামলার প্রতিবাদ ও বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। রবিবার সকালে মাদ্রাসা মাঠে শিক্ষার্থী ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করেন।
মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৭ অক্টোবর দুপুরে সামান্য একটি বিষয় নিয়ে বাকবিতন্ডার এক পযার্য়ে প্রতিপক্ষরা তাহিরা খানম সুখির বাবা লোকমান খান ও মাকে মারধর করে। এসময় ওই ছাত্রী মাদ্রাসায় ছিল। সে মাদ্রাসা থেকে বাড়িতে ফেরার পথে তাকেও মারধর করা হয়। আহত অবস্থায় সুখিকে আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন আহত সুখির বাবা লোকমান খান, স্থানীয় বাসিন্দা আইয়ুব আলী খান, রুমান খান, শিক্ষার্থী মাহফুজা আক্তার ও মরিয়ম আক্তার।
কাঠালিয়া থানার ওসি মুরাদ আলী জানান, এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কয়রায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত
কয়রা (খুলনা) প্রতিনিধি
কয়রায় জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ অক্টোবর) সকাল ১১ টায় দলীয় কার্যালয়ে জাতীয় পার্টির কয়রা উপজেলা সভাপতি শেখ সদর উদ্দীন আহম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও খুলনা জেলার সহ-সভাপতি ডাঃ সৈয়দ মোঃ আবুল কাশেম। জাপা নেতা আবুল কালাম আজাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জাপা নেতা শামসউদ্দীন আহমেদ, এম রফিক সিরাজ , ডাঃ রুহুল আমিন, সানা আমজাদ, আঃ অহিদ, আঃ কুদ্দুস, শ্রী অজিত কুমার মন্ডল সহ জাপা নেতাকর্মীবৃন্দ। এসময় বক্তারা বলেন, আজ ২৩ শে অক্টোবর। ১৯৮৪ সালে সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ গ্রাম বাংলার জনগণকে সেবা দেওয়ার লক্ষ্যে উপজেলা পরিষদ ঘোষণা করেন। গ্রাম বাংলার উন্নয়নের লক্ষ্যে আজকের এই দিনে উপজেলা পদ্ধতি চালু করেছিলেন। তিনি সে সময় বলেছিলেন, ৬৮ হাজার গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। বক্তারা আরও বলেন, তিনি ২৩ অক্টোবর ৪৬০ টি থানায় উপজেলা ব্যবস্থার প্রবর্তন করেছিলেন। প্রতিটি উপজেলায় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার যোগ করেছিলেন। কোর্ট স্থাপন, হাসপাতাল, বিভিন্ন সরকারি অফিস স্থাপন রাস্তাঘাট নির্মাণ করে যোগাযোগ ব্যবস্থার ব্যাপক উন্নয়ন করেছিলেন। আলোচনা শেষে মরহুম এরশাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।
ভোলাডাঙ্গার আলোচিত হত্যা চেষ্টা মামলা: নানান ইস্যুতে বাদীর সাংবাদিক সম্মেলন
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউপির ভোলাডাঙ্গা গ্রামে মধ্যযুগীয় কায়দায় যুবক বকুল হোসেনকে মারপিটের নির্দেশ দিয়েছিলেন চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু এমন অভিযোগে সাংবাদিক সম্মেলন করেছেন ঐ মামলার বাদী মুকুল হোসেন। এছাড়াও মুল আসামীদের গ্রেফতার করে শাস্তির দাবী জানান। গতকাল রবিবার সকালে মহেশপুর প্রেসক্লারের নিজস্ব কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন তিনি।
