Home আঞ্চলিক নগর যুবদলের সাধারণ সম্পাদক সাগরের সুস্থ্যতা কামনায় খালিশপুরে দোয়া মাহফিল

নগর যুবদলের সাধারণ সম্পাদক সাগরের সুস্থ্যতা কামনায় খালিশপুরে দোয়া মাহফিল

7

খবর বিজ্ঞপ্তি।।
ব্যাংককে চিকিৎসাধীন খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগরের আশু সুস্থ্যতা কামনায় গতকাল শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে খালিশপুর থানা যুবদলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
নগরীর ১৪নং ওয়ার্ড বিএনপি কার্যালয়ে নগর যুবদলের সহ-সভাপতি সৈয়দ মেহেদী মাসুদ সেন্টুর সভাপতিত্বে নগর যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম সান্টুর পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদল নেতা শেখ ফজলে বারি লিপন, মোঃ মাহাবুব হোসেন বাবুল, গাজী সালাউদ্দীন, মাইনুদ্দীন নয়ন, শেখ নুর ইসলাম নুরু, মোঃ আলমগীর তালুকদার, সোহেল রানা প্রিন্স, ইসমাইল হোসেন বাদল, রুহুল আমিন, মোঃ মনির হোসেন, আঃ আলিম, মোঃ মাসুদ হোসেন, মোঃ জাকির হোসেন, মোঃ রুস্তম আলী, পেয়ার সুমন, সুমন হাওলাদার, মোঃ মোস্তফা শেখ, মোঃ কামরুজ্জামান, উজ্জ্বল দাস, মোঃ মাকসুদুল হোসন বাপপী, মোঃ রবিউল ইসলাম রবি, মোঃ ইসমাইল হোসেন, মোঃ সোহেল, মোঃ রাস্তি, মোঃ জিনাত হোসেন, মোঃ শফিকুল ইসলাম, মেহেদী হাসান, সত্যনন্দ দত্ত, মামুন সরদার, মিন্টু, মোঃ জুয়েল, মোঃ মঞ্জু, মোঃ শাহাদাত হোসেন ও মহাসিন শেখ প্রমুখ।
উল্লেখ্য, গত ৯ সেপ্টেম্বর খুলনা মহানগর যুবদলের সাধারণ সম্পাদক নাজমুল হুদা চৌধুরী সাগর চিকিৎসকের পরামর্শে হার্ট, উচ্চরক্তচাপ, স্লিপ এ্যাপনিয়া ও নিউরো সমস্যার উন্নত চিকিৎসার উদ্দেশ্যে ব্যাংককের বামরুদগ্রাদ হাসপাতালে পৌঁছান। সেখানে তাঁর হার্টের এনজিওগ্রাম করানো হয়েছে। এখনো চিকিৎসকদের নিবীড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। সুস্থ্য হয়ে দেশে ফিরতে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারের সকলের নিকট দোয়া কামনা করেছেন যুবদল নেতা নাজমুল হুদা চৌধুরী সাগর।#