Home আঞ্চলিক সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

সারা খুলনা অঞ্চলের সব খবরা খবর

34
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে মহানগর যুবলীগের উদ্যোগে ছিন্নমুল মানুষের মাঝে বস্ত্র বিতরণ করেন মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।

প্রধানমন্ত্রীর জন্মদিনে খুলনা জেলা কৃষক লীগের কেককাটা, দোয়া ও আনন্দ মিছিল

খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা, কৃষকরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন পালন উপলক্ষ্যে মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে গতকাল বুধবার বিকেল সাড়ে ৪টায় নগরীতে আনন্দ মিছিল বের হয়। খুলনা জেলা কৃষক লীগ নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি দলীয় কার্যালয় থেকে শুরু হয়ে শিববাড়ি মোড় প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিল শেষে জেলা কৃষক লীগের উদ্যোগে বাদ মাগরিব দলীয় কার্যালয়ে ১৫ পাউন্ড কেককেটে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমডিএ বাবুল রানা, জেলা কৃষক লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, সাধারণ সম্পাদক মোঃ মানিকউজ্জামান অশোক, যুগ্ম-সাধারণ সম্পাদক যথাক্রমে এমদাদুল হক সুমন, মোঃ হাতেম শেখ, দপ্তর সম্পাদক আল মাহমুদ প্রিন্স, সহ-প্রচার সম্পাদক সাইফুল ইসলাম শিশির, সদস্য আনিছুর রহমান মাসুম, বটিয়াঘাটা উপজো কৃষক লীগের আহ্বায়ক ও জেলা কৃষক লীগের সদস্য শেখ মোঃ শাহরুজ্জামান শাহরিয়ার, দাকোপ উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ গোলাম হোসেন, দিঘলিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আব্দুর রহমান, সাধারণ সম্পাদক জুলফিকার আলী, কয়রা উপজেলা কৃষক লীগের সদস্য সচিব শাহিনুর রহমান শাহিন, জেলা কৃষক লীগ নেতা নাজমুল তারেক তুষার, আব্দুল মান্নান খান (মনা), আইচগাতী ইউনিয়ন কৃষক লীগের সভাপতি এসএম হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক ওসমান হোসেন টগর, ঘাটভোগ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মোল¬া আজিজুর রহমান, সাধারণ সম্পাদক জয়দেব সরকার, শ্রীফলতলা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি শেখ মাহবুবুর রহমান, সাধারণ সম্পাদক ফারুক মলি¬ক, কৃষক লীগ নেতা এপ্রিল শেখ, গাজী আব্দুল কাদের, রফিকুল ইসলাম, খায়রুজ্জামান লেলিন, মোঃ সোহেল রানা, শুকুর মোল¬া, মারুফ গাজী, মোঃ দেলোয়ার শেখ, মোঃ রউফ চৌধুরী, সেলিম মোল¬া, হাসিব গাজী, রথি কান্ত রায়, কমলেশ গোলদার, মুরারী মোহন রায়, গ্রাম্য চিকিৎসক মোঃ বেল¬াল হোসেন, আবুল হোসেন, ববি পারভীন, সালমা আক্তার, টুকু মিনা, অনিমেষ, হাসান শেখ, আমিনুল ইসলাম, সিরাজুল ইসলাম, কমলেশ শেখ, ইলিয়াস শেখ, রবিউল ইসলাম, মিজানুর রহমান মোড়ল, শেখ মোহাম্মদ আলী, মোঃ ইমরান শেখ, রফিকুল ইসলাম, লিপু বিশ্বাস, আবু জাফর, সজিব মলি¬ক, আবুল শেখ, রনি শেখ, হাবিবুর রহমান, লেলিন শেখ, আঃ হান্নান, সুবহান শেখ, মেহেদী হাসান হান্নান, শেখ আহমদ আলী প্রমুখ।#

সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করা হবে: রিজভী
খবর বিজ্ঞপ্তি
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দেশে ফ্যাসিবাদী নিষ্ঠুর শাসন প্রতিষ্ঠিত হয়েছে। জনগনের গণতান্ত্রিক অধিকার হরণের এই ঘোর দুূর্দিনের কালে আজিজুল হাসান দুলুর মতো একজন নিবেদিতপ্রাণ কর্মীর অকালে চলে যাওয়া আমাদের জন্য হৃদয় বিদারক।
অকাল প্রয়াত খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবনীর ওপর অনুষ্ঠিত আলোচনা ও স্মরন সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। বুধবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে মহানগর ও জেলা বিএনপির যৌথ আয়োজনে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
রুহুল কবির রিজভী অভিযোগ করেন, শেখ হাসিনার সরকার যেনতেন ভাবে ক্ষমতা ধরে রাখতে চায়। গত ৩১ জুলাই থেকে আজ পর্যন্ত জনদাবিতে আন্দোলন করতে গিয়ে পুলিশের গুলিতে চারজন নিহত হয়েছে। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অংশ নেয়া মানুষকে আর গুলি করে হত্যা করা যাবেনা দাবি করে রিজভী বলেন, বাঁশের লাঠিতে জাতীয় পতাকা ধারণ করে শাসক দলের সকল ব্যারিকেড ভেঙ্গে বিএনপির আন্দোলন এগিয়ে যাবে। সরকারের পতনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার নিশ্চিত করা হবে।
রুহুল কবির রিজভী বলেন, এই সরকার মিথ্যাচারী। জাতিসংঘে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, আগামী বছর নির্বাচন শান্তিপূর্ণ হবে। ২০১৪ ও ২০১৮ সালে কি হয়েছিল, প্রশ্ন রেখে তিনি বলেন, নির্বাচনে দিনের ভোট রাতে হয়েছিল। এর আগে শেখ হাসিনা বলেছিলেন তিনি ৫৭ বছর বয়সে রাজনীতি থেকে অবসর নেবেন। তিনি কি নিয়েছেন? তারা নিজেদের অপকর্মের দায় অন্যের ঘাড়ে চাপাতে চায়। ইডেন কলেজে কলংকজন ইতিহাসের জন্ম দিয়েছে তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার নির্দেশে ও ভিসির প্ররোচনায় ছাত্রদলের নেতাকর্মীদের ওপর হামলা হয়েছে। মুন্সিগঞ্জে পুলিশের গুলিতে শাওন নিহত হলে এসপি বলেছে সে ঠেলাঠেলিতে মারা গেছে। অথচ শাওনের ডেথ সার্টিফিকেটে রয়েছে শট ডেড। যারা পোস্টমর্টেম করেছেন তারাও গুলিতে মৃত্যুর কথা বলেছেন।
শেখ হাসিনা সম্রাজ্ঞীর মতো দেশ শাসন করছেন অভিযোগ করে তিনি বলেন, দেশের সমস্ত মিডিয়াতে তার জন্মদিনের সংবাদ ছাপতে বাধ্য করা হচ্ছে। গণমাধ্যমের মাথার ওপর ধারালো তরবারি ঝুলছে। গণতন্ত্রের মা খালেদা জিয়াকে বন্দী রাখা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, তারেক রহমান আন্দোলনের তরঙ্গ তৈরি করেছেন। গুম, খুন, অপহরণ, হামলা, মামলা করে আর আন্দোলন দমন করা যাবেনা।
মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনার সভাপতিত্বে সমাবেশে মূখ্য আলোচক ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল। কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাবেক এই সভাপতি প্রয়াত দুলুর স্মৃতিচারণ করে বলেন, দুলু মরে নাই। আমাদের আন্দোলন সংগ্রামের মধ্যে দুলু বেঁচে থাকবে আজীবন।
এই সরকার সব সময় উন্নয়নের গান গায়। এই উন্নয়ন তাদের দলের নেতাকর্মীদের ভাগ্যের উন্নয়ন। মেগা প্রকল্প গ্রহণ করে তারা বিদেশে সম্পদের পাহাড় গড়ছে। বেগম পাড়ায় বাড়ির মালিক হচ্ছে। নির্বাচন কমিশন ও ইভিএম’রও সমালোচনা করে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, তত্বাবধায় সরকার ছাড়া আগামীতে দেশে কোন ভোট হবে না, কোন ভোট হতে দেয়া হবেনা।
মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় স্মরণ সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) অনিন্দ্য ইসলাম অমিত, সমাজকল্যাণ সম্পাদক কামরুজ্জামান রতন, স্বেচ্ছাসেবক সম্পাদক মীর সরাফত আলী সপু, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক কৃষিবীদ শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য শেখ মুজিবর রহমান, সাহারুজ্জামান মোর্ত্তজা, সাঈদ সোহরাব, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আলহাজ রকিবুল ইসলাম বকুল, মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ তারিকুল ইসলাম জহীর, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আবু হোসেন বাবু, কেন্দ্রীয় স্বেচ্ছাবেক দল নেতা মোঃ জমির আলী।
স্মরণ সভায় আজিজুল হাসান দুলুকে গভীর শ্রদ্ধায় স্মরণ করেন বক্তারা। বলেন, একজন সৎ, নিষ্ঠাবান, ব্যক্তিত্বসম্পন্ন, সুদক্ষ সংগঠক, ত্যাগী ও পরীক্ষিত কর্মী হিসেবে তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য। শুধু রাজনীতিতে নয়, সামাজিক সাংস্কৃতিক বিভিন্ন ক্ষেত্রেও তার নেতৃত্ব ও দক্ষতার পরিচয় ছিল। অসংখ্য মামলা ও দফায় দফায় কারাবরণের ফলে তিনি শারীরিক ও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ ছিলেন। রাজপথের আন্দোলন সংগ্রামে ব্যতিব্যস্ত থাকায় শরীরের যত্ন নিতে পারেননি। ফলে অকাল মৃত্যুকে বরণ করতে হয়। দুলুর মৃত্যুকে রাজনৈতিক হত্যাকান্ড হিসেবেও অভিহিত করেন বক্তারা।
স্মরণ সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন এবং মরহুম আজিজুল হাসান দুলুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত পরিচালনা করেন জেলা ওলামা দল সভ্পাতি মাওলানা ফারুক হোসেন।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন খান জুলফিকার আলী জুলু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, মোল্লা খায়রুল ইসলাম, আব্দুর রকিব মল্লিক, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, অধ্যাপক মনিরুল হক বাবুল, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, শামীম কবির, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী কওসার আলী, শেখ জাহিদুল ইসলাম, আব্দুর রাজ্জাক, ডাঃ আব্দুল মজিদ, হাফিজুর রহমান মনি, খায়রুল ইসলাম খান জনি, আশফাকুর রহমান কাকন,ওয়াহিদুর রহমান দীপু, বেগ তানভিরুল আযম, অসিত কুমার সাহা, শেখ শাহিনুল ইসলাম পাখী, শাকিল হোসেন দিলু, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, ইলিয়াস হোসেন মল্লিক, আরিফ ইমতিয়াজ খান তুহিন, কে এম হুমায়ুন কবির, বিপ্লবুর রহমান কুদ্দুস, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, সুলতান মাহমুদ, কাজী মিজানুর রহমান, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এস এম মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজমুস সাকির পিন্টু, নাজিরউদ্দিন নান্নু, শেখ ইমাম হোসেন, আরিফুর রহমান, হাবিবুর রহমান বিশ^াস, খন্দকার ফারুক হোসেন, হাসানউল্লাহ বুলবুল, সেলিম সরদার, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, সরোয়ার হোসেন, শরিফুল আনাম, রফিকুল ইসলাম বাবু, শেখ জামালউদ্দিন, আবু সাঈদ হাওলাদার আব্বাস, গাজী আফসারউদ্দিন, সরদার আব্দুল মালেক, মোল্লা ফরিদ আহমেদ, আনসার আলী, আব্দুস সালাম, হাবিবুর রহমান, আলমগীর হোসেন, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম, খন্দকার হাসিনুল ইসলাম নিক, জাফরি নেওয়াজ চন্দন, মোঃ জাহিদুল হোসেন জাহিদ, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিল্টন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, মুজিবর রহমান, আজিজা খানম এলিজা,
যুবদলের ইবাদুল হক রুবায়েদ, কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের আব্দুল মান্নান মিস্ত্রি, ইসতিয়াক আহমেদ ইস্তি, গোলাম মোস্তফা তুহিন, মোঃ তাজিম বিশ^াস, মহিলা দলের এ্যাড. কানিজ ফাতেমা আমিন, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, আনোয়ার হোসেন আনো, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, কৃষক দলের খায়রুজ্জামান তালুকদার সজীব, মোল্লা কবির হোসেন, শেখ আবু সাঈদ, শ্রমিক দলের খান ইসমাইল হোসেন, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, নুরুজ্জামান নিশাত।

