খবর বিজ্ঞপ্তি:
খুলনা মহানগর পুলিশ গেল ২৪ ঘন্টায় বিভিন্ন জেলা থেকে খুলনা মহানগরীতে আগত ০৬ জন ব্যক্তিকে চিহ্নিত করে তাদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করেছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র উপ পুলিশ কমিশনার মনিরুজ্জামান মিঠু জানান, বিভিন্ন জেলা থেকে আগত ব্যক্তিরা হলেন, খুলনা থানায় ০২ ( ঢাকা থেকে আগত), দৌলতপুর থানা-০১ ( গোপালগঞ্জ থেকে আগত), খানজাহান আলী থানায় ০৩ ( খুলনা জেলা, ঢাকা ও বরিশাল থেকে আগত)।











