লিখিত অভিযোগে মামলার বাদী মুকুল হোসেন জানান, সাত বছরে থেকে পাঠানো টাকা চাওয়ায় গত ১৪ অক্টোবর তার ভাই বকুল হোসেনকে তার প্রাক্তন স্ত্রীর পরিবারের লোকজন হাত-পা বেঁধে মধ্যযুগীয় কায়দার মারপিট করে রক্তাক্ত জখম করে। মারপিটের ভিডিও একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার চরম উত্তেজনার সৃষ্টি হয়। ঐ দিনই মুকুল হোসেন বাদী হয়ে মহেশপুর থানায় নয়জনকে আসামী করে মামলা দায়ের করেন। এরপর র্যাব-পুলিশ ৪ আসামীকে গ্রেফতার করে। এদিকে মামলা ভিন্ন দিকে প্রবাহিত করতে ও আসামীদের বাঁচাতে বাশবাড়ীয়া চেয়ারম্যান নাজমুল হুদা জিন্টু মরিয়া হয়ে উঠেছেন। এমনটি মহেশপুর নিবাহী অফিসের মিটিং-এ চেয়ারম্যান জিন্টু নিজে মুখে মারপিটের নির্দেশ দেওয়ার কথা স্বীকার করেছেন বলেও অভিযোগ করেন মামলার বাদী মুকুল হোসেন। এছাড়াও মারপিটের ঘটনা ধামাচাপা দিতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া বকুল হোসেন ও মামলার বাদী মুকুল হোসেনকে আসামী করে চেয়ারম্যানের ইন্ধনে মহেশপুর থানায় ধর্ষণ চেষ্টা মামলা দায়ের করেন আসামীপক্ষ।
এসময় মুকুল হোসেন আরো জানান, বাশবাড়ীয়া চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করেন। কিন্তু মুকুল হোসেনের পরিবার নৌকার পক্ষে সমর্থন করায় বিরোধ বাঁধে চেয়ারম্যান জিন্টু সাথে। নির্বাচনে জয়লাভ করা পর পরই মুকুল হোসেনের পিতাকে কুপিড়ে জখম করেন জিন্টু চেয়ারম্যান সমর্থন লোকজন। সর্বশেষ মামলার বাদী মুকুল হোসেন নিজেও তার পরিবারের লোকজনের নিরাপত্তা এবং ভাইকে মারপিটের হত্যা চেষ্টা মামলার সুষ্ট তদন্ত করে ব্যবস্থা গ্রহণের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
কয়রায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ
কয়রা (খুলনা) প্রতিনিধি
খুলনার কয়রা সদরে সরকারি হাসপাতাল না থাকায় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত লাখো মানুষ।সুন্দরবন উপকূলীয় জনপদ কয়রা উপজেলা জেলা শহর থেকে শত কিমি দূরে অবস্থিত হওয়ায় আধুনিক চিকিৎসা সেবা পাওয়া এ জনপদের মানুষের কাছে স্বপ্নের মত।সময়মত চিকিৎসা না পেয়ে অনেকে তাদের প্রিয় স্বজন কে অসময়ে হারাতে হয়েছে।বারবার প্রাকৃতিক দূযোর্গ ক্ষতিগ্রস্ত রাস্তাঘাতের কারণে যোগাযোগ ব্যবস্থা ভাল না হওয়ায় সহজে কেহ দূরে আমাদী ইউনিয়নে অবস্থিত উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নিতে পারে না।এমনকি এ জনপদের অধিকাংশ মানুষ দারিদ্রসীমায় বসবাস করায় সহজে কেহ জেলা শহরে গিয়ে ভাল চিকিৎসা করাতে ব্যর্থ হয়।
সুন্দরবনবেষ্টিত দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে উপজেলার স্বাস্থ্য কেন্দ্র ৩১ কিমি দূরে অবস্থিত। এত দূর থেকে আমাদী ইউনিয়নে অবস্থিত স্বাস্থ্য কেন্দ্রে এসে চিকিৎসা সেবা নেওয়া কঠিন হয়ে পড়ে ।যোগাযোগ ব্যবস্থা ভালো না থাকায় অনেক অসুস্থ মানুষ চিকিৎসা নিতে হাসপাতালে যাওয়ার পথে মৃত্যুর কোলে ঢোলে পড়তে হয়।সুন্দরবনের বাঘের আক্রমণে জেলে ও বাওয়ালী আহত হলে তাদের কে দ্রুত উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হয়ে ওঠে না।যার ফলে বাঘের আক্রমণে আহত অনেকে সঠিক সময়ে চিকিৎসা না পাওয়ায় মৃত্যুর কোলে ঢলে পড়ে।প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে থাকা এ জনপদের মানুষ চিকিৎসার মত মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, বিশেষ করে শিশু ও নারীরা।