ইয়ুথ ক্যাডেট ফোরাম জেলা শাখার প্রতিষ্ঠা
বার্ষিকী উপলক্ষে সভা ও কেক কাটা
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফোরাম (বিওয়াইসিএফ) খুলনা জেলা শাখার উদ্যোগে সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুধবার রাত ৮টায় রূপসা পাইকারী মৎস্য বাজার কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস এম ইব্রাহীম খলিল। অংশ নেন এক্স ক্যাডেট ফরমান আলী নয়ন, মোঃ আবু সালাম, খলিলুর রহমান সুমন, নাজমুল হাসান, শেখ রাসেল আহমেদ, শাহরীয়া সাত্তার হীরা, নাজমুল ইসলাম, মেহেবুব হাসান, ইমরান বন্দ, আমিনুল ইসলাম, নাঈম মিয়া, সিয়াম বাবু, মফিজুল ইসলাম প্রমূখ।

খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক
নাজমুল হুদা চৌধুরী সাগরের কৃতজ্ঞতা প্রকাশ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর থাইল্যান্ডের বামরুনগ্রাদ হাসপাতাল থেকে চিকিৎসা শেষে গতকাল বুধবার দেশে ফিরেছেন। মহান আল¬াহর অশেষ রহমতে তিনি এখন অনেকটাই সুস্থ।
অসুস্থ থাকাকালে তার সুস্থতা কামনা করে খুলনা মহানগর ও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ যে সকল সামাজিক ও পেশাজীবী সংগঠন, মসজিদ ও মাদ্রাসার মুসল¬ীবৃন্দ এবং ব্যক্তিপর্যায়ে যারা মহান আল¬াহর দরবারে দোয়া করেছেন সবার প্রতি তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নাজমুল হুদা চৌধুরী সাগর।
গতকাল বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, মহান সৃষ্টিকর্তার একান্ত ইচ্ছায় আপনাদের সবার দোয়া ও প্রার্থনা, উদ্বেগ, উৎকণ্ঠা, ভালোবাসা আমাকে দ্রুত পরিপূর্ণ সুস্থ করে তুলেছে ইনশাআল¬াহ্। আপনাদের সবার সুস্থতা কামনা করছি এবং মহান আল¬াহর দরবারে আপনাদের জন্য দোয়া প্রার্থনা করছি। একই সাথে গণমাধ্যম কর্মীদের প্রতি অকুণ্ঠ কৃতজ্ঞতা প্রকাশ করছি।

খুলনা জেলা ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের নবনির্বাচিতদের কেসিআরএ’র অভিনন্দন
খবর বিজ্ঞপ্তি
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন খুলনা জেলা শাখার দ্বি-বার্ষিক নির্বাচনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মোঃ জাহিদুল ইসলাম সভাপতি ও শেখ কামরুল আহসান সাধারণ সম্পাদক এবং মোঃ সোহেল রানা কোষাধ্যক্ষসহ নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন খুলনা ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনের (কেসিআরএ) নেতৃবৃন্দ। এক বিবৃতিতে নেতৃবৃন্দ নবনির্বাচিত কমিটির দায়িত্বকালের সাফল্য কামনা করেন।
বিবৃতিদাতারা হলেন এসোসিয়েশনের সভাপতি সুমন আহমেদ, সহ-সভাপতি ডিএম রেজা সোহাগ ও শিশির রঞ্জন মল্লিক, সাধারণ সম্পাদক আহমদ মুসা রঞ্জু, যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম নূর ও মামুন খান, কোষাধ্যক্ষ কামরুল হোসেন মনি, দপ্তর সম্পাদক জয়নাল ফরাজী, কার্যনির্বাহী সদস্য এইচ এম আলাউদ্দিন, সোহাগ দেওয়ান ও আব্দুল জলিল।

রূপসায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন
রূপসা প্রতিনিধি
রূপসায় বঙ্গ কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল আজ ২৮ সেপ্টেম্বর বেলা ১২ টায় আওয়ামীলীগ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা আওয়ামীলীগের সভাপতি, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামাল উদ্দীন বাদশা। উপজেলা আওয়ামীলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলামের পরিচালনায় বক্তৃতা করেন জেলা আওয়ামীলীগ নেতা জাহাঙ্গীর হোসেন মুকুল, আওয়ামীলীগ নেতা আঃ মজিদ ফকির, আরিফুর রহমান মোল্যা, মোর্শেদুল আলম বাবু, খান শাহাজাহান কবীর প্যারিস, এসএম হাবিব, এমডি রকিব উদ্দীন, শেখ আবু জাফর, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এবিএম কামরুজ্জামান, আওয়ামীলীগ নেতা আকতার ফারুক, সেলিম মোল্যা, ফারহানা আফরোজ মনা, গাজী মোহাম্মদ আলী জিন্নাহ, শ,ম জাহাঙ্গীর, প্রভাষক ওয়াহিদুজ্জামান, মোস্তাফিজুর রহমান মোস্তাক, বিনয় কৃষ্ণ হালদার, মুনীর হোসেন মোল্যা, গফফার শেখ, সৈয়দ আওরঙ্গজেব স্বর্ন, রুহুল আমিন, রাজীব দাস, আঃ মান্নান শেখ, হারুন মোল্যা, ব্রজেন দাস, তাহিদ মোল্যা, সাইদুর রহমান ছগির, সরদার জসীম উদ্দীন, রবিউল ইসলাম, আবুল কালাম আজাদ, মল্লিক শাহনেওয়াজ কবীর টিংকু, খায়রুজ্জামান সজল, আজমল ফকির, ইলিয়াস শেখ, মুরাদ মোল্যা, আজিজুল ইসলাম, শারাফাত হোসেন উজ্জল, আঃ হালিম জয়, মোস্তাফিজুর রহমান হেলাল, আরাফাত হোসেন সাকিব, আরিফুর ইসলাম কাজল, নাজমুল হুদা অঞ্জন, আক্তারুজ্জামান লিমু, আজিজুল শেখ, মন্টু হাওলাদার, আলী আকবর শেখ, তুষার দাস, লিপিকা দাস, হোসনেয়ারা পারভিন হেনা প্রমূখ।

শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন ১৮ কোটি মানুষের মর্যাদা: জন্মদিনে নেতৃবৃন্দ
খবর বিজ্ঞপ্তি
খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেছেন, শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন শেখ হাসিনা মানে ১৮ কোটি মানুষের মর্যাদা। তাঁর স্বদেশ প্রেম ও পিতার আদর্শই তাঁকে দেশ ও জনগণের উন্নয়নে কাজ করার অনুপ্রেরণা যুগিয়েছে। তিনি আরো বলেন, পিতার আদর্শ নিয়ে শেখ হাসিনা রাজনীতিতে আসেন। সেই সুবাদেই স্কুল থেকে শুরু করে কলেজ জীবনে ছাত্র সংসদের ভিপি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের জেনারেল সেক্রেটরি নির্বাচিত হয়েছিলেন। তাঁর এ বর্ণাঢ্য ছাত্র রাজনীতি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে আসতে সহায়তা করেছে। যার ফলে ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পরে গণতন্ত্র পুনরুদ্ধারে ১৯৮১ সালে দেশে ফিরে আসেন। তিনি আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব নেওয়ার পরে সারাদেশে দলকে সুসংগঠিত করেন। তারই ধারাবাহিকতায় স্বৈরাচার এবং খালেদা নিজামী বিরোধী সকল গণতান্ত্রিক আন্দোলন অত্যন্ত দক্ষতার সাথে পরিচালনা করে ১৯৯৬ সালে গণতন্ত্রকে পুনরুদ্ধার করেন। তাঁর সুদক্ষতায় ‘৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত অত্যন্ত সফলতার সাথে রাষ্ট্র পরিচালিত হয়েছে। এসময় কাল বাংলাদেশের ইতিহাসে একটি স্বর্ণযুগ হিসেবে আখ্যায়িত হয়ে আছে। ভোট কারচুপির মধ্য দিয়ে বিএনপি জামায়াত জোট সরকার গঠন করে দেশকে আবার পিছিয়ে নেয়। এমনই পরিস্থিতিতে ২০০৮ সালের নির্বাচনে বাংলার জনগণ ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ আসনে আওয়ামী লীগকে বিজয়ী করে। সেই থেকে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ এবং উন্নত বিশ্বে দিকে নিরবিচ্ছিন্নভাবে এগিয়ে যাচ্ছে। তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার এ উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে বিএনপি জামায়াত নানা ষড়যন্ত্র করছে। এ ষড়যন্ত্রে সকলকে সজাগ দৃষ্টি রেখে ঐক্যবদ্ধভাবে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে।
গতকাল বুধবার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিনের আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন। খুলনা মহানগর আওয়ামী লীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ। এসময়ে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম ডি এ বাবুল রানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. সুজিত অধিকারী, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাড. কাজী বাদশা মিয়া, মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি কাজী এনায়েত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ কামাল, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, উপ-দপ্তর সম্পাদক হাফেজ মো. শামীম, উপ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. মফিদুল ইসলাম টুটুল, সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. মো. সাইফুল ইসলাম, সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তসলিম আহমেদ আশা, মহানগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ্যাড. সুলতানা রহমান শিল্পী, মহানগর কৃষক লীগের আহ্বায়ক এ্যাড. এ কে এম শাহজাহান কচি, সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নূরীনা রহমান বিউটি, যুব মহিলা লীগ নেত্রী এ্যাড. সেলিনা আক্তার পিয়া। খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো. মুুন্সি মাহবুব আলম সোহাগের পরিচালনায় এসময়ে উপস্থিত ছিলেন, মল্লিক আবিদ হোসেন কবির, বীর মুক্তিযোদ্ধা শেখ শহিদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন মিন্টু, অধ্যক্ষ দেলোয়ারা বেগম, বীর মুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়, এ্যাড. রজব আলী সরদার, এ্যাড. আইয়ুব আলী শেখ, বিএম এ সালাম, এ্যাড. নিমাই চন্দ্র, মো. রফিকুর রহমান রিপন, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, অধ্যক্ষ শহিদুল হক মিন্টু, সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু, জামাল উদ্দিন বাচ্চু, শেখ মো. ফারুক আহমেদ, কামরুজ্জামান জামাল, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আলমগীর কবীর, এ্যাড. খন্দকার মজিবর রহমান, শেখ মো. আনোয়ার হোসেন, মো. শাহজাদা, কাউন্সিলর জেড এ মাহমুদ ডন, জোবায়ের আহমেদ খান জবা, এম এ রিয়াজ কচি, এ্যাড. অলোকা নন্দা দাস, হালিমা ইসলাম, শেখ ফারুক হাসান হিটলু, শেখ মো. জাহাঙ্গীল আলম, মোজাফফর মোল্লা, মোখলেসুর রহমান বাবলু, কামরুল ইসলাম বাবলু, বীরেন্দ্র নাথ ঘোষ, সায়েদুজ্জামান সম্্রাট, খাইরুল ইসলাম, নুর মোহাম্মদ শেখ, মো. মাহবুবুল আলম বাবলু মোল্লা, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস, কাউন্সিলর ফকির মো. সাইফুল ইসলাম, অসিত বরণ বিশ্বাস, তরিকুল আলম খান, শিউলি সারোয়ার, অমিয় অধিকারী, জাহাঙ্গীর হোসেন মুকুল, কাউন্সিলর শেখ হাফিজুর রহমান, কাউন্সিলর আনিছুর রহমান বিশ্বাষ, এস এম আকিল উদ্দিন, জামিল খান, অধ্যা. আশরাফুজ্জামান বাবুল, হোসনে আরা চম্পা, নাজনিন নাহার কণা, রনজিত কুমার ঘোষ, মানিকুজ্জামান অশোক, শেখ মো. আবু হানিফ, মো. শফিকুর রহমান পলাশ, এম এ নাসিম, অধ্যা. এ বি এম আদেল মুকুল, শেখ শাহজালাল হোসেন সুজন, এম এম আজিজুর রহমান রাসেল, মো. ইমরান হোসেন, কাউন্সিলর কণিকা সাহা, মঈনুল ইসলাম নাসির, ফেরদৌস হোসেন লাবু, বাদল সরদার বাবুল, আব্দুল হাই পলাশ, এ্যাড. মো. ফারুক হোসেন, শেখ আবিদ উল্লাহ, মো. নুর ইসলাম, শেখ জাহিদ হোসেন, মো. জাহিদুল হক, চ. ম মজিবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আইয়ুব আলী, শেখ মো. আব্দুল আজিজ, মো. ফায়েজুল ইসলাম টিটো, ওহিদুল ইসলাম পলাশ, আতাউর রহমান শিকদার রাজু, শেখ এশারুল হক, মো. আজম খান, এ্যাড. শামীম মোশাররফ, মো. শিহাব উদ্দিন, মো. নজরুল ইসলাম তালুকদার, শেখ হাসান ইফতেখার চালু, ইউসুফ আলী খান, মো. জাকির হোসেন, মো. মোতালেব মিয়া, মীর মো. লিটন, সরদার আব্দুল হালিম, শেখ মো. রুহুল আমিন, মো. সেলিম মুন্সিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে দলীয় কার্যালয়ে প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার সুস্থ্যতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে কেককাটা হয়।

