Home আঞ্চলিক কারবালাসহ বিশ্বের সকল নির্মমতাকে ছাড়িয়ে গেছে ১৫ আগস্টের হত্যাকান্ড: এমপি মিলন

কারবালাসহ বিশ্বের সকল নির্মমতাকে ছাড়িয়ে গেছে ১৫ আগস্টের হত্যাকান্ড: এমপি মিলন

13

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ।।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও বাগেরহাট-০৪ আসনের (মোড়েলগন্জ-শরণখোলা) সাংসদ এ্যাডভোকেট আমিরুল আলম মিলন বলেন, কারবালার নির্মম হত্যাকান্ডে নারী-শিশুকে হত্যা করা হয়নি। কিন্তু কারবালার সেই নির্মমতা ও বিশ্বের সকল নির্মমতাকে ছাড়িয়ে গেছে ১৫ আগস্টের হত্যাকান্ড। যেখানে বঙ্গবন্ধুসহ তার পরিবারের নারী-শিশুদেরকেও নৃশংসভাবে হত্যা করা হয়। তখন জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের মধ্যদিয়ে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছিলো। ১৫ আগস্ট উপলক্ষে বাগেরহাটের মোড়েলগন্জ উপজেলার নিশানবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে মঙ্গলবার বিকেলে মৌলভীবাজারে অনুষ্ঠিত শোক দিবসের আলোচনা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
নিশানবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত শোক দিবসের এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গ্রীস আওয়ামী লীগ শাখার ভারপ্রাপ্ত সভাপতি শেখ আল-আমিন বাচ্চু, মোড়েলগন্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাম্মেল হক মোজাম। এ শোক সভা ও দোয়া অনুষ্ঠানে নিশানবাড়ীয়া ইউনিয়ন আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।