
শেখ রাসেল আজ বাংলার শিশু কিশোর তরুণদের ভালবাসার নাম: শেখ হারুন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুুবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল আমাদের অন্তরে বেঁচে থাকবে চিরদিন। খুনিরা তাকে হত্যা করে বঙ্গবন্ধুর রক্তের উত্তরাধিকার নিশ্চিহ্ন করতে চেয়েছিল। ওদের সকল অপচেষ্টা ব্যর্থ হয়েছে। রাসেল আজ বাংলার শিশু-কিশোর-তরুণদের ভালবাসার নাম। নির্যাতিত-নিপীড়িত-লাঞ্ছিত শিশুদের প্রতীক হয়ে গ্রাম বাংলার প্রতিটি লোকালয়ে রাসেল আজ ঘুরে বেড়াচ্ছে।
তিনি আরো বলেন শেখ রাসেল আজ আবর্তিত হয়েছে সকল শিশুদের উপর নির্যাতন ও নিষ্ঠুরতার প্রতীকী প্রতিবাদ হিসাবে। শেখ রাসেল দুনিয়ার সকল নির্যাতিত, নিপীড়িত শিশুর প্রতিচ্ছবি হয়ে আজ আত্মপ্রকাশ করেছে। অবহেলিত, পশ্চাৎপদ, অধিকার বঞ্চিত শিশু-কিশোরদের আলোকিত জীবন গড়ার প্রতীক হয়ে বাংলাদেশের প্রতিটি লোকালয়ে ছড়িয়ে পড়ুক শেখ রাসেলের মর্ম। শেখ রাসেলের চারিত্রিক গুণাবলি ও তাঁর নামের তাৎপর্য অনুধাবন করে বাংলার প্রত্যেক যুবক-যুবতি প্রগতিশীল যুবসমাজ হিসাবে আতপ্রকাশ করুক, এই হোক আমাদের অঙ্গীকার।
গতকাল মঙ্গলবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জনদিন উপলক্ষে মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। এসময়ে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, বি এম এ ছালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, রফিকুর রহমান রিপন, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবির, এ্যাড. খন্দকার মজিবর রহমান, মোস্তাফিজুরর রহমান কালু, শ্রীমন্তি অধিকারী রাহুল, এম এ রিয়াজ কচি, জোবায়ের আহমেদ খান জবা, হালিমা ইসলাম, শেখ ফারুক হাসান হিটলু, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্লা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, হাফেজ মো. শামীম, মো. মফিদুল ইসলাম টুটুল, শেখ নুর মোহাম্মদ, ননী গোপাল মন্ডল, অধ্যা. রুনু ইকবাল বিথার, অসিত বরণ বিশ্বাস, এ্যাড. মো. সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর মো. সাইফুল ইসলাম, তসলিম আহমেদ আশা, জাহাঙ্গীর হোসেন মুকুল, বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, ফারহানা হালিম, শিউলি সারোওয়ার, ফারজানা নিশি, মো. আজগর বিশ্বাস তারা, মো. জামিল খান, এস এম আকিল উদ্দিন, কাউন্সিলর কণিকা সাহা, বীর মুক্তিযোদ্ধা মোতালেব হোসেন, রনজিত কুমার ঘোষ, হোসনে আরা চম্পা, নাজনিন নাহানর কণা, অধ্যা. আশরাফুজ্জামান বাবলু, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, মানিকুজ্জামান অশোক, সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, কাজি আসাদুর রহমান হিরক, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, বাদল সরদার বাবুল, এ্যাড. ফারুক হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, মো. ফায়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেক কাটা হয়। দোয়া পরিচালনা করেন মাওলানা রফিকুল ইসলাম ও হাফেজ আব্দুর রহিম।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশীদেও বঙ্গবন্ধুর ম্যুরাল ও প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
খবর বিজ্ঞপ্তি
খুলনা জেলা পরিষদের নর্বনির্বাচিত চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে ও দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি ফুল দিয়ে শ্রদ্ধা জানান। গতকাল মঙ্গলবার বিকাল সাড়ে ৫টায় বঙ্গবন্ধুর ম্যুরালে ও সন্ধ্যায় ৬টায় শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, আওয়ামী লীগ নেতা এ্যাড. কাজী বাদশা মিয়া, এ্যাড. রবীন্দ্র নাথ মন্ডল, বি এম এ ছালাম, এ্যাড. নিমাই চন্দ্র রায়, রফিকুর রহমান রিপন, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, কামরুজ্জামান জামাল, সরদার আবু সালেহ, জোবায়ের আহমেদ খান জবা, এম এ রিয়াজ কচি, এ্যাড. মোস্তাফিজুর রহমান কালু, শ্রীমন্ত অধিকারী রাহুল, হালিমা ইসলাম, শেখ রাশেদুল ইসলাম রাসেল, মোজাফফর মোল্যা, বীর মুক্তিযোদ্ধা মোখলেসুর রহমান বাবলু, ননী গোপাল মন্ডল, জি এম মহসিন রেজা, অসিত বরণ বিশ্বাস, জাহাঙ্গীর হোসেন মুকুল, ফারহানা হালিম, শিউলি সারওয়ার, ফারজানা নিশি, মো. আজগর বিশ্বাস তারা, মো. জামিল খান, নিশিত রঞ্জন মিস্ত্রী, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, হোসনে আরা চম্পা, নাজনীন নাহার কণা, মানিকুজ্জামান অশোক, মোতালেব হোসেন, কাজী আসাদুর রহমান হিরক, এ্যাড. সেলিনা আক্তার পিয়া, সরদার জাকির, আইরিন চৌধুরী নীপা, জলিল তালুকদার, মাহফুজুর রহমান সোহাগ, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, বীর মুক্তিযোদ্ধা গাজী আজগর আলী, সেলিম মল্লিক, আবদুল্লাহ আল মামুন লাভলু, বাহারুল আলম, শাহনাজ পারভিন, পায়রা বেগম, মলিনা রায়, খাদিজা খাতুন, সেলিনা ইয়াসমিন, অঞ্জলি ঢালি, আসমা পারভিন, তহমিনা বেগম, বিধান রায়, মারুফ হোসেন, মো. কবির হোসেন, আমিরুল মুমিনিন রানা, তানভির রহমান আকাশ, মৃনাল কান্তি বাছাড়, আরাফাত খান, কাজী নাজিব, চিশতী নাজমুল বাশার, এ্যাড. শিউলি আক্তার, এ্যাড. আক্তারুন্নেছা তিতাস, মনোয়ারা খাতুন শিউলি, জেরিন সুলতানা, জান্নাতুল হাওয়া শান্তা, জেবুন্নেছা সেতু, আকলিমা তুলি, ইমন, অনুপম মল্লিক, দীপ পান্ডে, জেসমিন, সোনিয়া, সঞ্চিতা, পারভিনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে শেখ রাসেলের জন্মদিন পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে সদর থানা আওয়ামী লীগের উদ্যোগে কেককাটা হয়।
গতকাল মঙ্গলবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে কেককাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা। সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা অধ্যা. শহিদুল হক মিন্টু, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যা. আলমগীর কবির, মো. মুন্সি মাহবুব আলম সোহাগ, এ্যাড. মো. সাইফুল ইসলাম, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সফিকুর রহমান পলাশ, এস এম আসাদুজ্জামান রাসেল, অধ্যা. এ বি এম আদেল মুকুল, মো. পারভেজ হাওলাদার, মো. ইমরান হোসেন, বাদল সরদার বাবুল, এ্যাড. ফারুক হোসেন, আতাউর রহমান শিকদার রাজু, এ্যাড. শামীম মোশাররফ, মো. আযম খান, মো. ফায়েজুল ইসলাম টিটো, মো. সিহাব উদ্দিন, সরদার আব্দুল হালিম, মীর মো. লিটনসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এর আগে শেখ রাসেলের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
আ‘লীগ নেতা বেগ লিয়াকতের সুস্থতা কামনায় নেতৃবৃন্দের বিবৃতি
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বেগ লিয়াকত আলী স্ট্রোক জনিত কারণে চিকিৎসকের পরামর্শে নিজ বাসভবনে চিকিৎসাধীন রয়েছেন। তার আশু সুস্থতা ও দীর্ঘায়ূ কামনা করে বিবৃতি দিয়েছেন খুলনা আওয়ামী লীগ নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক, খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহউদ্দিন জুয়েল, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ, খুলনা মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, খুলনা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী।
শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে মহানগর স্বেচ্ছাসেবক লীগের খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠান
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ছোট ভাই শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে খুলনা মহানগর স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে গরীব, দুস্থ ও পথশিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার বাদ যোহর খুলনা রেল স্টেশনে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম.ডি.এ বাবুল রানা প্রধান অতিথি হিসেবে এসব খাবার বিতরণ করেন। মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি এম. এ. নাসিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস.এম. আসাদুজ্জামান রাসেলের পরিচালনায় এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা এ্যাড. শেখ এনামুল হক, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ মাসুম বিল্লাহ, মোঃ মোজাহার হোসেন মোজো, মোঃ কামরুল ইসলাম, কাজী ইউসুফ আলী মন্টু, মোঃ জাহাঙ্গীর হোসেন, মোঃ জিলহজ্জ হাওলাদার, আশরাফুল আলম বাবু, মোঃ শাহারিয়ার মাহামুদ রিয়াদ, মোঃ শরিফুল ইসলাম প্রিন্স, এস.এম. নুর হাসান জনি, মিঠু দে, এস. এম. আসিফ সবুজ, মোঃ শফিকুল ইসলাম অভি, কামরুজ্জামান ইমরান, রফিকুল ইসলাম কাজল, মোঃ শহিদুল শিকদার সিহাব, মোঃ ফরিদুজ্জামান, মোঃ রফিক, মোঃ রায়হান উদ্দীন, শাজাহান শিকদার, ফাহিদ হোসেন ঐশর্য, তানভির ইসলাম সাব্বির, মোঃ আমিরুল ইসলাম বাবু, আনন্দ দফাদার, মোঃ দিদারুল আলম, মোঃ আকরাম হোসেন, মোঃ রাজিব হোসাইন, মোঃ কবির হোসেন, দেলোয়ার হোসেন, রুম্মান আহম্মেদ, আতিকুর রহমান সোহাগ, শেখ আরিফুল ইসলাম অনিক, সেলিম মৃধা, রবিন ধর, সাকিব হাসান, সাহিদ শেখ, মোঃ মারুফ চৌধুরী রিমন, নাজমুল হক, আবুল বাশার খোকন, রুপম তালুকদার, মোঃ হাফিজুল ইসলাম, মোঃ আসাদুজ্জামান লিপন, মোঃ রফিকুল ইসলাম শাওন, মোঃ শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম অনিক, মৃধা শহিদুল ইসলাম, জয় দত্ত, শওকত হাওলাদার, মোঃ রফিকুল রহমান মারুফ, মোঃ ইব্রাহীম মোড়ল, শেখ ইমরান হোসেন, জাহিদুল ইসলাম, সোহাগ হোসেইন, মোঃ সোহেল রানা, মোঃ হাবিবুর রহমান, মোঃ সোহেল মিয়া, মোঃ সোহাগ গাজী, মোঃ নাইম দেওয়ান, কাজী তাসকিন আহম্মেদ শরীফ, মোঃ রিপনুজ্জামান রিপন, মোঃ কবির হোসেন, মোঃ বায়োজিত হোসেন, মোঃ মাহাবুব, মোঃ মাসুদ চৌধুরী, আসাদুজ্জামান সোহেল, মোঃ নাছির মৃধা, মোঃ আনিস শেখ, মোঃ জাহিদুল ইসলাম, মোঃ সম্রাট হাওলাদার, আবুল কালাম খন্দকার, নওয়াব আহম্মেদ, মোঃ রাজিব হোসাইন, সুমন দত্ত, হুমায়ুন কবির শাকিব, মারুফ হোসেন, দীন ইসলাম টুটুল, মোঃ হাসিব হোসেন, তুষার সরকার, মোঃ নাঈম হাসান, মোঃ শহিদুল ইসলাম, মাফুজুর রহমান জনি, আলী আজগর, নুর মোহাম্মদ ময়না, মোঃ নান্নু, মোঃ শওকাত হাওলাদার, মোঃ হাসানুর শেখ, মোঃ ইমরান হাওলাদার, মোঃ হানিফ শেখ, মোঃ মাসুম, শেখ পারভেজ কবির, মোঃ আরিফুল ইসলাম টুটুল, শেখ মাহামুদ, মোঃ তাসমিম হাসান, মোঃ জাহিদুল ইসলাম বাদশা, মুন্সি সালাউদ্দিন, সৈয়দ জাহিদুজ্জামান জাহিদ, সোহেল রানা, ফারুক মুন্সি, মোঃ রফিকুল ইসলাম রাসেল, লিটন মাহামুদ, মোঃ জাহাঙ্গীর হাসান, রাব্বি রানা, ইমতিয়াজ হাসান রানা, মোঃ জুয়েল শেখ, মোঃ ইব্রাহীম শেখ, মোঃ শরিফুল ইসলাম বাবু, শেখ ইসরাফিল, আলোক বিশ্বাস, নুর ইসলাম খান বিপ্লব, মোঃ ইখতিয়ার উদ্দিন, মোঃ সালমান জাহান, সুমন হাওলাদার, মোঃ শাহারিয়ান নেওয়াজ, মো. রেজায়ুর রহমান সোহাগ, মিরাজ, আলাউদ্দিন, মোঃ রাকিবুল ইসলাম প্রমুখ। এর আগে শহীদ শেখ রাসেলের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
বটিয়াঘাটায় শেখ রাসেল দিবস পালিত
বটিয়াঘাটা প্রতিনিধি:
বটিয়াঘাটা উপজেলা প্রশাসন’র আয়োজনে এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় শেখ রাসেল দিবস উপলক্ষ্যে গতকাল মঙ্গলবার নানান অনুষ্ঠানমালার আয়োজন করা হয়। কর্মসূচির মধ্য ছিলো সকাল পৌঁনে নয়টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, রালী,কেঁক কাঁটা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নিতাই গাইন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুল মামুন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ রবিউল ইসলাম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নারায়ণ চন্দ্র মন্ডল, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিএম আলমগীর কবির,উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, ইউআরসি ইন্সট্রাক্টর গুলশান আরা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এমদাদুল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আবুবকর সিদ্দিক, সহকারী শিক্ষা কর্মকর্তা মৌসুমি আক্তার, পল্লী সঞ্চয় ব্যাংকের ম্যানেজার দেবু টিকাদার, উপ-পুলিশ পরিদর্শক নুরুল কবির, আলীগনেতা অধ্যাঃ মনোরঞ্জন মন্ডল, আনসার ভিডিপি কর্মকর্তা সাইদুল ইসলাম,সাংবাদিক পরাগ রায় সহ সকল দপ্তরের কর্মকর্তা, ছাত্র -ছাত্রীবৃন্দ।
