খবর বিজ্ঞপ্তি
খুলনার রাজবাঁধ এলাকায় সেমি মডার্ণ অটো স্লটার হাউজ (আধুনিক কসাইখানা) নির্মাণকল্পে খুলনা সিটি কর্পোরেশন ও প্রাণিসম্পদ অধিদপ্তরের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। প্রাণিসম্পদ অধিদপ্তরের ‘‘প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন’’ প্রকল্পের আওতায় আধুনিক এ কসাইখানা নির্মিত হবে।
খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক ও প্রকল্প পরিচালক মোঃ আব্দুর রহিম আজ সোমবার সন্ধ্যায় ঢাকাস্থ ফার্মগেটে অবস্থিত প্রাণি সম্পদ অধিদপ্তরে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
কেসিসি’র মালিকানাধীন ১০০ শতক জমির ওপর আধুনিক এ কসাইখানা মির্নাণে ব্যয় হবে ৮৩ কোটি টাকা। বাংলাদেশ সরকার ও বিশ্ব ব্যাংক যৌথভাবে এ প্রকল্পে অর্থায়ন করছে।
প্রকল্পের চীফ টেকনিক্যাল কোঅর্ডিনেটর ড. মো: গোলাম রব্বানী, উপপ্রকল্প পরিচালক পার্থ প্রদীপ সরকার, মো: শাহ আলম বিশ^াস, ড. মুস্তানুর রহমান, কেসিসি’র ভেটেরিনারী সার্জন ড. পেরু গোপাল বিশ্বাসসহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন।











































