নড়াইলে জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠিত
মোঃ তাহের, নড়াইল প্রতিনিধিঃ
নড়াইলে জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে এগারোটায় জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের আয়োজনে শহরের নতুন বাস টার্মিনালে এ কর্মসূচি পালিত হয়। নড়াইল জেলা বাস, মিনিবাস, কোচ, মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি (ভারপ্রাপ্ত) মোঃ মোফাজ্জেল সিকদারের সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন পৌর মেয়র আঞ্জুমান আরা, শ্রমিক ইউনিয়নের কার্যকারী সভাপতি মোঃ তোতা মোল্লা, মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, ১২৯৫ শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম জননেতা জাহাঙ্গীর বিশ্বাসের ছোট ভাই সভাপতি প্রার্থী ১২৯৫ শ্রমিক ইউনিয়নের নয়নের মনি শ্রমিক নেতা মোঃ বিপ্লব হোসেন বিশ্বাস বিলো, সভাপতি প্রার্থী মোঃ মশিউর রহমান, সাধারণ সম্পাদক প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী কামরুল বিশ্বাস, দপ্তর সম্পাদক প্রার্থী ফুরকান শেখ, প্রমুখ। এসময় নড়াইল ১২৯৫ শ্রমিক ইউনিয়নের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
চোরাইকৃত ইজিবাইক সহ চোর আটক করেছে খানজাহান আলী থানা পুলিশ
ফুলবাড়ীগেট প্রতিনিধি
খানজাহান আলী থানা পুলিশ চোরাইকৃত ইজিবাইক সহ গত ১৬ (সেপ্টেম্বর ) শুক্রবার গোপালগজ্ঞ জেলার ফেকানিয়া শুলতান সাহী এলাকা থেকে মোঃ লিয়াকত আলী মিন্টুর পুত্র মোঃ হেলাল শেখ শুভ(২১) নামে ১ ইজিবাইক চোরকে খানজাহান আলী থানার এস আই ইস্তিয়াক সঙ্গীয় ফোর্স সহ অভিযান করে আটক করেছে । এর আগে গত ১১ সেপ্টেম্বর খানজাহান আলী থানাধীন আফিল গেট চেকপোষ্টে আটরা পুলিশ ফাড়ির পুলিশ মোঃ রাকিবুল ইসলাম ইসলাম কে আটক করে , আটককৃত রাকিবুল ১৬৪ ধারায় আদালতে জবানবন্দিতে হেলাল শেখ শুভ ও একই এলাকার মোঃ মিন্টু এর পুত্র মোঃ রাব্বি (২০) এর নাম বলে। তার স্বীকারোক্তিতে মোঃ হেলাল শেখ শুভ কে তার নিজ বসতবাড়ি থেকে আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। এর আগে অভিনব কায়দায় নগরীর নুরনগর ডায়বেটিকস ক্লিনিকের সামনে থেকে অভিনব কায়দায় ইজিবাইক চালক রমজান আলী শেখ এর নিকট থেকে ইজিবাইক টি চুরি হয়ে যায়। এ ঘটনায় ইজিবাইক চালক রমজান আলী শেখ বাদী হয়ে গত ১১ সেপ্টেম্বর ৩ জনকে এজাহার নামিয় ও অজ্ঞাতনামা ২ জনকে আসামি করে খানজাহান আলী থানায় মামলা করে যার নং ৫। খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান এজাহার ভুক্ত পলাতক আসামি রাব্বি সহ ঘটনায় জড়িত আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ তৃনমূল পার্টির সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
ফুলবাড়ীগেট প্রতিনিধি
বাংলাদেশ তৃনমূল পার্টির সমন্বয় কমিটির সভা গতকাল সন্ধায় দলের চেয়ারপার্সন এর মহেশ^রপাশাস্থ নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ তৃনমূল পার্টির কার্যক্রম গতিশীলতা বৃদ্ধি ও দৌলতপুর থানার আহবায়ক কমিটি গঠনের লক্ষ্যে ১১ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটির সাথে খুলনা মহানগর আহবায়ক কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বাংলাদেশ তৃণমূল পার্টির আহবায়ক মোঃ মান্নান পাটোয়ারী , সদস্য সচিব মোঃ মাকসুদ শেখ, যুগ্ন আহবায়ক তাহমিদ হোসেন, মোঃ বাবুল শেখ, মোসলেম উদ্দিন, শেখ শাহীন, মোঃ ইমরান হোসেন সহ দৌলতপুর থানার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
গিলাতলায় বিশিষ্ট ব্যবসায়ীর পিতা ও সমাজসেবক গাজী নূরুল ইসলামের ইন্তেকাল
ফুলবাড়ীগেট প্রতিনিধি
আটরা গিলাতলা ইউনিয়নের গাজীপাড়া নিবাসী বিশিষ্ট সমাজসেবক ও মরহুম গাজী শফিউদ্দিনের জৈষ্ঠ পুত্র এবং বিশিষ্ট ব্যবসায়ী গাজী জিয়াউর রহমানের পিতা গাজী নূরুল ইসলাম ১৭ সেপ্টেম্বর শনিবার সকাল সোয়া ৭ টায় স্ট্রোকজনিত কারণে নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজে জানাজা শনিবার বাদ জোহর গিলাতলা মস্জিদুল আক্সা জামে মসজিদের সামনে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল (৮৩) বছর। তিনি স্ত্রীী, ২ ছেলে ও ৪ মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান। জানাযায় উপস্থিত ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন ফুলতলা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ আকরাম হোসেন, ভাইস চেয়ারম্যান ফারজানা ফেরদৌসী নিশা, ১ নং আটরা গিলাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শেখ মনিরুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান এস এ রহমান বাবুল, শেখ জাহাঙ্গীর হোসেন, খুলনা মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা কাজী মিজানুর রহমান, শিক্ষক মোঃ মোফাজ্জেল হোসেন, শিক্ষকা তাছলিমা বেগম, মোল্লা হারুন-অর-রশিদ, গাজী ইসরাইল হোসেন, শেখ সিরাজুল ইসলাম, গাজী সিরাজুল ইসলাম, শুকুর আলী, কাজী মিজানুর রহমান, আলহাজ্ব আনসার আলী, সরদার আলী আহম্মদ, শেখ ফেরদৌস হোসেন, শেখ রুহুল আমিন, ওয়াহিদুর রহমান, জেলকার হোসেন, শেখ জাকারিয়া, জেলা তাঁতী লীগের সদস্য সচিব কাজী আজাদুর রহমান হিরক, গাজী আব্দুর রশিদ, শেখ শাহীন হোসেন, গাজী মোস্তাক আহম্মেদ, গাজী নাজিম উদ্দিন, হাফেজ আব্দুল লতিফ, ইউপি সদস্য নবিরুল ইসলাম রাজা, ফরহাদ হোসেন, খান রিয়াজুল ইসলাম রাজা, দৈনিক মানবজমিন পত্রিকার ফুলতলা প্রতিনিধি গাজী মাকুল উদ্দীন, শেখ আব্দুল হামিদ, গাজী আজাদ, শেখ কায়কোবাদ, শেখ আতিকুল ইসলাম, শেখ জিলানী কাদের, আমিনুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। জানাজায় ইমামতি করেন ইউপি সদস্য হাফেজ মোঃ গোলাম মোস্তফা।
নগর যুবদলের সাধারণ সম্পাদক সাগরের সুস্থ্যতা কামনায় খালিশপুরে দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
ব্যাংককে চিকিৎসাধীন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু সুস্থ্যতা কামনায় গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খালিশপুর থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী মাসুদ সেন্টুর সভাপতিত্বে নগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সান্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা শেখ ফজলে বারি লিপন, মোঃ মাহাবুব হোসেন বাবুল, গাজী সালাউদ্দীন, মাইনুদ্দীন নয়ন, শেখ নুর ইসলাম নুরু, মোঃ আলমগীর তালুকদার, সোহেল রানা প্রিন্স, ইসমাইল হোসেন বাদল, রুহুল আমিন, মোঃ মনির হোসেন, আঃ আলিম, মোঃ মাসুদ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রুস্তম আলী, পেয়ার সুমন, সুমন হাওলাদার, মোঃ মোস্তফা শেখ, মোঃ কামরুজ্জামান, উজ্জ্বল দাস, মোঃ মাকসুদুল হোসন বাপপী, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহেল, মোঃ রাস্তি, মোঃ জিনাত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মেহেদী হাসান, সত্যনন্দ দত্ত, মামুন সরদার, মিন্টু, মোঃ জুয়েল, মোঃ মঞ্জু, মোঃ শাহাদাত হোসেন ও মহাসিন শেখ প্রমুখ।
উলে¬খ্য, গত ৯ সেপ্টেম্বর খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর চিকিৎসকের পরামর্শে হার্ট, উচ্চরক্তচাপ, ¯ি¬প এ্যাপনিয়া ও নিউরো সমস্যার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে পৌঁছান। সেখানে তাঁর হার্টের এনজিওগ্রাম করানো হয়েছে। এখনো চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সুস্থ্য হয়ে দেশে ফিরতে মহান আল¬াহ রাব্বুল আলামিনের দরবারের সকলের নিকট দোয়া কামনা করেছেন যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর।
অসুস্থ নেতৃবৃন্দের রোগমুক্তি কামনায় খুলনায় বিএনপির দোয়া মাহফিল
খবর বিজ্ঞপ্তি
গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন নেতৃবৃন্দের রোগ মুক্তি ও আশু সুস্থতা কামনা করে বিশেষ দোয়া মোনাজাতের আয়োজন করেছে বিএনপি। শনিবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে দোয়া অনুষ্ঠিত হয়।
ফুলতলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি কওসার আলী জমাদ্দার, খুলনা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আজিজুল হাসান দুলু, যুগ্ম আহবায়ক শের আলম সান্টু, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর সহ চিকিৎসাধীন সকল সহযোদ্ধাদের রোগমুক্তি ও সুস্থতা কামনা করা হয়।