খুলনা জেলা পরিষদ নির্বাচনে হারুনুর রশীদ পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা প্রেসক্লাব বটিয়াঘাটার পক্ষে বিবৃতি প্রদান
বটিয়াঘাটা প্রতিনিধি:
খুলনা জেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক বিরোধীদলীয় হুইপ বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ পুনরায় নির্বাচিত হওয়ায় তাঁকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং দীর্ঘায়ু জীবন সুস্বাস্থ্য কামনা করে বিবৃতি প্রদান করেছেন বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক, উপদেষ্টামন্ডলী ও ক্লাবের কর্মকর্তাবৃন্দ।প্রদত্ত বিবৃতিদাতারা হলেন প্রধান পৃষ্ঠপোষক উপজেলা নির্বাহী অফিসার মোঃ মমিনুর রহমান, উপদেষ্টা থানার ওসি মোহাম্মদ শাহজালাল, উপদেষ্টামন্ডলী যথাক্রমে শিল্পপতি প্রফুল্ল কুমার রায়, শিল্পপতি আলহাজ্ব মামুন আল হাসান নাজু,শিল্পপতি আলহাজ্ব মোতাহার রহমান শিমু,আইন উপদেষ্টা এ্যাডঃ সন্জয় পাল এপিপি, এ্যাডঃ অনাদী মন্ডল, সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, সিঃ সহ-সভাপতি পরিতোষ রায়, সহ-সভাপতি এ্যাডঃপ্রশান্ত বিশ্বাস,যুগ্ম- সাধারণ সম্পাদক শাওন হাওলাদার, সাংবাদিক এস,এম,এ ভূট্রো,সাংবাদিক এ্যাডঃ মোস্তফা বিল্লাল, সাংবাদিক নিখিলেশ গাইন,সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক পরাগ রায়,সাংবাদিক নিতিশ বাছাড়,সাংবাদিক বিশ্বজিৎ মন্ডল, সাংবাদিক রিপন রায় প্রমূখ।
খুলনা ও বরিশাল বিভাগে গোলাপ অঞ্চলের স্কুল দাবা প্রতিযোগিতায় অরিত্র চ্যাম্পিয়ন
বটিয়াঘাটা প্রতিনিধি:
জাতীয় স্কুল,মাদ্রাসা ও কারিগরী শিক্ষা ক্রীড়া (দাবা-বালক বড়) প্রতিযোগিতায় খুলনা ও বরিশাল গোলাপ অঞ্চলের চ্যাম্পিয়ন বটিয়াঘাটা উপজেলার হাটবাটি হোগলবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির মেধাবী ছাত্র অরিত্র ঘোষ পুষ্পক জাতীয় পর্যায়ে খেলতে ময়মনসিংহের উদ্দেশ্যে গতকাল রাতেই খুলনা ছেড়েছে।যাত্রাকালে অরিত্র তাঁর স্কুলের শিক্ষকমন্ডলী ও সহপাঠী, বন্ধু- বান্ধব- শুভানুধ্যায়ী, বটিয়াঘাটা উপজেলার সর্বস্তরের মানুষ, খুলনা জেলা ও বিভাগ এবং বরিশাল বিভাগের মানসম্মান ও সুনাম বয়ে আনতে পারে সেজন্য সকলের কাছে মন খুলে আশীর্বাদ, দোয়া ও প্রার্থনা কামনা করেছে।অরিত্র দৈনিক পূর্বাঞ্চল’র বটিয়াঘাটা অফিস প্রতিনিধি ও বটিয়াঘাটা উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ এবং খুলনা বিশ্ববিদ্যালয়’র সহকারী রেজিস্ট্রার চন্দনা বিশ্বাস’র একমাত্র পুত্র। সে ইতিপূর্বে বাংলাদেশ শিশু একাডেমীর আয়োজনে জাতীয় শিশু পুরষ্কার প্রতিযোগিতা (দাবাতে) মহামান্য রাষ্ট্রপতি শেখ আব্দুল হামিদ ‘র কাছ থেকে জাতীয় মেডেল প্রাপ্ত হন। এছাড়াও খুলনা জেলা ক্রীড়া সংস্থার উন্মুক্ত দাবা প্রিমিয়ারলীগে শ্রেষ্ঠ খেলোয়াড়ে ভূষিত ছাড়াও একাধিকবার জেলা ও বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
বৃহত্তর আমরা খুলনাবাসীর নতুন কমিটি গঠন নাসির সভাপতি : খোকন সাধারন সম্পাদক
খবর বিজ্ঞপ্তি।।
বৃহত্তর আমরা খুলনাবাসীর সভাপতি ডা. মো. নাসির উদ্দিন, সাধারন সম্পাদক এস এম মাহাবুুবুর রহমান খোকন ও সাংগাঠনিক সম্পাদক মো. সাকিল আহমেদ রাজা। ১৬ অক্টোবর রাত সাড়ে আটটায় বৃহত্তর আমরা খুলনাবাসীর কার্যালয়ে সংগঠনের সিনিয়র সহ-সভাপতি শেখ হেমায়তুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ সাংগাঠনিক সভায় ৩ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
সভায় উপস্থিত সকল সদস্য কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় কমিটি ভেংগে নুতন কমিটি গঠনের প্রস্তাব করেন। এসময় সংগঠনের প্রতিষ্ঠাতা এস এম মাহাবুবুর রহমান খোকন সকলের বক্তব্য ও মতামত নিয়ে উক্ত কমিটি নাম প্রস্তাব করেন। এসময় আর কোনো প্রার্থী না থাকায়, আগামী দু’বছরের জন্য সভাপতি, সাধারন সম্পাদক ও সাংগাঠনিক সম্পাদককে বিজয়ী ঘোষনা করেন সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন। তিনি নির্বাচিতদের আগামী এক মাসের মধ্যে বৃহত্তর আমরা খুলনাবাসীর পুর্নাঙ্গ কমিটি গঠন করার জন্য আহ্বান জানিয়ে বলেন, আগামী দিনে বৃহত্তর আমরা খুলনাবাসী আরো গতিশীল হবে। উন্নয়ন এর দাবিতে সকলকে ঐক্য বদ্ধ করে ব্যপক ভুমিকা রাখবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে নুতন কমিটির সফলতা কামনায় দোয়া পরিচালনা করেন মুন্সি আহমেদ হোসেন। এ সময় বক্তব্য রাখেন ডা. সৈয়স মোসাদ্দেক হোসেন বাবলু, কামরুল ইসলাম কামু, মোহাম্মাদ আলি. আ. রাজ্জাক, কামরুল ইসলাম ভুট্রো, কারি শরীফ মিজানুর রহমান, শেখ শহিদুল ইসলাম, মনির মাহমুদ খোকন, জিসান, সাজিদ চঞ্চল, রবিউল ইসলাম মিঠু, রুহুল কুদ্দুস, আরিফ, মনির, মাসুদ রানা, আলাউদ্দিন, তোহা, রকিব, আবু.বক্কার, আজমল প্রমুখ।
সুপার ফোরে জয় পেয়েছে বয়রা সবুজ সংঘ : ম্যানসিটি-বিকেএসপি ম্যাচ ড্র
ক্রীড়া প্রতিবেদক
খুলনা জেলা ফুটবল এসোসিয়েশন আয়োজিত এবং বসুন্ধরা গ্রুপের পৃষ্ঠপোষকতায় দ্বিতীয় বিভাগ ফুটবল লীগের সুপার ফোরে জয় পেয়েছে বয়রা সবুজ সংঘ। দিনের অপর ম্যাচ অমিমাংসীত ভাবে শেষ হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) নগরীর আটরা গিলাতলা আফিল গেটস্থ বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) মাঠে সুপার ফোরের দু’টি ম্যাচ অনুষ্ঠিত হয়।
দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ম্যানসিটি ক্লাব বনাম বিকেএসপি। খেলাটি গোলশুণ্যে ভাবে অমিমাংসীত ভাবে শেষ হয়। খেলার শুরু থেকেই উভয় দল আক্রমণ-পাল্টা আক্রমণ করতে থাকে। তবে খেলা চলে মধ্যমাঠে। প্রথামার্ধে বারের দেখা মেলেনি কোন দলের। সমতা নিয়ে বিরতীতে যায় উভয় দল। বিরতী থেকে ফিরে উভয় দলই জয়ের আশায় আক্রমণ-পাল্টা আক্রমণ করে খেলতে থাকে। কিন্তু উভয় দলের আক্রমণ ভাগের খেলোয়াড়দের ব্যর্থতায় পয়েন্ট ভাগাভাগি করে মাঠ ছাড়তে হয়েছে তাদের। খেলায় রেফারী ছিলেন নাজমুল ইসলাম, সাইফুল ইসলাম, আজিবর রহমান ও অপুর্ব মল্লিক।
বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় বয়রা সবুজ সংঘ ও সান স্পোটিং ক্লাব। খেলায় সান স্পোটিং ক্লাব ১-০ গোলে বয়রা সবুজ সংঘকে পরাজিত করে পুর্ণ পয়েন্ট লাভ করে। খেলার ১১ মিনিটের সময় সান স্পোটিং ক্লাবের ১৩নং জার্সি পরিহিত খেলোয়াড় মঈন আমীর জয়সুচক একমাত্র গোলটি করেন। পিছিয়ে থেকে বিরতীতে যায় বয়রা সবুজ সংঘ। বিরতী থেকে ফিরে সবুজ সংঘ গোল পরিশোধে একের পর এক আক্রমণ-পাল্টা করতে থাকে। তবে ভাগ্য সহায় না হওয়ায় পরাজয় মেনে নিতে হয়েছে তাদের। খেলায় রেফারী ছিলেন পার্থ প্রতীম কুণ্ডু, তকদির হোসেন, জসীম উদ্দিন ও শহিদুল ইসলাম।
বুধবার (১৯ অক্টোবর) বিকেএসপি মাঠে রেলিগেশন ম্যাচের ২টি খেলা অনুষ্ঠিত হবে। দুপুর ১টায় দিনের প্রথম ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করবে মেট্রোপলিটন পুলিশ ক্লাব বনাম নিউ একতা ক্লব। বিকেল ৩টায় দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ইয়ং আবাহনী ক্রীড়া চক্র ও ইন্টার মিলান ক্লাব। মাঠের সার্বিক দায়িত্বে ছিলেন জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী।
খুলনার মহাসমাবেশ সফল করতে কালীগঞ্জে বিএনপি’র প্রস্ততি সভা অনুষ্ঠিত
বিশেষ প্রতিনিধি ॥
দ্রব্যমূল্য লাগামহীন,বিরোধী দলের নেতাকর্মিদের হত্যা ও সাবেক সফল প্রধানমন্ত্রী দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় বিএনপি’র মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। এ সমাবেশ সফল করার লক্ষে মঙ্গলবার সন্ধ্যায় ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে স্থানীয় মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এক প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক আলহাজ¦ মাহাবুবার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন ঝিনাইদহ জেলা বিএনপি’র সভাপতি এ্যাড এম এ মজিদ। উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় আরও বিশেষ অতিথির বক্তৃতা করেন জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাহিদুজ্জামান মনা, সাংগাঠনিক সম্পাদক সজেদুল হক পাপ্পু, জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক শাহাজান আলী, কালীগঞ্জ পৌর বিএনপি’র আহবায়ক আলহাজ¦ আতিয়ার রহমান, উপজেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক তবিবুর রহমান মিনি, পৌর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম তোতা প্রমূখ।
প্রধান অতিথির বক্তৃতায় এম এ মজিদ বলেন,গনতন্ত্র হত্যাকারী বর্তমান আওয়ামী সরকারের আমলে সকল জিনিসপত্র সাধারন মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। এ সরকার বিরোধী মতের মানুষের কথা বলার অধিকার কেড়ে নিয়ে তাদের অতীতের বাকশালী রুপে অধিষ্টিত হয়েছে। একদলীয় দিনের ভোট রাতে করে মানুষের ধোকার মাধ্যমে ক্ষমতায় এসে দেশের অর্থ লোপাট করছে। অথচ বার বার নির্বাচিত দেশের সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপি’র চেয়ারপার্সন খালেদার জিয়ার নামে ভিত্তিহীন মামলা দিয়ে কারারুদ্ধ করা হয়েছে। ক্ষমতা হারানোর ভয়ে আজ বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে দেশের বাইরে রেখেছে। আওয়ামীলীগ সাধারন মানুষের ওপর দমন পিড়ন চালিয়ে আবারও পাতানো ভোটের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিবা স্বপ্ন দেখছে। কিন্ত দেশের জনগন আজ জেগে উঠেছে। জনগন তাদের সে কল্পনার স্বপ্ন পূরন হতে দেবে না। দেশ বিরোধী এ সরকারকে চিরতরে হটাতে জাতীয়তাবাদী সকল শক্তি ঐক্যবদ্ধ আন্দোলনে নেমেছে। তারা আজ সফত নিয়েছে স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য হুমকির এ সরকারকে না হটিয়ে ঘরে ফিরবে না। এরই ধারাবাহিকতায় নেতৃবৃন্দ আগামী ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান। পরে নেতৃবৃন্দ খুলনার মহা সমাবেশ সফল করতে কালীগঞ্জ শহরে লিফলেট বিতরন করেন।
প্রস্ততি সভায় স্থানীয় থানা ও পৌর বিএনপি,যুবদল,ছাত্রদল,কৃষকদল,স্বেচ্ছাসেবক দলসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মহেশপুরে বর্ণাঢ্য আয়াজনে শেখ রাসেলের ৫৯ তম জন্ম বার্ষিকী পালিত
শামীম খান জনী,মহেশপুরঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম জন্ম বার্ষিকী শেখ রাসেল দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার সকালে ঝিনাইদহের মহেশপুরে শেখ রাসেলের ছবিতে পুম্পমাল্য অর্পন, র্যালী-আলোচনা সভায় ও কেক কাটার মধ্য দিয়ে শেখ রাসেল দিবসটি পালিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য আলহাজ¦ শফিকুল আজম খান চঞ্চল।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ,উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম,সাধারণ সম্পাদক মীর সুলতানুজ্জামান লিটন, উপজেলা প্রকৌশলী শাহারিয়ার আকাশ, থানার অফিসার ইনর্চাজ (ওসি) সেলিম মিয়া,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা,মহেশপুর সরকারী মডেল পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম,মহেশপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক রঞ্জন কুমার মজুমদার,উপজেলা পল্লীউন্নয়ন কর্মকর্তা বাহাউল ইসলাম,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান প্রমুখ।
