Home খেলাধুলা ৭৬টি ক্রিকেট ক্লাবে পাপনের বিশেষ উপহার

৭৬টি ক্রিকেট ক্লাবে পাপনের বিশেষ উপহার

10


ক্রীড়া প্রতিবেদক:


বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুরু থেকেই করোনা আক্রান্তদের পাশে দাঁড়িয়েছে। দেশের প্রত্যন্ত অঞ্চলে তিন হাজার প্যাকেট ত্রাণ সরবরাহ করার পাশাপাশি মাঠকর্মী ও বিসিবির সব স্টাফদের আগেই অর্থ সাহায্য দেয়া হয়েছে।
জাতীয় ক্রিকেটারদের বাইরে থাকা প্রথম শ্রেণির ক্রিকেটার, নারী ক্রিকেটারদেরও নগদ অর্থ সাহায্য করেছে বিসিবি। এবার আরেকটু অন্যভাবে করোনায় তিগ্রস্তদের সহায়তা করেছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি।। ঢাকার ক্রিকেট কাবগুলোর অফিস স্টাফ, টিম বয়, ম্যাসেজ ম্যানসহ সব কর্মচারির পাশেও দাঁড়িয়েছে বিসিবি। প্রিমিয়ার ক্রিকেট লিগ (১২ কাব), প্রথম বিভাগ (২০ কাব), দ্বিতীয় বিভাগ (২০ কাব) আর তৃতীয় বিভাগ (২৪ দল) মিলে মোট ৭৬টি ক্রিকেট কাবের অফিস স্টাফ, টিম বয় ও অন্যান্য কর্মচারিদের জন্য বিশেষ সাহায্য প্রদান করেছে বিসিবি। তবে বোর্ড প্রধান নাজমুল হাসান পাপন সেটাকে সাহায্য-সহযোগিতা নয়, বরং ‘উপহার সামগ্রী’ নামেই পাঠিয়েছেন বলে জানা গেছে।
ঢাকার কাবগুলোর সংগঠন ক্রিকেট কমিটি অফ ঢাকার (সিসিডিএম ) সদস্য সচিব আলী হোসেন জানান, ‘বিসিবি সভাপতি (নাজমুল হাসান পাপন) ঢাকার মোট ৭৬টি কাবের অফিস স্টাফ, কর্মচারি, টিমবয় ও ম্যাসাজ ম্যানদের জন্য বিশেষ উপহার সামগ্রী পাঠিয়েছেন। প্রতিটি কাবে ৩০টি করে প্যাকেট পাঠানো হয়েছে। সেখানে চাল, ডাল, আটা, তেল, পেয়াজ, মরিচ ও সাবানসহ প্রয়োজনীয় সামগ্রী রয়েছে।’ সিসিডিএম সদস্য সচিব আরও জানান, ‘ইতোমধ্যেই বিসিবি অফিস থেকে কিছু সামগ্রী বন্টন হয়ে গেছে। তবে বেশিরভাগ কাবের বিশেষ করে জুনিয়র ডিভিশনের সব কাবের উপহার সামগ্রী সিসিডিএমের কাছে গচ্ছিত রয়েছে। এটা সংশ্লিষ্ট কাবের স্টাফদের কেউ এসে নিয়ে যেতে পারবে।’

