অভয়নগর প্রতিনিধি:
যশোরের অভয়নগরে উপজেলার নওয়াপাড়া এলাকায় জুয়া খেলার অপরাধে ৮ জুয়াড়িকে ১৫দিন করে বিনাশ্রম কারাদন্ড ও ৩০হাজার টাকা জরিমানা দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। ২৯ এপ্রিল বুধবার বিকালে এ কারাদন্ড প্রদান করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কেএম রফিকুল ইসলাম।
অভয়নগর থানার অফিসার ইনর্চাজ (ওসি) তাজুল ইসলাম জানান, জুয়াড়িদেরকে বৃহস্পতিবার সকালে কারাগারে পাঠানো হবে।
দন্ডপ্রাপ্তরা হলেন, নওয়াপাড়া গ্রামের মহম মোড়লের ছেলে মনিরুল ইসলাম মোড়ল, একই গ্রামের আয়ুব সরদারের ছেলে লিটন সরদার, জিয়াউল হক এর ছেলে রাকিব হাচান, আশরাব আলরি ছেলে সাইফুল ইসলাম, জাফোর মোল্যার ছেলে ইসমাইল হোসেন, আ:হাই এর ছেলে ইব্রাহিম হোসেন, হাতেম জোমাদ্দারের ছেলে রুহুল আমিন, লুৎফর সরদারের ছেলে সোহেল।
অভয়নগর থানার এসআই নাসির ও এএসআই তরিকুল ইসলাম জানান, উপজেলার নওয়াপাড়া গ্রামের মডেল কলেজের পাশে পলাশের বাড়ি জুয়ার আসর বসেছে এমন একটি খবরে অভয়নগর থানার ওসির নির্দেশে অভিযান চালিয়ে ৮ জুয়াড়িকে হাতেনাতে আটক করি। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালত তাদের প্রত্যেককে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।











