দোয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা। অংশগ্রহণ করেন, জেলা বিএনপির আহবায়ক আমীর এজাজ খান, নগর সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, আবু হোসেন বাবু, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এস এ রহমান বাবুল, মোল্লা খায়রুল ইসলাম, কাজী মাহমুদ আলী, মোল্লা মোশারফ হোসেন মফিজ, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, শেখ তৈয়েবুর রহমান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, আশরাফুল আলম নান্নু, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, এনামুল হক সজল, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ, আব্দুর রাজ্জাক, হাফিজুর রহমান মনি, আশফাকুর রহমান কাকন, বেগ তানভিরুল আযম, শেখ শাহিনুল ইসলাম পাখী, রুবায়েত হোসেন বাবু, মুরশিদ কামাল, আরিফ ইমতিয়াজ খান তুহিন, এ্যাড. মাসুম রশিদ, কে এম হুমায়ুন কবির, সাজ্জাদ হোসেন তোতন, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, এহতেশামুল হক শাওন, এ্যাড. তৌহিদুর রহমান চৌধুরী তুষার, এস এম মুর্শিদুর রহমান লিটন, একরামুল কবির মিল্টন, নাজিরউদ্দিন আহমেদ নান্নু, শেখ ইমাম হোসেন, হাবিবুর রহমান বিশ^াস, এ্যাড. মোহাম্মদ আলী বাবু, রফিকুল ইসলাম বাবু, গাজী আফসারউদ্দিন, মোল্লা ফরিদ আহমেদ, নাসির খান, আব্দুস সালাম, ফারুক হোসেন হিল্টন, তারিকুল ইসলাম, জাফরি নেওয়াজ চন্দন, মোঃ জাহিদুল হোসেন, শামসুল বারিক পান্না, মিজানুর রহমান মিলটন, শফিকুল ইসলাম শফি, আলী আক্কাস, ফারুক হোসেন, যুবদলের কাজী নেহিবুল হাসান নেহিম, আব্দুল আজিজ সুমন, ছাত্রদলের ইসতিয়াক আহমেদ ইস্তি, মোঃ তাজিম বিশ^াস, কৃষক দলের মোল্লা কবির হোসেন, আক্তারুজ্জামান তালুকদার সজীব, স্বেচ্ছাসেবক দলের আতাউর রহমান রুনু, ওয়াহিদুজ্জামান হাওলাদার, ইউসুফ মোল্লা, মুনতাসির আল মামুন, মহিলা দলের এ্যা. কানিজ ফাতেমা আমিন, আনজিরা খাতুন, নিঘাত সীমা, শামসুন নাহার লিপি, জাসাসের ইঞ্জিনিয়ার নুর ইসলাম বাচ্চু, আজাদ আবুল কালাম প্রমুখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন ওলামা দলের সভাপতি মাওলানা ফারুক হোসেন।
আজ রবিবার খুলনায় বিএনপির বিক্ষোভ সমাবেশ
খবর বিজ্ঞপ্তি
ঢাকার মীরপুরে বিএনপির সমাবেশে হামলা এবং দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে হামলা ও বাঁধাদানের প্রতিবাদে রবিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১ টায় নগরীর কে ডি ঘোষ রোডস্থ দলীয় কার্যালয়ের সামনে মহানগর ও জেলা বিএনপির যৌথ উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। কেন্দ্র ঘোষিত এ কর্মসূচি সফল করতে বিএনপির সকল ওয়ার্ড, থানা, ইউনিয়ন, পৌরসভা এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহবান জানিয়েছেন মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন ও জেলা সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী। #
লাউ চাষে সাফল্য পেয়েছে কেশবপুরে এক শিক্ষিত যুবক
আলমগীর হোসেন, কেশবপুর (যশোর)
কেশবপুরে মতিউর রহমান নামের এক শিক্ষিত যুবক চলতি মৌসুমে লাউ চাষ করে সাফল্যের পাশাপাশি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তিনি ২০১৪ সালে যশোর এম এম কলেজ থেকে মাস্টার্স পাশ করার পর দীর্ঘদিন অতিবাহিত হলেও চাকরি না পেয়ে কৃষি কাজের উদ্যোগ গ্রহণ করেন। অন্যের জমি বর্গা নিয়ে লাউ চাষ করে সঠিক পরিচর্যায় ক্ষেতে প্রচুর পরিমাণ লাউ উৎপাদন করেছেন। এলাকাবাসীর অনেকেই শিক্ষিত যুবক মতিউর রহমানকে দেখে লাউ চাষে আগ্রহী হয়েছেন।
উপজেলার পাঁচপোতা গ্রামের মোঃ শহিদুল ইসলাম মধু মোল্লার ছেলে মতিউর রহমান সুজন মাস্টার্স পাশ করে দীর্ঘদিন ধরে চাকরি না পেয়ে নিজেকে স্বাবলম্বী করার আশায় পরের এক বিঘা জমি বছরে ৩০ হাজার টাকা হারে বর্গা নিয়ে সেখানে উন্নতমানের লাউ চাষ শুরু করেন। বীজ রোপণের ৪০ দিন পরেই লাউ ধরতে শুরু করে। বাম্পার ফলন হওয়ায় প্রতিদিন ১৫০ শ’ থেকে ২০০ শ’ লাউ তুলে বাজারে পাইকারি বিক্রি করেন। তিনি জানান, প্রতিটি লাউ ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি করা হয়। তাতে প্রতিমাসে সব খরচ বাদ দিয়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকা তার আয় হয়। এখনো জমিতে যে পরিমাণ লাউ রয়েছে তাতে আরও প্রায় ২ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেছেন।উপজেলার পাঁচপোতা গ্রামে মতিউরের লাউ ক্ষেতে গিয়ে দেখা যায়, সবুজের সমারোহ ও মনোমুগ্ধকর পরিবেশ। শিক্ষিত মতিউর রহমান এবং দিনমজুর আজহারুল ইসলাম ও শহিদুল ইসলাম মনোযোগ সহকারে লাউ ক্ষেত পরিচর্যা করছেন। ভিতরে প্রবেশ করে দেখা যায় শতশত লাউ ঝুলে আছে। দিনমজুর আজহারুল ইসলাম ও শহিদুল ইসলাম বলেন, আমরা প্রতিদিন এই ক্ষেতে কাজ করে থাকি। প্রতিমাসে ১২ হাজার টাকা করে আমাদের মজুরি দেয়া হয়। এলাকার অনেকেই লাউ ক্ষেত দেখতে আসেন। অনেক চাষী আগামীতে লাউ চাষ করতে আগ্রহ প্রকাশ করেছেন। মঙ্গলকোট গ্রামের নুরুল ইসলাম নামের এক কৃষক বলেন, গাছে এতো পরিমাণ লাউ ধরা দেখে আমি মুগ্ধ। এই দৃশ্য দেখে আমি ভেবেছি আগামীতে লাউ চাষ করবো। সেজন্য ওই ক্ষেত মালিককে বীজ দেওয়ার কথাও বলে রেখেছি।লাউ চাষী মতিউর রহমান বলেন, ২০০৩ সালে মঙ্গলকোট মাধ্যমিক স্কুল থেকে এসএসসি পাশ, ২০০৬ সালে শহীদ ক্যাপ্টেন মাসুদ মেমোরিয়াল কলেজ থেকে এইচএসসি পাশ এবং ২০১২ সালে যশোর এমএম কলেজ থেকে পলিটিক্যাল সাইন্স নিয়ে অনার্স এবং ২০১৪ সালে মাস্টার্স পাশ করি। পাশ করার পর সরকারি কোন চাকরি না পেয়ে কিছুটা হতাশায় পড়ি। কৃষকের ছেলে হয়ে কি আর করবো নিজেকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পেশা হিসেবে কৃষি কাজকেই বেছে নিয়েছি। কৃষি কাজে মনোযোগী হয়ে পরের জমি বর্গা নিয়ে লাউ চাষ শুরু করি। ২০ শতক জমিতে বাঁশের মাচা, সুতা, বীজ, স্যার ও অন্যান্য খরচ বাবদ ৩০ হাজার টাকার মতো খরচ হয়। লাউ বিক্রি শুরু করে এ পর্যন্ত প্রায় দেড় লাখ টাকার লাউ বিক্রি করছি। এছাড়াও পরিবারের সবজির চাহিদা মিটানো ও অর্থনৈতিকভাবে বেশ লাভবান হচ্ছি। আগামীতে আরো বেশি জমি বর্গা নিয়ে লাউ চাষ করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। তিনি আরও জানান, যদি স্থানীয় কৃষি অফিস কর্তৃক পরামর্শ বা সহযোগিতা পাই তাহলে আগামীতে সবজি চাষ করে আরো বেশি সাফল্য অর্জন করতে পারবো।
বাগেরহাটে ছেলেকে চুরির অপবাধ দিয়ে লাঞ্চিত করায় বাবার আত্মহত্যা
¯টাফ রিপোটার,বাগেরহাট
বাগেরহাটের চিতলমারী উপজেলায় একটি ভ্যান চুরিকে কেন্দ্র করে সালিশ বৈঠক ডেকে ছেলেকে চুরির অপবাদ দিয়ে বৃদ্ধ বাবাকে লাঞ্চিত করা হয়েছে। দিন মজুর বৃদ্ধ পিতা আব্দুল ওহাব শেখ (৭০) এ লাঞ্চনা সইতে না পেরে বাড়ির কাছে মেহগনি গাছে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৭ সেপ্টম্বর) সকালে চিতলমারী উপজেলা কলাতলা ইউনিয়নের কুনিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। যা নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানায়, ওই এলাকার ভ্যান চালক ওয়ালিপ শেখের একটি রিকসা ভ্যান চুরি হয়। আর এ চুরির জন্য সন্দেহ করা হয় একই এলাকার ওহাব শেখের ছেলে ইমরান শেখকে। যা নিয়ে শনিবার সকালে কলাতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেশকাত আহম্মেদের বাড়িতে শনিবার সকালে এক সালিশ বৈঠক বসে। এ সালিশে ছেলে ওয়ালিপ ভ্যান চুরি করেছে বলে পিতা আব্দুল ওহাবকে গালিগালাজসহ লাঞ্চিত করা হয়। এক পর্যায়ে সালিশ বৈঠক থেকে বৃদ্ধ ওহাব শেখ বাড়িতে চলে যায় এবং ক্ষোভে-দুঃখে মেহগনি গাছে গলায় রশি দিয়ে অত্মহত্যা করে। আওয়ামী লীগ নেতা মেশকাত আহম্মেদ বলেন ভ্যান চুরির বিষয়ে শোনা মেলার জন্য তাকে ডাকা হয়। সালিশ বৈঠক চলাকালে তিনি চলে যান। এতে সে দুঃখ পেয়ে আত্মহত্যা করেছে বলে পরে খবর আসে। বিষয়টি আসলেই দুঃখজনক।
চিতলমারী থানার ওসি ছুটিতে থাকায় এ বিষয়ে ওসি (তদন্ত) লিয়াকত আলী বলেন, বৃদ্ধের লাশের সুরতহাল রিপোর্ট শেষে স্থানীয়ভাবে দাফন করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত করা হয়নি। তবে অপমৃত্যু মামলা রেকর্ড রাখা হয়েছে।
রামপালে জমি সংক্রান্ত বিরোধে মা-ছেলেকে মারপিটের অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপালে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মা ও ছেলেকে মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী লাকি বেগম (৪০) রামপাল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
লিখিত অভিযোগে জানা গেছে, উপজেলার গিলাতলা গ্রামের আল আমীন শেখের স্ত্রী লাকি বেগম ৩ বছর পূর্বে ২ শতাংশ জমি ক্রয়ের জন্য একই এলাকার হায়দার মল্লিককে ৫০ হাজার টাকা দেন। হায়দার মল্লিক জমি না দিয়ে লাকিকে ঘোরাতে থাকেন। এক পর্যয়ে শুক্রবার সকাল ৭ টার সময় লাকি হায়দার মল্লিকের কাছে জমি লিখে দিতে বললে হায়দার মল্লিক, অভি মল্লিক, ইমরান মল্লিক ও আলী আশ্বাফ মল্লিক বেধড়ক মারধর করে লাকিকে। এ সময় ঠেকাতে গেছে পুত্র শেখ শরিফকে ও মারধর করে। এতে তারা আহত হন। ওই সময় লাকির কানের দুল ছিনিয়ে নেয়।
এ বিষয়ে অভিযুক্ত অভি ও হায়দার মল্লিক জানান ঘটনা সত্যি না। অহেতুক আমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে। ভুক্তভোগী লাকি রামপাল থানা পুলিশের জোর হস্তক্ষেপ কামনা করেছেন।
কালীগঞ্জে লোহার গেট ভেঙ্গে টিসিবির পণ্য নিতে আসা ৭ ব্যক্তি আহত
বিশেষ প্রতিনিধি ॥
