স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর পুলিশ বিগত ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে খুলনা মহানগরীতে আগত ০৯ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে।
কেএমপির মুখপাত্র এডিসি শেখ মনিরুজ্জামান মিঠু জানান, বিভিন্ন জেলা থেকে আগত ৯ ব্যক্তিকে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে। তারা হলেন যথাক্রমে খুলনা থানায় ৪জন(ঢাকা), হরিনটানা থানায় ৩জন(ঢাকা), লবনচরা থানায় ১জন(মানিকগঞ্জ) এবং খালিশপুর থানায় ১ জন(নারায়ণগঞ্জ)।











