এর পুর্বে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালী শেষে শেখ রাসেলের ৫৯ তম বার্ষিকী উপলক্ষে শেখ রাসেলের ছবিতে পুম্পমাল্য অর্পন করেন এম,পি চঞ্চলসহ উপস্থিত অতিথি বৃন্দ। পরে কেক কেটে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ সন্তান শেখ রাসেলের ৫৯ তম বার্ষিকী পালন করা হয়।
আশাশুনিতে শেখ রাসেল দিবসে র্যালী ও আলোচনা সভা
আশাশুনি প্রতিনিধি
আশাশুনিতে শেখ রাসেল দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮অক্টোবর) সকাল ৯ টায় উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে।
দিবসের শুরুতে উপজেলা পরিষদের সামনে থেকে বর্ণাঢ্য র্যলী বের করা হয়। র্যালী শেষে উপজেলা পরিষদ সভা কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার ইয়ানুর রহমানের সভাপতিত্বে সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, যুব উন্নয়ন কর্মকর্তা আজিজুল ইসলাম, শিক্ষা অফিসার গাজী সাইফুল ইসলাম, হিসাব রক্ষণ কর্মকর্তা আবুল বাশার, আনসার ভিডিপি কর্মকর্তা স্নেহ আরা, সহকারী প্রোগ্রামার আক্তার ফারুক বিল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। সভা শেষে শেখ রাসেল দিবস উপলক্ষে চিত্রাঙ্কন, উপস্থিত বক্তৃতা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
এছাড়া উপজেলার ৩টি শিক্ষা প্রতিষ্ঠানকে ডিজিট্যাল ল্যাব ব্যবহার, ব্যবস্থাপনাসহ সার্বিক দিক বিবেচনা করে শ্রেষ্ট নির্বাচন করা হয়। প্রথম স্থান অধিকারী বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুল, দ্বিতীয় স্থান অধিকারী গোয়ালডাঙ্গা ফকিরবাড়ী মাধ্যমিক বিদ্যালয় ও তৃতীয় স্থান অধিকারী আশাশুনি আলিয়া মাদ্রাসাকে ক্রেস্ট প্রদান করা হয়।
আশাশুনিতে বিজ্ঞান বিষয়ক
সভা অনুষ্ঠিত
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা প্রশাসনের উদ্যোগে বিজ্ঞান বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গরবার (১৮ অক্টোবর) বেলা ১১.৩০ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও উপজেলা একাডেমীক সুপার ভাইজার হাসানুজ্জামানের সঞ্চালনায় সভায় উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বড়দল আফতাব উদ্দীন কলেজিয়েট স্কুলের অধ্যক্ষ ড. শিহাবুদ্দীন, আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুন্নাহার, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।
আশাশুনিতে বিএনপির সমন্বিত প্রস্তুতি সভা
আশাশুনি প্রতিনিধি
২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে আশাশুনিতে বিএনপি’র সমন্বিত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে উপজেলা বিএনপি’র আহবায়কের বাস ভবনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি’র আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী। আশাশুনি উপজেলা বিএনপি’র আহবায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান বক্তা ছিলেন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি আলহাজ্ব কাজী আলা উদ্দীন। উপজেলা বিএনপি’র সদস্য সচিব মশিউল হুদা তুহিনের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি, অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাবিবুর রহমান হাবিব, উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক নূরুল ইসলাম খোকন, শেখ আঃ রশিদ, আঃ আলিম, রবিউল ইসলাম ছোট, আজহারুল ইসলাম মন্টু প্রমুখ। সভায় উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন বিএনপি’র সভাপতি, সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বুধবার জেলা বিএনপি’র সভা সফল করা এবং ২২ অক্টোবর খুলনা বিভাগীয় সমাবেশ সফল করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।
আশাশুনি আলিয়া মাদ্রাসায় ডিজিটাল ল্যাব উদ্বোধন
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি আলিয়া মাদ্রাসায় শেখ রাসেল ডিজিটাল ল্যাব উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে জাতীয় ভাবে ল্যাবের উদ্বোধন করা হয়।
সারাদেশের ন্যায় আশাশুনি উপজেলার ১৬টি স্কুল, কলেজ ও মাদ্রাসায় শেখ রাসেল দিবস উপলক্ষে ডিজিটাল ল্যাব উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আশাশুনি আলিয়া মাদ্রাসায় বড় পর্দা ও কম্পিউটারের পর্দায় সরাসরি জাতীয় উদ্বোধনী অনুষ্ঠান সম্প্রচার ও মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য, শিক্ষক মন্ডলী ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে সংযুক্ত হন। সরাসরি দোয়া অনুষ্ঠান শেষে মাদ্ররাসা পরিচালনা কমিটির সভাপতি এড. শহিদুল ইসলাম পিন্টু উপস্থিত সকলের উদ্দেশ্যে ল্যাব ব্যবহার, ল্যাবের উপকারিতা এবং করনীয়তা সম্পর্কে বিস্তারিত আলোচনা রাখেন। সাথে সাথে শিক্ষার্থীদের বিশেষ করে দাখিল পরীক্ষার্থীদের বিশেষ ভাবে গড়ে তুলতে পরিকল্পনার কথা উল্লেখ করেন। মাদ্রসার ল্যাবটি উপজেলার মধ্যে ৩য় স্থান অধিকার করায় উপজেলা প্রশাসন থেকে ক্রেস্ট প্রদান করা হয়েছে। অনুষ্ঠানে সংশ্লিষ্টদের প্রশংসা করা হয়। তিনি সফলতা ধরে রাখতে কাজ করার জন্য আহবান জানান।
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদের নানামুখী কর্মসূচি
আশাশুনি প্রতিনিধি
আশাশুনি উপজেলা পূজা উদযাপন পরিষদ হিন্দু সম্প্রদায়ের মানুষ, সামাজিক ও ধর্মীয় কার্যক্রমকে এগিয়ে নিতে নানা মূখী কার্যক্রম পরিচালনা করে আসছে। ধর্মীয় আচার অনুষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান ও সামাজিক জীবনকে অর্থবহ করতে প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নীল কণ্ঠ সোম বহু দিন ধরে সুনামের সাথে সভাপতির দায়িত্ব পালন করে আসছেন। ২০১৬ সালে তার সাথে সাধারণ সম্পাদক হিসাবে নতুন মুখ হিসাবে নির্বাচিত হন রনজিত কুমার বৈদ্য। এরপর থেকে নতুন উদ্যমে সকল সদস্যদের নিয়ে পূজা উদযাপন পরিষদের কার্যক্রম গতিশীল হতে থাকে। যার ধারা এখনো অব্যাহত রয়েছে। সাধারণ সম্পাদক রনজিত কুমার বৈদ্য জানান, আমরা দায়িত্ব গ্রহনের পর সভাপতিসহ সকল সদস্য মিলে সংগঠন ও অন্যান্য কাজে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে হাত দেই। ইতিমধ্যে আশাশুনি সদর কালিমন্দির টাইলস স্থাপনসহ সংস্কার কাজ ও মন্দির সংলগ্ন নাট মন্দির নির্মান করা হয়েছে। আশাশুনি দুর্গা মন্দির ভবন পুনঃ নির্মান, মন্দির সংলগ্ন স্টেজ, বাথ রুম ও স্টোর রুম করা হয়েছে। আশাশুনি সদর রাস মন্দির সংস্কার ও টাইলস বসানো হয়েছে। উপজেলা পূজা উদযাপন পরিষদ অফিস নির্মান, সুসজ্জিত ও সুরক্ষা ব্যবস্থা করা হয়েছে। আশাশুনি সেবাশ্রমের বেদখলীয় জমি ৯৮ বছর পর উদ্ধার করা হয়েছে। নাকতাড়া সার্বজনীন কালিমন্দিরের জমি উদ্ধার করা হয়েছে। কুল্যা বেনাডাঙ্গা শ্মশান ও খরিয়াটি শ্মশান ঘাট নির্মান করা হয়েছে। সব্দালপুল পরিমল কুমার রায়ের ২৮ বিঘা বেদখলীয় জমি উদ্ধার করা হয়েছে। এছাড়া উপজেলার বিভিন্ন মন্দির ও সংখ্যালঘু সম্প্রদায়ের কল্যাণে কাজ করা হয়েছে।
উপজেলার ১১ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে পরিষদের সম্মেলন সম্পন্ন করা হয়েছে। এসব সম্মেলনে ৫০০ থেকে সহস্রাধিক ধর্মপ্রাণ মানুষ সমবেত হন। শারদীয়া দুর্গোৎসবসহ সকল পূজা পার্বনে পাশে থেকে শান্তিপূর্ণ পূজা উদযাপনে সহযোগিতা করে এসেছি। এছাড়া দেশব্যাপী সংখ্যালঘু সম্প্রদায় ও মন্দিরে হামলা, অত্যাচার নির্যাতন প্রতিরোধ এবং স্থানীয় ও জাতীয় পর্যায়ে দাবী আদায়ে সভা সমাবেশ ও মানববন্ধন করা হয়েছে। জাতীয় প্রোগ্রাম বাস্তবায়ন করা হয়েছে। কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গ্রহন ও বাস্তবায়ন করা হয়ে থাকে। তিনি আক্ষেপ করে বলেন, আমাদের সফলতায় ঈর্ষান্বিত কিছু কুচক্রী ব্যক্তি দুর্গাপূজার চালের মূল্য কম ও মন্দির পিছু টাকা আদায় করে আত্মসাতের ভিত্তিহীন অভিযোগ করেছে। অথচ কমিটির সর্বসম্মত সিদ্ধান্তে রশিদের মাধ্যমে টাকা আদায় করা হয়েছে। এসব টাকা সাংগঠনিক কাজে ব্যবহৃত হয়ে থাকে। আয় ব্যয়ের হিসাব যাচাই ও অনুমোদনের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে। এটি আমার দায়িত্ব পালনের বহু বহু পূর্ব হতে চলে আসছে। অজয় কুমার ঘোষসহ যাদের নাম উদ্ধৃত করে অভিযোগ প্রকাশ করা হয়েছে তারা নিজেরাই পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে প্রতিবাদ জানিয়েছেন। সুসংগঠিত ধর্মীয় সংগঠনকে প্রশ্নবিদ্ধ এবং সংশ্লিষ্টদের চরিত্রে কালিমা লেপন করে সমাজে বিভেদ সৃষ্টি ও সংগঠনকে ক্ষতি করার মানসিকতা পরিত্যাগ করে ভাল কাজে এগিয়ে আসতে তিনি উদাত্ব আহবান জানিয়েছেন।
শেখ রাসেল দিবসে নগর যুবলীগের উদ্যোগে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব এর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মদিন মঙ্গলবার ১৮ অক্টোবর’২২। দিনটি শেখ রাসেল দিবস নামে উদযাপন করেছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখা। দিনটিতে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ও কেক কাঁটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার দুপুরে খুলনা প্রেস ক্লাবের শেখ লিয়াকত আলী মিলনায়তনে এই চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। চিত্রাংকন প্রতিযোগিতায় নগরীর স্বনামধন্য ২০ টি বিদ্যালয়ের নার্সারী থেকে পঞ্জম শ্রেণীর পাঁচ শতাধিক ছাত্র-ছাত্রীরা অংশগ্রহন করে তিনটি গ্রুপে। এর মধ্যে প্রতিটি গ্রুপে নয় জনকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় পুরষ্কার দেওয়া হয়। এসকল শিশুরা শেখ রাসেল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব, মুক্তিযুদ্ধ, ১৯৭৫ সালের ১৫ই আগষ্টের ইতিহাসের সবথেকে কলঙ্কময় সময়ের চিত্র ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিত্র অঙ্গন করেন। প্রতিযোগিতায় বিচারক হিসাবে দায়িত্ব পালন করেন খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায় ও সরকারি ইকবাল নগর মাধ্যমিক বিদ্যালয়ের চারুকলা শিক্ষক মোঃ নাজমুল ইসলাম গোলদার।
চিত্রাংকন প্রতিযোগিতা শেষে কেঁক কাঁটা হয় এ সময় উপ¯ি’ত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, সদর থানা আওয়ামী লীগ ও খুলনা জেলা আইনজিবী সমিতির সভাপতি এ্যাডঃ সাইফুল ইসলাম, নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ, নগর যুবলীগের যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগের সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন, কয়রা উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম, নগর যুবলীগ নেতা আব্দুল কাদের শেখ, এ্যাডঃ আল আমীন উকিল, আবুল হোসেন, কাজী কামাল হোসেন, সওকাত হোসেন, মোহাম্মদ আলী, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবির পাঠান, তাজুল ইসলাম, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মসিউর রহমান সুমন, মেহেদী হাসান মোড়ল, ইয়াসিন আরাফাত, আব্দুল্লাহ আল মামুন মিলন, সাবেক ছাত্রনেতা বিপুল মজুমদার, রিপন কবীর, রফির্কু ইসলাম রফিক, অভিজিৎ পাল, ওয়ার্ড যুবলীগ নেতা ইলিয়াস হোসেন লাবু, হাসান শেখ, হারুন উর রশিদ, জামাল শেখ, ইমরুল ইসলাম রিপন, মাসুম উর রশিদ, বাদল সিপাহী, রিয়াজ মাহমুদ চৌধুরী, অলক শীল, জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, সাকিব হাওলাদার, স্বে”ছাসেবক লীগ নেতা মোঃ শরীফুল ইসলাম রিপন, শাহরিয়ার মাাহমুদ রিয়াদ, ছাত্রলীগ নেতা আসাদুজ্জামান বাবু, জব্বার আলী হীরা, জহির আব্বাস, ইমতিয়াজ হোসেন রিপন, ঝকল বিশ^াষ, সোহান হোসেন শাওন, রফিকুল ইসলাম রফিক, হিরন হাওলাদার, নিশাত ফেরদাউস অনি, এস এম সাঈদুজ্জামান সাঈদ, সৈকত দাস, রাহুল, অমিত বালা, মুরাদ আহমেদ, সাগর মজুমদার, শেখ সুমন প্রমুখ।
ডুমুরিয়ার শোভনায় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন: প্রথম ম্যাচে গৌরিঘোনা ৩-০ গোলে বিজয়ী
ডুমুরিয়া প্রতিনিধি
“ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল, মাদক ছেড়ে মাঠে চল” এ প্রতিপাদ্যকে সামনে রেখে ডুমুরিয়ায় ঐতিহ্যবাহী শোভনা ইউনিয়ন পরিষদের বর্ণাঢ্য আয়োজনে ১৬ দলীয় চেয়ারম্যান কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে শোভনা গাবতলা ঐক্যতান যুব সংঘ মাঠে শান্তির প্রতীক কবুতর উড়িয়ে আয়োজিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপ¯ি’ত থেকে উদ্বোধন করেন খুলনা- ৫ আসনের সংসদ সদস্য নারায়ণ চন্দ্র চন্দ। এর আগে খুলনা আব্বাস উদ্দিন একাডেমীর শিল্পীরা নৃত্য পরিবেশন করে দর্শকদের মাতিয়ে দেন। উদ্বোধনী খেলায় অংশ গ্রহণ করেন ডুমুরিয়ার গুটুদিয়া ইউনিয়ন ফুটবল দল বনাম কেশবপুর উপজেলার গৌরিঘোনা ইউনিয়ন ফুটবল দল। এতে গৌরিঘোনা ফুটবল দল ৩-০ গোলে গুটুদিয়া ফুটবল দল কে পরাজিত করে বিজয়ী হন। খেলা পরিচালনা করেন বাশির আহমেদ লালু। সহকারী ছিলেন পারভেজ হাওলাদার, কিশোর ব´ি ও জামিল আকতার লেলিন। ধারাভার্ষে ছিলেন শেখ জাহাঙ্গীর হোসেন, গাজী নাসিম উদ্দিন,ওয়ালিউল ইসলাম ও মহির উদ্দিন মাহি। মাঠের চারপাশে হাজার হাজার নারী-পুরুষ ফুটবল প্রেমী দর্শক উপ¯ি’ত থেকে খেলা উপভোগ করেন। ¯’ানীয় ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্যের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা ও সাবেক জাতীয় দলের ফুটবল তারকা ষ্ট্রাইকার শেখ আসলাম। খেলা পরিচালনা কমিটির সদস্য শেখ জিল্লুর রহমানের উপ¯’াপনায় বক্তৃতা করেন কৃতি ফুটবলার সাঈদুর রহমান লিটন, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব, শেখ তুহিনুল ইসলাম তুহিন, বিএম জহুরুল হক, মিলন কান্তি মল্লিক, আলহাজ্ব আমিনুর রহমান, খান আঃ রাজ্জাক, আওয়ামী লীগ নেতা মনিন্দ্রনাথ মল্লিক, ইউপি সদস্য শেখ আব্দুর রশিদ, দেবব্রত সরদার প্রমূখ।
বাগেরহাটে প্রাণী সম্পদ কর্মকর্তার উপর হামলা
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেনের উপর হামলা করেছে দূর্বৃত্তরা। সোমবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার পাইকপাড়া এলাকায় সভা শেষে ফেরার পথে পোলঘাট-বাজনদার মোড় এলাকায় এই হামলার ঘটনা ঘটে। এসময় গাড়ির মধ্যে ডা. ইমরান ছাড়াও প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা সিলভিয়া আফরিন বৃষ্টি ছিলেন। দূবৃত্তরা চলমান গাড়ির উপর ইট ছুড়ে মারে এবং লোহার রড দিয়ে বাড়ি মারে। জীবন বাঁচাতে দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে আসেন তারা। হামলাকারীদের ছোড়া ইটে মিটশুবেশি ডাবল কেবিন সরকারি গাড়িটির পিছনের গ্লাস ভেঙ্গে যায় এবং সামনের কিছু অংশ বেশ ক্ষতিগ্রস্থ হয়। অনিয়মের অপরাধে শোকজ করায় প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খান এই হামলার করিয়েছেন বলে দাবি ডা. ইমরান হোসেনের। এ ঘটনায় রাতেই প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজিম খানসহ অজ্ঞাতনামা ৬-৭জনকে আসামী করে বাগেরহাট মডেল থানায় মামলা দায়ের করেছেন ডা. ইমরান হোসেন।
এদিকে ডা. ইমরান হোসেন ও সিলভিয়া আফরিন বৃষ্টির উপর হামলার প্রতিবাদে মঙ্গলবার (১৮ অক্টোবর) সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছেন। দুপুরে প্রতিবাদ সভা করেন তারা। প্রতিবাদ সভায় প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. ইকবাল হোসেন, উপসহকারী প্রানী সম্পদ কর্মকর্তা শেখ হারুন অর রশিদ, মল্লিক শাহীন আকতার,দীপক কুমার দাস, সেখ একরামুল কবিরসহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সদর উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের এক কর্মচারি বলেছেন, ডা. ইমরান হোসেন দায়িত্ব গ্রহনের পর থেকে গ্লাম্য পশু চিকিৎসকদের পশু চিকিৎসা বন্ধ করতে নানা পদক্ষেপ নিয়েছিলেন। উপসহকারী প্রাণি সম্পদ কর্মকর্তা ও মাঠ সহকারিদেরও পশু চিকিৎসা বন্ধ করতে বলেছেন। অন্যদিকে ডা. ইমরান হোসেন নিজে পশু চিকিৎসা প্রদান করলে অতিরিক্ত টাকা গ্লহন করেন। যার কারণে কিছু মানুষ তার উপর ক্ষ্যাপা ছিল। এই কারণে হামলার ঘটনা ঘটতে পারে।
এছাড়াও বারুইপাড়া ইউনিয়নের কোদলা গ্লামের শ্যামল নামের এক খামারির গরুর চিকিৎসা দিয়ে ৭ হাজার ৫০০ টাকা নেওয়ার অভিযোগে ডা. ইমরান হোসেনকে শোকজ করেছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. লুৎফর রহমান।
বাগেরহাটে সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. ইমরান হোসেন বলেন, প্রাণি সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান অনেকদিন ধরে অনিয়মিত ছিলেন। তাকে কয়েকবার মৌখিকভাবে সতর্ক করা হলেও, তিনি সংশোধন হননি। যার কারণে তাকে শোকজ দেওয়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে মোঃ আজম খান আমাকে দেখে নেওয়ার হুমকী দেয়। সেই অংশ হিসেবেই সোমবার রাতে কাজ শেষে ফেরার পথে মোঃ আজম খান তাদের লোক দিয়ে আমার উপর হামলা করায়। গাড়ি থেকে নামলে হয়ত আরও বেশি কিছু হতে পারত।
অভিযুক্ত প্রাণি সম্পদ মাঠ সহকারি মোঃ আজম খান বলেন, আমি এই হামলার সাথে জড়িত নয়। স্যারের উপর যখন হামলা হয়েছে তখন আমি যাত্রাপুর বাজারে ছিলাম, সেখানে একটি দোকান থেকে ৫‘শ টাকা বিকাশও করেছিলাম। কিন্তু আমাকে শুধু শুধু ফাঁসানো হচ্ছে।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম আজিজুল ইসলাম বলেন, হামলার ঘটনায় মামলা হয়েছে। আমরা আসামীকে গ্রেফতারের চেষ্টা করছি।
বাগেরহাটে বৃদ্ধা হত্যার নেপথ্যে কী গচ্ছিত টাকা?
স্টাফ রিপোটার, বাগেরহাট।।
নিখোঁজের চারদিন পর পুলিশ সদস্যের মাতা নীহারিকা হালদার (৭০) নামের এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ বাড়ীর ট্রাঙ্ক থেকে উদ্ধারের পর ক্লু জানতে তৎপরতা শুরু করেছে বাগেরহাট জেলা পুলিশের বিভিন্ন ইউনিট। রামপাল থানা পুলিশ নিহতের লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে ময়নাতদন্তের জন্য বাগেরহাটের মর্গে প্রেরণ করেছে।নিহতের বাড়ি উপজেলার ভোজপাতিয়া ইউনিয়নের বেতকাটা গ্রামে। তিনি মৃত ক্ষিতীশ হালদারের স্ত্রী। গত শুক্রবার থেকে তিনি নিখোঁজ হন। ওইদিন একই গ্রামে তার মেয়ে রাধিকার বাড়িতে বেড়াতে যান। এরপর তিনি বাড়িতে ফিরে আসেন। পরে তাকে সোমবার সন্ধ্যা ৭ টায় দরজায় তালাবদ্ধ আবস্থাতে ঘরের ট্রাঙ্কের ভেতরে পাওয়া যায়।
রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ওই বৃদ্ধার বেশকিছু গচ্ছিত টাকা রয়েছে বলে শোনা যায়। তার পুত্র বাবলু হালদার পুলিশে চাকরি করেন। আমাদের বিভিন্ন সংস্থা ইতিমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে। আশা করি দ্রুত সময়ের মধ্যে ক্লু বের করা সম্ভব হবে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ পত্র দাখিল করেনি। কি কারণে ও কেন ওই বৃদ্ধাকে হত্যা করে তার নিজ ঘরের ট্রাঙ্কের ভেতরে তালাবদ্ধ করে রাখা হয় তা খতিয়ে দেখছে পুলিশ।
বাগেরহাটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন
স্টাফ রিপোটার, বাগেরহাট
বাগেরহাটে শেখ রাসেলের জন্মদিন উদযাপন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯তম জন্মবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বাগেরহাটে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল ৯ টায় জেলা প্রশাসনের আয়োজনে প্রথমে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান। এরপর বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। পরবর্তীতে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও বিভিন্ন শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আসাদুজ্জমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার রিজাউর রহমান, বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোছাব্বেরুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দাকোপ উপজেলা পূজা উদ্ যাপন পরিষদের শুভেচ্ছা ও অভিনন্দন
মোঃ শামীম হোসেন- দাকোপ
খুলনা জেলা পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থীত প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনর রশীদ পুনরায় জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় এবং দাকোপ উপজেলা ১নং ওয়ার্ডে সরোজিত কুমার রায় সদস্য নির্বাচিত হওয়ায় বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। তাঁরা হলেন খুলনা -১ আসনের সাবেক সাংসদ শ্রী ননীগোপাল মন্ডল, অসিত বরণ সাহা, সঞ্জয় কুমার মোড়ল, দেবপ্রসাদ গাইন, ডঃঅচিন্ত্য কুমার মন্ডল, অধক্ষ্য দিবাকর মন্ডল, শচীন্দ্র নাথ মন্ডল, অতিন মন্ডল, সুকৃতি রায়, মাখন চক্রবর্তী, কমলেশ বাছাড়, অচিন্ত্য সাহা, অধ্যাপক রঞ্জন রায়, উমাশংর রায়, প্রসেনজিৎ রায়, অঙ্গদ রায়, বিশ্বজিৎ রায়, মুরারী থন্দার,নিহার রায়, সমরেশ মন্ডল, মুরারী হালদার,এ্যাড দেবপ্রসাদ বৈদ্য,প্রফুল্ল কুমার গাইন, সমীর কুমার রায়, দেবদাস গাইন, সমর বিশ্বাস, সুরাঞ্জন রায়, অনুপ বাকচী প্রমুখ।
মোংলায় শেখ রাসেল দিবসে বৃক্ষরোপণ ও দোয়া অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে মোংলায় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকালে শেখ আব্দুল হাই প্রাথমিক বিদ্যালয় ও হাজী আফসার উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসা ও এতিমখানায় বৃক্ষ রোপন করা হয়। এ সময় শেখ রাসেল অক্সিজেন ব্যাংক ও শেখ আব্দুল হাই ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি রেহানা খান, প্রধান শিক্ষিকা রত্না বিশ্বাস, পারভেজ খান, রুবেল খান, বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। পরে শেখ রাসেলের জন্য স্থানীয় মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়।
‘নিরালা-২’ আবাসিক প্রকল্প স্থগিত করেছে কেডিএ
খবর বিজ্ঞপ্তি
বাসস্থানের সংকট নিরসনে প্রস্তাবিত কেডিএ’র নিরালা-২ আবাসিক প্রকল্প স্থগিত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্ট্যাডি রিপোর্ট সম্পন্ন হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজার বসবাসরতদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে কেডিএ নতুন আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে। আজ মঙ্গলবার সকালে কেডিএ মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান এ ঘোষণা দেন।
কেডিএ চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন খোলাবাড়িয়া ও ডুবি মৌজার ভূমি রক্ষা কমিটির আহবায়ক শেখ মোঃ নাজমুল কবির সাদি, সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, মনিরুল আলম লিটন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, এ্যাডঃ নুরুল ইসলাম, অধ্যাপক জুবায়ের হোসেন, শেখ মনিরুজ্জামান, মোঃ নাজিম উদ্দিন, আলাউদ্দিন হোসেন প্রমুখ।
কেডিএর পক্ষ থেকে সদস্য আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপিকা রুনা রেজা, শবনম সাবা ও কেডিএর সচিব উপস্থিত ছিলেন।
ভূমি রক্ষা কমিটির বক্তারা বলেন, তাদের ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে মাথা গোজার ঠাই থাকবে না। বসতিরা স্বল্প আয়ের মাধ্যমে জীবনযাত্রা নির্বাহ করেন। তাদের বক্তব্যের পরিপেক্ষিতে এ প্রকল্প কেডিএ স্থগিত করে।
উল্লেখ্য, শহরতলির ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবনচরা ও হরিনটানা মোজার ১৫০ একর জমি নিয়ে কেডিএ নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।
খুলনায় বিএনপির সমাবেশ উপলক্ষে ফুলবাড়ীগেটে লিফলেট বিতরণ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে যোগিপোল ইউনিয়ন ও কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপি খানজাহান আলী থানা শ্রমিকদল ও যুবদলের যৌথউদ্যোগে গতকাল বিকাল সাড়ে ৪ টায় ফুলবাড়ীগেট বাজার, টিবি হাসপাতাল রোড, এফআইডিসি রোড, দারোগাবাজার রোড, পুরাতন কুয়েট রোড, ও কুয়েট রোড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করে। দলীয় কার্যালয় থেকে খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও যোগিপোল ইউনিয়ন বিএনপির আহবায়ক আবু সাইদ হাওলাদার আব্বাস , খুলনা মহানগর শ্রমিকদলের আহবায়ক মোঃ মুজিবর রহমান, সদস্য সচিব মোঃ শফিকুল, কেসিসি ২ নং ওয়ার্ড বিএনপির আহবায়ক মোঃ ইমদাদুল হক, মোঃ আবু জাফর, কাজী শহিদুল ইসলাম , সৈয়দ জাকির হোসেন, শহিদুল ইসলাম সোহেল, মীর মনিরুল ইসলাম সংঙ্গে প্রমুখ।