উপজেলার সাতটি ইউনিয়নের মধ্যে দক্ষিণ বেদকাশি, উত্তর বেদকাশি, কয়রা সদর, মহারাজপুর ও মহেশ্বরীপুর ইউনিয়নের প্রাণকেন্দ্রে অবস্থিত কয়রা সদর আর এই প্রাণকেন্দ্রে একটি হাসপাতাল নির্মাণের দাবি দীর্ঘদিনের।কয়রা সদরে স্বাস্থ্য কেন্দ্র নির্মাণ হলে উপজেলার মধ্য স্থানে হওয়ায় রোগিরা সহজে আসতে পারবে।সকল ইউনিয়ন থেকে স্বাস্থ্য কেন্দ্রের দূরত্ব কমে যাবে।অন্যান্য ইউনিয়নের তুলনায় সদরের রাস্তাঘাত ভাল হওয়ায় চলাচলে সুবিধা হবে।কয়রা সদরে পাশে সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলার বিচ্ছিন্ন ইউনিয়ন প্রতাপনগর। কয়রা সদরে পাশে অবস্থিত হওয়ায় তারা তাদের নিত্যদিনের পন্য ও চিকিৎসার জন্য কয়রা সদরের উপর নির্ভরশীল।কয়রা সদরে স্বাস্থ্যকেন্দ্র নির্মাণ হলে তারাও চিকিৎসার সুবিধা পাবে।
উপজেলা গোবরা গ্রামের বাসিন্দা ধাত্রী আকলিমা খাতুন বলেন,অনেক দূরে হাসপাতাল হওয়ায় এলাকার গর্ভবতী নারীরা চিকিৎসা নিতে স্বাস্থ্য কেন্দ্রে যেতে পারে না।প্রসবকালীন সময়ে অনেক দুর্ঘটনাও ঘটে কয়েকজন নারীর মৃত্যু হয়েছে।কাছে হাসপাতাল থাকলে সবাই যেতে পারে তাই উপজেলা সদরে একটি সরকারি হাসপাতাল হলে ভাল হবে।
কয়রার সামাজিক সাংস্কৃতিক জাগরনে বিশেষ ভূমিকা রেখে চলা এবং সমস্যা সংকটে বলিষ্ট কন্ঠস্বর কয়রা উপজেলা আওয়ামীলীগের সভাপতি জিএম মোহসিন রেজা বলেন, “বাংলাদেশে এরকম উপজেলা হয়তো খুঁজে পাওয়া যাবে না যেখানে উপজেলা হেডকোয়ার্টার থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুরত্ব ১৫ কিঃমিঃ! সময় বদলেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে দুর্বার গতিতে। এগিয়ে যাবে কয়রাও। আর কয়রাকে এগিয়ে নিতে এলাকার স্বাস্থ্যসেবা উন্নত করার বিকল্প নেই। পুরো উপজেলা বাসীর স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে উপজেলা সদরেই আধুনিক হাসপাতাল বাস্তবায়ন সুনিশ্চিত করা কয়রা উপজেলাবাসীর প্রাণের দাবী।
কয়রা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস,এম শফিকুল ইসলাম বলেন,কয়রা সদরে একটি হাসপাতাল খুব জরুরি।এলাকার দক্ষিণ বেদকাশী ইউনিয়ন থেকে বর্তমান স্বাস্থ্য কেন্দ্র প্রায় ৩০ কিমি দূরে হওয়ায় উত্তর ও দক্ষিণ বেদকাশীর জনগন স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে।আমরা উপজেলা পরিষদ থেকে কয়রা সদরে একটি হাসপাতাল করার জন্য ভূমি অধিগ্রহণেরর জন্য কাগজপত্র মন্ত্রাণলায়ে পাঠিয়েছিলাম কিন্তু কাজের কোন অগ্রগতি নেই।
খুলনা সিভিল সার্জন ডাঃ সুজাত আহমেদ বলেন,কয়রা সদরে বিশ শয্যা হাসপাতাল করার জন্য মন্ত্রাণলায়ন থেকে অনুমোদন আছে, কিন্তু ভূমি অধিগ্রহণ না হওয়ায় প্রকল্পটি বাস্তবায়ন হচ্ছে না।
গণসমাবেশকে কেন্দ্র করে গণগ্রেফতার ৩৭ নেতাকর্মী জামিনে মুক্ত
