
কোলের শিশু দিয়ে কবিরাজি চিকিৎসা!
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি
বাগেরহাটের চিতলমারীর বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামে চার বছরের এক শিশুকে দিয়ে কবিরাজি চিকিৎসা করাচ্ছেন তার স্বজনরা। তার কাছে চিকিৎসা নিতে প্রতিদিন শত শত নারী-পুরুষ ভিড় করছেন।
তবে অবুঝ শিশুকে দিয়ে কবিরাজির নামে গ্রামের সহজ-সরল মানুষের সঙ্গে প্রতারণা করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, শিশু ইয়াসিনের বাবা উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরানপুর গ্রামের বাসিন্দা জাহিদুল ইসলাম। চা বিক্রি করে সংসার চালাতেন তিনি। মাস দেড়েক আগে কোলের শিশুসন্তানকে দিয়ে কবিরাজি ব্যবসা শুরু করেন।
চিকিৎসার নামে সাধারণ মানুষকে প্রতারণা করছে এই শিশু কবিরাজের স্বজনরা। জটিল ও কঠিন রোগের চিকিৎসার নামে গত এক মাস ধরে চলমান এই অপচিকিৎসার আড়ালে স্থানীয় একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে।
শুক্রবার সরেজমিন জাহিদুল ইসলামের বাড়িতে গিয়ে অসংখ্য মানুষের ভিড় দেখা যায়। শিশুটিকে সবাই কবিরাজ বলে সন্বোধন করছেন। পানি ও তেলপড়া এবং ঝাড়ফুঁকের মাধ্যমে রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিশুটি তার বাবা ও ভাইয়ের কোলে চড়ে বোতলভর্তি পানি ও তেলের শিশিতে ফুঁক দিচ্ছেন। পাশেই টেবিলে প্লাস্টিকের একটি ছোট বালতি রাখাহ হয়েছে। সেখানে হাদিয়া হিসেবে রোগীরা নগদ টাকা-পয়সা রাখছেন।
চিংগড়ী গ্রামের আফজাল শেখ বলেন, তিন দিন ধরে কবিরাজের কাছে আসছি। তেল ও পানিপড়া দিয়েছে, কিন্তু কোনো উপকার পাইনি।
আবার অনেকেই বলছেন, সামান্য উন্নতি হয়েছে। তবে পরিবারের দাবি, শিশুটির চিকিৎসায় অনেক জটিল রোগের উন্নতি হয়েছে।
শিশুর বাবা জাহিদুল মোল্লা বলেন, আমার এক সময় কোমরে ব্যথা ছিল। চার বছরের ছেলের ঝাড়ফুঁকে তা ভালো হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকার লোকজনও বিভিন্ন রোগের চিকিৎসা নিতে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মামুন হাসান বলেন, এটা সম্পূর্ণ কুসংস্কার। গ্রামের সহজ-সরল মানুষকে এক ধরনের ধান্দায় ফেলে প্রতারণা করা হচ্ছে। প্রশাসনের সঙ্গে সমন্বয় করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইয়েদা ফয়জুন্নেছা জানান, এটা একটা ধান্দাবাজি ছাড়া আর কিছুই না। কেউ যাতে প্রতরণার শিকার না হন, সেই বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র ২৭ ও ৩০ নং ওয়ার্ড কমিটি গঠন
খবর বিজ্ঞপ্টিত
গতকাল শনিবার (১৩ আগষ্ট) নগর কার্যালয়ে শাখা সভাপতি আবদুল্লাহ মুহাম্মদ রাগীবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মুহা: হাবিবুল্লাহ মেসবাহ এর সঞ্চালনায় ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানার দু’আ ও মাসিক মিটিংঅনুষ্ঠিত।
উপস্থিত ছিলেন থানা শাখার আমেলার নেতৃবৃন্দ।
এছাড়া সকালে আইএবি অস্থায়ী কার্যালয়ে ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার ২৭ নং ওয়ার্ড কমিটি সম্পন্ন হয়। আহ্বায়ক হিসেবে মোঃ আল আমিন, যুগ্ম আহ্বায়ক মোঃ ওলিউল্লাহ, সদস্য সচিব হিসেবে ইউসুফ গাজী ও সদস্য ইউনুস আলীর নাম ঘোষণা করা হয়।
বাদ মাগরীব ইসলামী ছাত্র আন্দোলন সদর থানার ৩০ নং ওয়ার্ডের অস্থায়ী কার্যালয়ে ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়। আহ্বায়ক হিসেবে মাহদী হাসান সজীব, যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান সাজীম ও সদস্য সচিব হিসেবে জুয়েল রানার নাম ঘোষণা করা হয়।
উভয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা সদর থানা শাখার সভাপতি আব্দুল্লাহ মুহাম্মদ রাগিব, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন খুলনা সদর থানার সহ সভাপতি মাওলানা হাবিবুল্লাহ গাজী, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন থানার সহ সভাপতি আব্দুল্লাহ আল মামুন, বিশেষ বক্তা হিসেবে থানা সাধারণ সম্পাদক মুহা: হাবিবুল্লাহ মেসবাহ, সাংগঠনিক সম্পাদক জুবায়ের হোসেন সাব্বির, অর্থ সম্পাদ মুহাম্মদ মাসুম বিল্লাহ এছাড়া উভয় ওয়ার্ডের নেতৃবৃন্দ প্রমুখ।
কুষ্টিয়ার ভেড়ামারায় চাঞ্চল্যকর মিনারুল হত্যাকান্ডের রহস্য উম্মোচন
মোঃ রেজাউর রহমান তনু কুষ্টিয়া
ভিকটিম মিনারুল ইসলাম (৪৩), পিতা-আইয়ুব আলী, মাতা-হালিমা বেগম, সাং-নীলগঞ্জ তাতীপাড়া, ৯নং ওয়ার্ড, থানা-কোতয়ালী, জেলা-যশোর পেশায় একজন পিকআপ ড্রাইভার। তিনি তার নিজ নামীয় পিকআপ যাহার রেজিঃ নং- ঢাকা মেট্রো ন-১৮-১১৮৫ যাহা হলুদ ও নিল রংয়ের। ইং ১০/০৮/২০২২ খ্রিঃ সকাল ১১.০০ ঘটিকায় আসামী মোঃ তুফান হোসেন (২০) এবং তার অপর সঙ্গীয় ০১ জন আসামী ভেড়ামারা হতে ট্রেন যোগে যশোর যায়। যশোরে গিয়ে আসামীদ্বয় বিভিন্ন মেশিনারীজ দোকানে পার্টস ক্রয়ের জন্য ঘোরাঘুরি করে। একপর্যায়ে ভিকটিমের সাথে পরিচয় হয় এবং তাকে জানায় যে, ভেড়ামারায় বর্নিত আসামীদ্বয়ের একটি ট্রাকের ইঞ্জিন আছে। সেটি মেরামতের জন্য যশোর নিয়ে আসতে হবে। এ সংক্রান্তে ভিকটিমের পিকআপটি ভাড়া নেয়। অতঃপর সেই পিকআপটি নিয়ে যশোর হতে আসামীদ্বয় ১০/০৮/২০২২ খ্রিঃ সন্ধ্যায় ভেড়ামারার উদ্দেশ্যে রওনা করে। পরবর্তীতে একই তারিখ রাত্র ১২টার আগেই তারা ভেড়ামারা থানাধীন জুনিয়াদহ ইউনিয়নের মওলা হাবাসপুর গ্রামে পৌছায়। সেখানে পূর্ব হতে অপেক্ষায় থাকা অপর এক আসামী সহ ৩জন আসামী মিলে পূর্ব পরিকল্পিত ভাবে ভিকটিমের গলায় গামছা পেচিয়ে, মুখে এবং পায়ে কসটেপ পেচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। অতঃপর একই পিকআপে ভিকটিমের লাশ নিয়ে আসামীগণ ইং ১১/০৮/২০২২ তারিখ রাত্র ১টার পর ভেড়মারা থানাধীন চর গোলাপনগর গ্রামস্থ মনি পার্কের পার্শ্বে শ্বশান ঘাট সংলগ্ন পদ্মা নদীর কিনারে পানিতে লাশ ফেলে দিয়ে পিকআপ নিয়ে চলে যায়।পরবর্তীতে জনাব মোঃ খাইরুল আলম, সুযোগ্য পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয়ের সার্বিক নির্দেশনায় কুষ্টিয়া জেলা পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ইউনিটের একটি চৌকস দল তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অজ্ঞাতনামা আসামীদের সনাক্ত পূর্বক আসামী মোঃ তুফান হোসেন (২০),পিতা- আব্দুল মালিথা, সাং-রামকৃষ্ণপুর, থানা-ভেড়ামারা, জেলা-কুষ্টিয়াকে গ্রেফতার করা হয়। আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই তথ্য স্বীকার করে। হত্যাকান্ডে জড়িত অন্যান্য আসামী গ্রেফতার ও চোরাই যাওয়া পিকআপ উদ্ধার অভিযান অব্যাহত আছে। বিষয়টি অদ্য ১৩/০৮/২০২২ তারিখ কুষ্টিয়া পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে পুলিশ সুপার, কুষ্টিয়া মহোদয় নিশ্চিত করেন।
পাইকগাছায় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু
দানবীর ফসিয়ার রহমান অর্জিত অর্থ মানবকল্যাণে ব্যয় করেছেন
খবর বিজ্ঞপ্তি
খুলনা-৬ (কয়রা-পাইকগাছা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আক্তারুজ্জামান বাবু বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শুধু একটি ভূখন্ডকে স্বাধীন করেননি, তিনি এবং তার পরিবার দেশ ও দেশের মানুষের জন্য নিজেদের আত্মউৎসর্গ করেছেন। এমন আত্মউৎসর্গের উদাহরণ পৃথিবীতে খুব কম রয়েছে। বঙ্গবন্ধু পরিবারের এ আত্মত্যাগ বাঙালি জাতি সারাজীবন মনে রাখবে। এমপি বাবু বলেন, সৃষ্টিকর্তা আমাদেরকে পৃথিবীতে শুধু নিজের কিংবা নিজের পরিবারের ভোগ বিলাসের জন্য সৃষ্টি করেনি। স্রষ্ঠার সৃষ্টির প্রতি মানুষ হিসেবে আমাদের প্রত্যেকের অনেক দায়িত্ব এবং কর্তব্য রয়েছে। বিশেষ করে সমাজে যারা বিত্তবান রয়েছেন দেশ এবং দেশের মানুষের কল্যাণে তাদের অনেক কিছু করার সুযোগ রয়েছে। এমন সুযোগ থাকা সত্ত্বেও আমরা অনেকেই সুযোগ কাজে লাগাতে পারি না। তিনি বলেন, এক্ষেত্রে দানবীর আলহাজ¦ ফসিয়ার রহমান একজন সফল ব্যবসায়ীর পাশাপাশি দানশীল ব্যক্তি ছিলেন। তিনি তার অর্জিত বেশিরভাগ অর্থ মানবকল্যাণে ব্যয় করেছেন। ফসিয়ার রহমান মহিলা কলেজ সহ একাধিক শিক্ষা, ধর্মীয় ও সমাজকল্যাণ মূলক প্রতিষ্ঠান করে গেছেন। আজ ফসিয়ার রহমান আমাদের মাঝে নেই, কিন্তু তিনি যে জনকল্যাণমূলক কাজ করে গেছেন, প্রতিষ্ঠান করে গেছেন এর মাঝে তিনি স্মরণীয় হয়ে রয়েছেন। এমপি বাবু বলেন, গুণি এবং দানশীল ব্যক্তিরা কখনো মরেনা। তারা তাদের সৃষ্টিশীল কাজের মাঝে বেঁচে থাকেন। ফসিয়ার রহমানের মত সমাজের বিত্তবানদের মানবকল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান এমপি বাবু। তিনি শনিবার (১৩ আগস্ট) সকালে দানবীর আলহাজ¦ ফসিয়ার রহমানের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে পাইকগাছা উপজেলা সদরের ফসিয়ার রহমান মহিলা কলেজ আয়োজিত স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। অধ্যক্ষ রবিউল ইসলামের সভাপতিত্বে ও সহকারী অধ্যাপক ময়নুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, ওসি জিয়াউর রহমান, প্রাক্তন প্রধান শিক্ষক এসএম মোজাম্মেল হক, জেলা আওয়ামী লীগ নেতা শেখ আনিছুর রহমান মুক্ত, সহকারী অধ্যাপক সেখ রুহুল কুদ্দুস, প্রাক্তন অধ্যাপক এসএম লোকমান হাকিম, অভিভাবক প্রতিনিধি উদয় শংকর রায়, প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ, ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, সাধারণ সম্পাদক আলহাজ¦ শেখ ফজলুর রহমান, জেলা যুবলীগ নেতা শামীম সরকার, ছাত্রলীগ নেতা রায়হান পারভেজ রনি, শিক্ষার্থী মুশফিকু জান্নাত মৌসি, অজিফাতুন্নেছা ও ঐশি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওঃ জালাল উদ্দীন।
দিঘলিয়া স্কুলের জমিতে খেলা-ধূলার সামগ্রী স্থাপনে বাঁধা, প্রধান শিক্ষকের জিডি
দিঘলিয়া প্রতিনিধিঃ
খুলনার দিঘলিয়া উপজেলার দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে শিক্ষার্থীদের খেলা-ধূলার সামগ্রী স্থাপনে বাঁধা দিয়েছে অবৈধ দখলদাররা। এমনকি তারা স্কুলের প্রধান শিক্ষককে দেখে নেওয়ারও হুমকি দেন। এঘটনায় স্কুলের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান শনিবার দিঘলিয়া থানায় জিডি করেছেন। জিডিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও উল্লেখ করেন। জিডিতে উল্লেখ করা হয়, উপজেলার ৭নং দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমিতে শিক্ষার্থীদের জন্য খেলা-ধূলার সামগ্রী (প্লেয়ার এক্সেসরিজ) স্থাপন করতে গেলে স্থানীয় খান আক্তারুজ্জামান, খান আসাদুজ্জামান, খান বাদল হোসেন ও খান মোস্তাফিজুর রহমান নামে চারব্যক্তি ওই জমি তাদের দাবি করে বাঁধা দেন। এ ঘটনায় তিনি ম্যানেজিং কমিটি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি খান নজরুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান হায়দার আলীমোড়ল সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি অবহিত করেন। তাদের পরামর্শে গত ২৩ জুলাই স্কুলে সভা করা হয়। সভায় বাঁধা প্রদানকারীরা স্কুলের জমিতে খেলা-ধূলার সামগ্রী স্থাপনে সম্মত হন। সে মোতাবেক গত ০৬ আগষ্ট সেখানে খেলা-ধূলার সামগ্রী স্থাপন করতে গেলে উল্লিখিতব্যক্তিরা পূণরায় বাঁধা প্রদান করে। এমনকি উক্ত জমির দাবিদার নিলুফাইয়াসমিন তার ভাইদের নিয়ে সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলাআওয়ামী লীগ সভাপতি খান নজরুল ইসলাম ও ইউপি চেয়ারম্যান হায়দার আলী মোড়লসহ ম্যানেজিং কমিটির সদস্যদের সঙ্গে অপমানজনক আচরণ করেন। এমনকি গণ্যমান্য ব্যক্তিরা চলে গেলে জমির মালিকানা দাবিদাররা স্কুলের অফিস কক্ষে প্রবেশ করে প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমানকে উচ্চস্বরে হুমকি দেন এবং মামলায় জড়িয়ে বিভিন্নভাবে দেখে নেবেন বলেও হুমকি-ধামকি প্রদর্শন করেন। এ ঘটনায় প্রধান শিক্ষক মো.সিদ্দিকুর রহমান উল্লিখিত মৃত খান আবতাব আহম্মেদের ৪ পুত্র ও এককন্যার বিরুদ্ধে থানায় জিডি করেন। এ বিষয়ে প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান বলেন, আমি দক্ষিণ দিঘলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব আছি। স্কুলের সম্পত্তি অবৈধভাবে একটি মহল জবর দখল করে অবৈধস্থাপনা তৈরি করেছে। অথচ: স্কুলের বাচ্চারা জায়গার অভাবে খেলাধুলা করতে পারে না। স্কুলের জায়গা উদ্ধার করতে গেলে বিভিন্ন হুমকি ধামকি আসে। এ কারণে আমি নিরাপত্তার জন্য দিঘলিয়া থানায় একটা ডায়েরি করছি। আমি যতদিন স্কুলে আছি ততদিন স্কুলের সম্পত্তি উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাবেন বলেও উল্লেখ করেন তিনি।
স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি খান জিয়াউল হক সোহাগ বলেন, স্কুলের সম্পত্তির উপর অবৈধ ভাবে চারটি পাকা দোকান ঘর তৈরি করা হয়েছে। একারণে বিষয়টি নিয়ে সমস্যার সৃস্টি হয়েছে। দিঘলিয়া থানার ডিউটি অফিসার মোহাম্মদ সাজ্জাদ হোসেন প্রধান শিক্ষকের সাধারণ ডায়েরির সত্যতা স্বীকার করে বলেন, থানার অফিসার ইন চার্জ আইনগত ব্যবস্থা নিবেন।
৩০ বছর পরে দখলমুক্ত হল জয়গাছি খাল, আনন্দে মাছ ধরছেন স্থানীয়রা
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়নের জয়গাছি খালের অবৈধ নেট-পাটা অপসারণ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম এই খালের মধ্যে থাকা নেট-পাটা ও অবৈধবাঁধ অপসারণের নিদ্রেষ দেন। শ্রমিকরা খালের মধ্যে থাকা সকল নেট-পাটা ও অবৈধবাঁধ অপসারণ করেন। দীর্ঘ ত্রিশ বছর পরে এলাকার গুরুত্বপূর্ণ এই খাল দখলমুক্ত হওয়ায় আনন্দ প্রকাশ করেছেন স্থানীয়রা। উন্মুক্ত খালে খেওলা জাল দিয়ে এলাকাবাসী মাছ ধরছেন।
স্থানীয় আয়ান আহমেদ বলেন, মনের মধ্যে একটা চাপা কষ্ট ছিল আমাদের। সরকারি খাল হওয়ার পরেও আমরা এই খালে কখনও নামতে পারতাম না, মাছ ধরতে পারতাম না। খঅল দিয়ে এলাকার পানিও নামতে পারত না। প্রশাসনের পক্ষ থেকে খাল কাটায় এলাকার সবাই অনেক খুশি হয়েছে। সবাই মিলে খালে এখন মাছ ধরছে।
হাবিবুর রহমান শিকদার নামের এক বৃদ্ধ বলেন, এই খাল মুক্ত হওয়ার আশা ছেড়েই দিয়েছিলাম। সাংবাদিকরা ২০-২৫ দিন আগে সরজমিনে এসে নিউজও করেছে। তারপরও খাল অবমুক্ত হয়নি। আজ অবমুক্ত হয়েছে, আমরা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই।
বাগেরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম বলেন, বিভিন্ন গনমাধ্যমে সংবাদ প্রকাশের পরে জয়গাছি খালের অবৈধ দখলের বিষয়টি আমার নজরে আসে। স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে সাথে নিয়ে জয়গাছি খালের সকল বাঁধ অপসারণ করা হয়েছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত ও জলাবদ্ধতা নিরসনে বাগেরহাট সদর উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাগেরহাট সদর উপজেলার বেমরতা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের পিছন দিয়ে বয়ে যাওয়া ৫ থেকে ৭ কিলোমিটার লম্বা জয়গাছি খালটি দীর্ঘ ত্রিশ বছর ধরে বিভিন্ন লোকের দখলে ছিল। খাল আটকে তারা মাছ চাষ করত।
বাগেরহাটে কারাগারের প্রাচীর ঘেষে ভবন নির্মান, অপসারণের দাবি স্থানীয়দের