ঝিনাইদহের কালীগঞ্জে টিসিবির পণ্য কিনতে গিয়ে প্রচণ্ড ভীড়ে লোহার গেট ভেঙ্গে শানু বেগম (৪৫) নামের এক মহিলাসহ অন্তত ৭ জন আহত হয়েছে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে শহরের ফুড গোডাউনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শনিবার টিসিবির ৩ জন ডিলার প্রায় ৪ হাজার কার্ডধাারী ব্যক্তির মাঝে সকাল থেকে পণ্য দেওয়া শুরু হয়। বেলা গড়ানোর সঙ্গে সঙ্গে বিকালের দিকে টিসিবির পণ্য নিতে লোকজনের চাপ বাড়তে থাকে। এ সময় কার্ডধারীরা ছাড়া সাধারণ মানুষও কমদামে টিসিবির পণ্য নিতে হুমড়ি খেয়ে পড়ে। এ সময় ফুড গোডাউনের সামনের মেইন গেটে প্রচণ্ড ভীড় শুরু হয়। একপর্যায়ে ভীড়ের চাপে গোডাউনের মুল ফটকের লোহার গেট ভেঙে পড়ে গেটের নিচে থাকা ও ভিড়ে মানুষের পদদলিত হয়ে অন্তত ৭ জন আহত হয়। তাদের মধ্যে শহরের শিবনগর এলাকার বাচ্চু মিয়ার স্ত্রী শানু বেগমের মাথা ফেটে জখম হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
কালীগঞ্জ ফুড গোডাউনের কর্মকর্তা নাইম হোসেন জানান, সকাল থেকে টিসিবির পণ্য নিতে মানুষের উপচে পড়া ভীড় শুরু হয়। গোডাউনে উপস্থিত পুলিশ, কর্মকর্তা ও কর্মচারীদের সেই ভীড় সামাল দিতে হিমশিম খেতে হয়। সর্বশেষ বিকালের দিকে গেট ভেঙে পড়ে বেশ কয়েকজন আহত হয়েছেন।
এ ঘটনার পর কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্ল্যা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেখানে পুলিশ মোতায়েন রয়েছে।
রামপালে ইউপি সদস্যের বিরুদ্ধে খালে বাঁধ দেয়ার অভিযোগ
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
রামপাল উপজেলার হুড়কা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড সদস্য অনিন্দ্য মন্ডলের বিরুদ্ধে খালে বাঁধ দিয়ে আটকে রেখে মাছ চাষের অভিযোগ পাওয়া গেছে। সরকারি খাল বাঁধ দিয়ে রাখার ফলে আমন আবাদ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে এমন অভিযোগ এনে প্রতিকার চেয়ে উপজেলা প্রশাসন বরাবর অভিযোগ পত্র দাখিল করেছেন আমন চাষিরা।
অভিযোগ পত্র পাওয়ার পর রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে ব্যবস্থা নিতে বলেন। সহকারী কমিশনার শেখ সালাউদ্দিন দিপু সরেজমিনে তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য হুড়কা ইউনিয়ন তহশিলদারকে নির্দেশ দেন। তহশিলদার অ্যাডভোকেট শহিদুল ইসলাম গত ১ সেপ্টেম্বর সকালে সরেজমিনে গিয়ে গাজীখালী গ্রামের অংকুর খালে বাঁধ দেখে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেছেন। এরপর ১৭ দিন অতিবাহিত হলেও তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখেনি বলে অভিযোগ করেন আমন চাষি আ. জব্বার, বাচ্চু শেখ, মনোজ কুমার। তারা বলেন আমন রোপণ মৌসুম শেষ হয়ে গেলে বাঁধ কেটে কি লাভ ?
এ বিষয়ে রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজিবুল আলম কে অভিযোগের কপি দেখিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন আমরা ধরাবাহিকভাবে আটকে রাখা নদী, খালের বাঁধ অপসারণ ও অবৈধভাবে মিনি ড্রেজার দিয়ে বালি উত্তোলনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহন জোরদার করেছি। যেখানে এ ধরনের তথ্য পাওয়া যাচ্ছে সেখানেই অভিযান পরিচালনা করা হচ্ছে। বঙ্গবন্ধু মোংলা ঘোষিয়াখালী ক্যানেলের নাব্যতা নিশ্চিত করতে আমরা অভিযান অব্যাহত রেখেছি।
মিডিয়া হলো পুলিশের আয়না: এসপি শফিউল্লাহ
নিজস্ব প্রতিবেদক
মিডিয়া হলো পুলিশের আয়না। আমরা ভালো কাজ করলে মিডিয়ায় তার প্রশংসা করবেন, আবার খারাপ কাজ করলে সেগুলো ধরিয়ে দিবেন। তাহলে আমরা সেভাবে এগিয়ে যেতে পারবো। সমাজের দর্পণ সাংবাদিকগণ। আইন-শৃঙ্খলা রক্ষার্থে তাদের সহযোগিতায় আমরা এগিয়ে যেতে চাই। জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার এস এম শফিউল্লাহ এ কথা বলেন। চট্টগ্রামে যোগদানের পর এটিই পুলিশ সুপারের প্রথম সংবাদ সম্মেলন।
এসময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। পুলিশ সদস্যদের অপরাধে জড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে এসপি বলেন, কোনো পুলিশ সদস্য যদি অপরাধ করে থাকে তদন্ত সাপেক্ষে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোপূর্বে আমাদের পুলিশ বাহিনীর অনেক সদস্য অপরাধ-অনিয়মে জড়িয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। পুলিশ সদস্যের কেউ অপরাধে জড়ালে তার দায়ভার তাকেই নিতে হবে। এ কাজের দায়ভার তার বিভাগ কখনও নেবে না।
চট্টগ্রাম নিয়ে পুলিশ সুপারের রোডম্যাপের কথা জানতে চাইলে তিনি বলেন, আমার মিশন হলো আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, জনগণের সেবা নিশ্চিত করা। এসব সেবাগুলোর কাজ করতে গেলে আমাদের রেগুলার কিছু কাজ করতে হয়। এর মধ্যে মামলার নিষ্পত্তি নিয়েও কাজ করতে হয়। এছাড়া রাষ্ট্রের কিছু স্পেশাল কাজ (এসাইনমেন্ট) করতে হয়। যার সঙ্গে মিডিয়াও সংযুক্ত। যেমন, একটি জায়গায় গার্মেন্টসে আগুন লেগেছে, সেটা হঠাৎ করে হয়। এছাড়া নির্বাচন একটা স্পেশাল কাজ। এটা মিডিয়াসহ সবাইকে নিয়ে কাজ করতে হয়।
নির্বাচনের সময়কে কেন্দ্র করে চট্টগ্রামের হটস্পট হিসেবে চিহ্নিত হাটহাজারী-সাতকানিয়া-বাঁশখালী-সীতাকুন্ড এ চারটি জায়গা নিয়ে কোনো কিছু ভাবা হচ্ছে কিনা এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, চট্টগ্রাম জেলার গুরুত্বপূর্ণ জোন আছে সেগুলোর ডাটা আমি কালেক্ট করেছি এবং আরও করবো। শুধু নির্বাচন নয় যেকোন সময়ে, সমস্যা হয়েছে। সেই সমস্যাগুলো চিহ্নিত করে এবং ভূ-রাজনৈতিক বিষয়গুলো চিহ্নিত করা হবে। সেভাবে পদক্ষেপ গ্রহণ করা হবে। অবৈধ অস্ত্রের ব্যবহারের কথা উলে¬খ করে চট্টগ্রামের পুলিশ সুপার বলেন, বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় অবৈধ অস্ত্র আছে। তবে চট্টগ্রাম যেহেতু স্পেশাল জায়গা, সেহেতু অবৈধ অস্ত্র উদ্ধারে সচেষ্ট থাকবো।
ডিজিটাল অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে বলেন, যতদিন যাচ্ছে ততই অপরাধের ধরণ পাল্টাচ্ছে। সবাই সময়ের সঙ্গে পাল্লা দিয়ে পরিবর্তন হচ্ছে। আমরা ডিজিটাল পদ্ধতিতে অনেক ক্লু-লেস মামলা উদ্ধার করেছি। কারও মোবাইল হারিয়ে গেছে আমরা উদ্ধার করে দিয়েছি। অপরাধ নিয়ন্ত্রণের ক্ষেত্রে আমরা অনেকটা অ্যাডভান্সড হয়েছি, আমরা আরও প্রগতিশীল হবো।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জাহাঙ্গীর, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুজন চন্দ্র সরকার, সহকারী পুলিশ সুপার (ডিএসবি) মো. এমরান আলী।
খুবিতে ৩৩৫ কোটি টাকা ব্যয়সাপেক্ষ চলমান উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে পিআইসির সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
তিনশত পয়ত্রিশ কোটি টাকারও বেশি ব্যয় সাপেক্ষ খুলনা বিশ্ববিদ্যালয়ের অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের (প্রথম সংশোধিত) প্রকল্প বাস্তবায়ন কমিটির (পিআইসি) এক সভা ১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি. তারিখ বেলা আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের শহিদ তাজউদ্দিন আহমদ ভবনের উপাচার্যের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। পিআইসি কমিটির সভাপতি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বর্ণিত প্রকল্পের অধীন সমাপ্ত, নির্মাণাধীন অবকাঠামোসহ সংশ্লিষ্ট অন্যান্য বিষয়ের অগ্রগতি, উদ্ভূত সমস্যা ও সমাধানে প্রয়োজনীয় সুপারিশ নিয়ে আলোচনা করা হয়। সশরীরে এবং অনলাইনে মিশ্র অংশগ্রহণে অনুষ্ঠিত এ সভার শুরুতে প্রকল্পের পরিচিতি, প্রকল্পের উদ্দেশ্য, আর্থিক অগ্রগতি, প্রকল্পের অঙ্গভিত্তিক বাস্তবায়ন অগ্রগতি পাওয়ার পয়েন্টে উপস্থাপন করেন সংশ্লিষ্ট প্রকল্পের পরিচালক ড. মোঃ হাসানুজ্জামান। সভায় অগ্রগতি পর্যালোচলনায় দেখা যায় নতুন উপাচার্য যোগদানের পর তাঁর গতিশীল নেতৃত্ব, পরামর্শ ও গৃহীত পদক্ষেপের ফলে একবছরের মধ্যে সকল স্তরে কাজের গতি ফিরে এসেছে। তবে ১১ তলা আবাসিক ভবন নির্মাণ কাজের চুক্তির পরও ঠিকাদারী প্রতিষ্ঠানের কাজ করতে অনাগ্রহের ফলে এ ভবনটির কাজের অগ্রগতি আশাব্যঞ্জক নয়। এ ক্ষেত্রে নির্মাণসামগ্রীর অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিষয়টিও আলোচনায় স্থান পায়। এই ভবনটি ছাড়া প্রকল্পের অন্য সবক্ষেত্রে কাজের গতি ফিরে আসায় এবং নতুন উপাচার্যের নেতৃত্ব ও পদক্ষেপে প্রকল্পের সবদিকে মনিটরিং জোরদার হওয়ায় প্রতিনিধিদলের সদস্যবৃন্দ সন্তোষ প্রকাশ করেন। প্রতিনিধিবৃন্দ প্রকল্পটি বাস্তবায়নের ক্ষেত্রে কিছু অভিমত প্রদান করেন। উপাচার্য এ প্রকল্পের কাজ ত্বরান্বিত করতে সর্বাত্মক প্রচেষ্টার কথা উল্লেখ করেন এবং প্রতিনিধি দলের সহায়তা কামনা করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অমিত রায় চৌধুরী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