শেখ হাসিনার জন্ম না হলে উন্নত বাংলাদেশের স্বপ্ন অধরা থেকে যেতো – আব্দুস সালাম মূর্শেদী এমপি
দিঘলিয়া প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু দেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর শেখ হাসিনা এদেশের মানুষকে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছেন এবং সে লক্ষ্যে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আগামী জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনাকে ভোট দিয়ে ক্ষমতায় এনে দেশের উন্নয়ন বেগবান করতে হবে। গতকাল বিকাল ৫ টায় উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামীলীগ সহ সকল সহযোগী সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্ম বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা গুলি বলেন খুলনা-০৪ আসনের মাননীয় সংসদ সদস্য আব্দুস সালাম মূর্শেদী এমপি।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি খান নজরুল ইসলাম এর সভাপতিত্বে, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য শামসুননাহার, উপজেলা আওয়ামিলীগের সহ সভাপতি মোশাররফ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আলী রেজা বাচা, সাংগঠনিক সম্পাদক মোল্লা ফিরোজ হোসেন, সৈয়দ শাহ আলম, শিক্ষা বিষয়ক সম্পাদক জাকির হোসেন, দপ্তর সম্পাদক লোকমান হোসেন, সহ-প্রচার সম্পাদক মোঃ মকবুল হোসনে,ধর্ম বিষয়ক সম্পাদক সাহেব আলী হুজুর, সদস্য কে এম আসাদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ আনসার আলী, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসনে, সেনহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক শেখ ইকতার হোসেন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইয়াজুল ইসলাম,মাইনুল ইসলাম জুয়েল, যুব নেতা মোঃ আমিনুর রহমান ,যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আনিসুর রহমান,সহ সম্পাদক শেখ সাইদুর রহমান, রানা মোল্লা, সদস্য হাবিবুর রহমান তারেক , উপজেলা ছাত্রলীগের সভাপতি মোল্লা নাহিদ, সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত, দিঘলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সৈয়দ জামিল মোরশেদ মাসুম, সাধারণ সম্পাদক কে এম তহিদুজ্জামান, দিঘলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি খান দেলোয়ার হোসেন,পাখি বেগম,চম্পা বেগম,নয়নতারা,আকতার হোসেন,জুবায়ের হোসেন,শাহাবুদ্দিন শেখ, মিন্টু মুন্সী, হাফিজুী রহমান,বিপ্লব হোসেন, সুমন শেখ,রাসেল শেখ সহ প্রমুখ।

বিশ্ব জলাতঙ্ক দিবসে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
‘জলাতঙ্কঃ মৃত্যু আর নয়, সবার সাথে সমন্বয়’ শ্লোগানে মোংলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিশ্ব জলাতঙ্ক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য অধিদপ্তরের সিডিসি’র জুনেটিক ডিজিজ কন্ট্রোল প্রোগ্রামের আয়োজনে অনুষ্ঠিত এ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জলাতঙ্ক দিবসের আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম আনোয়ারুল কুদ্দুস। এ আলোচনা সভায় হাসপাতালে সকল চিকিৎসক, নার্স, কর্মচারী, এনজিও কর্মকর্তা ও সাংবাদিকেরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা বের হওয়া র‌্যালী হাসপাতাল কমপ্লেক্সে প্রদক্ষিণ করেন।

আশাশুনিতে মোবাইল কোর্টে
স্কেমিটার ও ট্রাক জব্দ, আটক ৩

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে অবৈধভাবে মাটি কেটে বিক্রয় করার অপরাধে স্কেমিটার, ডাম্পার ট্রাক জব্দ এবং ৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকালে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুছ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
কুল্যা ইউনিয়নের গুনাকরকাটি গ্রামের পুটিমারী স্লুইস গেটের মুখে স্কেমিটার দিয়ে মাটি কাটা হচ্ছিল। মাটি কেটে ৭/৮ টি ডাম্পার ট্রাকে করে বিভিন্ন ব্যাক্তির কাছে মাটি বিক্রয় করা হয়ে থাকে। অবৈধ মাটি কেটে বিক্রয় করা, মাটি পরিহনের সময় ট্রাকের চাকায় সড়ক বিনষ্ট হচ্ছে। এলাকার লোকজন প্রতিবাদ জানালেও তুয়াক্কা করা হয়নি। নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুছ মোবাইল কোর্ট পরিচালনা কালে নের্তৃত্বদানকারী পাইথালী গ্রামের সোবান আলির ছেলে শিমুল হোসেন, কুল্যা গ্রামের করিম সরদারের ছেলে নাজির হোসেন ও জাকির হোসেনের ছেলে সাজু হোসেনকে আটক করা হয়।
আটক করেন। একই সময় মাটি কাটার কাজে ব্যবহৃত একটি স্কেমিটার, ৫টি ডাম্পার ট্রাক জব্দ করা হয়। জব্দকৃত স্কেমিটার ও ট্রাক স্থানীয় গ্রাম পুলিশ রেফাজুল ইসলামের হেফাজতে রাখা হয়েছে। এসময় কুল্যা ইউপি চেয়ারম্যান ওমর সাকি পলাশ, ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোকাররম হোসেন উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) রুহুল কুদ্দুছ জানান, অবৈধ মাটি কাটা ও পরিবহনে ব্যবহৃত স্কেমিটার ও ট্রাক গ্রাম পুলিশের জিম্মায় এবং আটককৃতদের পুলিশ হেফাজতে রাখা হয়েছে। পরে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আশাশুনিতে সন্ত্রাসী স্টাইলে জমি জবর
দখলের প্রতিকারে সংবাদ সম্মেলন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনি উপজেলার ঝিকরায় সন্ত্রাসী স্টাইলে মারপিট ও লুটপাট করে জমি জবর দখলের প্রতিকার এবং আক্রমণকারীদের গ্রেফতারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে আশাশুনি প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কাদাকাটি ইউনিয়নের ঝিকরা গ্রামের সুখনাথ সরকারের ছেলে কাশিনাথ সরকার লিখিত বক্তব্য এবং কালিপদ মন্ডল, নমিতা রাণী মন্ডল ও রীনা রাণী মন্ডল বলেন, ঝিকরা মৌজায় এসএ ২৯, সিএস ১৬ খতিয়ানে রেকর্ডীয় মালিক শ্রীরাম ও প্রাণ নাথ এবং তাদের ওয়ারেশ অভিলাশ মন্ডল ও পাগল মন্ডল দিং ১১ বিঘা জমি বংশ পরম্পরায় শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছেন। সেটেলমেন্ট জরিপে তাদের নামে রেকর্ড ও খাজনাদি পরিশোধ করা আছে। উক্ত জমি তারা আশাশুনি গ্রামের হাল সাকিন শ্রীকলস এর আলমগীর হোসেনের কাছে ডিড প্রদান করেছেন। ডিড গ্রহিতা বুধবার বেলা ১২ টার দিকে অভিলাষের ভাইপো কালিপদ’র বাড়িতে কথাকাজ করতে যান। এসময় ধর্ষণ চুরিসহ একাধিক মামলার আসামী শাহনগর গ্রামের মৃত শাহ গোলাম ইদ্রিসের ছেলে মিজানুর রহমান মন্টুর নেতৃত্বে সেন্টু, নান্টু, আছাফুর, মোশাররফ, ফারুক, মৃত্যুঞ্জয়, সহাদেবসহ ৩০/৪০ জন দা, চাইনিজ কুড়াল, রড, শাবল, জিআই পাইপ ও আধলা ইট নিয়ে তাদের বাড়িতে ঢুকে মারপিট, হাড়ভাঙ্গা রক্তাক্ত জখম, নগদ লক্ষাধিক টাকা, দুটি টার্চ মোবাইল, স্বর্ণের চেইন ছিনিয়ে নেয় ও শ্লীলতাহানি ঘটায়। হামলায় কালিপদ মন্ডল, আলমগীর, মিজানুর ও রিনা রায় আহত হন। আলমগীর ও মিজানুরকে সাতক্ষীরা মেডিকেলে ভর্তি করা হয়েছে। এব্যাপারে মন্টুসহ ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০/২৫ জনের নামে লিখিত এজাহার দাখিল করা হয়েছে। তারা কান্নাজড়িত কণ্ঠে বলেন, মন্টুর অত্যাচারে তারা দিশেহারা হয়ে গেছে। রেকর্ডীয় ও ভোগদখলীয় জমি জবর দখল করে নিচ্ছে, তাদের পক্ষে স্বাভাবিক জীবন যাপন অসম্ভব হয়ে উঠেছে। তারা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জীবন ও সম্পত্তি রক্ষায় হস্তক্ষেপ কামনা করেছেন।

আশাশুনি উপজেলা প্রশাসনের
প্রধানমন্ত্রীর জন্মদিন পালন

আশাশুনি প্রতিনিধি ঃ আশাশুনিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করা হয়েছে। উপজেলা প্রশাসন বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে।
উপজেলা মহিলা অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ রুহুল কুদ্দুছ, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম ববরণ চক্রবর্তী, সমাজ সেবা অফিসার রফিকুল ইসলাম, কৃষি অফিসার রাজিবুল হাসান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, স ম সেলিম রেজা সেলিম প্রমুখ বক্তব্য রাখেন।

আশাশুনির বড়দলে পুজা
মন্ডপে সিসি ক্যামেরা বিতরণ

আশাশুনি প্রতিনিধি : আশাশুনির উপজেলার বড়দলে শারদীয় দুর্গোৎসবে পূজামন্ডপের নিরাপত্তা জোরদার করতে সিসি ক্যামেরা বিতরণ করা হয়েছে। বুধবার সকালে বড়দল ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এক্যামেরা বিতরন করা হয়।
ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম। বিশেষ অতিথি ছিলেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম। ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক জগদীশ চন্দ্র সানার সভাপতিত্বে অনুষ্ঠানে শারদীয় দূর্গোৎসবে পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রত্যেক মন্ডপে দুটি করে মোট ২১ টি মন্ডপের জন্য ৪২ টি সিসি ক্যামেরা হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে বড়দল ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সসভাপতি সুরঞ্জন ঢালী, সাধারণ সস্পাদক ইউপি সদস্য চন্দ্রকান্তসহ সকল ইউপা সদস্য, ২১ টি পূজা মন্ডপের সভাপতি ও সম্পাদকবৃন্দ উপস্থিত ছিলেন।

