রুশাদ হোসেন অনিক, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি:
রামপালে করোনাদূর্গতদের মাঝে সরকারী ত্রান বিতরণ করেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আঃ খালেক। রোববার সকাল ১০ টায় প্রথমে গৌরম্ভা ইউনিয়ন, এরপর রাজনগর, হুড়কা, বাইনতলা, বাঁশতলী এবং উজলকুড় ইউনিয়নে সরকারী ত্রান বিতরন করা হয়।
তিনি বলেন, দল মত নির্বিশেষে সবাইকে ত্রান দেয়া হবে। এ বিষয়ে কোনো দূর্নিতী করা হলে তার বিরুদ্ধে কঠোর ব্যাবস্থা নেয়া হবে। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, ভাইস চেয়ারম্যান নূরুল হক লিপন,জেলা আওয়ামীলীগ সহ সভাপতি মোল্ল্যা আঃ রউফ,রামপাল এসিল্যান্ড শোভন সরকার,ওসি তদন্ত নজরুল ইসলাম সহ স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ ও সাংবাদিকবৃন্দ।
এছাড়া গোনা ব্রীজ এলাকায় রূপসী বাংলা ট্রান্সপোর্ট এর মালিক মোঃ হারুনুর রশীদ ৫০০ পরিবারের মাঝে ত্রান বিতরণ করেন । সেখানেও সিটি কর্পোরেশনের মেয়র প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।










































