খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বর্তমান অবৈধ সরকার নিজেদের অনৈতিক শাসনকে নিষ্কণ্টক ও দীর্ঘায়িত করার লক্ষ্যে বিরোধী দল এবং ভিন্ন মত, স্বাধীন চিন্তাকে দমন করতে রাজনৈতিক নেতৃবৃন্দকে গ্রেফতার করে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। আর এরই ধারাবহিকতায় বিনা মামলা-বিনা ওয়ারেন্টে খুলনা মহানগর বিএনপির অন্যতম যুগ্ম আহবায়ক শেখ সাদীকে গ্রেফতার করেছিলো। মঙ্গলবার (১৬ আগস্ট) বিকেলে খুলনা কারাগার থেকে জামিনে মুক্ত শেখ সাদীকে নিয়ে মিছিল সহকারে দলীয় কার্যালয়ে গিয়ে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
তুহিন বলেন, বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা শেখ সাদীকে খালিশপুর থানা পুলিশ গ্রেফতার করে রাতেই খুলনা থানায় হস্তান্তর করে। রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ অযোগ্য লুটেরা মাফিয়া সরকারের পতনের ঘন্টা বেজে গেছে। ২০০৮ সালে অবৈধ পন্থায় আতাতের মাধ্যমে ক্ষমতায় বসা সরকার খুন, গুম, অপহরণ, মিথ্যা মামলায় হয়রানি, জেল জুলুম চালিয়ে নিজেদের মাফিয়া চরিত্র প্রকাশ করেছে। ভোলায় মিছিলে গুলি চালিয়ে দু’জনকে হত্যা ও অসংখ্য মানুষকে আহত করার পরও তদন্ত কমিটি গঠন না করা প্রমাণ করে, সরকার বিবেকশূন্য হয়ে পড়েছে। ক্ষমতার উন্মাদনায় প্রতিবাদী নাগরিকদের কণ্ঠ স্তব্ধ করতে নৃশংস হয়ে উঠেছে। নৈতিকভাবে বিপর্যস্ত এই সরকারের পক্ষে বিদ্যমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট উত্তরণ সম্ভব নয়। এসময় উপস্থিত ছিলেন, যুগ্ম আহ্বায়ক স ম আ. রহমান, সৈয়দা রেহেনা ঈসা, কাজী মাহমুদ আলী, আবুল কালাম জিয়া, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিপ্লবুর রহমান কুদ্দুস, সৈয়দ সাজ্জাদ আহসান পরাগ, মোঃ হাবিবুর রহমান বিশ্বাস, মোল্লা ফরিদ আহমেদ, মিজানুর রহমান মিলটন, আলী আক্কাস, আজিজা খানম এলিজা, আনজিরা খাতুন, নিঘাত সীমা, কাওসারী জাহান মঞ্জু, মিজা মাহমুদ, জাহিদুর রহমান রিপন, জাকির ইকবাল বাপ্পি, আব্দুল আজিজ সুমন, গোলাম মোস্তফা ভুট্টো, সামছুজ্জোহা ডিয়ার, কাজলি বেগম, আফরোজা খানম, লায়লা আর্জুমান বানু, শাকিরুল্লাহ তুহিন, বোরহান উদ্দিন সেতু, সৈয়দ আমজাদ হোসেন, মোঃ ইয়ামিন হাসান, মোস্তাফিজুর রহমান, এমডি হিরু, নুর ইসলাম নুর, মুজাহিদুল ইসলাম টনি, পারভেজুর রহমান ফকির, মাহমুদ হাসান শান্ত, সানাউল্লাহ সানি, আমিনুল ইসলাম বাবু, মোঃ আক্কাস আলী মোল্লা, হাসান শেখ, আবু হানিফ, আমজাদ শেখ, মাসুদ খান, ইয়াসিন হাওলাদার প্রমূখ।











