মাতৃভূমি শোভনালী’র উদ্যোগে বিনামূল্যে রক্ত পরীক্ষা

সংবাদ বিজ্ঞপ্তি:
আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বিশ^বিদ্যালয় শিক্ষার্থী ও পেশাজীবীদের সামাজিক সংগঠন মাতৃভূমি শোভনালীর উদ্যোগে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে ইউনিয়ন পরিষদ চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনের সদস্য তৈয়েবুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শোভনালী ইউনিয়নের চেয়ারম্যান আবু বকর সিদ্দিক। তিনি মাতৃভূমি শোভনালীর উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিনামূল্যে এখন কিছুই পাওয়া যায় না। আর ঠিক সে সময়ই এই সংগঠনটি বিনামূল্যে এই ইউনিয়নের জনগণকে সেবা দিচ্ছে তাতে আমাদের ইউনিয়নকে আরো অগ্রগণ্য করেছে। ভবিষ্যতে আরো জনকল্যাণমুখী কাজে মাতৃভূমি শোভনালীর সকল সদস্য নিয়োজিত থাকবে এবং আমিও এই সংগঠনের পাশে থেকে জনগণের জন্য কাজ করে যাব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা সদস্য ও সাতক্ষীরা সরকারি মেডিক্যাল কলেজের প্রভাষক ডা. বিশ^জিৎ কুমার, ডা. নওয়াব আলী, আনসার ভিডিপির ইউনিয়ন দলপতি ডা. আবুল হোসেন ও হাজী জালাল উদ্দিন আদর্শ কলেজের প্রভাষক ডা. আদিত্য মন্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মুহাম্মাদ রিয়াজ, মুসান্না গালিব, রিয়াজুল ইসলাম, তাওফিকা মিম, পারভেজ মোশারফ, ইমন হোসেন, গোলাম রসূল প্রমুখ।

ডুমুরিয়ায় তিন কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়ায় অফিসার্স ক্লাবের আয়োজনে তিন কর্মকর্তা কে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। এরা হলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশীদ, কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ ফিরোজ আহমেদ। গতকাল বুধবার বিকেলে অফিসার্স ক্লাবে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শরীফ আসিফ রহমান। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আশরাফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি সহ ওসি সেখ কনি মিয়া, প্রাণিসম্পদ কর্মকর্তা মাহমুদা সুলতানা, সাব-রেজিষ্ট্রার শাহিদুর রহমান, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, শিক্ষা অফিসার শিকদার আতিকুর রহমান জুয়েল, আইসিটি কর্মকর্তা মোঃ শাহাদাত হোসেন প্রমুখ। সভা শেষে সভাপতি সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা বিদায়ী কর্মকর্তাদের হাতে ক্রেষ্ট তুলে দেয়া হয়।
অপরদিকে গতকাল বুধবার বিকেলে মাদ্রাসা শিক্ষক সমিতির পক্ষ থেকে আয়োজনে নবাগত মাধ্যমিক শিক্ষা অফিসার দেবাশীষ কুমার বিশ্বাস কে ফুলেল শুভে”ছা জানানো হয়েছে। এ সময় উপ¯ি’ত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ বেলায়েত হোসেন, মাদ্রাসা সুপার সম শাহিন কাদির, অধ্যক্ষ কেএম জাকির হোসাইন, গাজী গোলাম মোস্তফা, আনোয়ার হোসেন আকুঞ্জি, বায়েজিদ হোসেন, মাওলানা শহিদুল ইসলাম, মোঃ আবু তাহের, আছাবুর রহমান, জাকির হোসেন, মোঃ মতিউর রহমান, বোরহান সরদার সহ বিভিন্ন মাদ্রাসা সুপারবৃন্দ।

ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে শেখ হাসিনার জন্মদিন পালিত
ডুমুরিয়া প্রতিনিধি
ডুমুরিয়া উপজেলা আওয়ামীলীগের আয়োজনে মাদার অব হিউম্যানিটি বিশ্ব শান্তির অগ্রদুত ডিজিটাল বাংলাদেশ গড়ার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে বুধবার বিকেলে দলীয় কার্যালয়ে আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোস্তফা কামাল খোকনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক শাহানেওয়াজ হোসেন জোয়ার্দারের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এ্যাড. রবীন্দ্রনাথ মন্ডল, বি,এম আব্দুস ছালাম, জেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক কামরুজ্জামান জামাল, জামিল খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহমেদ, আবু সাঈদ সরদার, খান আবু বক্কার, মোল্যা সোহেল রানা, মোল্যা জাহিদুল ইসলাম, চৈতালী হালদার, নূরুল ইসলাম বাদশা, প্রভাষক গোবিন্দ ঘোষ, শেখ ইকবাল হোসেন, হাসনা হেনা, রাখি পারভীন, কৃষকলীগের অরিন্দম মল্লিক, জাহাবুর রহমান, ছাত্রলীগের খান আবুল বাশার, মাসুদ রানা প্রমুখ। এছাড়া ছাত্রলীগ, যুবলীগ, সে”চাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীরা উপ¯ি’ত ছিলেন। দোয়া মাহফিল শেষে নেতৃবৃন্দ কেক কাটেন।

বাগেরহাটে নানা আয়োজনে প্রধানমন্ত্রীর ৭৬তম জন্মবার্ষিকী পালিত
বাগেরহাট প্রতিনিধি ॥
বাগেরহাটে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। জন্মদিন উপলক্ষে বুধবার (২৮ সেপ্টেম্বর) আসর-বাদ রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগ ও সকল সহযোগী সংগঠনের উদ্দোগে একটি র‌্যালি ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। র‌্যালিটি কার্যালয়ের সামনে থেকে বের হয়ে সাধনার মোড়, শালতলা, প্রেস-ক্লাব, শহীদ মিনারসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেয়ে পূনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। পরে দলীয় নেতা-কর্মীদের নিয়ে মিলাদ ও দোয়া শেষে কেক কেটে জন্মদিন উদযাপন করা হয়।
জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড ফরিদ উদ্দিন, সাধারন সম্পাদক এ্যাড ভুইয়া হেমায়েত উদ্দিন, যুগ্ন সাধারন সম্পাদক ও পৌর মেয়র খান হাবিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর ফজলে সাইদ ডাবলু, আওয়ামী লীগ নেতা সেলিম কাজী, সরদার ফখরুল আলম সাহেব, অম্বরিশ রায়, অমিত রায়, নাজমুল কবির ঝিলাম, আহাদ উদ্দিন হায়দার, হাওলাদার মাহফুজুর রহমান,বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি শেখ বশিরুল ইসলাম,সাধারন সম্পাদক ইবনে মিজান হিরু, যুব লীগের আহবায়ক ও সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড সীতা রানী দেনাথ,সাধারন সম্পাদক এ্যাড শরিফা হেমায়েত, যুব মহিলা লীগের সভাপতি এ্যাড লুনা সিদ্দিকি, মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন আহবায়ক সরদার আব্দুল কাদের, ছাত্র লীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক নাহিয়ার সুলতান ওশানসহসহ আওয়ামীগ ও সকল সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

খুলনায় বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্মদিন পালিত
খবর বিজ্ঞপ্তি
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা শাখার উদ্যোগে প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন ভাইস চ্যান্সেলর ড. মিহির রঞ্জন হালদার।
বিশেষ অতিথি ছিলেন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার উপদেষ্টা প্রফেসর ড. সোবহান মিয়া, প্রফেসর ড. শিবেন্দ্র শেখর শিকদার, প্রফেসর ড. পল্লব কুমার চৌধুরী, রেজিস্টার প্রকৌশলী আনিসুর রহমান ভুইয়া, প্রধান প্রকৌশলী এবি এম মামুনুর রশীদ ।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা খুলনা জেলা শাখার সাধারণ সম্পাদক হীরামনি শাহীতাজের সভাপতিত্ত্বে আরো উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার খান জাহান আলী থানা শাখার সভাপতি শেখ ইসলামুল হক, সাধারণ সম্পাদক রুবায়েত ঢালী, খুলনা মহানগর শাখার সহ সভাপতি শেখ জামাল হোসেন প্রমুখ।

কালীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাইয়ের প্রাথমিক কাজ সম্পন্ন
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা যাচাই বাছাই কমিটি কর্তৃক ”ক” শ্রেনীর প্রতিবেদনের পূণঃ যাচাই বাছাইয়ের জন্য কার্যক্রম সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে বুধবার সকাল থেকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কাগজপত্র যাচাই বাছাইয়ের কাজ করেন মুক্তিযোদ্ধা পূণঃ বাছাই কমিটির সদস্য সচিব কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু। উক্ত কার্যক্রমে আরও অংশগ্রহন করেন উপজেলা যাচাই বাছাই কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন, সদস্য উপজেলা সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন ও মুক্তিযোদ্ধা সুবল কুমার দাস।
যাচাই বাছাই কমিটির সদস্য সচিব ইউএনও সাদিয়া জেরিন জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের প্রেরিত পত্রে কালীগঞ্জ পৌরসভাসহ উপজেলার ১১ টি ইউনিয়নের ”ক” প্রতিবেদনের ৯৬ জন মুক্তিযোদ্ধার কাগজপত্র পূণঃ বাছাইয়ের নির্দেশনা আসে। এরই আলোকে বুধবার সাবেক কমান্ডার ও মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে তাদের কাগজপত্র যাচাই বাছাই কার্যক্রম চালানো হয়েছে। পরবর্তীতে চুড়ান্ত যাচাই শেষে কাগজপত্র ঢাকাতে প্রেরন করা হলে চুড়ান্ত তালিকাভুক্ত হবে।

শ্যামনগরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন
মোঃ আছাদুজ্জামান লিটন, শ্যামনগর
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেষ্ঠ্যকন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে কেক কাটা ও তার দীর্ঘায়ু কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১১ টায় শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে এমপি জগলুল হায়দারের বাসভবনে উহা অনুষ্ঠিত হয়। শ্যামনগর সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব জি এম আকবর কবীরের সভাপতিত্বে কেক কাটেন ও সংক্ষিপ্ত বক্তব্যে রাখেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস এম জগলুল হায়দার। এ সময় উপস্থিত ছিলেন, শ্যামনগর সদর ইউপি সদস্য মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গাজী একরামুল হক লায়েছ, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ সুজন, মারুফ হোসেন (মিলন), যুবলীগ নেতা মোস্তাফিজুর রহমান সুমন, এস এম ফেরদৌস হায়দার, শ্যামনগর সদর ইউনিয়ন যুবলীগ সভাপতি হাসানুজ্জামান হাসান, ঈশ্বরীপুর উইনিয়ন যুবলীগ সভাপতি জি এম শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক এস এম আবু মুছা সহ আওয়ামীলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে প্রধানমন্ত্রীর শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া প্রার্থনা করা হয়।