১১ মে ফুটবলে ফিরছে রিয়াল মাদ্রিদ


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের প্রকোপ কিছুটা কমে এসেছে ইউরোপের অন্যতম তিগ্রস্থ দেশ স্পেনে। যে কারণে দেশটির প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন কয়েকধাপে লকডাউন তুলে নেয়ার। অর্থনীতির চাকাকে গতিশীল করতেই এই সিদ্ধান্ত নিচ্ছে তারা। একই সঙ্গে স্পেন সরকারের কাছ থেকে সবুজ সঙ্কেত পেয়ে লা লিগার কাবগুলোও তাদের ট্রেনিং সেন্টার খুলে দেয়ার উদ্যোগ নিয়েছে।
আগামী সপ্তাহ থেকেই খুলে যাচ্ছে স্প্যানিশ কাবগুলোর ট্রেনিং সেন্টার। যদিও শুরুতে ব্যক্তিগতভাবে ফুটবলারদের অনুশীলন শুরু হবে। এরপর পর্যায়ক্রমে ছোট ছোট গ্রুপ থেকে শুরু করে মোট চারধাপে এগুনোর চিন্তা করছে স্প্যানিশ লা লিগা কর্তৃপ। একই সঙ্গে প্রতিটি কাবের ফুটবলার এবং কর্মকর্তাদের করোনা টেস্ট করেই তারপর খেলা শুরুর সিদ্ধান্ত নেবে তারা। এরই মধ্যে লা লিগার অন্যতম কাব রিয়াল মাদ্রিদ সিদ্ধান্ত নিয়েছে, তারা আগামী ১১ মে থেকে ফুটবলারদের অনুশীলন শুরু করবে। তাদের ট্রেনিং সেন্টার ভালদেবেবাস খুলে দেয়া হচ্ছে ওইদিন। তবে, একসঙ্গে নয় রিয়াল মাদ্রিদ ফুটবলাররাও শুরুতে অনুশীলন করবে ব্যক্তিগতভাবে। মূলতঃ সরকারের দেয়া নির্দেশনা মেনে তারাও পুরোপুরি ফুটবল ফিরিয়ে আনার ল্েয কাজ করবে।
আগামী সপ্তাহ থেকেই প্রতিটি কাব তাদের খেলোয়াড় এবং কর্মকর্তাদের করোনা টেস্ট করা শুরু করবে। তবে স্পেনের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল আবার একই সঙ্গে এটাও বলে দিয়েছে যে, যেসব ফুটবলার কিংবা কর্মকর্তার করোনার উপসর্গ নেই, তারা যদি ইচ্ছাকৃতভাবে টেস্ট করতে না চায়, তাহলে তাদেরকে জোর করা যাবে না। যদিও, গ্রুপ হিসেবে অনুশীলন এবং ফুটবল পুনরায় মাঠে ফিরিয়ে আনার েেত্র সবার করোনা টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। লা লিগা চায়, প্রতিটি দলই নিজ নিজ প থেকে দায়িত্ব নিয়ে এ কাজটা শেষ করে তাদেরকে রিপোর্ট দেবে।

উশু খেলোয়াড়দের পাশে ফেডারেশন


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সারাদেশে শুধু খেটে খাওয়া মানুষই নয়, দুর্বিষহ দিন কাটছে আরও অনেকের। এদের মাঝে আছেন অনেক খেলোয়াড়ও। তাই নিজেদের অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়িয়েছে উশু ফেডারেশন।
ফেডারেশনের সভাপতি ড. আবদুস সোবহান গোলাপ এমপির সার্বিক নির্দেশনায় বিভিন্ন জেলার ১০০জন উশু খেলোয়াড়দের বিকাশের মাধ্যমে অর্থ এবং ঢাকায় অবস্থানরত ১০০জন খেলোয়াড়দের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। ফেডারেশনের সাধারণ সম্পাদক দুলাল হোসেন বলেছেন, ‘আমরা চেষ্টা করছি অসহায় খেলোয়াড়দের পাশে এসে দাঁড়াতে। আপাতত প্রথম ধাপে ঢাকা ও ঢাকার বাইরের খেলোয়াড়দের সাহায্য করার চেষ্টা করছি। ভবিষ্যতেও আমাদের এই পদপে অব্যাহত থাকবে।’

