Home জাতীয় ২৫ হাজার ডিম ডাকাতিকালে র‌্যাবের হাতে আটক ৬

২৫ হাজার ডিম ডাকাতিকালে র‌্যাবের হাতে আটক ৬

24

খুলনাঞ্চল রিপোর্ট।।

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ডাকাতি করে পালানোর সময় ৬ ডাকাতকে আটক করেছে র্যাব। গত কয়েক বছর ধরে এই ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পণ্যবাহী ট্রাক-পিকআপ ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।

চক্রটি ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট হাইওয়েতে দীর্ঘদিন যাবৎ ডাকাতি করে আসছিল। চক্রের সবাই এর আগেও ডাকাতি হত্যাসহ বিভিন্ন মামলার আসামি এবং জেলে খেটেছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

ঢাকা-চট্টগ্রাম হাইওয়ে থেকে ২৫ হাজার ডিম বোঝাই পিকআপ ডাকাতি করে পালানোর সময় ৬ ডাকাতকে আটক করেছে র্যাব। গত কয়েক বছর ধরে এই ডাকাত চক্রটি ঢাকা-চট্টগ্রাম হাইওয়ের বিভিন্ন স্থানে গভীর রাতে রাস্তায় ব্যারিকেড দিয়ে পণ্যবাহী ট্রাক-পিকআপ ডাকাতি করে আসছিল বলে জানিয়েছে র্যাব।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এসব তথ্য জানান সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

কমান্ডার আল মঈদ জানান, সাম্প্রতিক সময়ে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রুপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম, ভূলতা, ঢাকা-সিলেট ও আড়াইহাজার-নরসিংদী মহাসড়কে বেশ কয়েকটি চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা ঘটে। যার ফলে মহাসড়কে চলাচলকারী সাধারণ যাত্রী এবং পরিবহন শ্রমিকদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়। বিশেষ করে এসব ডাকাত দলের প্রধান টার্গেট পণ্যবাহী যানবাহন হওয়ায় পণ্য পরিবহনে নিয়োজিত চালকদের মধ্যে এক ধরণের ভীতিকর অবস্থা তৈরি করে।

এরই ধারাবাহিকতায় গতকাল রাতে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা ও র্যাব-১১ এর একটি আভিযানিক দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ ও বন্দর থানা এলাকার মহাসড়ক থেকে ডাকাতির সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সরদার মূসা আলী (৪০) ও তার সহযোগী নাঈম মিয়া (২৪), শামিম (৩৫), রনি (২৬), আবু সুফিয়ান (২০), ও মামুন (২৪) কে গ্রেফতার করা হয়। এসময় জব্দ করা হয় ২টি চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ১টি ছোরা ও ডাকাতির কাজে ব্যবহৃত ১টি বাস। উদ্ধার করা হয় ডাকাতির শিকার ২জন ভিকটিমসহ পণ্যবাহী পিকআপ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ডাকাতির সাথে তাদের নিজেদের সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য প্রদান করে।

কমান্ডার মঈন বলেন, ‘গত রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতা গোলাকান্দাইল এশিয়ান হাইওয়েতে র্যাব-১১ এর টহল চলাকালে, একটি ডিম বোঝাই পিকআপ এর সন্দেহজনক গতিবিধি পরিলক্ষিত হয়। তখন ওই টহল দল পিকআপটির গতিরোধ করে। র্যাবের উপস্থিতি টের পেয়ে পিকআপ থেকে ২ জন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের কথাবার্তায় অসংলগ্ন আচরণ প্রকাশ পায়। তাদের তল্লাশী করলে তাদের কাছ থেকে ১ চাপাতি ও ১টি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানায়, তারা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য। তারা ডাকাতির উদ্দেশ্যে যুব কল্যাণ এক্সপ্রেস লি.-এর একটি বাসের মাধ্যেমে ভুলতা থেকে রূপসী যাওয়ার পথে এশিয়ান হাইওয়েতে ডিমের পিকআপটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য পিকআপের পিছু নেয়। একপর্যায়ে ভুলতা-রূপসী সড়কে পিকআপটির সামনে বাস দিয়ে রাস্তা আটকিয়ে ডিম বোঝাই পিকআপের গতিরোধ করে। এরপর পিকআপের ড্রাইভার ও তার সহকারীকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক পিকআপটি তাদের নিয়ন্ত্রণে নেয় এবং ড্রাইভার ও তার সহকারিকে হাত-পা ও চোখ-মুখ বেঁধে মারপিট করে ও তাদের সঙ্গে থাকা বাসে উঠিয়ে নেয়। এরপর ওই ডাকাত দলের সরদার মূসা ও তার প্রধান সহকারী নাঈম পিকআপটি নিয়ে গাউছিয়া-মদনপুরমুখী রাস্তায় নিয়ে যায় এবং ডাকাত দলের বাকি সদস্যরা পিকআপ এর চালক ও হেলপারকে তাদের সঙ্গে থাকা বাসে করে মদনপুরের দিকে নিয়ে যায়।