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাট জেলা কারাগারের প্রাচীর ঘেষে নির্মান করা ভবন অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয়রা। শনিবার (১৩ আগস্ট) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করে স্থানীয়দের পক্ষে এই দাবি জানান বীর মুক্তিযোদ্ধা সরদার আনোয়ার। এসময়, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর হোসেন, অধ্যাপক সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে আনোয়ার হোসেন বলেন, স্থানীয়দের হাটার জন্য তিনফুট জায়গা ছেড়ে দিয়ে গনপূর্তি বিভাগ বাগেরহাট জেলা কারাগারের বাউন্ডারি ওয়াল নির্মান করে। কারাগারের পূর্বপাশের বাসিন্দারা ওয়ালের পাশে ১২ ফুট জায়গা রেখে তাদের বাড়িঘর নির্মান করেছেন। কিন্তু পশ্চিমপাশে মিঠু তরফদার নিয়মনীতি লঙ্ঘন করে কারাগারের সীমানা ঘেষে বাউন্ডারি ওয়াল দিয়ে দুই তলা ভবন নির্মান করেছেন। এর ফলে কারাগারের বন্দিদের নিরাপত্তা যেমন বিঘ্নিত হচ্ছে, তেমনি কাগাড়ারের পশ্চিম পাশে এলাকাবাসীর যাতায়েতেও বিঘ্ন ঘটছে। এবিষয়ে বারবার কারা কর্তৃপক্ষ ও জেলা প্রশাসক বরাবর অভিযোগ দিয়েও কোন প্রতিকার পাইনি। এমনকি মিঠুকে পর্যাপ্ত জমি রেখে ভবন নির্মান করতে বললে সে বখাটেদের দিয়ে আমাকে হুমকীও এবং টাকাও চেয়েছে। ওই ভবন ও ভবনের পাশের বাউন্ডারি ওয়াল অপসারণ করে এলাকাবাসীর যাতায়েতের সুব্যবস্থা করতে উর্দ্ধতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
এ বিষয়ে ভবনের মালিক মিঠু তরফদার বলেন, কারা কর্তৃপক্ষ আমাকে দুই তলার উপরে করতে নিশেধ করেছিলেন। তাই দুইতলা করেই আমি ভবন নির্মান বন্ধ করেছি। এছাড়া আমার জমির পিছনে সরদার আনোয়ারের কয়েক বিঘা জমি রয়েছে। যার কারণে তিনি এই সংবাদ সম্মেলন করেছেন।
বাগেরহাটের জেলা কারাগারের সুপার কামরুল হুদা বলেন, স্থানীয়দের হাটার জন্য তিনফুট জমি ছেড়ে আমাদের বাউন্ডারি ওয়াল নির্মান করা হয়েছে। নিয়ম অনুযায়ী অন্যপাশের জমির মালিকও তিনফুট ছেড়ে ভবন নির্মান করবেন। কিন্তু মিঠু তরফদার ভবন ও বাউন্ডারি ওয়াল নির্মানের ক্ষেত্রে কোন জমি রাখেননি। তারপরও তিনি দুইতলা ভবন নির্মান করেছে। যার ফলে জটিলতা তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, মিঠু তরফদার যখন ভবন নির্মান করে তখন তাকে মৌখিকভাবে জেমি রেখে ভবন নির্মান করতে বলা হয়েছিল। কিন্তু তিনি আমাদের নিশেধ শোনেননি। ভবনের বিষয়ে আমরা জেলা প্রশাসক বরাবর লিখিতভাবেও জানিয়েছি।
বাগেরহাটে বিদ্যুৎ স্পৃষ্টে রাজমিস্ত্রীর মৃত্যু, আহত আরও এক মিস্ত্রি
নিজস্ব প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটে কর্মরত অবস্থায় বিদ্যুতায়িত হয়ে মোঃ নাদিম হোসেন (২৮) নামের এক রাজমিস্ত্রির মৃত্যু হয়েছে। শনিবার (১৩ আগস্ট) বেলা সাড়ে ১১টায় বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর এলাকার ব্যবসায়ী দিপঙ্করের ভবনে কাজ করার সময় এই দূর্ঘটনা ঘটে। এসময় মোঃ কামরুল (৩২) নামের আরেক রাজমিস্ত্রি গুরুত্বর আহত হয়েছেন। বাগেরহাট জেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে কামরুলকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
নিহত নাদিম হোসেন যাত্রাপুর এলাকার দুলাল শেখের ছেলে। তার স্ত্রী, সাত বছর ও ১৫ মাস বয়সী দুটি মেয়ে রয়েছে।
প্রতক্ষদর্শী কবির হোসেন বলেন, সকাল থেকে নাদিম, কামরুলসহ আমরা চারজন যাত্রাপুর এলাকার দিপঙ্করের ভবনে কাজ করছিলাম। সাড়ে ১১টার দিকে কলাম তৈরির জন্য ফর্মা ওঠাচ্ছিলেন নাদিম হোসেন। এসময় বিদ্যুতের তারে ফর্মা লেগে নাদিম হোসেন ও কামরুল গুরুত্বর আহত হয়।পরবর্তীতে দুইজনকে দ্রুত বাগেরহাট জেলা হাসপাতালে নিয়ে আসি আমরা। সেখানে কর্তব্যরত চিকিৎসক নাদিমকে মৃত ঘোষনা করেন।
হাসপাতালে নাদিমের মরদেহের পাশে বিলাপ করছিলেন, তার স্ত্রী, সাত বছর বয়সী চাঁদনি ও তার স্বজনরা। সংসারের একমাত্র অবলম্বন হারিয়ে কান্না থামছেনা নাদিমের স্ত্রী রাবেয়া বেগমের। বাবাকে ছাড়া থাকব কিভাবে বলে বিলাপ করছিলেন নাদিমের মেয়ে চাঁদনি।
উপার্জনের একমাত্র ব্যক্তিকে হারিয়ে বিপদে পড়েছে সংসারটি দাবি করে স্থানীয় রুহুল আমিন শেখ বলেন, নাদিমের আয়ে চলত চারজনের সংসার। দুই সন্তান নিয়ে কিভাবে বাঁচবে নাদিমের স্ত্রী। যার বাড়িতে কাজ করছিলেন তার পক্ষ থেকে এবং সরকারিভাবে নাদিমের পরিবারকে সহযোগিতার দাবি জানান তিনি।
বাগেরহাট জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক মোঃ গোলাম রাফি বলেন, দুপুরে বিদ্যুতায়িত অবস্থায় দুইজন রোগীকে নিয়ে আসছিল হাসপাতালে। তার মধ্যে নাদিম নামের একজনকে মৃত অবস্থায় হাসাপাতালে আনা হয়। অন্যজন কামরুলও গুরুত্বর আহত ছিল। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
রামপালের বাজার বেসামাল: অভাবি মানুষের নাভিশ্বাস
রামপাল (বাগেরহাট) সংবাদদাতা
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির সাথে সাথে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রে দাম আকাশ ছুঁয়েছে। সাধারণ ক্রেতা ও নিন্ম আয়ের মানুষেরা দিশেহারা হয়ে পড়েছে। আয়ের সাথে ব্যয়ের সংগতি না থাকায় হিসাব মেলাতে পারছেন তারা। চাল, ডাল, ভোজ্য তেলের মূল্য দফায় দফায় বৃদ্ধির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। সরু চাল থেকে মোটা চাল কেজিতে ৬ টাকা থেকে ১২ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বেকারি সামগ্রী থেকে শুরু করে সব কিছুর দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। কাঁচা মরিচ ৩ শ টাকা, বেগুন ৫০ টাকা, আলু ৩৫, পটল ৪৫, কুমড়া ৪৫, চিচিঙ্গা ৪৫ টাকা করে বিক্রি হতে দেখা গেছে। বিভিন্ন প্রকার সামুদ্রিক মাছ প্রকারভেদে কেজিতে ৫০ থেকে ৮০ টাকা বেশী দরে বিক্রি হচ্ছে। দেশী মাছ রুই, কাতল, পার্সে, বেলে মাছসহ সব মাছের দাম বেড়েছে।
খুচরা ও পাইকারি বিক্রেতারা জানান, উৎপাদন খরচ ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণে দাম বেড়েছে বলে তারা জানান। ব্যবসায়ী নূর ইসলাম বলেন আমাদের মোকাম থেকে বেশী দামে পণ্য কিনে সমন্বয় করে বিক্রি করতে হচ্ছে। একই কথা বলেন সদরের দোকানি নজরুল ইসলাম।
ক্রেতারা বলেন বাজারে সরকারের কোন নিয়ন্ত্রণ নেই। কোন কেউ রামপালের হাট বাজার গুলোতে মনিটরিং করেন বলে মনে হয় না। তারা সরকারের নজরদারির জোর দাবী করেন।
রামপাল উপজেলা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সাংগঠনিক সম্পাদক এম, এ সবুর রানা বলেন সরকারের বাজার ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙ্গে পড়েছে। কোথাও কোন নিয়ন্ত্রণ নেই। নজরদারি নেই। একটা হযবরল অবস্থা বিরাজ করছে। এভাবে চললে নিন্ম আয়ের মানুষকে অভুক্ত থাকতে হবে। তিনি সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বৃদ্ধি দাবী করেন যাতে মানুষের ভোগান্তি কমে।
বাগেরহাট জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এর সুস্থ্যতা কামনায় খুলনা জেলা কমিটি
খবর বিজ্ঞপ্তি
বাগেরহাট জেলা আওয়ামী মৎস্যজীবী লীগ সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা সেলিনা বানু গুরুতর অসুস্থ্য অবস্থায় খুলনার করীম নগরস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার চিকিৎসার বিষয় সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শেখ আজগর নস্কর এর পক্ষে সার্বিক খোজখবর নেওয়ার জন্য তার শয্যাপাশে যান খুলনা জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব মোঃ আসাদুজ্জামান কচি, যুগ্ম আহবায়কদ্বয় লস্কর উবাইদুর রহমান, মোঃ দিদারুল ইসলাম, জেলা সদস্য শেখ নাজিম আহম্মেদ, মোঃ মুসা লস্কর, ডাঃ ইসা দবীর, আজমল হোসেন খোকন, রাহাত পারভেজ সুমন, শাহ আলম, মশিউর রহমান সাগর, মোঃ শরিফ সরদার, মোঃ হাসান, মোঃ রাজ্জাক, রেজাউল সরদার, গোপাল, বাংলাজীত, সালেহ আহম্মেদ, ডেভিড সুমন, মাহাদী, মোঃ কামরুল ইসলাম, মিজানুর রহমান মন্টু, হামিদা বেগম, আফরিন আক্তার, আখি আক্তার, রোমানা পারভীন, মোঃ জুয়েল, বুলবুল গাজী, তরিকুল ইসলাম, ওহেদুজ্জামান, মোকলেছুর রহমান, মোঃ চাঁন মিয়া, জাহিদুর রহমান, সালমা আক্তার, শিউলী বেগম, মোঃ আল-মামুন, মনির হোসেন, মনিরুজ্জামান, মোঃ রাজু, মোঃ লোকমান হোসেন প্রমুখ। নের্তৃবৃন্দ সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এর পক্ষে অসুস্থ্য বীর মুক্তিযোদ্ধা সেলিনা বানু এর আশু রোগ মুক্তি কামনা ও তার চিকিৎসার সার্বিক সহযোগিতা করেন।
ফুলবাড়ীগেটে অশ্নীল ভিডিও করে মুক্তিপন দাবি ৩ অপহরণকারী গ্রেফতার
ফুলবাড়ীগেট প্রতিনিধি
নগরীর খানজাহান আলী থানা পুলিশ ফুলবাড়ীগেট শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল সহ ৩ অপহরন কারীকে গ্রেফতার করেছে , এ সময় তাদের স্বীকারোক্তিতে তাদের হেফাজতে থাকা গিলাতলা দক্ষিন পাড়ার ভিকটিম মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে খানজাহান আলী থানা পুলিশ। এঘটনায় ভিকটিম জিহাদ শেখের পিতা মোঃ আসলাস শেখ বাদি হয়ে খানজাহান আলী থানায় মামলা দায়ের করেছে, যার নং ১২ তাং ১৩/০৮/২২ ইং। মামলার এজাহার সুত্রে জানা যায় গত ১২ আগষ্ট শুক্রবার বিকাল সাড়ে ৪ টার সময় গিলাতলা দক্ষিনপাড়ার সামাদ শেখ এর পুত্র ভ্যানচালক জিহাদ শেখ ভ্যান নিয়ে ভাড়া টানার জন্য বাসা থেকে বের হয়।রাত সোয়া ৮ টার সময় জিহাদ এর ছোট ভাই জিয়ারুল এর মোবাইলে ফোন দিয়ে জিহাদ বলে আমাকে আটকিয়ে রেখেছে ৫০ হাজার টাকা নিয়ে আয়, এর পরই ফোন বন্ধ পাওয়া যায়, কিছুক্ষন পর আবার ফোন করে অপহরনকারীরা জিহাদ এর ছোট ভাই জিয়ারুল কে একটা বিকাশ নং দেয় এবং উক্ত নাম্বারে টাকা পাঠাতে বলে, জিহাদের পিতা বিষয়টি খানজাহান আলী থানার ওসিকে অবহিত করলে খানজাহান আলী থানা পুলিশ তৎক্ষনিকভাবে তথ্য প্রযুক্তির সহায়তায় অপহরনকারীদের অবস্থান আড়ংঘাটা থানাধীন তেলিগাতী পাকার মাথায় আছে বলে নিশ্চিত হয়। জিয়ারুল অপহরনকারীদের ফোনে বলে এত রাতে বিকাশ এর দোকান খোলা নেই সরাসরি ছাড়া টাকা দেওয়া সম্ভব হচ্ছেনা, তখন ফোনে তাদেরকে অপহরনকারীরা, কুয়েট পকেট গেট এর সামনে যেতে বলে, তাদের কথা মতো জিহাদ এর পিতা আসলাম শুক্রবার দিনগত রাত ৪ টার সময় কুয়েট পকেট গেছে গেলে অপহরনকারী চক্রের সদস্য শক্তি ফাউন্ডেশনের সভাপতি উজ্জল (২৭), তেলিগাতী সরদার পাড়া এলাকার হান্নান শেখ এর পুত্র তরিকুল (২০) , একই এলাকার আবু বক্কার এর পুত্র মোঃ মুন্না হোসেন (২৬) সাথে কথা বলার এক পর্যায়ে , পুর্বে থেকেই উৎপেতে থাকা পুলিশ দেখে দৌড়ে পালানোর চেষ্টাকালে খানজাহান আলী থানার এস আই হাসানুজ্জান, এস আই দেবেশ, এ এস আই তুহিন , এ এসআই শরিফুল ও আড়ংঘাটা থানা পুলিশের সহযোগিতায় তাদেরকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকৃতরা স্বীকার করে তারা ২ জনকে আটকে রেখেছে ,এবং তাদের মুক্তিপন বাবদ ৫০ হাজার টাকা নিতে এসেছে কুয়েট পকেট গেটে, অপহরনকারীদের দেওয়া তথ্যমতে তেলিগাতী মধ্যপাড়া ক্লাব মোড়স্থ মৃত শেখ শাহাজান এর ভাড়াটিয়া মোঃ জামিরুল ইসলাম এর ভাড়া বাসা হতে অপহরনকারীদের হেফাজতে থাকা মোঃ জিহাদ শেখ ও মোঃ আলামিন হোসেনকে উদ্ধার করে পুলিশ। অপহরনের স্বীকার হওয়া ভ্যান চালক মোঃ জিহাদ শেখ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে জানায় শুক্রবার রাত সোয়া ৮ টায় ভ্যানগাড়িতে একটা টিপ দেওয়া লাগবে এবং তাদের ভ্যান ভাড়া বাড়িয়ে দিবে বলে তাদের তেলিগাতী মধ্যপাড়া ক্লাবমোড়ে নিয়ে যায়। এরপর বিভিন্ন মহিলাদের সাথে অশ্নিল ভিডিও ও ছবি তুলে ভাইরাল করে দিবে বলে হুমকি দেই। এলাকাবাসি জানান আটককৃতরা একটি বড় ধরনের সিন্ডিকেট চক্র, দির্ঘদিন ধরে ফ্লাট বাসায় মহিলাদের সাথে অশ্নিল ভিডিও করে নিরিহ ভ্যান চালক সহ সাধারন মানুষকে জিম্মি করে মোটা অংকের চাঁদা দাবি করে আসছে, অনেকে মানসম্নানের ভয়ে তাদের দাবিকৃত টাকা দিতে বাধ্য হয়েছে । আটককৃত মোঃ মুন্না হোসেন এর বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। স্থানিয়রা আটককৃতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি করেছেন । খানজাহান আলী থানার ওসি মোঃ কামাল হোসেন খান জানান, ঘটনা জানার পর থেকে ডিসি নর্থ এর দিকনির্দেশনায় এবং কেএমপির সহকারী পুলিশ কমিশনার (দৌলতপুর জোন) এর তদারকিদে থানার একটি বিশেষ টিম রাতভর অভিযান চালিয়ে আসামি ও ভিকটিম উদ্ধারে সক্ষম হয় । এ ঘটনায় ভিকটিম জিহাদ শেখ এর পিতা আসলাম শেখ ৪ জনকে এজাহার নামীয় এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছে , এজাহার নামীয় পলাতক আসামি তেলিগাতী সরদার পাড়া এলাকার আলী আহম্মেদ এর পুত্র রুবেল কে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামিদের শনিবার দুপুরে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তাদেরকে জেলহাজতে প্রেরন করেন।
বানিশান্তার কৃষি জমি রক্ষার দাবিতে মাননীয় পরিকল্পনা মন্ত্রীর কাছে লিখিত আবেদন
মোঃ শামীম হোসেন- বাজুয়া
খুলনার দাকোপের বানিশান্তার তিন ফসলি ৩০০ একর কৃষি জমি রক্ষার দাবিতে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টি ১১ আগস্ট বৃহস্পতিবার লিখিত ভাবে জানানো হয়। জানা যায় আন্দোলন কারী জনগন বাণীশান্তার তিন ফসলী জমি রক্ষার জন্য ঢাকাতে যান। ঢাকাতে গিয়ে বাপা ,বেলা, ব্লাস্ট, ব্রাক, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, আইন শালিস কেন্দ্র ও দাকোপ এলাকার মানুষের শেষ আশ্রয়স্থল সকলের প্রিয় নেতা মাননীয় এমপি দাকোপের আপামর জনগণের নেত্রী অ্যাডভোকেট গ্লোরিয়া ঝর্ণা সরকারকে সাথে নিয়ে মাননীয় পরিকল্পনা মন্ত্রী মহোদয়ের কাছে বিষয়টি লিখিত ভাবে জানানো হয়। মাননীয় মন্ত্রী তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন এবং বিষয় টি দেখবেন বলে আশ্বস্ত করেন। এছাড়া বিষয়টি পুনঃ বিবেচনা করা হবে বলে জানান। এমপি ও মাননীয় মন্ত্রীর হস্তক্ষেপের ফলে এবং এলাকার শত শত নারী-পুরুষের বাঁধার মুখে গতকালও মোংলা বন্দর কর্তৃক মাটি কাটার ভেকু পিছু হটতে বাধ্য হয়। বানিশান্তা ইউনিয়ন বাসী ধন্যবাদ জানায় মাননীয় মন্ত্রী মহোদয়কে ও মহিলা এমপি এই এলাকার মানুষের সুখ দুঃখের সাথী এবং এই সংগ্রামে যারা সহযোগিতা করেছেন ও যারা এলাকায় থেকে মা মাটি মানুষকে রক্ষা করার জন্য রাজপথে ছিলেন সকলকে।
১৫ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকীতে জাতীয় শোক দিবস ২০২২ পালন উপলক্ষে আগামী ১৫ আগস্ট খুলনা সিটি কর্পোরেশন কর্তৃক বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ৯টায় নগর ভবনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা, মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের রচনা প্রতিযোগিতা, বঙ্গবন্ধুর ওপর প্রমাণ্য চিত্র প্রদর্শনী, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল। এছাড়া বিকেল ৩টায় খালিশপুর কলেজিয়েট গার্লস স্কুলে একই কর্মসূচির আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, কর্মসূচিসমূহ সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে মহানগরী এলাকাকে পৃথক দু’টি অঞ্চলে (‘ক’ ও ‘খ’ অঞ্চল) ভাগ করা হয়েছে। ১৬ থেকে ৩১ নং ওয়ার্ড এলাকাকে ‘ক’ অঞ্চল এবং ১ থেকে ১৫ নং ওয়ার্ড এলাকাকে ‘খ’ অঞ্চল হিসেবে চিহ্নিত করে উভয় অঞ্চলে পৃথক পৃথকভাবে গৃহীত সকল কর্মসূচি পালন করা হবে।
রচনা প্রতিযোগিতার জন্য ‘ক’ বিভাগের (প্লে থেকে নার্সারী শ্রেণি) শিক্ষার্থীদের জন্য বিষয় উম্মুক্ত রেখে ‘খ’ বিভাগের (১ম ও ২য় শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘মুক্তিযুদ্ধ’, ‘গ’ বিভাগের (৩য় থেকে ৫ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি’, ‘ঘ’ বিভাগের (৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’ এবং ‘ঙ’ বিভাগের (৯ম ও ১০ম শ্রেণি) শিক্ষার্থীদের জন্য ‘বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ’ শীর্ষক বিষয় নির্ধারণ করা হয়েছে।