অপরদিকে শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মুহাম্মদ জহুরুল ইসলাম, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাজিয়া ইসলাম, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের উপ-সচিব (বাজেট-২) মোঃ তারিকুল ইসলাম খান, পরিকল্পনা কমিশনের (একনেক অধিশাখা) উপ-প্রধান নিশাত জাহান, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পরিচালক (পঃ ও উঃ) মোহাম্মদ মাকছুদুর রহমান ভূইয়া, পরিকল্পনা কমিশনের আর্থ-সামাজিক অবকাঠামো বিভাগের উপপ্রধান (শিক্ষা উইং) নাহিদ উল মোস্তাক, শিক্ষা মন্ত্রণালয়ের মাউশি-র পরিকল্পনা শাখার উপসচিব বেগম আসমা নাসরীন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের উপ-পরিচালক (পঃ ও উঃ) শিবানন্দ শীল এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের সিনিয়র সহকারী পরিচালক (পঃ ও উঃ) আকরাম আলী খান উপস্থিত ছিলেন।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রকল্প তদারকি কমিটির সভাপতি প্রফেসর ড. খো. মাহফুজ-উদ-দারাইন, সহকারী অধ্যাপক মাহমুদ-উজ-জামান, প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মোঃ আবদুর রাজ্জাক, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) এস এম আতিয়ার রহমান, অর্থ ও হিসাব বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মুজিবুর রহমান, পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) মোঃ আবুল বাশার এবং উপাচার্যের সচিব সঞ্জয় সহাসহ সংশ্লিষ্ট বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ চলমান বিভিন্ন ভৌত-অবকাঠামোর কাজ সরেজমিনে পরিদর্শন করেন।
আল্লাহকে গালি দিয়ে ফেসবুকে স্টাটাস দেয়া যুবককে আটক করেছে পুলিশ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
আল্লাহকে গালি দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্টাটাস দেয়া হিন্দু যুবককে আটক করেছে পুলিশ। আটক যুবক সুব্রজিৎ অধিকারী (২২) মোংলার বুড়িরডাঙ্গা ইউনিয়নের বুড়িরডাঙ্গা গ্রামের ভাড়াটিয়া বাসিন্দা সুরাজ অধিকারীর ছেলে। সুরাজ অধিকারী তার ছেলে সুব্রজিৎসহ পরিবারকে নিয়ে বুড়িরডাঙ্গার নজু মোল্লার বাড়ীতে ভাড়া থাকেন। আর তাদের মুল বাড়ী উপজেলার মিঠাখালী ইউনিয়নের মৌখালী গ্রামে।
মোংলা-রামপাল সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আসিফ ইকবাল জানান, মোংলায় সুব্রজিৎ অধিকারী (২২) নামের এক হিন্দু যুবক শুক্রবার সকালে তার নিজ ব্যবহৃত ‘এসডি অফিসিয়াল’ ফেসবুক পেইজে আল্লাহকে গালি দিয়ে একটি স্টাটাস দেন। বিষয়টি নিয়ে স্থানীয় বিভিন্নজন ফেসবুকে নানা কমেন্ট করতে থাকেন। বিষয়টি পুলিশের নজরে আসার পর শনিবার দুপুর আড়াইটার দিকে উপজেলার সোনাইলতলা ইউনিয়নের জয়খাঁ এলাকায় বোনের বাড়ী থেকে ওই যুবককে আটক করে পুলিশ। ফেসবুকে স্টাটাস দেয়ার পর নিজ বাড়ীঘর ছেড়ে পালিয়ে বোনের বাড়ীতে আত্মগোপনে থাকেন ওই যুবক। আটক যুবকের বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে বিকেলে থানায় মামলা দায়ের হয়েছে। আটককৃতকে শনিবার বিকেলেই বাগেরহাট জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এ কর্মকর্তা। এদিকে এ ঘটনাকে কেন্দ্র করে অযথা কোন গুজব প্রচার করে অহেতুক বিশৃংখলা সৃষ্টি না করার জন্য সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে বাগেরহাট জেলা পুলিশের পক্ষ থেকে।
ফকিরহাটে দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি:
বাগেরহাটের ফকিরহাট মডেল থানা পুলিশের আয়োজনে শনিবার বেলা ১১টায় সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উৎযাপন উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মু. আলীমুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. আছাদুজ্জামান। মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মল্লিক আবুল কালাম আজাদ সাহেব, উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ মোস্তাহিদ সুজা, মহিলা ভাইস চেয়ারম্যান তহুরা খানম, বেতাগা ইউপি চেয়ারম্যান মো. ইউনুস আলী শেখ, লখপুর ইউপি চেয়ারম্যান এ্যাড. সেলিম রেজা, পিলজঙ্গ ইউপি চেয়ারম্যান মোড়ল জাহিদুল ইসলাম, ফকিরহাট সদর ইউপি চেয়ারম্যান শিরিনা আক্তার কিসলু, নলধা মৌভোগ ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মুক্তি, মূলঘর ইউপি চেয়ারম্যান এ্যাড. হিটলার গোলদার, শুভদিয়া ইউপি চেয়ারম্যান ফারুকুল ইসলাম ওমর, উপজেলা পুজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক মনোতোষ রায় কেস্ট, ওসি (তদন্ত) স্বপন রায় প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফকিরহাট মডেল থানার সেকেন্ড অফিসার এসআই অহিদুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অত্র থানার বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পুজা কমিটির নেতৃবৃন্দ ও গনমাধ্যমকর্মী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য. উপজেলার ৬৮টি পুজা মন্ডপে এবার শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। #
ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে নেতৃত্বের বিকাশ ঘটে -সিটি মেয়র
তথ্য বিবরনী
বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর খুলনা জেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন শনিবার সকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র বলেন, শিশুর শারীরিক ও মানসিক বিকাশের জন্য সুস্থ থাকা প্রয়োজন। এজন্য খেলাধুলা ও ক্রীড়া চর্চার কোনো বিকল্প নেই। ক্রীড়া প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মাঝে নেতৃত্বের বিকাশ ঘটে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রাথমিক শিক্ষাকে পঞ্চম শ্রেণি পর্যন্ত অবৈতনিক করেছেন। বঙ্গবন্ধু এক লাখ ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছেন।
মেয়র বলেন, বঙ্গবন্ধু শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজানোর কাজ করেছিলেন। তাঁর জীবনী পড়লে জানা যাবে তিনি শৈশব থেকেই সকল খেলাধুলার সাথে সম্পৃক্ত ছিলেন। দেশে ফুটবল খেলার বিকাশে বঙ্গবন্ধুর পুত্র মুক্তিযোদ্ধা শহিদ শেখ কামালের গুরুত্বপূর্ণ অবদান ছিলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে বঙ্গবন্ধু গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট চালু করেছেন। এ টুর্নামেন্টে অংশগ্রহণের মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীরা জাতির পিতা এবং বঙ্গমাতার জীবন ও কর্ম সম্পর্কে জানার সুযোগ পাচ্ছে।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ মাসুদুর রহমান ভূঞা। খুলনার জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত জানান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ তৌহিদুল ইসলাম।
খুলনা জেলার নয়টি উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে। ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে প্রতিদিন চারটি করে খেলা অনুষ্ঠিত হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পাইকগাছা উপজেলা বনাম দিঘলিয়া উপজেলার (বালক-বালিকা) মধ্যকার খেলা অনুষ্ঠিত হয়। এতে পাইকগাছা উপজেলার বালক দল ০১ গোলে জয়ী এবং পাইকগাছার বালিকা দল ০৪ গোলে জয়ী হয়।
মহেশপুরে অপরাধ দমন সংক্রান্ত মতবিনিময় সভা
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুরে আইনশৃঙ্খলা ও অপরাধ দমন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে মহেশপুর থানায় এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আশিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন থানা অফিসার ইনচার্জ সেলিম মিয়া, পৌর মেয়র আব্দুর রশিদ খাঁন, উপজেলা নির্বাহী অফিসার নয়ন কুমার রাজবংশী, সহকারী পুলিশ সুপার কোটচাঁদপুর সার্কেল মোহাইমিনুল ইসলাম, ওসি(তদন্ত)ইসমাইল হোসেন, মহেশপুর প্রেসক্লাবের সভাপতি আব্দুর রহমান, সাধারন সম্পাদক শেখ এনামুল হক দুলু, ইউপি চেয়ারম্যান বিএম সালাউদ্দিন, আবুল কাশেম, মাঝহারুল ইসলাম স্বপন, বনিক সমিতির সভাপতি ফশিয়ার রহমান ও সাধারন সম্পাদক পরাগসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মতবিনিময় সভার পূর্বে মহেশপুর থানার নবনির্মিত নতুন স্যালুট ডাইস উদ্বোধন করেন।
মহেশপুরে আঙ্গুর ফল চাষে স্বাবলম্বী রশিদ
শামীম খান জনী,মহেশপুর(ঝিনাইদহ),
ফল ও সবজির চাষের পাশাপাশি শখের বসে আঙ্গুর ফল চাষে স্বাবলম্বী হয়েছেন আব্দুর রশিদ নামের এক কৃষক। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের বাসিন্দা। শখের বসে আঙ্গুর ফলের চাষ করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন। সবুজ পাতার ফাঁকে ফাঁকে বাগানের সবগুলো গাছ জুড়েই রয়েছে,শুধু থোকায় থোকায় আঙ্গুর। এত পরিমান আঙ্গুর ধরেছে যে, পাতার ফাঁকে ফাঁকে শুধু আঙ্গুরই দেখা যাচ্ছে। তার দেখাদেশি এখন অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন আঙ্গুর ফলের চাষ।