পরে আটককৃত ডাকাতদের দেয়া তথ্য অনুযায়ী পিকআপের ড্রাইভার ও হেলপারকে উদ্ধারের উদ্দেশ্যে আভিযানিক দলটি মদনপুর পৌঁছায়। সেখানে আপকৃতদের দেওয়া তথ্য অনুযায়ী নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার মদনপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হতে যুব কল্যান এক্সপ্রেস লি. এর বাসটি আটক করতে সক্ষম হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সংঘবদ্ধ ডাকাতদলের সদস্যরা দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ৪ জন ডাকাতকে আটক করতে সক্ষম হয় এবং অজ্ঞাতনামা ৪/৫ জন ডাকাত বাস থেকে লাফিয়ে পালিয়ে যায়। ওই বাসের ভেতর থেকে হাত-পা ও চোখ-মুখ বাধা অবস্থায় পিকআপ এর ড্রাইভার ও তার সহকারীকে উদ্ধার করা হয়।

কমান্ডার আল মঈন বলেন, ১০-১২ জনের সংঘবদ্ধ এই ডাকাত চক্রটি বেশ কয়েক বছর ধরে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও, রূপগঞ্জ ও আড়াইহাজার এলাকায় বিভিন্ন মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছে। তারা পেশায় কেউ গার্মেন্টসকর্মী, ড্রাইভার, হেলপার আবার কেউ রাজমিস্ত্রী ও কাপড়ের দোকানের কাটিং মাস্টার। দিনে নিজ নিজ পেশায় নিয়োজিত থাকলেও বিভিন্ন সময় তারা সংঘবদ্ধভাবে দুর্ধর্ষ ডাকাতিতে অংশগ্রহণ করে থাকে। এই চক্রটি মূলত ৩টি গ্রুপে বিভক্ত হয়ে ডাকাতি করে এবং ডাকাতির কাজে একটি বাস ব্যবহার করে। গ্রেফতারকৃত মূসার নির্দেশে প্রথম গ্রুপটি ডাকাতির জন্য বিভিন্ন গার্মেন্টস এর পণ্যবাহী ট্রাক ও মহাসড়কে চলাচলকারী পণ্যবাহী যানবাহন সম্পর্কে তথ্য সংগ্রহ করে এবং ডাকাতির জন্য সম্ভ্যাব্য স্থান নির্ধারণ করে।

এই দলের সদস্যরা পেশায় গার্মেন্টস কর্মী, ড্রাইভার, হেলপার আবার কেউ রাজমিস্ত্রী ও কাপড়ের দোকানের কাটিং মাস্টার। দ্বিতীয় দলটি বাস নিয়ে মহাসড়কে সুবিধাজনক স্থানে অবস্থান নিয়ে ডাকাতিতে অংশগ্রহণ করে। তারা মহাসড়কে অবস্থান নিয়ে ডাকাতির জন্য টার্গেটকৃত পণ্যবাহী যানবাহনটির পিছু নেয়। পরে সুবিধাজনক স্থানে টার্গেট করা পণ্যবাহী গাড়ীটিকে বাস দ্বারা গতিরোধ করে এবং দ্রুত পণ্যবাহী গাড়ীর চালক ও হেলপারকে এলোপাথারি মারপিট করে হাত-পা ও চোখ-মুখ বেঁধে বাসে তুলে নেয়।

পরে পণ্যবাহী গাড়ির চালক ও হেলপারকে জিম্মি করে বাসে নিয়ে অন্যত্র সরিয়ে নিয়ে যায় ও তাদের মারপিট করে মুক্তিপণ দাবি করে এবং ডাকাতি শেষে পরবর্তীতে তাদের হাত-পা ও চোখ-মুখ বাধাঁ অবস্থায় মহাসড়কের নির্জন স্থানে ফেলে দেয়। তৃতীয় দলটির নেতৃত্বে থাকা ডাকাত দলের প্রধান মূসা ডাকাতিকৃত পণ্যবাহী গাড়িটি চালিয়ে ডাকাতিকৃত পণ্য বিক্রি করার জন্য পূর্ব নির্ধারিত স্থানে নিয়ে যায় এবং মালামাল আনলোড করে।

এছাড়া, ডাকাত দলটি পণ্যবাহী গাড়িটি সুবিধাজনক স্থানে বিক্রি করে দেয়ার চেষ্টা করে অথবা ব্যর্থ হলে পরিত্যাক্ত অবস্থায় কোন নির্জন স্থানে ফেলে যায়। বিগত ১ বছর ধরে যুব কল্যাণ এক্সপ্রেস লিঃ এর এই বাসটি দিয়ে তারা বেশ কয়েকটি ডাকাতিতে অংশগ্রহণ করে। পূর্বে তারা অন্য বাস অথবা পিকআপ দিয়ে ডাকাতিতে অংশগ্রহণ করতো।