সাতক্ষীরা প্রতিনিধি।।
সাতক্ষীরায় ৮৬ বোতল ফেনসিডিল ও একটি ট্রাকসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার রাত সাড়ে ৮টায় সাতক্ষীরা সদরের ফুলতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম রফিক গাজী (৩৭)। তিনি ভারতের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বাসিন্দা।
বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাতক্ষীরা সীমান্তের মেইন পিলার-৩ থেকে ১ কিমি অভ্যন্তরে একটি ভারতীয় ট্রাকে তল্লাশি চালিয়ে ৮৬ বোতল ফেনসিডিলসহ এক ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে। এ সময় আরেক ভারতীয় নাগরিক রফিক মণ্ডল পালিয়ে যায়।
আটক ব্যক্তিকে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা।











































