Home আঞ্চলিক মানুষকে ক্ষুধার্ত রেখে লকডাউন-কোয়ারেন্টাইন সার্থক করা সম্ভব নয়

মানুষকে ক্ষুধার্ত রেখে লকডাউন-কোয়ারেন্টাইন সার্থক করা সম্ভব নয়

8

সিপিবি ও গণসংগঠনসমূহের প্রতিকী মানববন্ধনে বক্তারা



স্টাফ রিপোর্টার:


শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ, কর্মহীনদের খাদ্য সহায়তা প্রদান, কৃষকদের ধান কাটায় সহায়তা, ত্রাণচোর দের দৃষ্টান্তমূলক শাস্তিসহ বিভিন্ন দাবীতে বাংলাদেশ যুব ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, কৃষক সমিতি ও ক্ষেতমজুর সমিতির উদ্যোগে আজ বেলা ১১টায় নগরীর পিকচার প্যালেস মোড়ে শারীরিক দূরত্ব বজায় রেখে প্রতিকী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের অংশগ্রহণ করেনÑকমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য এস এ রশীদ, টিইউসি’র জেলা সভাপতি এইচ এম শাহাদাৎ, যুব ইউনিয়ন কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য এড. মোঃ বাবুল হাওলাদার, ছাত্র ইউনিয়ন বিএল কলেজ শাখার সাধারণ সম্পাদক সোমনাথ দে, মহানগর সংসদের তথ্য-যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক অর্চি দেবনাথ, হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের (১২১২) দপ্তর সম্পাদক মোহাম্মদ সোহেল, ক্ষেতমজুর সমিতির নেতা নিতাই পাল, টিইউসি নেতা এস এম চন্দন, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, হকার্স ইউনিয়নের উপদেষ্টা মিজানুর রহমান বাবু, যুব ইউনিয়ন নেতা অবনী বিশ্বাস, ইনসাব নেতা সোহেল রানা প্রমুখ। বক্তাগণ বৈশ্বিক মহামারী কোভিড-১৯ মোকাবেলায় সর্বদলীয় জাতীয় কমিটি গঠনের জন্য সরকারের প্রতি দাবী জানান। তাঁরা অভিযোগ করে বলেন, এত বড় বিপর্যয়ের সময় সরকারের উচিত ছিলো দলীয় বিভেদ ভুলে মানুষ বাঁচাতে সকল দলের সমন্বিত উদ্যোগ নেয়া। আজ দেশে চলছে ত্রাণ সামগ্রী লুটপাটের নোংরা উৎসব। প্রতি জেলায় সচিব নিয়োগ তারই প্রচ্ছন্ন স্বীকার। এমন সংকটের কালে রাষ্ট্রয়ত্ব পাটকলের ১৪ সপ্তহের মজুরী বকেয়া। দেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠানে কর্মকর্তাদেরও বেতন বাকী রাখা হয়েছে। নেতৃবৃন্দ চলমান বোরো মৌসুমে ইউনিয়ন পর্যায়ে সরাসরি কৃষকদের কাছ থেকে সরকারিভাবে ধান কেনার ব্যবস্থা গ্রহণের দাবী জানান। বক্তারা চাল, আলু, ডাল, ওষুধসহ নিত্যপ্রয়োজনীয় পণের লাগামহীন ঊর্ধ্বগতি রোধ এবং বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবী জানান।