ডেপুটি স্পীকারের নেতৃত্বে রুয়ান্ডার সংসদ ভবন পরিদর্শনে এমপি আক্তারুজ্জামান বাবু
খবর বিজ্ঞপ্তি
রুয়ান্ডার কিগালীতে অনুষ্ঠিত ৫দিন ব্যাপি ১৪৫তম ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন (আইপিইউ) সম্মেলনে যোগদান করেন এবং গত রবিবার রুয়ান্ডার সংসদ ভবন পরিদর্শন করেন বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দলের দলনেতা জাতীয় সংসদের ডেপুটি স্পীকার এ্যাড. মোঃ শামসুল হক টুকু এমপির নেতৃত্বে প্রতিনিধি দলের সদস্য শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি মোঃ মুজিবুল হক চুন্নু এমপি, খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু, বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান, সংরক্ষিত মহিলা আসন-১৩ এর সংসদ সদস্য বেগম শামসুর নাহারসহ প্রতিনিধি দলের অন্যান্য সদস্যবৃন্দ।
রূপান্তরের উদ্যোগে দাকোপে কর্মশালা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
‘করোনা অতিমারীতে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জরুরি পুনর্বাসন উদ্যোগ’ প্রকল্পের আওতায় শনিবার সকালে চালনা পৌরসভা মিলনায়তনে অনলাইন প্লাটফর্ম ব্যবহারে জেন্ডার সংবেদনশীলতা কর্মশালা অনুষ্ঠিত হয়। স্ক্রিম প্রকল্পের ফিল্ড অফিসার নমিতা মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চালনা পৌরসভার মেয়র সনৎ কুমার বিশ্বাস।
প্রকল্পের ফিল্ড অফিসার রাজীব হাসানের সঞ্চালনা অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখে ফিল্ড অফিসার আকাশ সাহা। কর্মশালার বিষয়বস্তুর উপর আলোচনা করেন রূপান্তররে তথ্য কর্মকর্তা আব্দুল হালিম। এই কর্মশালায় জেন্ডার, জেন্ডার সমতা এবং জেন্ডার সাম্য, জেন্ডার বৈষম্যের কারণ ও ফলাফল এবং অন-লাইন প্লাটফর্মে জেন্ডার সংবেদনশীলতা সম্পর্কে যুবদেরকে অবহিত করা হয়।
কর্মশালায় সহায়তায় ছিলেন ফিল্ড মনিরুল হক। কর্মশালায় দাকোপ উপজেলা স্ক্রিম ইয়ুর্থ গ্রুপের সদস্যগণ অংশগ্রহণ করেন।
খুলনা বিআরটিএতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালন
ফুলবাড়ীগেট প্রতিনিধি
র্যালী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ সহ নানা অনুষ্ঠানের মধ্যদিয়ে খুলনার বাদামতলা বিআরটিএতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১০ টায় খুলনা বিআরটিএ চত্বরে শহীদ শেখ রাসেলে’র প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পুষ্পস্তবক অর্পণ শেষে খুলনা বিভাগীয় বিএআরটিএ পরিচালক মোঃ মাসুদ আলম (ইজ্ঞিঃ) এর নেতৃত্বে সেখান থেকে একটি র্যালি বের করা হয় । এসময় উপস্থিত ছিলেন সহকারী পরিচালক প্রকৌঃ তানভীর আহম্মেদ (ইজ্ঞিঃ),মোটরযান পরিদর্শক মোঃ কামরুজ্জামান, মোঃ আবুল কালাম আজাদ, উচ্চমান সহকারী রেজওয়ানুল ইসলাম, অফিস সহকারী মোঃ মনোয়ার হোসেন, মোঃ মিজানুর রহমান, মোঃ আল আমিন, মোঃ হারুন অর রশিদ, মোঃ আব্দুল গফফার ,টাইগার আইটি মাদ্রাজ সিকিউরিটি প্রিন্টার্স লিঃ আনসার সদসবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
রূপসায় জাতীয় ইঁদুর নিধন অভিযান পালিত
রূপসা প্রতিনিধি
বছরে ইদুরঁ খাচ্ছে শস্য লক্ষ লক্ষ টন খাদ্য ঘাটতি রুখতে দরকার ইঁদুর নিয়ন্ত্রণ এই প্রতিপাদ্য বিষয় নিয়ে রূপসায় জাতীয় ইঁদুর নিধন অভিযান এর উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আলোচনা সভা আজ ১৮ অক্টোবর বিকালে উপজেলা কৃষক ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত হয়।উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। রূপসা উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাছনিমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা,প্রাণী সম্পদ অফিসার প্রদীপ কুমার মজুমদার। স্বাগত বক্তৃতা করেন উপজেলা কৃষি অফিসার মোঃ ফরিদুজ্জামান। অতিরিক্ত কৃষি অফিসার ফারহাদিবা শামসের পরিচালনায় বক্তৃতা করেন কৃষি সম্প্রসারণ অফিসার শিউলী মজুমদার,এসএম ফেরদৌস,খাদ্য নিয়ন্ত্রক সুজিত কুমার মুখার্জী,সহকারী প্রোগ্রামার রেজাউল,সাংবাদিক তরুন চক্রবর্তী বিষ্ণু,খান আব্দুর জব্বার শিবলী, ইসলামিক ফাউন্ডেশনের মডেল কেয়ারটেকার আব্দুস সালাম,উপ সহকারী কৃষি কর্মকর্তা মিলি বেগম,জান্নাতুন নাহার, আফরোজা মুমু,সোহেল রানা,হিমাদ্রী বিশ্বাস,মোঃ মোঃ মোজাহিদুর রহমান,হিমাংশু রায়,কৃষক নজরুল ইসলাম প্রমূখ।
ইন্দুরকানীতে সরকারি মডেল মসজিদ নির্মানে রাতে ছাদ ঢালাই
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
ইন্দুরকানীতে সরকারী মডেল মসজিদ নির্মানকালে রাতে ছাদ ঢালাই স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ প্রকাশ করেছে। উপজেলা পরিষদ সংলগ্ন মাত্র ১০০ গজ দুরত্বে উপজেলা মডেল মসজিদ ভবন স্থাপন করে। সোমবার রাত ১১.৩০ মিনিট পর্যন্ত এই মডেল মসজিদের এক তলা ভবনের সম্পূর্ন ছাদ ঢালাই দেওয়া হয়। এই রাতে ছাদ ঢালাই দেওয়াকে কেন্দ্র করে চলছে নানা গুঞ্জন। সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হওয়ায় চলছে নানা আলোচনা সমালোচনা। মেসার্স কবির ট্রেডার্স ঠিকাদারি প্রতিষ্ঠানের সাইড ইঞ্জিনিয়ার জানায়, আমরা মসজিদের ছাদ ঢালাই কিছু অংশ বাকি থাকায় সোমবার সকাল থেকে শুরু করে রাত ১১.৩০ মিনিট পর্যন্ত ঢালাই দেওয়া হয়।
একটি সূত্রে জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে এই মসজিদের নির্মাণকাজের ব্যয় ধরা হয় ১১ কোটি ৮৯ লাখ ৮ হাজার ২৩১ টাকা। মেসার্স কবির ট্রেডার্স নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে ২০১৯ সালে মসজিদের নির্মাণকাজ শুরু করে। ২০২০ সালের জুন মাসে কাজ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের পর আরও ২০ মাস পেরিয়ে গেলেও এখনো প্রায় ৮০ ভাগ কাজ বাকি রয়েছে।
স্থানীয় মুসল্লি আঃ রহমান জানান, উপজেলার মসজিদটি রাতে ঢালাই দেওয়া ঠিক হয় নাই। এই মসজিদের সঠিক মালামাল না দেওয়ার কারনেই রাতে ঢালাই দিয়েছে।
উপজেলা চেয়ারম্যান এ্যাড. এম. মতিউর রহমান জানান,রাতের আধারে উপজেলা সংলগ্ন এই সরকারী মডেল মসজিদটি রাতের আধারে ঢালাই দেওয়া মোটেও ঠিক হয়নি। কতৃপক্ষের অবহেলার কারনে রাতে ছাদ ঢালাই দেয়া হয়েছে। ইতিমধ্যে বিভিন্ন উপজেলার মডেল মসজিদ মুসল্লিদের জন্য উন্মুক্ত করা হয়েছে। কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের মসজিদের কাজ এখনো ৭০ শতাংশ শেষ হয়নি। এ নিয়ে এলাকাবাসী ও মুসল্লিদের মধ্যে কিছুটা ক্ষোভ রয়েছে। কাজের মান তেমন ভাল হচ্ছে না তদরকারীর অভাবে। উপজেলা পরিষদের সামেন শহিদ মিনার সহ বিভিন্ন জায়গায় মালামাল রেখে দিয়েছে কিন্তু কাজের অগ্রগতি নেই।
এ ব্যাপারে উপ বিভাগীয় প্রকৌশলী (সিভিল) মোঃ সুলতান মাহমুদ সৈকত জানান,মসজিদটি ঢালাই দেওয়ার সময় আমরা ছিলাম । তবে কোভিডের কারণে প্রায় দুই বছর কাজ বন্ধ ছিল। ফান্ড না থাকায় কাজের কিছুটা বিলম্ব হয়েছে। এখনো কাজ চলছে। প্রোজেক্টের মেয়াদ ডিসেম্বর-২০২৪ খ্রিঃ পর্যন্ত বাড়ানো হয়েছে। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে কাজটি শেষ করা যাবে।
ইন্দুরকানীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত
ইন্দুরকানী (পিরোজপুর) সংবাদদাতা ঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা হলরুমে উপজেলা নির্বাহী অফিসার লুৎফুন্নেসা খানমের সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান দিলরুবা নাহার মিলন, ওসি এলামুল হক, আওয়ামীলীগ নেতা মাহমুদুল হক দুলাল,শিক্ষক আরিফুজ্জামান,মোফাজ্জেল হায়দার প্রমুখ। পরে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠানের পুরুস্কার বিতরণ করেন ।
কুয়েটে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উদ্্যাপিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর সর্বকনিষ্ঠ পুত্র ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র ছোট ভাই শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন ও শেখ রাসেল দিবস বিভিন্ন কর্মসূচির মাধ্যমে উদ্্যাপিত হয়েছে। ১৮ অক্টোবর মঙ্গলবার দিবসটি উদ্্যাপন উপলক্ষ্যে সকাল ১০টায় স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সম্মুখে প্রধান অতিথি হিসেবে বৃক্ষ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। সকাল সাড়ে ১০টায় অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ভারপ্রাপ্ত ডিন প্রফেসর ড. কাজী এবিএম মহীউদ্দিন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ শাহজাহান, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর মোঃ গোলাম কাদের। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন পদার্থ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, আরবান এন্ড রিজিওনাল প্ল্যানিং বিভাগের প্রফেসর ড. মোঃ মোস্তফা সারোয়ার, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোঃ আব্দুল হাসিব, অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ রুহুল আমিন, আর্কিটেকচার বিভাগের শিক্ষার্থী সরদার শফিকুল ইসলাম ও কর্মচারী সমিতির সভাপতি মোঃ ইমদাদুল হক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র-কল্যাণ) প্রফেসর ড. ইসমাঈল সাইফুল্যাহ এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনসংযোগ ও তথ্য শাখার সহকারী পরিচালক মনোজ কুমার মজুমদার। আলোচনা সভা শেষে বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সন্তানদের অংশগ্রহণে অনুষ্ঠিত শিশু চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মিহির রঞ্জন হালদার।
এছাড়া, আসব বাদ কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া অনুষ্ঠান এবং সন্ধ্যা ০৬টায় অডিটরিয়ামে শহীদ শেখ রাসেলের জীবনভিত্তিক ডকুমেন্টারী প্রদর্শন অনুষ্ঠিত হয়।
মহেশপুরে আদালতের রায় পেয়েও জমি দখল পাচ্ছে না আবুল কাশেম গং
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলার সলেমানপুর গ্রামের আবুল কাশেম গং আদালতের রায় পেয়েও জমি দখল পাচ্ছে না এমন অভিযোগ করেছেন ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার সকালে নিজ গ্রামে সাংবাদিক সম্মেলনে সলেমানপুর গ্রামের নুর বক্স মন্ডলের ছেলে আবুল কাশেম এই অভিযোগ করেন।
সাংবাদিক সম্মেলনে আবুল কাশেম সহ বাদিপেক্ষর লোকজন বলেন, ঝিনাইদহ সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী জজ বুলবুল আহম্মেদের রায়ে দেওয়ানী মোকাদ্দমা যার নং-২৯০/২২ আদেশ নং-৬ তারিখ-১২/৯/২২ইং তারিখে আদেশ দেন ১১নং সলেমানপুর মৌজার ৩০.১৪ একর জমি দেওয়ানী কার্য বিধি আদেশ-৩৯, বিধি-১ ও ১৫১ ধারা মতে দাখিলি অস্থায়ী নিষেধাজ্ঞা আবেদনটি দু-পক্ষের শুনানি শেষে আদালত অত্র মোকাদ্দমা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিবাদীপক্ষ যাতে নালিশি তফসিল বর্ণিত সম্পত্তি হইতে বাদিপক্ষকে বে-দখল করতে না পারে সে মর্মে বিবাদীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার আদেশ দেন। কিন্তু বিবাদীপক্ষ আদালতের আদেশ অমান্য করে বাদিপক্ষকে নানাভাবে হয়রানি করছে।
সাংবাদিক সম্মেলনে আবুল কাশেম আরো বলেন, বিবাদিপক্ষ আজিজুল গং থানায় অভিযোগ করে মহেশপুর থানার এস.আই আলিমুল ইসলামকে দিয়ে তাদের লোকজনকে হয়রানি করছে বলে অভিযোগ করেন।
এ বিষয়ে এস.আই আলিমুল ইসলামের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, ওই গ্রামে দু পক্ষের জমি জায়গা নিয়ে বিরোধ রয়েছে। আমরা সংবাদ পেয়ে সেখানে যাতে কোন ধরণের বিচ্ছৃঙ্খলা সৃষ্টি না হয় সেজন্য ওই গ্রামে টহল জোরদার করেছি। আমরা কাউকে হয়রানি করিনি। এদিকে ভুক্তভোগী পরিবার আতঙ্কের মধ্যে আছে এবং তাদের উপর হামলা হতে হতে পারে এমন আশঙ্কা প্রকাশ করেছে। তিনি সরকারের উপর মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদে ঝিনাইদহে সর্বোচ্চ ভোট পেলেন মনির
