এম.পলাশ শরীফ, মোড়েলগঞ্জ:
বাগেরহাটের মোড়েলগঞ্জে ধান কাটাসহ বহুমুখী পদ্ধতির অত্যাধুনিক ‘কমবাইন হারভেস্টার’ মেশিন কৃষকের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাগেরহাট-৪, আসনের সংসদ সদস্য অ্যাড. আমিরুল আলম মিলন শনিবার আমতলী ব্লকের কৃষক এনায়েত হোসেন তালুকদারের কাছে এ মেশিনের চাবি তুলে দেন।
উপজেলা চেয়ারম্যান অ্যাড. শাহ্-ই-আলম বাচ্চু, নির্বাহী অফিসার মো. কামরুজ্জামান, বাগেরহাট জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা দিপক কুমার রায়, উপজেলা কৃষি কর্মকর্তা রেহানা পারভিন, ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা ছাবুল এ সময় উপস্থিত ছিলেন।
এ মেশিন দিয়ে ঘন্টায় .৩৩ শতকের এক বিঘা জমির ধান কেটে মাড়াই করে বস্তা বন্দী করা যাবে। প্রতি ঘন্টায় ডিজেল খরচ হবে ৩ লিটার। মেশিন পেয়ে করোনায় শ্রমিক সংকটে পড়ে দুশ্চিন্তাগ্রস্থ কৃষকদের মুখে হাসি ফুটেছে। ধানকাটাও শুরু হয়ে গেছে।
সরকারি উন্নয়ন সহায়তার আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভর্তুকীমূল্যে মেশিনটি সরবারাহ করেছে। একই সাথে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে হস্তচালিত একটি ধানকাটা মেশিন, ফুটপাম্প, সেচ মেশিন ও ৪শ’ কৃষককে সবজী বীজ দেওয়া হয়েছে।











































