খবর বিজ্ঞপ্তি।।
আগামী ২২ অক্টোবর বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশ লাখো জনতার সমাবেশে পরিণত হবে উল্লেখ করে খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন, ১৪ বছর ধরে নির্যাতন নিপীড়নের শিকার মানুষ সর্বশক্তি নিয়ে সারাদেশে জেগে উঠেছে। গুম খুন অপহরণ, হামলা মামলা জুলুম করে এতদিন মানুষকে দাবিয়ে রাখার চেষ্টা হয়েছিল। জনগণ শেষ প্রস্তুতি নিয়েই রাজপথে নেমেছে। জনগণের এই বাঁধভাঙ্গা স্রোত দেখে আওয়ামী সরকারের বুকে কাঁপন ধরেছে। জনস্রোতে শেখ হাসিনার পদত্যাগ, নিরপেক্ষ সরকার, বেগম খালেদা জিয়ার মুক্ত হবেন ও তারেক রহমানের সকল মিথ্যা মামলা ভেসে যাবে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৭টায় মহানগর বিএনপি কার্যালয়ে ২২শে অক্টোবর খুলনা বিভাগীয় গন সমাবেশ সফল করার লক্ষে শৃঙ্খলা উপকমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শৃঙ্খলা উপ কমিটির আহবায়ক খান জুলফিকার আলী জুলুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় তিনি আরো বলেন, অবৈধ সরকারের দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে জনগন রাজপথে নেমেছে। দাবী আদায় না করে আমরা ঘরে ফিরবো না। প্রস্তুতি সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল ও খুলনা-৩ আসনের ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শৃঙ্খলা কমিটির সদস্য সচিব শের আলম সান্টুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, জেলা আহবায়ক আমির এজাজ খান, মহানগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, তারিকুল ইসলাম জহীর, আবু হোসেন বাবু, যুবদলের মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, নাজমুল হুদা চৌধুরী সাগর, এবাদুল হক রুবায়েত, স্বেচ্ছাসেবক দলের তৈয়েবুর রহমান, একরামুল হক হেলাল, ফারুক হোসেন হিলটন, আতাউর রনহমান রুনু, ছাত্রদলের ইশতিয়াক আহমেদ ইসতি, গোলাম মোস্তফা তুহিন, তাজীম বিশ্বাস, শ্রমিকদলের মুজিবুর রহমান, শফিকুল ইসলাম শফি, জাসাসের ইঞ্জি. নুুরুল ইসলাম বাচ্চু, শহিদুল ইসলাম, কৃষক দলের আক্তারুজ্জামান সজিব তালুকদার, মহিলা দলের আজিজা খানম এলিজা, এড. কানিজ ফাতেমা আমিন প্রমূখ। সভা থেকে










































