খবর বিজ্ঞপ্তি।।
১৮ অক্টোবর (মঙ্গলবার) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর কনিষ্ঠ পুত্র এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভ্রাতা শহীদ শেখ রাসেল এর ৫৯তম জন্মদিন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘শেখ রাসেল দিবস’ উদযাপন করা হয়। দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টায় বঙ্গবন্ধুর ম্যুরাল কালজয়ী মুজিব এর পাশে স্থাপিত শেখ রাসেল এর প্রতিকৃতিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী, বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত), ডিসিপ্লিন প্রধানবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক, প্রভোস্টবৃন্দ, বিভাগীয় প্রধানবৃন্দসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। পরে খুলনা বিশ্ববিদ্যালয় স্কুল, বিভিন্ন ডিসিপ্লিন, আবাসিক হল, শিক্ষক সমিতি, অফিসার্স কল্যাণ পরিষদের পক্ষ থেকেও শ্রদ্ধা নিবেদন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সকাল ১০টা ৩০ মিনিটে মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবন সংলগ্ন স্থানে একটি হরিতকির চারা রোপণ করে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
দুপুর ২.৩০ মিনিটে গল্লামারীস্থ শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্র (বালিকা) পাঠাগারে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে পুস্তক বিতরণ করা হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী আনুষ্ঠানিকভাবে শেখ রাসেল শিশু প্রশিক্ষণ ও পুনর্বাসন কেন্দ্রের সংশ্লিষ্ট কর্মকর্তার নিকট বই হস্তান্তর করেন। এসময় দিবস উদযাপন কমিটির সভাপতি ও চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক মোহাম্মদ রাকিবুল হাসান সিদ্দিকী, সহকারী ছাত্র বিষয়ক পরিচালক রাজু রায়, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান উপস্থিত ছিলেন।
এছাড়া বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের মন্দিরে প্রার্থনা অনুষ্ঠিত হয়।
খুবিতে ইকোটক্সিকোলজি শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ
খুলনা বিশ্ববিদ্যালয়ে ‘ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স’ শীর্ষক দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আজ ১৯ অক্টোবর (বুধবার) শুরু হচ্ছে। ভারতের ইনস্টিটিউট অব ইকোটক্সিকোলজি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স (আইইএন্ডইএস) এবং স্বেচ্ছাসেবী সংগঠন বেডস যৌথভাবে এ সম্মেলন আয়োজন করেছে। বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে ১৯ অক্টোবর (বুধবার) সকাল সাড়ে ৯টায় প্রধান অতিথি হিসেবে এ আন্তর্জাতিক সম্মেলন উদ্বোধন করবেন সম্মেলনের উপদেষ্টা কমিটির চিফ প্যাট্রন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। উদ্বোধনের পর তিনি কি-নোট স্পিকার হিসেবে ‘ওং ঞযব ঝঁহফধৎনধহং ড়ভ ইধহমষধফবংয রহ ধ ংঃধঃব ড়ভ ঢ়ড়ষষঁঃরড়হ’ শীর্ষক নিবন্ধ উপস্থাপন করবেন।
সম্মেলন আয়োজক কমিটির চেয়ারপার্সন আইইএন্ডইএস’র সভাপতি প্রফেসর শর্মিলা পালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর খান গোলাম কুদ্দুস। স্বাগত বক্তব্য রাখবেন আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক খুলনা বিশ্ববিদ্যালয়ের এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম। ধন্যবাদ জ্ঞাপন করবেন আয়োজক কমিটির ভারত চ্যাপ্টারের আহ্বায়ক আইইএন্ডইএস’র সেক্রেটারি ড. দেবব্রত মুখার্জি। আরও বক্তব্য রাখবেন আয়োজক কমিটির সহ-সভাপতি বেডস এর প্রধান নির্বাহী মো. মাকসুদুর রহমান।
সম্মেলনের আয়োজক কমিটির বাংলাদেশ চ্যাপ্টারের আহ্বায়ক প্রফেসর ড. সরদার শফিকুল ইসলাম জানান, দু’দিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশ, ভারত, ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও ইনস্টিটিউশনের ১৩০ জন প্রতিনিধি সশরীরে অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। এছাড়া দক্ষিণ আফ্রিকা থেকেও ভার্চুয়ালি এই সম্মেলনে অংশ নেবেন গবেষকরা। সম্মেলনে ১০টি সেশনে শতাধিক নিবন্ধ উপস্থাপন করা হবে।
খুবির অধিকতর অবকাঠামো উন্নয়ন শীর্ষক প্রকল্পের দু’টি স্থাপনা নির্মাণের অগ্রগতি নিয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের অধীন মেডিকেল সেন্টার ও আইইআর ভবন নির্মাণের অগ্রগতি নিয়ে এক পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। ১৮ অক্টোবর (মঙ্গলবার) বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ট্রেজারার অধ্যক্ষ অমিত রায় চৌধুরী।
সভায় ভবন দু’টি নির্মাণের অগ্রগতি ত্বরান্বিত করার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা, নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করা এবং উদ্ভুত কয়েকটি দিক নিয়ে পর্যালোচনা করা হয়। ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, প্রকল্প বাস্তবায়ন তত্ত্বাবধান কমিটি, সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ও বাস্তবায়নকারী প্রকৌশল বিভাগের প্রকৌশলীবৃন্দ বিভিন্ন দিক তুলে ধরেন।
সভার সভাপতি পারস্পারিক সমন্বয় সাধনের মাধ্যমে নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণকাজ বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও উল্লেখ করেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন ইতোমধ্যে প্রকল্প এলাকা সরেজমিন পরিদর্শন করে নির্মাণকাজের গতি ত্বরান্বিত করার নির্দেশনা দিয়েছেন।
সভায় বক্তব্য রাখেন নির্মাণ তদারকি কমিটির সদস্য স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক মো. শেখ মারুফ হোসেন, সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন, অধিকতর অবকাঠামো উন্নয়ন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আব্দুর রাজ্জাক, উপ-প্রধান প্রকৌশলী এস এম মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।
এসময় জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মো. খায়রুল বাসার এবং ঠিকাদারী প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারীগণ উপস্থিত ছিলেন।










