ঈদের আগেই ক্রিকেটারদের পারিশ্রমিক দিচ্ছে তিন ক্লাব


ক্রীড়া প্রতিবেদক
পত্রিকায় সংবাদ প্রকাশের পর ২৪ ঘণ্টা যেতে না যেতেই সু-খবর পেলেন প্রিমিয়ার লিগের তিন কাবের ক্রিকেটাররা। ঈদের আগেই শেখ জামাল ধানমন্ডি কাব, শাইনপুকুর এবং ওল্ডডিওএইচএস তাদের ক্রিকেটারদের আংশিক পেমেন্ট করার সিদ্ধান্ত নিয়েছে।
শনিবারই প্রতিবেদন প্রকাশিত হয়, ‘এক টাকাও দেয়নি চার কাব। চরম অর্থকষ্টে ক্রিকেটাররা।’ এই রিপোর্ট প্রকাশের পর করোনার মধ্যেও তোলপাড় পড়ে যায় ক্রিকেটাঙ্গনে। সিসিডিএম চেয়ারম্যানও আশ্বাস দেন, ওই চার কাবের ক্রিকেটারদের পাওনা পরিশোধে উদ্যোগ নেবে বিসিসি। এরপর গতকালই দারুণ অগ্রগতি। তিন কাব সিদ্ধান্ত নিলো, তারা ক্রিকেটারদের পাওনা আংশিক পরিশোধের বিষয়ে।

পাওনা পরিশোধ না করলে পয়েন্টও হারাতে পারে সাইফ


ক্রীড়া প্রতিবেদক
তিন বিদেশি ফুটবলারের বেতন, চুক্তি অনুযায়ী তিপূরণ এবং ফিফার জরিমানা দ্রুত পরিশোধ না করলে লিগে অর্জিত পয়েন্ট কাটা হতে পারে সাইফ স্পোর্টিং কাবের। বাফুফের একটি সূত্র নিশ্চিত করেছে, সাইফ দ্রুত টাকা পরিশোধ করলেই কেবল পয়েন্ট কর্তন থেকে রা পাবে।
স্লোভাকিয়ার ম্যাকো ভিলিয়াম, মন্টেনেগ্রোর সাভা গারদাসেভিচ ও সার্বিয়ার গোরান ওবরাদভিচের করা নালিশের ভিত্তিতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দলটিকে তাদের সব পাওনা পরিশোধের পাশাপাশি ১৫ হাজার সুইস ফ্রাঁ জরিমানা করেছে ফিফা। সব মিলিয়ে পরিমাণটা বাংলাদেশি মূদ্রায় কোটি টাকারও বেশি। বাংলাদেশ ফুটবল ফেডারেশন সেটা আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে কাবটিকে। কাবও করোনা পরিস্থির পর সব অর্থ দিয়ে দেবে বলে জানিয়েছে। তবে বেধে দেয়া সময় অনেক আগে পার হয়ে যাওয়ায় বেশি সময় অপো নাও করতে পারে ফিফা

নিলামে উঠছে সৌম্যর ব্যাট ও তাসকিনের বল


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসের কারণে সৃষ্ট সঙ্কট মোকাবিলায় তহবিল গড়তে অবদান রাখছেন ক্রিকেটাররা। এই উদ্দেশ্যে তারা পছন্দের ব্যাট-বল-জার্সি নিলামে তুলছেন। এরই মধ্যে ইংল্যান্ড বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্সে ব্যবহৃত ব্যাটটি নিলামে তুলেছেন সাকিব আল হাসান। বিক্রি হয়েছে ২০ লাখ টাকায়। গতকাল রবিবার রাতে সৌম্য সরকার ও তাসকিন আহমেদও একই উদ্দেশ্যে প্রিয় ব্যাট আর বল নিলামে তুলছেন। যার ভিত্তিমূল্য ধরা হয়েছে তিন লাখ টাকা।
সৌম্য নিলামে তুলছেন লাল বলের ক্রিকেটে নিজের প্রথম শতক হাঁকানোর ব্যাটটি। ২০১৯ সালের মার্চে নিউজিল্যান্ডের বিপে ৯৪ বলে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি করেছেন সৌম্য (হ্যামিল্টনের সেডন পার্কে)।
অন্যদিকে ২০১৭ সালের ২৮ মার্চ শ্রীলঙ্কার ডাম্বুলায় স্বাগতিকদের বিপে হ্যাটট্রিক করা বলটি নিলামে তুলতে যাচ্ছেন পেসার তাসকিন। ওই ম্যাচে নিজের নবম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে তাসকিন যথাক্রমে আসেলা গুণারতেœ, সুরাঙ্গা লাকমাল ও নুয়ান প্রদীপকে আউট করে হ্যাটট্রিকের কীর্তি গড়েন।

