খবর বিজ্ঞপ্তি।।
খুলনা মহানগর বিএনপির নেতৃবৃন্দ যশোর জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি বদিউজ্জামান ধনিকে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করেছেন। মঙ্গলবার (১২ জুলাই) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ধনি বাড়ি থেকে বেরিয়ে একটি চায়ের দোকানে চা পান করছিলেন। এমন সময় অজ্ঞাত ৮/১০ জন লোক ধারালো অস্ত্র নিয়ে ধনির ওপর আতর্কিত হামলা চালায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর তার মৃত্যু হয়। নেতৃবৃন্দ অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার পুর্বক দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানিয়েছেন।
বিবৃতিদাতারা হলেন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন, সিনিয়র যুগ্ম আহবায়ক মো. তারিকুল ইসলাম জহির, যুগ্ম আহবায়ক কাজী মো. রাশেদ, স ম আব্দুর রহমান, সৈয়দা রেহানা ঈসা, এ্যাড. নুরুল হাসান রুবা, কাজী মাহমুদ আলী, আজিজুল হাসান দুলু, শের আলম সান্টু, আবুল কালাম জিয়া, বদরুল আনাম খান, মাহবুব হাসান পিয়ারু, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, একরামুল হক হেলাল, মাসুদ পারভেজ বাবু, শেখ সাদী, চৌধুরী হাসানুর রশিদ মিরাজ প্রমুখ।











