খাইরুল ইসলাম নিরব, ঝিনাইদহ –
ঝিনাইদহ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্য পদে জেলা সদরসহ মোট ৬টি উপজেলার ৬টি ওয়ার্ডের মধ্যে তুলনামূলকভাবে সর্বোচ্চ ভোট পেয়েছেন ৩ নং ওয়ার্ড (ঝিনাইদহ সদর) মোরাদিম মোস্তাকিম মনির। তিনি ঘুড়ি প্রতীকে মোট ভোট পেয়েছেন ১’শ ৫০ টি। তার নিকটতম প্রতিদ্বন্দী হয়েছেন অলিমপিক হোসেন। তিনি টিউবওয়েল প্রতীক নিয়ে পেয়েছেন ৬৮ ভোট। এছাড়াও আশিকুর রহমান বৈদ্যুতিক পাখা প্রতীকে ৩ ভোট, মোস্তফা পলাশ অটোরিক্স্রা প্রতীকে ১ ভোট এবং মিজানুর রহমান তালা প্রতীকে শুন্য ভোট। ৩ নং ওয়ার্ড (ঝিনাইদহ সদর) মোট ভোটার সংখ্যা ছিল ২২৪ টি। তার মধ্যে ২২২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। তাদের মধ্যে ২ জন ভোটার ভোট প্রদানে বিরত ছিলেন।
৬টি উপজেলায় সোমবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট শেষ হয় দুপুর ২ টায়। জেলায় মোট ভোটার সংখ্যা ছিল ৯’শ ৫৪ জন। এর মধ্যে ৯’শ ৪৩ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। প্রাপ্ত ভোট হতে ২টি ভোট বাতিল বলে গন্য হয়। ঝিনাইদহ সদর ওয়ার্ডের ভোট উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। এ সময় প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্বে ছিলেন ঝিনাইদহ সদরের সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ গোলাম সরোয়ার।
জেলা পরিষদের এ ভোটে মাত্র ১৫ ভোটের ব্যবধানে চেয়ারম্যান পদে নির্বাচিত হন স্বতন্ত প্রার্থী ড. এম হারুন অন রশীদ। এদিকে ৪ নং ওয়ার্ড (কালীগঞ্জ) সদস্য পদে দুই প্রার্থী জাহাঙ্গীর হোসেন সোহেল ও জসিম উদ্দিন সেলিম সমান সংখ্যক ভোট পান। পরে লটারির মাধ্যমে জসিম উদ্দিন সেলিম বিজয়ী হয়। এছাড়াও জেলা পরিষদ সাধারণ সদস্য পদে ১ নং ওয়ার্ড (শৈলকুপা) মুখতার আহমেদ মৃধা, ২ নং ওয়ার্ড (হরিনাকুন্ডু) আলাউদ্দিন, ৫ নং ওয়ার্র্ড (কোটচাদপুর) রাজিবুল কবির এবং ৬ নং ওয়ার্র্ড (মহেশপুর) লিটন মিয়া। সংরক্ষিত নারী আসনে ১,২ ও ৩ নং ওয়ার্ড অনিতা রানী বিশ্বাস এবং ৪,৫ ও ৬ নং ওয়ার্ড আনোয়ারা বেগম নির্বাচিত হন।
মোরাদিম মোস্তাকিম মনির বলেন, বিগত দিনেও আমি জেলা পরিষদের সাধারণ সদস্য পদে বিজয় লাভ করে সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। এবারও জনপ্রতিনিধিরা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সামনের দিনে সকলের সহযোগিতায় আমি আরও ভালো কাজ করে যাব এবং ভোটে যারা পরাজিত হয়েছে তাদের সফলতা কামনা করি।
জেলা প্রশাসন ও পুলিশ বাহিনীসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ভোটারদের নিরাপত্তা ও সুষ্ঠু ভোটদানের লক্ষে তাদের টহল অব্যাহত রাখেন।
উল্লেখ্য, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্র্থী ২ জন, সাধরণ সদস্য পদে পুরুষ ২২ জন এবং সংরক্ষিত আসনে নারী সদস্য ১৩ জন প্রতিদ্বন্দিতা করেন।
যথাযোগ্য মর্যাদায় শেখ রাসেল দিবস উদযাপন
খবর বিজ্ঞপ্তি
শেখ রাসেল দিবস -২০২২ উপলক্ষে জাতীয় কর্মসূচীর সাথে সমন্বয় করে খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ বিভিন্ন কর্মসূচী পালন করেছে। ১৮ অক্টোবর ২০২২ তারিখ সকাল ৯.৩০ ঘটিকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্প স্তবক অর্পনের মাধ্যমে কর্মসূচীর সূচনা করে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষ্যে কেক কাটা হয়। অতপর শেখ রাসেল এবং তার পরিবারের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এরপর শেখ রাসেলের বর্ণাঢ্য কিন্তু স্বল্পায়ু জীবনের উপর আয়োজিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের মূখ্য আলোচক খুলনা বিশ^বিদ্যালয়ের আর্টস এ্যান্ড হিউম্যানিটিজ স্কুলের ডিন প্রফেসর ডঃ রুবেল আনসার। অনুষ্ঠানের সভাপতি কেডিএ’র চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম, এএফডব্লিউসি, পিএসসি বলেন, আজকের দিবস পালন তখনই স্বার্থক হবে যখন আমরা বঙ্গবন্ধু এবং তাঁর পরিবারের সদস্যদেও াবদান ও আত্মত্যাগের বিভিন্ন দিক বিশ্লেষণ কওে, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার অঙ্গীকার নিয়ে দৃঢ়চিত্রে সামনে এগিয়ে যেতে পারব। উক্ত অনুষ্ঠানে কর্তৃপক্ষের সার্বক্ষনিক সদস্যগণ, কেডিএর সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’ পালিত
খবর বিজ্ঞপ্তি
খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে নানা আয়োজনের মধ্য দিয়ে ‘শেখ রাসেল দিবস ২০২২’ পালিত হয়েছে। যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালন উপলক্ষে মঙ্গলবার সকালে শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান, শেখ রাসেলের ৫৯তম জন্মদিনে ৫৯ পাউন্ডের কেক কাটা, শিশুদের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসি’র ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না।
কেসিসি’র শিক্ষা, স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য রক্ষা ব্যবস্থা স্থায়ী কমিটির সভাপতি কাউন্সিলর মো: মনিরুজ্জামান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাউন্সিলর আলহাজ্ব ইমাম হাসান চৌধুরী ময়না, মো: গোলাম মাওলা শানু ও সংরক্ষিত আসনের কাউন্সিলর মাজেদা খাতুন। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। অন্যান্যের মধ্যে সচিব মো: আজমুল হক, প্রধান প্রকৌশলী মো: মনজুরুল ইসলাম, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা প্রকৌশলী মো: আব্দুল আজিজ, আর্কিটেক্ট রেজবিনা খানম, নির্বাহী প্রকৌশলী শেখ মো: মাসুদ করিম, শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান প্রমুখ অনুষ্ঠানে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন। কেসিসি’র সর্বস্তরের কর্মকর্তা কর্মচারীগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ভারপ্রাপ্ত মেয়র মো: আমিনুল ইসলাম মুন্না সকাল ৯টায় শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদানের মধ্যদিয়ে অনুষ্ঠানমালার শুভ সুচনা করেন এবং শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কাটেন। পরে তিনি রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
রূপসায় বাড়ি-ঘর ভাংচুর ও সবজি ক্ষেত বিনষ্ট করে জমি দখলের অভিযোগ
রূপসা প্রতিনিধি
রূপসায় বসত ঘর ভাংচুর ও সবজি ক্ষেত নষ্ট করে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। গত ১৬ অক্টোবর সকাল দশটায় টিএসবি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে এ ঘটনা ঘটে। ১৮ অক্টোবর ভুক্তভোগী নুর ইসলাম এ ব্যাপারে প্রতিকার পাওয়ার জন্য পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ করেছে।
ভুক্তভোগী নুর ইসলাম শেখ জানান, উপজেলার গোয়ালবাথান মৌজার ৯১ সিএস খতিয়ানে বেশ কয়েকটি দাগে ২ একর ৮৯ শতক জমি রয়েছে। গোয়ালবাথান গ্রামের মৃত বাতেন শেখ এর স্ত্রী সালেহা বেগম উক্ত খতিয়ানের ২২১ নং দাগে ৮ শতক, ২২২ নং দাগে ১৯ শতক ও ২১৭ নং দাগে ৭ শতক জমি সিএস ও এসএ বুনিয়াদে পৈত্রিক এবং ক্রয় সূত্রে প্রাপ্ত হন। ওই জমিতে সালেহা বেগমের ওয়ারেস নুর ইসলাম শেখ গং দীর্ঘ দিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসছে। কিন্তু ১৯৯৫ সালে মাঠ জরিপে ভুলবশত বারিক মোড়লের নামে ওই জমি বিআরএস রেকর্ড হয়। পরবর্তীতে নুর ইসলাম গং রেকর্ড ও পর্চা তুলতে গিয়ে দেখেন সম্পূর্ণ রেকর্ড বারিক মোড়লের নামে রয়েছে। তখন তারা খুলনা জজ কোর্টে ওই রেকর্ড বাতিলের জন্য মামলা দায়ের করেন। যার মামলা নং ৫৬/৯৭। ওই মামলায় ২২১ নং দাগের ৮ শতক জমির রায় পায় নুর ইসলাম গং। বাকি সম্পত্তির এওয়াজ সূত্রের অংশের জন্য হাইকোর্টে আপিল করেন। যা এখনো চলমান রয়েছে। আপিল রিভিশন নং ১৫২৯, তারিখ ২-১০-২০১৮। হাইকোর্ট ওই সম্পত্তিতে নিষেধাজ্ঞা জারি করেন। এদিকে বারিক মোড়লের মৃত্যুর পর বড় মেয়ে জরিনা বেগম ও তার ছেলে ইউনুস ফকির হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে প্রভাবশালীদের প্রত্যক্ষ মদদে সাঙ্গপাঙ্গ নিয়ে নুরুল ইসলামদের বসত ঘর ভাঙচুর ও কৃষি ফসলাদি নষ্ট করে। এছাড়া তাদেরকে বিভিন্নভাবে হুমকি-ধামকি ও জীবননাশের হুমকি দিয়ে চলেছে। বিষয়টি সুরাহারা জন্য ভুক্তভোগীরা স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের দ্বারে দ্বারে ঘুরেও কোন সমাধান পাচ্ছে না। নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বিপক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধার বসত বাড়িতে হামলা
নিরালা আবাসিক – ২ প্রকল্প কেডিএ স্থগিত করেছে
খবর বিজ্ঞপ্তি
বাসস্থানের সংকট নিরাসনে প্রস্তাবিত কেডিএর নিরালা-২ আবাসিক প্রকল্প স্থগিত করা হয়েছে। এ প্রকল্প বাস্তবায়নের জন্য স্টাডি রিপোর্ট সম্পন্ন হয়েছে। ডুবি ও খোলাবাড়িয়া মৌজার বসবাসরত দের প্রতিবাদের পরিপেক্ষিতে কেডিএ নতুন আবাসিক প্রকল্প বাস্তবায়নের সিদ্ধান্ত স্থগিত করে। আজ ১৮ অক্টোবর সকালে কেডিএ মিলনায়তনে গণশুনানিতে কেডিএ চেয়ারম্যান এ স্থগিত ঘোষণা করেন।
কেডিএ চেয়ারম্যান ব্রিগিডিয়ার জেনারেল এস এম মিরাজুল ইসলাম সভাপতিত্ব করেন। এলাকাবাসীর পক্ষ থেকে আলোচনায় অংশ নেন খোলাবাড়িয়া ও ডুবি মৌজার ভুমি রক্ষা কমিটির আহবায়ক শেখ মোঃ নাজমুল কবির সাদি, সদস্য সচিব সেলিনা ইয়াসমিন, বীর মুক্তিযোদ্ধা এ্যাডঃ নুরুল ইসলাম, মনিরুল আলম লিটন, অধ্যাপক শেখ আজিজুল ইসলাম টিপু, মোঃ নাজিম উদ্দিন, আলাউদ্দিন হোসেন, শরিফুল ইসলাম, অধ্যাপক জুবায়ের হোসেন, জাফর হোসেন, আকরাম হোসেন, সিদরাতুল মুন্তাহার, অধ্যাপক মুজাহিদুল ইসলাম সেলিম, মোঃ আবুল বাশার মীর, মাসুদ দাড়িয়া, মাহামুদ হোসেন, প্রফেসর মোঃ সাইদুজ্জামান, আব্দুল হাকিম, মোঃ সবুর শেখ, শেখ মনিরুজ্জামান, প্রমুখ।
কেডিএর পক্ষ থেকে সদস্য আবুল কালাম আজাদ, জামাল উদ্দিন বাচ্চু, অধ্যাপিকা রুনা রেজা, সবনম সাবা ও কেডিএর সচিব উপস্থিত ছিলেন।
ভুমি রক্ষা কমিটির বক্তারা বলেন তাদের ভিটেবাড়ি অধিগ্রহণ করা হলে মাথা গোজার ঠাই থাকবে না। বসতিরা স্বল্প আয়ের মাধ্যমে জীবন যাত্রা নির্বাহ করে। তাদের বক্তব্যের পরিপেক্ষিতে এ প্রকল্প কেডিএ স্থগিত করে।
উল্লেখ শহরতলির ডুবি, খোলাবাড়িয়া, মাথাভাঙ্গা, লবনচরা ও হরিনটানা মোজার দেড়শ একর জমি নিয়ে কেডিএ নিরালা-২ নামে আবাসিক প্রকল্প গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে।
শেখ রাসেল একটি আদর্শের নাম শেখ রাসেল একটি ঐতিহ্যের নাম: সালাম মুর্শেদী
রূপসা প্রতিনিধি
শেখ রাসেল নির্মলতার প্রতীক দুরন্ত প্রাণবন্ত নির্ভীক এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় শেখ রাসেল দিবস উপলক্ষে রূপসা উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,বর্ণাঢ্য র্যালি,কেক কাটা ও আলোচনা সভা আজ ১৮ অক্টোবর সকালে অনুষ্ঠিত হয়। র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে কাজদিয়া বাজার প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে শেষ হয়। এরপর সারাদেশের ন্যায় ডিজিটাল ল্যাব ও স্কুল অফ ফিউচারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মাধ্যমে রূপসার ৬ টি ডিজিটাল ল্যাব ও ১ টি স্কুল অফ ফিউচার এর উদ্ধোধন করা হয়। রূপসা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী। এসময় তিনি বলেন শেখ রাসেলকে হত্যার মধ্য দিয়ে হত্যাকারীরা চেয়েছিল এদেশ থেকে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার জন্য কিন্তু বঙ্গবন্ধু এমনই এক নেতা ছিলেন যিনি মৃত্যুর পরে এখনও বিশ্বের বুকে বেঁচে আছেন । শেখ রাসেল একটি আদর্শের নাম শেখ রাসেল একটি ঐতিহ্যের নাম । এ কারণে আজও শেখ রাসেলকে এদেশের জনসাধারণ আদর্শ শিশু হিসেবে মনে রেখেছে । তিনি বলেন বঙ্গবন্ধু হত্যা হলেও তার আদর্শ এখনও সারা বাংলাদেশ ছড়িয়ে রয়েছে । ওই আদর্শকে বাস্তবায়ন করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহি অফিসার রুবাইয়া তাছনিম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা,মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, কৃষি কর্মকর্তা মোঃ ফরিদুজ্জামান,পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ শফিকুল ইসলাম,রূপসা থানা অফিসার ইনচার্জ (তদন্ত) সিরাজুল ইসলাম।