পাওনা টাকা চাইতে গিয়ে শুনতে হলো গালি


ক্রীড়া প্রতিবেদক
গত মৌসুমে শেখ রাসেল ক্রীড়াচক্রের হয়ে ঢাকা ক্রিকেট লিগে খেলেছিলেন রুমানা আহমেদ। সাত লাখ টাকায় চুক্তি হলেও পেয়েছিলেন মাত্র তিন লাখ টাকা। বাকি টাকা বার বার চেয়েও পাননি বাংলাদেশ নারী দলের ওয়ানডে অধিনায়ক। উল্টো গালিগালাজ শুনতে হয়েছে এই অলরাউন্ডারকে।
শুধু রুমানাই নন, শেখ রাসেলে খেলা শায়লা শারমিন, সুলতানা ইয়াসমিন, ইতি মন্ডলসহ বেশ কয়েকজন ক্রিকেটার টাকা পাননি। লিগ চলাকালীন সময়ে ক্রিকেটারদের একবার পারিশ্রমিকের কিছু অংশ দেওয়া হয়েছে। এক বছর পার হয়ে গেলেও এখন পর্যন্ত ক্রিকেটারদের পাওনা টাকার বাকিটা আর পরিশোধ করেনি দলটি। শেখ রাসেল ক্রীড়াচক্রের সভাপতি কেএম শহীদুল্লাহর সঙ্গে বেশ কয়েকবার দেখা করেন রুমানা। কিন্তু দেবো, দিচ্ছি বলেই সময় পার করেন এই কর্মকর্তা।

ইফতারের জন্য ৮৫ লাখ টাকা দিলেন ওজিল


ক্রীড়া প্রতিবেদক
তিন দেশের দরিদ্র ও অসহায় মানুষের খাদ্য ও ইফতারের জন্য এই টাকা দিয়েছেন মেসুত ওজিল। দেশ তিনটি হলো সোমালিয়া, সিরিয়া ও তুরস্ক। তুরস্কের রেড ক্রিসেন্টের মাধ্যমে এই টাকা দিয়ে তিনটি দেশে খাদ্য ও ইফতার বন্টন করে দেওয়া হবে।
ওজিলের দেওয়া টাকার মাধ্যমে তুরস্কের ১৬ হাজার মানুষের ইফতারের ব্যবস্থা হবে রমজান মাস ব্যাপী। এ ছাড়া তুরস্ক ও সিরিয়ার ২ হাজার পরিবারকে খাদ্য সামগ্রী দেওয়া হবে। আর সোমালিয়ার রাজধানী মোগাদিশুতে ৯০ হাজার ইফতার প্যাকেজ বন্টন করা হবে দরিদ্র ও অসহায় মানুষদের মধ্য।