কুয়েটে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস ২০২২ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সোমবার সূর্যোদয়ের সাথে সাথে প্রশাসনিক ভবন, ভিসি মহোদয়ের বাস ভবন ও হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও কালো পতাকা উওোলন করা হবে। সকাল ০৮.৪৫টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণের সন্তানদের অংশগ্রহণে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারে “বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা” শীর্ষক শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সকাল ৯.১৫টায় কালো ব্যাচ ধারণ ও ক্যাম্পাসস্থ ‘বঙ্গবন্ধু চত্ত্বর’-এ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে। সকাল ১০টায় বিশ^বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, কর্মচারীদের অংশগ্রহণে অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা এবং বাদ আসর বিশ^বিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
বেনাপোল’র ওপারে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের দূর্ভোগ
বেনাপোল প্রতিনিধি
বেনাপোল’র ওপারে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশী পাসপোর্ট যাত্রীদের দূর্ভোগ চরমে পৌছেছে। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে প্রতিদিন প্রায় ৫/৬ হাজার যাত্রী বাংলাদেশ-ভারত যাতায়াত করেন। যাত্রীদের অনেকে ভারতে যান চিকিৎসার উদ্দেশ্যে, কেউ ব্যবসার কাজে, আবার কেউ যান আত্মীয়-স্বজনদের কাছে বেড়াতে।
বেনাপোল ইমিগ্রেশনে পাসপোর্ট যাত্রীদের দ্রুত ,নির্বিঘ্নে যাতায়াতের ব্যবস্থা করলেও ওপারে পেট্রাপোল ইমিগ্রেশনে বাংলাদেশী যাত্রীদের যাতায়াতে নানা দূর্ভোগ ও হয়রানির শিকার হতে হচ্ছে। ইমগ্রেশন ও ব্এিসএফ’র হাতে সবচেয়ে বেশী হয়রানির শিকার হতে হয়।
ভারতের নোমান্সল্যান্ডে প্রবেশ করে দেখা যায় ভারত ফেরত যাত্রীদের দুর্বিষহ ভোগাšিত।প্রতিনিয়ত যাত্রীদের খোলা আকাশের নিচে দীর্ঘ লাইনে ৫/৬ ঘন্টা দাঁড়িয়ে রোদ বৃস্টিতে ভিজে পুেড় অসুস্থ হয়ে পড়ছে।
দেশে ফেরা যাত্রী কামাল হোসেন জানান, ভারতীয় ইমিগ্রেশনে ১৪টি ডেস্কে মাত্র ২-৩ জন স্টাফ কাজ করছে। ইমিগ্রেশন প্রক্রিয়ায় ধীরগতির কারণে যাত্রীদের দীর্ঘ-লাইনের সৃষ্টি হয়। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের আগ মুহূর্তে পেট্রাপোল বন্দরের নোমান্সল্যান্ডে চেকিং এবং ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য দীর্ঘ লাইন দিয়ে বাহিরে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে থাকতে হয় শিশু থেকে শুরু করে বৃদ্ধ যাত্রীদের। এতে তীব্র রোদ আর গরমে যাত্রীরা অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ ৬ থেকে ৭ ঘণ্টা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকতে হয়েছে আমাকে। অন্যদিকে বিএসএফ সদস্যদের দুর্ব্যাবহারের শিকার হতে হয়েছে।
ইন্ডিয়ান ইমিগ্রেশনে জনবল কম এবং কাজে ধীরগতির কারণে যাত্রীরা লাইনে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করাসহ নানা ভোগাšিতর শিকার হচ্ছে। কোন যাত্রী প্রতিবাদ করলে তাকে বসিয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা।
এদিকে বেনাপোল ইমিগ্রেশনের ওসি আবুল কালাম আজাদ জানান, মোট ২৬ টি ডেস্ক করা হয়েছে যাত্রীদের জন্য। যাত্রীরা যাতে দ্রুত সময়ে ভারতে যেতে পারে সেজন্য ২৬ টি ডেস্কে ২৬ জন অফিসার নিয়োগ দেয়া হয়েছে। ফলে যাত্রী দ্রুত সময়ে বাংলাদেশ থেকে ছাড় পেলেও ভারতে গিয়ে আটকে যাচ্ছে ৫/৬ ঘন্টা করে। গতকাল শুক্রবার ৫০৭৯ জন যাত্রী ভারতে যাতায়াত করেছে। বেনাপোল ইমিগ্রেশনে জনবল বৃদ্ধি করা হয়েছে। ফলে এ সময় যাত্রীদের কোনো প্রকার ভোগাšিত নেই। ঈদের আগে বেনাপোল ইমিগ্রেশনকে দালাল, লেবার সহ সিন্ডিকেটমুক্ত করেছে কাস্টম কর্তৃপক্ষ।
বেনাপোল কাস্টমসের ডেপুটি কমিশনার মো: কাইউম হোসেন জানান,পেট্রাপোল ইমিগ্রেশনে যাত্রীদের ভোগাšিতর বিষয়টি সম্পূর্ণ ওপারের ব্যাপার। তবে আমাদের বেনাপোল ইমিগ্রেশন ও কাস্টমস দিয়ে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে চলাচল করছেন। নোমান্সল্যান্ডে যাত্রীদের ভোগাšিতর বিষয়টি নিয়ে ওপারে একাদিবার অলোচনা করেছি ,সমাধানের জন্য বলা হয়েছে।
কোটচাঁদপুরে চুরি হওয়া আলমসাধু সহ চোর আটক
মোঃ আশাদুল ইসলাম
ঝিনাইদহের কোটচাঁদপুরে শুক্রবার ভোররাতে পৌর এলাকার কাশিপুর গ্রাম থেকে গরু টানা আলমসাধু চুরি করে পালানোর সময় কালীগঞ্জ রেলগেট এলাকায় জনতার হাতে ধরা পড়েছে সংঘবদ্ধ চোর চক্রের সক্রিয় সদস্য মোঃ সুমন (২১) সে কোটচাঁদপুর পৌর এলাকার সিনেমা হল পাড়ার মৃত আব্দুর রশিদের ছেলে । আলমসাধুর মালিক মোঃ বিশু জানান, ভোররাতে গাড়ি স্টার্ট দেওয়ার শব্দ শুনে ঘুম ভেঙ্গে যায়। তড়িঘড়ি করে ঘর থেকে বের হয়ে দেখি আমার গাড়িটি নেই। সে সময় কালীগঞ্জ রেলগেট এলাকার আমার দুলাভাই কে মোবাইল ফোনে জানাই আমার গাড়িটা চুরি করে চোরেরা আপনাদের ঐদিকে নিয়ে যাচ্ছে। সে সময় লোকজন নিয়ে রাস্তা অবরোধ করে গাড়ি সহ একজনকে ধরে ফেলে সাথে থাকা অন্যরা পালিয়ে যায়। পরে আমরা গিয়ে গাড়িসহ চোর কে এলাকায় নিয়ে আশি। শনিবার সকালে মডেল থানার এস আই প্রকাশ জানান, গাড়ি চুরি করে পালানোর সময় পাবলিকের ধাওয়া খেয়ে চোর সুমন পড়ে গিয়ে আঘাত প্রাপ্ত হাওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে তার স্বীকার উক্তিতে চোর চক্রের হোতা পৌর এলাকার বড়বামনদাহ গ্রামের আব্দুল মতলেবের ছেলে, মহম্মদ আলী (২১) কে আটক করে থানায় নিয়ে আসি। চোর চক্রের অন্যান্য সদস্যদের ধরতে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। এদের কে চুরি মামলায় কোর্টে প্রেরণ করা হবে।
মহেশপুরে এডিপি প্রকল্পে ব্যাপক অনিয়ম: নামেমাত্র কাজ করে টাকা আত্মসাত
মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি,
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর উন্নয়ন প্রকল্পে কাজ না করেই কাগজে কলমে শতভাগ বাস্তবায়ন দেখানো হয়েছে। এছাড়া রয়েছে প্রকল্পের প্রাক্কলন অনুযায়ী কাজ না করা, নিন্মমানের নির্মাণ সামগ্রী ব্যবহারকরাসহ নানা অনিয়মের বিস্তর অভিযোগ।
অভিযোগে প্রকাশ, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় বেশির ভাগ প্রকল্পেই শতভাগ হয়নি কাজ। অনেক প্রকল্পের কাজ হয়েছে সামান্য। আর কয়েকটি খুঁজেই পাওয়া যায়নি। কিন্তু সবকটি প্রকল্পের টাকা তুলে নেওয়া হয়েছে। অর্থাৎ ভুয়া প্রকল্প দেখিয়ে কোটি টাকা আত্মসাত করা হয়েছে।
উপজেলা পরিষদ সুত্রে জানা যায়,২০২১-২০২২ প্রায় ৩ কোটি টাকার বরাদ্ধকৃত প্রকল্প বাস্তবায়িত হয়েছে স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) মাধ্যমে। ৩০ শে জুনের মধ্যে এসকল প্রকল্প গুলো শেষ হয়ে গেছে। প্রকল্পগুলোর মধ্যে ছিল বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন, স্কুলে বেঞ্চ প্রদান ও স্কুলের উন্নয়ন, সেলাই মেশিন ও নলকূপ বিতরণ, কালভার্ট নির্মান, ড্রেন নির্মান,শৌচাগার তৈরি করে দেওয়া এবং রাস্তা সংস্কার। এসকল প্রকল্পের মধ্যে অধিকাংশ রয়েছে রাস্তা ফ্লাট সলিংরের কাজ।
সরেজমিনে দেখা যায়, বেশির ভাগ প্রকল্পেই শতভাগ হয়নি কাজ। অনেক প্রকল্পে নামমাত্র কাজ হয়েছে। আর কয়েকটি প্রকল্পের অস্তিত্ব খুঁজেই পাওয়া যায়নি। অথচ কাগজে-কলমে সবকটি প্রকল্পই বাস্তবায়িত দেখানো হয়েছে। নাটিমা ইউপির গয়েশপুর আসলাম মেম্বারের দরবার শরীফে শৌচাগার নির্মাণের ৯০ হাজার টাকার প্রকল্প দেখালেও বাস্তবে সেখানে শৌচাগার নির্মাণের কোনো কাজ হয়নি।
আজমপুর ইউপির আদমপুর মল্লিকপাড়া তরিকুলের বাড়ি হতে বক্তারের বাড়ি পর্যন্ত ৪০ হাজার টাকার প্রকল্পের রাস্তা ফ্লাট সলিং করণের কোন অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তরিকুলের পিতা আব্দুল মালেক মল্লিক বলেন,তাদের বাড়ি হতে বক্তারের বাড়ি পর্যন্ত কোন কাজ হয়নি এখনো মাটির রাস্তা রয়েছে।
রামচন্দ্রপুর কমিনিটি ক্লিনিকে ১০ হাজার টাকা প্রকল্পে চেয়ার দেওয়া হয়নি। দীর্ঘদিন বন্ধ থাকা আজমপুর প্রতিবন্দি স্কুলে ২০ হাজার টাকার আলমারি প্রদানের অস্তিত্ব পাওয়া যায়নি। মালাধারপুর দাখিল মাদ্রাসায় আসবাবপত্র ক্রয় প্রকল্পে ১লক্ষ টাকার বরাদ্ধ থাকলেও আসবাব এখনো দেওযা হয়নি বলে জনান, মাদ্রাসার সহকারী সুপার সহিদুল ইসলাম। রামচন্দ্রপুর শ্বশান ঘাটেন রাস্তায় ৭০ হাজার টাকার বক্র কালভাট নির্মান প্রকল্পে অপরিকল্পিত ভাবে রাস্তা না থাকার পরও নদীর মাঝে কালভাট নির্মান। ইউনিয়ন ডিজিটাল সেন্টারে লেপটপ প্রদান ৮৫ হাজার,আজমপুর ইউনিয়নের বিভিন্ন জায়গায় ১০টি নলকুপ স্থাপন প্রকল্পে ১লক্ষ ২৫ হাজার টাকা। লেপটপ,নলকুপ কোনটিই এখনো হাতে পায়নি বলে জানান,আজমপুর ইউপির প্যানেল চেয়ারম্যান ইসমাইল হোসেন।
এসবিকে ইউনিয়নের সুন্দরপুর সরদারপাড়া চারমাথা থেকে কিনু জোয়ার্দ্দারের বাড়ি পর্যন্ত ১ লাখ টাকা প্রকল্পের রাস্তা ফ্লাট সলিং এ কাজ হয়েছে ১০০ ফুটের। ৩ লাখ টাকার প্রকল্প ভালাইপুর ফুটবল মাঠের পাশে আরিফের বাড়ী থেকে সুন্দরপুর রাস্তা অভিমুখে রাস্তা ফ্লাট সলিং কাজে অনিয়ম।
পান্তাপাড়া ইউপির ঘুগরি ফকির পাড়া শহিদুলের বাড়ী হতে রবিউলের বাড়ী পর্যন্ত রাস্তা ডব্লি বি এম করন ৩ লক্ষ ৫০ হাজার টাকার প্রকল্পে ব্যপক অনিয়ম ও ১৬০-থেকে ২০০ ফুটের কাজ হয়েছে বলে জনান এলাকাবাসী। কাগমারি ঠান্ডুর বাড়ী থেকে পিচ রাস্তা পর্যন্ত ২লক্ষ টাকা প্রকল্পের কাজে ব্যপক অনিয়ম ও নিম্ন মানে সামগ্রী ব্যবহার।
এভাবেই প্রতিটি ইউনিয়নে উন্নয়ন প্রকল্পে নয়-ছয় করে নামে মাত্র কাজ করেই কাগজে কলমে শতভাগ বাস্তবায়ন দেখিয়ে সরকারের কোটি কোটি টাকা লুটে নিয়েছেন উপজেলা প্রকৌশলীসহ একটি সিন্ডিকেট।
স্থানীয় বাসিন্দা গোলাম মোস্তফা জানান,রাস্তার কোন উন্নয়ন হয়নি, উন্নয়ন হয়েছে ঠিকাদার আর সরকারী কর্মকর্তাদের। ২নাম্বার ইট দিয়ে কাজ করায় স্থানীয়রা কয়েক দফা ঝামেলা পাকালেও কোন কাজ হয়নি তাতে। দায়সাড়া কাজ করে চলে গেছে তারা।
উপজেলা প্রকৌশলী শাহরিয়া আকাশ জানান, কাজে কোন অনিয়ম হয়নি,্এছাড়াও সকল প্রকল্প শতভাগ বাস্তবায়িত হয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নয়ন কুমার রাজবংশীর মুঠো ফোনে একাধিক বার যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
মহেশপুরে প্রতিপক্ষের হামলায় দুই নারী আহত
মহেশপুর(ঝিনাইদহ) প্রতিনিধি ঃ
ঝিনাইদহের মহেশপুরে বাড়ি হতে বের হওয়ার রাস্তা নিয়ে বিরোধে বসতবাড়িতে প্রতিপক্ষের সন্ত্রাসীরা নিরীহ পরিবারের ওপর হামলা ভাংচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় ২ নারী গরুতর আহত হয়। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার মান্দারবাড়িয়া ইউনিয়নের জোকা গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগ ও পারিবারিক সূত্রে জানা গেছে, জোকা গ্রামের আমির হোসেনের ছেলে আব্দুর রশিদের বাড়িতে একই গ্রামের দাউদ হোসেন ও তার ছেলে শাহাবুদ্দিন, রকিব উদ্দিন এবং রকিব উদ্দিনের ছেলে সুফিয়ান হোসেন হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাটের ঘটনায় ঘটায়। এ সময় বাধা দিলে আব্দুর রশিদের মা মর্জিনা বেগম ও বোন মাছুরা খাতুনকে বেধড়ক মারপিট করে মারাত্মক জখম করে। বর্তমানে তরা মহেশপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহত বৃদ্ধা মর্জিনা বেগম জানায়, আমার ছেলে আব্দুর রশিদ বাড়িতে না থাকার সুযোগে প্রতিপক্ষরা আচমকা আমাদের বসতবাড়িতে হামলা চালায় এবং আমাকে শ্বাস রোধ করে হত্যার চেষ্টা চালায়। এ সময় প্রতিপক্ষরা আমাদের বাড়ির পাশে রোপন করা বিভিন্ন প্রজাতীর গাছ কেটে দেয়। এছাড়া আমার এবং আমার মেয়ে মাছুরা খাতুনের গলায় থাকা ২টি স্বর্নের চেইন ছিনিয়ে নেয়। এতে আমাদের প্রায় এক লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। ভুক্তভোগী পরিবারটি প্রশাসনের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছে।
মহেশপুর থানার ওসি সেলিম মিয়া জানান, এ ব্যাপারে অভিযোগ পাওয়া গেছে তদন্তপূর্ভক আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
পোদ্দারগঞ্জ খেয়াঘাটের বেহাল দশায় ঘাট দিয়ে যাত্রী পার হতে দুর্ভোগ
মোঃ শামীম হোসেন- বাজুয়া (দাকোপ)
খুলনার দাকোপের পোদ্দারগঞ্জ খেয়াঘাটের বেহাল দশা জোয়ারের সময় ঘাট দিয়ে যাত্রী পার হতে গিয়ে দুর্ভোগের শেষ নাই। ১৩ আগস্ট শনিবার বেলা ১১ টার সময় ঘাট দিয়ে পার হতে গিয়ে এই দৃশ্য চোখে পড়ে। সরোজমিনে দেখা যায় ঘাট দিয়ে প্রতিদিন জোয়ারের সময় যাত্রী পার হতে গিয়ে মহিলা শিশুসহ সকলকে ভিজে পার হতে হচ্ছে। রোগীদের বেলায় হচ্ছে আরো মহা-বিপদ। যাত্রীরা ট্রলার থেকে উঠে চালনার পাড়ে পল্টন পার হতে গিয়ে হাটুর উপরে পানি কোন কোন সময় মাঝা সমান পানি। এভাবে প্রতিদিন যাত্রীদের পানিতে ভিজে পার হতে হয়। বাজুয়া, দাকোপ, কৈলাশগঞ্জ, লাউডোব, বানিশান্তা এলাকার হাজার হাজার মানুষ প্রতিদিন এই ঘাট দিয়ে পার হয়ে উপজেলা সদরে আসে। আর উপজেলা সদরে আসতে যেয়ে জোয়ারের সময় ভিজতে হয় আবার উপজেলা সদর থেকে কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় ভিজে বাড়ি যেতে হয়। এলাকাবাসী সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে দাবি করছে এই অবস্থার নিরসনের জন্য।।
উপকূলে সকল মানুষের সুপেয় পানির অধিকার নিশ্চিত করার দাবীতে যুবকদের অংশগ্রহণে মানববন্ধন
শ্যামনগর(সাতক্ষীরা) প্রতিনিধি
শনিবার( ১৩ আগস্ট ২০২২) সকাল দশ টায় বিশ্ব যুব বিবস পালনের অংশ হিসাবে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে লিডার্স, স্বদেশ, পার্টিসিপেটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশান নেটওয়ার্ক- প্রান ও এ্যাকশন এইড এর সহযোগিতায় উপকূলে বিনামূল্যে নিরাপদ ও পর্যাপ্ত সুপেয় পানি প্রাপ্তির দাবীতে মানববন্ধন করেছে সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি, জলবায়ু অধিপরামর্শ ফোরাম, শ্যামনগর, কালিগঞ্জ ও আশাশুনি উপজেলা যুব ফোরাম।
উক্ত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা জলবায়ু অধিপরামর্শ ফোরামের সভাপতি ও শিক্ষাবিদ আব্দুল হামিদ। আরও উপস্থিত থেকে বক্তব্য তুলে ধরেন সাতক্ষীরা নাগরিক কমিটির আহবায়ক ও ফেরামের সদস্য আবুল কালাম আজাদ, সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস, চুপড়িয়া মহিলা সংস্থার সভানেত্রী মরিয়ম মান্নান, সুন্দরবন ফাউন্ডেশনের পরিচালক আফজাল হোসেন, আব্দুস সামাদ, প্রতিবন্ধী কল্যান সমিতির পরিচালক আবুল কালাম, উত্তরণের মোঃ মনির উদ্দীন, যুব ফোরামের সোঃ মাসুদ রানা, উত্তরণের প্রকল্প সমন্বয়কারী নাজমিন নাহার, স্বদেশের গোবিন্দ মুন্ডা, কালিগঞ্জ উপজেলা যুব ফোরামের সভাপতি হারুন অর রশিদ, সদস্য শাহানাজ পারভীন, শ্যামনগর উপজেলা যুব ফোরামের সভাপতি মোঃ মমিনুর রহমান, সদস্য ও স্বর্ণ কিশোরী সুমাইয়া পারভীন, লিডার্স এর প্রকল্প সমন্বয়কারী মোঃ শওকত হোসেন প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জলবায়ু অধিপরার্শ ফোরামের সদস্য সচিব ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত।
মানববন্ধন ও সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে হুমকির মুখে পড়েছে উপকূল। উপকূলীয় নদীগুলোর লবণাক্ততা ক্রমশ বেড়ে চলেছে। সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে উপকূলীয় পানির উৎসগুলো লবণাক্ত হয়ে পড়ায় পানের অযোগ্য হয়ে পড়ছে। ফলে উপকূলীয় জেলাগুলোতে সুপেয় পানির সংকট বেড়েই চলেছে।
