Home আঞ্চলিক যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৩০

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, আহত ৩০

8

 

যশোর অফিস||

 

যশোর-বেনাপোল সড়কের মালঞ্চিতে চলন্ত বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ২০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। রোববার (১৭ জুলাই) বিকেল ৪টার দিকে যশোর-বেনাপোল সড়কের মালঞ্চি কোলস্টোরের সামনে ঘটনাটি ঘটে।

আহতদের আটজনের নাম জানা গেছে। তারা হলেন বেনাপোল ছোট আচড়া গ্রামের নাগর (৫০), ঝিকরগাছার শিওরদাহ গ্রামের মহর আলী (৪৫), মিলি খাতুন (২৮), ঢাকার মিরাজ (৪৮), শার্শা শালকোনা গ্রামে শাহানা বেগম (৩৫), ঝিনাইদাহের গোলাম মোস্তফা (৫২), রায়হান (৫৪) ও মিনতি রানী।

প্রতাক্ষ্যদর্শী, ফায়ার সার্ভিস কর্মী ও পুলিশ জানায়, বেনাপোল থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস যশোরে যাচ্চিল। মালঞ্চি নামক স্থানে এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে বাসের ধাক্কা লাগে। বাসে থাকা ৩৫-৪০ জন যাত্রীদের মধ্যে প্রায় সকলে আহত হয়। এ সময় খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মী, পুলিশ আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের নিয়ে আসে।

হাসপাতালের জরুরি বিভাগে ডাক্তার আহম্মেদ তারেক শমস বলেন, এ পর্যন্ত ২০-২২ জনকে হাসপাতালে ভর্তি করে সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবারই শরীরের বিভিন্ন জায়গায় কাটাছেঁড়া।

যশোর কোতোয়ালি থানার ওসি তাজুল ইসলাম বলেন, ঘাতক বাস চালক পালিয়েছেন। আহতদের পুলিশ উদ্ধার করে হাসপাতালে আনা নেওয়া করছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক। যশোর ফায়ার সার্ভিসের রিডার দেলোয়ার হোসেন বলেন, বাস দুর্ঘটনার কথা শুনে আমদের দুটি টিম নিয়ে ঘটনাস্থল থেকে এ পর্যন্ত ৯ জনকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে এসেছি।