সেপ্টেম্বরের আগে কোনো ইন্টারন্যাশনাল আরচারি নয়


ক্রীড়া প্রতিবেদক
বিশ্বব্যাপী করোনাভাইরাস মহামারি আকার ধারণ করায় আগামী ৩১ আগস্ট পর্যন্ত সব ধরনের আন্তর্জাতিক আরচারি প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছেন ওয়ার্ল্ড আরচারি। বিশ্ব আরচারির অভিভাবক সংস্থাটি আশা করছে, ২০২০ সালেই তারা প্রতিযোগিতায় ফিরতে পারবে।
আন্তর্জাতিক প্রতিযোগিতা কোনোভাবেই সেপ্টেম্বরের আগে শুরু হবে না জানালেও কোনো ন্যাশনাল ফেডারেশন তাদের দেশের পরিস্থিতি বিবেচনা করে জুলাইয়ে কোনো টুর্নামেন্ট আয়োজন করতে পারবে। বিশ্বব্যাপী করোনা শুরু হওয়ার পর মার্চ পর্যন্ত স্থগিত ছিল জাতীয় চ্যাম্পিয়নশিপ।

পাঁচ কিংবদন্তি ক্রিকেটারকে নম্বর দিলেন ইউসুফ


ক্রীড়া প্রতিবেদক
সেরার বিতর্ক বরাবরই অমীমাংসিত। ফুটবলে যেমন পেলে নাকি ম্যারাডোনা, ক্রিকেটেও তেমন শচিন টেন্ডুলকার নাকি ব্রায়ান লারা? বিতর্ক বহুদিনের। আর এই সেরাদের মধ্যে যদি নম্বর দিতে বলা হয়, তবে নিশ্চয়ই ভ্যাবাচ্যাকা খেয়ে যাবেন ক্রিকেট পন্ডিতরাও। তবে মোহাম্মদ ইউসুফ আর দশজনের থেকে যেন আলাদা।
পাকিস্তানের সাবেক এই ব্যাটসম্যান কথা যেমন বলেন কোনো রাখঢাক না রেখে। তেমনি সেরা বাছাই করতে গিয়েও কোনো দ্বিধা করলেন না, সরাসরি নিজের মত জানিয়ে দিলেন। এক ভক্ত পাঁচ ক্রিকেটারের মধ্যে সেরার তালিকা সাজাতে বলেছিলেন ইউসুফকে। এই পাঁচ ক্রিকেটার হলেন ভারতের শচিন টেন্ডুলকার, ওয়েস্ট ইন্ডিজের ব্রায়ান লারা, অস্ট্রেলিয়ার রিকি পন্টিং, দণি আফ্রিকার জ্যাক ক্যালিস এবং শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকারা।

উমর আকমলের ফিক্সিং নিয়ে ফাঁস হলো ভয়ংকর তথ্য


ক্রীড়া প্রতিবেদক
উমর আকমলকে জুয়াড়িরা প্রস্তাব দিয়েছিলেন। তিনি সেটা গোপন করেন। ক্রিকেটীয় আইনে তা অপরাধ হলেও ফিক্সিংয়ে জড়িত থাকার মতো নিশ্চয়ই নয়। এই অপরাধে উমর আকমলকে তিন বছরের জন্য নিষিদ্ধ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। অনেকেই মনে করছেন, ‘লঘু পাপে গুরু দ-’ হয়েছে আকমলের। তবে এবার যে তথ্য ফাঁস হলো, সেটা যদি সত্য হয়, তবে শাস্তিটাকে বরং কম মনে হতে পারে।
উমর আকমলকে নিয়ে এবার মুখ খুললেন তারই এক সময়ের সতীর্থ পাকিস্তানের সাবেক উইকেটরক ব্যাটসম্যান জুলকারনাইন হায়দার। যিনি কিনা ২০১০ সালে দণি আফ্রিকার বিপে ওয়ানডে সিরিজ চলার সময়ই দলের কাউকে না জানিয়ে লন্ডনে চলে গিয়েছিলেন। জুলকারনাইন অবশেষে জানালেন, তার হঠাৎ পালিয়ে যাওয়ার পেছনে আসল কারণ ছিলেন এই উমর আকমল। প্রোটিয়াদের বিপে ওয়ানডে সিরিজ চলার সময় তাকে একটি ম্যাচে হারার জন্য চাপ দিয়েছিলেন আকমল। রাজি না হওয়ায় সাঙ্গপাঙ্গসহ জুলকারনাইনকে হুমকি দেন তিনি, বাধ্য হয়েই পালাতে হয়।