খবর বিজ্ঞপ্তি
খুলনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ বানচালে পুলিশের চালোনো গণগ্রেফতার অভিযানে আটক ৩৭ নেতাকর্মী জামিনে মুক্ত হয়েছেন। রবিবার রাতে খুলনা জেলা কারাগার ফটকে কারামুক্তদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপি নেতারা।
নগর বিএনপির যুগ্ম আহবায়ক মাসুদ পারভেজ বাবু জানান, আটককৃতদের মধ্যে খুলনা ছাড়াও অন্যান্য জেলা থেকে আগত বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী রয়েছেন। গণসমাবেশে অংশ নিতে এসে তারা পুলিশী হয়রানি ও মামলার শিকার হন। আজ সাবেক কাউন্সিলর মাহমুদ আলম বাবু মোড়ল সহ ৩৭ জন মুক্ত হয়েছেন। সোমবারও অনেক নেতাকর্মী জামিনে মুক্ত হবেন।
কারা ফটকে বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম আহবায়ক বদরুল আনাম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, সদস্য রফিকুল ইসলাম বাবু, নগর বিএনপির দফতরের দায়িত্বপ্রাপ্ত শরিফুল ইসলাম টিপু সহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। #
ঝিনাইদহে ৩২ পিস স্বর্ণের বারসহ আটক ১
কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুরে প্রায় পৌনে তিন কোটি টাকা মূল্যের ৩২ পিচ স্বর্ণের বারসহ একজনকে আটক করেছে বিজিবি। জব্দ করা স্বর্ণের ওজন ৩ কেজি ৭১৯ গ্রাম। শনিবার মহেশপুর ব্যাটালিয়ান ৫৮ বিজিবি দল উপজেলার যাদবপুর সীমান্তে এলাকায় অভিযান এই স্বর্ণের বারগুলো উদ্ধার করে।
আটক ব্যক্তির নাম ইমাম হোসেন (৩০)। তিনি যশোরের চৌগাছা এলাকার আব্দুল খালেকের ছেলে।
৫৮ বিজিবি মহেশপুর ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল শাহীন আজাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চোরাচালান চক্রের সদস্যরা ভারতে স্বর্ণের চালান পাচারের চেষ্টা করছে। এমন সংবাদের ভিত্তিতে ওইদিন সকালে তারা সীমান্ত এলাকার বড়বাড়ি গ্রামে অবস্থায় নেন। এ সময় যশোরের চৌগাছা থেকে মোটর সাইকেল যোগে এক ব্যক্তি বিকে নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে আসলে তার গতিরোধ করা হয়। এরপর তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩২ পিচ স্বর্ণের বার উদ্ধার ও তাকে আটক করা হয়।
লে. কর্নেল শাহীন আজাদ জানান, এর আগেও ৫৮ বিজিবি কয়েকটি অভিযানে একাধিক স্বর্ণের চালান আটক করেছে। চোরাচালান রোধে বিজিবি সার্বক্ষণিক সতর্ক অবস্থানে রয়েছে। তাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সমাবেশে যোগ দেওয়ায় বিএনপির নেতার ওপর হামলা, বাড়িঘর ভাঙচুর
বাগেরহাট প্রতিনিধি।।
বিএনপির বিভাগীয় সমাবেশে যোগ দেওয়ায় বাগেরহাটের কচুয়ায় এক নেতার বাড়িতে হামলা ও মারধরের ঘটনা ঘটেছে। রোববার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার গজালিয়া ইউনিয়নের জোবাই গ্রামে এশারত আলী শেখের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে।
