Home আঞ্চলিক সিদ্ধিপাশায় বসতবাড়ি থেকে সাড়ে আট কেজি গাজা গাছসহ আটক ১

সিদ্ধিপাশায় বসতবাড়ি থেকে সাড়ে আট কেজি গাজা গাছসহ আটক ১

43

 

তামিম আহমেদ মনির||

যশোরের অভযনগর উপজেলার সিদ্ধিপাশায় অভিযান চালিয়ে বসতবাড়ির পিছনের কলাবাগান থেকে সাড়ে আট কেজির ওজনের ৫টি গাজা গাছ সহ মো.মিরাজ মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এর আগে সোমবার (১ আগষ্ট) দিনগত রাত ১টার দিকে ইউনিয়নের সোনাতলা মুন্সি পাড়া থেকে তাকে আটক করে সোনাতলা অস্থায়ী পুলিশ ফাড়ি।আটক মিরাজ মোল্লা সোনাতলার মৃত মকছেদ মোল্লার ছেলে।

সোনাতলা পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এস আই) মো.নাসিম উদ্দিন জানান,আমি এবং সহকারি উপ-পরিদর্শক (এ এস আই) সোহাগ সরদার সহ পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার আনুমানিক রাত ১টার দিকে ৫টি গাজা গাছ সহ মো.মিরাজ মোল্লা(৪০)নামে এক ব্যক্তিকে আটক করি।

এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (্ওসি) একেএম শামিম হাসান বলেন, ‘মঙ্গলবার দুপুরে সোনাতলা পুলিশ ক্যাম্প পাঁচটি গাঁজার গাছসহ মিরাজ মোল্যা নামে এক মাদক বিক্রেতাকে অভয়নগর থানায় সোপর্দ করেছে। আটক মিরাজের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।’