খুলনায় স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
।। খবর বিজ্ঞপ্তি।।
বাংলাদেশের বর্তমান শেখ হাসিনা সরকারকে ভারত ক্ষমতায় রাখবে কি না- তা নিয়ে আওয়ামী লীগের মধ্যে সংশয় দেখা দিয়েছে। পররাষ্ট্রমন্ত্রী মোমেন সাহেব বলেছেন, ভারতকে বলেছি আমাদেরকে সরকারে রাখতে। অর্থাৎ ভারত তাদেরকে রাখবে কি না- এটা নিয়ে সংশয় আছে। যাদের সম্পর্ক স্বামী-স্ত্রীর, সেই সম্পর্ক যদি স্বামী-স্ত্রীর হয় সেখানে তালাকে সম্ভাবনা আছে কি না, যদি না থাকে তাহলে মোমেন সাহেব এই ধরনের উক্তি কেন করেন? রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে তারা রাষ্ট্রের কথা, রাজনীতির কথা, দেশের মান-সম্মানের কথাটুকু চিন্তা না করে তারা যে ধরনের উক্তি করেন- তাতে আমরা একটা স্বাধীন দেশের নাগরিক দাবি করা আমাদের কোনো অবকাশ নাই।
শনিবার (২০ আগস্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে খুলনা মহানগর ও জেলা স্বেচ্ছাসেবক দল আয়োজিত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ মারাত্মক হুমকির সম্মুখীন। পররাষ্ট্রমন্ত্রীর যে বক্তব্য গণমাধ্যমে এসেছে, তাতে দেশবাসী স্তম্ভিত। সশস্ত্র মুক্তিসংগ্রাম ও রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা বিকিয়ে দিয়ে ক্ষমতাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার সুগভীর ও দীর্ঘমেয়াদি ব্লু প্রিন্ট পররাষ্ট্রমন্ত্রী প্রকাশ করায় জাতি উদ্বিগ্ন।
জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তৈয়েবুর রহমানের সভাপতিত্বে এবং আতাউর রহমান রুনু ও ফারুক হোসেন হিলটনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আব্দুল কাদের ভূঁইয়া জুয়েল। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন খুলনা মহান স্বেচ্ছাসেবক দলের সভাপতি একরামুল হক হেলাল। সমাবেশে বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রিয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোঃ আসফ কবীর চৌধুরী শত। প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ জামির হোসেন। জেলা বিএনপির আহবায়ক আমির এজাজ খান, নগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পি, আবু হোসেন বাবু, মহানগর যুবদল সভাপতি মাহবুব হাসান পিয়ারু, মোঃ নজরুল ইসলাম, রবিউল ইসলাম, গালিব ইমতিয়াজ নাহিদ, সোহেল আহমেদ মানিক, আমির ফয়সাল, জুলফিকার আলী ভুট্ট, আনোয়ার হোসেন আনো, ইউসুফ মোল্লা, এ্যাড. এসকেন্দার মির্জা, মুন্তাসির আল মামুন, ছাব্বির হোসেন রানা। উপস্থিত ছিলেন মহানগর স্বেচ্ছাসেবক দলের মোঃ নাসির উদ্দিন, হেলাল ফরাজি, খায়রুজ জামান সজিব, সাইফুল ইসলাম মল্লিক, মহিদুল ইসলাম, জাহিদুল ইসলাম বাচ্চু, কামরুল ইসলাম, মঞ্জুর শাহিন রুবেল, লাবু বিশ্বাস, আলাউদ্দিন তালুকদার, এম এম শফি, বিল্লাল হোসেন এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের নুরুল ইসলাম খোকা, সোহাগ মুন্সি, এস এম রফিকুল ইসলাম, আব্দুল কাদের জনি, সোহেল আহম্মেদ মানিক, গালিম ইমতিয়াজ, আবু তাহের, টিটু জুমাদ্দার, এস এম শামীম আহসান, হেলাল আহমেদ, আসাদুল ইসলাম বিল্পব, যগেশ্বর সানা কার্তিক, শামীম আহম্মেদ রমিজ, শাহাবুদ্দিন আহমেদ, টুটুল, আলমগীর হোসেন, ইমরান হোসেন খাজা, সোহেল, বাপ্পি, এস এম হারুন, সিহাবুল ইসলাম।
এর আগে রেলস্টেশন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তারেক রহমানের প্লাক্যাট নিয়ে বিশাল র্যালী নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।










