জানা যায়, কৃষক আব্দুর রশিদ দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরণের ফল ও সবজির চাষ করে আসছেন। পরে শখের বসে বিদেশি কয়েকটি জাতের আঙ্গুরের চারা সংগ্রহ করে তা রোপণ করেন। এর পর থেকেই আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। কৃষক আব্দুর রশিদ বলেন, প্রথম দিকে ভারত ও ইতালি থেকে কয়েকটি জাতের আঙ্গুর সংগ্রহ করে নিজের ১০ কাঠা জমিতে আঙ্গুর চাষ শুরু করি। সাত মাস পরিচর্যার পর তার বেশিরভাগ গাছেই আঙুর ফল ধরেছে। প্রতিটি গাছে ৫ থেকে ৭ কেজি করে আঙ্গুর ধরেছে। আঙ্গুর চাষের জন্য তিনি সিমেন্টের খুঁটি ব্যহার করেছে। বাগানের ৬০টি গাছ থেকে আড়াইশ থেকে তিনশ কেজির মতো আঙ্গুর সংগ্রহ করতে পারবো বলে আশা করছি। তিনি আরও বলেন ভারত থেকে চারাগুলো সংগ্রহ করলেও, আমাদের দেশের আবহাওয়া, মাটি ও আদ্রতা ইত্যাদির বিবেচনায় গাছগুলো অনেক হৃষ্টপুষ্ট ও ভালো হচ্ছে। আঙ্গুরগুলো খুব মিষ্টি হওয়ার ফলে, আঙ্গুর চাষে বিদেশের উপর আঙ্গুর ফল আমদানি নির্ভরতা কমবে বলে জানান তিনি।
স্থানীয়রা বলেন,আব্দুর রশিদের আঙ্গুর ফলের বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছে, এবং ছবি তুলে নিয়ে যাচ্ছে। আঙ্গুর ফল চাষে সাবলম্বী আব্দুর রশিদের কারণে গ্রামের পরিচিতি দ্বিগুন বেড়েছে বলে জানান তারা। এবং তার দেখাদেশি এখন অনেকেই আগ্রহী হয়ে শুরু করেছেন আঙ্গুর ফলের চাষ।
মহেশপুর উপজেলার কৃষি কর্মকর্তা হাসান আলী বলেন,মহেশপুরের মাটিটা আঙ্গুরের জন্য উপযোগী। এখানে এই ফলটা হবে বলে আমরা আশা করছি। একজন চাষি সফল হয়েছেন। শুরু থেকেই তিনি আমাদের পরামর্শ অনুযায়ী কাজ করেছেন এবং চলতি বছর তার বাগান আরও বিস্তৃত হয়েছে
অন্তবর্তীকালীন সরকারের দাবিতে খুলনায় গনতন্ত্র মঞ্চের মানববন্ধন
খবর বিজ্ঞপ্তিঃ
অগণতান্ত্রিক সরকারের পদত্যাগ ও অন্তবর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে জনগনকে সংগঠিত হওয়ার আহবান জানিয়েছেন স্থানীয় গনতন্ত্র মঞ্চের নেতৃবৃন্দ। বক্তারা বলেছেন দলীয় সরকারের অধীনে অবাধ ও সুষ্ট নির্বাচন সম্ভব নয়।
শনিবার দুপুর ১২ টায় উমেশচন্দ্র পাবলিক লাইব্রেরি চত্বরে গনতন্ত্র মঞ্চ, খুলনা মহানগর শাখা আয়োজিত মানববন্ধনে বক্তারা এ কথা বলেন।
বক্তারা বলেন, দ্রব্যমূল্য উধ্বগতিতে মানুষ অনাহারে থাকছে। ফলে সরকারের আর ক্ষমতায় থাকার অধিকার নেই। এ অবস্থার অবসানের লক্ষ্যে শুধু মাত্র দলের পরিবর্তন নয় শাসন ব্যাবস্থার পরিবর্তন করতে হবে। বক্তারা আজকের রাজনীতিতে খেলা হবে এ ধরনের অগণতান্ত্রিক ও অরাজনৈতিক বক্তব্য পরিহার করার জন্য বৃহৎ দুটি রাজনৈতিক দলের প্রতি আহবান জানিয়েছেন।
মানববন্ধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন জেএসডি’র কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. লোকমান হাকিম। বক্তৃতা করেন নগর নাগরিক ঐক্যের আহবায়ক এ্যাডঃ ডঃ মো. জাকির হোসেন, নগর জেএসডি’র সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ শেখ আব্দুল খালেক, সাবেক ছাত্রনেতা স,ম রেজাউল করিম, গন সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক মুনীর চৌধুরী সোহেল ও জেলা জেএসডি’র যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম বাবলু।
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর
মোঃ শামীম হোসেন- বাজুয়া
আধুনিকতার ছোঁয়ায় হারিয়ে যাচ্ছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী মাটির ঘর। মাটির ঘরের স্থান দখল করে নিচ্ছে ইট-পাথরের দালান। একটু সুখের আশায় মানুষ কত কিছুই না করছে। তবে মাটির ঘরের শান্তি ইট পাথরের দালান কোঠায় খুঁজে পাওয়া ভার। আধুনিকতার ছোঁয়া আর কালের বিবর্তনে উপজেলার বিভিন্ন গ্রামে এ চিরচেনা মাটির ঘর বিলুপ্তির পথে বললেই চলে। অতীতে মাটির ঘর গরীবের শীতাতপ নিয়ন্ত্রিত ঘর বলে পরিচিত ছিল। এ ঘর শীত ও গরম মৌসুমে আরামদায়ক তাই আরামের জন্য গ্রামের দরিদ্র মানুষের পাশাপাশি অনেক বিত্তবানও মাটির ঘর তৈরি করে থাকতেন। জানা যায় যে, প্রাচীনকাল থেকেই মাটির ঘরের প্রচলন ছিল। এঁটেল বা আঠালো মাটি কাঁদায় পরিণত করে দুই-তিন ফুট চওড়া দেয়াল তৈরি করা হত। ১০-১৫ ফুট উঁচু দেয়ালে কাঠ বা বাঁশের সিলিং তৈরি করে তার ওপর খড় অথবা টিনের ছাউনি দেয়া হত। মাটির ঘর অনেক সময় দোতলা পর্যন্ত করা হতো। এসব মাটির ঘর তৈরি করতে কারিগরদের তিন-চার মাসের অধিক সময় লাগতো। গৃহিনীরা মাটির দেয়ালে বিভিন্ন রকমের আল্পনা একে তাদের নিজ বসত ঘরের সৌন্দর্য বৃদ্ধি করে তুলতেন। এক সময় উপজেলার বিভিন্ন এলাকার অনেক পরিবার মাটির ঘরে বাস করতে স্বাচ্ছন্দ্যবোধ করতো। খুলনার দাকোপের বিভিন্ন এলাকায় এখনো মাঝে মাঝে চোখে পড়ে চিরচেনা ঐতিহ্যবাহী এই মাটির ঘর। দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের খুটাখালি বাজারের বইয়ের দোকানদার তরুন রায়ের বাড়িতে সেই পুরোনো স্মৃতিভরা শান্তির নীড় মাটির ঘর দেখা যায়। তরুন রায় জানান, এই ঘর আমার ঠাকুর দার ছিল। সে মারা যাওয়ার পর আমার বাবা থাকতেন। এখনও ঘরটি রয়েছে। ঠাকুর দার পুরোনো স্মৃতি ধরে রাখতে এখনো মাটির ঘর রেখে দিয়েছি। তবে যুগের সাথে তাল মেলাতে এখন অনেকে ইটের ঘর তৈরি করছে, তাই ক্রমেই হারিয়ে যাচ্ছে মাটির ঘর।
উপজেলার বানিশান্তা গ্রামের সেলিম শেখ জানান, মাটির ঘর বসবাসের জন্য আরামদায়ক হলেও যুগের বিবর্তনে অধিকাংশই মানুষ মাটির ঘর ভেঙে অধিক নিরাপত্তার জন্য পাকা ঘর তৈরি করছে।
খুলনার দাকোপে ৮৪টি পূজা মন্ডপে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে; প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
বাজুয়া ( দাকোপ) প্রতিনিধি
খুলনার দাকোপে এ বছর ৮৪টি পূজা মন্ডপে শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। দুর্গা পূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে কারিগররা। আগামী ১ অক্টোবর সনাতন ধর্মালম্বীদের বৃহত্তম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে। এনিয়ে উপজেলার মন্দির ও পূজা মন্ডপে চলছে প্রতিমা তৈরির কাজ। প্রতিমা তৈরিতে ব্যস্ত রয়েছেন কারিগররা। এ বছর উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় মোট ৮৪ টি পূজামন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এদিকে সময় যত ঘনিয়ে আসছে ততই মানুষের মাঝে দেখা দিয়েছে পূজার প্রস্তুতি। এর মধ্যে পৌরসভা ১০, বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা, পানখালি, তিলডাঙগা, কামারখোলা, চুতরখালি ইউনিয়ানে মিলে মোট ৭৪ টি মণ্ডপে পূজার প্রস্ততি চলছে। পূজার মন্ডপগুলোতে চলছে পরিস্কার-পরিচ্ছন্নের কাজ। মন্ডপে মন্ডপে চলছে প্রতীমা তৈরির মাটির কাজ। তার কয়েক দিন পর শুরু হবে প্রতিমায় রঙের কাজ। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ দাকোপ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সঞ্চয় মোড়ল জানান, এ বছর উপজেলার মন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। তার জন্য সব রকম প্রস্তুতি চলছে। উল্লেখ্য, শারদীয় দুর্গাৎসব ১ অক্টোবর মহাষষ্ঠির মাধ্যমে শুরু হয়ে ৫ অক্টোবর মহাদশমীতে পূজা সমাপ্তি হবে।
বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ
বেনাপোল প্রতিনিধি
ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল থেকে বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে। তবে এ ছুটিতে বাংলাদেশ-ভারতের মধ্যে পাসপোর্ট যাত্রী চলাচল স্বাভাবিক থাকবে।
পেট্রাপোল সিএন্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, আজ ভারতে বিশ্বকর্মা পূজায় সরকারি ছুটি থাকায় পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণরুপে বন্ধ রয়েছে। আগামীকাল রবিবার (১৮ সেপ্টেম্বর) সকাল থেকে পুনরায় দু‘দেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হবে।
বেনাপোল বন্দরের উপ-পরিচালক (ট্রাফিক) আব্দুল জলিল জানান, ভারতে বিশ্বকর্মা পূজা উপলক্ষে ছুটি থাকার কারণে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও বেনাপোল বন্দর অভ্যন্তরে পণ্য খালাস কার্যক্রম স্বাভাবিক আছে।
বেনাপোল কাস্টমস হাউসের যুগ্ম-কমিশনার আব্দুর রশিদ মিয়া জানান, বিশ্বকর্মা পূজায় ছুটি থাকায় আজ শনিবার দু’দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকবে বলে ওপারের কাস্টমস কর্তৃপক্ষ ও সিএন্ডএফ এজেন্টরা আমাদের জানিয়ে দিয়েছেন। তবে আমদানি পণ্য নিয়ে আসা খালি ট্রাক ফেরত যাওয়ার জন্য চেকপোস্ট কার্গো শাখা খোলা রয়েছে।
তালায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু: আহত ৭
ইলিয়াস হোসেন, তালা (সাতক্ষীরা)::
সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় ৭ জন আহত এবং একজন নিহত হয়েছে। নিহত সাজ্জাদ আলী সরদার(৫০) পাটকেলঘাটার আমানুল্লাহপুর গ্রামের সেমতুল্য সরদারের পুত্র।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮ টার দিকে খুলনা-পাইকগাছা মহাসড়কের শাহাপুর বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, খুলনা থেকে ছেড়ে আসা পাইকগাছাগামী খুলনা-জ-০৫-০০২২ গাড়িটি তালা উপজেলার শাহাপুর এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে উল্টে পড়ে। এসময় গাড়িতে থাকা ৭ জন যাত্রী আহত এবং ঘটনাস্থলেই ১ জন নিহত হয়।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডাঃ মনিমোহন ঘোষ জনান সাজ্জাত হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে এবং আহতরা এখানে প্রাথমিক চিকিৎসা নিয়ে ভর্তি রয়েছে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহতদের দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে এবং নিহত ব্যক্তির লাশ বর্তমান হসপিটালে আছে।
মোংলায় যুবলীগ নেতার বিরুদ্ধে সংখ্যালঘু ব্যক্তির জমি দখলের অভিযোগ
মোংলা (বাগেরহাট) প্রতিনিধি
মোংলায় উপজেলা যুবলীগের সভাপতি ও মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ ইস্রাফিল হাওলাদারের বিরুদ্ধে এক সংখ্যালঘু ব্যক্তির জমি দখলের অভিযোগ উঠেছে। উপজেলার চাঁদপাই ইউনিয়নের উত্তর মালগাজী গ্রামের বাসিন্দা সংখ্যালঘু কৃষ্ণ পদ বিশ্বাসের এক দশমিক ৪৩ একর ও তার আত্মীয় বিনয় রায়ের ৩৩ শতকসহ মোট এক দশমিক ৭৬ একর জমি জোরপূর্বক রেজিষ্ট্রি করিয়ে নেয়। গত ২০২০ সালে এই জমি রেজিষ্ট্রি করে টাকা দেওয়ার কথা থাকলেও আজ পর্যন্ত জমির সেই টাকা দেয়নি যুবলীগ নেতা ইস্রাফিল। উল্টো টাকা চাইলে অস্ত্রের মুখে প্রাণ নাশ ও দেশ ত্যাগের হুমকি দেয় সে। শনিবার বেলা ১১ টায় মোংলা প্রেস ক্লাবে সাংবাদিকদের কাছে এই অভিযোগ তুলে ধরেন ভুক্তভোগী কৃষ্ণ পদ বিশ্বাস। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের বাগেরহাট জেলা কমিটির সহ-সভাপতি পিযুষ কান্তি মজুমদার, মোংলা কমিটির সাবেক সাধারণ সম্পাদক রমেশ মন্ডল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন, মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান উৎপল কুমার মন্ডল, বাংলাদেশ শিক্ষক সমিতির মোংলা শাখার সভাপতি মহিদুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা কেশব লাল মন্ডল।
সাংবাকিদের কাছে এ সময় ভুক্তভোগী কৃষ্ণ পদ আরও অভিযোগ করে বলেন, মিঠাখালী ইউনিয়নের চেয়ারম্যান থাকাকালীন যুবলীগ নেতা ইস্রাফিল ওই ইউনিয়নের অনেক সংখ্যালঘু পরিবারের জায়গা ও সম্পত্তি জোরপূর্বক দখলে করে নিয়েছেন। এছাড়া সে এলাকার শিক্ষক, বীর মুক্তিযোদ্ধাকে লাঞ্চিত করাসহ এলাকায় নিজস্ব বিশাল ক্যাডার বাহিনী তৈরি করে জনমনে ভীতির সৃষ্টি করতেন। ইস্রাফিল এক সময় শিবির নেতা থেকে কিভাবে যুবলীগ নেতা হলো তা নিয়েও ভুক্তভোগী মুক্তিযোদ্ধা, শিক্ষক, সংখ্যালঘু পরিবারসহ স্থানীয় আওয়ালীগ নেতারা প্রশ্ন তোলেন। তার অবৈধভাবে অর্থ বিত্তের মালিক বনে যাওয়া ও বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠান জিম্মি করে টেন্ডার বাণিজ্য করা ইস্রাফিল হাওলাদের বিচার দাবী করেন সংবাদ সম্মেলনে উপস্থিত সকল সংখ্যালঘুরা।
এ বিষয়ে ইস্রাফিল হাওলাদার বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ আমাকে হেয় প্রতিপন্ন, হয়রানী ও মানহানীর জন্য মিথ্যা অপপ্রচার চালাচ্ছেন। টাকা না পেয়ে কি কেউ কেউকে দলিল রেজিষ্ট্রি দেয়! সুতরাং এটি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ষড়যন্ত্র ছাড়া কিছুই না বলে দাবী করেন তিনি।
ঝিনাইদহে মহানবী (সঃ) কে নিয়ে ফেসবুকে অবমাননা, মামলার এক ঘন্টায় আসামি গ্রেফতার
ঝিনাইদহ প্রতিনিধি-
ঝিনাইদহ হরিণাকুন্ডুতে মহানবী (সঃ) কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে ফুঁসে উঠেছে জনতা। এই ঘটনায় হরিণাকুন্ডু থানায় বাদি হয়ে মামলা করেছেন হরিণাকুন্ডু ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাঃ তৈয়বুর রহমান। শনিবার দন্ডবিধির ২৫৫(ক), ১৫৩(ক) ও ৫০০ ধারায় এই মামলা লিপিবদ্ধ হওয়ার মাত্র ১ ঘন্টার মধ্যে ঢাকা থেকে অভিযুক্ত হাসান মেহেদীকে গ্রেফতার করে বলে জানায় পুলিশ। শৈলকুপা-হরিণাকুন্ডু সার্কেলের সহকারি সার্কেল অমিত বর্মণ এই তথ্য নিশ্চিত করেছেন। জানাগেছে, হরিণাকুন্ডু থানার নারায়ণকান্দি গ্রামের মৃত ইউসুফের ছেলে হাসান মেহেদী নামের এক যুবক। বর্তমানে তিনি রাজধানী ঢাকার পোশাক কারখানায় চাকরি করে। হরিণাকুন্ডু এক যুবকের ফেসবুক পোস্টের কমেন্টে নিজের এই মন্তব্যে মহানবী (সঃ)কে চরিত্রহীন হিসাবে বিদ্বেষ ছড়ান। এই মন্তব্যের পরে অনেকেই এটা ভুল বশতঃ কিনা জানতে মোবাইলে ফোন দিলে তিনি নিজের বক্তব্য জেনে বুঝেই করেছেন এবং এই মন্তব্য ডিলিট করবেন না বলে জানান। শুক্রবার এই মন্তব্যের পরে সোশ্যাল মিডিয়ায় মন্তব্যের স্ক্রিনশট ছড়িয়ে পড়লে মুসলিম হিতৈষিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পরে। শনিবার বিকালে হরিণাকুন্ডু দোয়েল চত্বরে এক প্রতিবাদ কর্মসূচির ডাক দেয় মুসলিম উম্মাহর ব্যানারে। শনিবার দুপুরে শৈলকুপা- হরিণাকুন্ডু সার্কেলের সহকারি পুলিশ সুপার অমিত কুমার বর্মণ হরিণাকুন্ডুতে গিয়ে উত্তেজিত জনতার সাথে কথা বলে মামলা নেওয়ার আশ্বাস দেন। তার আশ্বাসে ৩ দিনের জন্য কর্মসূচি স্থগিত করে উত্তেজিত জনতা। তিনি গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে বলেন, দ্রুত এই হাসান মেহেদীকে আইনের আওতায় নিয়ে আসা হবে। এদিকে খোঁজ নিয়ে জানা গেছে, এই হাসান মেহেদীর ভাতিজা ২০১৩ সালে বঙ্গবন্ধুকে নিয়ে কটুক্তি করলে কলেজ কর্তৃপক্ষ তার ছাত্রত্ব বাতিল করে। হাসান মেহেদীসহ কিছু লোক হরিণাকুন্ডুতে আলাদা একটি ধর্ম পালন করেন বলে স্থানীয়রা জানিয়েছেন। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে যাতে কোন সহিংসতা না ঘটে সেই দিকে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বলে জানা গেছে।
এ্যাড. সুশীল পাল কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন
রূপসা প্রতিনিধিঃ
রূপসা ইউসিসিএ লিঃ এর চেয়ারম্যান, কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এ্যাড. সুশীল কুমার পাল কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এ্যাওয়ার্ড লাভ করেছেন। তার কর্মজীবনে কাজের স্বীকৃতি, সাংগঠনিক দক্ষতা এবং সমাজ সেবায় বিশেষ অবদানের জন্য তিনি এ পুরস্কার লাভ করেছেন। জানা গেছে বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশন এর উদ্যোগে তাকে এ পুরস্কার প্রদান করা হয়। সম্প্রতি ঢাকা ইকোনোমিক রিপোটার্স ফোরাম মিলনায়তনে তিনি এ পুরস্কার গ্রহন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি এস এম মজিবুর রহমান। প্রধান আলোচক ছিলেন শেরে বাংলা কৃষি বিশ্ব বিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. কামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন, সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মোঃ আনোয়ার হোসেন, আই এন বি সংবাদ সংস্থার চেয়ারম্যান ব্যারিস্টার জাকির আহম্মাদ, লেনিন প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুকিযোদ্ধা শেখ ওয়াসিউজ্জামান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল এর এডিশন্যাল এসপি কবি নুরুল ইসলাম বিপিএম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশনের উপদেষ্টা মুহাম্মদ আতাউল্লাহ খান।
চালনা মটর সাইকেল চালক সমিতির নির্বাচনে জয় প্রকাশ সভাপতি ও আজিম সাধারণ সম্পাদক নির্বাচিত
বাজুয়া (দাকোপ) প্রতিনিধি
খুলনার চালনা ডাকবাংলো মটর সাইকেল চালক সমবায় সমিতির ত্রি বার্ষিক নির্বাচনে জয়প্রকাশ সভাপতি এবং আজিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে দাকোপ সদর চালনা ডাকবাংলাস্থ সমিতির কার্যালয়ে ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত চলে। মোট ৮৭ জন ভোটারের মধ্যে ৮৫ জন ভোটার তাদের ভোটাধীকার প্রয়োগ করে। নির্বাচনে সভাপতি পদে জয়প্রকাশ রায় (আনারস) প্রতীকে ৪৩ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ নজরুল সরদার (হরিণ) প্রতীকে পেয়েছেন ৪২ ভোট। সাধারণ সম্পাদক পদে আজিম হাওলাদার (বাই সাইকেল) প্রতীকে ৬১ ভোট পেয়ে বিজয়ী হয়। নিকটতম প্রতিদ্বন্দি সেলিম মোল্যা (গোলাপ ফুল) প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। এ ছাড়া সহ-সভাপতি পদে মহাসিন ফরাজী (দেয়াল ঘড়ি) প্রতীকে ৫৭ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দি বাবু রায় (দোয়াত কলম) প্রতীকে পেয়েছেন ২৫ ভোট। কার্যনির্বাহী সদস্য পদে ৫ প্রতিদ্বন্দির মধ্যে বাবু হওলাদার (টেবিল) প্রতীকে ৬৬ ভোট, দিবাশীষ রায় (মোরগ) প্রতীকে ৫৯ ভোট, ইকরামুল গাজী (বটগাছ) প্রতীকে ৫২ ভোট এবং রবিউল ইসলাম (ফুটবল) প্রতীকে ৪৪ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া সহ-সাধারণ সম্পাদক পদে আঃ কাদের সরদার এবং কোষাধ্যক্ষ পদে মোঃ নজরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচীত হয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন উপজেলা সমবায় দপ্তরের সাহাবুর লস্কর, হাফেজ মুর্শিদ আলম, মোস্তাফিজুর রহমান, রাজিব হাওলাদার। নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক রমজান গাজী, সদস্য সচীব আতর আলী শেখ এবং যুগ্ম আহ্বায়ক হাফেজ নজরুল ইসলাম সুষ্ট নির্বাচন অনুষ্ঠানে বিশেষ দায়িত্ব পালন করেন।
