Home জাতীয় যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা খুন

যাত্রাবাড়ীতে আওয়ামী লীগ নেতা খুন

13

ঢাকা অফিস।।

রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আওয়ামী লীগের এক নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কের নিজের কাঁচামাল দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতের নাম আবু বকর সিদ্দিক হাবু (৩৭)। যাত্রাবাড়ী ৫০ নম্বর ওয়ার্ডের ১৪ নম্বর ইউনিট আওয়ামী লীগের সভাপতি।

আজ রাত সোয়া ৮টার দিকে গুরুতর আহত অবস্থায় হাবুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। এ সময় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ তথ্য নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া।