খান নাজমুল হুসাইন।।
সাতক্ষীরা কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ কেন্দ্রিক উৎকোচ কেলেঙ্কারিতে নিয়োগ বোর্ড স্থগিত হওয়ার খবর পাওয়া গেছে । জানা গেছে, গত ১২ আগস্ট কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের ৪ টি সৃষ্ট পদ কম্পিউটার ল্যাব অপারেটর, আয়া, নৈশ প্রহরী ও অফিস সহায়ক পদে অত্র বিদ্যালয়ের নিজস্ব ভবনে শুক্রবার সকাল ০৯ ঘটিকায় নিয়োগ বোর্ড বসার কথা ছিলো। কিন্তু নিয়োগ বোর্ড বসার পুর্বে প্রধান শিক্ষক এস, এম, আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি যোগসাজশে উৎকোচের বিনিময়ে চার জনকে মনোনীত করে তাদের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা উৎকোচ বানিজ্যের অভিযোগ উঠে। এর প্রেক্ষিতে মোঃ কামরুল ইসলাম ও সোহাগ হোসেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর নিকট পৃথক দুটি লিখিত অভিযোগ দেন। একপর্যায় কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ দমদম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড স্থগিত করেন। দমদম মাধ্যমিক বিদ্যালয়ের নিয়োগ বোর্ড এর কার্যক্রম স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস। উৎকোচ বানিজ্যের ব্যাপারে কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম আব্দুর রহিম এবং উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দুলু) এর সাথে মুঠোফোনে আলাপকালে তারা চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে ৫৩ লক্ষ টাকা উৎকোচ নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।
কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় প্রধান শিক্ষক এবং সভাপতি বিশেষ ব্যক্তিদের কাছে দৌড় ঝাপ করছে বলে একাধিক সুত্র বিষয়টি নিশ্চিত করেছেন। সুত্রটি আরও দাবি করে বলেন , ঐ বিশেষ ব্যক্তি নিয়োগ কেন্দ্রিক মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছেন। সে কারণে তিনি প্রধান শিক্ষক এবং সভাপতির অপকর্ম ঢাকতে সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা করার জন্য পরামর্শ দিয়েছেন। প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক উৎকোচ এর মাধ্যমে মনোনীত করা চারজন হলেন, কলারোয়া উপজেলার ঝাপাঘাঁট গ্রামের আব্দুর রহমান এর ছেলে শাহিন কাদের কে কম্পিউটার ল্যাব অপারেটর পদে, একই উপজেলার ঝাপাঘাঁট গ্রামের আব্দুর রশিদ এর ছেলে এবং উল্লেখিত বিদ্যালয়ের প্রধান শিক্ষকের আপন ভাতিজা মোঃ মিল্টন হোসেন কে অফিস সহায়ক পদে, একই উপজেলার পাচপোতা গ্রামের মোঃ মনিরুজ্জামান এর স্ত্রী মোছাঃ তাসলিমা খাতুন কে আয়া পদে, একই উপজেলার দামোদর কাটি গ্রামের শেখ মুনছুর আলীর ছেলে ও উল্লেখিত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দুলু) এর আপন ভাতিজা শেখ শরিফুল ইসলাম কে নৈশ প্রহরী পদে। উল্লেখিত পদে মনোনীত করা চার জনের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা নিয়োগ বোর্ডের পুর্বে উৎকোচ গ্রহণ করেন প্রধান শিক্ষক এবং সভাপতি এ দাবি স্থানীয়দের। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক অভিযোগ করে বলেন, কলারোয়া উপজেলার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস, এম আব্দুর রহিম এবং অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি শেখ আব্দুল্লা (দলু) পরস্পর যোগসাজশে চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে চারজন প্রার্থীর নিকট থেকে নিয়মবহির্ভূত ভাবে চাকরি দেওয়ার কথা বলে প্রার্থীদের নিকট থেকে ৫৩ লক্ষ টাকা উৎকোচ নেন। তিনি আরও বলেন, প্রায় দুই মাস পুর্বে সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আব্দুল্লাহ আল মামুন দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ বোর্ডের জন্য ডিজির প্রতিনিধির নিকট চিঠি দেন।
কিন্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি দুই জনের প্রার্থী ভাগাভাগি নিয়ে দন্ড থাকার কারনে নিয়োগ বোর্ড বসেনি। তিনি আরও বলেন, একজন বিশেষ ব্যক্তির মধ্যস্থতায় তারা নিজেদের মধ্যে আপোষ করেন। এদিকে সুশীল সমাজ ও স্থানীয়রা দমদম মাধ্যমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগের পুর্বে প্রধান শিক্ষক, সভাপতি কর্তৃক অনিয়ম প্রসঙ্গে প্রতিকার চেয়ে তদন্ত পুর্বক যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সভাপতি কর্তৃক চতুর্থ শ্রেণীর চারটি সৃষ্ট পদে নিয়োগ স্থগিত করার পরবর্তীতে কোন ব্যাবস্থা গ্রহণ করবেন কি না সে ব্যাপারে কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হামিদ এর সাথে মুঠোফোনে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। কলারোয়া দমদম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি কর্তৃক ৫৩ লক্ষ টাকা উৎকোচ গ্রহণ করার ব্যাপারে লিখিত অভিযোগের প্রেক্ষিতে তদন্ত পুর্বক কোন ব্যবস্থা গ্রহণ করবেন কি না জানতে কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার রুলী বিশ্বাস এর সাথে একাধিকবার আলাপের চেষ্টাকালে আলাপ কলটি গ্রহণ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।











