যশোর জেনারেল হাসপাতালের প্রতি ক্ষুব্ধ হলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব
শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামের চাকুরি থাকা উচিত নয়। সাত দিনের মধ্যে নিজেকে শুধরাতে হবে এমন হুশিয়ারি দিলেন স্বাস্থ্য বিভাগে অতিরিক্ত সচিব ( হাসপাতাল অনু বিভাগ) নাজমুল হক খান।
১৭ সেপ্টেম্ব শনিবার যশোর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় সুপারের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যুগ্ম সচিব নাজমুল হক খানের মত বিনিময় চলাকালে তিনি এ হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জান, যশোর মেডিকেল কলেজের ( ভারপ্রপ্ত) অধ্যাক্ষ ও সার্জারী বিভাগে সার্জন ডাক্তার এন কে আলম, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুজ সাদিক, হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডাক্তার বজলুর রশিদ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তর হিমাদ্রি শেখেরসহ বিভিন্ন বিভাগের প্রাধানগন।
এ সময় অতিরিক্ত সচিব জেনারেল হাসপাতালের কর্মকান্ড অসন্তষ্ট প্রকাশ করেন। একাধীক সমস্যার নিয়ে সমালোচনা করেন। ষ্টোর কিপার সাত দিনের সময় বেধে শোধরাতে বলেন।
মতবিনিময় স্থল ত্যাগ করে ফিরে যাওয়ার পথে দৈনিক খুলনাঞ্চলের বিভন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব নাজমুল হক আবার ফিরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে পরিদর্শন শেষে বলেন, জেনারেল হাসপাতালে অনেক অসংগতি আছে। স্টোর কিপার সাইফুল ইসলামকে তার কাজের বিষয় হুশিয়ারি দেওয়া হয়েছে।
এর পরে প্রতিষ্ঠানটির তত্ত্ববধায়ক ডাক্তার আখতারুজ্জানের কাছে হাসপাতালের ক্যাসকাউন্টার সহ বিভিন্ন জায়গায় অনিয়ম ও দূর্নীতি বিষয় জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, ক্যাশ কাউন্ডার থেকে চারজনকে সরিয়ে দেয়া হয়েছে। কেউ দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
কলারোয়ায় সামাজিক-সম্প্রীতি সমাবেশ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় সামাজিক-সম্প্রীতি বিষয়ক এক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ওই সভা অনুষ্ঠিত হয়। কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। বিশেষ অতিথি ছিলেন-পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাসির উদ্দীন মৃধা, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান ফিরোজ আহমেদ স্বপন, সাধারণ সম্পাদক আলিমুর রহমান। এছাড়াও উপস্থিত থেকে বক্তব্য রাখেন-কলারোয়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আলহাজ্ব আবু নসর, প্রফেসর আব্দুল মজিদ, কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স.ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলালা, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, কলারোয়া পৌরসভা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুলফিকার আলী, সহ.সভাপতি সরদার জিল্লুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ। আসন্ন হিন্দুসস্প্রদায়ের সর্ব বৃহৎ ধর্মীয় অনুষ্ঠান দূর্গাপূজাকে সামনে রেখে এই সামাজিক সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত বক্তাগন দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন- স্বাধীনতা পরবর্তি কলারোয়া উপজেলার কোথাও কোন ধর্মের ধর্মীয় অনুষ্ঠানে ব্যঘাত সৃষ্টি হওয়ার নজির নাই এবং আগামীতেও কোন প্রতিবন্ধকতা হবে না। ইতোমধ্যে সম্প্রীতি -সমাবেশ, উদ্বুদ্ধকরণ সভা, সচেতনতামূলক কার্যক্রম গ্রহনের মাধ্যমে বিদ্যমান, আন্তঃধর্মীয় সম্পর্ক ও সামাজিক বন্ধনকে সুসংহত রাখাসহ অসাম্প্রদায়িক চেতনায় ধর্মীয় ও সামাজিক বন্ধনকে এগিয়ে নেওয়ার লক্ষে ‘সামাজিক-সম্প্রীতি নামে নতুন একটি কমিটি গঠন করা হয়েছে। আজ সেই কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হলো।
কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভায় পুরস্কার বিতরণ
সোহাগ হোসেন কলারোয়া
সাতক্ষীরার কলারোয়ায় সীমান্ত বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর ১৪তম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭সেপ্টেম্বর) বিকেলের দিকে পৌর সদরের ঝিকরা জোনাকি সিনেমা মোড়ে সমিতির অফিস সংলগ্ন মাঠে ওই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতেই পবিত্র কুরআন ও গীতা পাঠ করা হয়। এরপর আমন্ত্রিত অতিথিদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সভাপতি বাবু গঙ্গামণির সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন-সমিতির সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-কলারোয়া উপজেলা সমবায় কর্মকর্তা সৈয়েদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন-বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হাকিম, সমাজ সেবক শামছুর রহমান, পৌর কাউন্সিলর মহিলা কাউন্সিলর সন্ধ্যা রাণী বর্মণ, কাউন্সিলর শেখ জামিল হোসেন। উপস্থিত ছিলেন-সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সকল সদস্য ও সদস্যাবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যে-উপজেলা সমবায় অফিসার সৈয়েদ হোসেন সমিতির বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্যে বলেন-আমি সীমান্ত বহুমুখী সমবায় সমিতির সাধারণ সভায় উপস্থিত হতে পেরে খুবই আনন্দিত। আমি আগামী নতুন কমিটি ও সমিতির উত্তরাত্তোর সমৃদ্ধি কামনা করছি। অনুষ্ঠান শেষে অধিক সঞ্চয় দানকারীদের মধ্যে পুরস্কৃত করা হয়। প্রথম পুরস্কার পান রাসেল রানা, দ্বিতীয় পুরস্কার পান- আশুরা বেগম ও তিত্বীয় পুরস্কার লাভ করেন আলেয়া বেগম।
ইবি উপাচার্যের পিএসকে মারধর, কার্যালয় ভাঙচুর
কুষ্টিয়া প্রতিনিধি
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্যের কার্যালয়ে হামলা চালিয়ে ভাঙচুর এবং তার ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে মারধরের অভিযোগ উঠেছে।
শনিবার দুপুর ২টার দিকে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালামের কার্যালয়ে এই ঘটনা ঘটে। অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যনারে চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা এই ঘটনা ঘটিয়েছেন বলে পিএস আইয়ুব অভিযোগ করেছেন।
অন্যদিকে উপাচার্যের পিএসকে মারধর ও কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছেন চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা। একইসঙ্গে তারা তাদের চাকরি না দেওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল নিয়োগ বন্ধ রাখারও দাবি করেন।
জানা যায়, অস্থায়ী চাকরিজীবী পরিষদের ব্যনারে চাকরিপ্রত্যাশী সাবেক ও স্থানীয় ছাত্রলীগ নেতারা আজ দুপুর থেকে উপাচার্যের পিএসের রুমে অবস্থান নেয়। পিএস উপাচার্যের বাসভবন থেকে দপ্তরে ফিরলে সাবেক ছাত্রলীগ নেতারা তার কক্ষে ঢুকে টেবিল ছুড়ে মারেন। পরে তাকে চড়-থাপ্পড় দিতে থাকেন। এ সময় পিএস-এর টেবিলে থাকা বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল এলোমেলো হয়ে মেঝেতে পড়ে পানিতে ভিজে যায়। এ ছাড়া দুটি টেবিল ভাঙচুর করা হয়। এ সময় উপাচার্যের অপর পিএস মিল্টনকে একটি কক্ষে আটকে রাখেন তারা।
এ বিষয়ে ভুক্তভোগী আইয়ুব আলী বলেন, ‘আমি অফিসে ঢোকা মাত্রই টিটো মিজান, রাসেল জোয়ার্দারসহ ১৫-২০ জন আচমকা আমার রুমে ঢুকে ভাঙচুর শুরু করে। পরে আমাকে শারীরিকভবে লাঞ্ছিত করে। আমি কখনও বিএনপি বা ছাত্রদল করিনি। আমি বঙ্গবন্ধু পরিষদের সদস। সংশ্লিষ্ট সকলকে বিষয়টি জানিয়েছি।’
চাকরিপ্রত্যাশীদের নেতা টিটো মিজান বলেন, ‘আমরা পিএসকে মারধর করিনি। ভাঙচুরও করিনি। কে বা কারা করেছে তা জানি না। তবে আমরা তার কাছে আমাদের বন্ধ থাকা ফাইলগুলো চালুর কথা বলতে গিয়েছিলাম। এ সময় উনি ছাত্রলীগ নিয়ে বাজে মন্তব্য করায় আমরা সাবেকরা উত্তেজিত হয়ে গিয়েছিলাম।’
এ বিষয়ে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান বলেন, ‘এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ে চাকরির করার পরিবেশ থাকবে না। যা ঘটেছে খুবই দুঃখজনক।’
এ বিষয়ে কর্মকর্তা সমিতির সভাপতি এটিএম এমদাদুল আলম বলেন, ‘আজ তারা পিএসকে মারধর করে রুম ভাঙচুর করেছে। কালকে অন্যজনের গায়ে হাত দিবে। এই ঘটনার সুষ্ঠু বিচার না হলে আমরা কঠোর আন্দোলনে যাব।’