পানির সংকট তুলে ধরে বক্তারা বলেন, বেড়িবাঁধ দুর্বল হওয়ার কারনে লবণ পানি ঢুকে চাষ যোগ্য জমি, সুপেয় পানির আধারগুলো নষ্ট হচ্ছে। চারিদিকে পানি কিন্তু খাবার পানি নেই। চারিদিকে শুধু লবণ পানি। খাবার পানি সংগ্রহ করার জন্য একজন নারীকে ৪/৫ কিলোমিটার দূরে যেতে হয়। যা অমানবিক। পানি উপকূলের মানুষের অধিকার। কিন্তু উপকূলের দরিদ্র মানুষকে পানি কিনে খেতে হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, সুপেয় পানির অভাবে মানুষ পুকুরের দুষিত পানি পান করে নানাবিধ পানিবাহিত রোগে আক্রান্ত হচ্ছে। বিশেষ করে নারীরা স্বাস্থ্য ঝুঁকিতে ভুগছে। পানি সংগ্রহ করতে নারীকে নিরাপত্ত্বাহীনতায় ভুগতে হয়। এমনকি তারা বিভিন্ন ধরণের নিপীড়ণের শীকার হচ্ছে।
উপকূলে এই সংকট সমাধানে সরকারী ও বেসরকারী উদ্যোগ থাকলেও তা যথেষ্ঠ নয়। এর আগে সরকারের কাছে সুপেয় পানি সংকটের জন্য দাবী করা হলেও তার কোন উদ্যোগ নেই। এজন্য অনতি বিলম্বে উপকূলীয় এলাকায় সুপেয় পানির সংকট সমাধান করতে হবে।
বক্তারা আরও বলেন, উপকূলে টেকসই বেড়িবাঁধ নির্মান করতে হবে, উপকূলে জলাধার সংরক্ষণ ও নারীদের স্বাস্থ্য সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণ ও উপকূলে উন্নয়ন বোর্ড গঠন করে উপকূলীয় এলাকাকে দুর্যোগ ঝুঁকিপূর্ণ এলাকা ঘোষণা করতে হবে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুবিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সাথে পালন উপলক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে আগামী ১৫ আগস্ট (সোমবার) বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে রয়েছে- সকাল ৯টায় শহিদ তাজউদ্দীন আহমদ প্রশাসন ভবনের সামনে কালোব্যাজ ধারণ, জাতীয় পতাকা অর্ধনমিতকরণ ও কালো পতাকা উত্তোলন, সকাল ৯.১০ মিনিটে কালজয়ী মুজিব চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সকাল ৯.৩০ মিনিটে ক্যাম্পাসে বৃক্ষরোপণ, বেলা ১১টায় আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও ডকুমেন্টরি প্রদর্শন (ঐধংরহধ: অ উধঁমযঃবৎ’ং ঞধষব)। অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে- বাদ যোহর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে দোয়া মাহফিল এবং সকাল ৯.৫০ মিনিটে মন্দিরে প্রার্থনা অনুষ্ঠান। উক্ত কর্মসূচিতে মাস্ক পরিধানসহ যথাযথ স্বাস্থ্যবিধি মেনে সকলকে অংশগ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
খুবিতে ‘বি’ ইউনিটে গুচ্ছ ভর্তি পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি
গুচ্ছ পদ্ধতিতে দেশের ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটে মানবিক বিভাগের ভর্তি পরীক্ষা আজ ১৩ আগস্ট (শনিবার) সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এদিন বেলা ১২টা থেকে দুপুর ১টা পর্যন্ত শুধুমাত্র বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এদিকে পরীক্ষা শুরুর পর পরীক্ষার হল ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এসময় উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, সামাজিক বিজ্ঞান স্কুলের ডিন প্রফেসর ড. মো. নাসিফ আহসান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস উপস্থিত ছিলেন।
‘বি’ ইউনিটে গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষায় খুলনা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে (খুবি) আসন ছিলো ৪ হাজার ৯৬২ জন। এছাড়াও আগামী ২০ আগস্ট ‘সি’ ইউনিটে বাণিজ্য বিভাগের ভর্তি পরীক্ষা শুধুমাত্র খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীর সংখ্যা ২ হাজার ১৯৯ জন।
খুলনায় জাতীয় শোক দিবসের কর্মসূচি
তথ্য বিবরনী
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি ও স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা জেলায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি ভবনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং সূর্যাস্তের পূর্বে নামাতে হবে। পতাকা নির্ধারিত মাপ ও রঙের হতে হবে এবং পতাকা উত্তোলনের জন্য উপযুক্ত দন্ড ব্যবহার করতে হবে। ছেঁড়া বা বিবর্ণ পতাকা ব্যবহার করা যাবে না।
১৫ আগস্ট সকাল আটটায় খুলনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ করা হবে। পুষ্পমাল্য অর্পণ শেষে সকাল সাড়ে ১০টায় খুলনা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে দিবসের তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হবে। জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক চিত্রাংকন ও রচনা প্রতিযোগিতা এবং স্কুল এবং কলেজের শিক্ষার্থীদের নিয়ে বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ঐতিহাসিক ভাষণ অনুকৃতি প্রতিযোগিতার আয়োজন করা হবে।
১৫ আগস্ট সকল মসজিদে দোয়া মাহফিলসহ বিশেষ মোনাজাত এবং সুবিধাজনক সময়ে মন্দির, গীর্জা, প্যাগোডা ও অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনা করা হবে। সকল সরকারি, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় শোক দিবসের সঙ্গে সংগতিপূর্ণ আলোচনা সভা, আবৃত্তি, রচনা, চিত্রাংকন প্রতিযোগিতা, চিত্র প্রদর্শনী, হামদ ও নাত প্রতিযোগিতা এবং দোয়া মাহফিলের আয়োজন করবে।
জাতীয় শোক দিবস উপলক্ষ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিস জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ক আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করবে। এছাড়া বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে অফিসে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক দ্বীপসমূহ পরিস্কার-পরিচ্ছন্ন করা হবে। হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, শিশু পরিবার ও ভবঘুরে আশ্রয় কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে।
জাতীয় শোক দিবসে স্থানীয় সংবাদপত্রগুলো বিশেষ সংখ্যা বা ক্রোড়পত্র প্রকাশ করবে এবং বাংলাদেশ বেতারের খুলনা কেন্দ্র বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে।
জেলা ও উপজেলা পর্যায়ের সকল সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠান যথাযোগ্য মর্যাদায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করবে।
সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে শিশু চিত্রাংকণ প্রতিযোগিতা আজ
খবর বিজ্ঞপ্তি
জাতির পিতার শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে আজ সোমবার ১৪ আগস্ট ‘বঙ্গবন্ধু তুমি চির অমর’ শীর্ষক শিশু চিত্রাংকন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। বিকেল ৫ টায় খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এই প্রতিযোগিতায় শিশু থেকে দ্বিতীয় এবং তৃতীয় থেকে পঞ্চম শ্রেণী এই দুটি বিভাগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ গ্রহণ করবে। ১৫ আগস্ট দুই বিভাগ থেকে বিজয়ী মোট ৬ জনকে পুরুষ্কৃত করা হবে। এছাড়া শোক দিকস উপলক্ষে বেলা পোনে ১১ টায় জাতির পিতার ভাষ্কর্য়ে শ্রদ্ধাঞ্জলি অপর্ণ,সাড়ে ১২ টায় আলোচনা, দোয়া ও খাবার তিকরণ করা হবে।
এদিকে শোক দিবসের কর্মসূচি সফল করাতে গতকাল সকালে গঠিত উপ-কমিটির এক সভা কমিটি প্রধান আনোয়ারুল ইসলাম কাজলের সভাপতিত্বে ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়নের সভাপতি,সাধারণ সম্পাদকসহ নির্বাহী পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সকল অনুষ্ঠনে ইউনিয়নের সদস্যদের যথা সময়ে উপস্থিত খাকার জন্য সভা থেকে অনুরোধ জানানো হয়।
মেহেরপুরে বিএনপি- ছাত্রলীগের ধাওয়া পাল্টা ধাওয়া
মেহেরপুর প্রতিনিধি
মেহেরপুরের গাংনীতে বিএনপি ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। শনিবার দুপুরে গাংনী বাজারে এ ঘটনা ঘটে।
এসময় হতাহতের কোন ঘটনা না ঘটলেও গাংনী বাজারের ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে দোকানপাট বন্ধ করে দেয় ব্যাবসায়ীরা।
গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল ইসলাম সেন্টু বলেন,সারাদেশে বিএনপি জামাতের নৈরাজ্যের প্রতিবাদে গাংনী উপজেলা ছাত্রলীগের নেতারা একটি বিক্ষোভ মিছিল বের করে। এ সময় মিছিলটি গাংনী বাজারে পৌঁছলে বিএনপি নেতাকর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে ছাত্রলীগ নেতাকর্মীদের লক্ষ্য করে হামলা করার চেষ্টা চালায়। পরে ছাত্রলীগ নেতা কর্মীরা পাল্টা ধাওয়া দিয়ে তাদের প্রতিহত করে।
পৌর বিএনপি সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা বলেন, ৪/৫ জন নেতাকর্মী বিএনপি’র কার্যালয়ে বসে গল্প করছিল। এ সময় ছাত্রলীগ নেতা কর্মীরা ইট পাটকেল নিক্ষেপ করলে উত্তেজনা সৃষ্টি হয়।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বলেন, উপজেলা বিএনপির কোন কর্মসূচি না থাকলেও প্রায় প্রতিনিয়ত বিএনপির অফিসে হামলা করা হচ্ছে। এটা দুঃখজনক। বিএনপি অফিসে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান তিনি।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। পরবর্তীতে যাতে আর কোন উত্তেজনা সৃষ্টি না হয় এজন্য বাজারে পুলিশ মোতায়ন করা হয়েছে।
গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন বলেন, যারা নৈরাজ্য সৃষ্টির পায়তারা করছে তাদের আইনের আওতায় আনতে হবে। তিনি ছাত্রলীগকে নিয়মতান্ত্রিক প্রোগ্রাম করার আহ্বান জানান। সেই সাথে আইনশৃংখলা যাতে বিঘ্ন না হয় সে বিষয়ে সকলকে সতর্ক থাকার আহবান জানান।
খুলনায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, দায় স্বীকার দু’জনের
স্টাফ রিপোর্টার
খুলনায় চালককে খুন করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। শনিবার সকাল ৯টার দিকে নগরীর সোনাডাঙ্গা থানার দারুস সালাম মহল্লার একটি ডোবা থেকে ইজিবাইক চালক নয়নের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে হত্যা করা হয়। নিহত নয়ন বটিয়াঘাটা উপজেলার চক্রাখালি গ্রামের কবীর হোসেনের ছেলে।
এদিকে শুক্রবার রাত ২টার দিকে নগরীর ময়ূরী ব্রিজ এলাকা থেকে একটি ইজিবাইকসহ হৃদয় ও নয়ন নামের দুই জনকে আটক করে নগরীর হরিণটানা থানা পুলিশ। সকালে লাশ উদ্ধারের ঘটনা শুনে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে জিজ্ঞাসাবাদে তারা ইজিবাইক ছিনতাই ও হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
শনিবার বিকালে খুলনার মহানগর হাকিম সুমী আহমেদের আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন হৃদয় ও নয়ন। পরে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
সোনাডাঙ্গা থানার ওসি মমতাজুল হক জানান, স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে দারুস সালাম মহল্লার একটি ডোবার কচুরিপানার মধ্য থেকে নয়নের লাশ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা তার মরদেহ শনাক্ত করেন।
ওসি জানান, দুর্বৃত্তরা নয়নকে হত্যা করে তার ইজিবাইকটি ছিনিয়ে নিয়েছিল। পরে পালানোর সময় হরিণটানা পুলিশের কাছে তারা ধরা পড়ে। সকালে তাদের সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে। ছিনতাই করা ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।
উদ্যোক্তা: নকশিকাঁথায় নারীদের বিপ্লব
যশোর অফিস
টানাপোড়েনের সংসার। নুন আনতে পান্তা ফুরোয়- এমন পরিবারে নারীর পড়ালেখা বিলাসিতা! কিন্তু দমে যাননি মরিয়ম নার্গিস। গ্রামে বসে স্বপ্ন দেখেন এবং তা বাস্তবায়নে হাতে তুলে নেন সুঁই-সুতা। কখনও ১৫ দিনে একটি শাড়ি নকশা করেন; কাঁথা করতে লেগে যায় মাস। ৮০০ থেকে ১৫০০ টাকা পেয়েই সন্তুষ্ট থাকেন। তবে ২০১১ সালে যশোর সদরে বসে মরিয়ম স্বপ্নটা বড় করেন, মাত্র ১০ হাজার টাকা পুঁজি দিয়ে নিজে ব্যবসা শুরু করেন। ‘টুইঙ্কল ক্রাফট’ ও ‘যশোর নকশি’ নামের প্রতিষ্ঠান থেকে এক দশকে মরিয়ম এখন সফল উদ্যোক্তা। এখন তাঁর অধীনে পাঁচ হাজারের বেশি কর্মী কাজ করছেন এবং তাঁরা সবাই নারী। মাসে ৪-৫ লাখ টাকার নকশিকাঁথা ও শাড়ি বিক্রি করছেন বলে জানিয়েছেন এই নারী উদ্যোক্তা।
দক্ষিণ-পশ্চিমের জেলা যশোরে এমন সাফল্যের গল্প মরিয়মের একার নয়, এই শিল্পে তাঁর মতোই অন্তত ১০ হাজার নারী উদ্যোক্তা বনে গেছেন। নকশিকাঁথায় নারী বিপ্লব বললেও অত্যুক্তি হবে না। এসব কর্মীর মধ্যে বিধবা, তালাকপ্রাপ্ত এমনকি বনেদি পরিবারের নারীরাও আছেন। তাঁরা বছরে ৫ লাখের বেশি নকশিকাঁথা তৈরি করছেন।
এসএমই ফাউন্ডেশনের তথ্যানুযায়ী, যশোরে ৫০০ নকশিকাঁথা তৈরির কারখানা রয়েছে, যেখানে প্রায় ২৫ হাজার নারী বংশপরম্পরায় কাপড়, পোশাক, কাঁথা ও বিছানার চাদরে হাতের কাজের নকশা করছেন। তাঁরা সাধারণত দিনে ৬-৭ ঘণ্টা কাজ করেন। অনেক শিক্ষার্থী পরিবারের পাশে দাঁড়াতে নকশার কাজ করছেন। স্কুলপড়ূয়া রাফিয়া আক্তার জানায়, নকশার অলঙ্করণ সে নানির কাছ থেকে শিখেছে। পড়ালেখার পাশাপাশি মাসে ২ থেকে ৩ হাজার টাকা আয় করছে।
উদ্যোক্তারা জানান, যশোরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা দেশের চাহিদা মিটিয়ে সংযুক্ত আরব আমিরাত, যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, ইতালি, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে রপ্তানি হয়। অবশ্য দেশের বাজারে এখন বেড়েছে অনলাইনে বিক্রি। উদ্যোক্তা সোনিয়া আক্তার বলেন, করোনা পরিস্থিতিতে অনলাইনে পণ্য বিক্রি বেড়েছে। মাসে লাখ টাকার মতো পণ্য বিক্রি করছি। অনলাইনে পণ্য পছন্দ না হলে সরাসরি দোকানে এসে অনেকে নিচ্ছেন। মান, নকশা ও আকার ভেদে কাঁথার দাম এক হাজার থেকে ১০-১৫ হাজার টাকা।
সাফরাম বিবি প্রায় ২০ বছর কাঁথায় নকশা তুলছেন। তিনি বলেন, প্রতিদিনই নতুন নতুন নারী এই খাতে যুক্ত হচ্ছেন। একটু প্রশিক্ষণ ও পুঁজি পেলে তাঁরাও উদ্যোক্তা হয়ে অন্য নারীদের পাশে দাঁড়াতে পারতেন। নকশি রং ব্র্যান্ডের স্বত্বাধিকারী ফাতেমা খাতুন বলেন, আমাদের বেশিরভাগই ক্ষুদ্র উদ্যোক্তা। নিজেরাই পণ্য সেলাই করে বিক্রি করি। সরকারি সহায়তা পেলে ব্যবসার পরিসরের সঙ্গে কর্মসংস্থানও বাড়ত।
এই শিল্পের সংকট তুলে ধরে তুহিন বুটিক হাউসের কর্ণধার শারমিন জাহান জানান, ঢাকার বিভিন্ন শোরুমের অর্ডারভিত্তিক পণ্য যশোরে তৈরি হচ্ছে। এখানে হাতেগোনা কয়েকটি বিক্রয় কেন্দ্র রয়েছে। রপ্তানির ক্ষেত্রে তৃতীয় পক্ষের শরণাপন্ন হতে হয়। অথচ নকশিকাঁথার চাহিদা বাইরেই বেশি। কারিগরি প্রশিক্ষণ, সহজ শর্তে অর্থায়ন, নিত্যনতুন পণ্যের ডিজাইন, প্রাতিষ্ঠানিক যোগাযোগ স্বল্পতার কারণে শিল্পটি আশানুরূপ এগোতে পারছে না।
যশোর নকশিকাঁথা অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. ইমরুজ্জামান বলেন, যশোরের নারীরা কোনো সহায়তা ছাড়াই নকশিকাঁথায় বিপ্লব ঘটিয়েছেন বলা যায়। সরকারের উচিত নীতিগত সহায়তা নিয়ে তাঁদের পাশে দাঁড়ানো।
এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মফিজুর রহমান বলেন, নকশিকাঁথার কাজ নিয়ে একটি প্রদর্শনী কেন্দ্র স্থাপনের পরিকল্পনা আমাদের রয়েছে। ফাউন্ডেশন থেকে নারীদের বিভিন্ন প্রশিক্ষণ ছাড়াও ব্যাংক থেকে সহজ শর্তে ঋণ পেতে কাজ করা হবে।
১২ দফা প্রস্তাব: দুর্নীতির কারণে বিদ্যুৎ-জ্বালানিতে সংকট: বিএনপি
ঢাকা অফিস।।
বিদ্যুৎ ও জ্বালানি খাতে বর্তমান অবস্থার জন্য সরকারের দুর্নীতি, আত্মঘাতী চুক্তি ও অপরিণামদর্শী পরিকল্পনাকে দায়ী করেছে বিএনপি। দলটি বলেছে, সরকারের হরিলুটের খেসারত দিচ্ছে জনগণ। একদিকে পণ্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষের জীবনে নাভিশ্বাস, অন্যদিকে বিদ্যুতের লোডশেডিং মড়ার উপর খাঁড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। এই ব্যর্থতার দায় নিয়ে এখনি সরকারের পদত্যাগ করা উচিত।
শনিবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেছেন। বিএনপি ক্ষমতায় গেলে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবারহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, রেন্টাল-কুইক রেন্টাল কোম্পানির চুক্তি বাতিলসহ ১২ দফা প্রস্তাব তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে স্বচ্ছ প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক টেন্ডারের মাধ্যমে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হবে। চাহিদা অনুযায়ী বিদ্যুৎকেন্দ্র স্থাপনের জন্য মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে। বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ লাইন দ্রুত স্থাপন করা হবে। বাপেপ ও অন্যান্য সরকারি সংস্থার মাধ্যমে দেশীয় খনিজ ও গ্যাস উত্তোলনের পদক্ষেপ নেওয়া হবে। দেশীয় প্রকৌশলীদের ও সংস্থাগুলোকে আধুনিক প্রযুক্তি ব্যবহারে দক্ষ করে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে।’ এ ছাড়া বঙ্গোপসাগরে খনিজ পদার্থ উত্তোলনে দ্রুত ব্যবস্থা গ্রহণ, বিদ্যুৎ ও জ্বালানি খাতের দুর্নীতি-অনিয়মে জড়িতদের শাস্তি নিশ্চিত করা, জীবাশ্ম জ্বালানি নির্ভরতা কমিয়ে ক্রমান্বয়ে মোট উৎপাদনের ৫০ ভাগ নবায়নযোগ্য শক্তিনির্ভর জ্বালানি নীতি গ্রহণ, বেইস লোড পাওয়ার প্লান্ট স্থাপনের মাধ্যমে স্বল্প ব্যয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন ব্যবস্থা গড়ে তোলা, বৃহৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোর সংস্কার এবং বিএনপি ঘোষিত ভিশন-২০৩০-এ বিদ্যুৎ ও জ্বালানি খাতের উন্নয়নের কর্মসূচি বাস্তবায়ন করার কথা তুলে ধরেন তিনি।
মির্জা ফখরুল বলেন, ‘১৯টি রেন্টাল ও কুইক রেন্টাল পাওয়ার প্লান্ট চালুর ২-৩ বছর পরই বন্ধ হওয়ার কথা থাকলেও প্রয়োজন ছাড়াই এখনও চালু আছে। বেশ কিছু রেন্টাল বিদ্যুৎকেন্দ্র উৎপাদন না করেও ক্যাপাসিটি চার্জ বাবদ বিপুল অর্থ নিয়ে যাচ্ছে। গত ১২ বছরে ক্যাপাসিটি চার্জ বাবদ গেছে ৮৫৪ কোটি ডলারের বেশি। গত তিন বছরেই গেছে ৫৪ হাজার কোটি টাকা। এই ক্যাপাসিটি চার্জ অযৌক্তিক, অনৈতিক।’ তিনি বলেন, ‘বর্তমানে দেশে মোট বিদ্যুৎকেন্দ্রের মাত্র ৪৩ ভাগ ব্যবহার করা হয়। ৫৭ ভাগ অলস বসিয়ে রেখে ভাড়া দেওয়া হচ্ছে। বিদ্যুৎ না কিনে গত অর্থবছরে বিল পরিশোধ করা হয়েছে ১৭ হাজার কোটি টাকা, তার আগের বছর করা হয়েছে ১৪ হাজার ২৩২ কোটি টাকা। গত অর্থবছরে এই খাতে ব্যয় হয়েছে ২১ হাজার ৬০০ কোটি টাকা। ক্যাপাসিটি চার্জ পরিশোধ বেড়ে হয়েছে ১৮ ভাগ। ক্রমেই ক্যাপাসিটি চার্জের বিল বেড়েই যাচ্ছে।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে বাড়তি উৎপাদন ক্ষমতার মধ্যে আরও বিদ্যুৎকেন্দ্র আসছে। এতে অলস খরচ আরও বাড়বে। বর্তমানে ১৩ হাজার ৩৮৭ মেগাওয়াট ক্ষমতার ৩৫টি কেন্দ্র নির্মাণাধীন। ২০২৬ সালের মধ্যে এসব কেন্দ্র উৎপাদনে আসার কথা। আগামী ডিসেম্বরে ৩ হাজার মেগাওয়াট ক্ষমতার কয়লাভিত্তিক কেন্দ্র উৎপাদনে আসতে পারে।’
ভারত থেকে বিদ্যুৎ আমদানি নিয়ে প্রশ্ন তুলে মির্জা ফখরুল বলেন, ‘ভারত থেকে বর্তমানে ১ হাজার ১৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করা হয়। এ জন্য গত তিন অর্থবছরে প্রায় ৫ হাজার ৮০০ কোটি টাকা ক্যাপাসিটি চার্জ দিতে হয়েছে। আদানি গ্রুপের ১ হাজার ৪৯৬ মেগাওয়াট বিদ্যুৎ আমদানির কথা রয়েছে। ভারত থেকে কয়লাভিত্তিক বিদ্যুৎ আমদানি সম্পূর্ণ অযৌক্তিক। চুক্তির ২৫ বছরে ক্যাপাসিটি চার্জ হিসেবে আদানি গ্রুপকে এক লাখ কোটি টাকারও বেশি পরিশোধ করতে হবে যা দিয়ে ৩টি পদ্মা সেতু, ৯টি কর্ণফুলী টানেল কিংবা ২টি মেট্রোরেল নির্মাণ সম্ভব। গ্যাস উত্তোলনের সক্ষমতা বৃদ্ধি না করে আইপিপির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন করে ক্যাপাসিটি চার্জের বোঝা অন্যায়ভাবে জনগণের ওপর চাপিয়ে দেওয়া হচ্ছে।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ প্রমুখ।
দিনে সাশ্রয় হচ্ছে দেড় হাজার মেগাওয়াট
ঢাকা অফিস
দুই হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নিয়ে শিডিউল লোডশেডিং চালু করে সরকার। একইসঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে রাত আটটার পর দোকান পাট বন্ধা রাখার সিদ্ধান্ত হয়। গত ১৯ জুলাই থেকে প্রতিদিন এলাকাভিত্তিক লোডশেডিংয়ের ঘোষণা দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। তবে এখন পর্যন্ত সারাদেশে দিনে সাশ্রয় হচ্ছে দেড় হাজার মেগাওয়াট বিদ্যুৎ। বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান পাওয়ার সেলের মহাপরিচালক মোহম্মদ হোসেইন।
মোহম্মদ হোসেইন বলেন, বিশ্ব জ্বালানি পরিস্থিতি বিবেচনা করা আমরা সাশ্রয়ের সিদ্ধান্ত নিই। এখন লোডশেডিং করে প্রায় এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয় করা হচ্ছে। রাত ৮টার পর দোকানপাট বন্ধ করায় আরও ৫০০ মেগাওয়াট সাশ্রয় হচ্ছে। শিল্প-কারখানাগুলোতে সাপ্তাহিক ছুটির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা কার্যকর হলে আরও ৫০০ মেগাওয়াট সাশ্রয় হবে বলে আশা করছি। তিনি আরও বলেন, এ মাসটাই কষ্ট করতে হবে। আগামী মাস থেকে লোডশেডিং কমে আসবে।
এদিকে, ঢাকায় রাত আটটার পর দোকান বন্ধ হলেও সারাদেশ বিশেষ করে জেলা বা উপজেলা শহরের চিত্র ভিন্ন। সেখানকার দোকানপাট বন্ধ করতে চাপ দেওয়ার মতো প্রশাসনিক লোকবল নেই বলে জানা গেছে কয়েকটি সূত্রে।
বিদ্যুৎ বিভাগ ও পিডিবি সূত্র বলছে, প্রথমে ধারণা করা হয়েছিল শিডিউল লোডশেডিং হলে দুই হাজার মেগাওয়াট সাশ্রয় হবে। এরপর রাত ৮টার পর দোকান বন্ধ করার ওপর জোর দেওয়া হয়। এতে সাশ্রয়ের লক্ষ্য বাস্তবায়ন হয়নি। যে কারণে বিদ্যুৎ বিভাগের লোডশেডিং শিডিউল ঠিক রাখা কঠিন হয়ে পড়েছিল।
বিদ্যুৎ বিভাগ সূত্র বলছে, বিশ্ববাজারে তেল ও এলএনজির দাম বাড়ার কারণে জ্বালানি সাশ্রয়ের উদ্যোগ নেয় সরকার। এ পরিস্থিতি থেকে বের হতে আরও আড়াই মাসের মতো সময় লাগবে।
সূত্র আরও জানিয়েছে, অক্টোবর থেকে তাপমাত্রা কমে এলে একসঙ্গে আড়াই থেকে তিন হাজার মেগাওয়াটের কুলিং লোড কমবে (বৈদ্যুতিক পাখা ও এসি)। তখন লোডশেডিংও তুলে দেওয়া সম্ভব হবে। এরমধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে এলেও আগের পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে।
জ্বালানি বিশেষজ্ঞ ড. ইজাজ হোসেন বলেন, বিশ্ববাজারে যেমন সংকট আছে, আমাদের সংকটও একই জায়গায়। ডলারের দাম বেশি হওয়ায় জ্বালানির দামও বেশি। গ্যাস দিয়ে আমরা যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে পারি, তেল দিয়ে সে পরিমাণ সম্ভব হয় না। এজন্য সাশ্রয়ের বিকল্প নেই। সাধারণ মানুষকে সচেতন হতেই হবে। সরকার যদি শুধু ঘোষণা দিয়ে বসে থাকে, তাতেও কাজ হবে না। নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে। তা না হলে সাধারণের ভোগান্তি কমবে না।
সম্প্রতি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, বিদ্যুৎ সাশ্রয়ের কথা চিন্তা করে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি দুদিন করা হতে পারে। দেশের কিছু বেসরকারি প্রতিষ্ঠানও বিদ্যুৎ সাশ্রয়ে সাপ্তাহিক ছুটির বাইরে কর্মীদের হোম অফিস দিয়েছে। সরকারি প্রতিষ্ঠানগুলোতেও ২৫ ভাগ বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন, যেখানে সুযোগ রয়েছে সেখানেই বিদ্যুতের ব্যবহার কমাতে হবে।
শার্শা-কাশিপুর সড়ক যেন মৃত্যুফাঁদ
উপজেলা প্রতিনিধি বেনাপোল (যশোর)
যশোরের শার্শা উপজেলার বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতি বিজড়িত শার্শা কামারবাড়ি মোড় থেকে কাশিপুর বাজার পর্যন্ত ২৬ কিলোমিটার সড়কটির বর্তমানে বেহাল দশা। ছোট-বড় গর্তসহ ইটের সোলিং উঠে গিয়ে দুর্ভোগের যেন শেষ নেই। গত কয়েক বছর ধরে এমন অবস্থার সৃষ্টি হলেও দুর্ভোগ লাঘবে এখনো কোনো উদ্যোগও বাস্তবায়িত হয়নি। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় এলাকাবাসী ও এই সড়কে চলাচলকারী কয়েক লক্ষাধিক মানুষ। অবস্থা এতটাই নাজুক যে প্রতিনিয়ত দুর্ঘটনার কারণে সড়কটি মৃত্যুফাঁদে পরিণত হয়েছে।
সরেজমিনে তথ্য অনুসন্ধানে দেখা যায়, শার্শা উপজেলার সঙ্গে নিজামপুর, ডিহি, লক্ষণপুর ইউনিয়নসহ পাশের উপজেলার বেশ কয়েকটি এলাকার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। এই সড়ক দিয়ে দুইটি কলেজ ও বেশ কয়েকটি স্কুলের শিক্ষার্থী, চাকরিজীবী, কৃষক, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ চলাচল করে।
দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না করায় কার্পেটিং উঠে গিয়ে অনেক আগেই বড় বড় খানাখন্দে পরিণত হয়েছিল। এরপর সড়কটির খানাখন্দগুলো বন্ধ করা হয় পিচের ওপর ইটের সলিং দিয়ে। ইটের সলিংগুলোও এখন নষ্টের পথে। ফলে বিপদ ও ভোগান্তির যেন শেষ নেই। হালকা বৃষ্টিতে পণ্যবাহী যানবাহন খাদে আটকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে বিপাকে পড়ছেন বিভিন্ন স্থানে কাজে যাওয়া সাধারণ মানুষ, শিক্ষার্থী এবং উপজেলা ও জেলা শহরে চিকিৎসা নিতে যাওয়া রোগীরা।
প্রতিনিয়ত দুর্ঘটনায় পড়ে বিকল হচ্ছে ছোট-বড় যানবাহনগুলো। রাস্তার খানাখন্দ ও গর্তের কাদাপানি ছিটকে পথচারী, শিক্ষার্থী ও দোকানে বসা জনসাধারণকে নাস্তানাবুদ হতে হচ্ছে। সেইসঙ্গে মোটরসাইকেল, ভ্যান, ইজিবাইক এবং থ্রি-হুইলার খাদে উল্টে ও কাদায় পিছলে দুর্ঘটনা ঘটছে। দীর্ঘদিন ধরে সড়কের এমন বেহাল দশা হলেও সংস্কারে কোনো উদ্যোগ নিতে দেখা যায়নি।
সরেজমিনে দেখা যায়, শার্শা-কাশিপুর সড়কের স্বরূপদহ প্রাথমিক বিদ্যালয়ের পেছনে কবরস্থানের পাশে, গোড়পাড়া কুমার বাড়ি ছাড়িয়ে, গোড়পাড়া উত্তরপাড়া বনমান্দার মোড় সাইনদ্দির বাড়ি, গোড়পাড়া মোল্লা বাড়ি মসজিদ, তেবাড়িয়া ইউনুচের বাড়ি, দুদু মিয়ার রাইস মিল, সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ কলেজ গেট, শাড়াতলা বাজারসহ বিভিন্ন স্থানে রাস্তাটির বর্তমান অবস্থা খুবই খারাপ।
শাড়াতলা বাজারের কয়েকজন ব্যবসায়ীরা জানান, তাদের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে রাস্তায় প্রায় ভারী যানবাহনে উল্টে দুর্ঘটনা ঘটে।
সরকারি বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ ডিগ্রি কলেজের এক শিক্ষার্থী বলেন, শাড়াতলা থেকে নিজামপুর আসতে যেখানে সর্বোচ্চ ২০ মিনিটের রাস্তা সেখানে রাস্তার বেহাল অবস্থার কারণে ৪০ মিনিট থেকে এক ঘণ্টা সময় লেগে যাচ্ছে। আবার কলেজে যেতে রাস্তার অবস্থা খারাপ জানিয়ে বাড়তি ভাড়া আদায় করছে গাড়িচালকরা।
আরও কয়েকজন শিক্ষার্থীরা জানান, দেশের উন্নয়ন হলেও শার্শার উত্তরের এই সড়কটির গত কয়েকবছরে কোনো পরিবর্তন ঘটেনি, যা খুবই হতাশাজনক। এই সড়কের কারণে উপজেলার উত্তর শার্শার কয়েকটি ইউনিয়নের মানুষ চরম দুর্ভোগে আছে।
পথচারী সোনিয়া খাতুনের দাবি, এই সড়ক দিয়ে কোনো অন্তঃসত্ত্বা নারী স্বাভাবিকভাবে চলাচল করতে পারেন না। অসুস্থ রোগীরা দূরের হাসপাতালে যেতে যেতেই মৃত্যুর মুখে পড়েন। এই সড়কটি দ্রুত সংস্কার খুবই প্রয়োজন। না হলে প্রতিনিয়ত ঘটতে থাকা দুর্ঘটনার সঙ্গে মৃত্যুর মিছিলও দীর্ঘ হতে থাকবে।
সড়কটি সংস্কার ও এর বর্তমান অবস্থা সম্পর্কে জানতে চাইলে শার্শা উপজেলা প্রকৌশলী এম এম মামুন হাসান বলেন, সড়কটির শার্শা থেকে গোড়পাড়া, গোড়পাড়া থেকে ব্যাংদাহ এবং গোড়পাড়া থেকে বেনাপোল পর্যন্ত মোট তিনটি ভাগে বিশ্ব ব্যাংকের অর্থায়নে ইউকেয়ার প্রকল্পের ডিপি অন্তর্ভুক্ত আছে। ড্রইং ডিজাইনের কাজ চলছে। সেটি শেষ হলে খুব শিগগির টেন্ডার হবে এবং তার পরেই কাজ শুরু হবে।
এ বিষয়ে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল বলেন, সড়টি উন্নত ও প্রশস্ত করে তৈরি হবে। যার ফলে এই সড়ক দিয়ে পাশের ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর, মহেশপুরসহ বিভিন্ন উপজেলায় যাতায়াতের পথ সুগম হবে। পাশাপাশি দুর্ভোগ থেকে মুক্তি এবং এলাকার মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হবে বলে মনে করছি।
কয়রায় অস্থায়ী বাঁধ ভেঙে ৪ গ্রাম প্লাবিত
স্টাফ রিপোর্টার
মাত্র ২৩ দিনের ব্যবধানে খুলনার কয়রা উপজেলায় কপোতাক্ষ নদের জোয়ারের চাপে অস্থায়ী রিং বাঁধ ভেঙে চার গ্রাম প্লাবিত হয়েছে।
এলাকাবাসী জানায়, দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চরামুখা গ্রামে শনিবার (১৩ আগস্ট) দুপুরের জোয়ারের পানি বৃদ্ধি পাওয়ায় অস্থায়ী রিং বাঁধ ভেঙে যায়। এতে করে ওই ইউনিয়নের তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। আতঙ্কে রয়েছেন উপকূলবাসী।
স্থানীয় বাসিন্দা শোয়েব আক্তার বলেন, শনিবার দুপুরে জোয়ারে কপোতাক্ষ নদের পানি স্বাভাবিকের চেয়ে বৃদ্ধি পেয়ে বাঁধ ভেঙে লোকালয়ে প্রবেশ করছে।
এদিকে, দুপুরের আগে ভেঙে যাওয়া বাঁধ এলাকাবাসী মেরামত করতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি খোকন। তিনি বলেন, ইউপি চেয়ারম্যান আছের আলীর নেতৃত্বে বাঁধ মেরামতে অংশ নেয় গ্রামবাসী।
তবে জোড়াগোনের প্রবল জোয়ারের চাপে এই বাঁধ কতটুকু টিকে থাকবে তা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. আব্দুর ছালাম খাঁন বলেন, দুপুরে জোয়ারের পানি বেড়ে অস্থায়ী রিং বাঁধ ভেঙে যায়। সেইসঙ্গে তিন থেকে চারটি গ্রাম প্লাবিত হয়েছে। তবে ভাটায় বাঁধ মেরামত করা হয়েছে।
এর আগে গত ১৭ জুলাই ভাটির টানে একই এলাকার ২০০ মিটার জায়গা ভেঙে কপোতাক্ষ নদে চলে যায়। স্থানীয়রা স্বেচ্ছাশ্রমের মাধ্যমে ভেঙে যাওয়া স্থান মেরামত করেন। সেখানে স্থায়ী বাঁধ মেরামত না হওয়ায় আজ আবার ফের ভেঙে পানি প্রবেশ করেছে।
আদি পেশা ফিরছেন গোপালগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠী
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়কের পাশে নিলফা বাজার সংলগ্ন সরকারি জমিতে খুপরি ঘরে বসবাস করে প্রান্তিক জনগোষ্ঠীর ১২টি পরিবার। এরা পেশায় বাঁশ বেত পণ্য প্রস্তুকারী। বাজারে এ পণ্যের চাহিদা নেই। তাই ছেলে মেয়ে নিয়ে এদের অভাবের সংসার। এদের জীনযাত্রারমান খুবই অনুন্নত। এদেরকে উন্নয়নের মূল স্রোত ধারায় ফেরাতে উদ্যোগ নেয় গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তর। ওই অধিদপ্তর তাদের উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক পরিবারকে ১৮ হাজার টাকা অনুদান দিয়েছে। এতে তারা আদি পেশা ফিরে পেয়েছে। এই টাকাকে পুঁজি করে তারা জীবন জীবিকার অবলম্বন খুঁজে পেয়েছেন।
এভাবেই জেলার কামার, কুমর, বাঁশ, বেত প্রস্তুতকারী, জুতা মেরামত ও প্রস্তুতকারী এবং সেলুন কর্মীসহ ৫ শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠীর ১২০ পরিবারকে সমাজসেবা অধিদপ্তর উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে এসেছে।
টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের নিলফা গ্রামের গৃহবধূ শিল্পী বিশ্বাস (৩২) বলেন, বাঁশ, বেতের কাজ আমাদের আদি পৈতৃক পেশা। আমি বাঁশ, বেতের সব কাজ জানি। বাঁশ, বেত দিয়ে চালন, কুলা, ডোলা, খালই, পোলো, মাছ শিকারের দুফর সহ সব কিছুই তৈরি করতে পারি। এ্যালুমুনিয়াম ও প্লাস্টিক পণ্যের ব্যাপক প্রচলন হয়েছে। তাই আমাদের পণ্যের চাহিদা দিন দিন কমছে। এ কারণে আদি পেশা প্রায় ছেড়ে দিয়েছিলাম। স্বামী সন্তান নিয়ে কষ্টে দিন কাটাচ্ছিলাম। সমাজসেবা অধিদপ্তর আমাদের উপযুক্ত প্রশিক্ষণ শেষে ১৮ হাজার টাকা দিয়েছে। এই টাকা দিয়ে বাঁশ, বেত কিনেছি। এখন বাঁশ বেতের কুটির শিল্পের পণ্য তৈরি করছি। বাজারে এ পণ্যের চাহিদা রয়েছে। বিক্রিও হচ্ছে ভাল। তাই প্রতিদিন এখান থেকে ৮ শ’ থেকে ১ হাজার টাকা আয় করতে পারছি। এতে সংসারের আয় ও স্বচ্ছলতা বেড়েছে। সন্তানদের পড়াশোনা কারাতে পারছি। আমরা এখন বেশ ভাল আছি। এছাড়া আমাদের বাড়ি ঘরের খারাপ আবস্থা দেখে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন প্রশানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পে ঘর বরাদ্দ দিয়েছে। আমরা ওই ঘরে চলে যাবো।