ঝিনাইদহে দু’দিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু
ঝিনাইদহ প্রতিনিধি ॥
‘তথ্য প্রযুক্তির যুগে জনগণের তথ্য অধিকার নিশ্চিত হোক’ এ শ্লোগানকে সামনে রেখে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে ঝিনাইদহে দুইদিন ব্যাপী তথ্য অধিকার মেলা শুরু হয়েছে। ঝিনাইদহ জেলা প্রশাসন ও নাগরিক সচেতন কমিটি সনাকের আয়োজনে বুধবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম রেজা।
উদ্বোধন শেষে পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আবার একই স্থানে এসে শেষ হয়। এরপর পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সচেতন নাগরিক কমিটি(সনাক) এর সভাপতি সায়েদুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সেলিম রেজা। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, জেলা তথ্য কর্মকর্তা আবু বকর সিদ্দিক, সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল লতিফ সেখ, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। এ ছাড়া উপস্থিত ছিলেন টিআইবি’র ঝিনাইদহ এরিয়া ম্যনেজার বখতিয়ার হোসেন ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সনাকের সহ-সভাপতি জ্যেষ্ঠ সাংবাদিক এম সাইফুল মাবুদ। সঞ্চালনা করেন সাবেক উপাধ্যক্ষ এন এম শাহজালাল। আলোচনা সভায় বক্তারা, তথ্যের অবাধ প্রবাহের নিশ্চিত করতে তথ্য অধিকার আইন পুরোপুরি বাস্তবায়ন করার আহ্বান জানান। আলোচনা সভা শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করা হয়। দুই দিন ব্যাপী এ তথ্য মেলায় সরকারি বিভিন্ন দপ্তরের ২৯টি স্টল প্রদর্শন করেছে।

বনিকপাড়ায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার বড় আয়োজন
স্টাফ রিপোটার,বাগেরহাট
হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় উৎসব দূর্গাপূজা ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রস্তুতি। প্রতিমা তৈরি শেষে মন্ডপে মন্ডপে চলছে সাজসজ্জার কাজ। শেষ মুহুর্তের কাজে ব্যস্ত সময় পাড় করছেন কারিগর ও আয়োজকরা। বাগেরহাটও ব্যতিক্রম নয়, জেলায় এবার ৬৬৩টি মন্ডপে দূর্গা পূজার আয়োজন করা হয়েছে। এর মধ্যে সব থেকে বেশি ১৬৮টি মন্ডপে পূজা হবে চিতলমারী উপজেলায় এছাড়া বাগেরহাট সদর উপজেলায় ১১৬টি, মোল্লাহাটে ৮৪টি, মোরেলগঞ্জে ৭৭টি, ফকিরহাটে ৬৮টি, কচুয়ায় ৪৪, রামপালে ৪১, মোংলায় ৩৭ এবং শরণখোলায় ২৮টি মন্ডপে দূর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবারের দূর্গা পূজায় ১৫১ প্রতিমা নিয়ে জেলার সব থেকে বড় আয়োজন হচ্ছে সদর উপজেলার চুলকাঠি বনিকপাড়া মন্ডপে। বনিকপাড়ার এই মন্ডপ ঘীরে উৎসাহ উদ্দিপনা বিরাজ করছে স্থানীয়দের মাঝে।
বুধবার (২৮ সেপ্টম্বর) বিকেলে বনিকপাড়া মন্ডপে গিয়ে দেখা যায়, মন্ডপের বাইরের গেট ও সাজসজ্জার কাজ করছেন শ্রমিকরা। মূল মন্ডপের ভিতরে প্রবেশ করতেই দুই পাশে বিভিন্ন নামের দেব-দেবীর প্রতিমার সারি। সর্বশেষ মূল মন্ডপে রয়েছে মা দূর্গা ও তারসহযোগী দেবীদের প্রতিমা। দুই মাস ধরে ৪ জন কারিগর রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী অবলম্বনে প্রতিমা তৈরী করেছে ১৫১ টি প্রতিমা। কারিগর তাদের নিপূণ হাতে প্রতিমা ফুটিয়ে তুলেছেন ভক্ত ও দর্শনার্থীদের জন্য। মূল পূজা শুরু না হলেও, এখনই বিভিন্ন স্থান থেকে জেলার সব থেকে বড় এই আয়োজন দেখতে দর্শনার্থীরা আসছেন।
খুলনা বিএল কলেজের মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ডলি দত্ত বলেন, এত বড় আয়োজন আমরা আগে কখনও দেখিনি। খুব ভাল লাগছে আমাদের।
দেবী দত্ত নামের স্থানীয় এক গৃহবধু বলেন, শুধু হিন্দু সম্প্রদায় নয়, মুসলিমরাও আসছেন এই প্রতিমা দেখতে। স্থানীয় সবাই এক সাথে মিলে আমরা এই উৎসব উদযাপন করি।এবার ১৫১টি প্রতিমার কথা শুনে দূরদুরান্ত থেকে অনেকে খোজ নিচ্ছেন আসার জন্য।
রবিউল ইসলাম বলেন, এতবড় আয়োজন এখানে আগে কখনও হয়নি। আসাকরি অনেক লোক আসবে, আমরা বেশ আনন্দিত জাকজমক আয়োজন দেখে।
প্রতিমার তৈরির কারিগর গনেশ সরকার বলেন, ১৫১টি প্রতিমার মাধ্যমে আমরা রামায়ণ ও মহাভারতের চারযুগের দেবদেবীর নানা কাহিনী ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। আশাকরি দর্শনার্থী ও ভক্তদের ভাল লাগবে।
বনিকপাড়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি দিপংকর কুমার সাধু বলেন, করোনার কারণে দুই বছর দূর্গা পূজায় আমরা ঠিকঠাক আয়োজন করতে পারিনি। এবার মনের মত আয়োজন করেছি। জেলার মধ্যে এটাই বড় আয়োজন। আমাদের সবধরনের প্রস্তুতি শেষ, আশাকরি অনেক লোকজনের সমাগম হবে।
এদিকে সনাতন ধর্মালম্বীরা যাতে নিরাপদ ও নির্ভিঘ্নে দূর্গা পূজা উদযাপন করতে পারে সেজন্য কাজ করছে জেলা পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিটি মন্ডপে আনসার সদস্যদের পাশাপাশি পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করবেন। এর পাশাপশি মন্ডপ কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবকও থাকার কথা রয়েছে। তবে প্রতিটি মন্ডপে সিসি ক্যামেরা থাকার কথা থাকলেও বেশিরভাগ মন্ডপে সিসি ক্যামেরা নেই।
বাগেরহাটের পুলিশ সুপার কেএম আরিফুল হক বলেন, প্রতিমা তৈরি থেকে শুরু করে বিসর্জন প্রদান অর্থ্যাৎ দশমী পর্যন্ত আমরা নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। আশাকরি সবাই মিলে উৎসব মুখর পরিবেশে দূর্গাপূজা উদযাপন করতে পারব।
১ অক্টোবর মহালয়ার মধ্যে দিয়ে শারদীয় দূর্গোৎসব শুরু হবে। বুধবার (৫ সেপ্টেম্বর) দশমী ও বিসর্জনের মধ্য দিয়ে এবারের দূর্গা মহোৎসব শেষ হওয়ার কথা রয়েছে।

বাগেরহাটে বেড়াতে এসে বন্ধুর ঘের দখলের চেষ্টা
স্টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটে বেড়াতে এসে বন্ধুর ঘের দখল করার চেষ্টার অভিযোগ উঠেছে ইমাম সোহাগ নামের এক ব্যক্তির বিরুদ্ধে। ঘের দখলে নিতে ভাড়াটিয়া লোক দিয়ে ব্যবসায়ীকে মারধরসহ নানাভাবে হয়রানির করে চলছে। বুধবার (২৮ সেপ্টম্বর) দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে ঘের মালিক মোঃ এনামুল কবির এসব অভিযোগ করেছেন। এসময় ইমাম সোহাগের মাধ্যমে প্রতারিত আজমিরা বেগম নামের এক ব্যবসায়ী এবং এনামুল কবিরের ভাই মোঃ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। অভিযুক্ত ইমাম সোহাগ বাগেরহাট শহরের দেওয়াল বাটি এলাকার বাসিন্দা।দীর্ঘদিন ধরে সে ঢাকায় বসবাস করেন।

ক্ষতিগ্রস্থ মোঃ এনামুল কবির অভিযোগ করে বলেন, ২০০৯ সাল থেকে আমি বাগেরহাট সদর উপজেলার রাধাভল্বব এলাকায় ২৫ বিঘা আয়তনের ঘের করি। ২০২০ সালের প্রথম দিকে পূর্ব পরিচিত দেয়ালবাড়ি এলাকার ইমাম সোহাগ একদিন আমার ঘেরে আসেন। নিজেকে সুপ্রিম কোর্টের অতিরিক্ত এ্যাটার্নী জেনারেলের পিএ পরিচয় দিয়ে বিভিন্ন সময় নানা কথা বলতেন। ঢাকায় থাকলেও, সে মাঝে মাঝে বাগেরহাটে আসত। বাগেরহাটে আসলেই সোহাগ আমার ঘেরে যেত। ২০২১ সালের মাঝামাঝি সময় সোহাগ ঘেরের পার্টনার থাকার জন্য প্রস্তাব দেয়। রাজি না হলে, সে বিভিন্ন ধরণের চাপ প্রয়োগ করতে থাকে। এক পর্যায়ে আমার ২৫ বিঘা জমির মধ্য থেকে মাত্র ২ বিঘা জমির মালিকদের ভুল বুঝিয়ে হারির টাকা দেয়। ওই মালিকদের কাছ থেকে একটি লিখিতও নেয় সোহাগ।

এনামুল কবির সংবাদ সম্মেলনে আরও উল্লেখ করেন, চলতি বছরের জানুয়ারি মাস থেকে সে আমার পুরো ঘের দখলের চেষ্টা করে। দখলে যাওয়ার জন্য জোরপূর্বক ঘেরের মাছ ধরে নেওয়াসহ লোকদিয়ে আমার উপর হামলাও করিয়েছে। সোহাগের ভাড়াটিয়া মাস্তান কাড়াপাড়া ইউনিয়নের মেজবাহ ও পঞ্চমালা এলাকার জসিমকে দিয়ে আমাকে মারধর করায়। এ ঘটনায় বাগেরহাট মডেল থানায় এবং বাগেরহাট আদালতে একাধিক মামলা দেওয়া রয়েছে সোহাগের নামে। এসবের পরও তার হাত থেকে আমি রক্ষা পাইনি। ২০ সেপ্টেম্বর তারিখ ভাড়াটিয়া মাস্তান দিয়ে সে আমার ঘেরের গই ঘর ভেঙ্গে ফেলে, ঘেরের মাছ ও গই ঘরের মূল্যবান মাছ লুট করে নিয়ে যায়। বর্তমানে তার ভাড়াটিয়া মাস্তানদের ভয়ে আমি ঘেরে যেতে পারছিনা। এই ঘের ছাড়া আমার আয়ের কোন পথ নেই, এই ঘের করতে না পারলে আমার বউ-বাচ্চা নিয়ে না খেয়ে মরতে হবে বলে কান্নায় ভেঙ্গে পড়েন এই ব্যবসায়ী।

সোহাগের প্রতারণার শিকার সংবাদ সম্মেলনে ব্যবসায়ী আজমিরা বেগম বলেন, মায়ের অসুস্থতা, একটি মামলার জামিন ও ভাইয়ের বিয়ের কথা বলে সোহাগ আমার কাছ থেকে অন্তত ৪ লাখ ৫০ হাজার টাকা নিয়েছে। জনি নামের এক গাড়ি চালককে দিয়ে সোহাগ আমার প্রাইভেট কারও চুরি করিয়ে ছিল। পরে থানা পুলিশ চেষ্টা করে আমার গাড়ি উদ্ধার করে দেয়।

আজমিরা আরও বলেন, সুপ্রিম কোর্টে চাকুরির সুবাদে সোহাগ অনেকের সাথেই প্রতারণা করেছে। বাগেরহাটের অন্তত অর্ধশতাধিক মানুষের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে। যুবলীগ নেতা আবু তাহেরের কাছ থেকে মামলা সংক্রান্ত বিষয়ে ৮০ হাজার টাকা নিয়েছে। যেকোন মূল্যে আমি সোহাগের কাছ থেকে টাকা ফেরত চাই।

