Home আঞ্চলিক খুলনায় অ্যাড. মো. সাইফুল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ

খুলনায় অ্যাড. মো. সাইফুল ইসলামের খাদ্যসামগ্রী বিতরণ

12

স্টাফ রিপোর্টার:

আজ বধুবার বিকাল ৪টায় সদর থানা আওয়ামী লীগ ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. মো. সাইফুল ইসলাম পবিত্র রমজান উপলক্ষে ও করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া রিক্সা, ভ্যান, ইজিবাইক, ঠেলাগাড়ি ও মাহেন্দ্রা চালকসহ অসহায় মানুষদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। নগরীর বিভিন্ন মোড়ে গিয়ে খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি।

গত ২৮ মার্চ থেকে খাদ্যসামগ্রী বিতরণ করে আসছেন তিনি বলে জানান। এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, জেলা পিপি অ্যাড. এনামুল হক, আযম খান, ইউসুফ আলী, মাশুক উল হুদা, অ্যাড. খরশেছ আলম, অ্যাড. রথিন্দ্রাথ সরকার, অ্যাড. আব্দুল কুদ্দুস, রিয়াজ হোসেন, আউয়াল রহমান, মো. আজিজুল রহমান, ইশতিয়াক রাজু, মনিরুল ইসলাম সোহাগ, সেলিম রেজা, আব্দুল মান্নান, মো. কামরুল ইসলাম প্রমুখ।