নিলফা গ্রামের গৃহবধূ ববিতা রায় (৩৫) বলেন, আমরা সবচেয়ে অবহেলিত ছিলাম। আমদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছেন। এই প্রকল্পের আওতায় আমরা প্রশিক্ষণ ও টাকা পেয়েছি। এখন কর্মসংস্থানের অবলম্বন পেয়েছি। সেই সাথে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়েছি। প্রধানমন্ত্রীর দুই উপহারে জীবন বদলে গেছে। স্বামী, সন্তান নিয়ে সুখের ঠিকানা পেয়েছি। স্বামীর পাশাপাশি প্রতিদিন বাঁশ বেতের কাজ করে ৫ শ’ থেকে ১ হাজার টাকা আয় করতে পারছি। এই ব্যবস্থা করে দেওয়ায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
একই গ্রামের সমর দাস বলেন, এখন হাট বাজারে বাঁশ বেত পণ্যের চাহিদা বেড়েছে। কারণ এখন খুব কম মানুষ এই পণ্য নিয়ে বাজারে যায়। বাজারে এই অল্প পণ্য নিয়ে গেলেই বিক্রি হয়ে যায়। যদি ঢাকাসহ বিভিন্ন জেলায় এ পণ্যের বাজার সৃষ্টি কার যায়,তা হলে আমরা আরও বেশি মূল্য পেয়ে লাভবান হতে পারব।
গোপালগঞ্জ সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মো. হারুন-অর-রশিদ বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের আওতায় কামার, কুমর, বাঁশ,বেত প্রস্তুতকারী, জুতা মেরামত ও প্রস্তুতকারী এবং সেলুন কর্মীরা আদি পেশায় ফিরেছেন। আমরা এই ৫ শ্রেণির প্রান্তিক জনগোষ্ঠির মানুষকে চিহ্নিত করেছি। তারপর ১২০ জনকে উপযুক্ত প্রশিক্ষণ দিয়েছে। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে ১৮ হাজার টাকার অনুদান দিয়েছে। এই টাকাকে পুঁজি করে ১২০ পরিবার জীবন জীবিকা চালিয়ে নিচ্ছেন। এদের তৈরি করা পণ্য টুঙ্গিপাড়া জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বিপণনের জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আশাকরছি এটি বাস্তবায়িত হলে ওই শ্রেণির মানুষ তাদের উৎপাদিত পণ্যের ভালো দাম পাবেন।
এছাড়া আমরা জেলার ৫ উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীকে প্রশিক্ষণ ও অনুদান দিয়ে সমাজে প্রতিষ্ঠা করার কাজ অব্যাহত রেখেছি।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম মঙ্গলবার টুঙ্গিপাড়া উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন প্রকল্পের উপকারভোগীদের প্রশিক্ষণ পরবর্তী কার্যক্রম পরিদর্শন করে বলেন, প্রান্তিক জনগোষ্ঠীর আদি পেশা যেন হারিয়ে না যায় সে লক্ষ্যে সরকার কাজ করছে। উপযুক্ত প্রশিক্ষণ প্রদান করে তাদেরকে উন্নয়নের মূল স্রোতে আনা হচ্ছে। সারাদেশে এ বছর প্রায় ২৬ হাজার প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। অনলাইন জরিপের মাধ্যমে প্রায় সোয়া ৪ লাখ প্রান্তিক জনগোষ্ঠীর ডাটাবেইজ তৈরি করা হয়েছে। যথাযথ প্রশিক্ষণ, প্রশিক্ষণোত্তর আর্থিক অনুদান ও আধুনিক যন্ত্রপাতি সরবরাহের মাধ্যমে তাদের পেশাকে টিকিয়ে রাখা হবে।
বৈশ্বিক মন্দাভাব নয়, অভ্যন্তরীণ অস্থিরতার খলনায়ক আর্থিক খাত: দেবপ্রিয়
ঢাকা অফিস
বৈশ্বিক মন্দাভাব নয় বরং অভ্যন্তরীণ অর্থনৈতিক অস্থিরতার পেছনে খলনায়ক হিসেবে আর্থিক খাত কাজ করছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
তার মতে, আর্থিক খাতের সংস্কার না করে, দুর্বল রাজস্ব কাঠামো দিয়ে উচ্চ প্রবৃদ্ধির ফাঁদে পড়া এই বাংলাদেশের এখন বড় চ্যালেঞ্জ বাড়তে মূল্যস্ফিতি নিয়ন্ত্রণের বিপরীতে ভতুর্কির চাপ কমানো ।
বৃহস্পতিবার (১১ আগস্ট) সাম্প্রতিক সময়ে দেশের অর্থনৈতিক অবস্থার গতি প্রকৃতি নিয়ে এক ভার্চ্যুয়াল আলোচনায় এমনটা জানান তিনি।
এসময় ড. দেবপ্রিয় বলেন , ২০১৮ থেকে ২০২২ পর্যন্ত ভতুর্কি খাতে ৫৪ শতাংশ খরচ করেছে সরকার।
যার বেশিরভাগই বিদ্যুৎ খাতে। দৃশ্যমান ভৌত অবকাঠামোগত বিনিয়োগের কারণে শিক্ষা ও স্বাস্থ্যসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ কমেছে। জানান, বৈদেশিক মুদ্রাবাজারে যে চলমান অস্থিরতা এটা রোগের উপর্সগ কেননা , ঐতিহাসিকভাবে আর্থিক খাতে সংস্কার না করায় এখন তার ফল পাচ্ছে বাংলাদেশ। সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ফেরাতে তাই অন্তবর্তীকালীন অর্থনৈতিক নীতিমালা প্রয়োজনের পাশাপাশি ঐক্যমতের ভিত্তিকে অংশগ্রহণমূলক নীতি প্রণোয়নের ওপরেও জোর দিলেন তিনি।
সময় আছে আর মাত্র ১৬ দিন: আড়াই মাসেও নতুন দল নিবন্ধনে সাড়া নেই
ঢাকা অফিস
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন নিতে ইচ্ছুকদের আবেদন করতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। নতুন দলের নিবন্ধনের আবেদন আহ্বান করার আড়াই মাসেও সাড়া মিলছে না। গত বৃহস্পতিবার (১১ আগস্ট) পর্যন্ত মাত্র একটি দল এই বিষয়ে ইসিতে আবেদন করেছে। সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ২৬ মে ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার স্বাক্ষরিত নতুন দলের নিবন্ধন আহ্বান সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারি করা হয়। আগামী ২৯ আগস্ট পর্যন্ত ইসিতে এই আবেদন করা যাবে। সেই হিসেবে এ বিষয়ে আবেদনের জন্য সময় আছে মাত্র ১৬ দিন।
নতুন দলের নিবন্ধন সম্পর্কে জানতে চাইলে ইসির প্রশাসনিক কর্মকর্তা ওসমান গনি জয় বলেন, ‘এখন পর্যন্ত মুক্তিযোদ্ধা লীগ নামে মাত্র একটি দল নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন করেছে।’
ইসি সূত্র জানায়, আবেদন না করলেও অনেকে নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে খোঁজ-খবর নিচ্ছেন। কমিশন থেকে তাদের সঠিকভাবে ফরম পূরণ করাসহ ইসির দেওয়া শর্তাদি পূরণ করে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে। আগামী বছর মে মাসের মধ্যে নতুন দলের নিবন্ধন সংক্রান্ত কাজ শেষ করতে চায় সাংবিধানিক প্রতিষ্ঠানটি।
নতুন দলের নিবন্ধন সংক্রান্ত গণবিজ্ঞপ্তিতে বলা হয়- গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৯০ক এর অধীন নিবন্ধন করতে ইচ্ছুক এবং রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা, ২০০৮-এ উল্লিখিত শর্তাবলী পূরণে সক্ষম রাজনৈতিক দলসমূহকে বিধিমালায় সংযোজিত ফরম-১ নির্বাচন কমিশন প্রদত্ত নির্দেশিকা মোতাবেক পূরণপূর্বক আগামী ২৯ আগস্ট, ২০২২ তারিখের মধ্যে নিবন্ধনের জন্য আবেদন করার আহবান জানানো যাচ্ছে। নিবন্ধীকরণে আগ্রহী রাজনৈতিক দলকে স্বীয় লেটারহেড প্যাডে দরখাস্ত করতে হবে।
আবেদনের সঙ্গে যা জমা দিতে হবে-
(ক) দলের গঠনতন্ত্র;
(খ) দলের নির্বাচনী ইশতেহার, যদি থাকে;
(গ) দলের বিধিমালা, যদি থাকে;
(ঘ) দলের লোগো এবং পতাকার ছবি;
(ঙ) দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি বা সমমানের কমিটির সকল সদস্যের পদবীসহ নামের তালিকা;
(চ) দলের নামে রক্ষিত ব্যাংক একাউন্ট নম্বর ও ব্যাংকের নাম এবং উক্ত একাউন্টের সর্বশেষ স্থিতি;
(ছ) দলের তহবিলের উৎসের বিবরণ;
(জ) দলের নিবন্ধনের দরখাস্ত করার জন্য সংশ্লিষ্ট ব্যক্তির অনুকূলে প্রদত্ত ক্ষমতাপত্র;
(ঝ) নিবন্ধ ফি বাবদ সচিব, নির্বাচন কমিশন সচিবালয়ের বরাবরে জমাকৃত অফেরতযোগ্য টাকার ট্রেজারি চালানের কপি (ট্রেজারীতে টাকা জমাদানের কোড নম্বর-১০৬০১০১১০০১২৫-১১০০০০০০০-১১০০১০০০-১৪২২২০৪);
(ঞ) দরখাস্ত দাখিলে দিন পর্যন্ত-
(অ) বাংলাদেশ স্বাধীন হবার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোনো একটিতে দলীয় নির্বাচনি প্রতীক নিয়ে কমপক্ষে একটি আসন লাভের সমর্থনে প্রামাণিক দলিল; অথবা
(আ) বাংলাদেশ স্বাধীন হবার পর হতে দরখাস্ত দাখিল করার তারিখ পর্যন্ত সময়ের মধ্যে অনুষ্ঠিত সংসদ নির্বাচনের যে কোন একটিতে দরখাস্তকারী দল কর্তৃক নির্বাচনে অংশগ্রহণকৃত নির্বাচনী এলাকায় প্রদত্ত মোট ভোট সংখ্যার শতকরা পাঁচ ভাগ ভোট লাভের সমর্থনে কমিশন বা তদকর্তৃক ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক ইস্যুকৃত প্রত্যয়নপত্র; অথবা
(ই) দলের কেন্দ্রীয় কমিটিসহ, উহা যে নামেই অভিহিত হোন না কেন, একটি সক্রিয় কেন্দ্রীয় দপ্তর অন্যূন এক তৃতীয়াংশ প্রশাসনিক জেলায় কার্যকর জেলা দপ্তর এবং অন্যূন একশতটি উপজেলা বা, ক্ষেত্রমতে, মেট্রোপলিটন থানায় কার্যকর দপ্তর এবং প্রতি উপজেলায় বা, ক্ষেত্রমত, থানায় অন্যূন দুইশত ভোটার সদস্য হিসাবে দলের তালিকাভুক্ত থাকার সমর্থনে প্রামাণিক দলিল।
সব কিছু ঠিকঠাক থাকলে কোনো রাজনৈতিক দলকে নিবন্ধিত করার সিদ্ধান্ত গ্রহণের পর ওই দলের অনুকূলে কমিশন ফরম-৩ এ একটি নিবন্ধন সার্টিফিকেট প্রদান করবে এবং নিবন্ধিত রাজনৈতিক দলের নাম সরকারি গেজেটে প্রকাশ করবে।
উল্লেখ্য, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রথা চালু করে ইসি। প্রথম বছরে ১১৭টি আবেদন জমা পড়ে। এরমধ্যে শর্ত পূরণ সাপেক্ষে ৩৯টি দল নিবন্ধন পায়। ২০০৮ সাল থেকেই থেকে নিবন্ধন ছাড়া কোনো দল তার প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নিতে পারে না। এখন পর্যন্ত ৪৪টি রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়েছে ইসি। এরমধ্যে পাঁচটি দলের নিবন্ধন বাতিলও করা হয়েছে। বর্তমানে ইসির নিবন্ধনে ৩৯টি দল রয়েছে।
ইসি সূত্রে জানা যায়, সর্বশেষ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০১৭ সালের ৩০ অক্টোবর নিবন্ধনের জন্য আবেদন চেয়ে বিজ্ঞপ্তি জারি করেছিল কমিশন। সে বছর ৩১ ডিসেম্বর পর্যন্ত নতুন দল ইসিতে নিবন্ধিত হওয়ার জন্য আবেদন করার সুযোগ পায়। তখন ৭৬টি দল ইসির নিবন্ধন পাওয়ার জন্য আবেদন করলেও কোনো দলকেই নিবন্ধন দেয়নি কেএম নূরুল হুদা কমিশন। যদিও পরবর্তীতে আদালতের আদেশে জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম (সিংহ) ও বাংলাদেশ কংগ্রেস (ডাব) নিবন্ধন দেয় ইসি।
সূত্র জানায়, এরআগে দশম সংসদ নির্বাচনের আগে ৪৩টি দল নিবন্ধনের আবেদন করেছিল। তার মধ্য থেকে ৪১টিকে বাদ দিয়ে বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ও সাংস্কৃতিক মুক্তিজোট এই দুইটি দলকে নিবন্ধন দিয়েছিল কাজী রকিবউদ্দীন আহমদ কমিশন।
নিবন্ধিত যে পাঁচ দলের নিবন্ধন বাতিল হয়েছে:
ফ্রিডম পার্টি; বাংলাদেশ জামায়াতে ইসলামী; ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন; জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা); ও প্রগতিশীল গণতান্ত্রিক পার্টি (পিডিপি)।
বর্তমানে ইসির নিবন্ধনে থাকা ৩৯ দল হলো:
লিবারেল ডেমোক্রেটিক পার্টি – এলডিপি; জাতীয় পার্টি – জেপি; বাংলাদেশের সাম্যবাদী দল (এম.এল); কৃষক শ্রমিক জনতা লীগ; বাংলাদেশের কমিউনিস্ট পার্টি; বাংলাদেশ আওয়ামী লীগ; বাংলাদেশ জাতীয়তাবাদী দল – বি.এন.পি; গণতন্ত্রী পার্টি; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি; বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি; বিকল্পধারা বাংলাদেশ; জাতীয় পার্টি; জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ; জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি; জাকের পার্টি; বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ; বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপি; বাংলাদেশ তরিকত ফেডারেশন, বাংলাদেশ খেলাফত আন্দোলন; বাংলাদেশ মুসলিম লীগ; ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি); জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ; গণফোরাম; গণফ্রন্ট; বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ; বাংলাদেশ জাতীয় পার্টি; ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ; বাংলাদেশ কল্যাণ পার্টি; ইসলামী ঐক্যজোট; বাংলাদেশ খেলাফত মজলিস; ইসলামী আন্দোলন বাংলাদেশ; বাংলাদেশ ইসলামী ফ্রন্ট; বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি; খেলাফত মজলিস; বাংলাদেশ মুসলিম লীগ-বিএমএল; বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট (মুক্তিজোট); বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফ; জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন-এনডিএম; ও বাংলাদেশ কংগ্রেস।
সিগারেট কেনা হবে আরও কঠিন, আসছে নতুন আইন
ঢাকা অফিস
খুচরা সিগারেট আর কেনা যাবে না। কিনতে হলে পুরো প্যাকেট কিনতে হবে। সেই সঙ্গে যেখানে সিগারেট বিক্রি হয়, সেখানে তামাকজাত পণ্যের প্রদর্শনীও নিষিদ্ধ হচ্ছে। এমন বিধি রেখে, সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন।
তামাকজাত পণ্যের বিজ্ঞাপন বন্ধ হয়েছে আগেই। ২০১৩ সালে যে বিধিমালা করা হয়েছিলো, তাতে বিক্রয়ের স্থলে এসব পণ্য প্রদর্শন করা যায়। তবে, এবার সেই সুযোগও বন্ধ হচ্ছে। অর্থাৎ, দোকানে দোকানে যে সিগারের প্যাকেট সাজিয়ে রাখা হয়, তা আর করা যাবে না।
দোকান থেকে চাইলেই একটি দুটি করে সিগারেটের খুচরা শলাকা কেনা যায়। বন্ধ হচ্ছে সেই সুযোগও। কিনতে হবে পুরো প্যাকেট। এসব বিধান যুক্ত করে, সংশোধন হচ্ছে তামাক নিয়ন্ত্রণ আইন।
ইতিমধ্যে ওয়েবসাইটে উন্মুক্ত মতামত নেয়ার কাজ শেষ। আইনটি পাস হতে পারে চলতি বছরেই। সরকারের লক্ষ্য রয়েছে, ২০৪০ সালের মধ্যে দেশ হবে তামাকমুক্ত। নতুন আইনে নিষিদ্ধ হচ্ছে প্যাকেটহীন জর্দা-গুল বিক্রি। ই-সিগারেট, হিটেড টোবাকো পণ্যের আমদানি ও বিক্রিও বন্ধ করা হবে।
গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে ২০১৭ অনুসারে, দেশে ১৫ বছরের ঊর্ধ্বে ৩৫ শতাংশের বেশি প্রাপ্তবয়স্ক মানুষ তামাকজাত দ্রব্য ব্যবহার করে। যার মধ্যে ৪৬ শতাংশ পুরুষ ও ২৫ দশমিক ২ শতাংশ নারী।
২৫ হাজার ডিম ডাকাতিকালে র্যাবের হাতে আটক ৬
খুলনাঞ্চল রিপোর্ট
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ডাকাতি করে পালানোর সময় ৬ ডাকাতকে আটক করেছে র্যাব। গত কয়েক বছর ধরে এই ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পণ্যবাহী ট্রাক-পিকআপ ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
চক্রটি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট হাইওয়েতে দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল। চক্রের সবাই এর আগেও ডাকাতি হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এবং জেলে খেটেছে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ডাকাতি করে পালানোর সময় ৬ ডাকাতকে আটক করেছে র্যাব। গত কয়েক বছর ধরে এই ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পণ্যবাহী ট্রাক-পিকআপ ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।
কমান্ডার আল মঈদ জানান, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম, ভূলতা, ঢাকা-সিলেট ও আড়াইহাজার-নরসিংদী মহাসড়কে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। যার ফলে মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে এসব ডাকাত দলের প্রধান টার্গেট পণ্যবাহী যানবাহন হওয়ায় পণ্য পরিবহনে নিয়োজিত চালকদের মধ্যে এক ধরণের ভীতিকর অবস্থা তৈরি করে।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও বন্দর থানা এলাকার মহাসড়ক থেকে ডাকাতির সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সরদার মূসা আলী (৪০) ও তার সহযোগী নাঈম মিয়া (২৪), শামিম (৩৫), রনি (২৬), আবু সুফিয়ান (২০), ও মামুন (২৪) কে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বাস। উদ্ধার করা হয় ডাকাতির শিকার ২জন ভিকটিমসহ পণ্যবাহী পিকআপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে তাদের নিজেদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।
