Home আঞ্চলিক যশোর জেনারেল হাসপাতালের প্রতি ক্ষুব্ধ হলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব

যশোর জেনারেল হাসপাতালের প্রতি ক্ষুব্ধ হলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সচিব

29

শহিদুল ইসলাম দইচ যশোর।।
যশোর জেনারেল হাসপাতালের স্টোর কিপার সাইফুল ইসলামের চাকুরি থাকা উচিত নয়। সাত দিনের মধ্যে নিজেকে শুধরাতে হবে এমন হুশিয়ারি দিলেন স্বাস্থ্য বিভাগে অতিরিক্ত সচিব ( হাসপাতাল অনু বিভাগ) নাজমুল হক খান।
১৭ সেপ্টেম্ব শনিবার যশোর জেনারেল হাসপাতালের দ্বিতীয় তলায় সুপারের কনফারেন্স রুমে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে যুগ্ম সচিব নাজমুল হক খানের মত বিনিময় চলাকালে তিনি এ হুশিয়ারি দেন।
এ সময় উপস্থিত ছিলেন যশোর জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আখতারুজ্জান, যশোর মেডিকেল কলেজের ( ভারপ্রপ্ত) অধ্যাক্ষ ও সার্জারী বিভাগে সার্জন ডাক্তার এন কে আলম, জেলার ভারপ্রাপ্ত সিভিল সার্জন নাজমুজ সাদিক, হাসপাতালের আরএমও আব্দুস সামাদ, অর্থোপেডিক বিভাগের কনসালটেন্ট ডাক্তার বজলুর রশিদ, চক্ষু বিশেষজ্ঞ ডাক্তর হিমাদ্রি শেখেরসহ বিভিন্ন বিভাগের প্রাধানগন।
এ সময় অতিরিক্ত সচিব জেনারেল হাসপাতালের কর্মকান্ড অসন্তষ্ট প্রকাশ করেন। একাধীক সমস্যার নিয়ে সমালোচনা করেন। ষ্টোর কিপার সাত দিনের সময় বেধে শোধরাতে বলেন।
মতবিনিময় স্থল ত্যাগ করে ফিরে যাওয়ার পথে দৈনিক খুলনাঞ্চলের বিভন্ন প্রশ্নের জবাবে অতিরিক্ত সচিব নাজমুল হক আবার ফিরে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে ঘুরে পরিদর্শন শেষে বলেন, জেনারেল হাসপাতালে অনেক অসংগতি আছে। স্টোর কিপার সাইফুল ইসলামকে তার কাজের বিষয় হুশিয়ারি দেওয়া হয়েছে।
এর পরে প্রতিষ্ঠানটির তত্ত্ববধায়ক ডাক্তার আখতারুজ্জানের কাছে হাসপাতালের ক্যাসকাউন্টার সহ বিভিন্ন জায়গায় অনিয়ম ও দূর্নীতি বিষয় জানতে চাইলে তিনি দৈনিক খুলনাঞ্চলকে বলেন, ক্যাশ কাউন্ডার থেকে চারজনকে সরিয়ে দেয়া হয়েছে। কেউ দূর্নীতি করলে কাউকে ছাড় দেওয়া হবে না।