হামলায় এশারত আলী শেখ, তার ছেলে ইখলাসুর রহমান, স্ত্রী শাহানারা বেগম ও প্রতিবেশী রুনা আক্তার আহত হন। ইখলাসুর রহমানকে গুরুতর আহত অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত এশারত আলী শেখ বলেন, গণসমাবেশে যোগ দেওয়ার অপরাধে ক্ষমতাসীন দলের স্থানীয় নেতাকর্মীরা পিটিয়ে আমার ছেলের হাত-পা ভেঙে দেয়। তারা আগেই ঘোষণা দিয়েছিল এলাকার যারা বিএনপির সমাবেশে যাবে তাদের সবাইকে দেখে নেবে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আহত ইখলাস মোবাইল ফোনে বলেন, হঠাৎ করে ইউনিয়ন যুবলীগের সভাপতি আরজু, ছাত্রলীগের সভাপতি জসিম মাঝিসহ ৭-৮ জন আমাদের বাড়িতে আসেন। খালেদা জিয়া তোর মা হয়, যে সমাবেশে যাইস। সবাই মিলে আমাকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে।
বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এমএ সালাম বলেন, খুলনার সমাবেশে যোগ দেওয়ায় আওয়ামী লীগ কর্মীরা কচুয়ায় আমাদের এক কর্মীর বাড়িতে হামলা ও মারধর করেছে। গুরুতর আহত ইখলাসুরকে খুলনা মেডিকেলে পাঠানো হয়েছে।
বিএনপির অভিযোগ অস্বীকার করে ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জসিম মাঝি বলেন, ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা এলাকায় মহড়া দিচ্ছিল। তখন আমাদের সঙ্গে থাকা সুমন ভাই ইখলাসের বাড়িতে পাওনা টাকা চাইতে যান। কিন্তু ইখলাস বাড়িতে ছিলেন না। তার মায়ের সঙ্গে আমাদের কিছুটা বাগবিতণ্ডা হয়। কিন্তু ওকে মারধর করা হয়নি। তবে সামনে পেলে মারধর করা হত।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, এ ধরনের কোনো বিষয় আমাদের জানা নেই। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আদালতের লিফটে পৌনে এক ঘণ্টা আটকা পড়লেন পিপিসহ ১২ জন
কুষ্টিয়া প্রতিনিধি
লিফট বিকল হয়ে পৌনে এক ঘণ্টা আটকে ছিলেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি), পুলিশ ও আসামিসহ ১২ জন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এতে তাদের উদ্ধার করেন।
বোরবার (২৩ অক্টোবর) বেলা ১১টার দিকে কুষ্টিয়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটট আদালতে এ ঘটনা ঘটে।
আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আব্দুল হালিম জানান, বেলা ১১টার দিকে আমিসহ ১২ জন কুষ্টিয়ার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের লিফটে উঠি। কয়েক সেকেন্ড চলার পর লিফটটি হঠাৎ বিকল হয়ে পড়ে। অনেক চেষ্টা করেও লিফট না খোলায় কর্তব্যরত ব্যক্তিকে ফোন দিলে তিনি কুষ্টিয়ায় নেই বলে জানান। পরে ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে তাদের উদ্ধার করেন।
তিনি বলেন, কুষ্টিয়া ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার খোরশেদ আনোয়ার জানান, বেলা ১১টা ২৫ মিনিটের দিকে দুর্ঘটনার খবর পাই। বেলা সাড়ে ১১টার দিকে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করি। ১২ মিনিট পর তাদের উদ্ধারে সক্ষম হই।
আদালত পুলিশের পরিদর্শক নজরুল ইসলাম জানান, দুর্ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। বিষয়টি আদালতকে জানানো হবে।










































