স্টাফ রিপোর্টার:
খুলনা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা এস এম আসাদুজ্জামান রাসেল এতিম ছাত্র, ছিন্নমূল শিশু, পথচারী ও শ্রমজীবী মানুষদের মাঝে খাদ্য বিতরণ করেছেন। তিনি আজ বাদ আসর খুলনা আলিয়া কামিল মাদ্রাসা ও বসুপাড়া এতিমখানায় ও নগরীর বিভিন্ন স্থানে তিনি এ খাবার ও ইফতার বিতরণ করেন।

তিনি করোনা ভাইরাস সম্পর্কে সকলকে সচেতন করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলা ও সকলকে ঘরে থাকার আহবান জানান। এসময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর ছাত্রলীগ নেতা জাহিদুল ইসলাম জাহিদ, মাহমুদুল ইসলাম সুজন, আহনাফ অর্পন, মারুফ রহমান, জিহাদি জিসান, শাহরিয়ার নেওয়াজ রাব্বি, অভিজিৎ সরকার রাহুল, রিজু ইসলাম, আবিদ আল হাসান, মোঃ পিয়াল, সাইফুল ইসলাম, মোঃ আলামিন সহ প্রমুখ নেতৃবৃন্দ।











