কমান্ডার মঈন বলেন, ‘গত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র্যাব-১১ এর টহল চলাকালে, একটি ডিম বোঝাই পিকআপ এর সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়। তখন ওই টহল দল পিকআপটির গতিরোধ করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্ন আচরণ প্রকাশ পায়। তাদের তল্লাশী করলে তাদের কাছ থেকে ১ চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে যুব কল্যাণ এক্সপ্রেস লি.-এর একটি বাসের মাধ্যেমে ভুলতা থেকে রূপসী যাওয়ার পথে এশিয়ান হাইওয়েতে ডিমের পিকআপটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পিকআপের পিছু নেয়। একপর্যায়ে ভুলতা-রূপসী সড়কে পিকআপটির সামনে বাস দিয়ে রাস্তা আটকিয়ে ডিম বোঝাই পিকআপের গতিরোধ করে। এরপর পিকআপের ড্রাইভার ও তার সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পিকআপটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং ড্রাইভার ও তার সহকারিকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে মারপিট করে ও তাদের সঙ্গে থাকা বাসে উঠিয়ে নেয়। এরপর ওই ডাকাত দলের সরদার মূসা ও তার প্রধান সহকারী নাঈম পিকআপটি নিয়ে গাউছিয়া-মদনপুরমুখী রাস্তায় নিয়ে যায় এবং ডাকাত দলের বাকি সদস্যরা পিকআপ এর চালক ও হেলপারকে তাদের সঙ্গে থাকা বাসে করে মদনপুরের দিকে নিয়ে যায়।
পরে আটককৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী পিকআপের ড্রাইভার ও হেলপারকে উদ্ধারের উদ্দেশ্যে আভিযানিক দলটি মদনপুর পৌঁছায়। সেখানে আপকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে যুব কল্যান এক্সপ্রেস লি. এর বাসটি আটক করতে সক্ষম হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ৪ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। ওই বাসের ভেতর থেকে হাত-পা ও চোখ-মুখ বাধা অবস্থায় পিকআপ এর ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করা হয়।
কমান্ডার আল মঈন বলেন, ১০-১২ জনের সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি বেশ কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছে। তারা পেশায় কেউ গার্মেন্টসকর্মী, ড্রাইভার, হেলপার আবার কেউ রাজমিস্ত্রী ও কাপড়ের দোকানের কাটিং মাস্টার। দিনে নিজ নিজ পেশায় নিয়োজিত থাকলেও বিভিন্ন সময় তারা সংঘবদ্ধভাবে দুর্র্ধষ ডাকাতিতে অংশগ্রহণ করে থাকে। এই চক্রটি মূলত ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ডাকাতি করে এবং ডাকাতির কাজে একটি বাস ব্যবহার করে। গ্রেফতারকৃত মূসার নির্দেশে প্রথম গ্রুপটি ডাকাতির জন্য বিভিন্ন গার্মেন্টস এর পণ্যবাহী ট্রাক ও মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহন সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং ডাকাতির জন্য সম্ভ্যাব্য স্থান নির্ধারণ করে।
এই দলের সদস্যরা পেশায় গার্মেন্টস কর্মী, ড্রাইভার, হেলপার আবার কেউ রাজমিস্ত্রী ও কাপড়ের দোকানের কাটিং মাস্টার। দ্বিতীয় দলটি বাস নিয়ে মহাসড়কে সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে ডাকাতিতে অংশগ্রহণ করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে ডাকাতির জন্য টার্গেটকৃত পণ্যবাহী যানবাহনটির পিছু নেয়। পরে সুবিধাজনক স্থানে টার্গেট করা পণ্যবাহী গাড়ীটিকে বাস দ্বারা গতিরোধ করে এবং দ্রুত পণ্যবাহী গাড়ীর চালক ও হেলপারকে এলোপাথারি মারপিট করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বাসে তুলে নেয়।
পরে পণ্যবাহী গাড়ির চালক ও হেলপারকে জিম্মি করে বাসে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ও তাদের মারপিট করে মুক্তিপণ দাবি করে এবং ডাকাতি শেষে পরবর্তীতে তাদের হাত-পা ও চোখ-মুখ বাধাঁ অবস্থায় মহাসড়কের নির্জন স্থানে ফেলে দেয়। তৃতীয় দলটির নেতৃত্বে থাকা ডাকাত দলের প্রধান মূসা ডাকাতিকৃত পণ্যবাহী গাড়িটি চালিয়ে ডাকাতিকৃত পণ্য বিক্রি করার জন্য পূর্ব নির্ধারিত স্থানে নিয়ে যায় এবং মালামাল আনলোড করে।
এছাড়া, ডাকাত দলটি পণ্যবাহী গাড়িটি সুবিধাজনক স্থানে বিক্রি করে দেয়ার চেষ্টা করে অথবা ব্যর্থ হলে পরিত্যাক্ত অবস্থায় কোন নির্জন স্থানে ফেলে যায়। বিগত ১ বছর ধরে যুব কল্যাণ এক্সপ্রেস লিঃ এর এই বাসটি দিয়ে তারা বেশ কয়েকটি ডাকাতিতে অংশগ্রহণ করে। পূর্বে তারা অন্য বাস অথবা পিকআপ দিয়ে ডাকাতিতে অংশগ্রহণ করতো।
পেয়ারা বাগান দেখতে গেলেন থাই রাষ্ট্রদূত
পিরোজপুর প্রতিনিধি
পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমণে গেলেন থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর।
শনিবার (১৩ আগস্ট) তিনি স্বরূপকাঠীতে এলে নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন ও নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো.আবির হোসেন তাকে স্বাগত জানান। এসময় রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোরের সাথে তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা ছিলেন ।
রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগানের নৈসর্গিক সৌন্দর্য দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন। পরে তিনি ভাসমান পেয়ারার হাট ও স্বরূপকাঠীর দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করেন ।
এসময় নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার মো. মোশারফ হোসেন সাথে থাই রাষ্ট্রদূত এইচ.ই. মাকাওয়াদি সুমিতমোর থাইল্যান্ড-বাংলাদেশের পর্যটনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসার থাই রাষ্ট্রদূতকে দক্ষিণাঞ্চলের বিভিন্ন পর্যটনের এলাকা ও এ খাতে বিনিয়োগের নানা দিক তুলে ধরেন।
উল্লেখ্য, থাইল্যান্ডের রাষ্ট্রদূত এইচ.ই.মাকাওয়াদি সুমিতমোর ও তার দূতাবাসের বিভিন্ন কর্মকর্তারা বাংলাদেশের বিভিন্ন পর্যটন এলাকাগুলো ঘুরে দেখছেন তারই অংশ হিসেবে স্বরূপকাঠী উপজেলার আটঘর-কুড়িয়ানা এলাকার পেয়ারা বাগান ভ্রমণে এলেন ।
নারীরা বেশি পর্নোগ্রাফির শিকার, পুরুষেরা হ্যাকিংয়ের
ঢাকা অফিস
দেশে সাইবার অপরাধের শিকার ব্যক্তিদের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে তুলনামূলক পুরুষের চেয়ে নারীরা বেশি হয়রানি এবং পর্নোগ্রাফির শিকার হচ্ছেন। আর পুরুষরা বেশি শিকার হচ্ছেন মোবাইল ব্যাংকিং ও এটিএম কার্ড হ্যাকিংয়ে।
শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে (ক্র্যাব) আয়োজিত অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন তুলে ধরেন গবেষক দলের প্রধান ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক মনিরা নাজমী জাহান।
গবেষণা প্রতিবেদনে বলা হয়, ৫০ দশমিক ২৭ শতাংশ মানুষ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছেন। ছবি বিকৃত করে অপপ্রচার, পর্নোগ্রাফি কনটেন্ট, সামাজিক
যোগাযোগমাধ্যমে অপপ্রচার এবং অনলাইনে-ফোনে মেসেজ পাঠিয়ে হুমকি দিয়ে মানসিক হয়রানির ঘটনা ক্রমেই বাড়ছে। অপরাধের শিকার ব্যক্তিদের বেশির ভাগেরই বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।
গবেষণায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যমে সাইবার অপরাধের শিকার ভুক্তভোগীদের মধ্যে মাত্র ৭ দশমিক শূন্য ৪ শতাংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে অভিযোগ দিয়ে ফল পেয়েছেন। ৫৫ দশমিক ৭৩ শতাংশ ভুক্তভোগী অভিযোগ দিয়ে কোনো ফল পাননি।
ইন্টারনেট ব্যবহারকারীদের বেশির ভাগই কোনো না কোনোভাবে ভুক্তভোগী। একটা ইন্টারনেট সংযোগ একই সময়ে পরিবারের ১৩ থেকে ১৪ জন্য ব্যবহার করেন। কিন্তু সবাই ঝুঁকির বিষয়ে সচেতন নন। কারণ, দেশে ১২ হাজার থেকে ১৫ হাজার অবৈধ ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ব্যবহারকারীদের আইডি লগ সংরক্ষণ করে না।
বিগত চার বছরে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার কমলেও গত বছর এই ধরনের অপরাধের প্রবণতা আবারও বাড়তে শুরু করেছে। সবচেয়ে আশঙ্কার জায়গা তৈরি হয়েছে অনলাইন কেনাকাটায়। ই-কমার্স খাতে চার বছরে ধারাবাহিক অপরাধ বৃদ্ধির হার প্রায় দ্বিগুণ।
স্বেচ্ছাসেবী সংগঠন সাইবার ক্রাইম অ্যাওয়ারনেস ফাউন্ডেশনের (সিসিএ ফাউন্ডেশন) ‘বাংলাদেশ সাইবার অপরাধপ্রবণতা-২০২২’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এ গবেষণায় পৃষ্ঠপোষকতা করেছে প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান সাইবার প্যারাডাইজ লিমিটেড।
সংগঠনের প্রতিষ্ঠাতা কাজী মুস্তাফিজের সভাপতিত্বে আলোচকদের মধ্যে ছিলেন ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবির প্রেসিডেন্ট ইমদাদুল হক, প্রযুক্তিবিদদের আন্তর্জাতিক সংগঠন আইসাকা ঢাকা চ্যাপ্টারের সাবেক সভাপতি ইকবাল হোসাইন ও ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার সুলতানা ইশরাত জাহান।
সাতক্ষীরায় প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক উৎকোচ কেলেঙ্কারিতে নিয়োগ বোর্ড স্থগিত!
খান নাজমুল হুসাইন
সাতক্ষীরা কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ কেন্দ্রিক উৎকোচ কেলেঙ্কারিতে নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার খবর পাওয়া গেছে । জানা গেছে, গত ১২ আগস্ট কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ৪ টি সৃষ্ট পদ কম্পিউটার ল্যাব অপারেটর, আয়া, নৈশ প্রহরী ও অফিস সহায়ক পদে অত্র বিদ্যালয়ের নিজস্ব ভবনে শুক্রবার সকাল ০৯ ঘটিকায় নিয়োগ বোর্ড বসার কথা ছিলো। কিন্তু নিয়োগ বোর্ড বসার পুর্বে প্রধান শিক্ষক এস, এম, আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজশে উৎকোচের বিনিময়ে চার জনকে মনোনীত করে তাদের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা উৎকোচ বানিজ্যের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে মোঃ কামরুল ইসলাম ও সোহাগ হোসেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর নিকট পৃথক দুটি লিখিত অভিযোগ দেন। একপর্যায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ দমদম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত করেন। দমদম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড এর কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উৎকোচ বানিজ্যের ব্যাপারে কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম আব্দুর রহিম এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দুলু) এর সাথে মুঠোফোনে আলাপকালে তারা চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে ৫৩ লক্ষ টাকা উৎকোচ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন। কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় প্রধান শিক্ষক এবং সভাপতি বিশেষ ব্যক্তিদের কাছে দৌড় ঝাপ করছে বলে একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সুত্রটি আরও দাবি করে বলেন , ঐ বিশেষ ব্যক্তি নিয়োগ কেন্দ্রিক মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। সে কারণে তিনি প্রধান শিক্ষক এবং সভাপতির অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য পরামর্শ দিয়েছেন। প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক উৎকোচ এর মাধ্যমে মনোনীত করা চারজন হলেন, কলারোয়া উপজেলার ঝাপাঘাঁট গ্রামের আব্দুর রহমান এর ছেলে শাহিন কাদের কে কম্পিউটার ল্যাব অপারেটর পদে, একই উপজেলার ঝাপাঘাঁট গ্রামের আব্দুর রশিদ এর ছেলে এবং উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাতিজা মোঃ মিল্টন হোসেন কে অফিস সহায়ক পদে, একই উপজেলার পাচপোতা গ্রামের মোঃ মনিরুজ্জামান এর স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুন কে আয়া পদে, একই উপজেলার দামোদর কাটি গ্রামের শেখ মুনছুর আলীর ছেলে ও উল্লেখিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দুলু) এর আপন ভাতিজা শেখ শরিফুল ইসলাম কে নৈশ প্রহরী পদে। উল্লেখিত পদে মনোনীত করা চার জনের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা নিয়োগ বোর্ডের পুর্বে উৎকোচ গ্রহণ করেন প্রধান শিক্ষক এবং সভাপতি এ দাবি স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করে বলেন, কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দলু) পরস্পর যোগসাজশে চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে চারজন প্রার্থীর নিকট থেকে নিয়মবহির্ভূত ভাবে চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা উৎকোচ নেন। তিনি আরও বলেন, প্রায় দুই মাস পুর্বে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ বোর্ডের জন্য ডিজির প্রতিনিধির নিকট চিঠি দেন। কিন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি দুই জনের প্রার্থী ভাগাভাগি নিয়ে দন্ড থাকার কারনে নিয়োগ বোর্ড বসেনি। তিনি আরও বলেন, একজন বিশেষ ব্যক্তির মধ্যস্থতায় তারা নিজেদের মধ্যে আপোষ করেন। এদিকে সুশীল সমাজ ও স্থানীয়রা দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক অনিয়ম প্রসঙ্গে প্রতিকার চেয়ে তদন্ত পুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ স্থগিত করার পরবর্তীতে কোন ব্যাবস্থা গ্রহণ করবেন কি না সে ব্যাপারে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি কর্তৃক ৫৩ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করার ব্যাপারে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক কোন ব্যবস্থা গ্রহণ করবেন কি না জানতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সাথে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
নগর যুবলীগের বর্ধিত সভায় ১৫ ও ১৭ই আগষ্টে কর্মসুচী গ্রহন
খবর বিজ্ঞপ্তি
শনিবার সন্ধ্যা সাতটায় নগরীর শঙ্খ মার্কেটস্থ দলীয় কার্যালয়ে নগর যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বর্ধিত সভায় সর্ব সম্মতিক্রমে জাতীয় শোক দিবস ১৫ই আগষ্ট ও সারাদেশে গ্রেনেড হামলার প্রতিবাদে ১৭ই আগষ্টে দিনব্যাপী নানা কর্মসুচী গ্রহন করা হয়েছে। কর্মসুচী মধ্যে রয়েছে ১৫ই আগষ্ট সকাল সাতটায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্য দান, কালো পতাকা উত্তোলন, দলীয় ও জাতীয় পত্রিকা অর্ধনমিত করন, কালো ব্যাজ ধারণ, সকাল ১০ টায় শহীদ হাদিস পার্কের সামনে রান্না করা খাবার বিতরন এবং নগর আওয়ামী লীগের কর্মসুচীতে অংশগ্রহণ।
এছাড়াও দিনব্যাপি প্রতিটি ওয়ার্ডে যুবলীগের উদ্যোগে রান্না করা খাবার বিতরণ করা হবে। এর মধ্যে নগরীর ২৪নং ওয়ার্ডে নগর যুবলীগের সদস্য কাজী কামালের উদ্যোগে দুপুর ০১টায় রান্না করা খাবার বিতরণ করা হবে।
১৭ই আগষ্ট সারা দেশে গ্রেনেড হামলার প্রতিবাদে চারটায় ফেরীঘাটে মোড়ে থেকে শোক রেলী করে নগর আওয়ামী লীগের শোক সভায় অংশগ্রহণ।
নগর যুবলীগের আহবায়ক সফিকুর রহমান পলাশ এর সভাপতিত্বে ও নগর যুবলীগের যুগ্ম আহবায়ক শেখ শাহজালাল হোসেন সুজন এর সঞ্চালনায় এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, নগর যুবলীগের সদস্য এস এম হাফিজুর রহমান হাফিজ, রোজি ইসলাম নদী, আব্দুল কাদের শেখ, মোঃ আবুল হোসেন, এ্যাডঃ আল আমীন উকিল, কাজী কামাল হোসেন, অভিজিৎ চক্রবর্তী দেবু, কবীর পাঠান, জুয়েল হাসান দিপু, মহিদুল ইসলাম মিলন, মশিউর রহমান সুমন, কে এম শাহিন, ইয়াসিন আরাফাত, রাশেদুল ইসলাম রাশেদ, রাশেদুজ্জামান রিপন, আবদুল্লাহ আল- মামুন মিলন , ওলিউর রহমান রাজু, সাবেল ছাত্রনেতা বাচ্চু মোড়ল, অভিজিৎ পাল, ইলিয়াস হাসান লাবু, রবিউল ইসলাম লিটন, আরীফুর রহমান আরীফ, শওকত হাসান, আসাদুজ্জামান শাহিন, ইকবাল কবীর লিটন, ইমরুল ইসলাম রিপন, এজাজ আহম্মেদ, সোহাগ দেওয়ান, মোঃ রফিকুল ইসলাম, এজাজ আহম্মেদ, বাদল সিপাহী, হারুন উর রশিদ, রিয়াজ মাহমুদ চৌধুরী, লাবু আহমেদ, আনিসুর রহমান, রাকিবুল ইসলাম, অলক শীল,জামিল আহমেদ সোহাগ, জিহাদুর রহমান জিহাদ, মহিদুল ইসলাম শান্ত, ইকবাল হোসেন, মোঃ ইউসুফ মোল্লা, মোঃ ইকবাল হোসেন, মোঃ আনিসুর রহমান মিয়া, মোঃ সাকিব হাওলাদার, মোঃ সজল হোসেন বাদশা, আশরাফুল ইসলাম মুন, মোঃ ছাগীর হোসেন, মোশাররফ হোসেন, মোঃ কামাল হুসাইন মন্ডল, আলম খান, মুন্সী কামরুল আলম, মোঃ সাবু, মোঃ লিটন, মোঃ সোহাগ দেওয়ান, ফাত্তাউ উল ইসলাম, মোঃ জনি মিয়া, মোঃ আলিয়ার রহমান বাচ্চু প্রমুখ।