অর্থ নেওয়ার বিষয়ে অস্বীকার করে ইমাম সোহাগ সাংবাদিকদের বলেন, এনামুল কবির যেসব অভিযোগ করেছে সব মিথ্যা ও বানোয়াট। কবিরকে অনেক টাকা দিয়েছি , সে আমার পাওনা টাকা দেয়নি। আমি লোকজনের কাছ থেকে জমি ইজারা নিয়ে ঘের করছি। আমার ঘের দখলের চেষ্টা করছে কবির। ঘেরের জমির বিষয়ে আদালত নিষেধাজ্ঞা দিয়েছে।

নগরীতে গরু চুরিসহ এশাধীক মামলার আসামী মানিক কারাগারে
স্টাফ রিপোর্টার
গরু চুরি মামলায় আল ইমরান হোসেন মানিক ওরফে কসাই মানিক (৩৭) কারাগারে প্রেরণ করেছে আদালত। বুধবার সে লবণচরা আমলী আদালতে হাজির হয়ে জামিন প্রার্থনা করলে শুনানী শেষে আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। এ মামলাটি লবণচরা থানায় দায়ের করা হয়। যার নং-১০(১০) ১৯, ধারা-৪৫৭/৩৮০/৪১১দঃবিঃ। তদন্ত শেষে পিবিআই’র পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম পাঁচজনকে আসামী করে চার্জশীট দাখিল করে। যার নং-৫, তাং-২৫/০১/২১ইং। চার্জশীটভুক্ত অন্যান্য আসামীরা হলো-বাবুল শেখ(৫১), শামীম শেখ(২৬), বাবলু (৪৫), শরিফুল ইসলাম লিটু শেখ(২৭)। কসাই মানিক এ চার্জশীটে ৪নং আসামী। সে নগরীর রেলওয়ে বস্তি এলাকায় বসবাস করে। গত ২০১৯ সালের ১৬ অক্টোবর আসামীরা বাদীর লবণচরা থানাধীন নারকেল বাড়িয়া খামার থেকে চারটি গরু চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় লবণচরা থানায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী আরজেন আলী জানান, আসামী আল ইমরান হোসেন মানিক ওরফে কসাই মানিক তার নিজ গরু চুরি মামলার চার্জশীটভুক্ত আসামী। সে দীর্ঘ দিন পলাতক ছিলো। গত ১৯ সেপ্টেম্বর সে আদালতে আত্নসমাপর্ণ করে জামিনের আবেদন করে। আদালত তার জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এছাড়া তার বিরুদ্ধে হত্যার চেষ্টা ও প্রতারণা মামলাসহ একাধিক মামলা রয়েছে। সে সোনাডাঙ্গা থানার মামলা নং-১২৭/১৬, তাং-২/৮/১৬ এবং ধারা-২১১ দঃবিঃ। যার জিআর নং-৯২৮/১৬ নং মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে ছয় মাসের কারাদন্ড দেন। সে ছয় মাস কারাভোগ করে বের হয়ে এসব চুরি দস্যুতার চক্রের সাথে যোগ দিয়েছে। এছাড়া তার বিরুদ্ধে নগরীর হেলাতলা মোড়ে দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনায় জনৈক সাইফুল ইসলাম বাদী হয়ে মামলা দায়ের করেন। যার নং-২৪৮/১৭।

নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলণ: এলাকা থেকে বিতাড়িত হয়েও থামেনি কুকীর্তি!
স্টাফ রির্পোটার অভয়নগর (যশোর)
যশোর সদর উপজেলার ঘুণির শাখারিপাড়ার বহুলালোচিত মোছাঃ আছমা আক্তারের (৩৬) হাত থেকে রেহাই পেতে দ্বারে দ্বারে ঘুরছে মনিরুল ইসলাম নামের এক অসহায় যুবক। ওই নারীর মাদক ব্যবসা ও সেবন এবং এলাকায় আপত্তিকর কাজে বাঁধা দেয়ায় মিথ্যা মামলার ঘানি টানছে সে। সেই সাথে একের পর হচ্ছে ষড়যন্ত্রের শিকার হচ্ছেন। নিজের ছোট ভাইয়ের স্ত্রীকে বর্বোচিত নির্যাতন করে দিনের পর দিন ভাতের পরিবর্তের পশু খাদ্য খাইয়ে এবং এসিডে মুখ ঝলসে দিয়ে অসংখ্যবার পত্রিকার শিরোণাম হওয়া মামলাবাজ আছমার হাত থেকে রক্ষা পেতে নওয়াপাড়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন মণিরুল ইসলাম মনির। তিনি দাবি করেন, অপকর্মের প্রতিবাদ করায় ওই নারী তাকে স্বামী দাবি করে আদালতে মিথ্যা মামলা করে হয়রানী করে আসছে।
গতকাল বুধবার দুপুরে নওয়াপাড়া প্রেসক্লাবে একজনাকীর্ণ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মনিরুল ইসলাম বলেন, যশোর সদর উপজেলার ঘুনি গ্রামের আছমা আক্তার এলাকায় বেপরোয়া চলাফেরা করতেন। একটার পর একটা বিয়ে করে অর্থ আদায়ের একাধিক অভিযোগ রয়েছে। এছাড়া মাদক সেবনের ফলে উচ্ছৃঙ্খল জীবন যাপন করতেন। এমনকি সে নিজের আপন চাচাতো বোনকে দেবরের সাথে বিয়ে দিয়ে চরম নির্যাতন করেন। তাকে দিনের পর দিন ভাতের পরিবর্তে পশু খাদ্য খেতে দেন। এবং এসিডে মুখ ঝলসে দেন। এসকল বিষয়ে এলাবাসীকে সাথে নিয়ে আছমার বিরুদ্ধে প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে তাকে স্বামী দাবি করে আদালতে মামলা দায়ের করে। তাতেও ক্ষান্ত না হয়ে ডাকাতি ও ধর্ষণ মামলাও দায়ের করে। যে মামলায় তাকে জেলেও যেতে হয়। এসকল ঘটনায় এলাকাবাসী প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ করে আছমাকে এলাকা ছাড়া করে। পরবর্তীতে যশোর আদালত সংলগ্ন এলাকায় ভাড়া বাসায় থেকেও সে একের পর এক ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মিথ্যা মামলার ঘানি টানতে টানতে এবং নানা ষড়যন্ত্রের মুখে পড়ে আজ তিনি নিঃস্ব দাবি করে লিখিত বক্তব্যে আরও বলেন, বর্তমানে স্ত্রী সন্তান নিয়ে অভয়নগরের নওয়াপাড়ায় একটি ভাড়া বাসায় দিনমজুরি করে কোনরকম জীবন যাপন করছেন। তিনি মামলাবাজ ভয়ংকর এ নারীর হাত থেকে পরিত্রাণ চেয়ে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের সরাসরি হস্তক্ষেপ কামনা করেছেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত তার স্ত্রী জাহানারা বেগম বলেন, আমি এক যুগেরও বেশি সময় আমার স্বামীর সাথে সংসার করছি। তার চরিত্রে আজ পর্যন্ত খারাপ কিছু দেখিনি। একের পর এক বিয়ে করে অর্থ হাতানো ভয়ংকর ওই নারীর রোষানলে পড়ে আমাদের জীবন বিপন্ন করে তুলেছে। এসময় আরও উপস্থিত ছিলেন মোঃ মনিরুল ইসলাম মনিরের ছোট ভাই মোঃ অন্তর আহমেদ, প্রতিবেশী মোঃ নাজিম উদ্দিন, মোঃ জামাল হোসেন ও তার শাশুড়ি তাহমিনা খাতুন।
এ ব্যাপারে আছমা বেগমের সাথে কথা বললে তিনি সকল অভিযোগ অস্বীকার করে বলেন, মনিরুল ইসলাম নামের ওই যুবক তাকে বিয়ে করেছে। এবং সে তার কাছ থেকে অনেক টাকা হাতিয়ে নিয়েছে। যার সকল তথ্য প্রমাণ তার কাছে আছে।

দিঘলিয়া উপজেলার ৬০ টি মন্দিরের প্রতিমা তৈরিতে ব্যাস্ত কারিগররা
দিঘলিয়া প্রতিনিধিঃ
দিঘলিয়া উপজেলাধীন ৬০ টি মন্দিরে সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব পালনে প্রতিমা তৈরিতে ব্যাস্ত কারিগররা। উপজেলার বিভিন্ন স্থানে সরজমিনে গিয়ে দেখা যায়, এবছর দিঘলিয়া উপজেলা জুড়ে মোট ৬০ টি মন্দিরে শারদীয় দুর্গোৎসব এর আয়োজন করা হয়। প্রত্যেকটি মন্দিরে প্রতিমা তৈরির কাজে ব্যাস্ত কসরিগররা। যারা প্রতিমা তৈরির কাজ করেন (ভাস্কর বা পাল মহাশয়) তাদের কাছ থেকে জানা যায়,খড় কুটা আর কাদামাটি দিয়ে প্রতিমার কাজ প্রায় শেষ এখন শুকিয়ে গেলে শুধুমাত্র রং এর আচড় দিলেই প্রতিমা তৈরির কাজ শেষ হবে। এরপর সাজসজ্জা আর পুজারীর নিয়ম অনুযায়ী পহেলা অক্টোবরে মা দুর্গার ধরাধামে আবির্ভাব ঘটবে বলে জানান, এছাড়াও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলে জানা যায় এবছরের শারদীয় দুর্গোৎসব ঘিরে প্রত্যেকটি মন্দিরে চলছে প্রতিমা তৈরির মহোৎসব, কোন মন্দিরের প্রতিমা কত সুন্দর হবে, এটা নিয়েই চলছে প্রতিযোগিতা, আর আলোচনার ঝড়। ইতিমধ্যে কাদা মাটির আদলে প্রতিমা তৈরি হয়েছে, বাকী শুধু রং এর আচড়, তারা আরো বলেন সনাতন ধর্মাবলম্বীদের সবথেকে বড় উৎসব, শারদীয় দুর্গোৎসব এই উৎসবকে ঘিরে সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বইছে আনন্দের ঘনঘটা, সরকারী সহায়তা আর প্রশাসনের সহযোগিতা পেলে এবছরের শারদীয় দুর্গোৎসব বেশ ভালো হবে বলে জানান, জানা যায় পহেলা অক্টোবর থেকে ষষ্টীপুজার মধ্যো দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব, ইতিমধ্যে উপজেলার প্রত্যেকটি মন্দিরের তালিকা প্রশাসন মহলে জমা পড়েছে এবং প্রশাসনের সর্বদা তদারকি থাকবে দুর্গা উৎসবের মন্দিরগুলোতে এমনটি জানা যায়।

মোংলায় কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে ভাইজিকে ধর্ষণ চেষ্টা
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় শিশু শ্রেণীতে পড়ুয়া ভাইজিকে ধর্ষণ চেষ্টার অভিযোগে চাচার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়েছে। কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ঘরে ডেকে নিয়ে সোমবারের ধর্ষণের চেষ্টার ঘটনায় শিশুটির মা বুধবার রাতে থানায় এ অভিযোগ দায়ের করেছেন।