ইতালিতে নিলামে বিক্রি হলো ম্যারাডোনার জার্সি


ক্রীড়া প্রতিবেদক
করোনাভাইরাসে তিগ্রস্থ দিয়েগো ম্যারাডোনার দেশ আর্জেন্টিনাও। যে দেশটিকে ম্যারাডোনা নিজের দ্বিতীয় দেশ হিসেবে মনে করেন, সেই ইতালি তো সবার আগেই সবচেয়ে বেশি তিগ্রস্থ। করোনার কারণে মৃত্যুর চেয়ে এখন মানুষ খাদ্য সঙ্কটে পড়ে গেছে সবচেয়ে বেশি। সেই অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর জন্য অবশেষে ম্যাারডোনার একটি জার্সি নিলামে তোলা হয়েছে ইতালিতে।
সেই জার্সিটি আবার বিক্রিও হয়ে গেছে ইতোমধ্যে। বিক্রি হলো মোট ৫৫ হাজার ডলারে (প্রায় ৪৭ লাখ টাকা)। ইতালির ন্যাপোলিতে করোনায় তিগ্রস্থ মানুষদের সাহায্যে ব্যায় করা হবে এই অর্থ। ম্যারাডোনার জার্সিটি কিন্তু তিনি নিজে নিলামে তোলেননি। তুলেছেন ইতালির সাবেক ফুটবলার সিরো ফেরেরা। ৩৩ বছর ধরে জার্সিটি তার কাছেই ছিল। ম্যাারডোনার আর্জেন্টিনার বিরুদ্ধেই ইতালির হয়ে অভিষেক হয়েছিল সিরোর।

কিশোরীকে যৌন হেনস্তায় গ্রেফতার অলিম্পিক মেডেলিস্ট


ক্রীড়া প্রতিবেদক
এক কিশোরীকে শারীরিকভাবে লাঞ্চিত করায় গ্রেফতার হলেন অলিম্পিক সিলভার মেডেলিস্ট ওয়াং কি-চুন। দণি কোরিয়ার দায়গো এলাকার পুলিশ এজেন্সি এই খবর নিশ্চিত করেছে। গত মার্চে এই জুডোকার বিরুদ্ধে কিশোরীকে যৌন হেনস্তার অভিযোগ উঠে। তদন্তের পর তাকে গ্রেফতার করেছে পুলিশ। আরও কিছু তদন্ত কার্যক্রম সম্পন্ন করার পর আগামী সপ্তাহে এই মামলা প্রসিকিউটরে পাঠানো হবে বলে জানিয়েছে তারা।
ওয়াং কি-চুনের জন্য অবশ্য বিতর্কিত কা- ঘটানো নতুন কিছু নয়। ২০০৯ সালে নাইটকাবে এক মহিলার সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে থাপ্পর মেরেছিলেন এই জুডোকা। অবশ্য দুই পরে সমঝোতায় সেবার মামলা হয়নি।
২০১৪ সালে আরেকবার ওয়াং কি-চুন আলোচনায় আসেন সামরিক বাহিনীর নিয়ম ভেঙে। বাধ্যতামূলক সামরিক প্রশিণের সময় মোবাইল ফোন ব্যবহারের দায়ে তাকে আটদিনের ডিটেনশনে পাঠানো হয়েছিল।