এসিল্যান্ড ও সাব রেজিস্ট্রি অফিসে পদে পদে হয়রানি
ঢাকা অফিস
দেশের বিভিন্ন এলাকার এসিল্যান্ড অফিসে পদে পদে হয়রানির শিকার হচ্ছে সাধারণ মানুষ। বাদ নেই ভূমি জরিপ অধিদপ্তর, সাব রেজিস্ট্রি অফিসও। জমির নিবন্ধন, নামজারি, শ্রেণি পরিবর্তনে পোড়াতে হয় কাঠখড়। এ ছাড়া অসৎ উদ্দেশে খাজনা নেওয়া বন্ধ, দীর্ঘদিনেও মামলা নিষ্পত্তি না হওয়াসহ রয়েছে অন্যান্য কাজে দীর্ঘসূত্রিতা। বর্তমানের এমন দৃশ্য চার বছর আগেও ছিল প্রায় একই, দাবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি)। এমন সূত্র ধরে দেশের কয়েকটি এসিল্যান্ড অফিসে এনটিভি অনলাইন সরেজমিনে গেলে নতুন করে উঠে আসে হয়রানির আরও সব চিত্র, পাওয়া যায় ভোগান্তির অভিযোগ।
ঢাকা, চট্টগ্রামসহ কয়েকটি এসিল্যান্ড অফিসে ভোগান্তির শিকার ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়, সরাসরি সেবার পরিবর্তে সিন্ডিকেট ও দালালচক্রের মাধ্যমে উৎকোচের বিনিময়ে চলে সেবা। ভূমি অফিসের নিচে থাকে পিয়ন। তার ওপরে তহসিলদার ও কানুনগো তো আছেনই। দূর থেকে লক্ষ্য রাখেন তাঁরা। কখনও কখনও সরাসরিও যোগাযোগ করেন সেবাপ্রত্যাশীদের সঙ্গে। কোনো কোনো এসিল্যান্ডের বিরুদ্ধেও রয়েছে বিস্তর অভিযোগ।
রাজধানীর ডেমরা ও মতিঝিল সার্কেলের এসিল্যান্ড অফিস টয়েনবি সার্কুলার রোডের জয়কালি মন্দির এলকায়। নিচতলায় মতিঝিল ও দ্বিতীয় তলায় ডেমরা রাজস্ব সার্কেলের ভূমি সহকারি কমিশনারের কার্যালয়। বৃহস্পতিবার সেখানে গিয়ে দেখা যায়, সকল প্রকার হয়রানি বন্ধে সাইন বোর্ডে লিখে দেওয়া হয়েছে নামজারির ক্ষেত্রে এক হাজার ১০০ টাকা। আর রেজিস্ট্রেশনের খরচ ৭০ টাকা। দুটি অফিসের এসিল্যান্ডের কক্ষের সামনে লেখা ‘সবার জন্য এসিল্যান্ডের দরজা খোলা।’
এসব দেখে মতিঝিল রাজস্ব সার্কেলের ভূমি সহকারি কমিশনার কার্যালয়ে যান এনটিভি অনলাইনের প্রতিবেদক। দেখেন ভিন্ন চিত্র। ওপরতলার অবস্থাও একই। সরকারি হিসেবে নামজারির ক্ষেত্রে এক হাজার ১০০ টাকা লেখা থাকলেও কাগজপত্রে ত্রুটি থাকলেই বেড়ে যাচ্ছে অঙ্কের পরিমাণ। দাবি করা হচ্ছে মোটা অঙ্ক। এ ছাড়া সেখানে আসা সেবাপ্রত্যাশীরা ফাইলপ্রতি পাঁচ হাজার টাকা ছাড়া সই হচ্ছে না বলে অভিযোগ তোলেন।
ডেমরা থেকে নামজারির জন্য এসেছিলেন রবিউল হাসান। রেজিস্ট্রেশনের পর তাঁকে কাগজপত্র নিয়ে কানুনগো অফিসে শুনানির জন্য আসতে বলা হয়। কাগজপত্র ত্রুটি রয়েছে—এমন অজুহাতে অতিরিক্ত অর্থ দাবি করা হয়।
এমন যখন চিত্র, তখন খোঁজ আসে, এক বীর মুক্তিযোদ্ধা জমি মিউটেশনের জন্য আবেদন করেছিলেন ২০০৯ সালে। সেটি সম্পন্ন হতে নাকি সময় লেগেছে প্রায় ১৩ বছর। ২০২২ সালে সম্পন্ন হয় কাজ।
ডেমরা কার্যালয়ের নানা অভিযোগ প্রসঙ্গে এবার যোগাযোগ করা হয় কর্মকর্তাদের সঙ্গে। ডেমরা রাজস্ব সার্কেলের কর্মকর্তা মো. মোতাহার হোসেন বলেন, ‘কেউ নামজারিতে আমাদের এখানে কোনো ভোগান্তি নেই। আবেদন কাগজপত্র নিয়ে সরাসরি শুনানিতে অংশ নিতে পারবেন। কাগজপত্র সঠিক না থাকলে কানুনগো অফিস থেকে সেটাও বলে দেওয়া হয়।’
ডেমরা সার্কেলের সহকারি কমিশনার (ভূমি) এ এন এম আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘আমাদের দেশের অনেক মানুষের ভূমি সম্পর্কে তেমন কোনো জ্ঞান নেই। যে কারণে তাঁরা অন্যের ওপর নির্ভরশীল হন। এ ছাড়া ভূমি সম্পর্কিত তিনটি অফিসের মধ্যে কোনো সমন্বয় নেই। যেমন- জরিপ করে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ল্যান্ড ট্রান্সফার বা দলিল রেজিস্ট্রি করে সাব রেজিস্ট্রার অফিস, এসিল্যান্ড অফিসে তথ্য হালনাগাদ, ভূমি উন্নয়ন কর ইত্যাদি নিয়ে কাজ করে। কিন্তু তিনটি অফিসের মধ্যে সমন্বয় নেই। এ ক্ষেত্রে এক জায়গায় দুর্বলতা থাকলে সেটির প্রভাব অন্যটির ওপর এসে পড়ে। যে কারণে ভূমি সেক্টরে ডিজিটালাইজেশন হলেও অনেক সমস্যা থেকে গেছে।’
এসিল্যান্ড আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, ‘এ অফিসে আমি যোগদান করেছি মাত্র তিন সপ্তাহ হয়েছে। আমার দরজা সব সময় সবার জন্য খোলা রয়েছে। যদি কোনো অভিযোগ পাওয়া যায়, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
চট্টগ্রামের আগ্রাবাদ এসিল্যান্ড অফিসে এনটিভি অনলাইনের প্রতিবেদক গিয়ে দেখতে পায়, এক নারী নামজারির আবেদন করেছেন দেড় মাস আগে। এতদিনেও খতিয়ান বুঝে না পাওয়ায় গত ১৪ মার্চ চট্টগ্রামের আগ্রাবাদ এসিল্যান্ড অফিসে যান তিনি। কিন্তু, লাভ হয়নি। এসিল্যান্ড অফিসের কর্মচারী সুমন জানান, আরও সময় লাগবে।
জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে ওই নারী বলেন, ‘ফেব্রুয়ারি মাসের শুরুতে নামজারির আবেদন করেছি। নিয়ম অনুযায়ী ২৮ দিনের মধ্যে খতিয়ান বুঝে পাওয়ার কথা। কিন্তু, এখনও বুঝে পাইনি। এই নিয়ে কয়েক দফায় এসেছি। বার বারই বলছে আরও কয়েকদিন সময় লাগবে। যত বার আসছি, ততবারই টাকা নিচ্ছে।’
শুধু এই নারী নয়, আগ্রাবাদ ভূমি অফিসে নামজারিসহ ভূমি সংক্রান্ত সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত হয়রানির শিকার হচ্ছে মানুষ। এই অভিযোগের পাশাপাশি ভুক্তভোগীরা জানান, নামজারির আবেদন করার পর দালাল ধরে ঘুষ না দিলে চার-পাঁচ মাসেও মেলে না খতিয়ান।
বিভিন্ন অভিযোগ থেকে জানা যায়, আগ্রাবাদ এসিল্যান্ড অফিসে নামজারিতে প্রতি ফাইলে পাঁচ হাজার টাকা ঘুষ দিতে হয়। ঘুষ আদায়ে জড়িত রয়েছে একটি চক্র। দালালরা ঘুষ নেওয়ার পর একটি অংশ রেখে বাকি টাকা এসিল্যান্ড অফিসের কানুনগোর কাছে জমা দেন।
নাম অনিচ্ছুক আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার এক বাসিন্দা বলেন, ‘টাকা পেলেই এসিল্যান্ড ফাইলে স্বাক্ষর করেন। না হয়, মানুষকে নানাভাবে হয়রানি করা হয়। টাকা দেওয়ার বিষয়টি কাউকে বললে হয়রানির মাত্রা আরও বাড়িয়ে দেন। এটা ভুল, ওটা ভুল বলে মাসের পর মাস ঘুরাতে থাকেন। নামজারির একটি ফাইল নিয়ে আমাকে গত তিন মাস ধরে ঘুরাচ্ছেন।’
এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে সহকারী কমিশনার (ভূমি) আগ্রাবাদ সার্কেল আল আমিন সরকার বলেন, ‘আমার অফিসের কেউ যদি হয়রানি করে তাহলে আমার কাছে এসে জানালে আমি ব্যবস্থা নেব। ‘একটি চক্র আমাদের বিরুদ্ধে বিভিন্নভাবে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। এসিল্যান্ডের কথা বলে অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারি ঘুষ আদায় করলে, তাঁর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেব। আমি এ চক্রটিকে খুঁজে বের করার চেষ্টা করছি।’
সরকারের খাস জমি ব্যক্তি মালিকানায় দেওয়া হচ্ছে বলে যে অভিযোগ উঠেছে সে বিষয়ে আল আমিন সরকার বলেন, ‘মহানগর এলাকায় সরকারের কোনো খাস জমি নেই। এটি সম্পূর্ণ মিথ্যা কথা।’
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান ভূমি অফিসে দুর্নীতি প্রসঙ্গে বলেন, ‘বাংলাদেশের ভূমি খাত আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত। টিআইবির পক্ষ থেকে ২০১৮ সালে আমরা একটি জরিপ চালিয়ে প্রতিবেদন প্রকাশ করেছিলাম। সেই প্রতিবেদনে সেবাখাতের মধ্যে ভূমি অফিস, এসিল্যান্ড অফিস, সাব রেজিস্ট্রি অফিস ভূমি অধিদপ্তর প্রত্যেকটি অফিস দুর্নীতির শীর্ষে ছিল। আমরা টিআইবির পক্ষ থেকে সাম্প্রতিক সময়ে আবার জরিপ করেছি। যা এ মাসে বা আগামী মাসের প্রথম সপ্তাহে প্রকাশ করব। সেখানেও সেই জরিপে দেখা যায়, সেবা খাতের মধ্যে ভূমি সংক্রান্ত সকল অফিসে পদে পদে মানুষ হয়রানির শিকার হচ্ছে।’
বিভিন্ন সেবাখাত নিয়ে ২০১৮ সালের ৩০ আগস্ট প্রকাশিত টিআইবি প্রতিবেদন বিশ্লেষণ করে এনটিভি। ওই প্রতিবেদনে ২০১৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তথ্য তুলে ধরা হয়। সেখানে ভূমি সেবাসহ ১৫টি খাতের ওপর বিশ্লেষণধর্মী ফলাফল উপস্থাপন করা হয়। জানা যায়, উপজেলা সেটেলমেন্ট অফিসে ৬৮ দশমিক ছয় শতাংশ, উপজেলা ভূমি অফিসে ৬২ দশমিক ছয় শতাংশ, সাব-রেজিস্ট্রি অফিসে ৪২ শতাংশ এবং ইউনিয়ন ভূমি অফিসে ২৭ দশমিক আট শতাংশ দুর্নীতির শিকার।
‘চার বছর আগের এই প্রতিবেদনে উল্লেখিত ভূমি খাতের অনিয়মে তেমন কোনো পরিবর্তন হয়নি’ উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ‘সাব রেজিস্ট্রি অফিস, উপজেলা ভূমি অফিস, এসিল্যান্ড অফিসের প্রত্যেকটিতে সিন্ডিকেট জড়িত। এসব অফিসে অনিয়ম, দুর্নীতি রয়েছে। ফলে মানুষ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’
ইফতেখারুজ্জামান বলেন, ‘আমাদের ধারণা ছিল, ডিজিটালাইজেশন হলে কিছুটা দুর্নীতি কমবে। কিন্তু, কোনো ইতিবাচক পরিবর্তন হয়নি। বরং, সেবার পরিবর্তে মানুষের ভোগান্তি আগের মতোই থেকে গেছে।’
টিআইবির ২০১৮ সালের প্রকাশিত প্রতিবেদনে দেখা যায়, নামজারিতে সর্বাধিক অনিয়ম-দুর্নীতি হয়েছে। সেসময় এ খাতে অনিয়ম হতো ৬৫ দশমিক দুই শতাংশ। এ ছাড়া ভূমি জরিপে ৫৯ দশমিক ছয় শতাংশ, ডকুমেন্ট উত্তোলন ও তল্লাশির ক্ষেত্রে ৫২ দশমিক ছয় শতাংশ, হেবা ও দলিল রেজিস্ট্রেশনে ৪২ দশমিক পাঁচ শতাংশ থানা দুর্নীতির শিকার ছিল।
অক্টোবর থেকে সাংগঠনিক সফরে বের হচ্ছে শেখ হাসিনা
ঢাকা অফিস
সেপ্টেম্বর থেকে দেশব্যাপী কর্মসূচি নিয়ে মাঠে নামছে আওয়ামী লীগ। আর অক্টোবর থেকেই সাংগঠনিক সফরে বের হচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
রোববার আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের সাথে গণভবনে বৈঠক করবেন তিনি। লক্ষ্য, নির্বাচনের আগে দল গোছানো এবং বিরোধীদের আন্দোলন মোকাবেলা করা।
সপরিবারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যা, ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা, ২১ আগস্ট গ্রেনেড হামলা; আগস্ট জুড়েই ঘরোয়া কর্মসূচি পালন করে আওয়ামী লীগ।
কিন্তু এরিমধ্যে নানা ইস্যুতে রাজপথ দখলে নিতে মরিয়া সরকারবিরোধী দলগুলো। তাই শোকের মাস শেষেই জোরালোভাবে মাঠের রাজনীতিতে ফিরছে আওয়ামী লীগ।
রোববার সকালে আট বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদকদের গণভবনে ডেকেছেন শেখ হাসিনা। জানা গেছে, চার বছর পর সেপ্টেম্বরেই এসব বিভাগের সব জেলা-উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকদের সাথেও বসবেন দলীয় প্রধান।
বৈঠকে দলীয় প্রধান সারাদেশের সাংগঠনিক অবস্থার কথা জানবেন। এরপর সেপ্টেম্বর থেকে জেলা নেতাদের সঙ্গে ধারাবাহিক বৈঠক করবেন।
এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেন, ১৪ আগস্ট বেলা সাড়ে ১০টায় আট সাংগঠনিক সম্পাদককে ডেকেছেন দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমাদের সাংগঠনিক রিপোর্ট নিয়ে যেতে বলা হয়েছে।
তিনি আরও বলেন, আমি রাজশাহী বিভাগের সাংগঠনিক রিপোর্ট প্রস্তুত করেছি। ৭৬ উপজেলার সম্মেলন শেষ করেছি। বাকি আছে ছয়টি উপজেলা। দলীয় সভানেত্রী যে নিদের্শনা দেবেন, আমরা সে মোতাবেক কাজ শুরু করব।
আওয়ামী লীগ নেতা বিপ্লব বড়ুয়া জানান, নির্বাচনের দেড় বছর বাকি থাকলেও এখন থেকেই তৃণমূলকে প্রস্তুত করতে চান তারা। সেজন্য ছোট পরিসরে জেলা নেতাদের ডাকা হচ্ছে।
তিনি বলেন, দলের কার্যনির্বাহী বৈঠকে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে। কিন্তু শুধু সাংগঠনিক সম্পাদকদের নিয়ে আলাদা করে বৈঠক দীর্ঘ দিন হয় না।
জাতীয় সংসদ নির্বাচন এবং জাতীয় কাউন্সিলকে সামনে রেখে এ বৈঠক গুরুত্বপূর্ণ বলেই মনে হচ্ছে। আমার বিভাগে কোন জেলায় কী অবস্থা, সাংগঠনিক দুর্বলতা কোথায়- সেগুলো চিহ্নিত করেছি। ১৪ আগস্ট নেত্রীকে সে তালিকা তুলে দেবো
সারাদেশে আওয়ামী লীগের ৭৮ সাংগঠনিক জেলা রয়েছে। এর মধ্যে ৪৪টি জেলার সম্মেলন হয়েছে। বাকিগুলোর ডিসেম্বরের আগেই শেষ করার প্রস্তুতি রয়েছে।
আওয়ামী লীগের দফতর সম্পাদক এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া বলেন, জাতীয় নির্বাচনের আগে জেলার নেতাদের নিয়ে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা বসবেন, সেটা মোটামুটি চূড়ান্ত। আগামী সেপ্টেম্বরে নেত্রীর দিল্লি ও নিউইয়র্ক সফর আছে। এর মাঝে সময় পেলে সেপ্টেম্বরেই তিনি জেলা নেতাদের নিয়ে বসতে পারেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের কৌশল কী হবে- এসব বিষয়ের আলোচনা জেলা নেতাদের সঙ্গে বৈঠকে স্থান পাবে বলে জানা গেছে।
শোকাবহ ১৫ ও ১৭ আগস্টে নগর আ‘লীগের কর্মসূচি
খবর বিজ্ঞপ্তি
১৯৭১ সালে পাক হানাদার বাহিনী বাঙালির কাছে পরাজয় বরণ করে। তারা পরাজয়ের গ্লানি ভুলতে না পেরে বাংলাদেশকে পাকিস্তানী রাষ্ট্রে পরিণত করতে নতুন ভাবে ষড়যন্ত্র শুরু করে। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করে। বঙ্গবন্ধুকে হত্যার মধ্যদিয়েই বাংলাদেশের গণতন্ত্রকে স্তব্ধ করা হয়েছিলো। জননেত্রী শেখ হাসিনা দেশে ফিরে গণতন্ত্রকে পুনজ্জীবিত করতে আন্দোলন শুরু করেন। দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্যদিয়ে রাষ্ট্র ক্ষমতায় এসে বঙ্গবন্ধু’র হত্যার বিচার করেন। আর আগস্ট মাসকে জাতীয় শোকের মাস স্বীকৃতি দেন। বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী সংসদ ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং ১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবসে বিশেষ কর্মসূচী ঘোষণা করেছেন। সে মোতাবেক খুলনা মহানগর আওয়ামী লীগ শোকাবহ ১৫ ও ১৭ আগস্টে পালনে নানা কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে ১৫ আগস্ট সকাল সাড়ে ৭টায় দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত করন, কালো পতাকা উত্তোলণ, কালো ব্যাজ ধারণ, বঙ্গবন্ধু’র প্রতিকৃতিতে মাল্যদান। সকাল ৮টায় জেলা প্রশাসন কার্যালয়ের সামনে নবনির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন। সকাল ৯টায় দলীয় কার্যালয় হতে শোক র্যালি। র্যালি শেষে দলীয় কার্যালয়ে শোক সভা অনুষ্ঠিত হবে। এ ছাড়া দিনব্যাপী দলীয় কার্যালয় সহ প্রত্যেক ওয়ার্ডে এবং সহযোগী সংগঠনের কার্যালয়ে কোরআন খতম, বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ প্রচার, বাদ জোহর প্রত্যেক মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গীর্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হবে। ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সদর থানা আওয়ামী লীগ খুলনা মহানগর আওয়ামী লীগের কর্মসূচির সাথে খুলনা জেলা প্রশাসনের নব নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে এবং সোনাডাঙ্গা থানা আওয়ামী লীগ বাংলাদেশ বেতার, খুলনা কেন্দ্রে নির্মিত বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধা নিবেদন করে সকাল ৯টায় দলীয় কার্যালয়ে মহানগর আওয়ামী লীগের শোক র্যালিতে মিছিল সহকারে অংশ গ্রহণ করবে।
১৭ আগস্ট সিরিজ বোমা হামলা দিবস উপলক্ষে বিকাল ৪টায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ এবং সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ কর্মসূচিতে সদর ও সোনাডাঙ্গা থানার সকল ওয়ার্ড মিছিল সহকারে অংশগ্রহণ করবে। খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানা আওয়ামী লীগ স্ব স্ব থানায় অনুরূপ কর্মসূচি পালন করবে।










































