Home আঞ্চলিক পাইকগাছায় সোলাদানা ইউপিতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

পাইকগাছায় সোলাদানা ইউপিতে অসহায় ও দুঃস্থদের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ

10

পাইকগাছা প্রতিনিধি:

পাইকগাছায় পবিত্র রমজান উপলক্ষে সোলাদানা ইউনিয়নে ঘরবন্ধি কর্মহীন মানুষের মাঝে খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে। রোববার সকালে ইউনিয়ন পরিষদ চত্ত্বর ও ভিলেজ পাইকগাছায় চেয়ারম্যান এস,এম, এনামুল হক ব্যক্তিগত উদ্যোগে ১৫শ পরিবারের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, খেঁজুর, ছোলা ও মুড়ি বিতরণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন, ইউপি সচিব শেখ মিরাজুল ইসলাম, ইউপি সদস্য ঠাকুরদাস সরদার, আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, জেসমিন আক্তার, সিদ্দিক শিকারী, আবুল কাশেম, আব্দুস সবুর, আনিছুর রহমান, উদ্যোক্তা রাজু আহম্মেদ, মোস্তাক আহম্মেদ, আবুল কালাম, আনারুল ইসলাম, হিরামন, হরিদাস শীল প্রমুখ।