মুখ খুললেন উসমান খাজা


ক্রীড়া প্রতিবেদক
বিশ্বজুড়ে করোনা আতংক। এর মধ্যে গত বৃহস্পতিবার ২০২০-২১ মৌসুমের জন্য কেন্দ্রীয় চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা প্রকাশ করে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। যেখানে বাদ পড়েছেন স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারের নিষেধাজ্ঞায় থাকার সময় ব্যাটিং অর্ডারের হাল ধরা উসমান খাজা। বাদ পড়া নিয়ে মুখ খুললেন এ বাঁ-হাতি ব্যাটসম্যান।
খাজাসহ পুরুষ ক্রিকেটারদের চুক্তির তালিকায় ছয়জনকে বাদ দিয়েছে সিএ। তাদের পরিবর্তে নতুন ছয়জনকে অর্ন্তভুক্ত করেছে বোর্ড। খাজার জায়গায় চুক্তিতে ঢুকেছেন অসাধারণ ফর্মে থাকা তরুণ মার্নাস লাবুশানে। তবে খাজা মনে করেন, চুক্তি থেকে তিনি বাদ পড়লেও এখনও দেশের সেরা ছয় ব্যাটসম্যানের একজন তিনি। অজিদের মধ্যে স্টিভ স্মিথের পরে তিনিই ভালো স্পিন সামলাতে পারেন।

বার্সায় আসছে মার্টিনেজ


ক্রীড়া প্রতিবেদক
আসছে মৌসুমে দুজন খেলোয়াড়কে তাক করে আছে বার্সেলোনা। একজন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার, অন্যজন ইন্টার মিলানে খেলা মেসির স্বদেশি ফরোয়ার্ড লৌতারো মার্টিনেজ। দুজনকে চাইলেই তো হবে না, মিলতে হবে দামের দিক থেকেও। সেখানেই আটকে যাচ্ছিল বার্সা। তার উপর করোনার থাবা। সবদিক মিলিয়ে দুঃসময় পার করতে থাকা কাবটিকে সুসংবাদ দিলেন মার্টিনেজ।
করোনা থাবা দেয়ার আগে ২৩ বছর বয়সী মার্টিনেজের জন্য ৯৭ মিলিয়ন পাউন্ড বাই আউট কজ বেধে দিয়েছিল ইন্টার। করোনার কারণে আর্থিকভাবে তিগ্রস্ত হওয়ায় সেই দাম কমাতে বাধ্য হয়েছে ইতালিয়ান কাবটি। মুন্ডো দেপোর্তিভো জানাচ্ছে, মার্টিনেজকে ৮০ মিলিয়ন পাউন্ড হলেই বার্সায় যেতে দেবে ইন্টার। বার্সা আবার পুরো টাকাটা একেবারে দিতে চাইছে না। চাইছে খেলোয়াড় অদলবদল করতে। সুযোগ বুঝে মার্টিনেজের বদলে আর্তুরো ভিদালকে পুরোপুরি এবং অ্যান্টনে গ্রিজম্যানকে ধারে চায় ইন্টার।

অলিম্পিক গেমস আয়োজন করতে চায় ভারত


ক্রীড়া প্রতিবেদক
২০১০ সালে দিল্লি কমনওয়েলথ গেমস আয়োজন করেছিল ভারত। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে ২০৩২ সালের অলিম্পিক গেমস আয়োজন করতে চায় তারা। এই গেমস আয়োজনে আবেদন করবে বলে জানিয়েছেন আইওসির সভাপতি নারিন্দর বাত্রা। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ আয়োজন করতে আগ্রহী নারিন্দর বাত্রা বলেন, ‘আমরা ২০২৬ সালে যুব অলিম্পিক ও ২০৩২ সালে মূল অলিম্পিক গেমসের আয়োজক হতে চাই।’
অবশ্য এরই মধ্যে আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার কাছে যুব অলিম্পিকের জন্য আবেদন করেছে ভারত। ভারতের সঙ্গে আয়োজক হিসেবে লড়াইয়ে রয়েছে থাইল্যান্ড, রাশিয়া ও কম্বোডিয়া। আর ২০৩২ অলিম্পিক গেমস আয়োজনের জন্য ফেভারিট অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ড, সাংহাই এবং যৌথভাবে সিউল-পিয়ংইয়ং।