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক শেখ আবদুস সালাম বলেন, ‘এ ঘটনা যারাই ঘটিয়েছে তাদের ছাড় দেওয়া হবে না।’
সরকার হটাতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে: তুহিন
।। খবর বিজ্ঞপ্তি।।
বর্তমান সরকার অগণতান্ত্রিকভাবে দেশ পরিচালনা করছে অভিযোগ করে খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না, জনগণের জন্য, এ দেশের মানুষের জন্য রাজনীতি করে। যেটা জিয়াউর রহমান এবং খালেদা জিয়া প্রমাণ করেছেন। এজন্যই বিএনপির মূলমন্ত্র ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। তিনি বলেন সরকার হটাতে যুগপৎ আন্দোলনের রূপরেখা চূড়ান্ত হয়েছে। যেকোন সময় সরকার হটাতে একদফার আন্দোলনের ডাক আসবে। সে ডাকে সাড়া দিয়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে নামতে হবে।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয়বাদী দল খানজাহান আলী থানার অন্তর্গত ২নং ওয়ার্ড শাখার কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তুহিন আরো বলেন, পুলিশ বিএনপির প্রতিপক্ষ নয়। সরকার যখন পুলিশকে ব্যবহার করে, তখন মানবাধিকার লঙ্ঘন করে। বাংলাদেশ থেকে চিরকালের জন্য সহিংসতা বন্ধ করার একটি মাত্র পথ হচ্ছে নির্বাচনকালীন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবারও চালু করা।
খুলনা মহানগর বিএনপি’র যগ্ম আহবায়ক ও ৯নং সাংগঠনিক টিমের আহবায়ক মোঃ মাসুদ পারভেজ বাবু’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপি’র সিনিয়র যুগ্ম আহবায়ক তারিকুল ইসলাম জহীর, বিশেষ অতিথি ছিলেন যুগ্ম আহ্বায়ক স ম আব্দুর রহমান, একরামুল হক হেলাল, উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ৯নং সাংগঠনিক টিম ও খুলনা মহানগর বিএনপি’র সদস্য কাজী মিজানুর রহমান, আবু সাঈদ হাওলাদার আব্বাস, আব্দুস সালাম, আলমগীর হোসেন, বিএনপি নেতা আলী আক্কাস, এনামুল হক ডায়মন্ড, কাজী নেহিবুল হাসান নেহিম, এমদাদ হোসেন, মিজানুর রহমান, নাসির পাটোয়ারী, জামাল হোসেন, গোলাম রসুল লিটন, মোল্লা সোহাগ, মনির মীর, শাহজাহান আলী, জহির উদ্দিন লিটন, মাহবুব আলম, আব্দুল হাই রুমি, ইলা মুন্সী, সিডা ব্যাপারি, আব্দুল বারেক, মামুন মেম্বার, মজিদ সরদার, গফুর ফকির, আফজাল হোসেন, শাহাবুদ্দিন, শাহীন রেজা, ইব্রাহিম, চমন আরা, রফিকুল ইসলাম, আল মামুন জুয়েল, কামরুল ইসলাম, চরণ শরীফ, শহিদুল ইসলাম সোহেল, মাসুম বিল্লাহ, হাবিবুর রহমান বিপ্লব, মোহাম্মদ শাহিন, মেহেদী হাসান বাপ্পী, বিল্লাল হোসেন, মাসুম খান, মোসলেম উদ্দিন, মোঃ শামীম, সাদাত হোসেন সাজু, মোঃ সোহেল, মোঃ আরমান হোসেন সান্টু প্রমুখ। সভায় সর্বসম্মতিক্রমে মো. এমদাদুল হককে আহবায়ক, ইকবাল হোসেন মিজানকে যুগ্ম আহবায়ক এবং এনামুল হক ডায়মন্ডকে ১নং সদস্য করে ২নং ওয়ার্ড বিএনপির ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষনা করা হয়।
ফকিরহাটের বেতাগা ইউনিয়নে আ’লীগের ত্রি-বার্ষিক সম্মেলন
ফকিরহাট প্রতিনিধি।
বাগেরহাটের ফকিরহাটের বেতাগা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে ৫নং পূর্ব বেতাগা ওর্য়াডের ত্রি-বার্ষিক সম্মেলন ও কমিটি গঠন অনুষ্ঠান শনিবার বিকাল ৫টায় তপন স্মৃতি মঞ্চে অনুষ্ঠিত হয়েছে। হৃষিকেশ কুমার দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সভাপতি স্বপন দাশ, উদ্ভোধন করেন ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি মোঃ ইউনুস আলী শেখ, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আ’লীগের (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ (সাহেব মল্লিক), উপজেলা আ’লীগের সহ-সভাপতি দুলাল চন্দ্র দাশ, আলহাজ্ব সিদ্দিকুর রহমান, যুগ্ন-সাধারন সম্পাদক ফকির কওসার আলী, সাংগঠনিক সম্পাদক তপন দেবনাথ ভজন। প্রধান বক্তা ছিলেন, ইউনিয়ন আ’লীগের সাধারন সম্পাদক আনন্দ কুমার দাশ।
ওয়ার্ড আ’লীগের সাধারন সম্পাদক দিপংকর কুমার দাশ ও তন্ময় কুমার দাশ এর যৌথ সঞ্চালনায় এতে আরো বক্তৃতা করেন, ইউনিয়ন আ’লীগের যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ নামুল হুদার, ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফার ইয়াসমীন, শ্রমীক লীগের সাধারন সম্পাদক মোঃ মহাবুর রহমান ও মাওলানা মোঃ নজরুল ইসলাম। সভা শেষে হৃষিকেশ কুমার দাশ-কে সভাপতি ও মোঃ আকরাম বিশ্বাস-কে সাধারন সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয়।
বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকতউল¬াহ বুলুর
উপর আওয়ামী সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জেলা বিএনপি’র
খবর বিজ্ঞপ্তি
বিএনপি’র ভাইস-চেয়ারম্যান সাবেক মন্ত্রী বরকত উল¬াহ বুলু এবং তার স্ত্রীর ওপর অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত গুরুতর জখম করেছে আওয়ামী সন্ত্রাসীরা। শনিবার (১৭ সেপ্টেম্বর) কুমিল¬ার বিপুলাসার বাজারে সাবেক মন্ত্রী বরকতউল¬াহ বুলুকে সস্ত্রী হত্যার উদ্দেশ্যেই যুবলীগ-ছাত্রলীগের অস্ত্রধারী ক্যাডাররা এ হামলা চালিয়েছে বলে অভিযোগ করে এঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেছেন, নিশিরাতের ভোটডাকাত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সীমাহীন লুটপাট-দুর্নীতিতে বিশ্ব মডেলে পরিণত হয়েছে। নিত্যপ্রয়োজনীয় পণ্য-দ্রব্যের রেকর্ড মূল্য বৃদ্ধি এবং ভোজ্য ও জ্বালানী তেলের আকাশছোঁয়া মূল্য বৃদ্ধির ফলে জনগনের ঘৃণার পাত্রে পরিণত হয়েছে সরকারি দল আওয়ামী লীগ। আসন্ন নির্বাচনে নিশ্চিত ভরাডুবির আশঙ্কায় মরণকামড় দিতে শুরু করেছে গেল এক যুগ ধরে লুটপাটে সিদ্ধহস্ত আওয়ামী সন্ত্রাসীরা। তারই অংশ হিসেবে জাতীয় পর্যায়ের নেতা সাবেক মন্ত্রী বরকত উল¬াহ বুলুকে সস্ত্রীক হত্যার উদ্দেশ্যে অতর্কিত হামলা চালিয়ে রক্তাক্ত জখম করেছে যুবলীগ-ছাত্রলীগের অস্ত্রধারীরা। অন্যদিকে, রাজধানীর বনানীতে উত্তরে বিএনপি সমর্থিত সাবেক মেয়র প্রার্থী তাবিদ আওয়ালের উপরে অতর্কিত হামলা চালিয়েছে আওয়ামী সন্ত্রাসীরা। অবিলম্বে এসব হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন খুলনা জেলা বিএনপি’র নেতৃবৃন্দ। একই সাথে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, নির্যাতিত-নিষ্পেষিত জনগনকে সাথে নিয়ে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে অচিরেই দুর্বার আন্দোলনের মধ্যদিয়ে সাধারণ মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করা হবে, ইনশাআল¬াহ্।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র আহবায়ক আমীর এজাজ খান, সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী, যুগ্ম-আহবায়ক শেখ আবু হোসেন বাবুসহ সকল যুগ্ম-আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্যবৃন্দ।
বছরে পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু
সাতক্ষীরা প্রতিনিধি
বাংলাদেশে প্রতিবছর পানিতে ডুবে ১০ হাজার শিশুর মৃত্যু হচ্ছে। দেশে এক থেকে ১৪ বছরের শিশুদের মৃত্যুর প্রধান পাঁচটি কারণের মধ্যে ‘পানিতে ডুবে মৃত্যু’ অন্যতম।
শনিবার (১৭ সেপ্টেম্বর) সাতক্ষীরা সিভিল সার্জনের কার্যালয়ে গণমাধ্যম বিষয়ক বেসরকারি প্রতিষ্ঠান সমষ্টি আয়োজিত ‘পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে ইস্যুভিত্তিক সংবাদ লিখন’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালায় এ তথ্য তুলে ধরা হয়।
এতে আরও বলা হয়, বিশ্বে প্রতিবছর ২ লাখ ৩৫ হাজার শিশুর পানিতে ডুবে মৃত্যু হচ্ছে। যার ৯০ ভাগ নিম্ন ও মধ্যম আয়ের দেশে। বর্তমানে বিশ্বে পানিতে ডুবে যাওয়াকে শিশুদের অনিচ্ছাকৃত মৃত্যু ও আঘাত প্রাপ্তির তৃতীয় প্রধান কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
বাংলাদেশে পাঁচ বছরের কম বয়সী শিশুদের পানিতে ডুবে মৃত্যুর হার বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য। যাদের অধিকাংশই সকাল ৯টা থেকে দুপুর ১টার মধ্যে মারা যায়।
তিনটি প্রতিরোধযোগ্য ব্যবস্থা নেওয়ার মাধ্যমে পানিতে ডুবে শিশু মৃত্যুর হার কমানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এগুলো হলো- পাঁচ বছরের কম বয়সী শিশুদের দিনের একটি নির্দিষ্ট সময় ডে কেয়ার সেন্টারে রাখা, ৫-১০ বছরের শিশুদের সাঁতার শেখানো ও ব্যাপকহারে সচেতনতা বৃদ্ধি।
প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে জেলা স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা পুলক চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন- সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রেজা রশীদ। আলোচনা করেন চ্যানেল আইয়ের সিনিয়র নিউজ এডিটর ও সমষ্টির নির্বাহী পরিচালক মীর মাসরুর জামান, শিশু একাডেমির ইসিডি স্পেশালিস্ট তারিকুল ইসলাম, সমষ্টির পরিচালক (গবেষণা) রেজাউল হক, সাতক্ষীরা প্রেস ক্লাবের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, জিএম মনিরুল ইসলাম মিনি প্রমুখ।











