মোংলা থানায় দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে জানা গেছে, উপজেলার মিঠাখালী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের গোয়ালেরমেঠ এলাকার বাসিন্দা কাদের খা (৫৫) তার আপন চাচাতো ভাইর শিশু কন্যাকে কলা খাওয়ানোর প্রলোভন দেখিয়ে তার ঘরে ডেকে নেয়। সোমবার বেলা ১১টার দিকে শিশুটিকে একটি কলা দিয়ে ঘরে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণের চেষ্টা করেন চাচা কাদের। তখন শিশুর মা তাকে বাড়ীতে না দেখে ডাকতে শুরু করলে মুখে গামছা বাঁধা ও পরনের কাপড়হীন অবস্থায় তার ভাসুর ও শিশুটি চাচা কাদেরের ঘর থেকে বেরিয়ে আসে ওই শিশু। মেয়ের ওই অবস্থা দেখে মা ডাক চিৎকার শুরু করলে কাদের ঘর থেকে দ্রুত বেরিয়ে পালিয়ে যায়। শিশুটির ঘরের পাশেই চাচার ঘর। এরপর বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য লোকজনেরা জানার পর কাদেরকে মসজিদের মোয়াজ্জেম চাকুরি থেকে অব্যাহতি দেন। কাদের স্থানীয় মসজিদের মোয়াজ্জেমের চাকুরির পাশাপাশি দিনমজুরের কাজ করতেন। এ ঘটনার পর কাদের গা ঢাকা দিয়েছেন বলে জানিয়েছেন এলাকাবাসী ও শিশুটির পরিবার। স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে কোন সুবিচার না পেয়ে এ ঘটনায় বুধবার রাত সাড়ে ৮টার দিকে শিশুটির চাচা ও ভাসুর কাদেরের বিরুদ্ধে থানায় ধর্ষণ চেষ্টার অভিযোগ দায়ের করেছেন শিশুর মা।
শিশুটির পিতাও দিনমজুরের কাজ করেন। তার দুই সন্তানের মধ্যে এ মেয়েটি বড়। মেয়েটি গোয়ালেরমেঠ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীতে পড়ে।

শিশুর পিতা বলেন, কাদের সম্পর্কে আমার আপন চাচাতো ভাই। সে আমার মেয়ের সাথে যে কাজ করেছে তার উপযুক্ত বিচার চাই। এর আগেও গত বছর একই এলাকার তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন এই কাদের। এছাড়া এমন কুস্বভাবের কারণে ১০/১২ বছর আগে তার স্ত্রীও তাকে ছেড়ে অন্যত্র চলেও গেছেন। তারপরও তার কুকর্ম থেমে নেই।

শিশুটির মা বলেন, আমার ছোট্ট মেয়েটাকে কলা খাওয়ার লোভ দেখিয়ে আমার চাচাতো ভাসুর কাদের খা ধর্ষণের চেষ্টা করেছেন। এ জঘন্য ঘটনার জন্য আমি থানা পুলিশের কাছে তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানাই।
মোংলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম বলেন, গোয়ালেরমেঠ এলাকার একটি শিশুকে তার চাচার বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ পেয়েছি। আমরা তাকে আটকের জন্য তৎপরতা শুরু করেছি। তাকে দ্রুত সময়ের মধ্যে আটক করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিনে কয়রায় এমপি বাবুর উদ্যোগে দোয়া মাহফিল ও খাবার বিতরণ

কয়রা (খুলনা) প্রতিনিধি
শুভ শুভ শুভদিন শেখ হাসিনার জন্মদিন। এ শ্লোগানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করেছেন কয়রা উপজেলা ছাত্রলীগ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন উপলক্ষে খুলনা-৬ সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবুর উদ্যোগে ও নিজস্ব অর্থায়নে কয়রায় তার নিজ বাড়িতে দিন ব্যাপী কর্মসূচির পালনের অংশ হিসাবে ৭৬ টি কুরআন খতম, ৭৬ টি বৃক্ষরোপন, অসহায়, দুস্থদেও মাঝে খাবার ও বস্ত্র বিতরন, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে দিনব্যাপী কয়রা সদরে এমপি বাবুর নিজস্ব বাস ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয় । এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট নিহতদের রুহের মাগফিরাত কামনা করা হয়। একই সঙ্গে প্রধানমন্ত্র¿ী শেখ হাসিনাসহ তার পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করা হয়। অপরদিকে এমপি বাবুর সার্বিক সহযোগীতায় কয়রা উপজেলা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম টিংকু ও সাধারণ সম্পাদক আমিনুল হক বাদলের নেতৃত্বে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি অংশ হিসাবে ৭৬ টি বৃক্ষ রোপন, পথশিশু ও দুস্থদের মাঝে খাদ্য বিরতন, দোয়া ও আলোচনা সভা আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ও যুবলীগ নেতা জিএম আব্দুল্লাহ আল মামুন লাভলু, সহ ওয়ার্ড, ইউনিয়ন ও উপজেলার শতশত ছাত্রলীগ নেতাকর্মী। আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালী জাতির জীবনে এক স্মরণীয় দিন আজ। ১৯৪৭ সালের এই দিনে জন্মগ্রহন করেন বাঙালির আস্থার সোনালী দিগন্ত, স্বপ্নময় অর্জনের কান্ডারী শেখ হাসিনা। বাঙালির সাহসের সোনালী দিগন্ত উন্মোচন করে দিয়েছেন শেখ হাসিনা। যত ষড়যন্ত্র হোক না কেন জাতির জনকের কন্যা তার পিতার আদর্শ ও বাংলার মানুষের উন্নয়ন অগ্রগতিতে পিছপা হবে না।

বঙ্গবন্ধুর আদর্শ মেনে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুর্নীতিমুক্ত দেশ গড়তে হবে : উপাচার্য
খবর বিজ্ঞপ্তি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০.৩০ মিনিটে খুলনা বিশ্ববিদ্যালয়ের মাইকেল মধুসূদন দত্ত অতিথি ভবনের সামনে নাগলিঙ্গম গাছের চারা রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। বৃক্ষরোপণের পর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন ৭৫-এর ১৫ আগস্টের নারকীয় হত্যাকাণ্ডের পর তা মুখ থুবড়ে পড়ে। যার কারণে আমরা স্বাধীনতা পেলেও অর্থনৈতিক মুক্তি পাইনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১৯৮১ সালে দেশে প্রত্যাবর্তনের পর থেকে অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণে সামনে থেকে নেতৃত্ব দিয়ে চলেছেন। যার প্রেক্ষিতে তাঁকে বহুবার হত্যার চেষ্টা করা হয়েছে। জীবনের ওপর বারবার ঝুঁকি আসলেও তিনি থেমে থাকেননি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর আদর্শ মেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ক্ষুধা, দারিদ্র্য এবং দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। ২০৪১ সালের উন্নত বাংলাদেশ গড়ার যে অভিলক্ষ্য আমাদের সামনে রয়েছে তাতে সামিল হতে হবে। এজন্য যে যেখানে আছি, সেখান থেকে দুর্নীতিকে না বলতে হবে। নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করলে অচিরেই ক্ষুধা, দারিদ্র্য ও দুর্নীতিমুক্ত দেশ গড়ে তোলা সম্ভব হবে।
উপাচার্য বলেন, মহান আল্লাহর কাছে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘজীবন কামনা করি, যাতে তিনি দেশ ও জাতির কল্যাণে আরও সেবা করতে পারেন এবং দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে পারেন।
এসময় আরও বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার অমিত রায় চৌধুরী। সূচনা বক্তব্য রাখেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্কুলের ডিনবৃন্দ, ছাত্র বিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন।
এছাড়াও দিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং মন্দিরে প্রার্থনা।

খুবিতে দু’দিনব্যাপী সিএসই ফেস্ট-২০২২ উদ্বোধন
খবর বিজ্ঞপ্তি
খুলনা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) ডিসিপ্লিনের উদ্যোগে দু’দিনব্যাপী ‘কেইউ সিএসই ফেস্ট-২০২২’ শুরু হয়েছে। ২৮ সেপ্টেম্বর (বুধবার) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।
এসময় তিনি বলেন, একটি দেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তুলতে সবার আগে প্রয়োজন শিক্ষা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে ইতোমধ্যে শিক্ষা ও প্রযুক্তি খাতে অনেক উন্নতি লাভ করেছে। আশা করি তাঁর নেতৃত্বেই ২০৪১ সালের মধ্যে দেশ উন্নত-সমৃদ্ধ দেশে পরিণত হবে। তিনি আরও বলেন, বিখ্যাত দার্শনিক এরিস্টটল জ্ঞান অর্জনের ক্ষেত্রে ৪টি দিকের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো- লেখাপড়া, অঙ্কন, ব্যায়াম এবং সঙ্গীত।
উপাচার্য বলেন, বিশ্বে এখন অন্যরকম যুদ্ধ শুরু হয়েছে। তাহলো- প্রযুক্তির যুদ্ধ। যে দেশ যতো বেশি প্রযুক্তিতে এগিয়ে, সে দেশ ততো বেশি উন্নত, সমৃদ্ধ ও শক্তিশালী। তিনি বলেন, দুই বছর আগে আমরা কখনো ভাবিনি অনলাইনে ক্লাস এবং পরীক্ষা নেওয়া নেওয়া যায়। কিন্তু করোনাকালে প্রযুক্তির বদৌলতে আমরা তা পেরেছি। একটি ভালো আইডিয়া সমস্ত পৃথিবীকে বদলে দিতে পারে। একজন ছাত্রের থিসিসের গবেষণা থেকেই স্কাইপি আবিষ্কার হয়। এটাই হলো আইডিয়ার শক্তি। শুধু সিএসই ডিসিপ্লিন নয়, খুলনা বিশ্ববিদ্যালয়ের সকল ডিসিপ্লিনের ছাত্র-ছাত্রীরা নিত্যনতুন আইডিয়ার নিয়ে এগিয়ে আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী এবং বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. আফরোজা পারভীন। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধান (চলতি দায়িত্ব) প্রফেসর ড. অনুপম কুমার বৈরাগী। স্বাগত বক্তব্য রাখেন সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক প্রফেসর ড. রামেশ্বর দেবনাথ।
এসময় বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। পরে দিনব্যাপী কয়েকটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল এ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হবে।

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে
খুবিতে সচেতনতা বৃদ্ধিমূলক সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের আয়োজনে ২৮ সেপ্টেম্বর (বুধবার) বিকাল ৩টায় সচেতনতা বৃদ্ধিমূলক এক আলোচনা সভা শহিদ তাজউদ্দীন আহমদ ভবনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএর টিম লিডার ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস।
তিনি বলেন, তথ্য প্রাপ্তি মানুষের মৌলিক অধিকার। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বিশ্ববিদ্যালয়ে তথ্য সেবা প্রদান আমাদের অন্যতম দায়িত্ব। তবে ব্যক্তি, প্রতিষ্ঠান এবং রাষ্ট্রীয় কোনো ক্ষতি বা ভাবমূর্তি নষ্ট হয় এ ধরনের তথ্য দেওয়ার ক্ষেত্রে অনেক বেশি সতর্ক হতে হবে। তথ্য অধিকার আইনের সংশ্লিষ্ট ধারা প্রতিপালন করেই এসব ক্ষেত্রে তথ্য দিতে হবে।
তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন এর নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ে সর্বক্ষেত্রে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিতরণের লক্ষ্যে কাজ চলছে। কেননা উন্নত দেশ গড়ার নেপথ্যে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ও এপিএর তথ্য অধিকার বিষয়ক ফোকালপয়েন্ট এস এম আতিয়ার রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আলোচক হিসেবে বক্তব্য রাখেন আইসিটি সেলের পরিচালক ও এপিএর ইনোভেশন বিষয়ক ফোকালপয়েন্ট প্রফেসর ড. কাজী মাসুদুল আলম। স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের এপিএর ফোকাল পয়েন্ট, উপ-রেজিস্ট্রার এস এম আবু নাসের ফারুক। সভা সঞ্চালনা করেন এপিএর সদস্য উপ-রেজিস্ট্রার মো. আব্দুল্লাহ আল মামুন।
সভায় বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিভিন্ন বিভাগের প্রধান, শাখা প্রধান, প্রতিনিধি, এপিএর বিভিন্ন কমিটির ফোকালপয়েন্ট, বিকল্প ফোকালপয়েন্ট ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন

মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে নানা আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উদযাপন করা হয়েছে। দিনটি পালন উপলক্ষে বুধবার সকাল সাড়ে ১০টায় পৌরসভা এলাকার ডুমুরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের মাঝে গাছের চারা বিতরণ ও মা সমাবেশ অনুষ্ঠিত হয়। নড়াইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হুমায়ুন কবীর, সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান, স্কুলের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন বিশ্বাস প্রমূখ। দিনটি পালন উপলক্ষে জেলা শিশু একাডেমী আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ফকরুল হাসান। জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ ওয়ালিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৌসুমী রানী মজুমদার, জাতীয় মহিলা সংস্থা নড়াইলের চেয়ারম্যান সালমা রহমান কবিতা। এছাড়া দুপুর দেড়টায় নড়াইল পৌরসভার আয়োজনে কেক কাটা হয়। কেক কাটা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট বিকাশ চন্দ্র দাস, পৌরসভার সচিব মোঃ ওহাবুল আলম, পৌরসভার প্যানেল মেয়র কাজী জহিরুল হক, মোঃ রেজাউল বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ নাইম ভূঁইয়া, সাধারন সম্পাদক স্বপ্নীল শিকদার নীল, সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আকাশ ঘোষ রাহুল প্রমূখ।

বেনাপোল সীমান্তে পৃথক অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৯ টি স্বর্নেরবার সহ ২ পাচারকারীকে আটক
বেনাপোল প্রতিনিধি
বেনাপোলের পুটখাািল ও মালিপোতা সীমান্তে পৃথক অভিযানে ৩ কেজি ১৬০ গ্রাম ওজনের ১৯ টি স্বর্নেরবার সহ ২ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

বুধবার ভোরে যশোর ৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, ভারতের বিপুর পরিমান স্বর্ন পাচার হচ্ছে এমন ধরনের গোপন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা বেনাপোল পোর্ট থানার মালিপোতা সীমান্ত থেকে ২ কেজি ১’শ গ্রাম ওজনের ১৮ পিস স্বর্নেরবার জব্দ করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় পাচারকারীরা।

অপর দিকে বুধবার ভোর রাতে পুটখালী সীমান্ত থেকে ১.০৬০ কেজি ওজনের ১ পিস স্বর্নের বারসহ ইসমাইল সর্দারের ছেলে আঁশা সর্দার (২৮) ও মৃত কালাম হোসেনের ছেলে সোহানুর রহমান বিশাল (২৭) কে আটক করা হয়েছে। উভয়ের বাড়ি স্থানীয় ছোট আচড়া গ্রামে।

এর মধ্যে ৪৯ বর্ডার গার্ড পরিত্যক্ত অবস্থায় ২.১০০ কেজি ওজনের ১৮ পিস এবং ২১ বর্ডার গার্ড ১.০৬০ কেজি স্বর্নের বার সহ ২ জনকে আটক করে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল তানভীর রহমান পিএসসি জানান, বিএসবির (গোয়েন্দা) গোপন তথ্যে খবর পেয়ে বিজিবি সদস্যরা পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে সোহানুর রহমান বিশাল ও আঁশা সর্দার নামে দুইজনের কাছ থেকে ১.০৬০ কেজি ওজনের ১পিস স্বর্নের বারসহ আটক করা হয়।

৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল শাহেদ মিনহাজ সিদ্দিকী জানান, স্বর্ণের পাচার রোধে সীমান্ত এলাকায় টহল কার্যক্রম জোরদার করা হয়েছে আজ ভোর মালিপোতা সীমান্তে অভিযান চালিয়ে ২.১০০ কেজি ওজনের ১৮ পিস স্বর্নের বার জব্দ করা হয়। স্বর্নপাচার রোধে বিজিবি অভিযান আরও জোরদার করা হবে। স্বর্ণের চোরাচালান শূন্যের কোঠায় নামিয়ে আনার সর্বাত্বক প্রচেষ্টা সর্বদা অব্যাহত থাকবে।

টেকসই বাঁধ নির্মানের দাবী: ভয়াবহ নদী ভাঙ্গনে দাকোপের উত্তর কামিনিবাসিয়া
দাকোপ (খুলনা) প্রতিনিধি
খুলনার দাকোপের উত্তর কামিনিবাসিয়া এলাকায় ভয়াবহ নদী ভাঙনে ওয়াপদা বেড়িবাঁধ মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। জোয়ারের পানির তোড়ে ক্ষতি গ্রস্ত ওয়াপদা রাস্তাটি যে কোন সময় ঢাকি নদী গর্ভে বিলীন হতে পারে বলে মনে করা হচ্ছে। নদীতে ওয়াপদা রাস্তার তিন ভাগের দুই ভাগ বিলীন হয়ে গেছে। ঝুঁকি নিয়ে চলাচল করছে মানুষ। দ্রুত ভাঙন কবলিত স্থান মেরামত না করলে ইউনিয়নের অধিকাংশ এলাকা পানিতে প্লাবিত হয়ে আমন ফসল সহ জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশংঙ্খা করছেন এলাকাবাসী।
সরেজমিনে তিলডাঙ্গা ইউনিয়নের উত্তর কামিনিবাসিয়া এলাকায় রায় বাড়ি সংলগ্ন নদী ভাঙ্গন কবলিত স্থানে গিয়ে দেখা যায়, পানি উন্নয়ন বোর্ডে ৩১নং পোল্ডারে এর অবস্থান। বটবুনিয়া থেকে কামনিবাসিয়া, ঝালবুনিয়া যাওয়ার রাস্তাটি ঢাকি নদী গর্ভে বিলীন হতে চলেছে। ওয়াপদা রাস্তার প্রায় ১০০ফুট নদী ভাঙ্গনে মারাত্নক ভাবে ক্ষতি গ্রস্ত হয়েছে। রাস্তার প্রায় ৯৫ ভাগ নদী গর্ভে চলে গেছে। এলাকার স্থানীয় বাসিন্দারা ভয়ে ভয়ে দিন কাটাচ্ছে। যে কোন মুহুর্তে ওয়াপদা বাঁধ ভেঙ্গে পানিতে প্লাবিত হতে পারে এলাকা। তারা অতি দ্রুত নদী ভাঙ্গন কবলিত স্থান মেরামত সহ টেকসই বাঁধ নির্মানের দাবী জানিয়েছেন।
কথা হয় কামিনিবাসিয়া এলাকার মনোজিত রায়ের সাথে তিনি বলেন, ওয়াপদা রাস্তার অবস্তা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙ্গে গেছে নদীতে। এখন নদীতে পানি বৃদ্ধি পাচ্ছে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয় তাহলে যে কোন সময় ওয়াপদা ভেঙ্গে এলাকা পানিতে প্লাবিত হবে। সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়বে। তিনি দ্রুত নদী ভাঙ্গন কবলিত এলাকা মেরামত সহ টেকসই বাঁধ নির্মানের দাবী জানান। ভাঙনের পাশে বসবাস কারী উত্তর কামিনিবাসিয়া এলাকার সবিতা রায় জানান, আমরা গরীব মানুষ। আমাদের নিয়ে কারো কোন মাথাব্যাথা নেই। আমরা বাচলেই কি আর মরলেই কি। জোয়ারের সময় রাস্তায় এসে ভাঙ্গনের অবস্থা দেখলে রাতে ঘুম আসেনা ভয়ে। তিলডাঙ্গা ইউনিয়নের ০৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ^জিত মন্ডল বলেন, ওয়াপদা রাস্তার অবস্তা খুবই খারাপ। তিন ভাগের দুই ভাগ ভেঙ্গে গেছে নদীতে। যদি নদীতে বড় ধরনের জোয়ার হয় তাহলে যে কোন সময় ওয়াপদা ভেঙ্গে এলাকা পানিতে প্লাবিত হবে। সাধারণ মানুষের জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হবে। ইউনিয়নের প্রায় বিশ হাজার মানুষ পানি বন্দি হয়ে পড়বে । তিলডাঙ্গা ইউপি চেয়ারম্যান জালাল উদ্দিন গাজী বলেন, বিষয়টি পানি উন্নয়ন বোর্ড সহ উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। ঝুকিপূর্ন বাঁধের পিছন থেকে দ্রুত বিকল্প বাঁধ নির্মান কাজ শুরু করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আশরাফুল আলম বলেন, আমরা দ্রুত ভাঙ্গন রোধ করার জন্য কাজ করে যাচ্ছি। পাইলিং করে জিও ব্যাগ ফেলে প্রাথমিক ভাবে আটকানো হয়েছে। ক্ষতিগ্রস্থ বাঁধের পিছন দিয়ে বিকল্প বাঁধ নির্মান কাজ শুরু করা হবে। সেখানে জিও ব্যাগ ও ডাম্পিং করে ভাঙন প্রতিরোধের উদ্যোগ নেওয়া হয়েছে। উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে।

পিরোজপুরের ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা লাগা লাইটারেজ জাহাজটি মোংলায় আটক
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর পিলারে ধাক্কা লাগানো এম,ভি জামান-০২ নামক লাইটারেজ জাহাজটিকে আটক করেছেন মোংলা নৌ পুলিশ। এতে পিলারটির সামান্য পলেস্তারা খসে পড়লেও বেশি ক্ষতি হয়েছে ওই জাহাজটির। জাহাজটি খালি থাকায় ডুবে যাওয়ার মত দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে লাইটারেজটি।
মোংলা নৌ পুলিশের ইনচার্জ মোঃ লুৎফর রহমান জানান, লাইটারেজ জাহাজ এম,ভি জামান-০২ ঢাকা থেকে ভারত যাওয়ার পথিমধ্যে সোমবার রাত ১০টার দিকে পিরোজপুরের বেকুটিয়ার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ৮ম বাংলাদেশ-চীন মৈত্রী সেতুর ৫ নম্বর পিলারের সাথে ধাক্কা লাগে। এ ঘটনায় পিরোজপুর নৌ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে মোংলা নৌ পুলিশকে বিষয়টি জানানোর পর মঙ্গলবার রাতে মোংলা নৌ পুলিশ মোংলা বন্দরের পশুর চ্যানেল থেকে এম,ভি জামান-০২ নামের লাইটারেজ জাহাজটিকে আটক করে। এরপর মঙ্গলবার রাতেই পিরোজপুর নৌ পুলিশের সদর থানায় জাহাজটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন সওজ’র সার্ভেয়ার প্রজিৎ হালদার। মামলা দায়েরের পর বুধবার সকালে ওই লাইটারেজ জাহাজের ষ্টাফদের পিরোজপুর সদর নৌ পুলিশ গ্রেফতার করে পিরোজপুরে নিয়ে যায়। আর জাহাজটি মোংলার পশুর ও মোংলা নদীর মোহনা চরে মোংলা নৌ পুলিশের হেফাজতে রয়েছে।
জাহাজ মালিক পক্ষের প্রতিনিধি মোঃ আসাদুজ্জামান নাহিদ ও এম,ভি জামান-০২ লাইটারেজের মাস্টার মোঃ সোহেল বলেন, জাহাজটির ইলেকট্রিক সুকান ফেল করায় ও প্রচন্ড স্রোতের টানে কন্ট্রোল রাখতে না পারায় সেতুর পিলারে সামান্য ধাক্কা লাগে। এতে পিলারের তুলনায় জাহাজের ক্ষতি হয়েছে অনেক বেশি। তারা বলেন, ইঞ্জিনের ত্রুটিজনিত সমস্যা ও তীব্র স্রোতের কারণে এ দুর্ঘটনাটি ঘটেছে। অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় সেতুর পিলারের যে সামান্য ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ কিংবা সংস্কার করে দিতে আমরা প্রস্তুত বলেও জানান তারা। তারা আরো বলেন, পিলারে ধাক্কা লেগে জাহাজের সামনের অংশ ফেটে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফাটলটি জাহাজের ওয়াটার লেভেলের কাছাকাছি হওয়ায় ডুবে যাওয়ার আশংকায় জাজাজটি রক্ষায় দ্রুত চালিয়ে মোংলা বন্দরের পশুর চ্যানেলের চরে উঠিয়ে নিরাপদে রাখা হয়। আর জাহাজের ষ্টাফেরা স্বেচ্ছায় পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন বলেও জানান মালিক পক্ষ প্রতিনিধি আসাদুজ্জামান নাহিদ।