বক্তৃতা করেন প্রাণী সম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার মজুমদার,অতিরিক্ত কৃষি কর্মকর্তা ফারহাদিবা শামস, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এস এম ফেরদৌস,উপজেলা প্রকৌশলী এস এম ওয়াহিদ্জ্জুামান,শিক্ষা কর্মকর্তা আঃ রব,সমাজসেবা কর্মকর্তা জেসিয়া জামান,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনিসুর রহমান,সহকারী প্রোগ্রামার রেজাউল করিম,মহিলা বিষয়ক কর্মকর্তা মনোয়ারা খানম,আওয়ামীলীগ নেতা আলহাজ্ব নজরুল ইসলাম, শ্রীফলতলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব ইসহাক সরদার,প্রধান শিক্ষক রবিউল ইসলাম পলাশ,রূপসা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল সেন প্রমূখ।
নিসচা-র কেশবপুর উপজেলা শাখার জনসচেতনতা মূলক ক্যাম্পিং অনুষ্ঠিত
আলমগীর হোসেন কেশবপুর প্রতিনিধি
নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার জনসচেতনতা মূলক ক্যাম্পিং। নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত আহবায়ক জনাব মোঃ হারুনার রশীদ বুলবুল ও সদস্য সচিব মোঃ শরিফুল ইসলাম নেতৃত্বে জাতীয় নিরাপদ সড়ক দিবস সফল করতে মাস ব্যাপি কর্মসূচী মোতাবেক আজ কেশবপুর মটর শ্রমিক জন ও সাধারণের মধ্যে জন সচেতনতা মূলক ক্যাম্পিং করা হয়। এই ক্যাম্পিং মানুষকে বুঝানো হয়েছে পথচারীদের করণীয় কি, চালকদের করণীয় কি, যাত্রীদের করণীয় কি। এই তিন ধরনের সচেতনতা মূলক স্টিকার গাড়ীতে, বাসস্ট্যান্ডে, লাগানো হয়। উক্ত কেম্পিংএ উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নিসচা উপদেষ্টা মহিলা আওয়ামী লীগের কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সভানেত্রী জনাব রাবেয়া ইকবাল, নিরাপদ সড়ক চাই কেশবপুর উপজেলা শাখার সম্মানিত সদস্য গন মোঃ হেলাল উদ্দিন, সাংবাদিক মোঃ আলমগীর হোসেন,সেলিম রেজা, মোঃ আসাদুজ্জামান অপ্রফেসর মনতোষ দাস, সাংবাদিক আঃ করিম, সাংবাদিক সুশান্ত কুমার মল্লিক, শাহনাজ পারভীন, মমতাজ বেগম, সাংবাদিক তাহমিনা খাতুন, শরিফা খাতুন, আছিয়া খাতুন প্রমুখ উপস্থিত ছিলেন।
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বিপক্ষে কাজ করায় মুক্তিযোদ্ধার বসত বাড়িতে হামলার অভিযাগ
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইল জেলা পরিষদ নির্বাচনে বিপক্ষে কাজ করায় এক বিজয়ী সদস্য প্রার্থীর বিরুদ্ধে সংখ্যালঘু মুক্তিযোদ্ধার বসত বাড়িতে হামলার অভিযাগ পাওয়া গেছে। ১৭অক্টাবর (সোমবার) নির্বাচন শেষে রাতের বেলা বড়দিয়া এলাকায় মুক্তিযোদ্ধা শ্রীবাশ দাসের বাড়ি এ হামলার ঘটনা ঘটে। এ ব্যাপার অভিযাগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ভুক্তভোগী পরিবার জানায়, মুক্তিযাদ্ধা শ্রীবাশ দাসের ছেলে নড়াগাতী থানা সেচ্ছাসেবক লীগের সহসভাপতি দেবাশীষ জেলা পরিষদ নির্বাচনে সাধারণ সদস্যপ্রার্থী খান রবিউল ইসলামের পক্ষে কাজ করায় রবিউলের প্রতিদ্বদ্বী খান শাহিন সাজ্জাদ পলাশের রোষানলে পড়ে এবং পলাশ নির্বাচনে বিজয়ী হলে পলাশের নেতৃত্বে দেবাশীষের বাড়ি ঘর ভাংচুরসহ তার সমর্থকরা ব্যাপক ইটপাটকেল নিক্ষপ করে। এসময় দেবাশীষের বৃদ্ধা মা শিলারানী ঠেকাতে গেলে হামলাকারিরা তাকে ধাক্কা মেরে ফেলে দিলে তিনি পড়ে গিয়ে আহত হন। এসময় বাড়ির শিশু ও মহিলারা আতঙ্কীত হয়ে পড়ে। হামলা থেকে বাঁচতে তারা বাড়ি ছেড়ে অন্যত্র আশ্রয় নেয়। ভক্তভোগীরা এঘটনার বিচার দাবি করছেন। নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুকান্ত সাহা জানান, নির্বাচন পরবর্তী এ সহিংসতার খবর পেয়ে তিনি তৎক্ষনাৎ ঘটনাস্থল গিয়ে খোঁজখবর নেন। বর্তমান পরিস্তিতি স্বাভাবিক আছে। অভিযাগ পেলে আইনগত ব্যবস্তা নেওয়ার কথা জানায়।
কেশবপুরে বিভিন্ন কর্মসূচিতে শেখ রাসেল দিবস উদযাপিত
কেশবপুর(যশোর)প্রতিনিধি
কেশবপুর উপজেলা প্রশাসনের আয়োজনে এবং তথ্য ও প্রযুক্তি অধিদপ্তরের সহযোগিতায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের জন্মবার্ষিকী শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, বণ্যার্ঢ র্যালী, আলোচনা সভা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডুর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন থানার অফিসার ইনচার্জ বোরহান উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুজ্জামান, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিল্যুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী ও প্রফেসার মশিউর রহমান।
মোংলায় শেখ রাসেল দিবসে বহিঃ বিভাগে ফ্রি চিকিৎসা ও অন্তঃ বিভাগে খেলনা সামগ্রী বিতরণ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন করেছেন মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। দিবসটি উপলক্ষে আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। দিবসটিতে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এ সময় শেখ রাসেলের জীবনি নিয়ে আলোচনা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীন। এ সময় হাসপাতালের অন্যান্য চিকিৎসক, নার্স, কর্মচারী ও সেবা গ্রহীতারা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হাসপাতালে আগত সকল রোগীদের সব ধরণের ফ্রি চিকিৎসা সেবা দেয়া হয়। এছাড়া অন্তঃ বিভাগের ভর্তি সকল শিশু ও ষ্টাফদের শিশুদের মাঝেও খেলনা সামগ্রী বিতরণ করেন ডাঃ মোঃ শাহীন। তিনি বলেন, এ দিবসটিতে হাসপাতালে যত রোগী এসেছেন তাদের সকলকে সব ধরণের ফ্রি সেবা দেয়া হয়েছে। এছাড়া রোগী ও হাসপাতাল ষ্টাফদের শিশুদের হাতে তুলে দেয়া হয়েছে বিভিন্ন ধরণের খেলনা। এদিকে হাসপাতালে ভর্তি সকল রোগীকে মঙ্গলবার সকল বেলায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়।
সুন্দরবনে এক জেলের বিরুদ্ধে বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপে অসাধু এক জেলের বিরুদ্ধে সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে পরিবেশ বিধ্বংসী বিষ প্রয়োগে মাছ শিকারের অভিযোগ পাওয়া গেছে। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে।
সূত্রে জানা গেছে, উপজেলার সুতারখালী এলাকার মোহর আলী ঢালীর ছেলে হযরত ঢালী পাশ পারমিট নিয়ে সুন্দরবনে মাছ শিকারে যায়। কিন্তু সে বনে গিয়ে অধিক লাভের আশায় বিষ পাউডার ব্যবহারে মাছ শিকার করে। বিশেষ করে পূর্ব সুন্দরবনের গাগড়ামারী টহল ফাঁড়িধীন ভদ্রা খালের আগায় জোংড়া, পায়খানা ও গাগড়ামারী খালে এ বিষ পাউডার ব্যবহার করে নিষিদ্ধ খালপাটা ও চরপাটা দিয়ে মাছ শিকার করে থাকে। এসব বিভিন্ন সাদা মাছ আবার প্রতি গোনে স্থানীয় ডিপোতে ২০০ থেকে ৩০০ কেজি বিক্রি করে থাকে বলে জানা গেছে। জানা গেছে, মধ্য ভাটার সময় খালের গোড়ায় জাল পেতে খালের আগায় বিষ পাউডার দেওয়া হয়। কিছুক্ষনের মধ্যে মাছগুলো ছটফট করতে করতে দূর্বল হয়ে ভাসতে ভাসতে জালে এসে আটকা পড়ে। এতে বনের গহীনে থাকা বিভিন্ন প্রজাতির মাছ ও মাছের পোনা প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে। বিষ মিশ্রিত পানি পান করে বাঘ, হরিণসহ বনের নানা বন্য প্রানীও বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। আবার ওই বিষ মিশ্রিত মাছ খেয়ে জনসাধারণ পেটের পীড়াসহ নানান জটিল রোগে আক্রান্ত হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কালাবগি ও সুতারখালীর এলাকার একাধিক জেলের সঙ্গে আলাপকালে জানান, দীর্ঘদিন যাবৎ হযরত ফরেস্টারদের চোখ ফাঁকি দিয়ে এ কাজ চালিয়ে আসছে। সে কয়েকবার ধরা পড়ে জরিমানাও দিয়েছে বলে জানান।
এবিষয়ে জেলে হযরত ঢালী বলেন, আমি জীবনে কখনো সুন্দরবনে গিয়ে বিষ দিয়ে মাছ ধরেনি। বরং বৈধ ভাবে মাছ মেরে নিয়ে ডিপোতে দিলে তারা আরোও দাম কম দেয়। কিছু বলতে গেলে বিভিন্ন ভাবে তারা আমাকে ষড়যন্ত্র করে হয়রানি এবং ক্ষতি করে।
এব্যাপারে ঢাংমারী স্টেশন কর্মকর্তা (এসও) সাইফুল বারী জানান, আমি খোঁজ খবর নিয়ে হযরতের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করবো।
খুলনায় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের শেখ রাসেল দিবস পালন
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এর কনিষ্ঠপুত্র শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার উদ্যোগে মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকেল ৪টায় খুলনা মহানগর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া মাহফিল ও কেককাটা এবং চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সভাপতি এস এম নূর হাসান জনির সভাপতিত্বে ও মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ সাদিকুর রহমান সোহেল এর পরিচালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডি এ বাবুল রানা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ মুন্সী মাহবুব আলম সোহাগ, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম, সুলতানা হামিদ আলী মাধ্যমিক বালিকা বিদ্যালযের সভাপতি সাবেক ছাত্রলীগ নেত্রী আফরোজা জেসমিন বিথী, প্রধান শিক্ষক মাহমুদা খাতুন, শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক এম এম তাজ উদ্দিন।
এ সময় উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ খুলনা মহানগর শাখার সহ সভাপতি মাইনুল হাসান রনি, প্রকৌশলী আল মামুন চৌধুরী, মোঃ বাইতুল ইসলাম.কামাল হোসেন বেপারী, রামিজ রেজা, মো: এনামুল ইসলাম, এস এম সাইদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আরাফাত রাহিব, এম আহমেদ রিজভী সোহান, মো: রুবেল, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, ইসহাক হোসেন ইমু, মো: ইমরান হোসেন সোহেল,দপ্তর সম্পাদক মো: মাহফুজুল আলম সুমন, জেলার প্রচার সম্পাদক মিঠুন ঢালী, মহানগর প্রচার সম্পাদক মো: মইনুল হোসেন মৃদুল, আইন বিষয়ক সম্পাদক নিরব শেখ, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক মো: রাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক অমিত বালা, সাংস্কৃতিক সম্পাদক এস এম আমিনুল ইসলাম উপ প্রচার সম্পাদক রাহুল তরফদার, উপ তথ্য প্রযুক্তি ও গবেষণা বিষয়ক সম্পাদক শাহ আমানত সাবির, উপ-আইন বিষয়ক সম্পাদক কামরুল হুদা, মহিলা সম্পাদিকা- লতিকা বিশ্বাস, উপ-মহিলা সম্পাদিকা (মহানগর) সেলিনা আক্তার, উপ-মহিলা সম্পাদিকা (জেলা) ইতিশা মন্ডল, সদস্য মো: সম্রাট হাওলাদার সাকিব হোসেন গাজী, মো: সাজিদুর রহমান,মো: ফাহিম হাবীব, নিত্যানন্দ মহালদার, ফিরোজ আলম নিত্যানন্দ বালা,ডা. গোপাল রায়,আজাদ প্রমুখ। এর আগে শহীদ শেখ রাসেলের প্রতিকৃতিতে মাল্যদান ও এক মিনিট নীরবতা পালন করা হয়। ২২ অক্টোবর খুলনায় বিএনপির বিভাগীয় গণ সমাবেশ। কর্মসূচি সর্বাত্মক সফল করতে চলছে নানা প্রস্ততি। খুলনা মহানগর ও জেলায় কেবল নয়, লাখো জনতার এই সমাবেশকে সফল করতে সর্বাত্মক প্রয়াস চলছে বিভাগের বাকি ৯ জেলায়। সমাবেশস্থল হিসেবে সোনালী ব্যাংক চত্বরকে নির্ধারন করেছে বিএনপি। ইতিপূর্বে খুলনা সিটি কর্পোরেশন থেকে অনুমতি পাওয়া গেছে। মঙ্গলবার সমাবেশে মাইক ব্যবহার ও প্রচারের জন্য অনুমতি দিয়েছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। সার্বিক প্রস্ততি সম্পর্কে খুলনায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিযার সাংবাদিকদের অবগত করতে বুধবার (১৯ অক্টোবর) দুপুর ১২ টায় কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে আপনাকে বিনম্র আমন্ত্রণ জানাচ্ছি।
ভোটশূন্য ছয় প্রার্থী!
যশোর অফিস
যশোর জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী নিজে ভোটার নন। স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরাই ভোটার। তাই সেই সংখ্যাও সীমিত। তাই কোনো ভোটই নিশ্চিত নয়! এমন পরিস্থিতিতে শূন্যভোট পাওয়ারও শঙ্কা থেকে যায়। তেমনই ঘটনা ঘটেছে যশোর জেলা পরিষদ নির্বাচনে। এখানে চারটি ওয়ার্ডের ৬ জন সদস্য প্রার্থীর ভোটের খাতা শূন্য।
সোমবার বিকালে ফলাফল ঘোষণার সময় যশোর জেলা প্রশাসক ও এ নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. তমিজুল ইসলাম খান এ তথ্য জানান।
প্রকাশিত ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৪ নম্বর ওয়ার্ডে অভয়নগরের ২ জন সদস্য প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে একটিও ভোট পাননি। তারা হলেন- অটোরিকশা প্রতীকের এমএম আজিম উদ্দিন এবং ঘুড়ি প্রতীকের প্রার্থীর শেখ মাহবুব উর রহমান। এই ওয়ার্ডে ৬৭ ভোটে বিজয়ী হয়েছেন হাতি প্রতীকের প্রার্থী আব্দুর রউফ মোল্লা।
অন্যদিকে, ৫ নম্বর ওয়ার্ড বাঘারপাড়ার তালা প্রতীকের সদস্য প্রার্থী রাকিব হাসান কোনো ভোট পাননি। ওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে সদস্য পদে টিউবওয়েল প্রতীক নিয়ে ৭৯ ভোট পেয়ে জয়লাভ করেন সাইফুজ্জামান চৌধুরী ভোলা।
এছাড়া ৬ নম্বর ওয়ার্ডে যশোর সদরে সদস্য পদে একটি ভোটও পায়নি টিউবওয়েলের সোহেল রানা এবং উটপাখি প্রতীকের অহেদুজ্জামান সেলিম। এখানে জয়লাভ করেছেন শ্রমিক লীগ নেতা হাতি প্রতীকের জবেদ আলী। তিনি ৮৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
অপরদিকে এক ভোটও পাননি ৮ নম্বর ওয়ার্ড কেশবপুরের ঘুড়ি প্রতীকের নজরুল ইসলাম খান। এই ওয়ার্ডে সদস্য পদে বিজয়ী হয়েছেন হাতি প্রতীকের আজিজুল ইসলাম। তার প্রাপ্ত ভোট ৫৮।
প্রসঙ্গত, যশোর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রত্যাশিত জয় পেয়েছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান সাইফুজ্জামান পিকুল। ঘোড়া প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ৯৫৭ ভোট। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী বিকল্প ধারার প্রার্থী মারুফ হাসান কাজল পেয়েছেন ৩৪৪ ভোট।
দুলাভাইয়ের বাড়িতে শ্যালিকা ৮ মাসের অন্তঃসত্ত্বা
দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি ।।
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার লোকনাথপুরে দুলাভাইয়ের বাড়িতে থাকা শ্যালিকা রিয়া খাতুন (২৮) ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছেন। এ নিয়ে চলছে এলাকায় আলোচনা-সমালোচনার ঝড়। অন্তঃসত্ত্বা রিয়ার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন?
জানা গেছে, চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার দক্ষিণ চাঁদপুর গ্রামের গ্যাঙকোয়াটারপাড়ার মসলেম আলী ওরফে মসলেম খোঁড়ার মেয়ে রিয়া খাতুনের সঙ্গে ৭-৮ বছর পূর্বে বিয়ে হয় একই জেলার জীবননগর উপজেলার বাঁকা ইউনিয়নের বাঁকা গ্রামের লাল বারীর ছেলে সোহাগের সঙ্গে।
বিয়ের পর দুবার বিচ্ছেদ ঘটে। ১ বছর আগে বিচ্ছেদের পর ঠাঁই হয় দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের লোকনাথপুর গ্রামের পশ্চিমপাড়ার মোতালেবের ছেলে দুলাভাই পিন্টুর বাড়িতে। তারপর থেকেই স্বামী সংসার ছেড়ে রিয়া খাতুন দুলাভাই পিন্টুর বাড়িতে বসবাস করছেন।
দুলাভাই পিন্টুর বাড়ি বসবাসের মধ্যেই হয়ে পড়েছেন ৮ মাসের অন্তঃসত্ত্বা। এদিকে অন্তঃসত্ত্বা রিয়ার অনাগত সন্তানের পিতৃপরিচয় নিয়ে তার মায়ের সঙ্গে ঝগড়া-বিবাদসহ চলছে মনোমালিন্য।
তবে দুলাভাই পিন্টুর অনৈতিক সম্পর্কের জেরে রিয়া অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ উঠেছে বলে এলাকায় জোর গুঞ্জন উঠেছে।
এ বিষয়ে রিয়া বলেন, আমার স্বামীর সঙ্গে প্রায় ১ বছর পূর্বে সংসার বিচ্ছেদ হয়। এ বিষয়ে আদালতে মামলা করা হয়েছে, যা চলমান। তারপর থেকে আমি দুলাভাইয়ের বাড়ি আছি। তবে ৭-৮ মাস পূর্বে আমার স্বামী এখানে এসেছিল এবং একদিন রাতযাপন করেছিল।
দুলাভাই পিন্টু বলেন, আমার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সঠিক নয়।
স্বামী সোহাগ বলেন, আমাদের মধ্যে বিচ্ছেদের পর থেকে তার সঙ্গে আর কোনো যোগাযোগ নেই। তবে তার অন্তঃসত্ত্বার বিষয়টিও আমার জানা নেই।
এ বিষয়ে রিয়ার মা আলেয়া খাতুন অভিযোগে বলেন, আমার মেয়ের গর্ভের অনাগত সন্তানের পিতা কে? বিষয়টি তদন্তের দাবি জানিয়েছি।
হাউলি ইউপি সদস্য রিকাত আলী বলেন, পিন্টু নানা অপকর্মের সঙ্গে জড়িত। এ ঘটনা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে।
লালন ভক্তে মুখর ছেঁউড়িয়ার আখড়াবাড়ি
কুষ্টিয়া প্রতিনিধি
দেশ-বিদেশ থেকে আসা হাজারও ভক্তে এখন মুখরিত কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়ি। লালন সাঁইজির ১৩২তম তিরোধান দিবস উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী আয়োজনের দ্বিতীয় দিনে ফকির-বাউল, গুরু-শিষ্য, ভক্ত আর দর্শনার্থীদের আনন্দ-উল্লাসে পুরো এলাকা মহোৎসবে পরিণত হয়েছে। লালন মঞ্চে সোমবার সন্ধ্যায় শুরু হওয়া তিন দিনব্যাপী এই উৎসব শেষ হবে বুধবার। অনুষ্ঠানের দ্বিতীয় দিন মঙ্গলবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় আখড়াবাড়ি সংলগ্ন কালীগঙ্গা নদীর মাঠে লালন মঞ্চে আলোচনা সভা ও লালন সংগীত পরিবেশিত হয়।
কুষ্টিয়া জেলা প্রশাসক ও লালন একাডেমির সভাপতি মোহাম্মদ সাইদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণোৎসবে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মুনসুর। বিশেষ অতিথির বক্তব্য দেন কুষ্টিয়া পুলিশ সুপার খাইরুল আলম, পৌর মেয়র আনোয়ার আলী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মুন্সী মো. মনিরুজ্জামান, পৌর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খান প্রমুখ।
এদিন প্রধান আলোচক হিসেবে লালন দর্শনের আলোকে বক্তব্য দেন লালন একাডেমির সাবেক সহ-সভাপতি আব্দুর রশীদ চৌধুরী। এছাড়া আমন্ত্রিত অতিথিদের আলোচনা শেষে লালন একাডেমি ও বিভিন্ন অঞ্চল থেকে আগত খ্যাতনামা শিল্পীদের পরিবেশনায় লালন সংগীত পরিবেশিত হয়।
তবে প্রচলিত আনুষ্ঠানিক আয়োজনের বাইরেও লালনের তিরোধান দিবস ঘিরে ভক্তরা নানা আয়োজন করেন। মঙ্গলবার সকালে বাল্যসেবা গ্রহণের মধ্যদিয়ে নিজেদের ঘরানায় ছোট ছোট মজমা করে আত্মস্থ বাণীগুলো একে অন্যের সঙ্গে বিনিময় করেন ভক্ত-সাধুরা। দোতরা হাতে লালন শাহর মাজার মিলনায়তনে আসর জমিয়েছেন আগত ভক্ত বাউল অনুসারীরা। সহস্রাধিক উৎসুক দর্শক শ্রোতা কেউবা বসে কেউবা দাঁড়িয়ে শুনছেন এসব গান।
বিপুল মানুষের এই সমাগম কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় বাউল সম্রাট লালন সাঁইয়ের আখড়াবাড়িতে থাকবে আরও দুদিন। করোনার কারণে গত দুই বছর সাঁইজির চরণে ভক্তি দিতে না পারলেও এবার উৎসবে অংশ নিয়ে সেই ঘাটতি পূরণ করছেন বাউলরা। লালনের মত-পথ-নির্দেশনা সব ছিল মানুষের কল্যাণে। সঙ্গীতের মাধ্যমে তার সেই দর্শনকে জানা এবং ভক্তি নিবেদন করে মুক্তির আকাঙ্ক্ষার কথা জানালেন উৎসবে যোগ দেওয়া ভক্ত ও দর্শনার্থীরা।
ফকির লালন শাহ কুষ্টিয়ার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের ছেঁউড়িয়া গ্রামে বাংলা ১২৯৭ সনের ১ কার্তিক মারা যান। পরে এখানে লালন মেলার আয়োজন শুরু করে লালন একাডেমি।










































